দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের পুতুল সরকার:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সর্বাত্মক যুদ্ধ (Total War) বলা হয়।
- স্থল, জল ও অন্তরীক্ষতো বটেই, সমুদ্রগর্ভেও যুদ্ধ বিস্তৃত হয়েছিল।
- ১৯৩৯ সালে ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ফ্রান্স ও ইংল্যান্ড জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- কিন্তু যুদ্ধের প্রস্তুতিতে কিছু সময় ব্যয় হলে হিটলার পোল্যান্ড, ডেনমার্ক ও নরওয়ে দখল করে নেন।
- হিটলার ১৯৪০ সালে মে মাসে লুক্সেমবার্গ, বেলজিয়াম ও হল্যান্ড আক্রমণ করলেন।
- প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হাতে জার্মানির পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ১৯১৮ সালের ১১ নভেম্বর কাম্পেই-এর বনাঞ্চলে যে রেলগাড়ির মধ্যে জার্মান প্রতিনিধিদের আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল, হিটলারের আদেশে সেই রেলগাড়ির কামরাটি ঠিক সেই স্থানেই আনা হয় এবং ১৯৪০ সালের ২১ জুন কামরার অভ্যন্তরে ফরাসি প্রতিনিধিগণ জার্মান সেনাপতি কাইটেলের কাছে আত্মসমর্পণ করে।
- হিটলার স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন।
- দক্ষিণ ফ্রান্সে ভিচি (Vichy) নামে একস্থান নামে মাত্র স্বাধীন ফরাসি সরকার জার্মানির তাঁবেদার হয়ে ক্ষীণ অস্তিত্ব বাঁচিয়ে রাখলো মার্শাল পেতা হন বাঁ এই পুতুল সরকারের প্রধান।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস-২, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।