পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ আগস্ট, ২০২০সময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ আগস্ট, ২০২০ · ৫০ প্রশ্ন

.
x-y=7 এবং xy=13 হলে, (x+y)2এর মান কত হবে?
  1. ক) 49
  2. খ) -29
  3. গ) -102
  4. ঘ) 101
ব্যাখ্যা
(x+y)2
= (x-y)2 + 4xy
= 72 + 4×13 
= 101
.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ১২ যোগ করলে সংখ্যাটির ৩/৪ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৬৩
  2. খ) ৩৬
  3. গ) ৪৮
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
x এর ১/২ + ১২ = x এর ৩/৪
⇒x/২ + ১২ = ৩x/৪ 
⇒৩x/৪ - x/২ = ১২ 
⇒(৩x - ২x)/৪ = ১২ 
x = ৪৮
.
হামিদ সাহেবের আয় এবং ব্যায়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
ধরি, হামিদ সাহেবের আয় 25x টাকা এবং ব্যয় 20x টাকা
হামিদ সাহেবের সঞ্চয় (25x - 20x) = 5x টাকা।
সুতরাং, হামিদ সাহেবের সঞ্চয় তার আয়ের (5x/25x × 100)% = 20%
.
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তের ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 16
  4. ঘ) 25
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল2 = 4 গুণ বৃদ্ধি পাবে।
.
a+b=7 এবং a-b=3 হলে, ab এর মান-
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 10
ব্যাখ্যা
ab = ((a+b)/2)2-((a-b)/2)2
=(7/2)2-(3/2)2
=10
.
log4(1/16) = ?
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) -3
ব্যাখ্যা
log4(1/16)
= log4(1/42)
= log44-2
= -2×log44
= (-2×1)
= -2
.
a−1/a = 6 হলে, a3−1/a3 এর মান-
  1. ক) 176
  2. খ) 180
  3. গ) 196
  4. ঘ) 234
ব্যাখ্যা
a3−1/a3
= (a - 1/a)3 + 3.a.1/a(a - 1/a)
= 63 + 3.6 
= 216+18 
= 234
.
সেট C হতে সেট B-এর একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) R⊂C
  2. খ) R⊂B
  3. গ) R⊆C×B
  4. ঘ) C×B⊆R
ব্যাখ্যা

অপশনগুলো R⊂C, R⊂B, R⊆C×B, C×B⊆R হলে গ হতো উত্তর

.
25, 30, 35….130 ধারাটিতে মোট কতগুলো পদ আছে?
  1. ক) ২৫ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ২৩ টি
  4. ঘ) ২২ টি
ব্যাখ্যা
এখানে a = 25, d = 30 - 25 = 5
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 25 + (n - 1)5 = 130
⇒ 5n - 5 = 105
⇒ 5n = 110
⇒ n = 22 
সুতরাং ধারাটিতে মোট 22 টি পদ আছে।
১০.
বার্ষিক শতকরা ৯ টাকা হারে সরল সুদে ৪৮০০ টাকার ৩ বৎসরের সুদ কত?
  1. ক) ১২৯৬ টাকা
  2. খ) ১৫২৪ টাকা
  3. গ) ১৬০০ টাকা
  4. ঘ) ১৬২৪ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৯ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৯/১০০ টাকা
৪৮০০ টাকার ৩ বছরের সুদ ৯×৪৮০০×৩/১০০ = ১২৯৬ টাকা

১১.
অনির বর্তমান বয়স অরিত্রের দ্বিগুণ। তিন বৎসর পূর্বে অনির বয়স অরিত্রের বয়সের তিনগুণ ছিল। অরিত্রের বর্তমান বয়স কত?
  1. ক) ৬ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৮ বছর
ব্যাখ্যা
ধরি, অরিত্রের বর্তমান বয়স x বছর।
সুতরাং, অনির বর্তমান বয়স 2x বছর।
প্রশ্নমতে, (2x - 3) = 3(x - 3)
⇒ 2x - 3 = 3x - 9
⇒ x = 6
অরিত্রের বর্তমান বয়স = 6 বছর
১২.
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?
  1. ক) উপজেলা পরিষদ
  2. খ) জেলা পরিষদ
  3. গ) পৌরসভা
  4. ঘ) ইউনিয়ন পরিষদ
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ
- ইউনিয়ন পরিষদ,
- থানা/উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।
উপজেলা প্রশাসন 'স্থানীয় প্রশাসনের' অংশ।
উপজেলা পরিষদের প্রধান - চেয়ারম্যান; অন্যদিকে, উপজেলা প্রশাসনের প্রধান - উপজেলা নির্বাহী অফিসার।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতাঃনবম দশম শ্রেণী
১৩.
বঙ্গভঙ্গ রদ হওয়ার পর কত তারিখে পুনরায় দুই বাংলা একত্র হয়?
  1. ক) ১২ ডিসেম্বর ১৯১১
  2. খ) ১৬ ডিসেম্বর ১৯১২
  3. গ) ২০ ডিসেম্বর ১৯৯১
  4. ঘ) ১ এপ্রিল, ১৯১২
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও বর্ণহিন্দুদের বিরোধিতা ও সহিংস আন্দোলনের জন্যে ব্রিটিশ সরকার ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ১৯১১ সালের ১২ ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৪.
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?
  1. ক) ১০ এপ্রিল ১৯৭১
  2. খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  3. গ) ৭ মার্চ ১৯৭১
  4. ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১৫.
মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত হন কতজন?
  1. ক) ৭
  2. খ) ৬৮
  3. গ) ১৭৫
  4. ঘ) ৪২৬
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক। এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন, তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন এবং চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।
(সূত্র: বাংলাপিডিয়া)
১৬.
বাংলাদেশের নাগরিকগণ কী নামে পরিচিত হবেন?
  1. ক) সিটিজেন
  2. খ) বাঙ্গালী
  3. গ) নাগরিক
  4. ঘ) বাংলাদেশী
ব্যাখ্যা
বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
উৎসঃ বাংলাদেশ সংবিধান ৬(২)
১৭.
শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) খুলনা বিশ্ববিদ্যালয়
  3. গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে ছাত্রসমাজের ভূমিকার পটভূমিতে নির্মিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
১৮.
কোন তারিখে বাংলাদেশের শহীদ দিবস পালন করা হয়?
  1. ক) ২১ ফেব্রুয়ারি
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ১৭ এপ্রিল
ব্যাখ্যা
২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
(সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)
১৯.
জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সানফ্রান্সিসকো সনদে সাক্ষর করে কয়টি দেশ?
  1. ক) ৪১
  2. খ) ৪৫
  3. গ) ৫০
  4. ঘ) ৫২
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য নিযে জাতিসংঘ গঠিত হয়। এর আগে একই বছরের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর পোল্যান্ড সনদে স্বাক্ষর করে।
সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
২০.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) খন্দকার মুশতাক আহমেদ
  3. গ) জনাব তাজউদ্দীন আহমেদ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২১.
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) সাইপ্রাস
  3. গ) অষ্ট্রেলিয়া
  4. ঘ) মরিসাস
ব্যাখ্যা
কমনওয়েলথ ভুক্ত দেশসমূহের মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের রাষ্ট্রপ্রধান বা হেড অব স্টেট হলেন ব্রিটেনের কুইন।
Source: commonwealthofnations.org
২২.
বাংলাদেশের অস্থায়ী প্রবাসী সরকার শপথ গ্রহণ করার সময় মুজিবনগর তৎকালীন কোন জেলায় অবস্থিত ছিলো?
  1. ক) যশোর
  2. খ) নোয়াখালী
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) বরিশাল
ব্যাখ্যা
মুজিবনগর বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত। এখানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। তখন এটি ‍বৃহত্তর কুষ্টিয়া জেলার অধীন ছিলো। মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো। এর সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
২৩.
এভিকালচার বলতে কী বুঝায়?
  1. ক) মৌমাছি পালন বিজ্ঞান
  2. খ) মৎস্য চাষ বিদ্যা
  3. গ) উদ্যান বিদ্যা
  4. ঘ) পাখি পালন বিদ্যা
ব্যাখ্যা
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার; মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার; মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার; চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার। মৌমাছির চাষ - এপিকালচার, রেশমের চাষ - সেরিকালচার, উদ্যানবিদ্যা - হর্টিকালচার, পাখি পালন বিদ্যা - এভিকালচার, সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার।
[সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
২৪.
রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়?
  1. ক) AB
  2. খ) A
  3. গ) B
  4. ঘ) O
ব্যাখ্যা
'ও' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘ও’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘ও’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে। এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
(সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
২৫.
বিএমআই এর মান কত হলে ওজন বেশি বিবেচনা করা হয়?
  1. ক) 15.00-18.40
  2. খ) 18.50-24.90
  3. গ) 25.00-29.90
  4. ঘ) 30.00-35.00
ব্যাখ্যা
একজন প্রাপ্তবয়স্ক মানুষের সঠিক বিএমআই হওয়া উচিত ১৮.৫০ থেকে ২৪.৯০ এর মধ্যে। ১৮.৫ এর কম হলে ওজন কম এবং ২৫-২৯.৯ হলে ওজন বেশি ধরা হয়। বিএমআই এর মান ৩০ এর বেশি হলে স্থুলাকায় বলা হবে সেই ব্যক্তিকে।
উৎসঃ বিজ্ঞা্‌ন নবম-দশম শ্রেণী
২৬.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
  1. ক) 2400 MW
  2. খ) 8000 MW
  3. গ) 1000 MW
  4. ঘ) 1200 MW
ব্যাখ্যা
আশা করা যায় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২৩ সালের মধ্যে এ বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
Source: most.portal.gov.bd
২৭.
সেভেন সিস্টার্স কোন করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত?
  1. ক) জলপাইগুড়ি
  2. খ) শিলিগুড়ি
  3. গ) মুর্শিদাবাদ
  4. ঘ) চণ্ডীগড়
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। হিমাচল সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।
(সূত্রঃ গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
২৮.
কবি জসীমউদ্‌দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
  1. ক) হলদে পরীর দেশে
  2. খ) চাচা কাহিনী
  3. গ) বিলেতে সাড়ে সাতশ দিন
  4. ঘ) দেশে বিদেশে
ব্যাখ্যা
পল্লী কবি জসিম উদ্দিন কর্তৃক রচিত ভ্রমণকাহিনী হলো- চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড় ইত্যাদি।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
২৯.
'মেঘনাদবধ' একটি-
  1. ক) কাব্য
  2. খ) কবিতা
  3. গ) গল্প
  4. ঘ) মহাকাব্য
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যে মোট ৯ টি সর্গ আছে। যথা- অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী ও সংক্রিয়া।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩০.
“ফুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) চীনা
  2. খ) তুর্কি
  3. গ) বর্মী
  4. ঘ) মালয়
ব্যাখ্যা
ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি মায়ানমার (বার্মিজ) ভাষা থেকে আগত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩১.
“ঝরাপালক” কাব্যের কবির নাম-
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যর পর প্রকাশিত হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩২.
উৎপত্তি অনুসারে “চোঙ্গা” শব্দটি কোন ধরনের শব্দ?
  1. ক) তদ্ভব শব্দ
  2. খ) তৎসম শব্দ
  3. গ) দেশি শব্দ
  4. ঘ) অর্ধ তৎসম শব্দ
ব্যাখ্যা
কিছু দেশি শব্দ হলো কুলা, গঞ্জ, টোপর, ডাগর, ঢেঁকি, ডাব, চোঙ্গা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩৩.
“খদ্দর” শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) তুর্কি
  3. গ) গুজরাটি
  4. ঘ) ওলন্দাজ
ব্যাখ্যা
হরতাল, খদ্দর ইত্যাদি হলো গুজরাটি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩৪.
“কুহেলিকা” উপন্যাসটির লেখক কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আবু ইসহাক
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের উপন্যাসঃ বাঁধন হারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৫.
বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
  1. ক) ১০ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মোট ১১টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৬টি, অর্ধমাত্রার বর্ণ ১টি এবং মাত্রাহীন ৪টি বর্ণ রয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩৬.
বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন কি?
  1. ক) শ্রীকৃষ্ণ কীর্তন
  2. খ) শূন্য পুরাণ
  3. গ) চর্যাপদ
  4. ঘ) নিরঞ্জনের উষ্মা
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন। এর রচনাকাল ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ মতান্তরে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ। এর পদকর্তা ২৩ জন মতান্তরে ২৪ জন। মোট পদসংখ্যা ৫০ টি মতান্তরে ৫১ টি। এর মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
৩৭.
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক-
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
Source: LiveMCQ Lecture
৩৮.
'অবরোধবাসিনী' প্রবন্ধটির রচয়িতা-
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন(১৮৮০-১৯৩২) রচিত উপন্যাস পদ্মরাগ (১৯২৪)। তাঁর রচিত বিখ্যাত প্রবন্ধঃ মতিচুর, অবরোধবাসিনী ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ১ম পত্র নবম দশম শ্রেণির বোর্ড বই।
৩৯.
“দি আগলি এশিয়ান” উপন্যাসটির লেখক কে?
  1. ক) এন্থনি মাসকারেনহাস
  2. খ) আকবর হোসেন
  3. গ) জহির রায়হান
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৪০.
Don't let one bad experience prejudice you _____ trying snowboarding again!
  1. ক) with
  2. খ) by
  3. গ) against
  4. ঘ) for
ব্যাখ্যা
Prejudice (one) against (someone or something) - To cause one to have a prejudicial and unfavorable opinion of someone or something.
Example: Don't let one bad experience prejudice you against trying snowboarding again!
৪১.
He (come) home before I ate rice.
  1. ক) had came
  2. খ) came
  3. গ) comes
  4. ঘ) had come
ব্যাখ্যা

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
Or, Before he had come, I ate rice.

৪২.
One third of the ______.
  1. ক) students are absents
  2. খ) students are absent
  3. গ) student are absent
  4. ঘ) student is absent
ব্যাখ্যা
One third of + countable noun থাকলে verb টি plural form এ হবে। সুতরাং, এখানে সঠিক বাক্যটি হবে “One third of the students are absent”।
৪৩.
A frog is an example of _____.
  1. ক) insectivore
  2. খ) dinosaur
  3. গ) amphibian
  4. ঘ) reptile
ব্যাখ্যা
The definition of an amphibian is a cold-blooded animal which can live on land or in water and who breathes with gills when young and with lungs as an adult. A frog is an example of an amphibian.
৪৪.
The antonym of 'constructive' is-
  1. ক) effective
  2. খ) productive
  3. গ) useful
  4. ঘ) useless
ব্যাখ্যা
Constructive - having or intended to have a useful or beneficial purpose. Synonym- effective, productive, useful etc. Antonym- fruitless, useless, impotent.
৪৫.
Choose the correct spelling-
  1. ক) Anounse
  2. খ) Announcee
  3. গ) Anounc
  4. ঘ) Announce
ব্যাখ্যা
Announce is a verb. It means 'to make known publicly'. The correct spelling is 'announce'.
৪৬.
Choose the closest antonym of the following word : Ambiguous
  1. ক) obscure
  2. খ) opaque
  3. গ) equivocal
  4. ঘ) definite
ব্যাখ্যা
Ambiguous অর্থ অস্পষ্ট, দ্ব্যর্থক। obscure অর্থ অস্পষ্ট। Opaque অর্থ অস্বচ্ছ. Equivocal অর্থ সন্দেহজনক। Definite অর্থ স্পষ্ট। অতএব সঠিক উত্তর definite.
৪৭.
Each of the boys gets a prize. Here each is a ____.
  1. ক) Definite Pronoun
  2. খ) Distributive Pronoun
  3. গ) Relative Pronoun
  4. ঘ) Indefinite Pronoun
ব্যাখ্যা
Each, either and neither are called distributive pronouns because they refer to persons or things one at a time. Note that a distributive pronoun is always singular and as such it should be followed by a singular noun and verb.
৪৮.
I wish I _____ a philosopher.
  1. ক) am
  2. খ) were
  3. গ) shall be
  4. ঘ) was
ব্যাখ্যা
আকাঙ্খা বুঝাতে wish শব্দটি ব্যবহৃত হলে এর পরের noun এর পর be verb টি were রূপে বসে। সুতরাং, সঠিক বাক্যটি হবে I wish I were a philosopher। এবং be verb না হয়ে অন্য verb হলে simple past tense হবে। For example: I wish I knew you before.
৪৯.
Sujana is ______ European lady. Put an article in the blank space.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
'An' is used before words which begin with a vowel sound. Note that we are talking about sounds and not spelling. For example the word ''European'' begins with the vowel letter 'e' but it is pronounced with the consonant sound. Therefore we say and write, ''He's British but he thinks of himself as a European.''
৫০.
His train arrived exactly ____.
  1. ক) at time
  2. খ) in time
  3. গ) on time
  4. ঘ) due time
ব্যাখ্যা
The phrase on time implies that there is some deadline or appointment. For example, if somebody says I got there on time, it could mean that they were not late for an appointment. With “on time”, we are thinking more about a specific time.