পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
টপিক: ১)৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩) ১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৪) ১৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। রিভিশন (BCS-JS-Revision বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি বিসিএসের মূল পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা) Live MCQ আর্কাইভ থেকে প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা ভালোভাবে পড়ে নিন। মূল প্রশ্ন মডিফাই করে প্রশ্ন প্রণিত হবে। -------------------------------------------- "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
'অনন্ত প্রেম' কবিতাটি বরীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. সোনার তরী
  2. মানসী
  3. অনন্ত প্রেম
  4. বলাকা
ব্যাখ্যা
• "মানসী" কাব্যগ্রন্থ:
- রবীন্দ্রনাথ রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু ‘মানসী’ কাব্যকে “রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন”।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।
- কাব্যগ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন, “নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।”

• উল্লেখযোগ্য কবিতাগুলো হলো-
- উপহার,
- নিস্ফল উপহার,
- ক্ষণিক মিলন,
- নিস্ফল কামনা,
- অহল্যার প্রতি,
- নবদম্পতির প্রেমালাপ,
- মানসিক অভিসার,
- পুরুষের উক্তি,
- নারীর উক্তি,
- ব্যক্ত প্রেম,
- গুপ্ত প্রেম,
- অনন্ত প্রেম,
- শেষ উপহার ইত্যাদি।
------------------------------- 
অনন্ত প্রেম- কবিতা, 
- রবীন্দ্রনাথ ঠাকুর।

"তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার—
কত রূপ ধ’রে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।"

উৎস: ‘মানসী’ কাব্যগ্রন্থ; ‘অনন্ত প্রেম’ কবিতা এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
  1. নীল উপাধ্যায়
  2. নীল লােহিত
  3. সনাতন পাঠক
  4. সবগুলোই
ব্যাখ্যা
• সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
যেমন:
- নীল লোহিত,
- নীল উপাধ্যায়,
- সনাতন পাঠক।

বিভিন্ন লেখক ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো:
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।
- সোমেন চন্দের ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম।
- বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি।
- সতীনাথ ভাদুড়ী ব্যবহৃত ছদ্মনাম - চিত্রগুপ্ত।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।
- বিমল মিত্র এর ছদ্মনাম - জাবালি।
- কালিকানন্দ এর ছদ্মনাম - অবধূত।
- সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম - প্রিয়দর্শী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের -
  1. প্রথম কবিতা
  2. দ্বিতীয় কবিতা
  3. তৃতীয় কবিতা
  4. সর্বশেষ কবিতা
ব্যাখ্যা
• 'বিদ্রোহী' কবিতা:
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ‘বিদ্রোহী' কবিতাটি ২২ পৌষ, ১৩২৮ বঙ্গাব্দে (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- কবিতার মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

'অগ্নিবীণা' কাব্যের কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), 
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধূমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।
.
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্যে পত্র সংখ্যা কতটি?
  1. ৯ টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৫টি
ব্যাখ্যা
• 'বীরাঙ্গনা কাব্য': 
- 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্তের একটি 'পত্রকাব্য'। 
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়। 
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। 
- এতে পত্র সংখ্যা ১১ টি। 
- রোমান কাব্য ‘হেরোইদাইদস’ কাব্যের অনুসরণে রচিত ‘বীরাঙ্গনা কাব্য’ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। 
--------------
মাইকেল মধুসূদন দত্ত: 
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। 
- মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন। 
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেটের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 

তাঁর রচিত সাহিত্যকর্ম: 
• কাব্যগ্রন্থ: 
- তিলোত্তমাসম্ভব কাব্য, 
- বীরাঙ্গনা, 
- ব্রজাঙ্গনা কাব্য, 
- চতুর্দশপদী কবিতাবলী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।
.
'বাবুর্চি' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. আরবি
  4. তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বাবুর্চি'- তুর্কি ভাষার শব্দ।

'বাবুর্চি' শব্দের অর্থ:
- মুসলমান পাচক, পুরুষ পাচক। 

• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- বাবা, 
- কোর্মা,
- খাতুন,
- চাকু,
- তোপ,
- বাবুর্চি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
  1. আটটি
  2. এগারোটি
  3. দশটি
  4. চারটি
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় মোট বর্ণ- ৫০টি।
- অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি। 

• মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি। 

• মাত্রাভেদে ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬টি।

• মাত্রাভেদে স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা ৪টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
বাগ্‌যন্ত্রের অংশ কোনটি?
  1. দাঁত
  2. ফুসফুস
  3. জিভ
  4. সবগুলোই
ব্যাখ্যা
• বাগ্‌যন্ত্র: 
ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভূক্ত।

বাগ্‌যন্ত্রের অংশসমূহ হলো:
১. ফুসফুস,
২. শ্বাসনালি,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল,
৯. ওষ্ঠ,
১০. নাসিকা
১১. দাঁত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
.
'তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই'- এটা কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. মিশ্র বাক্য
  4. জটিল বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।

এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (−) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

যেমন:
- তিনি আমাকে দশটি টাকা দিলেন, এবং বাড়ি যেতে বললেন।
- তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল ৷
- অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইল।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি, এতে দোষের কিছু নেই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সমাসবদ্ধ শব্দ 'আমরণ' কোন সমাসের উদাহরণ?
  1. বহুব্রীহি
  2. কর্মধারয়
  3. সুপসুপা
  4. অব্যয়ীভাব
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
অব্যয় পদ পূর্বে বসে যে-সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্য গঠিত হয়। উপসর্গ একপ্রকার অব্যয়।  তাই উপসর্গযোগে গঠিত সব শব্দই অব্যয়ীভাব সমাস। এ সমাসের ব্যাসবাক্যে অব্যয়ের নাম বা প্রকৃতির উল্লেখ করা হয় না। কেবল অব্যয়ের অর্থ সহযোগে ব্যাসবাক্য গঠিত হয়।

অব্যয়ীভাব সমাসের উদাহরণ:
- শ্রীর অভাব = বিশ্রী;
- মরণ পর্যন্ত = আমরণ;
- দানের বিপরীত = প্রতিদান;
- জেলার সদৃশ = উপজেলা;
- বিঘ্নের অভাব = নির্বিঘ্ন;
- ঈষৎ নত = আনত;
- অন্য মত = মতান্তর;
- আমিষের অভাব = নিরামিষ;
- একটি লোক = লোকটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিম্ন স্বরধ্বনির উদাহরণ কোনটি?
ব্যাখ্যা
• নিম্ন স্বরধ্বনি- আ।

• স্বরধ্বনির উচ্চারণ:
 উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
 
উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ -মধ্য স্বরধ্বনি - এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা,
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
- সংবৃত: [ই], [উ]।
- অর্ধ-সংবৃত: [ এ ], [ও]। 
- বিবৃত: [আ]।
- অর্ধ-বিবৃত: [অ্যা], [অ]।

• সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কম খোলে; বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলে।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
'একাদশে বৃহস্পতি' বাগ্‌ধারাটির অর্থ -
  1. মজা পাওয়া
  2. আনন্দের বিষয়
  3. আশার কথা
  4. সৌভাগ্যের বিষয়
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' বাগ্‌ধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
বাক্য: ব্যাবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি।

গুরুত্বপূর্ণ কিছু বাগ্‌ধারা হলো:
• ‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
• ‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কার।
• ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ- অত্যন্ত অলস।
• ‘গয়ংগচ্ছ’ অর্থ - ঢিলেমি।
                                                          
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
  1. উপপদ
  2. প্রাতিপদিক
  3. উপমিত
  4. নামপদ
ব্যাখ্যা
• প্রাতিপদিক:
বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক।
যেমন:
- লাজ, বড়, ঘর এ শব্দগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি সুতরাং এগুলো প্রাতিপদিক।

- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম-প্রকৃতিও বলা হয়। ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি। প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া এবং প্রাতিপদিককে বলা হয় নাম-প্রকৃতি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ভুবন
  2. ধরা
  3. মর্ত্য
  4. নীর
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে, 
• ‘নীর’ শব্দের অর্থ: পানি।

• 'পানি'-এর সমার্থক শব্দ:
জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'Periodical' শব্দের অর্থ কী?
  1. সাপ্তাহিক
  2. পাক্ষিক
  3. সাময়িকী
  4. বার্ষিক
ব্যাখ্যা
• ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী।

অন্যদিকে, 
• ‘Daily’ এর পারিভাষিক শব্দ - দৈনিকপত্র।
• ‘Quarterly’ এর পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।
• ‘Half-yearly’ এর পারিভাষিক শব্দ - ষাণ্মাসিক।
• ‘Annuity’ এর পারিভাষিক শব্দ - বার্ষিক।
• 'Fortnightly' এর পারিভাষিক শব্দ - পাক্ষিক।
• ‘Weekly’ এর পারিভাষিক শব্দ - সাপ্তাহিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
১৫.
It is time they ______ for the airport to catch the flight.
  1. left
  2. would leave
  3. leaves
  4. had left
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

Complete sentence: It is time they left for the airport to catch the flight.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
১৬.
"Cassius & Antonio" are characters from -
  1. Hamlet
  2. Macbeth
  3. As You Like It
  4. Julius Caesar
ব্যাখ্যা
• 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
- To stop Caesar from gaining too much power, Brutus and the conspirators kill him on the Ides of March.
- Mark Antony drives the conspirators out of Rome and fights them in a battle.
- Brutus and his friend Cassius lose and kill themselves, leaving Antony to rule in Rome.

• Important characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia etc.

• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে - 
- "Cowards die many times before death
   The valiant never taste of death but once." 
- 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered')
- 'Brutus, you too!'.

Source: Britannica.
১৭.
___________ his earlier works, this novel is much more optimistic.
  1. In contrast to
  2. In contrast off
  3. In contrast of
  4. In contrast over
ব্যাখ্যা
In contrast to
English meaning: You say by contrast or in contrast, or in contrast to something, to show that you are mentioning a very different situation from the one you have just mentioned. 
Bangla Meaning:  In contrast to এর বাংলা অর্থ হলো এর বিপরীতে, এর তুলনায়, বা এর সাথে বিপরীতভাবে। এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছুর সাথে অন্য কিছুর ভিন্নতা বা বিপরীততা প্রকাশ করা হয়।

Example: In contrast to his earlier works, this novel is much more optimistic.
Bangla Meaning: পূর্বের কাজের তুলনায় নতুন উপন্যাসটি অনেক বেশি আশাবাদী।

Source: Collins Dictionary.
১৮.
Synonym of 'Sporadic' -
  1. Occasional
  2. Frequent
  3. Uniform
  4. Consistent
ব্যাখ্যা
• Sporadic (adjective)
English Meaning: Not happening or appearing in a pattern; not continuous or regular: Scattered: sporadic firing.
Bangla Meaning: এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।

Synonyms: Occasional (আকস্মিক), Irregular (অনিয়মিত), Intermittent (সবিরাম), scattered (adjective) (হিসেবে past participle) ইতস্তত বিক্ষিপ্ত; ছড়ানো
Antonyms: Frequent (প্রায়ই সংঘটিত), Regular(নিয়মিত), Steady (সুষম), Continuous (একটানা), Uniform (একই; সমান; একরূপ; সমরূপ), Consistent (সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম)

Other Forms:
- Sporadically [স্প্যার‌্যাডিক্লি] (adverb) বিক্ষিপ্তভাবে।

Example Sentence:
- Later, our contact became more sporadic but we still had occasion to work together every once in a while.

Source: Live MCQ Lecture
১৯.
In which context is the word 'shrug' most commonly used?
  1. To express agreement
  2. To show indifference
  3. To display happiness
  4. To indicate anger
ব্যাখ্যা
• Shrug (verb-transitive) 
English Meaning: raise (one's shoulders) slightly and momentarily to express doubt, ignorance, or indifference.
Bangla Meaning: (ঔদাসীন্য, সন্দেহ ইত্যাদি প্রকাশে কাঁধ) ঈষৎ উত্তোলন করা; কাঁধ ঝাঁকানো। 

• Example Sentence:
- I asked her where Fahim was, but she simply shruged (যেন সে কিছুই জানে না বা বোঝে না এমন ভাব) and said nothing.
- Jimmy looked enquiringly at Pete, who shrugged his shoulders

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy
২০.
The word 'Diplomatic' is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Diplomatic (adjective):
English Meaning:
- involving diplomats or the management of the relationships between countries.
- acting in a way that does not cause offence
Bangla Meaning:
(১)কূটনৈতিক: diplomatic service; diplomatic relations between Bangladesh and other countries.
(২) কুশলী; কূটনীতিকসুলভ; চতুর: a diplomatic answer.

Example:
- He began the diplomatic discussions that resulted in the establishment of NATO.
- Ask him nicely - be diplomatic.

Source: Cambridge Dictionary.
২১.
They are less ___________ about the prospects for peace.
  1. overt
  2. implied
  3. sanguine
  4. blatant
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) overt - প্রকাশ্য; স্পষ্টভাবে দৃশ্যমান।

খ) implied - সূচিত; পরোক্ষভাবে বলা।

গ) sanguine - আশাবাদী; ইতিবাচক মনোভাবের।

ঘ) blatant - স্পষ্ট; ঢাকঢোকানো নয়।

• তাই, সঠিক উত্তর হবে: খ) sanguine.

Complete sentence: They are less sanguine about the prospects for peace.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
If you study hard, you ________ the exam.
  1. will pass
  2. would pass
  3. would passed
  4. have passed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - will pass.
- Complete Sentence: If you study hard, you will pass the exam.
Bangla Meaning: যদি তুমি কঠোর পরিশ্রম কর, তবে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে।

• Structure:  If + Present Indefinite + Future Indefinite. 
- বাক্যটি 1st Conditional-এর উদাহরণ।1st conditional এ first clause টি present indefinite tense হলে অপর clause টি future indefinite tense হবে।
তাই, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হিসেবে will pass বসবে।
২৩.
You __________ the door before you leave.
  1. had be better lock
  2. had better locked
  3. had better lock
  4. had better to lock
ব্যাখ্যা
• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

Correct Sentence: You had better lock the door before you leave.
Bangla meaning: বের হওয়ার আগে তোমার বরং দরজা বন্ধ করা উচিত।
২৪.
Choose the correct sentence that use the appropriate idiom.
  1. Any childminder worth their money should provide an excellent environment for children of any age.
  2. Any childminder worth their honey should provide an excellent environment for children of any age.
  3. Any childminder worth their salt should provide an excellent environment for children of any age.
  4. Any childminder worth their effort should provide an excellent environment for children of any age.
ব্যাখ্যা
• Worth one's salt (idiom):
Meaning: Good at one's job, good or competent at the job or profession specified.
বাংলা অর্থঃ দক্ষ; কোন কাজে দক্ষ বা পারদর্শী।
Example:
- Let's see if you are really worth your salt as a politician.
- Any childminder worth their salt should provide an excellent environment for children of any age.

Source: Oxford and Cambridge Dictionary.
২৫.
He has been feeling unwell _________ he caught a cold.
  1. as if
  2. since
  3. until
  4. let alone
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) as if - যেন মনে হয়
খ) since -  (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে, তখন থেকে.
গ) until - পর্যন্ত, যে পর্যন্ত না।
ঘ) let alone - দূরে থাক, চিন্তাই করা যায় না এমন।

• অপশন গুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে since শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
- Complete sentence: He has been feeling unwell since he caught a cold.
- Meaning: সে ঠান্ডা লাগার পর থেকে অসুস্থ অনুভব করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Choose the correct meaning of the word "Accelerate".
  1. To increase the speed of a vehicle
  2. To stop a vehicle
  3. To turn a vehicle
  4. To move a vehicle
ব্যাখ্যা
• Accelerate (Verb)
English Meaning: When a vehicle or its driver accelerates, the speed of the vehicle increases.
Bangla Meaning: গতি বাড়ানো; ত্বরান্বিত করা।

Example Sentence: I accelerated to overtake the bus.

Source: Oxford Learner's Dictionary And Accessible Dictionary by Bangla Academy.
২৭.
টেলিফোনে কোন পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়?
  1. Half-Duplex
  2. Full-Duplex
  3. Simplex
  4. Full-Simplex
ব্যাখ্যা
• টেলিফোনে ফুল-ডুপ্লেক্স পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়।

• ডাটা ট্রান্সমিশন মোড:

- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।

• ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. সিমপ্লেক্স (Simplex):
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। যেমন-ওয়াকিটকি।

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। যেমন- টেলিফোন, মোবাইল ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
২৮.
মানুষের দেহে অটোসোমের সংখ্যা কত?
  1. ২২ জোড়া
  2. ২৩ জোড়া
  3. ২৪ জোড়া
  4. ১৮ জোড়া
ব্যাখ্যা
• মানুষের দেহে অটোসোমের সংখ্যা ২২ জোড়া।

• ক্রোমোজোম:

- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম।
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু।
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এর নামকরণ করেননি।
- Weldeyer ১৮৮৮ সালে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন।
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে।
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোসোমকে বলা হয় অটোসোম।
- অটোসোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
- লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই।
- অপর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম।
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
'The Grand Design' বইটি রচনা করেন কে?
  1. আইনস্টাইন
  2. প্লেটো
  3. স্টিফেন হকিং
  4. জর্জ লেমেটার
ব্যাখ্যা
• 'The Grand Design' বইটি রচনা করেন 'স্টিফেন হকিং'।

• স্টিফেন হকিং:

- স্টিফেন হকিং ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী।
- স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of Time.
- তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত Centre for Theoretical Cosmology এর পরিচালক ছিলেন।
- সম্মান: রয়্যাল সোসাইটির ফেলো, প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম, কপলি মেডেল।
- ১৪ মার্চ ২০১৮ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত বইসমূহ:
- A Brief History of Time,
- The Universe in a Nutshell,
- The Grand Design,
- A Brief History of Time.

উৎস: ব্রিটানিকা।
৩০.
প্রথম ক্লোন মানব শিশুর নাম কী?
  1. সিসি
  2. ইভ
  3. টেট্রা
  4. প্রমিথিয়া
ব্যাখ্যা
• প্রথম ক্লোন মানব শিশুটির নাম ইভ (কন্যা সন্তান)।
- এই ক্লোন শিশুর জন্ম হয়: মার্কিন যুক্তরাষ্ট্রে।

• ক্লোনিং:

- কোন জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ার হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।
- ক্লোনিং এর জনক: ড. ইয়ান উইলমুট।
- ড. ইয়ান উইলমুট ক্লোন পদ্ধতিতে প্রথম কোন প্রাণী জন্ম দেন ভেড়া।
- সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ট ভেড়ার নাম ডলি।
- ডলির জন্ম হয় ৫ জুলাই, ১৯৯৬ সালে স্কটল্যান্ডের এডিনবরায়। (যুক্তরাজ্যে)।
- বিখ্যাত গায়িকা ডলি পারটনের নামানুসারে ক্লোন মেষ শাবকের নাম রাখা হয় ডলি।
- 'ডলি' আর্থাইটিস রোগে আক্রান্ত হয়েছিল।
- 'ডলি' মারা যায় ১৪ ফেব্রুয়ারি, ২০০৩।

• অন্যান্য অপশন আলোচনা:
- বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নাম সিসি (কার্বন কপি)।
- বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম টেট্রা।
- বিশ্বের প্রথম ক্লোন ঘোড়ার নাম প্রমিথিয়া।

উৎস:
১. বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. The Guardian (ডিসেম্বর ২৭, ২০০২) and National Library of Medicine।
৩১.
বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. মাইক্রোসফট
  2. ইনটেল কর্পোরেশন
  3. ওরাকল কর্পোরেশন
  4. অ্যাপল কর্পোরেশন
ব্যাখ্যা
• ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- Intel - 4004 হলো ইনটেল তৈরিকৃত এবং বানিজ্যিকভাবে প্রাপ্ত প্রথম মাইক্রোপ্রসেসর।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
৩২.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. প্লটার
  2. মনিটর
  3. স্পিকার
  4. ওএমআর
ব্যাখ্যা
• ওএমআর একটি ইনপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস:

- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস সমূহ হলো:
- কী-বোর্ড,
- মাউস,
- জয়স্টিক,
- বার কোড রিডার,
- ওএমআর,
- স্ক্যানার ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:

- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।

• আউটপুট ডিভাইস সমূহ হলো:
- মনিটর,
- প্রিন্টার,
- প্লটার,
- স্পিকার
- মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস হলো:
- টাচস্ক্রিন
- ডিজিটাল ক্যামেরা
- মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
কোনটি HTML এর Latest Version?
  1. HTML 3
  2. HTML 4
  3. HTML 5
  4. HTML 6
ব্যাখ্যা
• HTML:
- Hyper Text Markup Language.
- এটি মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html হয়ে থাকে।
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন।
- HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5.
- এটি সত্যিকার অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয়।
- তবে প্রোগ্রামারগণ ওয়েব পেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরমেট করতে এই ভাষা ব্যবহার করেন।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- কার্যকরভাবে, HTML হলো প্লাটফর্ম স্বনির্ভর সমন্বয়।
- আর এই সমন্বয়ের মাধ্যমে World Wide Web ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ ফরমেট করা বা সাজানো যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৪.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য?
  1. Pay as you go
  2. Resource Flexibility
  3. On Demand
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এ নিম্মোক্ত ৩ টি বৈশিষ্ট্য থাকবে। যথা:
১. Resource Flexibility/Scalability (যত চাহিদা তত সার্ভিস):
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৪২০ হলে শেষ ৫টির যোগফল কত?
  1. ৪৪০
  2. ৪৪৫
  3. ৪৫০
  4. ৪৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৪২০ হলে শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
ধরি,
পরপর ১০টি সংখ্যা = ক - ৪, ক - ৩, ক - ২, ক - ১, ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪, ক + ৫
১ম ৫টি সংখ্যার যোগফল = ক - ৪ + ক - ৩ + ক - ২ + ক - ১ + ক = ৫ক - ১০
শেষ ৫টি সংখ্যার যোগফল = ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ + ক + ৫ = ৫ক + ১৫

প্রশ্নমতে,
৫ক - ১০ = ৪২০
বা, ৫ক = ৪৩০
∴ ক = ৮৬

∴ শেষ ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৮৬ + ১৫
= ৪৩০ + ১৫
= ৪৪৫
৩৬.
নিচের কোন রাষ্ট্রটি অন্যগুলো থেকে ভিন্ন?
  1. বেলজিয়াম
  2. মঙ্গোলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নেপাল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরনের?

সমাধান:
দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বাফার স্টেট বলা হয়। বেলজিয়াম (জার্মানি-ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান (ভারত-চীন), লেবানন (ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে) এবং মঙ্গোলিয়া (চীন-রাশিয়ার মাঝে) বাফার স্টেটের উদাহরণ।

একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি। এগুলো হলো ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
৩৭.
একটি বাড়ি ৩৬ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ১৫ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?
  1. 39 ফুট
  2. 40 ফুট
  3. 41 ফুট
  4. 43 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ৩৬ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ১৫ ফুট দুরে রাখা আছে। ওপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কত লম্বা?

সমাধান:

মইটির দৈর্ঘ্য = AC
= √(362 + 152)
= √(1296 + 225)
= √1521
= 39 ফুট
৩৮.
লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের দূরত্ব কত হওয়া প্রয়োজন?
  1. 8 feet
  2. 10 feet
  3. 9.5 feet
  4. 7.5 feet
ব্যাখ্যা
প্রশ্ন: লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের দূরত্ব কত হওয়া প্রয়োজন?

সমাধান:
সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব L1 = a feet
বামদিকের বস্তুর ওজন W1 = 10 lb
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব L2 = 5 feet
ডানদিকের বস্তুর ওজন W2 = 15 lb

এখন,
L1 × W1 = L2 × W2
⇒ a × 10 = 5 × 15
⇒ a = 75/10
∴ a = 7.5 feet

∴ লিভারে ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের দূরত্ব 7.5 feet হওয়া প্রয়োজন।
৩৯.
যদি (64)2/3 + (25)1/2 = 3k হয় তবে k = কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (64)2/3 + (25)1/2 = 3k হয় তবে k = কত?

সমাধান:
(64)2/3 + (25)1/2 = 3k
⇒ (26)2/3 + (52)1/2 = 3k 
⇒ 2{6 × (2/3)} = 5{2 × (1/2)} = 3k
⇒ 24 + 5 = 3k
⇒ 16 + 5 = 3k
⇒ 21 = 3k
∴ k = 7
৪০.
‘WATCH is to TIME as THERMOMETER is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
  1. SPEED
  2. TEMPERATURE
  3. DISTANCE
  4. PRESSURE
ব্যাখ্যা
প্রশ্ন: ‘WATCH is to TIME as THERMOMETER is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?

সমাধান: ‘WATCH is to TIME as THERMOMETER is to TEMPERATURE.’
WATCH দিয়ে TIME দেখা হয়।
অনুরূপভাবে, THERMOMETER দিয়ে TEMPERATURE মাপা হয়।
৪১.
2x + 2y = 8 এবং 2x + 3y = 11 হলে, (x, y) এর মান কত?
  1. (2, 3)
  2. (2, 1)
  3. (1, 3)
  4. (4, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 2y = 8 এবং 2x + 3y = 11 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
2x + 2y = 8 ....... (1)
2x + 3y = 11 ....... (2)

(2) - (1) নং হতে,
2x + 3y - 2x - 2y = 11 - 8
⇒ y = 3

y এর মান (2) নং বসিয়ে পাই,
2x = 11 - (3 · 3) 
⇒ 2x = 2
∴ x = 1
নির্ণেয় সমাধান (x, y) = (1, 3)
৪২.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৬ ও ৮ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?
  1. ১/২
  2. ৫/১২
  3. ২/৩
  4. ৭/১২
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৬ ও ৮ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

সমাধান:
মেশিন তিনটি দ্বারা ১ ঘণ্টায় কাজ করা যায় যথাক্রমে ১/৪, ১/৬ ও ১/৮ অংশ।
সুতরাং, দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে = (১/৪) + (১/৬) অংশ
= (৩ + ২)/১২
= ৫/১২ অংশ কাজ করা যায়।
৪৩.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?
  1. 74°
  2. 64°
  3. 53°
  4. 86°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ ∠BAC = (1/2) ∠BOC
= (1/2) × 106°
= 53°
৪৪.
যদি ALLAY-কে লেখা হয় 57751, এবং BUILT-কে লেখা হয় 34278, তাহলে ABILITY-এর কোড কত?
  1. 4327182
  2. 7182432
  3. 5327281
  4. 2432718
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ALLAY-কে লেখা হয় 57751, এবং BUILT-কে লেখা হয় 34278, তাহলে ABILITY-এর কোড কত?

সমাধান
A ⇒ 5
L ⇒ 7
L ⇒ 7
A ⇒ 5
Y ⇒ 1

B ⇒ 3
U ⇒ 4
I ⇒ 2
L ⇒ 7
T ⇒ 8

সুতরাং ABILITY = 5327281
৪৫.
A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 4, 5, 7, 9}
  3. {}
  4. {5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?

সমাধান:
A = {3, 4, 5, 6, 7, 8}
B = {1, 3, 5, 7, 9}

A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
৪৬.
যদি x - (1/x) = 3 হয়, তবে x + (1/x) এর মান কত?
  1. √7
  2. √17
  3. √13
  4. 2√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - (1/x) = 3 হয়, তবে x + (1/x) এর মান কত?

সমাধান:
{x + (1/x)}2
= {x - (1/x)}2 + 4 · x · (1/x)
= 32 + 4
= 9 + 4
= 13

∴ x + (1/x) = √13
৪৭.
৪২০০ টাকা করে দুটি সাইকেল বিক্রয় করা হয়েছে। একটি ১২% লাভে এবং অপরটি ১৬% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২০০ টাকা করে দুটি সাইকেল বিক্রয় করা হয়েছে। একটি ১২% লাভে এবং অপরটি ১৬% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

সমাধান:
১২% লাভে,
১১২ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
∴ ৪২০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = (৪২০০ × ১০০)/১১২
= ৩৭৫০ টাকা

১৬% ক্ষতিতে,
৮৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০/৮৪ টাকা
∴ ৪২০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = (৪২০০ × ১০০)/৮৪ = ৫০০০ টাকা

মোট ক্রয়মূল্য = ৩৭৫০ + ৫০০০ = ৮৭৫০ টাকা
বিক্রয়মূল্য = ৪২০০ + ৪২০০ = ৮৪০০ টাকা
∴ লোকসান = ৮৭৫০ - ৮৪০০ = ৩৫০ টাকা
৪৮.
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
  1. ১নং সেক্টর
  2. ২নং সেক্টর
  3. ৩নং সেক্টর
  4. ৪নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : কোনো সেক্টরের অধীনে ছিলেন না।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৪৯.
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংসদ-প্রতিষ্ঠা' এর উল্লেখ রয়েছে?
  1. অনুচ্ছেদ ৬৩
  2. অনুচ্ছেদ ৬৪
  3. অনুচ্ছেদ ৬৫
  4. অনুচ্ছেদ ৬৬
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৬০ - স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।
- অনুচ্ছেদ ৬১ - সর্বাধিনায়কতা।
- অনুচ্ছেদ ৬২ - প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি।
- অনুচ্ছেদ ৬৩ - যুদ্ধ।
- অনুচ্ছেদ ৬৪ - অ্যাটর্নি-জেনারেল।
- অনুচ্ছেদ ৬৫ - সংসদ-প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৬৬ - সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা।
- অনুচ্ছেদ ৬৭ - সদস্যদের আসন শূন্য হওয়া।
- অনুচ্ছেদ ৬৮ - সংসদ-সদস্যদের [পারিশ্রমিক] প্রভৃতি।
- অনুচ্ছেদ ৬৯ - শপথগ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদণ্ড।
- অনুচ্ছেদ ৭০ - রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫০.
ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা কোনটি?
  1. সনেরা লাইন
  2. পার্পল লাইন
  3. ম্যাকমোহন লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৫১.
স্থানীয় সরকার ব্যবস্থা নয় কোনটি?
  1. পৌরসভা
  2. ইউনিয়ন পরিষদ
  3. উপজেলা পরিষদ
  4. জেলা প্রশাসন
ব্যাখ্যা
⇒ জেলা প্রশাসন স্থানীয় সরকার নয়।

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা:
- বর্তমান বাংলাদেশে শহুরে ও গ্রামীণ দুই ধরনের স্থানীয় সরকার কার্যকর রয়েছে।
- বাংলাদেশে শহরের জন্য দুই স্তর বিশিষ্ট ও
- পল্লীর জন্য তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।

⇨ শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা-
- পৌরসভা এবং
- সিটি কর্পোরেশন।

⇨ গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা -
- ইউনিয়ন পরিষদ,
- উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।

⇨ এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৩টি জেলা নিয়ে আঞ্চলিক স্থানীয় প্রশাসন রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আঞ্চলিক পরিষদ-
১. বান্দরবান পাহাড়ী জেলা পরিষদ
২. রাঙ্গামাটি পাহাড়ী জেলা পরিষদ
৩. খাগড়াছড়ি পাহাড়ী জেলা পরিষদ

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
'নিশীথ সূর্যের দেশ' নামে পরিচিত কোনটি?
  1. নরওয়ে
  2. জাপান
  3. তিব্বত
  4. কোরিয়া
ব্যাখ্যা
নরওয়ে:
- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি।
- এর রাজধানী: অসলো।
- মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন।
- 'নিশীথ সূর্যের দেশ' নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।

পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৫৩.
যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সর্বোচ্চ ইলেকটোরাল ভোট রয়েছে?
  1. আলাস্কা
  2. টেক্সাস
  3. ফ্লোরিডা
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৫৪.
বাংলাদেশের প্রথম জাদুঘর নিচের কোনটি?
  1. বলধা জাদুঘর
  2. ময়নামতি জাদুঘর
  3. লোকশিল্প জাদুঘ
  4. বরেন্দ্র গবেষণা জাদুঘর
ব্যাখ্যা
বাংলাদেশের জাদুঘর:
- বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর।
- ১৯১০ সালের এপ্রিল মাসে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
- দিঘাপতিয়া রাজপরিবারের কুমার শরৎকুমার রায় এর পৃষ্ঠপোষকতায করেন।
- ১৯২৫ সালে বলধার নরেন্দ্রনারায়ণ রায় চৌধুরী বোটানিক্যাল গার্ডেনসহ ঢাকায় প্রতিষ্ঠা করেন বলধাজাদুঘর।
- ১৯১৩ সালে ঢাকা মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৭ সালে বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুর এ সর্বপ্রথম একটি কক্ষে প্রত্নস্থল জাদুঘর স্থাপিত হয়।
- কুষ্টিয়া জেলার শিলাইদহস্থ কুঠিবাড়ি নামে পরিচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এর বাড়ি ১৯৫৭ সালে ‘সংরক্ষিত সৌধ’ হিসেবে ঘোষিত হয়। পরে এটি রূপান্তরিত হয় ব্যক্তিগত স্মৃতিরক্ষামূলক জাদুঘরে।
- ১৯৮৩ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৫.
'A System of Logic' গ্রন্থের লেখক কে?
  1. জেরেমি বেন্থাম
  2. জন স্টুয়ার্ট মিল
  3. টমাস হবস্
  4. ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা
- A System of Logic গ্রন্থটি ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল রচিত।

⇒ তার রচিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে:
- On Liberty
- Utilitarianism
- Three Essays on Religion: Nature, the Utility of religion, and Theism
- The Subjection of Women
- The Spirit of the Age প্রভৃতি।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৫৬.
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে মোট কত জনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
  1. ৬৭২ জন
  2. ৬৭৬ জন
  3. ৬৭৮ জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীর বিক্রম: ১৭৪ জন।
- বীর প্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৫৭.
FAO এর বর্তমান সদস্য দেশ কয়টি? (ডিসেম্বর, ২০২৪)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (ডিসেম্বর, ২০২৪)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৫৮.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।