পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৩০ অক্টোবর, ২০২৩সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্মকমিশন পদের নাম: স্টাফ অফিসার (গ্রেড-১২) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:২৬.১০.২০২৩ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৩০ অক্টোবর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
'There is no rose but thorn'- এর বাংলা অনুবাদ-
  1. কাঁটা আছে গোলাপ নেই
  2. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
  3. গোলাপে কাঁটা নেই
  4. সেখানে কোনো গোলাপ নেই কিছু কাঁটা আছে
সঠিক উত্তর:
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
উত্তর
সঠিক উত্তর:
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
ব্যাখ্যা
• এটি একটি proverb.

• There is no rose but thorn.
Meaning: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?

প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলো ভুল। 
.
One and a half mangoes _____ enough.
  1. are
  2. is
  3. has
  4. were
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• One and a half + plural noun + singular verb.
- One and a half hours is a long time.

So, the correct expression is:
- One and a half mangoes is enough.
.
log√381 = ?
  1. 4
  2. 27√3
  3. 8
  4. (1/8)
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: log√381 = ?

সমাধান:
log√381
= log√334
= log√3{(√3)2}4
= log√3(√3)8
= 8log√3√3
= 8 × 1
= 8
.
‘রেইনকোর্ট’ কার লেখা ছোটগল্প?
  1. হুমায়ুন আহমেদ
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. হাসান আজিজুল হক
  4. আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
'রেইনকোট' ছোটগল্প:
• আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
• রেইনকোট ছোটগল্পটিতে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকলেও এটি মূলত প্রতীকী গল্প ৷
• ‘রেইনকোট’ গল্পটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
• মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম - তারই ব্যঞ্জণাময় প্রকাশ ঘটেছে এ গল্পে৷
• এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। 
• 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।

আখতারুজ্জামান ইলিয়াস:
- তিনি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়।

তাঁর রচিত ছোটগল্প-
- মিলির হাতে স্টেনগান,
- রেইনকোট,
- দুধভাতে উৎপাত,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- ফোঁড়া,
- নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাস-
- চিলে কোঠার সেপাই (ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত),
- খোয়াবনামা।

উৎস: সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ডবই;  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;  'জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থ।
.
'Paediatric' relates to the treatment of-
  1. Woman
  2. Children
  3. Adults
  4. Old people
সঠিক উত্তর:
Children
উত্তর
সঠিক উত্তর:
Children
ব্যাখ্যা
♦ Paediatric
English meaning: relating to the medical care of children.
Bangla meaning: শিশুচিকিৎসা।

• 'Paediatric' relates to the treatment of - Children.

Source: Cambridge & Accessible Dictionary.
.
অক্সিজেনের আবিষ্কারক কে?
  1. জর্জেস
  2. ভ্যানহেলমন্ট
  3. যোসেফ প্রিন্টলি
  4. ক্যাভেন্ডিস
সঠিক উত্তর:
যোসেফ প্রিন্টলি
উত্তর
সঠিক উত্তর:
যোসেফ প্রিন্টলি
ব্যাখ্যা
- ১৭৭৪ খ্রিষ্টাব্দে ব্রিটিশ রসায়নবিদ জোসেফ প্রিস্টলে অক্সিজেন (অম্লজান) আবিষ্কার করেন।
- অক্সিজেন কথাটির অর্থ অম্ল উৎপাদক।

অন্যদিকে, 
- হেনরি ক্যাভেন্ডিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার পৃথিবীর ভর নির্ধারণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের গণনা।
- জ্যান ব্যাপটিস্ট ভ্যান হেলমন্ট উদ্ভিদের বৃদ্ধিতে তার অগ্রণী পরীক্ষার জন্য সবচেয়ে বিখ্যাত, সাধারণত "willow tree experiment" হিসাবে পরিচিত। এই পরীক্ষাটি প্রমাণ করেছে যে উদ্ভিদ প্রাথমিকভাবে শুধুমাত্র মাটির চেয়ে মূলত পানি থেকে তাদের ভর অর্জন করে, উদ্ভিদের দেহতত্ত্ব এবং উদ্ভিদের বৃদ্ধিতে পানির ভূমিকা সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে অবদান রাখে।
- জর্জেস কুভিয়ার জীবাশ্মবিদ্যার বিজ্ঞান প্রতিষ্ঠার জন্য এবং জীবাশ্ম অধ্যয়নের মাধ্যমে বিলুপ্ত প্রজাতির বোঝার জন্য তার অবদানের জন্য বিখ্যাত।

উৎস: ব্রিটানিকা। 
.
যদি ap = b, bq = c এবং cr = a হয় তবে pqr = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ap = b, bq = c এবং cr = a হয়, তবে pqr = কত?

সমাধান:
ap = b, bq = c এবং cr = a

এখানে
cr = a
⇒ (bq)r = a
⇒ bqr = a
⇒ (ap)qr = a
⇒ apqr = a1
pqr = 1
.
ন্যাটোর সদস্য নয় কোন দেশটি?
  1. ইতালি
  2. তুরস্ক
  3. সুইজারল্যান্ড
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
NATO:
- NATO এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২টি প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।  
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন। 

উল্লেখ্য,
- সুইজারল্যান্ড ন্যাটোভুক্ত দেশ নয়। 

উৎস: NATO ওয়েবসাইট। [link]
.
কমনওয়েলথভুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড় -
  1. অস্ট্রেলিয়া
  2. ভারত
  3. কানাডা
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ।
- এর সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউসে।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কানাডা ও ক্ষুদ্রতম দেশ নাউরু।

 উৎস: Commonwealth ওয়েবসাইট।
১০.
লেবুতে কোন এসিড আছে?
  1. টারটারিক এসিড
  2. এসিটিক এসিড
  3. ম্যালিক এসিড
  4. সাইট্রিক এসিড
সঠিক উত্তর:
সাইট্রিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
সাইট্রিক এসিড
ব্যাখ্যা
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড;
- তেঁতুলে থাকে টারটারিক এসিড;
- টমেটোতে থাকে অক্সালিক এসিড;
- আমলকিতে থাকে এসকরবিক এসিড;
- আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি। 
১১.
x : y এর ব্যাস্তানুপাত হবে-
  1. y : (1/x)
  2. √y : (1/√x)
  3. (1/x) : (1/y)
  4. y : x
সঠিক উত্তর:
y : x
উত্তর
সঠিক উত্তর:
y : x
ব্যাখ্যা
প্রশ্ন: x : y এর ব্যস্তানুপাত হবে -

সমাধান : 
সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে ।

সুতরাং x : y এর ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত হবে = y : x
১২.
বেগম রোকেয়ার রচনা কোনটি?
  1. ভাষা ও সাহিত্য
  2. লালসালু
  3. নীলদর্পণ
  4. অবরোধবাসিনী
সঠিক উত্তর:
অবরোধবাসিনী
উত্তর
সঠিক উত্তর:
অবরোধবাসিনী
ব্যাখ্যা
‘অবরোধবাসিন‘:
- এটি রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ।
- কতগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি-কান্না নিয়ে এই গ্রন্থের কাহিনি রচিত।
- নকশাধর্মী ছোট ছোট রচনাগুলির মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক জীবনকথা।
- এই গ্রন্থে বাংলা, বিহার, উড়িষ্যা, লক্ষ্মৌ, লাহোর, পাঞ্জাব, দিল্লি ও আলিগড়ের সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলিম পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ঘটনার ৪৭টি চিত্র তুলে ধরেছেন।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।

রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,
- Sultana’s Dream,
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী।

অন্যদিকে:
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু'।
- দীনবন্ধু মিত্রের প্রথম নাটক বেনামীতে মুদ্রিত ‘নীলদর্পণ’।
- 'ভাষা ও সাহিত্য'  গ্রন্থের রচয়িতা হলেন - ড. মুহম্মদ শহীদুল্লাহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
  1. ২৩
  2. ৪১
  3. ১২
  4. ৪৩
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের অনুচ্ছেদ ৪১ নং-এ 'ধর্মীয় স্বাধীনতা' সম্পর্কে বলা হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা,
১। আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে,
- প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে; 
- প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে। 
২। কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১৪.
বীর মুক্তিযোদ্ধার ইংরেজী প্রতিশব্দ কি?
  1. Brave Freedom Fighter
  2. Heroic Freedom Fighter
  3. Great Freedom Fighter
  4. Courageous Freedom Fighter
সঠিক উত্তর:
Heroic Freedom Fighter
উত্তর
সঠিক উত্তর:
Heroic Freedom Fighter
ব্যাখ্যা
১০ ডিসেম্বর ২০২১ ‘বীর মুক্তিযোদ্ধা’ এর ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom Fighter’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৫.
I have a pain _____ my leg.
  1. in
  2. on
  3. with
  4. into
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Pain in
Meaning: দেহের কোনো নির্দিষ্ট স্থানে অনুভূত ব্যথা বোঝাতে in ব্যবহার হয়ে থাকে। 

Complete sentence: I have a pain in my leg.

Source: Accessible Dictionary.
১৬.
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. হিন্দি
  2. উর্দু
  3. পর্তুগিজ
  4. গ্রিক
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• 'পেয়ারা'
- বিশেষ্য শব্দ। 
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ:
- ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন মাঝারি আকৃতির চিরহরিৎ উদ্ভিদের অসংখ্য ছোট বীজবিশিষ্ট গোলাকৃতির ফল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থের রচয়িতা কে?
  1. সৈয়দ ওয়ালী উল্লাহ
  2. সেলিম আল দীন
  3. সৈয়দ শামসুল হক
  4. মামুনুর রশীদ
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
পায়ের আওয়াজ পাওয়া যায়:
- এটি সৈয়দ শামসুল রচিত মুক্তযুদ্ধের কাব্যনাটক।
- বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

সৈয়দ শামসুল হক: 
- তিনি মূলত একজন লেখক ছিলেন।
- ১৯৩৫ সালে ২৭ ডিসেম্বর; কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
 
তাঁর প্রকাশিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নরুলদীনের সারা জীবন,
- এখানে এখন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
বায়ুমন্ডলে শতকরা কতভাগ কার্বন-ডাই অক্সাইড বিদ্যমান?
  1. ০.৩
  2. ০.৪১
  3. ০.০৩
  4. ০.৮০
সঠিক উত্তর:
০.০৩
উত্তর
সঠিক উত্তর:
০.০৩
ব্যাখ্যা
♦  আয়তন অনুযায়ী বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ-
• নাইট্রোজেন- ৭৮.০২%
• অক্সিজেন- ২০.৭১%
• আর্গন - ০.৮০%
• কার্বন ডাই অক্সাইড- ০.০৩%
• জলীয় বাষ্প- ০.৪১%
• অন্যান্য গ্যাসসমূহ- ০.০২%
• ধূলিকণা ও কণিকা- ০.০১%

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৯.
কোনটি স্তন্যপায়ী প্রাণী?
  1. ডলফিন
  2. হাঙ্গর
  3. ব্যাঙ
  4. ঈগল
সঠিক উত্তর:
ডলফিন
উত্তর
সঠিক উত্তর:
ডলফিন
ব্যাখ্যা
♦ Chordata পর্বের Mammalia শ্রেণির স্তন্যপায়ী প্রাণী:
- নীল তিমি, 
- বাদুড়, 
- ডলফিন, 
- মানুষ, 
- বানর 

♦ Chordata পর্বের Reptalia শ্রেণির সরীসৃপ প্রাণী:
- ঘড়িয়াল, 
- কুমির, 
- কচ্ছপ, 
- সাপ, 
- টিকটিকি।

সূত্র: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
২০.
জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি?
  1. DP = (TR/TP)
  2. DP = (TP/TA)
  3. DP = (TD/TR)
  4. DP = (TD/TA)
সঠিক উত্তর:
DP = (TP/TA)
উত্তর
সঠিক উত্তর:
DP = (TP/TA)
ব্যাখ্যা
জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সবচেয়ে প্রচলিত সূত্রটি হলো:
DP = (TP/TA) × 100 

এখানে,
- DP হলো জনসংখ্যার ঘনত্ব (Population Density)
- TP হলো মোট জনসংখ্যা (Total Population)
- TA হলো এলাকার মোট ক্ষেত্রফল (Total Area)

উৎস: ব্রিটানিকা। 
২১.
নিউজিল্যান্ডের রাজধানী -
  1. অকল্যান্ড
  2. আমস্টারডাম
  3. ওয়েলিংটন
  4. ম্যানিলা
সঠিক উত্তর:
ওয়েলিংটন
উত্তর
সঠিক উত্তর:
ওয়েলিংটন
ব্যাখ্যা
নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
- এটি একটি দ্বীপ রাষ্ট্র।
- নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন।
- নিউজিল্যান্ডের আদি অধিবাসী জাতির নাম মাওরি।
- নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন ইংল্যান্ডের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
- কিউই পাখি নিউজিল্যান্ডের একটি জাতীয় প্রতীক।
- নিউজিল্যান্ডের অধিবাসীদেরকেও মাঝে মাঝে 'কিউই' নামে ডাকা হয়।
- নিউজিল্যান্ড মুদ্রার নাম হলো নিউজিল্যান্ড ডলার। 

অন্যদিকে -
- নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড।
- ম্যানিলা ফিলিপাইনের রাজধানী।
- আমস্টারডাম নেদারল্যান্ডসের রাজধানী।

উৎস: Britannica.
২২.
The correct form of the sentence - who can do it?
  1. By whom it can be done ?
  2. What can be done by you?
  3. By whom can it be done?
  4. Whom can be done ?
সঠিক উত্তর:
By whom can it be done?
উত্তর
সঠিক উত্তর:
By whom can it be done?
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/model verb
- তারপর subject
- model verb এর জন্য beএবং verb এর past participle রূপ
- এবং সবশেষে object বসবে।

Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.

 • অতএব, সঠিক উত্তর:  By whom can it be done? 
২৩.
He is deficient ____ learning.
  1. in
  2. on
  3. into
  4. with
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
♦ Deficient in 
Meaning: অদক্ষ।
Example: The boy is deficient in English.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Deficient এর সাথে 'অদক্ষ' অর্থ বুঝাতে in বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে in বসবে।

Complete sentence: He is deficient in learning.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৪.
সিডর (SIDR) শব্দের অর্থ কি?
  1. Cyclone
  2. Eye
  3. Ear
  4. Wind
সঠিক উত্তর:
Eye
উত্তর
সঠিক উত্তর:
Eye
ব্যাখ্যা
সিডর:
- বিশ্ব আবহাওয়া সংস্থা শ্রীলঙ্কার দেওয়া নাম অনুসারে সিডরের নাম ঠিক করে। 
- সিডর (SIDR) শব্দের অর্থ চোখ।

উল্লেখ্য,
- সরকারি তথ্য অনুসারে, বাংলাদেশে ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোনের হদিস পাওয়া যায়।
- এর মধ্যে সবচেয়ে মারাত্মক পাঁচটি ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম সিডর।
- এ অঞ্চলে যে ঘূর্ণিঝড় আঘাত হানবে, তার নাম দেওয়া হয় ২০০৪ সালে।
- ১৫ নভেম্বর, ২০০৭ তারিখে ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড ভাবে আঘাত হানে।
- আঘাতের সময় সিডরের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার। 
- সিডরকে ১৯৭০ ও ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর সবচেয়ে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বিবেচনা করা হয় ।

উৎস: ১৫ নভেম্বর ২০২১, প্রথম আলো।
২৫.
‘আরেক ফাল্গুন’ উপন্যাসের প্রেক্ষাপট কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. ভাষা আন্দোলন
  3. গণ-অভ্যুত্থান
  4. গণ-আন্দোলন
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা
আরেক ফাল্গুন:
- আরেক ফাল্গুন জহির রায়হানের লেখা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস।
- ভাষা আন্দোলন ভিত্তিক রচিত সাহিত্যকর্ম গুলোর মধ্যে অন্যতম সেরা সাহিত্য হিসেবে বিবেচনা করা হয় এই বইটিকে।
- সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতি বিজরিত ভিক্টোরিয়া পার্কের বর্ননা দিয়ে ঔপন্যাসিক উপন্যাসের সূচনা করেন।
- এই উপন্যাসের কাহিনীর স্থিতিকাল মাত্র তিনদিন দুই রাত। 
- 'আরেক ফাল্গুন' উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৬৮ সালে।

উল্লেখ্য,
- জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।
- তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা। 

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
        iii) শিক্ষক বাতায়ন।
২৬.
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর কোনটি?
  1. ২০২০
  2. ২০২২
  3. ২০২১
  4. ২০২৩
সঠিক উত্তর:
২০২১
উত্তর
সঠিক উত্তর:
২০২১
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর:
- বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হলো ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃৃক ঘোষিত একটি বার্ষিক পরিকল্পনা। 
- সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ঘোষণা দিয়েছে।
- এরই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে মুজিব বর্ষও পালিত হবে।
- ২০০৮ সালের সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে 'রূপকল্প ২০২১' ঘোষণা করে, যেখানে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় দেয়া হয়।
- বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ বছরজুড়ে উদযাপিত অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।
- মুজিব বর্ষের ধারাবাহিকতায় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি পালিত হওয়ার কথা রয়েছে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২৭.
FLY শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: FLY শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
'FLY' শব্দটির চারটি বর্ণই ভিন্ন ভিন্ন।
সুতরাং বর্ণগুলো একত্রে নিয়ে সাজানোর উপায় =3!
= 3 × 2 × 1
= 6
২৮.
বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে?
  1. প্রমথ চৌধুরী
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. উইলিয়াম কেরি
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
- বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
- বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
- শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২৯.
অপরিবর্তনীয় পদ কোনটি?
  1. অব্যয়
  2. বিশেষ্য
  3. সর্বনাম
  4. ক্রিয়া
সঠিক উত্তর:
অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়
ব্যাখ্যা
ন ব্যয় = অব্যয়।
- যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়।
- অব্যয় শব্দের সাথে কোনাে বিভক্তিচিহ্ন যুক্ত হয় না, সেগুলাের একবচন বা বহুবচন হয় না এবং সেগুলাের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।
- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনাে বাক্যের শােভা বর্ধন করে, কখনাে একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযােগ বা বিয়ােগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে-
- বাংলা অব্যয় শব্দ,
- তৎসম অব্যয় শব্দ এবং
- বিদেশি অব্যয় শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
৩০.
‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ?
  1. পাকিস্তান ও চীন
  2. ভুটান ও ভারত
  3. বাংলাদেশ ও ভারত
  4. ভারত ও নেপাল
সঠিক উত্তর:
ভারত ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও নেপাল
ব্যাখ্যা
কালাপানি:
- কালাপানি অঞ্চল ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
- বর্তমানে এই অঞ্চল ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
- নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে।
- তার মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।
- বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ এবং সুস্তা অন্যতম।
- নেপালের উত্তর-পশ্চিম অংশে এগুলো অবস্থিত।
- যার দক্ষিণে ভারতের কুমায়ুন এবং উত্তরে চীনের তিব্বত।
- এই ভূখণ্ডটি ভারত, নেপাল ও চীন - তিন দেশের একটি সংযোগস্থল।

উৎস: ১৯ মে ২০২০, বিবিসি নিউজ বাংলা।
৩১.
২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট?
  1. ৪ ফুট
  2. ৫ ফুট
  3. ৬ ফুট
  4. ৮ ফুট
সঠিক উত্তর:
৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ছোট অংশটির দৈর্ঘ্য = ক ফুট
বড় অংশটির দৈর্ঘ্য = ৪ক ফুট

প্রশ্নমতে
৪ক + ক = ২৫ ফুট
বা, ৫ক = ২৫ ফুট
ক = ৫ ফুট 
৩২.
২৬০° পরিমাপের কোণকে কি কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সম্পূরক কোণ
  3. পূরক কোণ
  4. স্থুল কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬০° পরিমাপের কোণকে কি কোণ বলে?

সমাধান:
প্রবৃদ্ধ কোণ (Reflex angle ): দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
২৬০° হলো প্রবৃদ্ধ কোণ। 
৩৩.
x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?
  1. 7
  2. 10
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 6
তাই,
x এর মান 1 হলে y এর মান 5 হয়।
∴ xy = 5
x এর মান 2 হলে y এর মান 4 হয়।
∴ xy = 8
x এর মান 3 হলে y এর মান 3 হয়।
∴ xy = 9
x এর মান 4 হলে y এর মান 2 হয়।
∴ xy = 8
x এর মান 5 হলে y এর মান 1 হয়।
∴ xy = 5
সুতরাং xy এর বৃহত্তম মান 9.
৩৪.
একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ৮৮ বর্গ মি.
  2. ১২০ ব.মি.
  3. ১৩২ ব.মি.
  4. ১২১ ব.মি.
সঠিক উত্তর:
১২১ ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২১ ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার 
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = ৪৪/৪ মিটার
= ১১ মিটার 

∴ বর্গের ক্ষেত্রফল = (১১) বর্গ মিটার 
= ১২১ বর্গ মিটার
৩৫.
1 + 3 + 5 + ......... + (2n - 1) ধারাটির যোগফল হবে-
  1. (2n - 1)2
  2. n2
  3. n(n + 1)/2
  4. {n(n + 1)/2}2
সঠিক উত্তর:
n2
উত্তর
সঠিক উত্তর:
n2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 ......... + (2n - 1) ধারাটির যোগফল হবে-

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 1
সাধারণ অন্তর d = 2

আবার 
১ম পদ, 1 = 2 × 1 - 1 
২য় পদ, 3 =  2 × 2 - 1
৩য় পদ, 5 =  2 × 3 - 1
..............................................
................................................
শেষ পদ = 2n  - 1 
ধারাটির পদ সংখ্যা n

আমরা জানি,
সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি
(n/2){2a + (n - 1)d}
= (n/2){2 × 1 + (n - 1)2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2) × 2n
= n2
৩৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর ‘পেন্টাগন’ কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ফ্লোরিডা
  3. শিকাগো
  4. ভার্জিনিয়া
সঠিক উত্তর:
ভার্জিনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভার্জিনিয়া
ব্যাখ্যা
পেন্টাগন:
- পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর।
- এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত।
- আমেরিকান সামরিক শক্তির প্রতীক, কংক্রিট এবং ইস্পাত ভবন বিশ্বজুড়ে স্বীকৃত। 
- এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এর নাম পেন্টাগন করা হয়েছে।
- বর্তমানে এটি বিশ্বের ২য় বৃহত্তম অফিস ভবন।
- বিশাল ৬.২৪ মিলিয়ন বর্গ ফুট কংক্রিটের কাঠামোটি ৩৪ একর জুড়ে অফিস বিল্ডিং। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে (1939-1945) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের প্রাক্কালে ক্রমবর্ধমান যুদ্ধ বিভাগের জন্য নির্মিত হয়েছিল।
- সদর দপ্তরটি মাত্র সতেরো মাসের মধ্যে নির্মিত হয়েছিল।
- পরবর্তী বছরগুলিতে পেন্টাগন শীতল যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ (1961-1975) থেকে ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ পর্যন্ত আরও অনেক সমালোচনামূলক সিদ্ধান্তের জন্য সেটিং করেছে। 
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, নাইন/ইলেভেন হামলায় সন্ত্রাসীরা পেন্টাগনে একটি হাইজ্যাক করা যাত্রীবাহী জেট উড়েছিল, ১৮৪ জনকে হত্যা করেছিল এবং ভবনটিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।
- এটি আমেরিকান সামরিক শক্তির প্রতীক হিসাবে কাজ করতে এসেছে।

উৎস: Britannica.
৩৭.
সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে?
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. ইতালি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[বিশেষ দ্রষ্টব্য: এটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন:
- দ্রুতগতির স্বয়ংক্রিয় পাতাল ট্রেন চালু করেছে চীন।
- যা বিশ্বের প্রথম উচ্চগতির স্বচালিত ট্রেন।
- বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করেছে চীন।
- শীতকালীন অলিম্পিককে সামনে রেখে দ্রুতগতির এই স্বয়ংক্রিয় পাতাল ট্রেন চালু করেছে চীন। 
- এর নির্মাণ শুরু হয় ২০১৬ সালে।
- ৩৩৫ ফুট মাটির নিচে ৩৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই রেলস্টেশন।
- এটি তিনতলা কাঠামো নিয়ে গঠিত।
- এই রেলস্টেশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে চীনের অন্যতম দর্শনীয় স্থান গ্রেট ওয়ালের নিচে এর নির্মাণ হয়েছে।
- চীনে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি।

উৎস: ৫ ফেব্রুয়ারি ২০২২, দৈনিক ইত্তেফাক। [link]
৩৮.
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম-
  1. সংবাদ প্রভাকর
  2. সমাচার দর্পণ
  3. দিক-দর্শন
  4. বঙ্গদর্শন
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
সংবাদ প্রভাকর:
- সংবাদ প্রভাকর ছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা সাপ্তাহিক পত্রিকা।
- ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ) এটি প্রথম প্রকাশিত হয়।
- পত্রিকাটির প্রকাশকও ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)।
- এটি প্রকাশে পাথুরিয়াঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের ভূমিকা ও সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।
- ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি বারত্রয়িকরূপে (প্রতি সপ্তাহে তিনটি করে) প্রকাশিত হতে থাকে।
- ১৮৩৯ সালের ১৪ জুন থেকে সংবাদ প্রভাকর দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে।
- সংবাদ প্রভাকরই বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক।
- ১৮৫৩ সাল থেকে পত্রিকাটির মাসিক সংস্করণ প্রকাশিত হয়।

উল্লেখ্য,
- সাহিত্যের নানামুখী বিষয়ের পাশাপাশি সমকালীন ধর্ম ও সমাজ এবং ভারতবর্ষ ও বহির্বিশ্বের বিভিন্ন সংবাদ ছাপা হতো এ পত্রিকায়।
- নারীশিক্ষার প্রসার, বিধবা বিয়ে ও কৌলিন্য প্রথার বিরুদ্ধে সংবাদ প্রভাকরের অবস্থান ছিল সুদৃঢ়।
- নীলচাষের বিরুদ্ধে জনমত গঠনেও সংবাদ প্রভাকর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
- সেই সময়ের একটি প্রথম শ্রেণির পত্রিকা ছিল এটি।
- বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু মিত্রের মতো অনেক প্রথিতযশা সাহিত্যিকের সাহিত্যজীবনের সূচনা হয়েছিল এই পত্রিকায়।
- রাজা রাধাকান্ত দেব, জয়গোপাল তর্কালংকার, প্রসন্নকুমার ঠাকুর, রামকমল সেনের মতো সেকালের বহু খ্যাতিমান ব্যক্তিত্ব সংবাদ প্রভাকরে লিখতেন।

উৎস: ১১ সেপ্টেম্বর, ২০২০, কালের কন্ঠ।
৩৯.
আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে?
  1. ক্রিস গেইল
  2. বিরাট কোহলী
  3. এবিডি ভিলিয়ার্স
  4. মার্টিন গাপটিল
সঠিক উত্তর:
ক্রিস গেইল
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস গেইল
ব্যাখ্যা
আন্তর্জাতিক T20 ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল:
- ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ দলের বাঁহাতি ব্যাটসম্যান।
- ১৯৯৯ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় ক্রিস গেইল এর।
- ক্রিস গেইল প্রথম খেলোয়াড় যিনি ২০০৭ সালে প্রথম আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন।
- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সেঞ্চুরি করেন তিনি। 

উৎস: i) ২১ এপ্রিল, ২০২২, Bdcrictime. [link]
         ii) ESPN Cricinfo.
৪০.
জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন?
  1. ৪৬তম
  2. ৪৪তম
  3. ৪৭তম
  4. ৪৮তম
সঠিক উত্তর:
৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
৪৬তম
ব্যাখ্যা
জো বাইডেন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়।
- ৩ নভেম্বর, ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি জয়লাভ করেন।
- ২০ জানুয়ারি, ২০২১ সাল থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- জো বাইডেনের রাজনৈতিক দলের নাম ডেমোক্রেটিক পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির প্রতীক ছিল - গাধা ।

উৎস: ২০ জানুয়ারি, ২০২১, আল জাজিরা।
৪১.
চর্যাপদের কবি কারা?
  1. চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস
  2. লুইপা, ভুসুকুপা, শবরপা
  3. কৃত্তিবাস, কাশীরাম, আলাওল
  4. বিজয়গুপ্ত, মালাধর বসু, বিজমাধব
সঠিক উত্তর:
লুইপা, ভুসুকুপা, শবরপা
উত্তর
সঠিক উত্তর:
লুইপা, ভুসুকুপা, শবরপা
ব্যাখ্যা
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। 
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা,  কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮ টি পদ লেখেন।
- চর্যাপদের পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় রচিত।
- চর্যাপদ গ্রন্থে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া।
৪২.
The indirect form of - He said, 'Let me have some milk.'
  1. He asked to have some milk.
  2. He wished that he might have some milk.
  3. He wanted to have some milk.
  4. He prayed to have some milk.
সঠিক উত্তর:
He wished that he might have some milk.
উত্তর
সঠিক উত্তর:
He wished that he might have some milk.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Let যুক্ত imperative sentence কে direct থেকে indirect করার নিয়ম:

- Reported speech "Let me/him/her" দিয়ে শুরু হলে indirect করার সময় said/wished/desired হবে।
- এবং এর পরে that + sub + might/should + Verb এর (base form) বসবে।

Direct: He said, 'Let me have some milk.'
Indirect: He wished that he might have some milk.
৪৩.
The verb of the word 'Public':
  1. publicize
  2. publish
  3. proclaim
  4. publicly
সঠিক উত্তর:
publicize
উত্তর
সঠিক উত্তর:
publicize
ব্যাখ্যা
♦ Public: 
English meaning: relating to or involving people in general, rather than being limited to a particular group of people.
Bangla meaning: জনসাধারণ বা সর্বসাধারণ সম্বন্ধীয়; সর্বসম্বন্ধীয়; সর্বসাধারণ; সর্বজনীন; সার্বজনিক; সর্বলোকবিদিত; সর্বসাধারণের; প্রকাশ্য

Options,
- publicize: verb: to make information about something generally available.
- publish: verb: to make available to the public, usually by printing, a book, magazine, newspaper, or other document. [Different word]
- proclaim: Verb: to announce something publicly or officially, especially something positive: (different word)
- publicly: Adverb: If something is done publicly, it is done so that everyone can know about it

• অপশন বিবেচনা করে দেখা যায়, The verb of the word 'Public' - publicize

Source: Cambridge & Accessible Dictionary.
৪৪.
ঘড়িতে যখন ৬টা বেজে ৩০ মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ২৫°
  2. ১৫°
  3. ২৮°
  4. ২০°
সঠিক উত্তর:
১৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৬টা বেজে ৩০ মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:  
মধ্যবর্তী কোণ :  
 = । (11 M - 60 H) / 2 ।   [এখানে, M = 30 মিনিট, H = 6 ঘণ্টা ]
= । (11 × 30 - 60 × 6) / 2। 
= । 330 - 360 / 2।
= ।- 30/2।
= 15°
৪৫.
‘বিপদে মোরে রক্ষা করো’ - এখানে 'বিপদে" কোন্ কারকে কোন্ বিভক্তি?
  1. কর্মকারকে ৭মী
  2. করণ কারকে ৭মী
  3. অপাদান কারকে ৭মী
  4. অধিকরণ কারকে ৭মী
সঠিক উত্তর:
অপাদান কারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
অপাদান কারকে ৭মী
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন -
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- পাপে বিরত হও।

- অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তি: বোটা-আলগা ফল গাছে থাকে না।
দ্বিতীয়া বা কে বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
ষষ্ঠী বা এর বিভক্তি: যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
সপ্তমী বা এ বিভক্তি: বিপদে মোরে রক্ষা করো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৬.
মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন?
  1. ১০ জন
  2. ৮ জন
  3. ৬ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়।
- মুজিবনগর সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
• রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম।
• প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমদ। 
• অর্থ ও বাণিজ্যমন্ত্রী: এম মনসুর আলী।
• স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী: এএইচএম কামারুজ্জামান।
• পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমদ।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
         ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
৪৭.
ণ-ত্ব বিধি সাধারণত কোন্ শব্দে প্রযোজ্য?
  1. দেশি
  2. তদ্ভব
  3. তৎসম
  4. বিদেশি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
- তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ণ -এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব বিধান নেই।
- সমাসবদ্ধ শব্দের বানানেও ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৪৮.
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন?
  1. নিতুন কুণ্ডু
  2. শামীম শিকদার
  3. আমিনুল ইসলাম
  4. হামিদুর রহমান
সঠিক উত্তর:
হামিদুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হামিদুর রহমান
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহিদ মিনার:
- শহিদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।
- বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়।
- এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে।
- ১৯৫৭ সালে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। 
- ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৪৯.
৭ই মার্চ ভবন কোথায় অবস্থিত?
  1. খুলনা বিশ্ববিদ্যালয়
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়
  3. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  4. রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
৭ই মার্চ ভবন:
- ৭ই মার্চ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- এই ভবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নির্মিত।
- এক হাজার শিক্ষার্থীর আবাসনে সক্ষম এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮৮ কোটি টাকা।
- ভবনের রয়েছে পাঁচতলা প্রশাসনিক ব্লক, সার্ভিস ব্লক ও জাদুঘর।
- জাদুঘরে ৭ মার্চের ভাষণ, বাঙালিদের সশস্ত্র সংগ্রামের বিরল ছবি এবং স্বাধীনতাযুদ্ধে নারীদের অংশগ্রহণ ও অবদানসংক্রান্ত তথ্য রাখা হয়েছে।

উল্লেখ্য,
- ১ সেপ্টেম্বর ২০১৮, তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন।

উৎস: ১ সেপ্টেম্বর ২০১৮, প্রথম আলো।
৫০.
Choose the correct spelling:
  1. Etiquate
  2. Etiquette
  3. Etiket
  4. Eticate
সঠিক উত্তর:
Etiquette
উত্তর
সঠিক উত্তর:
Etiquette
ব্যাখ্যা
♦ Etiquette
English meaning: the set of rules or customs that control accepted behavior in particular social groups or social situations.
Bangla meaning: বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ। 

Source: Cambridge & Accessible Dictionary.
৫১.
The word 'Nuptial' is related to:
  1. Night
  2. Marriage
  3. Neptune
  4. Seen
সঠিক উত্তর:
Marriage
উত্তর
সঠিক উত্তর:
Marriage
ব্যাখ্যা
♦ Nuptial
English meaning: belonging or relating to a marriage or to the state of being married.
Bangla meaning:  বিয়েসংক্রান্ত।

Options,
- Night: রাত; রাত্রি; নিশা; যামিনী।
- Marriage: বিবাহ; বিয়ে; বিবাহিত অবস্থা।
- Neptune: (সৌরমণ্ডলের দূরতম গ্রহগুলোর অন্যতম) নেপচুন।
- Seen: see 1 -এর past participle

• অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'Nuptial' is related to - Marriage.

Source: Cambridge & Accessible Dictionary.
৫২.
বাংলা লিপির ‍উৎস কী?
  1. সংস্কৃত লিপি
  2. আরবি লিপি
  3. চিনা লিপি
  4. ব্রাহ্মী লিপি
সঠিক উত্তর:
ব্রাহ্মী লিপি
উত্তর
সঠিক উত্তর:
ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা
• বাংলা লিপির উৎস - ব্রাহ্মী লিপি।

- বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি।
- বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি – স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়।
- ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে।
- বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ।
- অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়।
- সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫৩.
FIFA World Cup 2022 (কাতার) অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত?
  1. ৩০টি
  2. ৩২টি
  3. ৩৪টি
  4. ২৮টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৫৪.
Millennium is a period of-
  1. 1000 years
  2. 200 years
  3. 500 years
  4. 50 years
সঠিক উত্তর:
1000 years
উত্তর
সঠিক উত্তর:
1000 years
ব্যাখ্যা
♦ Millennium
English meaning: a period of 1,000 years, or the time when a period of 1,000 years ends.
Bangla meaning: সহস্রাব্দ; বর্ষসহস্রক।

Source: Cambridge & Accessible Dictionary.
৫৫.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দিবেন।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৫৬.
The phrase 'make good' means:
  1. To help others
  2. To do good works
  3. To compensate
  4. To gain something
সঠিক উত্তর:
To compensate
উত্তর
সঠিক উত্তর:
To compensate
ব্যাখ্যা
♦ make good: কোনোকিছুতে সফলকাম হওয়া বা উন্নতি লাভ করা: He went into business and soon made good.
• make good: If you make good some damage, a loss, or a debt, you try to repair the damage, replace what has been lost, or repay the debt: ক্ষতিপূরণ করা

• Make good:
a. to recompense or repair damage or injury
b. to be successful
c. to demonstrate or prove the truth of (a statement or accusation)
d. to secure and retain (a position)
e. to effect or fulfil (something intended or promised)

• Make good এর অনেক রকম অর্থ হয়ে থাকে এবং তা নির্ভর করে Context এর উপর, যদিও এখানে কোন context এ বোঝানো হচ্ছে তা উল্লেখ করা হয়নি, তাই এর closest meaning হিসেবে ধরা যেতে পারে - To compensate.

Source: Live MCQ Lecture, Collins & Cambridge & Accessible Dictionary.
৫৭.
My uncle arrived while I _____ the dinner.
  1. would cook
  2. had cooked
  3. was cooking
  4. cooking
সঠিক উত্তর:
was cooking
উত্তর
সঠিক উত্তর:
was cooking
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - arrived.
 
Complete Sentence: My uncle arrived while I was cooking the dinner.
৫৮.
Which gender is the word 'shrew'?
  1. feminine
  2. common
  3. masculine
  4. neuter
সঠিক উত্তর:
feminine
উত্তর
সঠিক উত্তর:
feminine
ব্যাখ্যা
♦ Shrew
English meaning: an offensive word for a woman who is considered to be unpleasant and easily annoyed, and who argues a lot
Bangla meaning: বদমেজাজি, কটুভাষী, খাণ্ডারি বা মুখরা রমণী।

তাই বলা যায়, the word 'shrew' is - feminine.

Source: Cambridge & Accessible Dictionary.
৫৯.
‘অপমান’ শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
  1. বিপরীত
  2. নিকৃষ্ট
  3. বিকৃত
  4. অভাব
সঠিক উত্তর:
বিপরীত
উত্তর
সঠিক উত্তর:
বিপরীত
ব্যাখ্যা
• 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।

- যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
৬০.
গাছে ফল ধরতে ও পাকতে দেরি হয় কিসের অভাবে?
  1. বোরন
  2. ফসফরাস
  3. ম্যাগনেসিয়াম
  4. সালফার
সঠিক উত্তর:
বোরন
উত্তর
সঠিক উত্তর:
বোরন
ব্যাখ্যা

বোরন (B):
- বোরন কোষপ্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়।
- বিপাক ক্রিয়ার বিভিন্ন বিক্রিয়ায় এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে। তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়।
- কচি পাতার বৃদ্ধি কমে যায় এবং পাতা বিকৃত হয়, কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়। ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়।
- এটি গাছে ফুল ও ফল ধরতে সহায়তা করে। 

ফসফরাস:
- ফসফরাসের (P) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে।
- ফসফরাসের অভাবে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।
- উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়।
- বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বুঝা যায় না। যত দিনে লক্ষণ দৃশ্যমান হয়, তত দিনে বেশিরভাগ ক্ষেত্রেই আর তেমন কিছু করার থাকে না।

সালফার: 

- সালফার (S) উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদানই নয়, একই সাথে এটি কোষে পানির সমতা রক্ষা করে। 
- সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল ও বেগুনি দাগ দেখা যায়। 
- কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। 
- সালফারের অভাবে মূল, কান্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে, যাকে ডাইব্যাক (dieback) বলে। 
- গাছের মধ্যপর্ব ছোট হয় বলে গাছ খর্বাকৃতির হয়। 

ম্যাগনেসিয়াম: 
- ম্যাগনেসিয়ামের (Mg) অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। 
- পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও কৃষিবিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
The Himalayas is _____ the north of India.
  1. in
  2. on
  3. into
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
♦ Preposition এর ক্ষেত্রে,


• Direction বুঝাতে to ব্যবহৃত হয়।
- তাই,
- The Himalayas is to the north of India.
৬২.
a2 - b2 ও a3 + b3 এর গ. সা. গু-
  1. a + b
  2. a - b
  3. a3 + b3
  4. a2 - b2
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 ও a3 + b3 এর গ. সা. ‍গু-

সমাধান:
১ম রাশি = a2 - b2
= (a + b)(a - b)

২য় রাশি = a3 + b3
= (a + b)(a2 - ab + b2)

 নির্ণেয় গ. সা. ‍গু = (a + b)
৬৩.
'Cowards die many times before their death'. This extract is taken from Shakespeare's -
  1. Macbeth
  2. Hamlet
  3. Othello
  4. Julius Caesar
সঠিক উত্তর:
Julius Caesar
উত্তর
সঠিক উত্তর:
Julius Caesar
ব্যাখ্যা
♦ 'Cowards die many times before their death'. This extract is taken from Shakespeare's - Julius Caesar.

• Julius Caesar:
- তিনি Rome এর ruler ছিলেন।
- Caesar এর betrayer এর নাম হলো Brutus.
- এটি একটি tragedy.

• Some Quotation:
- 'Cowards die many times before their death.'
- 'Brutus, You too!'
- 'The greatest enemy will hide in the last place you would ever look.'

• Shakespeare:
- তিনি জন্মগ্রহণ করেন Stratford, Warwickshire, England.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' bola hoy.
- He is considered by many to be the greatest dramatist of all time.

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
৬৪.
The verb of the word 'Hallucination' is-
  1. hallucinating
  2. hallucine
  3. hallucinate
  4. hallucinogen
সঠিক উত্তর:
hallucinate
উত্তর
সঠিক উত্তর:
hallucinate
ব্যাখ্যা
♦ Hallucination 
English meaning: to seem to see, hear, feel, or smell something that does not exist, usually because of a health condition or because you have taken a drug.
Bangla meaning: দৃষ্টিভ্রম; অবর্তমান বা কল্পিত কিছু দেখার প্রক্রিয়া বা দৃষ্টান্ত

• Options,
- hallucinating: gerund or present participle: hallucinating
- hallucine: wrong word.
- hallucinateverb
- hallucinogen: noun: a drug that makes people hallucinate.

• The verb of the word 'Hallucination' is - hallucinate.

Source: Cambridge & Accessible Dictionary.
৬৫.
Put an appropriate preposition: Call ______ a doctor.
  1. on
  2. in
  3. at
  4. of
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Call in (phrasal verb) 
- অর্থ কাউকে ডাকা, বা তলব করা।
- Call in a doctor.

অন্যদিকে,
Call for  প্রয়োজনীয়/আবশ্যক হওয়া।
-The situation calls for immediate measures.

- call off অর্থ বাতিল করা,
- call out অর্থ চিৎকার করা,
- call up অর্থ স্মরণ করা।
৬৬.
‘গাজী মিয়াঁ’ কার ছদ্মনাম?
  1. কয়কোবাদ
  2. ইসমাইল হোসেন সিরাজী
  3. মীর মশাররফ হোসেন
  4. নজিবুর রহমান
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
• গাজী মিয়াঁ এবং 'উদাসীন পথিক' উভয় ছদ্মনামেই মীর মশাররফ হোসেন সাহিত্য রচনা করেছেন। 

- 'উদাসীন পথিক' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর ব্যক্তিজীবনের পটভূমিতে রচনা করেছেন 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০)। 
- গ্রন্থটি লেখকের আত্মজীবন নির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনা মিশেল উপন্যাসসূলভ সাহিত্যিক উপস্থাপনা। 

- 'গাজী মিয়াঁ' ছদ্মনামে মশাররফ হোসেন তাঁর কর্মজীবন নির্ভর আত্মজীবনী মূলক রচনা 'গাজী মিয়াঁর বস্তানী'।
- এতে লেখক নিজেকে ভেড়াকান্ত নামে উল্লেখ করেন। 
- এতে বঙ্কিমের 'কমলাকান্তের দপ্তর' -এর প্রভাব পাওয়া যায়। 
 
- মীর মশাররফ হোসেনের আরও দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ- 
- আমার জীবন (১৯১০)
- কুলসুম জীবনী (১৯১০)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৭.
In 'A tale of Two Cities': Two cities refer to:
  1. London and Washington
  2. London and Paris
  3. Dhaka and London
  4. London and Rome
সঠিক উত্তর:
London and Paris
উত্তর
সঠিক উত্তর:
London and Paris
ব্যাখ্যা
♦ A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে দুইটি city কে ঘিরে কাহিনী গড়ে উঠেছে। এগুলো হচ্ছ London and Paris.
- এইটি একটি Historical Novel.
- The story is set in the late 18th century against the background of the French Revolution.
- The French Revolution, for his sprawling tale of London and revolutionary Paris, the novel offers more drama than accuracy.

• Charles Dickens: 
- তিনি একজন British novelist
- He is generally considered the greatest of the Victorian era.

• Notable work:
- A Christmas Carol
- A Tale of Two Cities
- All the Year Round
- American Notes
- Barnaby Rudge
- Bleak House
- David Copperfield
- Dombey and Son
- Great Expectations
- Hard Times
- Little Dorrit

Source: Britannica.
৬৮.
‘স্বর্গের সিড়ি’ বাগধারাটির অর্থ-
  1. স্বর্গ লাভের উপায়
  2. স্বর্গে যাওয়ার পথ
  3. সাফল্য লাভের উপায়
  4. অলীক কল্পনা
সঠিক উত্তর:
সাফল্য লাভের উপায়
উত্তর
সঠিক উত্তর:
সাফল্য লাভের উপায়
ব্যাখ্যা

⇒ 'স্বর্গের সিড়ি' বাগধারাটির অর্থ- শ্রেষ্ঠ সুখ লাভের উপায়।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

৬৯.
‘সূর্য’ শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি?
  1. সুধাংশু
  2. শশাংক
  3. আদিত্য
  4. বিধূ
সঠিক উত্তর:
আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা
• 'সূর্য' শব্দের সমার্থক শব্দঃ
- সবিতা,
- আদিত্য,
- দিবাকর,
- ভাস্কর,
- ভানু,
- মার্তণ্ড,
- রবি,
- তপন,
- অর্ক ইত্যাদি।

অন্যদিকে:
- চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭০.
বাংলাদেশ জাতীয় সংসদের প্রতীক -
  1. দোয়েল
  2. শাপলা
  3. পদ্মফুল
  4. বাঘ
সঠিক উত্তর:
শাপলা
উত্তর
সঠিক উত্তর:
শাপলা
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা।
- এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০।
- যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। 
- জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার।
- বাংলাদেশ সংবিধানের পঞ্চমভাগে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে।
- জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল।
- বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক দুপাশে ধানের শীষবেষ্টিত শাপলার দুপাশে দুটি করে চারটি তারকা এবং প্রতীকের অপরের দিকে 'বাংলাদেশ' ও নিচের দিকে 'জাতীয় সংসদ' লেখা। 

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
         ii) বাংলাদেশের সংবিধান।
৭১.
লাফ > ফাল- এটি কিসের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. বর্ণ বিপর্যয়
  3. সমীভবন
  4. বিপ্রকর্ষ
সঠিক উত্তর:
বর্ণ বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
বর্ণ বিপর্যয়
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি পরষ্পর পরিবর্তন ঘটলে হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- পিশাচ ˃ পিচাশ,
- লাফ˃ ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

• উল্লেখ্য অপশন 'বর্ণ বিপর্যয়' পরিবর্তে 'ধ্বনি বিপর্যয়' হওয়া উচিত ছিলো, তাই সম্ভাব্য উত্তর হিসাবে অপশন খ নেওয়া হলো।  

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭২.
Use an article: He is ______ MBBS.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
an
উত্তর
সঠিক উত্তর:
an
ব্যাখ্যা
♦ Article এর ক্ষেত্রে,

• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে MBBS শব্দের 'M' Consonant হওয়া সত্ত্বেও।
- 'M' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 
- অতএব সঠিক বাক্যটি হবে, - He is an MBBS.

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
৭৩.
দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত?
  1. অসংখ্য
  2. সমাধান নেই
  3. দুইটি
  4. একটি
সঠিক উত্তর:
অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
অসংখ্য
ব্যাখ্যা
- দুইটি সরলরেখা সমান্তরাল হলে কোন বিন্দুতে ছেদ করবে না। 
- দুইটি সরলরেখা আড়াআড়ি ভাবে সর্বোচ্চ ১ টি বিন্দুতে ছেদ করতে পারে।
- দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হলে উক্ত রেখা দুইটি অসংখ্য বিন্দুতে মিলিত হয়।

একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা আপতিত হলে সরলরেখা দুইটি একই হয়ে যায়।
এরুপ ক্ষেত্রে অসংখ্য সমাধান পাওয়া যায়।

এক্ষেত্রে , অপশন ক) সঠিক উত্তর।
৭৪.
৯০ কোন সংখ্যার ৭৫% ?
  1. ১০০
  2. ১৪০
  3. ১৬০
  4. ১২০
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?

সমাধান: 
ক এর ৭৫% = ৯০
⇒ ক এর ৭৫/১০০ = ৯০
⇒ ক এর ৩/৪ = ৯০
⇒ ৩ক/৪ = ৯০
⇒ ৩ক = ৯০ × ৪
⇒ ক = (৯০ × ৪)/৩
∴ ক = ১২০ 
৭৫.
I triumphed _____ Troubles.
  1. against
  2. over
  3. upon
  4. up
সঠিক উত্তর:
over
উত্তর
সঠিক উত্তর:
over
ব্যাখ্যা
♦ Appropriate preposition এর ক্ষেত্রে,

• Triumph over:
Meaning: জয়লাভ করা।
Example: After years of hard work and perseverance, she finally triumphed over her fears and gave a flawless performance on stage.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Triumph এর সাথে 'জয়লাভ করা' অর্থ বুঝাতে over বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে over বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে over বসবে।

Correct sentence: I triumphed over Troubles.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৭৬.
‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য’ নজরুলের কোন কবিতার চরণ?
  1. বিদ্রোহী
  2. প্রলয়োল্লাস
  3. চৈতী হাওয়া
  4. ধূমকেতু
সঠিক উত্তর:
বিদ্রোহী
উত্তর
সঠিক উত্তর:
বিদ্রোহী
ব্যাখ্যা
• উক্ত চরণটি বিদ্রোহী কবিতার অন্তর্গত।
 - ১৯২২ সালে সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রকাশ।
- বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত ।

বিদ্রোহী
- কাজী নজরুল

"বল        বীর -
               বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
                 বল        বীর -
বল   মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
       চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
       ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
       খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
       উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
 মম   ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
                 বল        বীর -
              আমি   চির উন্নত শির!
......................

 মম      এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য;
  আমি   কৃষ্ন-কন্ঠ, মন্থন-বিষ পিয়া ব্যথা-বারিধীর।
  আমি   ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
                 বল        বীর -
            চির -           উন্নত মম শির!"

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম এর কয়েকটি কবিতা: 
- মানুষ,
- খেয়াপারের তরণী,
- কুলি - মজুম, 
- প্রলয়োল্লাস, 
- বিদ্রোহী, 
- রক্তাম্বর-ধারিণী মা, 
- আগমণী, 
- ধূমকেতু, 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭৭.
‘সবার উপরে মানুষ সত্য- তাহার উপরে নাই’ - কে বলেছেন?
  1. চণ্ডীদাস
  2. রামকৃষ্ণ পরমহংস
  3. বিদ্যাপতি
  4. বিবেকানন্দ
সঠিক উত্তর:
চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীদাস
ব্যাখ্যা
চন্ডীদাসের বিখ্যাত উক্তি-
- 'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।' (দ্বিজ চন্ডীদাস),
- 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।',
(এ পঙ্কতিটি বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী বাণী।)
- 'সই কেবা শুনাইল শ্যাম নাম।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর।
৭৮.
জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৪৫
  2. ১৯৪৭
  3. ১৯৪৯
  4. ১৯৫৪
সঠিক উত্তর:
১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৯
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

⇒ মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উল্লেখ্য,
• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS. [link]
৭৯.
দুই অংকের একটি সংখ্যার অংক দুটি পরস্পর স্থান বিনিময় করলে তাদের মান পূর্ববর্তী মানের চেয়ে ১৮ কম হয়। সংখ্যাটির অংকদ্বয়ের যোগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?
  1. ১৩, ৩১
  2. ১৩, ২২
  3. ৩১, ২২
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১৩, ৩১
উত্তর
সঠিক উত্তর:
১৩, ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকের একটি সংখ্যার অংক দুটি পরস্পর স্থান বিনিময় করলে তাদের মান পূর্ববর্তী মানের চেয়ে ১৮ কম হয়। সংখ্যাটির অংকদ্বয়ের যোগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
দশক স্থানীয় অংক = x
 একক স্থানীয় অংক = y

সংখ্যাটি = 10x + y
অংক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটি = 10y + x
এখন
10y + x = 10x + y - 18
10y + x - 10x - y = - 18
9y - 9x = - 18
- 9(x - y) = - 18
x - y = 2 ......................(1)

আবার
x + y = 4..................(2)


(1) + (2) ⇒
x - y + x + y = 2 + 4
2x = 6
x = 3

(2)⇒
x + y = 4
3 + y = 4
y = 4 - 3
y = 1

সংখ্যা দুইটি  = 31 ও 13
৮০.
২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. মারিয়া রেসা
  2. দিমিত্রি মুরাকব
  3. পিটার হ্যান্ডকে
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
[বিশেষ দ্রষ্টব্য: এটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

২০২১ শান্তিতে নোবেল পুরস্কার:
- ২০২১ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাকব।
- ফিলিপিন এবং রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতার পক্ষে "সাহসী লড়াই"-এ অবদান রাখার জন্য এই দুটি দেশের সাংবাদিক মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতফকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে।

উল্লেখ্য,
- 'নোবেল শান্তি পুরষ্কার ২০২৩' পেয়েছেন ইরানের কারাগারে আটক নার্গেস মোহাম্মদী।

উৎস: i) ৬ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ৮ অক্টোবর ২০২১, বিবিসি বাংলা।
৮১.
কোনটি শুদ্ধ বানান?
  1. বুদ্ধিজিবি
  2. বুদ্ধিজীবী
  3. বুুদ্ধিজীবি
  4. বুদ্ধিজিবী
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'বুদ্ধিজীবী'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বুদ্ধি + √জীব্‌ + ইন্‌।
  অর্থ:
- সমাজ সংস্কৃতি প্রভৃতি বিষয়ে সচেতন এবং জ্ঞানবিজ্ঞানে দক্ষ ও শিক্ষিত ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮২.
আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কী?
  1. জনসংখ্যাশুমারী ও গৃহগণনা
  2. লোকশুমারী ও গৃহগণনা
  3. জনশুমারী ও গৃহগণনা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জনশুমারী ও গৃহগণনা
উত্তর
সঠিক উত্তর:
জনশুমারী ও গৃহগণনা
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা:   
- ২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, ইতিপূর্বে পরিচিত ‘আদমশুমারি'কে 'জনশুমারি' হিসেবে অভিহিত করা হয়।
- সে অনুসারে 'আদমশুমারি ও গৃহগণনার' পরিবর্তে ২০২২ সালের জুন মাসে '৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা' অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি পরিচালনা করা হয়।
- ১৯৮১ সালে দ্বিতীয় ও পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
জনশুমারি ও গৃহগণনা ২০২২:   
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। 
- মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।    
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.২২%। 
- জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন।  
- স্বাক্ষরতার হার: ৭৪.৬৬%। 

উৎস: i) ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট ২০২২।
          ii) পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৮৩.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -
  1. প্যারিস
  2. লন্ডন
  3. রোম
  4. ব্রাসেলস
সঠিক উত্তর:
ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU) .
- ইইউ ২৭টি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ।
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উৎস: EU ওয়েবসাইট।
৮৪.
‘বিরত’ এর বিপরীত শব্দ -
  1. আরত
  2. না-রত
  3. নিরত
  4. নিবৃত
সঠিক উত্তর:
নিরত
উত্তর
সঠিক উত্তর:
নিরত
ব্যাখ্যা
• 'বিরত' এর বিপরীত শব্দ- - নিরত।
• 'বিপন্ন' এর বিপরীত শব্দ- নিরাপদ। 
• 'বহুল' এর বিপরীত শব্দ- - বিরল।
• 'লিপ্সা' এর বিপরীত শব্দ- - বিরাগ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
৮৫.
An appropriate translation of the sentence - সে কি গতকাল এসেছিল?
  1. Did he came yesterday?
  2. Had he came yesterday?
  3. Did he come yesterday?
  4. Has he come yesterday?
সঠিক উত্তর:
Did he come yesterday?
উত্তর
সঠিক উত্তর:
Did he come yesterday?
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যে ' গতকাল' শব্দটি past indefinite tense কে নির্দেশ করে।
- এখন যদি বাক্যটিকে প্রশ্নবোধক করা হয়, অর্থাৎ, "সে কি গতকাল এসেছিল?"
- এভাবে বলা হয় তাহলে বাক্যটির পূর্বে auxiliary verb হিসেবে did যুক্ত হবে এবং did যেহেতু past form নির্দেশ করছে তাই came - verb টি আর past form এ থাকবে না, অর্থাৎ, present form (come) হিসেবে বসবে।

• তাই সঠিক translation হবে - Did he come yesterday?

অন্য অপশন,
- Did he come yesterday.
- এখানে প্রশ্নবোধোক চিহ্ন না থাকায় এটি ভুল।

- Had he came yesterday?
- এটি ভুল কারণ বাক্যটির পূর্বে auxiliary verb হিসেবে did যুক্ত হলে ও verb present form come এ থাকলে এটি সঠিক হতো।

- Has he come yesterday?
- এখানে Has এর পরিবর্তে Did থাকলে এটি সঠিক হতো।
৮৬.
The active form of 'The door should be kept shut' is:
  1. Shut the door.
  2. Let us shut the door.
  3. Let the door be shut.
  4. You should shut the door.
সঠিক উত্তর:
You should shut the door.
উত্তর
সঠিক উত্তর:
You should shut the door.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

এ জাতীয় Passive voice কে active করার ক্ষেত্রে, 

- প্রথমে You বসাতে হবে। 
- তারপর Modal auxiliary Should বসে। 
- main verb shut বসে। 
- Passive voice এর subject হবে Active voice এর object.

Correct answer: You should shut the door.

Other options,
• Shut the door.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি "The door should be kept shut" দ্বারা advice বোঝানো হচ্ছে। আর "Shut the door" দ্বারা command বোঝাচ্ছে। 
- দুটি ভিন্ন তাই এটি ভুল।

• Let us shut the door.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা advice বোঝানো হচ্ছে। আর "Let us shut the door" দ্বারা একটি action বোঝানো হচ্ছে যা speaker ও listener একত্রে করবে।
- It's not as close in meaning to the original.

• Let the door be shut.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি "The door should be kept shut" দ্বারা advice বোঝানো হচ্ছে। আর "Shut the door" দ্বারা command বোঝাচ্ছে। 
- দুটি ভিন্ন তাই এটি ভুল।
৮৭.
বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে -
  1. লাইবেরিয়া
  2. সিয়েরালিওন
  3. পর্তুগাল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সিয়েরালিওন
উত্তর
সঠিক উত্তর:
সিয়েরালিওন
ব্যাখ্যা
সিয়েরা লিওনে বাংলা ভাষা:
- পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন।
- ২০০২ সালে সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- ভৌগলিক বা সাংস্কৃতি উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরা লিওন।
- কিন্তু এ দুই দেশের সম্পর্ক এতটাই গভীর ও আন্তরিক যে, এ দেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার দেশটি।

উল্লেখ্য,
- ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটি  গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়েছে।
- সেই সময়টাতে সিয়েরা লিওনে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তি বাহিনী নিয়োগ করে জাতিসংঘ।
- তাদের বড় একটি অংশজুড়ে ছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা।
- এ দেশের সেনারা সিয়েরা লিওনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছেন
- বিদ্রোহীদের দখলকৃত অঞ্চলগুলোকে মুক্ত করতে বাংলাদেশের সেনা সদস্যদের কার্যক্রম ছিল অনবদ্য।
- বাংলাদেশিরা যা করেছেন, তার জন্য সিয়েরা লিওনের সরকার কৃতজ্ঞ।
- ২০০২ এর কিছু আগে পরে শান্তি ফিরে আসে দেশটিতে। 
- প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ কৃতজ্ঞতা জানাতে এবং বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন। 

উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, কালের কণ্ঠ। [link]
৮৮.
Which one is plural:
  1. alms
  2. ashes
  3. formulas
  4. thanks
অনির্ধারিত
ব্যাখ্যা
• alms ও formulas দুটি শব্দই plural হিসেবে ব্যবহার হয়ে থাকে, অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

Options,

- alms: clothing, food, or money that is given to poor people: noun [plural]
- ashes: what is left of something after it has been destroyed by fire, especially what is left of a human body after it has been burned: phrase [plural]
- formulas: a standard or accepted way of doing or making something: [plural]
- thanks: thank you

Source: Cambridge Dictionary.
৮৯.
বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদ কোন নদীতে বাদঁ দিয়ে তৈরী করা হয়েছে?
  1. সাঙ্গু
  2. তিস্তা
  3. পদ্মা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী
ব্যাখ্যা
কাপ্তাই হ্রদ:
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদ কাপ্তাই হ্রদ।
- কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ।
- কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর বাঁধ দিয়ে কাপ্তাই হ্রদ নির্মাণ করা হয়।
- প্রধানত  জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এর সৃষ্টি হলেও, এ জলাধারে প্রচুর পরিমাণে মিঠাপানির  মাছ চাষ হয়। 
- মূল লেকের আয়তন প্রায় ১,৭২২ বর্গ কিমি, তবে আশপাশের আরও প্রায় ৭৭৭ বর্গ কিমি এলাকাও প্লাবিত হয়েছে।
- মূলত রাঙ্গামাটি জেলাতেই জলাধারটি সীমিত যার অন্তর্ভুক্ত উপজেলাসমূহ হচ্ছে রাঙ্গামাটি সদর, কাপ্তাই, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯০.
‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ - এটি কোন ধরণের বাক্য?
  1. যৌগিক বাক্য
  2. সরল বাক্য
  3. মিশ্র বাক্য
  4. সাধারণ বাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
 যেমন:
- তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।
- তিনি সৎ কিন্তু কৃপণ।
- সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।

উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৯১.
কোনো একটি অংক A অথবা B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?
  1. ০.৪
  2. ০.৫
  3. ০.৭
  4. ০.৯
সঠিক উত্তর:
০.৭
উত্তর
সঠিক উত্তর:
০.৭
ব্যাখ্যা
A পারার সম্ভাবনা ০.৪ 
A না পারার সম্ভাবনা ১ - ০.৪ = ০.৬ 

B পারার সম্ভাবনা ০.৫
B না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

A এবং B উভয়েই না পারার সম্ভাবনা = ০.৬ × ০.৫ = ০.৩

A ও B এর পারার সম্ভাবনা = ১ - ০.৩ = ০.৭
৯২.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
  1. ৫৫০০
  2. ৫০০৫
  3. ৫০৫০
  4. ৫০০০
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
৯৩.
Who among the following is not a novelist?
  1. Charles Dickens
  2. Thomas Hardy
  3. Virginia Woolf
  4. W.B. Yeats
সঠিক উত্তর:
W.B. Yeats
উত্তর
সঠিক উত্তর:
W.B. Yeats
ব্যাখ্যা
• W.B Yeats is the national poet of Ireland.
- W. B. Yeats কে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
-১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন। 

• উল্লেখযোগ্য কবিতা সমূহ -
- Easter 1916
- The Man Who Dreamed of Fairyland
- The Stolen Child
- The Lake Isle of Innisfree
- September 1913
- An Irish Airman Foresees His Death, etc.

• তাছাড়া Charles Dickens, Thomas Hardy, Virginia Woolf তিনজনই Novelist.

Source: Britannica.
৯৪.
০.০০০০০১ × (২/৫) = ?
  1. ০.০০০০০২
  2. ০.০০০০০৪
  3. ০.০০০০০০৪
  4. ০.০০০০০০৫
সঠিক উত্তর:
০.০০০০০০৪
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০০০০০১ × (২/৫) = ?

সমাধান:
০.০০০০০১ × (২/৫) 
= ০.০০০০০০৪
৯৫.
sinθ = 3/5, 0 < θ < (π/2) হলে tanθ = ?
  1. 3/4
  2. 4/5
  3. 5/4
  4. 4/3
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 3/5, 0 < θ < (π/2) হলে tanθ = ?

সমাধান: 
sinθ = 3/5
∴cosθ = √(1 - sin2θ)
= √( 1 - 9/25)
=√(16/25)
= 4/5

∴ tanθ = sinθ/cosθ
= (3/5)/(4/5)
= (3/5) × (5/4)
= 3/4
 
৯৬.
Identify the correct spelling:
  1. Encylopedia
  2. Incylopedia
  3. Enciclopedia
  4. Encyclopedia
সঠিক উত্তর:
Encyclopedia
উত্তর
সঠিক উত্তর:
Encyclopedia
ব্যাখ্যা
♦ Encyclopedia
English meaning: a book or set of books containing many articles arranged in alphabetical order that deal either with the whole of human knowledge or with a particular part of it, or a similar set of articles on the internet.
Bangla meaning: বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

Source: Cambridge & Accessible Dictionary.
৯৭.
‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
  1. অলুক দ্বন্দ্ব
  2. সাধারণ দ্বন্দ্ব
  3. একশেষ দ্বন্দ্ব
  4. সমার্থক দ্বন্দ্ব
সঠিক উত্তর:
সাধারণ দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ দ্বন্দ্ব
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
 যেমন:
- তাল ও তমাল = তাল-তমাল,
- দোয়াত ও কলম = দোয়াত-কলম,
- ছেলে ও মেয়ে = ছেলে-মেয়ে। (সাধারণ দ্বন্দ্ব)।

অলুক দ্বন্দ্ব:

- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
 যেমন: দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- হাতে-কলমে। 

একশেষ দ্বন্দ্ব:
- যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রধান পদটির সঙ্গে শেষপদটির সামঞ্জস্য রচিত হলে তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব।
  যেমন:
- জায়া ও পতি = দম্পতি,
- তুমি ও সে = তোমরা ইত্যাদি।

সমার্থক দ্বন্দ্ব: 
- হাট-বাজার,
- ঘর-দুয়ার,
- কল-কারখানা,
- মোল্লা-মৌলভি,
- খাতা- পত্র ইত্যাদি ৷

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 
৯৮.
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-
  1. কবিতার নাম
  2. উপন্যাসের নাম
  3. গল্পসংকলনের নাম
  4. কবিতা সংকলনের নাম
সঠিক উত্তর:
উপন্যাসের নাম
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাসের নাম
ব্যাখ্যা
শেষের কবিতা:
- শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- প্রবাসী পত্রিকায় ছাপা হয় ১৯২৮ সালে।
- ভাষার অসমান্য ঔজ্জ্বল্য,দৃপ্তিশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থটিকে এমন স্বাতন্ত্র্য দিয়েছে, যার জন্য এই গ্রন্থটি রবীন্দ্রনাথের বিস্ময়কর সৃষ্টির অন্যতম।
- অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ এই উপন্যাসের চরিত্র।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ)।
- ১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী।
- রবীন্দ্রনাথের ''ভিখারিণী'' গল্পটি (১৮৭৭) বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।
- তার প্রথম গীতিনাট্য বাল্মীকিপ্রতিভা।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- বৌ ঠাকুরাণীর হাট,
- প্রজাপতির নির্বন্ধ, 
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চতুরঙ্গ, 
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৯.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক
∴ (৬ + ৮ + ১০)/৩ = (৭ + ৯ + ক)/৩
বা, ৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
ব, ক + ১৬ = ২৪
∴ ক = ৮
১০০.
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় -
  1. ২ বছর পরপর
  2. ৩ বছর পরপর
  3. ৪ বছর পরপর
  4. ৫ বছর পরপর
সঠিক উত্তর:
৪ বছর পরপর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর পরপর
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাবিশেষ।
- এটি কমনওয়েলথভুক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ।
- প্রতি চার বছর পরপর এ গেমস অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত কমনওয়েলথ গেমস ফেডারেশন দ্বারা পরিচালিত হয়।
- সর্বপ্রথম ১৯৩০ সালে এই গেমস  প্রবর্তিত হয়।
- শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল।
- ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে।
- পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে।
- কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) কমনওয়েলথ ক্রীড়া পরিচালনা করে থাকে।

উৎস: Britannica.