পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩৯
সিলেবাস
"Award Mania: Season - 13” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৩৯ প্রশ্ন

.
"In Memoriam" is a _________
  1. Neoclassical poem
  2. Modern poem
  3. Romantic poem
  4. Victorian poem
ব্যাখ্যা
• "In Memoriam" is a Victorian poem.
- এটি একটি Victorian Period এর রচনা। 

• In Memoriam:
- This poem is written by Alfred Tennyson.
- In Memoriam, in full In Memoriam A.H.H, Alfred Tennyson এর লেখা একটি বিখ্যাত কবিতা যেটি ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে লেখা হয়েছিল এবং ১৮৫০ সালে anonymously প্রকাশিত হয়।
- তাঁর বন্ধু Arthur Henry Hallam এর মৃত্যুকে কেন্দ্রকে তিনি এই elegy বা শোকগীতিটি রচনা করেছেন।
- কবিতাটি ১৩১ টি sections, একটি prologue এবং একটি epilogue রয়েছে।
- জীবন, মৃত্যু ও মরণোত্তর জীবনের ছবি তিনি খুব সুন্দরভাবে কবিতাটিতে ফুটিয়ে তুলেছেন।
- এটি Tennyson কে প্রচুর জনপ্রিয়তা ও সমালোচনামূলক সাফল্য এনে দেয়।

• Lord Alfred Tennyson (1809-1892):
- Alfred Tennyson হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন। 
- তিনি তাঁর Melodious language এর জন্য অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।.
- Tennyson এর "In Memoriam" এই elegy বা শোকগাথাঁ টি তাঁর অত্যন্ত কাছের বন্ধু Arthur Henry Hallam এর মৃত্যু শোকে রচনা করেছিলেন।

• His Famous Poems:
- Oenone,
- Ulysses,
- The Lotos-Eaters,
- Locksley Hall,
- In Memoriam,
- Morte D'Arthur,
- The Princess,
- The Two Voices,
- The Lady of the Shalott, etc.

Source: Britannica.
.
T. S. Eliot is the poet of the poem-
  1. Songs of Myself
  2. The Second Coming
  3. Ash Wednesday
  4. A Childish Park
ব্যাখ্যা
• T. S. Eliot is the poet of the poem Ash Wednesday.

• Ash Wednesday:
- T. S Eliot wrote the poem 'Ash Wednesday'.
- ১৯৩০ সালে কবিতাটি প্রকাশিত হয়েছিল।
- It is a religious meditation in a style entirely different from that of any of the earlier poems.
- Ash Wednesday expresses the pangs and the strain involved in the acceptance of religious belief and religious discipline.
- অর্থাৎ, কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ধর্মীয় বিশ্বাসের উপকার এবং প্রয়োজনীয়তা।

• T. S. Eliot (1888-1965):
- তিনি একজন কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক ও সম্পাদক ছিলেন।
- তিনি আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে খ্যাত।
- “The Waste Land” (১৯২২) ও “Four Quartets” (১৯৪৩) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
- তিনি ইংরেজি ভাষার কবিতার ধরণ ও ছন্দে নতুনত্ব আনেন।
- তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে ব্যাপক প্রভাব ফেলেছে।

• Notable works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- Ash Wednesday,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock, etc.

• His well-known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge, etc.

অন্যদিকে,
- 'Songs of Myself' হলো Walt Whitman এর কবিতা।
- 'The Second Coming' কবিতা লিখেছেন William Butler Yeats.
- 'A Childish Park' হলো Ted Hughes -এর লেখা কবিতা।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
.
Who wrote the play "The Silent Women"?
  1. John Bunyan
  2. Ben Jonson
  3. Samuel Butler
  4. William Shakespeare
ব্যাখ্যা
• The play "The Silent Women" was written by Ben Jonson.

• The Silent Women:

- It is a play written by Ben Jonson.
- এই নাটকটি 'Epicoene' নামেও পরিচিত।
- "Epicœne" নাটকটি একটি প্রাণবন্ত কৌতুকপূর্ণ নাটক, যেখানে কিছু তরুণ আত্মমগ্ন যুবকের কাণ্ডকারখানা এবং এক বিশেষভাবে শব্দ-অসহিষ্ণু কাকা-কে ঘিরে কাহিনী গড়ে ওঠে।
- নাটকের মূল চরিত্র Sir Dauphine Eugenie, যাকে তার অদ্ভুত স্বভাবের কাকা Morose—যিনি নিজের কণ্ঠ ছাড়া আর কোনো শব্দ সহ্য করতে পারেন না—কে ছলনা করে পরাস্ত করতে হয়।
- তরুণরা বিভিন্ন চতুর চাল, কৌতুক ও প্রতারণার ছকে জড়িয়ে পড়ে, এবং একের পর এক মজার ও নাটকীয় ঘটনা ঘটে।
- এসব ঘটনার মধ্য দিয়ে "নীরব নারী" হিসেবে পরিচিত Mistress Epicœne-এর সম্পর্কে একটি অপ্রত্যাশিত সত্য উদ্ঘাটিত হয়—যা নাটকটিকে কৌতুক ও বুদ্ধিদীপ্ত মোড়ে পৌঁছে দেয়।

• Characters of the play:
- Morose,
- Sir Dauphine Eugenie,
- Ned Clerimont,
- Truewit,
- Epicoene: A young Gentlewoman, supposedly the silent woman,
- Sir John Daw,
- Sir Amorous la Foole, etc.

• Ben Jonson (1572-1637):
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

• Famous Plays:  
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- The Silent Woman,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone, etc.

Source: 
1. Britannica. 
2. SparkNotes.
.
Which of the following is a literary work by G. B. Shaw?
  1. The Importance of Being Earnest
  2. A Doll's House
  3. Saint Joan
  4. A View from the Bridge
ব্যাখ্যা
• 'Saint Joan' is a literary work by G. B. Shaw.

• Saint Joan:
- Saint Joan, a chronicle play in six scenes and an epilogue by George Bernard Shaw.
- নাটকটি ১৯২৩ সালে মঞ্চায়িত করা হয়েছিল এবং প্রকাশিত হয় ১৯২৪ সালে।
- নাটকের কাহিনী ঐতিহাসিক ঘটনাবলীকে অনুসরণ করে লেখা।
- "Saint Joan" হলো ফরাসি কিশোরী Joan of Arc -এর জীবনের উপর ভিত্তি করে রচিত একটি ঐতিহাসিক নাটক।
- Joan ছিলেন একজন সাধারণ কৃষককন্যা, যিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের পক্ষ থেকে তিনি নির্দেশ পাচ্ছেন ফ্রান্সকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য।
- তিনি রাজপুত্র চার্লস VII-কে রাজমুকুট লাভে সহায়তা করেন এবং ফরাসি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে একাধিক যুদ্ধে জয়ী হন।
- কিন্তু পরে, রাজনীতি ও ধর্মীয় নেতাদের ষড়যন্ত্রে তিনি বিদ্রোহী ও ধর্মদ্রোহী হিসেবে অভিযুক্ত হন এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।
- It was inspired by the canonization of Joan of Arc in 1920, nearly five centuries after her death in 1431.
- Joan is the personification of the tragic heroine; her martyrdom embodies the paradox that humans fear—and often kill—their saints and heroes.

• Important characters:
- Joan (জোয়ান) – সাহসী, ধার্মিক, ও দূরদৃষ্টিসম্পন্ন কিশোরী,
- Charles VII (চার্লস) – দুর্বল-চরিত্র রাজপুত্র,
- Cauchon (কুশঁ) – ধর্মীয় নেতা, জোয়ানের বিচারক,
- Inquisitor – ধর্মীয় আদালতের প্রতিনিধি,
- Dunois & La Hire – সৈন্য ও জোয়ানের সমর্থক।

• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- George Bernard Shaw 'Modern period' এর একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- G.B. Shaw ছিলেন Fabian Society এর একজন সদস্য।
- তাঁর উপাধি হলো - The greatest modern English dramatist এবং তাঁকে The father of modern English literature বলা হয়।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- St. Joan of Arc (Saint Joan),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House (comedy play),
- Caesar and Cleopatra (play/tragedy),
- Man and Superman (Comedy play),
- The Doctor's Dilemma (satire drama/play, Epilogue), etc.

• অন্যদিকে,
- 'The Importance of Being Earnest' is a three-act play by Oscar Wilde.
- 'A Doll's House' is a play by Henrik Ibsen.
- 'A View from the Bridge' is a play by Arthur Miller.
 
Source:
1. Britannica.
2. SparkNotes.
3. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
.
Who wrote the novel 'Murphy'?
  1. James Joyce
  2. Rudyard Kipling
  3. Samuel Beckett
  4. George Orwell
ব্যাখ্যা
• The novel 'Murphy' was written by Samuel Beckett.

• Murphy:
- "Murphy" (১৯৩৮) আইরিশ লেখক Samuel Beckett –এর একটি বিখ্যাত উপন্যাস।
- গল্পটি লন্ডনে বসবাসকারী এক আইরিশ যুবক Murphy কে নিয়ে, যে শুধু তার রকিং চেয়ারে বসে দিন কাটাতে চায়।
- মার্ফি জীবনের সব দায়দায়িত্ব এড়িয়ে চলতে চাই।
- সে তার বিয়ের প্রাক্কালে এক মেয়েকে ফেলে পালায়, এক দয়ালু পতিতার সাথে সম্পর্ক গড়ে তোলে এবং একটি মানসিক হাসপাতালে নার্সের চাকরি নেয়, যেখানে সে শান্তিপূর্ণভাবে দাবা খেলে।
- কিন্তু তার এই বিচ্ছিন্ন জীবনের শান্তি ভেঙে পড়ে যখন তার সেই প্রাক্তন প্রেমিকা—একজন গোয়েন্দা এবং দুই নতুন প্রেমিকসহ—তাকে খুঁজে বের করে।
- শেষে, ঘটনাচক্রে তার অ্যাপার্টমেন্টে গ্যাস লিক হয়ে মার্ফির মৃত্যু হয়।

• Samuel Beckett:(1906-1989):
- He is an Irish novelist, author, critic, and playwright.
- তার পুরো নাম Samuel Barclay Beckett.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.

• Notable Works:
- “All That Fall”,
- “Come and Go”
- “Dream of Fair to Middling Women”,
- “Endgame”,
- “Happy Days”,
“- Malone Dies”,
- “Murphy”,
- "The Unnamable”,
- “Waiting for Godot”,
- “Whoroscope”, etc.

Source: Britannica.
.
The Supernatural character 'Caliban' created by Shakespeare appears in-
  1. Hamlet
  2. The Tempest
  3. A Midsummer Night's Dream
  4. Measure for Measure
ব্যাখ্যা
• The Supernatural character 'Caliban' created by Shakespeare appears in The Tempest.

• The Tempest:
- William Shakespeare রচিত 5 act এ বিভক্ত একটি Romantic comedy.
- ১৬২৩ সালে First Foilo এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- The Tempest হচ্ছে William Shakespeare এর last work বা Swan Song.
- Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
- Shakespeare এর  last work বা Swan Song হচ্ছে এটি।

• Summary:
- এই কমেডিতে Duke Prospero এবং তাঁর কন্যা Miranda এর কথা বলা হয়েছে, যারা কিনা ডিউকের ছোট ভাইয়ের দ্বারা ষড়যন্ত্রের স্বীকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়।
- এই নাটকে Propero কে supernatural powers এর অধিকারী হিসেবে দেখানো হয়েছে যার আয়ত্ত্বে থাকে Ariel এবং Caliban নামক দুইটি supernatural creature.
- নাটকের শুরুতেই দেখা যায় Prospero তার জাদু শক্তির ব্যবহার করে সমুদ্রে এক ভয়াবহ ঝড়ের সৃষ্টি করেছেন, যার ফলে নাটকের অন্য চরিত্র গুলো তার নির্বাসিত স্বীপে এসে পৌঁছেছে।
- Prospero, using his knowledge of magic and sorcery, conjures a storm (the tempest) to shipwreck his brother Antonio, who had usurped his position and cast him out.

• Main Characters: 
- Prospero (Duke),
- Miranda (Heroine),
- Ariel (Supernatural creature - good character),
- Caliban (Supernatural creature - bad in character),
- Antony (Villain/ brother of Duke),
- Ferdinand (Hero),
- Gonzalo, etc.

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
.
Who composed the poem 'Christabel'?
  1. Samuel Taylor Coleridge
  2. William Wordsworth
  3. Lord Byron
  4. Alexander Pope
ব্যাখ্যা
• The poem 'Christabel' was composed by Samuel Taylor Coleridge.

• Christabel:
- It is an unfinished Gothic ballad by Samuel Taylor Coleridge.
- অর্থাৎ, একটি রহস্যময় ও অতিপ্রাকৃত কাব্য। যা ১৭৯৭-১৮০০ সালের মধ্যে লেখা হয়, তবে সম্পূর্ণ হয়নি।
- Christabel নামের এক তরুণী এক রাতে বনে গিয়ে Geraldine নামের এক রহস্যময় মহিলাকে দেখতে পায়, যে বলে সে বিপদে পড়েছে।
- Christabel তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে Geraldine -এর অদ্ভুত আচরণ প্রকাশ পায়।
- কবিতাটি Geraldine-এর প্রকৃত পরিচয় এবং Christabel-এর উপর তার প্রভাব ঘিরে রহস্যময় আবহ তৈরি করে।
- এই কবিতায় একই সাথে Sin versus Religiosity, Evil versus Devoutness, and Sexuality versus Purity কে উপস্থাপন করা হয়েছে।
- Christabel হচ্ছে religiosity -এর প্রতীক, অপরদিকে Geraldine হচ্ছে sin -এর প্রতীক।

• Samuel Taylor Coleridge (1772-1834):
- তিনি একজন English lyrical poet, critic, and philosopher.
- Samuel Taylor Coleridge ছিলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
- তার কবিতা, বিশেষ করে "The Rime of the Ancient Mariner" ও "Kubla Khan", আজও সাহিত্যে বিশাল প্রভাব বিস্তার করে।

• Notable Works:
- Biographia Literaria (Critical Autobiography),
- Christabel (Poem),
- Dejection: An Ode (Poem),
- Frost at Midnight (Poem),
- Kubla Khan (poem),
- Lyrical Ballads (Book),
- The Rime of the Ancient Mariner (Poem).

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
She is the light of my life.
This is an example of-
  1. Allusion
  2. Irony
  3. Metaphor
  4. Aphorism
ব্যাখ্যা
• She is the light of my life.
- This is an example of গ) Metaphor.

• Metaphor (রূপকালংকার):
- A metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।

• More examples:
- Life is but a walking shadow.
- He has a heart of stone.
- Revenge is a wild justice.
- All the world's a stage, And all the men and women merely players.

অন্যদিকে, 
• Allusion:
- Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
- কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা। এছাড়া বিষয়ভেদে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণের দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে Allusion বলে।
- It’s when a writer mentions some other work, or refers to an earlier part of the current work.
- In literature, it’s frequently used to reference cultural works (e.g. by alluding to a Bible story or Greek myth).
- যেমন: The winged boy I knew, But who wast thou, O happy, happy dove? (Keats: "Ode to Psyche")

• Irony:
- A statement or a situation or an action which actually means the opposite of its surface meaning.
- (বঙ্গানুবাদে 'ব্যঙ্গার্থ' বা 'বৈপরীত্য') এমন একটি কৌশল যেখানে লেখক বা চরিত্র কোনো কথা বলে বা কোনো কাজ করে, যা তার প্রকৃত অর্থের বিপরীত অর্থ প্রকাশ করে। এটি সাধারণত পাঠকের মনের মধ্যে একটি গভীর প্রভাব সৃষ্টি করতে বা সামাজিক বা নৈতিক অসঙ্গতিগুলো তুলে ধরতে ব্যবহৃত হয়।

• Aphorism:
- A terse, memorable expression of a universal truth.
- The use of aphorisms reflects the range of an author's experience and adds universality to the text in which it is used.
- Aphorism is different from a proverb: A proverb is an anonymous expression of a general truth while an aphorism is a truth takes out of one's personal experience.
- Proverbs are traditional, but aphorisms are individual.

- যেমন: 'To err is human, to forgive divine' হচ্ছে একটি universal truth যার অর্থ “মানুষ মাত্রেই ভুল” এবং “ক্ষমা করা স্বর্গীয়।
- সুতরাং, এই উক্তিটি Aphorism এর একটি উদাহরণ।
- উক্তিটি Alexander Pope এর An essay on criticism হতে উদ্ধৃত।

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
.
The term 'Laissez-faire' means-
  1. Intimate friend
  2. Right to interfere
  3. Let-alone principle
  4. Trade barrier
ব্যাখ্যা
• The term 'Laissez-faire' means- গ) Let-alone principle.

• Laissez-faire (Noun)
- English Meaning: let-alone principle; unwillingness to get involved in or influence other people's activities.
- Bangla Meaning: অবাধ বাণিজ্য নীতি; (প্রধানত বাণিজ্যিক) সরকারের হস্তক্ষেপ না-করার নীতি।

- Laissez-faire is a French phrase.
- An economic theory or plan in which a government does not have many laws or rules to control the buying and selling of goods and services.
- অর্থাৎ, minimum government intervention.

• Ex. Sentence: If you choose a laissez-faire management style, you give your staff room to make their own decisions.
- Bangla Meaning: যদি আপনি একটি অবাধ ব্যবস্থাপনা শৈলী বেছে নেন, তাহলে আপনি আপনার কর্মীদের তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১০.
Fill in the blank:
He ________ an umbrella. It looks like it might rain.
  1. had better to take 
  2. had better take
  3. had better took
  4. had to better taking
ব্যাখ্যা
• Complete sentence: He had better take an umbrella. It looks like it might rain.

• Use of Had better:
- Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.

• More examples:
- I had better meet him now.
- You had better stay today.
১১.
I saw a cat chasing a rat.
Here, 'chasing' functions as a/an-
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Verb
ব্যাখ্যা
• I saw a cat chasing a rat.
- Here, 'chasing' functions as an- Adjective.

• Explanation:
- The word "chasing" is a present participle here, describing the state of "cat" (chasing describes what the cat was doing).
- It modifies a noun (cat), so it functions as an adjective.
- অর্থাৎ, 'chasing' এখানে object "cat" কে modify করায় adjective হিসেবে কাজ করছে, তাই এটি Adjective/present participle.

• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন:
- He kept me waiting.
- A rolling Stone gathers no moss.

Source: High School English Grammar and Composition by Wren And Martin.
১২.
Which one is correctly spelled?
  1. Serveillance
  2. Surveillance
  3. Surveillence
  4. Survaillence
ব্যাখ্যা
• The correct spelling is - খ) Surveillance.

• Surveillance (Noun)
- English Meaning: Close observation, especially of a suspected spy or criminal.
- Bangla Meaning: সন্দেহভাজন ব্যক্তির উপর কড়ানজর; পাহারা।

• Example Sentence:
- The parking lot is kept under video surveillance.
- Government surveillance of suspected terrorists.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৩.
Which of the following words is in the singular form?
  1. Formula
  2. Radii
  3. Agenda
  4. Oases
ব্যাখ্যা
• Formula (singular)
- English Meaning: a general fact, rule, or principle expressed in usually mathematical symbols; a list of ingredients with which something is made.
- Bangla Meaning: সংকেত; নির্দেশাবলি; নিয়ম; ব্যবস্থা; পদ্ধতি।

- এর Plural হচ্ছে- Formulae/ Formulas.

• অন্যদিকে,
• Radius (singular)
- English meaning: a straight line joining the center of a circle to its edge or the center of a sphere to its surface.
- Bangla meaning: ব্যাসার্ধ।

- এর plural form হচ্ছে- Radii/Radiuses.

• Agendum (singular) 
- English Meaning: a list or outline of things to be considered or done.
- Bangla Meaning: আলোচ্যসূচি; সভার কার্যতালিকা।

- এর plural form হচ্ছে- Agenda/ Agendums.

• Oasis (singular)
- English Meaning: a fertile or green area in an arid region (such as a desert).
- Bangla Meaning: মরূদ্যান; (লাক্ষণিক) ঊষরপ্রান্তরে মনোরম স্থান; নিরানন্দ জীবনে আনন্দের স্মৃতি বা অভিজ্ঞতা।

- এর plural form হচ্ছে- Oases.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৪.
Everyone was asked to fill _____ a form before the test.
  1. with
  2. in
  3. into
  4. None
ব্যাখ্যা
• Complete sentence: Everyone was asked to fill in a form before the test.
- Bangla meaning: পরীক্ষার আগে সবাইকে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছিল।

• Fill in (a form)
- English Meaning: to write or type information or answer questions in the spaces given on a document.
- Bangla Meaning: তথ্য দ্বারা ফর্ম পূরণ করা।

- তবে American English -এ  "fill out a form" ব্যবহার করা হয়।
- যেমন: I got the membership form and filled it out.

অন্যদিকে,
• Fill (something) with something
- English Meaning: to make something become full by putting things or people in it.
- Bangla Meaning: কোনো কিছু দ্বারা পূরণ করা; পূর্ণ হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১৫.
'Witch' is the feminine form of-
  1. Witzar
  2. Wisdom
  3. Wizard
  4. Lord
ব্যাখ্যা
• 'Witch' is the feminine form of- Wizard.

• Witch (Noun)
- English Meaning: a person (especially a woman) who is credited with having usually malignant supernatural powers.
- Bangla Meaning: মহিলা জাদুকর।

- এর masculine form হলো Wizard (জাদুকর বা পুরুষ জাদুশিল্পী).

• Other options:
- Wisdom (neuter gender) -জ্ঞানসম্পন্নতা; গভীর ও বিস্তৃত জ্ঞান; প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।

- Lord (masculine) - নৃপতি; লর্ড।

- Witzar– এমন কোনো ইংরেজি শব্দ নেই।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১৬.
The passive voice of:
Lights decorate the garden.
  1. The garden decorated with lights.
  2. The garden is decorated with lights.
  3. The garden is decorated by lights.
  4. The garden was decorated by lights.
ব্যাখ্যা
- Active: Lights decorate the garden.
- Passive: The garden is decorated with lights.

• Active voice -এ cover, decorate, fill, seize, ইত্যাদি থাকলে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition হিসেবে with বসে।

• More examples:
- Active: Panic seized the boy.
- Passive: The boy was seized with panic.
১৭.
This could have worked if I ______ been more far-sighted.
  1. have
  2. would
  3. might
  4. had
ব্যাখ্যা
• Complete sentence: This could have worked if I had been more far-sighted.
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি third conditional এ আছে।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

- নিয়মানুযায়ী, এই বাক্যের প্রথম অংশে- could have + Past Perfect (worked) আছে।
- তাই If যুক্ত clause এ had + Verb এর past participle form (been) হবে।
--------------------------

• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল।

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth).
• 1st Conditional = If + Present + Future.
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb).
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3).
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.
১৮.
The mother sat vigilantly beside the sick baby. Here 'beside' is-
  1. Noun
  2. Adverb
  3. Preposition
  4. Adjective
ব্যাখ্যা
• The mother sat vigilantly beside the sick baby.
- Here 'beside' is- Preposition.

• Beside (Preposition)
- English Meaning: by the side of; next to; in addition to; apart from.
- Bangla Meaning: পাশে; নিকটে।

• অন্যদিকে,
- Verb কে modify করলে 'Beside' Adverb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- যেমন: Suarez appeared beside in him a photo from the exciting event.
- এখানে 'appeared' Verb কে modify করায় 'beside' Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৯.
Which do you think is the nearest in meaning to 'Proviso'?
  1. Substitute
  2. Condition
  3. Sanction
  4. Nonessential
ব্যাখ্যা
• The required answer is - খ) Condition.

• Proviso (noun)
- English Meaning: A condition or qualification attached to an agreement or statement.
- Bangla Meaning: বিশেষত চুক্তি, দলিল ইত্যাদিতে কোনো বিধি বা শর্তের পরিধি সীমাবদ্ধ করার জন্য সংযোজিত অনুশর্ত; অনুবিধি।

• Given options:
ক) Substitute - বিকল্প; প্রতিকল্প; অনুকল্প; উপকল্প।

খ) Condition - শর্ত; প্রয়োজনীয় গুণাবলি; যোগ্যতা/অবস্থা; হাল; পারিপার্শ্বিক অবস্থা; পরিবেশ।

গ) Sanction - কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।

ঘ) Nonessential - গৌণ; অপ্রয়োজনীয়।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Condition শব্দটি proviso এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২০.
We watched the people from afar.
Here, the underlined phrase is-
  1. Verbal Phrase
  2. Noun Phrase
  3. Adjective Phrase
  4. Prepositional Phrase
ব্যাখ্যা
• We watched the people from afar.
- Here, the underlined phrase is a Prepositional phrase.

• Prepositional Phrase:
- A prepositional phrase is a group of words that begins with a preposition and ends with a noun, pronoun, or noun phrase (this noun, pronoun, or noun phrase is the object of the preposition).
- Prepositional phrases modify or describe nouns, pronouns, adjectives, adverbs, and verbs.
- They say something about the relationship between their object and the word they describe/modify.
- অর্থাৎ, যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে কিংবা noun/pronoun কে বর্ণনা করে, তাকে Prepositional Phrase বলে।

• Structure: Preposition ("from") + Noun/Object ("afar") = Prepositional Phrase.

- প্রদত্ত বাক্যে 'from afar' - Phrase-টি from - Preposition দিয়ে শুরু হয়েছে এবং object হিসেবে 'afar' noun -কে গ্রহণ করেছে।
- তাই এটি একটি Prepositional Phrase.
- এখানে verb "watched" কে Modify করছে by answering "How/Where did we watch?" → "from a great distance."
- তাই এটি একটি Adverb Phrase.
- এটি  'the people' -কে Modify করেনি তাই Adjective Phrase হবে না।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. The Britannica Dictionary.
২১.
What is the collective noun for a group of swimming fish?
  1. Pack
  2. School
  3. Gaggle
  4. Majority
ব্যাখ্যা
• The correct answer is - খ) School.

• School (noun) [A school of fish]
- English Meaning: a large number of fish or aquatic animals of one kind swimming together.
- Bangla Meaning: (মাছের) ঝাঁক।

- আবার, মাছের ঝাঁক; (মানুষ বা বস্তুর) ভিড়; ঝাঁক ইত্যাদিকে বোঝানোর জন্য 'shoal' collective noun হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: A shoal of fish.

• অন্যদিকে,
- Pack - একত্রে বিচরণ করা বন্য প্রাণীর দল (a group of often predatory animals of the same kind).
- যেমন: a pack of hounds/wolf.

- Gaggle - (হাঁসের) ঝাঁক (especially: a flock of geese when not in flight).

- Majority - সংখ্যাগরিষ্ঠ (a number or percentage equaling more than half of a total).

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকে collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.
২২.
Nowadays, students are accustomed to ______ late at night.
  1. studied
  2. be study
  3. study
  4. studying
ব্যাখ্যা
• Complete sentence: Nowadays, students are accustomed to studying late at night.
- Bangla meaning: আজকাল শিক্ষার্থীরা গভীর রাতে পড়াশোনা করতে অভ্যস্ত।

• Accustomed to something
- English Meaning: familiar with something.
- Bangla Meaning: অভ্যস্ত হওয়া।

- অভ্যস্ত থাকা অর্থে Accustomed to এর পরে gerund/noun phrase ব্যবহৃত হয়।
- It is always followed by a noun or gerund (verb + -ing).

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।
• যেমন:
- With a view to,
- With an eye to,
- Look forward to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to, etc.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৩.
Pick the correct sentence.
  1. She hardly likes coffee, doesn't she?
  2. She hardly likes coffee, does she?
  3. She hardly liked coffee, hadn't she?
  4. She hardly likes coffee, did she?
ব্যাখ্যা
• Correct Sentence: She hardly likes coffee, does she?
- Bangla Meaning: সে কফি খুব একটা পছন্দ করে না, তাই না?

• Tag question এর নিয়মানুযায়ী:
- Tag question -এর subject সর্বদা মূল sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question - positive হবে।
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।

- বাক্যে scarcely, barely, rarely, hardly, seldom এগুলো negative অর্থ প্রকাশ করে।
- তাই এদের Tag question টি Affirmative হবে।

- প্রদত্ত Sentence টি present indefinte tense -এ আছে, তাই Auxiliary verb হিসেবে 'does' বসবে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question টি Affirmative হবে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক tag question টি হবে- does she?

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৪.
The adjective form of 'Miser' is-
  1. Miserly
  2. Miser
  3. Misery
  4. Miserably
ব্যাখ্যা
• The adjective form of 'Miser' is - Miserly.

• Miser (noun)
- English Meaning: a person who hoards wealth and spends as little money as possible.
- Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস।

• Miserly (adjective)
- English Meaning: of, relating to, or characteristic of a miser.
- Bangla Meaning: ব্যয়কুণ্ঠ; কৃপণ।

• Other forms:
- Miserable (adjective)
- Miserableness (noun)
- Miserably (adverb)

অন্যদিকে,
• Misery (noun)
- দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা।
- (কথা) সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
Choose the antonym of the word 'Monotonous':
  1. Stupid
  2. Ponderous
  3. Awesome
  4. Boring
ব্যাখ্যা
• The antonym of the word 'Monotonous' is - গ) Awesome.

• Monotonous (Adjective)
- English meaning: dull, tedious, and repetitious; lacking in variety and interest.
- Bangla meaning: একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

• Given options:
ক) Stupid - জড়বুদ্ধি; নির্বোধ; মূঢ়; বোকা।

খ) Ponderous - ভারী; ভারবান; গুরুভার; স্থূলকায়; গদাইলশকরি।

গ) Awesome - ভীষণ; দারুণ; ভয়ঙ্কর; অত্যন্ত হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক।

ঘ) Boring - বিরক্তিকর বা ক্লান্তিকর।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Awesome শব্দটি Monotonous এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
২৬.
Her speech steered clear of controversial issues.
Here, the underlined phrase means-
  1. Deal with a problem
  2. Keep entirely away
  3. Criticized the issues
  4. Created confusion
ব্যাখ্যা
• Her speech steered clear of controversial issues. (তার বক্তব্য বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে গেছে।)
- Here, the underlined phrase means- খ) Keep entirely away.


• Steer clear of someone/something
- English Meaning: to keep entirely away; to avoid someone or something that seems unpleasant, dangerous, or likely to cause problems.
- Bangla Meaning: (লাক্ষণিক) পরিহার করা; এড়িয়ে যাওয়া; সম্পূর্ণভাবে দূরে থাকা।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৭.
The complex form of:
The food was cold and I did not eat it.
  1. The food was so cold that I did not ate it.
  2. Since the food was so cold, I could not eat it.
  3. When the food been cold and I did not eat it.
  4. As the food was cold, I did not eat it.
ব্যাখ্যা
- Compound: The food was cold and I did not eat it.
- Complex: As the food was cold, I did not eat it.

• And যুক্ত Compound sentence কে Complex করার নিয়ম:
- Sentence -এর প্রথমে since/as বসে (কারণ স্পষ্ট হলে),
- প্রথম Sentence বসে,
- And -এর পরিবর্তে comma(,) বসে,
- দ্বিতীয় sentence বসে।

• Structure: Since/As + প্রথম Sentence + and -এর পরিবর্তে comma(,) + দ্বিতীয় sentence.

• More examples:
- Compound: I was ill and could not attend the class.
- Complex: Since I was ill, I could not attend the class.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৮.
মর্সিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য কোনটি?
  1. জয়নবের চৌতিশা
  2. মক্তুল হোসেন
  3. আমীর হামজা
  4. কাশিমের লড়াই
ব্যাখ্যা
• মুহম্মদ খান রচিত 'মক্তুল হোসেন' কাব্যটি মর্সিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য।
- 'মক্তুল হোসেন' কাব্য সম্পর্কে ড. আহমদ শরীফ মন্তব্য করেছেন, 'মুহম্মদ খানের 'মক্তুল হোসেন' কাব্যটি বিপুল কলেবর। কারবালা সম্বন্ধীয় গ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠও বটে।'

• মুহম্মদ খান ও 'মক্তুল হোসেন' কাব্য:

মুহম্মদ খান 'মজুল হোসেন' কাব্য রচনা করে যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। এই কাব্যটি ফারসি 'মজুল হোসেন' কাব্যের ভাবানুবাদ। তবে এতে কবির নিজের ভাবনা চিন্তা ও কল্পনা প্রাধান্য লাভ করেছিল। মুহম্মদ খান চট্টগ্রামের অধিবাসী ছিলেন। ১৬৪৫ সালে 'মজুল হোসেন কাব্য' রচিত হয়। কবির বৃদ্ধাবস্থায় এটি রচিত। কবি সতের শতকের মধ্যভাগ পর্যন্ত জীবিত ছিলেন বলে মনে করা হয়। কাব্যটিতে কবি প্রতিভার উৎকর্ষের পরিচয় প্রকাশ পেয়েছে। 

অন্যদিকে, 
-------------------
• শেখ ফয়জুল্লাহকে মর্সিয়া সাহিত্যের আদি কবি বলা হয়। তাঁর রচিত কাব্য 'জয়নবের চৌতিশা'। এটি মর্সিয়া সাহিত্যের প্রথম গ্রন্থ। এটি কারবালার কাহিনি নিয়ে রচিত।

• ইংরেজ আমলেও বাংলা সাহিত্যে মর্সিয়া কাব্যের ধারাটি অনুসৃত হয়েছিল। ফকির গরীবুল্লাহ মর্সিয়া সাহিত্যধারার 'জঙ্গনামা' কাব্য রচনা করেছিলেন। পুঁথি সাহিত্যের ভাষায় এই কাব্যটি রচিত। তাঁর অন্যান্য কাব্যের নাম: সোনাভান, আমীর হামজা, ইউসুফ জোলেখা, জঙ্গনামা ও সত্যপীর।

• আঠার শতকের কবি শেখ সেরবাজ চৌধুরী 'কাশিমের লড়াই' কাব্য রচনা করেছিলেন। মহররমের একটি ক্ষুদ্র বিবরণী এ কাব্যে স্থান পেয়েছে। বিষয়বস্তু গতানুগতিক এবং তাতে কোন নতুনত্ব নেই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।
২৯.
'দি ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট' নামে জসীম উদ্‌দীনের কোন গ্রন্থটি ইংরেজিতে অনূদিত হয়েছে?
  1. বাঙালীর হাসির গল্প 
  2. ধানখেত
  3. সোজন বাদিয়ার ঘাট
  4. নক্সী কাঁথার মাঠ
ব্যাখ্যা
•  নক্সী কাঁথার মাঠ কাব্যটি 'দি ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট' ইংরেজিতে অনূদিত হয়েছে।

•  নক্সী কাঁথার মাঠ:
- 'নক্সী কাঁথার মাঠ' জসীম উদ্‌দীন রচিত একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।

- 'নক্সীকাঁথার মাঠ' গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা। দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ।

- পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীম উদ্‌দীন তাকে অবলম্বন করেছেন। গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ।
- আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল।
- ১৯৩৯ সালে E.M Milford, The Field of the Embroidered Quilt নামে এর ইংরেজি অনুবাদ করেন।

উল্লেখ্য,
• 'বাঙালীর হাসির গল্প' গ্রন্থটি ফোক টেল্স অব ইষ্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনূদিত হয়েছে।

------------------
• জসীম উদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩০.
'বাহানা' জাহির রায়হান রচিত একটি-
  1. উপন্যাস
  2. নাটক
  3. সিনেমাস্কোপ চলচ্চিত্র
  4. ছোটগল্প
ব্যাখ্যা
• বাহানা:
- এটি হলো একটি উর্দু ভাষার চলচ্চিত্র। পাকিস্তান তথা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এটি ছিল প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র।
- পূর্ব পাকিস্তান আমলে জহির রায়হান ছবিটি নির্মাণ করেন।
- এই চলচ্চিত্রটি ১৯৬৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়।

---------------
• জাহির রায়হান:
- জহির রায়হান ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক। তিনি ১৯৩৫ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।
- জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন। ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ সূর্যগ্রহণ প্রকাশিত হয়।
- 'হাজার বছর ধরে' উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন। ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমী পুরস্কার প্রদান করা হয়।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র 'কখনো আসে নি'।
- তিনি লেট দেয়ার বি লাইট নামে একটি ইংরেজি ছবি নির্মাণ শুরু করেন।
- তিনি কাঁচের দেয়াল ছবির জন্য অনেক পুরস্কার লাভ করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
"অলীক মানুষ" উপন্যাসটি কার রচনা?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. সৈয়দ আলী আহসান
  3. সৈয়দ মুস্তাফা সিরাজ
  4. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা
• "অলীক মানুষ" উপন্যাস:
- "অলীক মানুষ" সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত একটি বিখ্যাত বাংলা উপন্যাস। এটি উনিশ-বিশ শতকের পটভূমিতে একটি মুসলিম পীর পরিবারের জীবন নিয়ে লেখা, যেখানে লৌকিক ও অলৌকিক ঘটনার মিশ্রণ ঘটেছে।
- উপন্যাসটি কোলাজ পদ্ধতিতে লেখা হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনার বিবরণ, মিথ ও কিংবদন্তী, এমনকি ব্যক্তিগত ডায়েরি ও সংবাদপত্রের কাটিংও ব্যবহার করা হয়েছে।
- এই উপন্যাসে বাঙালি হিন্দু-মুসলিম জীবনের একটি অনাবিষ্কৃত দিক তুলে ধরা হয়েছে।

‘অলীক মানুষ’ বইয়ের প্রাপ্ত পুরস্কার গুলির নাম ও সাল:
- ভুয়ালকা পুরস্কার - ১৯৯০। 
- বঙ্কিম স্মৃতি পুরস্কার - ১৯৯৪। 
- সাহিত্য অকাদেমি পুরস্কার - ১৯৯৪। 
- সুরমা চৌধুরী মেমোরিয়াল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার - ২০০৮।

উৎস: "অলীক মানুষ" উপন্যাস।
৩২.
গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক কোনটি?
  1. সিরাজদ্দৌলা
  2. কুলীনকুলসর্বস্ব
  3. মালতীমাধব
  4. কীর্তিবিলাস
ব্যাখ্যা
• 'সিরাজদ্দৌলা' নাটক:
- গিরিশচন্দ্র ঘোষের 'সিরাজদ্দৌলা' নাটকে নবাব সিরাজদ্দৌলাকে নবজাগ্রত স্বাদেশিকতার আদর্শ বিগ্রহে পরিণত করেছিলেন।
- ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয় স্বাধীন বাংলার শেষ নবাব, ইংরেজ ঐতিহাসিকদের হাতে কুৎসা-কণ্টকিত, সিরাজদ্দৌলার নতুন দেশভক্তরূপ আবিষ্কার করেছিলেন। নাটকে তা যথাযথ রূপায়িত হয়েছিল।

- নাটকে সিরাজ-চরিত্রের বৈশিষ্ট্য ফুটে উঠেছে সিরাজের উক্তিতে:
স্বেচ্ছাচারে চালিত জীবন,
হিতাহিত ছিল না বিচার,
মদ্যপানে করিয়াছি
শত শত দুর্নীতি ব্যাভার
কিন্তু কহি স্বরূপ বচন
বসি বৃদ্ধ নবাবের মরণ শয্যায়,
শেষ বাক্যে তাঁর
জন্মিয়াছে ধারণা আমার,
রাজকার্য নহে স্বেচ্ছাচার।

----------------------
তাঁর রচিত নাটক:
- আগমনী,
- অভিমন্যুবধ,
- রামের বনবাস,
- সীতাহরণ,
- পাণ্ডবের অজ্ঞাতবাস,
- প্রফুল্ল
- বলিদান,
- সিরাজদ্দৌলা,
- মীরকাশিম,
- ছত্রপতি শিবাজী,
- শঙ্করাচার্য,
- বিল্বমঙ্গল ঠাকুর।

অন্যদিকে,
• নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্ন প্রভূত খ্যাতিলাভের পশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক 'কুলীনকুলসর্বস্ব' (১৮৫৪) সালে অভিনয় সাফল্য লাভ করে।
• রামনারায়ণ তর্করত্নের অনুবাদ নাটক-  মালতীমাধব। 
• ১৮৫২ সালে যোগেন্দ্রচন্দ্র গুপ্তের 'কীর্তিবিলাস' মৌলিক নাটক প্রকাশিত হয়। কীর্তিবিলাস' হচ্ছে বিয়োগান্ত নাটক রচনার প্রথম প্রচেষ্টা।

উৎস: বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
সংস্কৃত ভাষায় চর্যাপদের ব্যাখ্যা করেন কে?
  1. ড. প্রবোধচন্দ্র বাগচী
  2. কীর্তিচন্দ্র
  3. মুনিদত্ত
  4. হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
চর্যাপদের সংস্কৃত টীকা:
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেননি।

- হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে মূল চর্যাপদ ও মুনিদত্তের সংস্কৃত টীকা যুক্ত করা হয়েছে। পুঁথিটি খণ্ডিত ছিল বলে টীকাকারের নাম পাওয়া যায় নি। পরে ড. প্রবোধচন্দ্র বাগচী একই সংকলনের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন এবং তাতে টীকাকার হিসেবে মুনিদত্তের উল্লেখ পাওয়া যায়। আবিষ্কৃত পুঁথিটি মুনিদত্তের মূল সংকলন গ্রন্থ নয়-এটি ছিল অনুলিপি অথবা অনুলিপির অনুলিপি।

- চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখকৃত সংস্কৃত টীকাকার মুনিদত্তের মতানুসারে এই পদসংগ্রহের নাম 'আশ্চর্যচর্যাচয়'। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর নাম দেওয়া হয়েছে 'চর্যাচর্যবিনিশ্চয়'। এ দুটি নাম মিলিয়ে ড. প্রবোধচন্দ্র বাগচী 'চর্যাশ্চর্যবিনিশ্চয়' নামের পরিকল্পনা করেন। সে আমলে শত শত চর্যাগীতি রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। মুনিদত্তের মত অনেকেই বিভিন্ন
চর্যাগীতির টীকা রচনা করেছিলেন।

- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন। কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন 'চর্যাগীতিকোষবৃত্তি' নামে। এতে মনে হয় মূল সংকলনের নাম ছিল 'চর্যাগীতিকোষ'। আধুনিক পণ্ডিতগণের অনুমান যে পুঁথিটির নাম ছিল 'চর্যাগীতিকোষ' এবং এর সংস্কৃত টীকার নাম 'চর্যাচর্যবিনিশ্চয়'।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।
৩৪.
'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।' উক্তিটি কোন কবির রচনা?
  1. জ্ঞানদাস
  2. গোবিন্দদাস
  3. বিদ্যাপতি
  4. ভারতচন্দ্র
ব্যাখ্যা
• 'অন্নদামঙ্গল' কাব্য:
- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্ররে আদেশে ভারতচন্দ্র রায়গুণাকর 'অন্নদামঙ্গল' কাব্যটি রচনা করেন।
- ভারতচন্দ্র রায়গুণাকর বেশ কিছু গ্রন্থ রচনা করলেও তাঁর শ্রেষ্টসৃষ্টি 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩ সালে) রচনা করেন ও এই কাব্যের দ্বিতীয়ংশ 'বিদ্যাসুন্দর'।
- 'অন্নদামঙ্গল' কাব্যের বৈশিষ্ট্য হলো ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
- সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: 'অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।
- অন্নদামঙ্গল কাব্য ৩টি খণ্ডে বিভক্ত। যথা: শিবনারায়ণ, কালিকামঙ্গল এবং মানসিংহ-ভবানন্দ খণ্ড।

এই কাব্যের প্রধান চরিত্র:
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যাসুন্দর,
- মালিনী,
- ঈশ্বরী পাটনী ইত্যাদি।

অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙ্‌ক্তি হলো:
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।'
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।'
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।'
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।'
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'

উৎস: বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
"ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম"- ত্রয়ী উপন্যাসের লেখক কে?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. আবু জাফর শামসুদ্দীন
ব্যাখ্যা
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।

• "ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম" ত্রয়ী উপন্যাস:
- "ধাত্রীদেবতা", "গণদেবতা" এবং "পঞ্চগ্রাম" তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তিনটি বিখ্যাত উপন্যাস। এই তিনটি উপন্যাসকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস বলা হয়।
-  এই তিনটি উপন্যাস গ্রামীণ জীবন ও সমাজকে কেন্দ্র করে লেখা হয়েছে এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত। 
- "ধাত্রীদেবতা" ১৯৩৯ সালে প্রকাশিত হয় এবং "গণদেবতা" ও "পঞ্চগ্রাম" যথাক্রমে ১৯৪৩ ও ১৯৪৪ সালে প্রকাশিত হয়।
-  এই উপন্যাসগুলোর প্রধান চরিত্র হলো-  শিবনাথ ("ধাত্রীদেবতা"), দেবু ("গণদেবতা"), এবং পঞ্চগ্রামে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। 

অন্যদিকে, 
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস- "পথের পাঁচালী", "অপরাজিত" এবং "অপুর সংসার"।
• সুনীল গঙ্গোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস- "সেই সময়", "পূর্ব-পশ্চিম" এবং "প্রথম আলো"।
• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস- "ভাওয়ালগড়ের উপাখ্যান", "পদ্মা মেঘনা যমুনা" এবং "সংকর সংকীর্তন"।

উৎস: "ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম" ত্রয়ী উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৩৬.
উচ্চারণস্থান অনুসারে কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনটি?
ব্যাখ্যা
উচ্চারণস্থান অনুযায়ী বিভাজন
বাক্‌প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ঐ ব্যঞ্জনের উচ্চারণস্থান। উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়: ১. ওষ্ঠ্য ব্যঞ্জন, ২. দন্ত্য ব্যঞ্জন, ৩. দন্তমূলীয় ব্যঞ্জন, ৪. মূর্ধন্য ব্যঞ্জন, ৫. তালব্য ব্যঞ্জন, ৬. কণ্ঠ্য ব্যঞ্জন, ৭. কণ্ঠনালীয় ব্যঞ্জন।

• ওষ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধানি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলো দ্বি-ওষ্ঠ্য ধানি নামেও পরিচিত। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ওষ্ঠ্যব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• দন্ত্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দস্থা ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দস্তামূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• মূর্ধন্য ব্যাঞ্জন:
দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিজ্যের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়  মূর্ধন্য ব্যঞ্জনধানির উদাহরণ।

• তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• কণ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• কণ্ঠনালীয় ব্যঞ্জন:
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে। হাতি শব্দের হ কন্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১- সংস্করণ)।
৩৭.
'দুঃখ' কোন পদের দৃষ্টান্ত?
  1. অবস্থাবাচক বিশেষণ
  2. গুণবাচক বিশেষ্য
  3. ভাববাচক বিশেষ্য
  4. গুণবাচক বিশেষণ
ব্যাখ্যা
• গুণবাচক বিশেষ্য:
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাই গুণবাচক বিশেষ্য।
যথা:
- মধুর মিষ্টত্বের গুণ = মধুরতা।

তদ্রূপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
'দশ মিনিট অতিক্রান্ত হলো তারপর ট্রেন এলো।' কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. সাধিত বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (_) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- সে সৎ, অথচ গরিব।
- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসলো।

এরূপ-
- দশ মিনিট অতিক্রান্ত হলো, তারপর ট্রেন এলো।- বাক্যটি একটি যৌগিক বাক্য।

এখানে,
দশ মিনিট অতিক্রান্ত হলো (সরল বাক্য) ট্রেন এলো(সরল বাক্য) এই দুইটি বাক্য তারপর যোজক অব্যয়ের মাধ্যমে যুক্ত হওয়ায় এটি একটি যৌগিক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
৩৯.
"বিভূতিভূষন বন্দ্যোপাধ্যয় মরণোত্ত্বর 'রবীন্দ্র-পুরষ্কার' লাভ করেন।" বাক্যটিতে কয়টি ভুল বানান রয়েছে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
• "বিভূতিভূষন বন্দ্যোপাধ্যয় মরণোত্ত্বর 'রবীন্দ্র-পুরষ্কার' লাভ করেন।"- এ বাক্যটিতে ৪টি বানানে ভুল আছে। এখানে, ভুলগুলো হলো- 

১. বিভূতিভূষন। 
শুদ্ধ বানান: বিভূতিভূষণ।

২. বন্দ্যোপাধ্যয়। 
শুদ্ধ বানান: বন্দ্যোপাধ্যায়।

৩. মরণোত্ত্বর। 
শুদ্ধ বানান: মরণোত্তর।

৪. পুরষ্কার। 
শুদ্ধ বানান: পুরস্কার। 

সুতরাং, বাক্যটিতে মোট ৪টি বানানে ভুল রয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৪০.
'অন্তরীয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. উত্তরণ
  2. উত্তীর্ণ
  3. উত্তরীয়
  4. উত্থান
ব্যাখ্যা
•'অন্তরীয়' শব্দের বিপরীতার্থক শব্দ- উত্তরীয়। 

• 'অন্তরীয়' শব্দের অর্থ- অন্তর্বাস, ইজার; ধুতি।
• 'উত্তরীয়' শব্দের অর্থ- উড়ানি, চাদর, উপবীতের মতো পরিহিত বস্ত্র।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
উত্তরণ - অবতরন। 
উত্তীর্ণ – অনুত্তীর্ণ। 
উত্থান - পতন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
'পর্ণী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. হাত
  2. মেঘ
  3. পানি
  4. গাছ
ব্যাখ্যা
• পর্ণী (বিশেষণ পদ),
অর্থ- পাতাবিশিষ্ট।

'গাছ' শব্দের সমার্থক শব্দ:
বৃক্ষ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পর্ণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২.
'মুখচ্ছবি' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. মুখো + ছবি
  2. মুখ + ছবি
  3. মুখ + চ্ছবি
  4. মুখঃ + ছবি
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- মুখ + ছবি = মুখচ্ছবি। 

----------------
• ব্যঞ্জনসন্ধি:

স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।

স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনিটি দ্বিত্ব (চ্ছ) হয়।
যথা:
- অ + ছ = চ্ছ; এক ছত্র = একচ্ছত্র।
- আ + ছ = চ্ছ; কথা + ছলে = কথাচ্ছলে।
- ই + ছ = চ্ছ; পরি + ছদ = পরিচ্ছদ।

এরূপ- মুখচ্ছবি, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বচ্ছন্দে, অনুচ্ছেদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।
৪৩.
'Episode' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অতিকথা
  2. নৃত্যগীত
  3. উপকাহিনী
  4. রূপকথা
ব্যাখ্যা
• 'Episode' এর বাংলা পরিভাষা- উপকাহিনী।

অন্যদিকে, 
• 'Myth' - উপরোক্ত কাহিনির সমষ্টি; পুরাণ; অতিকথা।
• 'Masque' - নৃত্যগীত। 
• 'Fairytale' - রূপকথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৪৪.
'ফ্রেন্ড অব ইন্ডিয়া' ও 'গভর্নমেন্ট গেজেট' পত্রিকাদ্বয়ের সম্পাদনার সাথে যুক্ত ছিলেন কে?
  1. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  2. জন ক্লাক মার্শম্যান
  3. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. জেমস্ অগাস্টাস হিকি
ব্যাখ্যা
• জন ক্লাক মার্শম্যান:
- তিনি ছিলেন মিশনারি, ইতিহাসবিদ, সাংবাদিক। ১৭৯৪ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টলে তাঁর জন্ম।
- ১৮১৮ সালে তিনি শ্রীরামপুর মিশনারি প্রেসে যোগ দেন এবং একই বছর সমাচার দর্পণ পত্রিকায় কাজ শুরু করেন।১৮৪১ সাল পর্যন্ত তিনি এই পত্রিকা পরিচালনার দায়িত্বে ছিলেন।
- ১৮১৮ সাল থেকে ১৮২৭ সাল পর্যন্ত মার্শম্যান প্রভাবশালী পত্রিকা Friend of India (মাসিক ও ত্রৈমাসিক) সম্পাদনা ও প্রকাশ করেন।
- ১৮১৮ সালে মার্শম্যান শ্রীরামপুর কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হন।
- এছাড়াও তিনি ১৮৩৩ সালে সরকারের অনুবাদক এবং ১৮৪০ সালে Government Gazette এর সম্পাদকের দায়িত্ব লাভ করেন।

তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন,
- সমাচার দর্পণ,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া,
- গভর্নমেন্ট গেজেট।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভারতবর্ষের ইতিহাস,
- পুরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ,
- জ্যোতিষ গোলাধ্যায়,
- সদগুণ ও বীর্জের ইতিহাস ঈশপস ফেলস,
- ক্ষেত্রবাগান বিবরণ,
- Murray's Grammar। 

অন্যদিকে,
গঙ্গাকিশোর ভট্টাচার্য সম্পাদিত পত্রিকা 'বাঙ্গাল গেজেট'।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা 'সংবাদ প্রভাকর'।
জেমস্ অগাস্টাস হিকি সম্পাদিত পত্রিকা 'বেঙ্গল গেজেট'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখরএবং বাংলাপিডিয়া।
৪৫.
'বন্দর থেকে বন্দরে' কোন দেশের ভ্রমণকাহিনি ভিত্তিক রচনা?
  1. আফগানিস্তান
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
• 'বন্দর থেকে বন্দরে':
- 'বন্দর থেকে বন্দরে' ভ্রমণকাহিনির রচয়িতা সানাউল হক।
- ভ্রমণকাহিনিটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়ে বেশ খ্যাতি লাভ করেছে।
- উনিশ শ পঞ্চাশের দশকের প্রথমে সানাউল হক জাহাজে করে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেই স্মৃতি থেকে লেখা ভ্রমণকাহিনি 'বন্দর থেকে বন্দরে'।

অন্যদিকে,
• 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। ভ্রমণ কাহিনিটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

• ১৯২৭ থেকে ১৯২৯ সালে 'বিচিত্রা' পত্রিকায় অন্নদাশঙ্কর রায়ের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা ভ্রমণকাহিনি 'পথে প্রবাসে' প্রকাশিত হয়। এই গ্রন্থে লন্ডন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপ ভ্রমণের চমকপ্রদ বর্ণনা রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৬.
পুথি সাহিত্যের গ্রন্থ নয় কোনটি?
  1. সয়ফুলমুলুক-বদিউজ্জামান
  2. কারবালার যুদ্ধ
  3. দেওয়ান মদিনা
  4. সত্যপীরের পুঁথি
ব্যাখ্যা
• পুথি সাহিত্যের গ্রন্থ নয়- দেওয়ান মদিনা।
• 'দেওয়ান মদিনা' মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত পালা।

------------------
• পুথি সাহিত্য:

- পুথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণির বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল।
- এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়।
- পুঁথি সাহিত্যের আদি ও সার্থক কবি হলেন ফকির গরীবুল্লাহ।

বিষয়বস্তু অনুসারে পুঁথি সাহিত্যকে কয়েক ভাগে বিভক্ত করা যায়-
• প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য:
ইউসুফ জোলেখা, সয়ফুলমুলুক-বদিউজ্জামান, লাইলী মজনু, পদ্মাবতী, গুলে বাকওয়ালী ইত্যাদি।

• যুদ্ধ সম্পর্কিত কাব্য:
- জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।

• পীর পাঁচালি:
- গাজী কালু চম্পাবতী, সত্যপীরের পুঁথি

• ইসলাম ধর্ম, ইতিহাস নবী আউলিয়ার জীবনী ও বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কিত কাব্য
- কাসাসুল আম্বিয়া, তাজকিরাতুল আউলিয়া, হাজার মসলা ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৪৭.
বিহারীলাল চক্রবর্তী সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. চিত্রকর
  2. সাধনা
  3. চিত্রদর্শন
  4. পূর্ণিমা
ব্যাখ্যা
• বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা। তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সারদা মঙ্গল' কাব্য পড়ে তাঁকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সারদা মঙ্গল'। তাঁর শেষ কাব্যগ্রন্থ 'সাধের আসন'। একে 'সারদা মঙ্গল' কাব্যের পরিশিষ্ট বলা হয়।
- বিহারীলাল চক্রবর্তী সম্পাদিত পত্রিকাগুলো হলো- পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধ বন্ধু।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বন্ধু-বিয়োগ,
- প্রেম প্রবাহিণী,
- নিসর্গ সন্দর্শন,
- বঙ্গসুন্দরী,
- সারদা মঙ্গল,
-নিসর্গ সঙ্গীত,
- মায়াদেবী,
- দেবরাণী,
- বাউল বিংশতি,
- সাধের আসন।

অন্যদিকে,
• 'চিত্রকর' প্রতাপচন্দ্র রায়চৌধুরী সম্পাদিত পত্রিকা। 
• 'সাধনা' পত্রিকা সম্পাদনা করেন সুধীন্দ্রনাথ ঠাকুর।
• 'চিত্রদর্শন' বিহারীলাল রায় সম্পাদিত পত্রিকা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৮.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ল্যাবরেটরি' গল্পের প্রধান চরিত্র কোনটি?
  1. দামিনী
  2. রমা
  3. রোহিণী
  4. সোহিনী
ব্যাখ্যা
• 'ল্যাবরেটরি' গল্প:
- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তিনসঙ্গী' গ্রন্থের শেষ গল্প হলো 'ল্যাবরেটরি'। 'ল্যাবরেটরি' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে শেষের দিকের রচনা।
- এটি আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যায় ১৩৪৭ সালে ১৫ আশ্বিন প্রকাশিত হয়।
- গল্পটিতে রবীন্দ্রভাবনার অত্যাধুনিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি এখানে বিষয়গত, চরিত্রগত এবং আঙ্গিকগত সমস্ত দিক থেকেই আধুনিকতার উপস্থাপন ঘটিয়েছেন। 
- গল্পটির মূল চরিত্রে রয়েছে- সোহিনী। 'ল্যাবরেটরি' গল্পে সোহিনী চরিত্রের মধ্যে আমরা বিশেষভাবে আধুনিকতার ছাপ দেখি।
- বিজ্ঞান পাগল নন্দকিশোর নিজের জীবনের সাথে সোহিনীকে জড়িয়ে নিজের মতো করে গড়ে নিতে চেয়েছিলেন। গল্পে সোহিনীর মনস্তাত্ত্বিকতারই উদ্ঘাটন রয়েছে সমগ্র কাহিনি জুড়ে।

--------------------
• রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো:
- গল্পগুচ্ছ,
- লিপিকা,
- সে,
- তিন সঙ্গী,
- গল্পসল্প।

উৎস: 'ল্যাবরেটরি' গল্প; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'তিনসঙ্গী' গল্পগ্রন্থ।
৪৯.
বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন?
  1. রামায়ণ
  2. শ্রীকৃষ্ণকীর্তন
  3. চর্যাপদ
  4. শূন্যপুরাণ
ব্যাখ্যা
• চর্যাপদ:
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতি ভাষার অনুবাদ আবিষ্কার করেন।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ লেখেন।
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে।

অন্যদিকে, 
• বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে 'শ্রীকৃষ্ণকীর্তন' স্বীকৃত। এর গঠনে নাটকীয়তা আছে। এটি মূলত একটি কাব্যনাট্য। 
• সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি। রামায়ণের প্রথম বাংলা অনুবাদক কৃত্তিবাস ওঝা।
• শূন্যপুরান হলো একটি গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য। এর রচয়িতা রামাই পণ্ডিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৫০.
'বন্দে মাতরম্' গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ধ্বনিত হয়েছে?
  1. যুগলাঙ্গুরীয়
  2. আনন্দমঠ
  3. রাজসিংহ
  4. বিষবৃক্ষ
ব্যাখ্যা
• 'আনন্দমঠ' উপন্যাস:
- ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'আনন্দমঠ' উপন্যাসটি প্রকাশিত হয়েছে ১৮৮২ সালে।
- উপন্যাসটিতে প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে-  স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি।
- এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশ বলতে বঙ্গভূমিকে, আর ধর্ম বলতে হিন্দু ধর্মকে বুঝিয়েছেন।

- নরেশচন্দ্র সেনগুপ্ত 'The Abbey of Bliss' (1907) এবং শ্রী অরবিন্দ 'Ananda Math' (1910) নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। এটি মূলত বাস্তবানুগ রোমান্সধর্মী উপন্যাস।

- 'বন্দে মাতরম্' গান দ্বারা বুঝিয়েছেন ইংরেজ বিরোধী আন্দোলনের দীক্ষা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গ্রন্থের 'বন্দে মাতরম্' গানটির ভূমিকা যেমন ঐতিহাসিক, তেমনি ঐতিহাসিক এই উপন্যাসের প্রভাব। এই গ্রন্থে রচিত গানের 'বন্দে মাতরম্' ধ্বনি পরবর্তীকালে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়।

- এই গ্রন্থ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় স্বসম্প্রদায়প্রীতি লক্ষ করা যায়।

------------
• তাঁর রচিত উপন্যাসসমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
'জাবালি' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. বিমল মিত্র
  2. সতীনাথ ভাদুড়ী
  3. মণীশ ঘটক
  4. শম্ভু মিত্র
ব্যাখ্যা
• বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।

অন্যদিকে, 
- সতীনাথ ভাদুড়ী চিত্রগুপ্ত ছদ্মনামে লিখতেন।
- শম্ভু মিত্রের ছদ্মনাম - প্রসাদ দত্ত।
- মণীশ ঘটকের ছদ্মনাম - যুবনাশ্ব।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫২.
"কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।" - পঙ্‌ক্তিটি কোন কবির রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. জীবনানন্দ দাশ
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
• "কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।"

- এই পঙ্‌ক্তিটি কবি কাজী নজরুল ইসলামের 'নারী' কবিতার অন্তর্গত। 
- 'নারী' কবিতাটি কবির 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 

প্রদত্ত পঙ্‌ক্তিদ্বারা নজরুল বুঝিয়েছেন-
ইতিহাস যেহেতু পুরুষের রচনা সেহেতু ইতিহাস রচনায় পুরুষ কার্পণ্য করেছে। নারীকে অবজ্ঞার চোখে দেখে তারা নিজেদের পাশে সমান মর্যাদায় নারীদের স্থান' দেয় নি। যুদ্ধে একজন পুরুষের আত্মত্যাগের পেছনে একজন নারীরও যে সহায়-সম্বল ও আশ্রয় হারার ব্যাপারটি জড়িত- পুরুষ ইতিহাসকারগণ সে কথা মনে রাখেন নি।

-------------------
• কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হলো- 
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ (শেষ কাব্য)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৩.
'বাক্যের দ্বারা কৃতকলহ' এক কথায় বলে-
  1. বচনপ্রপঞ্চ
  2. বচসা
  3. বচনবাগীশ
  4. বচনীয়
ব্যাখ্যা
• 'বাক্যের দ্বারা কৃতকলহ' এক কথায় বলে - বচসা।

অন্যদিকে, 
• 'বচনপ্রপঞ্চ' অর্থ- কথার ছলাকলা।
• 'বচনবাগীশ' অর্থ- কেবল কথায়, পটু এমন, বাকপটু।
• 'বচনীয়' অর্থ- বলার যোগ্য, বাচ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ।
৫৪.
বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
  1. সরোজিনী
  2. সরোবর
  3. সরোজে
  4. সরলরেখা
ব্যাখ্যা
• 'সরোজ' অর্থ- পদ্ম, কমল, অম্বুজ, অরবিন্দ, রাজীব, উৎপল, কুমুদ।
- 'সরোজ' শব্দে 'এ' বিভক্তিযুক্ত হয়ে 'সরোজে' শব্দটি গঠিত হয়েছে। 

অন্যদিকে, 
সরোজিনী, সরোবর ও সরলরেখা বিভক্তিহীন শব্দ। 

----------------
• বিভক্তি:

যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।
বাংলা শব্দে বিভক্তি ৭ প্রকার।
যথা:
• প্রথমা বা শূণ্য বিভক্তি: শূণ্য, অ।
• দ্বিতীয়া বিভক্তি: কে, রে।
• তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
• চতুর্থী বিভক্তি: কে, রে।
• পঞ্চমী বিভক্তি: হইতে (হতে), থেকে, চেয়ে।
• ষষ্ঠী বিভক্তি: র, এর।
• সপ্তমী বিভক্তি: এ, য়, তে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
৫৫.
'মহীয়ান' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মহীয়সী
  2. মহীয়ানী
  3. মহীয়াসী
  4. মহীইন
ব্যাখ্যা
• 'মহীয়ান' শব্দের স্ত্রীবাচক শব্দ - মহীয়সী। 

• মহীয়ান (বিশেষণ পদ),
এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অতি মহান, মহত্তর।

স্ত্রীবাচক শব্দ- মহীয়সী/মোহিয়োশি।।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৬.
ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
  1. বৈদিক
  2. কেন্তম
  3. অস্ট্রিক
  4. শতম
ব্যাখ্যা
• বাংলা ভাষার উৎপত্তি:
- বাংলা ভাষার উৎপত্তি ইন্দো-ইউরোপীয় ভাষা-গোষ্ঠীর অন্তর্গত ইন্দো-ইরানীয় শাখাভুক্ত নব্য-ভারতীয় আর্য ভাষা থেকে।
- বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সদস্য। ইন্দো-ইউরোপীয় ভাষার শাখা ২টি- ১. কেন্তম ও ২. শতম।
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি।
- বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।

- ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা। বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়। বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষাই সংস্কৃত ভাষা। ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ প্রথম পাওয়া যায় মহাকাব্য রামায়ণে।

- বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃতি ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ি প্রাকৃত থেকে গৌড়ি অপভ্রংশ হয়ে বঙ্গ-কামরুপির মধ্য দিয়ে বাংলা এসেছে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা এসেছে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ হয়ে।

- ভাষার উৎপত্তি সম্পর্কে ভাষা গবেষকদের মধ্যে ড. শহীদুল্লাহর মতামতটি অধিক গ্রহণযোগ্য। অন্যান্য পণ্ডিতগণও এই মতামতকে প্রাধান্য দিয়েছেন।
- উদ্ভবের সময় থেকে আজ পর্যন্ত বাংলাকে তিনটি ঐতিহাসিক পর্যায়ে ভাগ করে দেখা হয়: প্রাচীন বাংলা (৯০০/১০০০-১৩৫০), মধ্যবাংলা (১৩৫০-১৮০০) এবং আধুনিক বাংলা (১৮০০-র পরবর্তী)। প্রাচীন বাংলার লিখিত নিদর্শনের মধ্যে চর্যাগীতিকাগুলি সর্বপ্রধান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলাপিডিয়া।
৫৭.
যদি B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90} হয় তবে P(B) এর সদস্য সংখ্যা কত?
  1. 32 টি
  2. 16 টি
  3. 64 টি
  4. 15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি B = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90} হয় তবে P(B) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে
A = {x : x স্বাভাবিক সংখ্যা যা 3 ও 5 দ্বারা বিভাজ্য এবং x < 90}

3 ও 5 এর লসাগু = 15
90 অপেক্ষা ছোট 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো: 15, 30, 45, 60, 75 = 5 টি

∴ P(A) এর সদস্য সংখ্যা = 25 = 32 টি
৫৮.
x - (1/x) = 3√5 হলে, x3 + (1/x3) এর মান কত?
  1. 378
  2. 525
  3. 322
  4. 364
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 3√5 হলে, x3 + (1/x3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x) = 3√5

আমরা জানি,
{x + (1/x)}2 = {x - (1/x)}2 + 4x(1/x)
⇒ {x + (1/x)}2 = (3√5)2 + 4
⇒ {x + (1/x)}2 = 45 + 4 = 49
⇒ {x + (1/x)}2 = 49 = 72
∴ x + (1/x) = 7

প্রদত্ত রাশি,
x3 + (1/x3)
= (x + 1/x)3 - 3 . x . (1/x)(x + 1/x)
= 73 - 3 . 7
= 343 - 21
= 322
৫৯.
৫০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ১৮০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ৩ : ৪
  2. ১ : ২
  3. ২ : ৫
  4. ১ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ১৮০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?

সমাধান:
এই ধরণের প্রশ্নগুলো অপশন টেস্ট করে করা তুলনামূলক সহজ।

অপশন (খ)- ১ : ২
ধরি,
একটি সংখ্যা 'ক' এবং অপর সংখ্যা '২ক'

এখন
ক + ২ক =১৮০
৩ক = ১৮০
ক = ৬০

একটি সংখ্যা = ৬০
অপর সংখ্যাটি = ২ × ৬০ = ১২০
সংখ্যা দুইটির অনুপাত = ৬০ : ১২০ = ১ : ২

যেহেতু পূর্ণসংখ্যা দুইটি ৫০ হতে বড়।
তাই সঠিক উত্তর: অপশন (খ)

বাকি অপশনগুলো গ্রহণযোগ্য নয়।
৬০.
৪ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৫২ বর্গ সেমি
  2. ৪৪ বর্গ সেমি
  3. ৭২ বর্গ সেমি
  4. ৩২ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × ২ = (৪ × ২) = ৮ সেমি

আমরা জানি,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ কর্ণের দৈর্ঘ্য = √২ × ক সে.মি.

প্রশ্নমতে,
√২ × ক = ৮
⇒ ক = ৮/√২

∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = (৮/√২) বর্গ সেমি
= ৬৪/২ বর্গ সেমি
= ৩২ বর্গ সেমি
৬১.
একটি ব্যাগ ১২২২ টাকায় বিক্রয় করায় ৬% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হবে?
  1. ১৫৮০ টাকা
  2. ১৪৮০ টাকা
  3. ১৫০৮ টাকা
  4. ১৬২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগ ১২২২ টাকায় বিক্রয় করায় ৬% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হবে?

সমাধান:
৬% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৪ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯৪ টাকা
∴ বিক্রয়মূল্য ১২২২ টাকায় ক্রয়মূল্য = (১২২২ × ১০০)/৯৬
= ১৩০০ টাকা

আবার,
১৬% লাভে বিক্রয়মূল্য = ১১৬ টাকা

∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৬ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৬/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৬ × ১৩০০)/১০০ টাকা
= ১৫০৮ টাকা

∴ ব্যাগটি ১৫০৮ টাকায় বিক্রি করতে হবে যাতে ১৬% লাভ হয়।
৬২.
x + y = 10, 2x - y = 3 হলে (x, y) এর মান-
  1. (13/3, 17/3)
  2. (7, 9)
  3. (7/2, 9/2)
  4. (4, 7)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 10, 2x - y = 3 হলে (x, y) এর মান-

সমাধান:
দেওয়া আছে,
x + y = 10 ........ (১)
2x - y = 3 .........(২)

(২) নং সমীকরণ থেকে পাই,
y = 2x - 3 ....... (৩)

এখন,
(১) নং এ y এর মান বসিয়ে পাই,
⇒ x + 2x - 3 = 10
⇒ 3x = 13
∴ x = 13/3

(৩) নং এ x এর মান বসিয়ে পাই,
y = 2(13/3) - 3 = (26/3) - 3 = (26 - 9)/3
∴ y = 17/3

∴ নির্ণেয় সমাধান (x, y) = (13/3, 17/3)
৬৩.
3 × 27a = 9a+4 হলে, a = কত?
  1. 3
  2. - 5
  3. 7
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3 × 27a = 9a+4 হলে, a = কত?

সমাধান:
দেওয়া আছে,
3 × 27a = 9a+4 
⇒ 3 × (33)a = (32)a + 4 
⇒ 33a + 1 = 32a + 8 
⇒ 3a + 1 = 2a + 8
⇒ 3a - 2a = 8 - 1
∴ a = 7
৬৪.
'APPLIED' শব্দটির বর্ণ গুলিকে কত প্রকারে সাজানো যায়?
  1. 2520
  2. 1260
  3. 5040
  4. 2540
ব্যাখ্যা
প্রশ্ন: 'APPLIED' শব্দটির বর্ণ গুলিকে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
'APPLIED' শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি,যার মাঝে P আছে  2 টি।

∴ সাজানোর উপায়= 7!/2!
= (7 × 6 × 5 × 4 × 3 × 2!)/(2!)
= 2520

∴ 'APPLIED' শব্দটির বর্ণগুলোকে 2520 প্রকারে সাজানো যায়।
৬৫.
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩২° ও ৫৮°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. সূক্ষ্মকোণী
  2. স্থূলকোণী
  3. সমকোণী
  4. সমদ্বিবাহু সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩২° ও ৫৮°। ত্রিভুজটি কোন ধরনের?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।

ধরি,
৩য় কোণটি ‘ক’

প্রশ্নমতে,
⇒ ৩২° + ৫৮° + ক = ১৮০°
⇒ ৯০° + ক = ১৮০°
⇒ ক = ১৮০° - ৯০°
∴ ক = ৯০°

অর্থাৎ তৃতীয় কোণ ৯০°, যা একটি সমকোণ।
সুতরাং, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ
৬৬.
- 7 < x < - 1 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ করলে কোনটি হয়?
  1. |x + 6| < 3
  2. |x + 1| < 7
  3. |x + 7| < 3
  4. |x + 4| < 3
ব্যাখ্যা
প্রশ্ন: - 7 < x < - 1 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ করলে কোনটি হয়?

সমাধান:
দেওয়া আছে,
- 7 < x < -1
⇒ - 3 < x + 4 < 3   [ উভয়পাশে 4 যোগ করে পাই]
⇒ |x + 4| < 3
৬৭.
7 - 14 + 28 - 56 + ........ ধারাটির প্রথম 7 টি পদের সমষ্টি কত?
  1. 602
  2. 301
  3. 312
  4. 436
ব্যাখ্যা
প্রশ্ন: 7 - 14 + 28 - 56 + ........ ধারাটির প্রথম 7 টি পদের সমষ্টি কত?
 
সমাধান:
প্রথম পদ, a = 7
সাধারণ অনুপাত, r = - 14/7 = - 2 ; r < 1
পদ সংখ্যা, n = 7

আমরা জানি,
গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

7টি পদের সমষ্টি = 7{1 - (- 2)7}/{1 - (- 2)}
= 7(1 + 128)/(1 + 2)
= (7 × 129)/3
= 7 × 43
= 301
৬৮.
একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করা হলো । উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? 
  1. ১/৩৬
  2. ১/১৩
  3. ১/৪
  4. ৫/৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করা হলো । উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? 

সমাধান:
প্রতিবার নিক্ষেপে ৬টি সম্ভাব্য ফলাফল (১, ২, ৩, ৪, ৫, ৬)
∴ ৩ বার নিক্ষেপের জন্য মোট সম্ভাব্য ফলাফল = ৬ × ৬ × ৬ = ৬ = ২১৬

আবার,
একই সংখ্যা আসার অর্থ তিনটি নিক্ষেপেই একই সংখ্যা।
∴ সম্ভাব্য একই সংখ্যার সেট - (১, ১, ১), (২, ২, ২), (৩, ৩, ৩), (৪, ৪, ৪), (৫, ৫, ৫), (৬, ৬, ৬) = ৬টি

∴ সম্ভাবনা = অনুকূল ফলাফলের সংখ্যা/মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= ৬/২১৬
= ১/৩৬
৬৯.
 log16x = 0.125 হলে, x এর মান কত?
  1. √3
  2. 2
  3. 1/2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: log16x = 0.125 হলে, x এর মান কত?

সমাধান:
log16x = 0.125
⇒ x = 160.125
⇒ x = (24)1/8
⇒ x = 21/2
∴ x = √2
৭০.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে মি এবং উচ্চতা ৮ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. ৫৫ বর্গ সে.মি.
  2. ৬৬π বর্গ সে.মি.
  3. ৭৭π বর্গ সে.মি.
  4. ৬৬৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে মি এবং উচ্চতা ৮ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ৮ সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৩(৩ + ৮)
= ২π × ৩৩
= ৬৬π বর্গ সে.মি.
৭১.
নিম্নের কোনটি একটি সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপক?
  1. চাপ
  2. আয়তন
  3. এন্ট্রপি
  4. তাপমাত্রা
ব্যাখ্যা
এন্ট্রপি: 
- কোনো সিস্টেমের বিশৃঙ্খলা সূচক পরিমাপকে এন্ট্রপি বলে। 
- কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সঙ্কুচিত করার সময় কিছু কাজ করা হয়। ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। 
- আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত হতে দিলে গ্যাসকে কিছু কাজ করতে হয়। 
- অন্তর্নিহিত শক্তির দ্বারা গ্যাস এই কাজ করে, ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা উভয়েই হ্রাস পায়। 
- বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সময় উপলব্ধি করেন যে, সমোষ্ণ প্রক্রিয়ায় যেমন তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াও তেমনি কোনো একটি রাশি স্থির থাকে। 
- ক্লসিয়াস এই রাশিটির নাম দেন এন্ট্রপি। 
- কোনো বস্তুর এন্ট্রপির মান আজো জানা সম্ভব হয়নি। তবে কোনো বস্তু যদি তাপ গ্রহণ বা বর্জন করে, তাহলে বস্তুর এন্ট্রপির পরিবর্তন হয়। 
- কোনো বস্তুর তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপ পরিবর্তনের হার দ্বারা এন্ট্রপির পরিবর্তন পরিমাপ করা হয়। 
- রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে, তাকে এন্ট্রপি বলে। এন্ট্রপিরকে s দ্বারা সূচিত করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
রেশম পোকার কোন অংশ থেকে রেশম সুতা আহরণ করা হয়? 
  1. ডিম
  2. লার্ভা
  3. ডানার খোলস
  4. কোকুন
ব্যাখ্যা
সেরিকালচার (Sericulture): 
- রেশম পোকার বিভিন্ন প্রজাতি রয়েছে।
- এদের মধ্যে Bombyx mori রেশম চাষে বেশি ব্যবহার করা হয়। এ পোকা তুঁত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বিধায় রেশম চাষীকে তুঁত গাছ চাষ করতে হয়।
- রেশম চাষ এর ইংরেজি হলো Sericulture। ল্যাটিন শব্দ 'Serio' থেকে Sericulture শব্দের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। 'Serio' শব্দের অর্থ Silk বা রেশম।
- রেশম পোকার খাদ্যের জন্য তুঁত গাছ চাষ করে এই পোকার লার্ভা পালন করে তাদের সৃষ্ট গুটি বা কোকুন থেকে রেশম সুতা আহরণ করার পদ্ধতিকে রেশম চাষ বলা হয়
- তুঁত গাছ চাষ ও রেশম পোকার লার্ভা পালন ছাড়াও এ পোকার বিভিন্ন প্রজাতির মধ্যে প্রজনন ঘটিয়ে অধিক উৎপাদনশীল রেশম পোকা উদ্ভাবন করা আধুনিক রেশম চাষের অন্তর্ভুক্ত।
- এই দেশের মাটি, আবহাওয়া ও জলবায়ু রেশম চাষের জন্য বেশ উপযোগী। 

উৎস: কৃষি শিক্ষা প্রথমপত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
অর্ধপরিবাহীর রোধ ও তাপমাত্রার সম্পর্ক কেমন? 
  1. তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে
  2. তাপমাত্রা বাড়লে রোধ হ্রাস পায়
  3. তাপমাত্রা বাড়লে রোধ দ্বিগুণ হয়
  4. তাপমাত্রা বাড়লে রোধ অপরিবর্তিত থাকে
ব্যাখ্যা
অর্ধপরিবাহী: 
- যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। 
যেমন- জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ। 
- অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অন্তরকের আপেক্ষিক রোধের মাঝামাঝি। 
- এদের আপেক্ষিক রোধ 10-4 Ωm থেকে 10-2 Ωm ক্রমের। কিন্তু কেবল আপেক্ষিক রোধ দিয়েই অর্ধপরিবাহী চিহ্নিত করা যায় না। কেননা এমন কিছু সংকর ধাতুও আছে যাদের আপেক্ষিক রোধ জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতির সমক্রমের কিন্তু এগুলো অর্ধপরিবাহী নয়। 

- অর্ধপরিবাহীর কিছু বৈশিষ্ট্য নিম্নে বর্ণনা করা হলো- 
১। পরম শূন্য তাপমাত্রায় (0K) এরা অন্তরকের ন্যায় কাজ করে। 
২। কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ 10-4 Ωm থেকে 10-2 Ωm এর মধ্যে থাকে। 
৩। অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে এর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। 
৪। একটি নির্দিষ্ট তাপমাত্রার পাল্লা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়। 
৫। এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য 1.1 eV বা এর চেয়ে কম। 
৬। কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ ও যোজন ব্যান্ড আংশিক খালি থাকে। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
কোন দ্রবণ অম্লীয় হবে? 
  1. যার pH > ৭
  2. যার pH = ৭
  3. যার pH < ৭
  4. যার pH = ১৪
ব্যাখ্যা
pH-এর মান জানার প্রয়োজনীয়তা: 
- কোনো একটি পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ তা নির্দেশক ব্যবহার করে জানা যায়। 
- কিন্তু তাতে কী পরিমাণ এসিড বা ক্ষার আছে, সেটি বোঝা যায় pH-এর মান পরিমাপ করে। 
- নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো এসিড বা ক্ষার থাকে না, তার pH হয় ৭ । 
- আর যদি এতে এসিড যোগ করা হয় তাহলে pH-এর মান কমে যায়। যত বেশি এসিড যোগ করা যায়, pH-এর মান ততই কমে যায়। 
- পক্ষান্তরে যদি বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ জলীয় দ্রবণে ক্ষার যোগ করা হয়, তাহলে এর pH বাড়তে থাকে। যত বেশি ক্ষার যোগ করা হয়, pH-এর মান ততই বাড়তে থাকে। 
সুতরাং বলা যায়, 
• কোনো দ্রবণের pH = ৭ হলে তা নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে। 
কোনো দ্রবণের pH < ৭ হলে (৭ থেকে কম হলে) তা অম্লীয় বা এসিডিয় দ্রবণ হবে। 
• কোনো দ্রবণের pH > ৭ হলে (৭ থেকে বেশি হলে) তা ক্ষারীয় দ্রবণ হবে। 
- pH-এর মান ৭ থেকে যত বেশি কম হবে, এসিডটি তত শক্তিশালী, আবার pH-এর মান ৭ থেকে যত বেশি হবে, ক্ষারকত্বও তত বেশি শক্তিশালী হবে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৫.
এ্যাজোলা কী? 
  1. পাহাড়ি আগাছা
  2. শস্যজাতীয় উদ্ভিদ
  3. মাটির নিচের উদ্ভিদ
  4. ভাসমান জলজ পানা
ব্যাখ্যা
এ্যাজোলা: 
- এ্যাজোলা হচ্ছে ভাসমান জলজ পানা, যা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে ভাসমান অবস্থায় থাকে। 
- এ্যাজোলার দৈহিক ওজন প্রতি ৫ দিনে দ্বিগুন হতে পারে। 
- এ্যাজেলা প্রয়োগের মাধ্যমে প্রতি হেক্টর জমিতে ২০০-৫০০ কেজি নাইট্রোজেন যোগ করা যেতে পারে। 
- বোরো ধানের জমিতে অতি সহজ ও সফলভাবে এ্যাজোলা চাষ করা যায়। 
- এ্যাজোলা মাটির উর্বরতা ও গুনাগুনের উন্নয়ন ঘটায়। 
- এ্যাজোলা ব্যবহার করলে সালফার ও জিংকের ঘাটতিও দূর হয়। 
- এ্যাজোলার পাতার গহ্বরে অ্যানাবিনা এ্যাজোলি (Anabaena asollae) নামক নীলাভ সবুজ শেওলার একটি প্রজাতি মিথোজীবীরূপে বাস করে যা বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেন সংযোজন করে এ্যাজোলার পাতার গহ্বরে জমা করে। 
- এ এ্যাজোলা মাটিতে চাষ দিয়ে মেশালে মাটিতে নাইট্রোজেন যোগ হয়। 

উৎস: কৃষি শিক্ষা প্রথমপত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
ইলেকট্রনের প্রতিকণা (Antiparticle) কী? 
  1. পজিট্রন
  2. প্রোটন
  3. নিউট্রন
  4. নিউট্রিনো
ব্যাখ্যা
কণা (Particle) ও প্রতি কণা (Antiparticle): 
- প্রতি কণা হলো এমন কণিকা যার ভর এবং স্পিন অন্য একটি কণিকার সমান, কিন্তু যার চার্জ, বেরিয়ন সংখ্যা, লেপ্টন সংখ্যা অন্য কণিকাটির সমমানের অথচ বিপরীতধর্মী। 
- বলবাহী কণা ছাড়া সকল কণারই প্রতি কণা রয়েছে। 
- ইংরেজ পদার্থবিদ পল ডিরাক গাণিতিকভাবে প্রমাণ করেন যে, ইলেকট্রনের স্পিন 1/2 । এরপর তিনি ইলেকট্রনের বিপরীত কণা পজিট্রন (এন্টিইলেকট্রন, e+) আবিষ্কার করেন এবং এর জন্য পল ডিরাক ১৯৩২ সালে নোবেল পুরস্কার পান। 

- যখন কণা ও প্রতিকণা মিলিত হয় তখন তারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে নির্ভেজাল শক্তিতে রূপান্তরিত হয় এবং বিপুল পরিমাণ শক্তির উদ্ভব ঘটে। 
- তবে সাধারণ পরমাণুতে কণা ও প্রতিকণা কখনও একসাথে থাকে না। 
- কণাগুলো যেমন পদার্থ (Matter) গঠন করে তেমনি প্রতিকণাগুলো মিলে প্রতিপদার্থ (Anti Matter) তৈরি করে। 
- মহাবিশ্বের সকল কণাকে দুভাগে বিভক্ত করা হয়েছে। 
যথা- (ক) ফার্মিওন ও (খ) বোসন। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
ভিটামিন ডি তৈরির চূড়ান্ত ধাপটি সংঘটিত হয়- 
  1. যকৃতে
  2. অন্ত্রে
  3. অস্থিমজ্জায়
  4. কিডনিতে
ব্যাখ্যা
রিকেটস (Rikets): 
- এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ নয়, ভিটামিন 'ডি' এর অভাবে এ রোগ হয়। 
- অন্ত্রে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজে এই ভিটামিন প্রয়োজন।
- দুধ, মাখন, ডিম, কডলিভার তেল ও হাঙ্গরের তেলে প্রচুর ভিটামিন 'ডি' পাওয়া যায়।
- সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমা থাকা কোলেস্টেরল থেকেও এটি তৈরি হয়, তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিডনিতে। 

- দেহের হাড়গুলো দুর্বল হওয়া, গিঁট ফুলে যাওয়া, হাড়গুলো বিশেষ করে পায়ের হাড় বেঁকে যাওয়া ইত্যাদি এ রোগের লক্ষণ।
- এছাড়া এই রোগে অনেক সময় দেহের কাঠামো ঠিক থাকে না, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং বক্ষদেশ সরু হয়ে যায়।
- শিশুদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন 'ডি' সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে।
- চোখ এবং জননাঙ্গ ঢেকে রেখে নবজাতককে কিছুক্ষণ রোদে রাখা ভালো।
- এতে সূর্যালোকের অতি বেগুনি রশ্মির প্রভাবে শরীরে কোলেস্টেরল থেকে ভিটামিন 'ডি' তৈরি হয়।
- নিয়মিতভাবে সারা শরীর সারা দিন কালো বা গাঢ় রঙের কাপড়ে ঢেকে রাখলে কিংবা দীঘদিন ধরে ঘরের বাইরে না বের হলে ত্বক পর্যাপ্ত সূর্যালোক পায় না এবং এ কারণে ভিটামিন 'ডি'-এর ঘাটতি দেখা দিতে পারে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৮.
শব্দ তরঙ্গের বেগ কোন কোন উপাদানের উপর নির্ভর করে? 
  1. তরঙ্গদৈর্ঘ্য ও ব্যাস
  2. তাপমাত্রা ও আর্দ্রতা
  3. চাপ ও ঘনত্ব
  4. সময় ও তরঙ্গের রঙ
ব্যাখ্যা
শব্দ তরঙ্গ (Sound Wave): 
- শব্দ তরঙ্গ তৈরি করতে তার একটা উৎসের দরকার, সেটাকে প্রবাহিত করার জন্য একটা মাধ্যমের দরকার এবং সেই শব্দ গ্রহণ করার জন্য কোনো এক ধরনের রিসিভার দরকার। 
- চারপাশে অসংখ্য শব্দের উৎস রয়েছে যার মধ্যে সবচেয়ে পরিচিত উৎস মানুষের কণ্ঠ; সেখানে যে ভোকাল কর্ড আছে তার ভেতর দিয়ে বাতাস বের হওয়ার সময় সেখানে যে কম্পন হয় সেটা দিয়ে শব্দ তৈরি হয়। কথা বলার সময় যদি গলায় স্পর্শ করা হয়, তাহলে সেই কম্পন অনুভব করতে পারা যায়। 

শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য: 
- শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারণ বস্তুকণার কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্যও একটি স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। 
- শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং মাধ্যমের কণার কম্পনের দিক এক। 
- শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 
- বায়বীয় মাধ্যমে এর বেগ কম, তরলে তার চেয়ে বেশি, কঠিন পদার্থে আরো বেশি। 
- শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও নির্ভর করে। 
- অন্যান্য তরঙ্গের মতো, শব্দ তরঙ্গের তীব্রতাও তার বিস্তারের বর্গের সমানুপাতিক। 
অর্থাৎ, শব্দ তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয় এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হয়। 
- অন্যান্য যেকোনো তরঙ্গের মতোই শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হতে পারে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৯.
বিপরীতধর্মী আহিত দুটি বস্তুর মধ্যে কী ধরণের তড়িৎ বল কাজ করে?
  1. মাধ্যাকর্ষণ
  2. বিকর্ষণ
  3. আকর্ষণ
  4. চৌম্বক বল
ব্যাখ্যা
তড়িৎ বল: 
- একটি আহিত স্থির বস্তুর নিকট অন্য একটি আহিত বস্তু আনলে বস্তু দু'টির মধ্যে একটি বল কাজ করবে, আহিত বস্তু দু'টি যদি সমধর্মী আধান অর্থাৎ দু'টি বস্তুই ধনাত্মক বা দু'টি বস্তুই ঋণাত্মক আধানে আহিত হয় তবে পরস্পরের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, আবার আহিত বস্তু দু'টি বিপরীতধর্মী অর্থাৎ একটি বস্তু ধনাত্মক আধানে এবং অপর বস্তু ঋণাত্মক আধানে আহিত হয় তবে পরস্পরের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এ বিকর্ষণ বা আকর্ষণ বলকে তড়িৎ বল বলে। 
- দু'টি আধানের মধ্যবর্তী এ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে- 
১. আধান দু'টির পরিমাণের উপর, 
২. আধান দু'টির মধ্যবর্তী দূরত্বের উপর, 
৩. আধান দু'টি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
NVMe এর পূর্ণরূপ কী?
  1. Non-Volatile Memory Express
  2. New Virtual Memory Exchange
  3. Network Virtual Machine Environment
  4. Non-Volatile Module Extension
ব্যাখ্যা
• NVMe এর পূর্ণরূপ হলো Non-Volatile Memory Express. এটি একটি উচ্চ-গতির স্টোরেজ প্রোটোকল যা SSD (Solid State Drive)-এর সাথে ব্যবহৃত হয়। NVMe বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফ্ল্যাশ স্টোরেজের জন্য, যা প্রচলিত SATA বা AHCI প্রটোকলের তুলনায় অনেক দ্রুত। এটি কম লেটেন্সি, অধিক ব্যান্ডউইথ এবং অধিকতর দক্ষতা প্রদান করে। NVMe সরাসরি প্রসেসরের সাথে PCIe (Peripheral Component Interconnect Express) ইন্টারফেস ব্যবহার করে সংযুক্ত থাকে, ফলে ডেটা ট্রান্সফার স্পিড অনেক বেশি হয়। আধুনিক কম্পিউটিং, গেমিং এবং সার্ভার ব্যবস্থায় NVMe প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। সুতরাং, সঠিক উত্তর হলো: ক) Non-Volatile Memory Express.

• NVMe:
- NVMe এর পূর্ণ রূপ "Non-Volatile Memory Express".
- এটি SSD-র মতো স্টোরেজ ডিভাইস অ্যাক্সেস করার জন্য ডিজাইন করা হয়েছে।
এটি সিস্টেমের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য SSD- এর জন্য আরও গতিশীল এবং সুবিন্যস্ত উপায় প্রদান করে।
- NVMe দ্রুত ডেটা স্থানান্তর এবং কম লেটেন্সির জন্য ব্যবহার করা হয়।
- NVMe সাধারণত PCIe ইন্টারফেস ব্যবহার করে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।

• NVMe প্রযুক্তির প্রয়োগ:
- ল্যাপটপ,
- ডেস্কটপ কম্পিউটার এবং
- ডেটা সেন্টার সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।

উৎস: ibm [লিংক]
৮১.
কোন এক্সপ্যানশন বাস সবচেয়ে দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে?
  1. ISA
  2. PCI
  3. PCIe
  4. USB 1.0
ব্যাখ্যা
• সবচেয়ে দ্রুত ডেটা ট্রান্সফার করার সক্ষমতা রাখে PCIe (Peripheral Component Interconnect Express)। PCIe আধুনিক এক্সপ্যানশন বাস যা সিরিয়াল কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে এবং উচ্চ গতির ডেটা ট্রান্সফার নিশ্চিত করে। এটি লেন ভিত্তিক আর্কিটেকচার অনুসরণ করে, যেখানে একাধিক লেন (x1, x4, x8, x16 ইত্যাদি) ব্যবহার করে ডেটা স্থানান্তর করা যায়। PCIe এর সর্বোচ্চ ব্যান্ডউইথ অন্যান্য সব বাসের তুলনায় অনেক বেশি। অন্যদিকে ISA ও PCI তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তি এবং ধীর। USB 1.0-ও সীমিত গতি (১২ Mbps) প্রদান করে, যা PCIe-এর সাথে তুলনা করলে খুবই কম।

• এক্সপানশন বাস:
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলে।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ডে কোনো ডিভাইস (যেমন- নেটওয়াক কার্ড, সাউন্ড কার্ড, এজিপি কার্ড, টিভি কার্ড ইত্যাদি) যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলে।
- মাইক্রোপ্রসেসর যে গতিতে ডেটা সঞ্চালন করতে পারে অধিকাংশ এক্সপানশন বাস তার চেয়ে অনেক কম গতির হয়ে থাকে।

• উল্লেখযোগ্য এক্সপানশন বাসগুলো হচ্ছে-
১. আইএসএ বাস (ISA - Industry Standards Architecture),
২. ইআইএসএ বাস (EISA - Extended Industry Standards Architecture),
৩. লোকাল বাস (Local Bus):
i. ভেসা (VESA-Video Electronic Standard Architecture),
ii. পিসিআই (PCI- Peripheral Component Interconnect),
৪. ইউএসবি (USB - Universal Serial Bus),
৫. ফায়ারওয়‍্যার বাস (Fireware Bus) বা IEEE
৬. এজিপি (AGP - Accelerated Graphics Port); ইত্যাদি।

• সিস্টেম বাস:
- যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।
- সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।

• সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
১। ডেটা বাস (Data Bus),
২। অ্যাড্রেস বাস (Address Bus) ও
৩। কন্ট্রোল বাস (Control Bus)।

উৎস:
১) মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) lenovo [লিংক]
৮২.
নিম্নলিখিত কোনটি সাধারণ ফায়ারওয়ালের ফিচার নয়?
  1. ট্রাফিক মনিটরিং
  2. ডেটা এনক্রিপশন
  3. অনুমোদনবিহীন প্রবেশ বন্ধ করা
  4. নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টারিং
ব্যাখ্যা
• ফায়ারওয়াল একটি নেটওয়ার্ক সুরক্ষা ব্যবস্থা যা অননুমোদিত প্রবেশ প্রতিরোধ, ট্রাফিক মনিটরিং এবং নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টারিং-এর মাধ্যমে ডেটা নিরাপত্তা নিশ্চিত করে। সাধারণ ফায়ারওয়ালের মূল কাজ হলো সন্দেহজনক বা ক্ষতিকর ট্রাফিক শনাক্ত করে তা ব্লক করা এবং অনুমোদিত ডেটা চলাচল নিশ্চিত করা। ট্রাফিক মনিটরিং, নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টারিং এবং অনুমোদনবিহীন প্রবেশ বন্ধ করা ফায়ারওয়ালের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে ডেটা এনক্রিপশন সাধারণত ফায়ারওয়ালের কাজ নয়। ডেটা এনক্রিপশন মূলত তথ্য সংরক্ষণ বা স্থানান্তরের সময় ডেটা গোপন রাখার পদ্ধতি, যা আলাদা নিরাপত্তা প্রটোকলের মাধ্যমে সম্পন্ন হয়।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
  1. R
  2. Scratch
  3. C
  4. Eclipse
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) Eclipse প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। R, Scratch, এবং C- তিনটি প্রোগ্রামিং ভাষা বা প্রযুক্তির সঙ্গে সরাসরি কোডিং সংযুক্ত। R হলো এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ডেটা বিশ্লেষণ ও পরিসংখ্যানের কাজে ব্যবহৃত হয়। Scratch একটি ভিজ্যুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা শিশুদের প্রোগ্রামিং শেখানোর জন্য ডিজাইন করা হয়েছে। C একটি মৌলিক  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে Eclipse একটি Integrated Development Environment (IDE), যা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন Java, C, C++ ইত্যাদির কোড লেখার জন্য ব্যবহৃত হয়। তাই Eclipse নিজে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।

• বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৮৪.
কোনটি জনপ্রিয় VR হেডসেট নয়?
  1. Oculus Quest
  2. Kindle Fire
  3. HTC Vive
  4. PlayStation VR
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) Kindle Fire, এটি  VR হেডসেট নয়। Kindle Fire মূলত একটি ট্যাবলেট, যা আমাজন তৈরি করেছে ই-বুক পড়া, ভিডিও দেখা, ব্রাউজিংসহ সাধারণ মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য। এটি ভার্চুয়াল রিয়েলিটি (VR) সাপোর্ট করে না এবং VR অভিজ্ঞতার জন্য ডিজাইন করা হয়নি।
- অন্যদিকে, Oculus Quest, HTC Vive, এবং PlayStation VR - এই তিনটি ডিভাইসই জনপ্রিয় VR হেডসেট। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল জগতে গেম খেলা, ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা, ও ইন্টারেক্টিভ অভিজ্ঞতা নিতে পারেন। তাই Kindle Fire কে VR হেডসেট হিসেবে ধরা যায় না।


• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৮৫.
কোন অপারেটিং সিস্টেম "widely-used open-source system" হিসেবে পরিচিত?
  1. Windows XP
  2. Linux Mint
  3. Solaris (Oracle)
  4. Chrome OS
ব্যাখ্যা
• "Linux Mint" হলো widely-used open-source operating system হিসেবে পরিচিত। এটি একটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন যা মূলত উবুন্টু ও ডেবিয়ান-ভিত্তিক। ওপেন-সোর্স হওয়ায় এর সোর্স কোড উন্মুক্ত এবং ব্যবহারকারীরা এটি ফ্রি-তে ডাউনলোড, ব্যবহার ও কাস্টোমাইজ করতে পারে। Linux Mint সহজ ইন্টারফেস, দ্রুত পারফর্মেন্স এবং সিকিউরিটির জন্য বিখ্যাত, বিশেষ করে নতুন লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে। অপরদিকে, Windows XP, Solaris, এবং Chrome OS ওপেন-সোর্স নয় বা সীমিতভাবে ওপেন। তাই "widely-used open-source system" বলতে Linux Mint কেই বোঝানো হয়।
Chrome OS নিজে প্রোপ্রাইটারি, যদিও কিছু ওপেন-সোর্স উপাদান ব্যবহার করে।

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:
- অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।
- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩) ব্রিটানিকা।
৮৬.
নিম্নের কোন গেট ব্যবহার করে যেকোনো অন্য গেট গঠন করা যায়?
  1. NAND এবং NOR
  2. AND এবং OR
  3. XOR এবং XNOR
  4. AND এবং NOT
ব্যাখ্যা
• যেকোনো অন্য গেট গঠন করার জন্য NAND এবং NOR গেট ব্যবহার করা যায়। কারণ, NAND ও NOR গেটকে Universal Gate বলা হয়। এই দুটি গেটের মাধ্যমে ডিজিটাল লজিকের সকল মৌলিক গেট (AND, OR, NOT, XOR, XNOR ইত্যাদি) তৈরি করা সম্ভব। বিশেষ করে, NAND গেট একাধিকবার সংযুক্ত করে NOT, AND, OR সহ সব ধরনের গেট তৈরি করা যায়। তেমনি NOR গেট দিয়েও একই কাজ করা সম্ভব। এর ফলে ডিজিটাল সার্কিট ডিজাইন আরও সহজ ও খরচসাশ্রয়ী হয়। তাই বিকল্প কোনো গেট ছাড়াই NAND বা NOR দিয়ে পূর্ণাঙ্গ লজিক সিস্টেম তৈরি করা সম্ভব।

• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা-
১. অর গেইট (OR Gate),
২. অ্যান্ড গেইট (AND Gate) ও
৩. নট গেইট (NOT Gate).

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৭.
কোন ক্লাউড-ভিত্তিক টুলটি ডেটাবেস টেবিল সর্টিং ও বিশ্লেষণে ব্যবহৃত হয়?
  1. Google Sheets
  2. Paint 3D
  3. iTunes
  4. Skype
ব্যাখ্যা

• ক্লাউড-ভিত্তিক টুলের মধ্যে Google Sheets হল সেই টুল যা ডেটাবেস টেবিল সর্টিং ও বিশ্লেষণে ব্যবহৃত হয়। এটি একটি অনলাইন স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা গুগল দ্বারা সরবরাহিত এবং ইন্টারনেট সংযোগ থাকলে যেকোনো স্থান থেকে ব্যবহার করা যায়। Google Sheets-এ ব্যবহারকারী সহজেই ডেটা সংগ্রহ, ফিল্টার, সর্টিং, ফর্মুলা প্রয়োগ, চার্ট তৈরি এবং বিভিন্ন ধরনের বিশ্লেষণ করতে পারে। বিশেষ করে ডেটা বিশ্লেষণের জন্য এতে অনেক অ্যাডভান্সড ফাংশন ও টুলস আছে। অন্যদিকে, Paint 3D, iTunes, ও Skype ডেটা বিশ্লেষণ বা টেবিল সর্টিংয়ের জন্য ব্যবহৃত হয় না।

• ডাটাবেজ সর্টিং:
- ডাটা টেবিল তৈরি করে তাতে অনেক ডাটা এন্ট্রি করে ডাটাবেজ তৈরি করা হয়।
- ডাটাবেজে ডাটা এন্ট্রি করার সময় সাধারণত ধারাবাহিকতা মানা হয় না। 
- কম্পিউটার ব্যবস্থাপনা বিভিন্ন ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এ্যাকসেস) এর সাহায্যে লক্ষ লক্ষ ভাটার ডাটাবেজ তৈরি করে সর্ট বা ইনডেক্স নির্দেশ দিয়ে এক বা একাধিক ফিল্ডের ভিত্তিতে রেকর্ডসমূহকে সর্ট বা ইনডেক্স করা যায়।

• রেকর্ডসমূহকে দু'ভাবে সর্ট করা যায়। যেমন:
১। Ascending (উচ্চ ক্রমানুসারে)- ছোট থেকে বড় আকারে,
২। Descending (নিম্ন ক্রমানুসারে)- বড় থেকে ছোট আকারে।

সূত্র:
১) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮৮.
IEEE 802.16 এর মূল প্রয়োগ কী?
  1. লোকাল এরিয়া নেটওয়ার্কিং
  2. পার্সোনাল এরিয়া নেটওয়ার্কিং
  3. ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং
  4. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কিং
ব্যাখ্যা
• IEEE 802.16 এর মূল প্রয়োগ হলো ঘ) মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কিং (MAN)। এটি সাধারণত "WiMAX" (Worldwide Interoperability for Microwave Access) নামে পরিচিত। IEEE 802.16 স্ট্যান্ডার্ডটি শহর বা বড় এলাকায় উচ্চ-গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য তৈরি। এটি তারবিহীন প্রযুক্তি, যা তারের বিকল্প হিসেবে দ্রুত ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে। WiMAX এর মাধ্যমে একাধিক ব্যবহারকারী একই সময়ে ইন্টারনেট সুবিধা পেতে পারে, যা বিশেষ করে গ্রামাঞ্চল বা যেখানে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো কঠিন, সেখানে কার্যকর। তাই IEEE 802.16 মূলত শহর ভিত্তিক বৃহৎ এলাকা কাভারেজের জন্য ব্যবহৃত হয়।

• Wi-Max:
- WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access।
- একটি WiMAX বেস স্টেশন যা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। অন্যটি এন্টেনাসহ WiMAX রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে।

• Wi-MAX-এর বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN).
- নেটওয়ার্ক সংস্থাপন ক্যাবলিংয়ের তুলনায় সহজ এবং সুবিধাজনক।
- ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেইট ওয়্যারেড নেটওয়ার্ক বা ক্যাবলিংয়ের তুলনায় বেশি।
- একইসাথে ওয়্যারেড এবং ওয়ালেস উভয়ই নেটওয়ার্কের সুবিধা প্রদান করে।
- ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়।
- ফ্রিকুয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন উভয়ই হতে পারে।
- অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়।
- সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি।
- নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট থাকতে হয়।
- বিদ্যুৎ ব্যয় তুলনামূলক বেশি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৯.
ট্রি টপোলজিতে উপরে অবস্থিত ডিভাইসটি কী নামে পরিচিত?
  1. রুট নোড
  2. লিফ নোড
  3. ব্রাঞ্চ নোড
  4. এন্ড নোড
ব্যাখ্যা
• ট্রি টপোলজিতে উপরের বা শীর্ষে অবস্থিত ডিভাইসটিকে রুট নোড বলা হয়। রুট নোড হল সেই প্রাথমিক বা মূল নোড যেখান থেকে সম্পূর্ণ ট্রি-র সংযোগ শুরু হয়। এটি থেকেই অন্য সকল নোড বা শাখা তৈরি হয় এবং পুরো নেটওয়ার্কের নিয়ন্ত্রণের সূচনা করে। রুট নোডের নিচে বিভিন্ন ব্রাঞ্চ নোড, লিফ নোড এবং এন্ড নোড থাকে। ব্রাঞ্চ নোড মাঝখানের নোড, যা রুট থেকে লিফ নোডের দিকে সংযোগ রক্ষা করে। লিফ নোড বা এন্ড নোড সাধারণত ট্রি-র শেষ প্রান্তের নোড, যা আর অন্য কোনো নোডের সাথে সংযুক্ত নয়। সুতরাং, প্রশ্নের সঠিক উত্তর হলো: ক) রুট নোড।

• লোকাল এরিয়া নেটওয়ার্কের টপোলজি:
- নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার সমূহের সংযোগের অবস্থানগত বিন্যাসের কাঠামো হচ্ছে টপোলজি।
- টপোলজিকে তাই লোকাল এরিয়া নেটওয়ার্কের সংগঠন হিসাবে অভিহিত করা হয়।

- লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত নিম্নলিখিত চার ধরনের সংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়।
১. স্টার টপোলজি,
২. বাস টপোলজি,
৩. রিং টপোলজি,
৪. ট্রি টপোলজি।

• ট্রি টপোলজি:
- এটি বর্তমানে সর্বাধিক ব্যবহৃত টপোলজিগুলোর মধ্যে একটি।
- ট্রি টপোলজি বাস টপোলজি এবং স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে।
- এই টপোলজিটি নেটওয়ার্ককে একাধিক স্তরে বিভক্ত করে, যেখানে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়।
- একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, এভাবে স্তরে স্তরে বিভক্ত থাকে।
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।

• ট্রি টপোলজির সুবিধাসমূহ:
- দীর্ঘ দূরত্বে সংকেত প্রেরণ করা যায়।
- যেকোন সময় নতুন শাখা-প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি-টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ।
- নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না।
- ট্রি টপোলজিতে ত্রুটি সনাক্তকরণ এবং সংশোধন খুব সহজ।
- নেটওয়ার্কের কোন নোড বা শাখা নষ্ট হলে, সম্পূর্ণ নেটওয়ার্ক অকার্যকর হয় না।
- প্রতিটি পৃথক সেগমেন্ট এর জন্য পয়েন্ট-টু-পয়েন্ট ওয়্যারিং রয়েছে।
- বড় ধরণের নেটওয়ার্ক গঠনে বা অফিস ব্যবস্থাপনার কাজে এ নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী।
- ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি।

• ট্রি টপোলজির অসুবিধাসমূহ:
- এই টপোলজি কিছুটা জটিল প্রকৃতির।
- বাস্তবায়ন খরচ তুলনামূলকভাবে বেশি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) lenovo [লিংক]
৯০.
নিম্নোক্ত কোন ফাইল এক্সটেনশনটি ইমেইল ফাইলের জন্য ব্যবহৃত হয় না?
  1. .msg
  2. .pst
  3. .ost
  4. .txt
ব্যাখ্যা
• ইমেইল ফাইল সংরক্ষণের জন্য সাধারণত .msg, .pst, এবং .ost ফাইল এক্সটেনশনগুলি ব্যবহার করা হয়। .msg ফাইল এক্সটেনশনটি একটি পৃথক ইমেইল মেসেজ সংরক্ষণ করে, যা মাইক্রোসফট আউটলুকে ব্যবহৃত হয়। .pst (Personal Storage Table) এবং .ost (Offline Storage Table) ফাইল দুটি মাইক্রোসফট আউটলুকে ইমেইল, ক্যালেন্ডার, কন্টাক্টস ইত্যাদি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
- অন্যদিকে, .txt ফাইল এক্সটেনশন সাধারণত সাধারণ টেক্সট ডকুমেন্ট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা ইমেইল ফাইল হিসেবে নয়। তাই, .txt ফাইল এক্সটেনশনটি ইমেইল ফাইল হিসেবে ব্যবহৃত হয় না।


• ই-মেইল: 
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 ও IMAP প্রোটোকল ব্যবহার করা হয়। 

• ইমেইল ফাইল এক্সটেনশনমূহ:
.email - Outlook Express e-mail message file.
.eml - E-mail message file from multiple e-mail clients, including Gmail.
.emlx - Apple Mail e-mail file.
.msg - Microsoft Outlook e-mail message file.
.oft - Microsoft Outlook e-mail template file.
.ost - Microsoft Outlook offline e-mail storage file.
.pst - Microsoft Outlook e-mail storage file.
.vcf - E-mail contact file.

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
কোন কোম্পানি ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসেবে OneDrive চালু করেছে?
  1. Amazon
  2. Apple
  3. Google
  4. Microsoft
ব্যাখ্যা
• OneDrive হলো Microsoft কোম্পানির ক্লাউড স্টোরেজ সার্ভিস। এটি ব্যবহারকারীদের ফাইল, ছবি এবং ডকুমেন্ট অনলাইনে সংরক্ষণ এবং যেকোনো ডিভাইস থেকে সহজে অ্যাক্সেস করার সুযোগ দেয়। Microsoft তাদের অফিস 365 স্যুটের সাথে OneDrive কে যুক্ত করে ব্যবহারকারীদের একাধিক সুবিধা প্রদান করে থাকে। এই সার্ভিসটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক উভয় প্রয়োজনে ব্যবহার করা হয়, যেখানে ফাইল শেয়ারিং এবং রিয়েল-টাইম সহযোগিতাও সহজ হয়। OneDrive এর মাধ্যমে ডেটা সুরক্ষা ও ব্যাকআপ নিশ্চিত করা হয়, যা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাউড স্টোরেজ হিসেবে OneDrive চালু করেছে Microsoft কোম্পানি।

• Dropbox: 
- Dropbox হলো একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী ড্রপবক্স ইনকর্পোরেশন।
- এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, সফটওয়্যার শেয়ার, ফাইল সিনক্রোনাইজেশন সুবিধা ইত্যাদি প্রদান করে থাকে।
- এটি ২০০৮ সালে যাত্রা শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা- অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও সফটওয়্যার সেবা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯২.
NFC-এর সর্বোচ্চ কার্যকর সীমা কত?
  1. ১ মিটার
  2. ১০০ মিটার
  3. ১০ মিটার
  4. ৪ সেন্টিমিটার
ব্যাখ্যা
• NFC (Near Field Communication) প্রযুক্তির সর্বোচ্চ কার্যকর সীমা সাধারণত খুবই কম, যা প্রায় ৪ সেন্টিমিটার বা তার চেয়ে সামান্য বেশি। এটি একটি সংক্ষিপ্ত দূরত্বের ওয়্যারলেস যোগাযোগ পদ্ধতি, যা প্রধানত নিরাপদ ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়, যেমন মোবাইল পেমেন্ট বা স্মার্ট কার্ড স্ক্যানিং। NFC ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সাধারণত খুব কাছাকাছি অবস্থানে হতে হয়, কারণ এর সংকেত সীমা বেশি দূরত্বে পৌঁছায় না। তাই দেওয়া অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো ঘ) ৪ সেন্টিমিটার। এই সীমার কারণে NFC নিরাপদ ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করে।

• NFC: 
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

সূত্র:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২) geeksforgeeks [লিংক]
৯৩.
DoS আক্রমণের প্রধান উদ্দেশ্য কী?
  1. বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে  সিস্টেম ক্র্যাশ করা
  2. সংবেদনশীল তথ্য চুরি করা
  3. ম্যালওয়্যার ইনস্টল করা
  4. নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করা
ব্যাখ্যা
• DoS (Denial of Service) আক্রমণের প্রধান উদ্দেশ্য হলো কোনো সিস্টেম বা সার্ভারকে অতিরিক্ত পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে তার স্বাভাবিক কাজ করতে বাধা দেয়া। এর ফলে সিস্টেম ক্র্যাশ হয়ে যায় বা ধীরগতি ঘটায়, যা ব্যবহারকারীদের জন্য পরিষেবা গ্রহণ অসম্ভব করে তোলে। অর্থাৎ, DoS আক্রমণ মূলত সার্ভার বা নেটওয়ার্ককে অকার্যকর করে দিয়ে পরিষেবা বন্ধ করার লক্ষ্য রাখে। এই আক্রমণ সংবেদনশীল তথ্য চুরি করা, ম্যালওয়্যার ইনস্টল করা বা নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণের জন্য নয়, বরং সিস্টেমের ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়। তাই সঠিক উত্তর হলো (ক) বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।

• সাইবার অপরাধ:
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকান্তিকত ব অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
১) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৪.
একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
  1. বাবা
  2. চাচা
  3. ভাই
  4. ছেলে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, 'তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?

সমাধান:
তাঁর বলতে ছবির পুরুষ।
তার ভাইয়ের বাবা = ছবির পুরুষের বাবা

আমার দাদার একমাত্র ছেলে হলো মহিলার বাবা
ছবির পুরুষের বাবা = মহিলার বাবা
∴ তাদের তিন জনের বাবা একজনই ।

∴ ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক ভাই।
৯৫.
একটি সভায় ১৮ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
  1. ১৫৩ টি
  2. ১০৩ টি
  3. ১৮৩ টি
  4. ১২৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় ১৮ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

সমাধান:
সভায় লোক আছে, n = ১৮ জন

আমরা জানি, 
করমর্দন সংখ্যা = nC

∴ সভা শেষে মোট করমর্দন সংখ্যা = ১৮C
= ১৮!/(১৮ - ২)! × ২!
= (১৮ × ১৭)/২
= ১৫৩ টি
৯৬.
নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
  1. 100
  2. 130
  3. 98
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?



সমাধান:
উপরের দুইটি সংখ্যার যোগফল কে নিচের সংখ্যাটি দ্বারা গুণ করলে মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়।
এখানে,
8 + 3 = 11 ⇒ 11 ×  10 = 110
9 + 7 = 16 ⇒ 16 ×  15 = 192
একইভাবে,
12 + 3 = 15 ⇒ 15 ×  8 = 120

সঠিক উত্তর: 120
৯৭.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
  1. Catastrophy
  2. Catastrophe
  3. Katastrophe
  4. Catastrofie
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

সমাধান:
সটিক বানান Catastrophe.
Catastrophe (noun)
অর্থ: মহাবিপর্যয়, ভয়াবহ ধ্বংস বা দুর্ঘটনা।
৯৮.
যদি D = 8, J = 20, N = 28 এবং T = 40 হয়, তাহলে F + I + N + A + L =?
  1. 92
  2. 84
  3. 78
  4. 68
ব্যাখ্যা
প্রশ্ন: যদি D = 8, J = 20, N = 28 এবং T = 40 হয়, তাহলে F + I + N + A + L =?

সমাধান:

ইংরেজী বর্ণমালা অনুসারে,
প্রতিটি অক্ষরের মান = (অক্ষরের অবস্থান) × 2
D এর অবস্থান 4
D = 4 × 2 = 8

J এর অবস্থান 10
J = 10 × 2 = 20

N এর অবস্থান 14
N = 14 × 2 = 28

T এর অবস্থান 20
T = 20 × 2 = 40

একইভাবে,
F = 6 × 2 = 12
I = 9 × 2 = 18
N = 14 × 2 = 28
A = 1 × 2 = 2
L = 12 × 2 = 24

F + I + N + A + L = 12 + 18 + 28 + 2 + 24
= 84
৯৯.
X গিয়ারকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতে হলে Y গিয়ারকে কোনদিকে ঘুরাতে হবে?
  1. B
  2. A
  3. বলা সম্ভব নয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: X গিয়ারকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতে হলে Y গিয়ারকে কোনদিকে ঘুরাতে হবে?

সমাধান:
X গিয়ার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হলে মাঝের গিয়ারকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। মাঝের গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে যদি Y ঘড়ির কাঁটার বিপরীত দিক তথা B এর দিকে ঘুরে।
১০০.
নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
  1. Copper
  2. Iron
  3. Mercury
  4. Gold
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?

সমাধান:
সঠিক উত্তর গ) Mercury

কারণ,
Copper, Iron, Gold - এগুলো কঠিন ধাতু।
Mercury - একমাত্র তরল ধাতু।
১০১.
একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৫ : ৩ হলে এবং মহিলা সংখ্যা ২৭ জন হলে পুরুষের সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ৩৫ জন
  3. ৩৩ জন
  4. ৫৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৫ : ৩ হলে এবং মহিলা সংখ্যা ২৭ জন হলে পুরুষের সংখ্যা কত?

সমাধান:
ধরি, কমিটিতে পুরুষের সংখ্যা ৫ক
কমিটিতে মহিলা সংখ্যা ৩ক

প্রশ্নমতে,
৩ক = ২৭
∴ ক = ৯

∴ কমিটিতে পুরুষের সংখ্যা ৫ক = ৫ × ৯ = ৪৫ জন।
১০২.
সিয়াম ও রিয়াদ একই স্থান হতে একে অপরের বিপরীত দিকে উভয়ে ১২ মি. করে হেটে ডানদিকে ঘুরে আরো ৫ মি. করে গেল। তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ২৪ মিটার
  2. ৩৪ মিটার
  3. ১৩ মিটার
  4. ২৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সিয়াম ও রিয়াদ একই স্থান হতে একে অপরের বিপরীত দিকে উভয়ে ১২ মি. করে হেটে ডানদিকে ঘুরে আরো ৫ মি. করে গেল। তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:

ধরি,
O স্থান থেকে সিয়াম ও রিয়াদ পরস্পরের বিপরীত দিকে ১২ মি. করে হাঁটে, তারপর ডানদিকে ঘুরে আরো ৫ মি. করে হেঁটে সিয়াম H অবস্থানে এবং রিয়াদ T অবস্থানে পৌছায়।
সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ পাই,
= √(১২ + ৫)
= √১৬৯
= ১৩

∴ সরাসরি দূরত্ব ১৩ + ১৩ = ২৬ মিটার।
১০৩.
'Recalcitrant' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Submissive
  2. Stubborn
  3. Compliant
  4. Docile
ব্যাখ্যা
প্রশ্ন: 'Recalcitrant' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Recalcitrant অর্থ: অমননীয়, বাধ্য হওয়ার প্রতি অমীমাংসিত, বিদ্রোহী।
Stubborn অর্থ হলো — অটল, একগুঁয়ে, মন পরিবর্তন করতে অনিচ্ছুক।

তাই 'Stubborn' শব্দটি ‘Recalcitrant’ এর সমার্থক অর্থ।

অন্য অপশন গুলো-
Submissive = আজ্ঞাবহ, বাধ্য (বিপরীত)
Compliant = রাজি, বাধ্যতামূলক (বিপরীত)
Docile = শান্ত, সহজ নিয়ন্ত্রণযোগ্য (বিপরীত)
১০৪.
ঘড়িতে ২টা ২৫ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?
  1. ৭০°
  2. ৬৫.৫°
  3. ৬৭°
  4. ৭৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ২টা ২৫ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?

সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2। [এখানে, M = ২৫ মিনিট, H = ২ ঘণ্টা ]
= ।(১১ × ২৫) - (৬০ × ২)/২।
= ।২৭৫ - ১২০/২।
= ১৫৫/২
= ৭৭.৫°
১০৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ কত?
  1. ১৯,৩৪,০০০ হেক্টর
  2. ২০,৪৪,০০০ হেক্টর
  3. ২১,৬২,০০০ হেক্টর
  4. ২২,৭১,০০০ হেক্টর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
১০৬.
শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?
  1. জৈন
  2. শৈব
  3. বৈষ্ণব
  4. বৌদ্ধ
ব্যাখ্যা
শশাঙ্ক:
- বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নৃপতি শশাঙ্ক সপ্তম শতাব্দীর প্রথমার্ধের শাসক।
- গুপ্ত শাসনের পর বাংলার গৌড় রাজ্যের তিনি অধিপতি হন।
- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী।
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ।
- শশাঙ্কই বাংলার প্রথম নৃপতি যার ভূমিদান করার মতো এবং মুদ্রা প্রকাশ করার মতো স্বাধীন ক্ষমতা ছিল।
- তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।
- শশাঙ্ক সনাতন হিন্দু (শৈব) ধর্মের অনুসারী ছিলেন।
- উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন হর্ষবর্ধন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস, এস এস এইচ এল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৭.
কন্দ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে কোন জেলায়?
  1. রাঙ্গামাটি
  2. কক্সবাজার
  3. মৌলভীবাজার
  4. বান্দরবান
ব্যাখ্যা
কন্দ:
- কন্দ বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এদের আদিনিবাস ভারতের উড়িষ্যা রাজ্য।
- উনিশ শতকের মাঝামাঝিতে কন্দরা চা ও রেল শ্রমিক হিসাবে বাংলাদেশে আসে এবং রেললাইন নির্মাণের কাজে যোগদান করে। রেললাইন নির্মাণ শেষে এদের একাংশ চা বাগানের শ্রমিক হিসেবে এদেশে স্থায়ীভাবে থেকে যায়।
- বর্তমানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন হরিণছড়া, উদনাছড়া, পুটিয়া ও লাখাউড়া এবং কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া চা বাগানে কন্দদের দেখা যায়।
- অন্যান্য জনগোষ্ঠীর লোকেরা তাদেরকে স্থানীয়ভাবে কুই নামে অভিহিত করে। আবার কোথাও কোথাও তারা উড়িয়া নামেও পরিচিত।
- তাদের সঙ্গে মধ্যভারতের বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী যেমন ভীল, কোল, মুন্ডা প্রভৃতির সাদৃশ্য বিদ্যমান।
- কন্দ জনগোষ্ঠীর লোকেরা পাঁচটি দলে বিভক্ত। এ দলগুলি ভিন্ন ভিন্ন গোত্র বা বংশে বিভক্ত।
- কন্দ সমাজ পুরুষ প্রধান। পরিবারের পুত্রসন্তানেরাই পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হয়।
- কন্দরা হিন্দুদের মতই বিভিন্ন দেবদেবীর পূজা করে।
- তাদের নিজেদের ভাষায় এসব দেবদেবীর নামকরণ করা হয়েছে যেমন ময়মুরুবিব, ত্রিনাথ প্রভৃতি। এগুলো কন্দদের পারিবারিক দেবতা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০৮.
কোন মুঘল সম্রাট 'দ্বীন-ই-ইলাহী' এর প্রবর্তন করেন?
  1. বাবর
  2. আকবর
  3. হুমায়ুন
  4. জাহাঙ্গীর
ব্যাখ্যা
দীন-ই-ইলাহী:
- সম্রাট আকবর ১৫৮২ সালে 'দীন-ই-ইলাহী' নামে একেশ্বরবাদমূলক এক নতুন ধর্মমত প্রবর্তন করেন।
- সকল ধর্মের সারবস্তু নিয়ে এই ধর্মমত গঠিত হয়। এই ধর্মমতের কালেমা ছিল 'লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ'।
- দীন-ই-ইলাহী রীতি-নীতি, বিধানগুলো ছিল নিম্নরূপ:
• এই ধর্মের অনুসারীগণ পরস্পর দেখা হলে, 'আসসালামু আলাইকুম' এর পরিবর্তে 'আল্লাহু আকবার' এবং প্রত্যুত্তরে 'ওয়া আলাইকুম আস্সালাম' না বলে 'জাল্লাজালালুহু' বলা।
• এই ধর্মীয় বিধান অনুসারে মৃত্যুর পরে নয়, মৃত্যুর পূর্বেই দাওয়াত বা আমন্ত্রণের ব্যবস্থা করা।
• সভ্যগণ নিজ নিজ জন্মদিন পালন এবং ভোজের আয়োজন করবেন।
• সভ্যগণ ভিক্ষা প্রদান করবেন কিন্তু ভিক্ষা গ্রহণ করবেন না।
• এই ধর্মমত গ্রহণে কাউকে বাধ্য করা হবে না।

সম্রাট আকবরের শাসনকাল:
- সম্রাট আকবর ভারতে মোগল শাসন বিস্তার ও সুদৃঢ় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
- এসব পদক্ষেপের মধ্যে রয়েছে তার রাজপুত নীতি, ভূমি ব্যবস্থা তথা মনসবদারী প্রথা ইত্যাদি।
- ভারতে মোগল রাজ্য বিস্তারের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি ছিল রাজপুত জাতি।
- জাতিগতভাবে রাজপুতরা ছিল বীর ও স্বজাত্যবোধে সচেতন যোদ্ধা।
- তিনি রাজা টোডরমল, রাজা বিহারী মল, ভগবান দাস এবং মানসিংহকে প্রশাসনের উচ্চ পদে নিযুক্ত করেন।
- তিনি কবি পণ্ডিত ও চিত্রশিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন।
- আকবরের রাজপুত নীতি মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করে।
- সম্রাট আকবরের ভূমি শাসন ব্যবস্থা অনন্য কৃতিত্বের দাবীদার।
- রাজা টোডরমল সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৯.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, কোন সিটি কর্পোরেশনে সবচেয়ে কম জনসংখ্যা বাস করে?
  1. কুমিল্লা
  2. সিলেট
  3. রংপুর
  4. বরিশাল
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে - CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে- মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
১১০.
২০২৫ সালে সমাজসেবায় স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন কে?
  1. স্যার ফজলে হাসান আবেদ
  2. মীর আবদুস শুকুর আল মাহমুদ
  3. অধ্যাপক জামাল নজরুল ইসলাম
  4. বদরুদ্দীন মোহাম্মদ উমর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।
১১১.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, ধান উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. চট্টগ্রাম
  2. রাজশাহী
  3. রংপুর
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১১২.
২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী, শিল্প খাতের প্রবৃদ্ধির হার (চূড়ান্ত) কত?
  1. ৩.৫১%
  2. ৪.২৮%
  3. ৫.৭৪%
  4. ৬.৩৯%
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ১০ ফেব্রুয়ারি ২০২৫-এ ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রকাশ করে।
- প্রতিবেদনে চলতি ও স্থির মূল্যের জিডিপি, খাতভিত্তিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বিনিয়োগ-সঞ্চয় অনুপাত ও মাথাপিছু ১০৫০২ আয়ের চূড়ান্ত চিত্র উপস্থাপন করা হয়েছে।

⇒ স্থূল দেশজ উৎপাদ (জিডিপি) ও প্রবৃদ্ধির হার (চূড়ান্ত):
- চলতি মূল্যে জিডিপি (মিলিয়ন টাকা): ৫০,০২৬,৫৩৭।
- চলতি মূল্যে জিডিপি (কোটি টাকা): ৫০,০২,৬৫৪।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন টাকা): ৫০,০২৭।
- চলতি মূল্যে জিডিপি (বিলিয়ন ইউএস ডলার): ৪৫০।
- স্থির মূল্যে প্রবৃদ্ধির হার (%): ৪.২২%।

⇒ স্থির মূল্যে তিনটি বৃহৎ খাতের প্রবৃদ্ধির হার (চূড়ান্ত):
- কৃষি: ৩.৩০%।
- শিল্প: ৩.৫১%।
- সেবা: ৫.০৯%।

তথ্যসূত্র - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট।
১১৩.
সংবিধানের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় কোনটি?
  1. বিচার বিভাগ
  2. আইনসভা
  3. নির্বাহী বিভাগ
  4. মৌলিক অধিকার
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন।
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
১১৪.
কোন চুক্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়?
  1. লুজান চুক্তি
  2. ভার্সাই চুক্তি
  3. ইস্তাম্বুল চুক্তি
  4. ত্রিয়ানন চুক্তি
ব্যাখ্যা
লুজান চুক্তি (Treaty of Lausanne):
- ১৯২৩ সালে ঐতিহাসিক লুজান চুক্তির মধ্য দিয়ে তুরস্কে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়।

⇒ লুজান চুক্তি স্বাক্ষরিত হয়: ১৯২৩ সালের ২৪ জুলাই সুইজারল্যান্ডের লুজান শহরে।
- লুজান চুক্তি স্বাক্ষরকারী: এক পক্ষে তুরস্ক এবং অন্য পক্ষে ছিল ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রীস ও তাদের মিত্ররা।
- এই চুক্তির মাধ্যমে ওসমানীয় সাম্রাজ্যের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে এবং আধুনিক তুরস্ক রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়।
- মূলত, প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে তুরস্কের উপর অন্যায্যভাবে আরোপিত সেভ্রেস চুক্তির পরিবর্তেই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর মিত্রশক্তি (ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, জাপান, রোমানিয়া, যুগোস্লাভিয়া) ১৯২০ সালে সেভ্রেস চুক্তির মাধ্যমে অটোমান ভূখণ্ডের ব্যাপক বিভাজনের পরিকল্পনা করে।
- এই চুক্তি অটোমান সাম্রাজ্যকে সঙ্কুচিত করে এবং কুর্দিস্তানের স্বায়ত্তশাসন, আর্মেনিয়ার জন্য ভূখণ্ড এবং গ্রিস, ফ্রান্স, ব্রিটেনের দখলে বিভিন্ন অঞ্চল হস্তান্তরের শর্ত আরোপ করে।
- তবে, মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুর্কি জাতীয় আন্দোলন এই চুক্তি প্রত্যাখ্যান করে এবং ১৯১৯-১৯২২ সালে তুর্কি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মিত্রশক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করে।
- এর ফলে সেভ্রেস চুক্তি বাতিল হয় এবং লুজানে নতুন আলোচনার পথ তৈরি হয়।
- ১৯২২ সালের ২০ নভেম্বর থেকে শুরু হওয়া লুজান সম্মেলনে সাত মাস ধরে আলোচনার পর ১৯২৩ সালের ২৪ জুলাই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

উৎস: Britannica.
১১৫.
নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত নয়?
  1. কাতার
  2. ইরাক
  3. কাজাখস্তান
  4. সৌদি আরব
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য:
- মধ্যপ্রাচ্য বলতে সাধারণত পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার কিছু অংশ নিয়ে গঠিত একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল বোঝায়।
- মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর, এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।
- এটি এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে।
- মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাস সম্পদের জন্য বিখ্যাত।
- সৌদি আরব, ইরান, ইরাক, এবং UAE বিশ্বের তেল উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- মধ্যপ্রাচ্য সংঘাত, শান্তি আলোচনা, এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ, এবং ইয়েমেন সংকট এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়।

⇒ মধ্যপ্রাচ্যের ১৭টি দেশ:
- বাহরাইন, সাইপ্রাস, মিশর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

অন্যদিকে,
- কাজাখস্তান মধ্যপ্রাচ্যের দেশ নয়। এটি মধ্য এশিয়ার একটি দেশ।

উৎস: Worldatlas.
১১৬.
উইম্বলডন ২০২৫-এ পুরুষ এককের চ্যাম্পিয়ন কে হয়েছেন?
  1. কার্লোস আলকারাস
  2. ইয়ানিক সিনার
  3. নোভাক জোকোভিচ
  4. রাফায়েল নাদাল
ব্যাখ্যা
উইম্বলডন ২০২৫-এর পুরুষ এককের চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ইয়ানিক সিনার।

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
১১৭.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
  1. ফ্রাঙ্কফুর্ট
  2. ব্রাসেলস
  3. প্যারিস
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
European Central Bank (ECB):
- European Central Bank (ECB) হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) কেন্দ্রীয় ব্যাংক।
- এটি ইউরো মুদ্রা ব্যবহারকারী ২০টি দেশের (ইউরোজোন) মুদ্রানীতি পরিচালনা করে।
- এটি ইউরোসিস্টেম এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক সিস্টেম (ESCB)-এর মূল উপাদান এবং ইউরোপীয় ইউনিয়নের সাতটি প্রতিষ্ঠানের একটি।
- ECB-এর প্রধান লক্ষ্য হলো ইউরোজোনে মূল্যস্থিতিশীলতা (price stability) বজায় রাখা, যাতে ইউরো মুদ্রার ক্রয়ক্ষমতা সংরক্ষিত থাকে।
- প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা; ৬ জন নির্বাহী বোর্ড সদস্য ও ২০টি ইউরোজোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে গঠিত।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১ জুন, ১৯৯৮ সালে (ট্রিটি অব আমস্টারডাম-এর মাধ্যমে)।
- সদর দপ্তর:ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।
- বর্তমান প্রেসিডেন্ট: ক্রিস্টিন লাগার্দ (Christine Lagarde)।

উল্লেখ্য,
- ECB ইউরোপীয় মনিটারি ইনস্টিটিউট (EMI) এবং ইউরোপীয় মনিটারি কো-অপারেশন ফান্ড (EMCF)-এর উত্তরাধিকারী।
- ১৯৯৯ সালে ১১টি দেশে ইউরো মুদ্রা চালু হয়।

⇒European Central Bank-এর কার্যাবলী:
- EU অঞ্চলে ECB একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করে।
- EU অঞ্চলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে।
- নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে।
- ইউরো নোট ইস্যু ও সরবরাহ করে।
- ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ ইত্যাদি।

উৎস: ECB ওয়েবসাইট।
১১৮.
কোন সম্মেলনে 'Loss and Damage Fund' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়?
  1. COP-15
  2. COP-16
  3. COP-27
  4. COP-29
ব্যাখ্যা
Loss and Damage Fund:
- ২০২২ সালে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ সম্মেলনে 'Loss and Damage Fund গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
- পরবর্তীতে ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে এই তহবিলের কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
- এই তহবিলের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

⇒ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১১৯.
চীন কত সালে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কার্যক্রম চালু করে?
  1. ২০০৮ সালে 
  2. ২০০৯ সালে 
  3. ২০১১ সালে 
  4. ২০১৩ সালে 
ব্যাখ্যা
Belt and Road Initiative (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীন 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কার্যক্রম চালু করে।

⇒ ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

⇒ BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।

উল্লেখ্য,
- চীন প্রবর্তিত 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কে মোকাবিলা করতে জি৭ভুক্ত দেশসমূহ নতুন যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার নাম PGII.
- PGII- এর পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment.
- চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণকারী সংস্থার নাম – G7।
- ২০২২ সালে ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলনে গৃহীত হয় 'PGII'।

উৎস: Britannica.
১২০.
২০২৫ সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি?
  1. The Brutalist
  2. Wicked
  3. Conclave
  4. Anora
ব্যাখ্যা
অস্কার পুরস্কার-২০২৫:
⇒ ২০২৫ সালে ৯৭তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: আনোরা (Anora)।
- সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
- সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (চলচ্চিত্র- দ্য ব্রুটালিস্ট)।
- সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন।
- সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড (বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম)।
- সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন)।

উল্লেখ্য,
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উৎস: Oscar ওয়েবসাইট।
১২১.
'দোহা সংশোধনী' পরিবেশ বিষয়ক কোন প্রটোকলের সাথে সম্পর্কিত?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
ব্যাখ্যা
'দোহা সংশোধনী' পরিবেশ বিষয়ক কিয়োটো প্রটোকলের সাথে সম্পর্কিত।

দোহা সংশোধনী:
- ২০১২ সালে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হয় কপ - ১৮ সম্মেলন।
- এই সংশোধনীর মূল লক্ষ্য ছিল কিয়োটো প্রটোকলের দ্বিতীয় পর্ব (২০১৩-২০২০) এবং কিছু নতুন পদক্ষেপ নেওয়া যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গৃহীত হয়েছিল।
- একে বলা হয় দোহা সংশোধনী।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়। কার্বনের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গিয়ে পৃথিবীকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া থেকে উদ্ধার করার জন্যেই মূলত এই চুক্তি স্বাক্ষর করা হয়।‍
- প্রথম পর্বের পর কিয়োটো প্রটোকলের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য নতুন কিছু পদক্ষেপ প্রয়োজন ছিল, এবং সেগুলোই দোহা সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১২২.
বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে কোন রাজার শাসনকালের অবসান ঘটে?
  1. লুই চতুর্দশ
  2. লুই পঞ্চদশ
  3. লুই ষোড়শ
  4. লুই সপ্তদশ
ব্যাখ্যা
বাস্তিল দুর্গ:
- বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র।
- এই বাস্তিল দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো।
- তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এবং অত্যাচারের প্রতীক।
- ১৭৮৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।
- বাস্তিল দুর্গের পতন রাজতন্ত্রের পতনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- দুর্গের পতনের মাধ্যমে সমস্ত বন্দিরাও মুক্তি পায়।
- বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।

⇒ বাস্তিল দুর্গের পতনের ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান হয়।
- রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
- ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে।

উৎস: Britannica.
১২৩.
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের Director of National Intelligence কে? [জুলাই, ২০২৫]
  1. জেমস ক্ল্যাপার
  2. অ্যাভ্রিল হেইনস
  3. টুলসি গ্যাবার্ড
  4. জন র‍্যাটক্লিফ
ব্যাখ্যা
Director of National Intelligence (DNI):
- Director of National Intelligence (DNI) মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের (Intelligence Community) প্রধান।
- তিনি ১৮টি গোয়েন্দা সংস্থার (যেমন CIA, NSA, FBI) সমন্বয় ও তত্ত্বাবধান করেন।
- ৯/১১ হামলার পর গোয়েন্দা সংস্কারের জন্য এই পদটি ২০০৪ সালের Intelligence Reform and Terrorism Prevention Act এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- DNI মার্কিন প্রেসিডেন্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান গোয়েন্দা উপদেষ্টা হিসেবে কাজ করেন।
- তিনি Office of the Director of National Intelligence (ODNI) এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন।
- বর্তমান DNI: তুলসী গ্যাবার্ড।

উৎস: Director of National Intelligence (DNI) ওয়েবসাইট।
১২৪.
UNCTAD-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Commission on Trade and Diplomacy
  2. United Nations Committee for Technical Assistance and Development
  3. United Nations Conference on Trade and Development
  4. United Nations Council for Trade and Development
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD-এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।

⇒ UNCTAD জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- যাত্রা শুরু করে: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

• UNCTAD বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
১২৫.
'কাসেম বাসির" (Qasem Basir)' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. ইরান
  2. কুয়েত
  3. তুরস্ক
  4. ইসরায়েল
ব্যাখ্যা
'কাসেম বাসির" (Qassem Bassir)' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র:
- 'কাসেম বাসির" (Qasem Basir)' ইরানের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- এটি একটি মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- এই ক্ষেপনাস্ত্র ১২০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
- এটি কঠিন জ্বালানিচালিত, যা দ্রুত সঞ্চালনযোগ্য ও ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে সক্ষম।
- ক্ষেপণাস্ত্রটির শরীর কার্বন ফাইবার দিয়ে তৈরি, যা রাডার এড়াতে সহায়তা করে। 

⇒ ৪ মে, ২০২৫ তারিখে ইরান আনুষ্ঠানিকভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে।
- আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র।
- এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের থাড ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম।

উৎস: The Economic Times ওয়েবসাইট।
১২৬.
আয়াতুল্লাহ খামেনি কত সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা
আয়াতুল্লাহ আলী খামেনি:
- আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা।
- সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ।
- দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন।
- আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

⇒ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।
- ১৯৬২ সালে আলী খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ-প্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তাও করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়।
- ১৯৮১ সালে দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ-আলী রাজাইকে হত্যা করে।
- রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আট বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।
- ১৯৮৯ সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ (ধর্মীয় আলেমদের একটি পরিষদ) আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
- আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ছয়জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। 

উৎস: i) BBC.  [link]
ii) Middle East Eye.
১২৭.
Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা কোনটি?
  1. IUCN
  2. WMO
  3. WWF
  4. Greenpeace International
ব্যাখ্যা
Earth Hour:
- Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা WWF (World Wide Fund for Nature).
- এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা পরিবেশ রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে। 

⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hou ওয়েবসাইট।
১২৮.
বর্তমানে LDC-ভুক্ত দেশ কয়টি? [জুলাই, ২০২৫]
  1. ৪৩টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
• মাথাপিছু জাতীয় আয় (Income),
• মামানবসম্পদ (Income),
• জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।
- বর্তমানে LDC-ভুক্ত দেশ ৪৪টি।

উল্লেখ্য,
- ২০২৬ সালের ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ এ তালিকা থেকে বেরিয়ে যাবে।
- LDC থেকে মুক্ত হলে বাংলাদেশ ৩টি সুবিধা হারাবে।
- বাংলাদেশ যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যায়, তাহলে বাণিজ্যের ক্ষেত্রে শুল্কছাড় সুবিধা কমবে, বিদেশি ঋণের সুদের হার বাড়বে এবং দেশি শিল্পকারখানা তীব্র প্রতিযোগিতায় পড়ে অনেকগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে।
- কিছু দেশ ও অঞ্চলে বাংলাদেশের বাণিজ্যে শুল্কছাড় সুবিধা ২০২৯ সাল পর্যন্ত থাকবে, আর ওষুধ উৎপাদনে মেধাস্বত্বে ছাড় সুবিধা থাকবে ২০৩৩ সাল পর্যন্ত।

উৎস: UN ওয়েবসাইট।
১২৯.
দক্ষিণ চীন সাগরে অবস্থিত 'প্যারাসেল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. চীন ও জাপান
  2. চীন ও ভিয়েতনাম
  3. ভিয়েতনাম ও মালয়েশিয়া
  4. ফিলিপাইন ও ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
প্যারাসেল দ্বীপপুঞ্জ:
- দক্ষিণ চীন সাগরে অবস্থিত প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে চীন এবং ভিয়েতনাম এর মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান।

⇒ প্যারাসেল দ্বীপপুঞ্জ প্রায় ১৩০টি প্রবাল দ্বীপ ও প্রাচীর নিয়ে গঠিত।
- এছাড়া, তাইওয়ানও প্যারাসেল দ্বীপপুঞ্জের উপর নিজের অধিকার দাবি করে থাকে।
- প্যারাসেল দ্বীপপুঞ্জ প্রায় মানব বসতিহীন।
- এখানে তেল এবং গ্যাসের সম্ভাব্য ভাণ্ডার রয়েছে।

উল্লেখ্য,
- দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিভিন্ন দেশ বিরোধে লিপ্ত ছিল বহু শত বছর ধরে।
- বিশেষ করে সম্প্রতি চীন যে ধরণের ব্যাপক দাবি শুরু করেছে, যার মধ্যে বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন জলসীমাও রয়েছে, তা ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনেইকে ক্ষুব্ধ করেছে।
- এসব দেশও এখন দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে পাল্টা দাবি করছে।
- অন্যান্য দেশও সাগরের মাঝখানে প্যারাসেল এবং স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং সাগরের বিভিন্ন অঞ্চলের ওপর তাদের অধিকার দাবি করছে।

উৎস: i) Britannica.
ii) BBC.
১৩০.
’বরেন্দ্রভূমি’ বাংলাদেশের কোন ভূ-প্রকৃতিক অঞ্চলের অন্তর্গত?
  1. টারশিয়ারি যুগের পাহাড় অঞ্চল
  2. প্লাইসটোসিন উচ্চভূমি
  3. প্লাবন সমভূমি
  4. পাদদেশীয় সমভূমি
ব্যাখ্যা
• বাংলাদেশের ভূ-প্রকৃতি:
- বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশে সামান্য পরিমাণে উচ্চভূমি রয়েছে।
- ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।

• টারশিয়ারি পাহাড় অঞ্চল, প্লাইসটোসিন উচ্চভূমি ,এবং প্লাবন সমভূমি ।

• প্লাইসটোসিন উচ্চভূমি:
- আনুমানিক ২৫০০০ বছর পূর্বের  সময়কে প্লাইস্টানকাল বলে।
- প্লাইসটোসিন উচ্চভূমির অন্তর্গত ভূ-অঞ্চাল হল- লালমাই পাহাড়ি অঞ্চল, বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড়। 

• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত।
টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে।
এগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে খ্যাত। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়।
এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এ অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
যথা-
(ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও
(খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

• প্লাবন সমভূমি:
১. রংপুর দিনাজপুরের পাদদেশীয় সমভূমি ।
২. ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালি, কুমিল্লা অঞ্চলের অন্তর্গত বন্যা প্লাবন সমভূমি।
৩. ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, ঢাকা অঞ্চলের অংশ বিশেষ নিয়ে ব-দ্বিপ সমভূমি।
৪. নোয়খালী ও ফেনী নদীর নিম্ন ভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত উপকূলীয় সমভূমি।
৫. খুলনা, পটুয়াখালী অঞ্চল ও বরগুনা জেলার অংশবিশেষ স্রোতজ সমভূমি। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
১৩১.
বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম কী?
  1. মারিয়ানা ট্রেঞ্চ
  2. সোয়াচ অব নো গ্রাউন্ড
  3. পুয়ের্তো রিকো খাত
  4. ম্যাতপান ট্রেঞ্চ
ব্যাখ্যা
• সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)  খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- এটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর খাদ।
- এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- এই এলাকাটি বিভিন্ন প্রজাতির ডলফিন এবং তিমির মতো বিপন্ন প্রাণীদের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল।
- সোয়ায অব নো গ্রাউন্ডকে গঙ্গা খাদ ও বলে।

অন্যদিকে,
প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত- মারিয়ানা ট্রেঞ্চ।
পুয়ের্তো রিকো খাতটি ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সীমানায় অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।
১৩২.
ঢাকা থেকে পশ্চিমে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকায় যখন বিকেল ৩টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
  1. দুপুর ১২ টা
  2. সকাল ৯ টা
  3. রাত ১২ টা
  4. বিকেল ৩ টা
ব্যাখ্যা
• ঢাকা থেকে স্থানটির ব্যবধান = ৪৫°
= (৪৫×৪) মিনিট 
= ১৮০ মিনিট 
= ৩ ঘন্টা

সময়ের ব্যবধান হবে ৩ ঘণ্টা 
এখানে যে স্থানটির স্থানীয় সময় নির্ণয় করতে হবে সেটা ঢাকার পশ্চিমে দিকে অবস্থিত। সুতরাং স্থানীয় সময় ঢাকার সময়ের চেয়ে কম হবে কারণ পূর্ব দিকে সূর্য আগে উদিত হয়েছে।
তাই ঢাকার সময়ের সঙ্গে ৩ ঘণ্টা বিয়োগ করতে হবে।

সেই স্থানটির সময়
= ঢাকার সময় - সময়ের পার্থক্য
= বিকেল ৩ টা -  ৩ ঘণ্টা 
= দুপুর ১২ টা

উৎস: ভূগোল ও পরিবেশ নবম-দশম শ্রেণি বোর্ড বই।
১৩৩.
প্রাকৃতিক দুর্যোগ এর অন্তর্ভুক্ত কোনটি?
  1. জলাবদ্ধতা
  2. খরা
  3. রাসায়নিক দূষণ
  4. মরুকরণ
ব্যাখ্যা
• প্রাকৃতিক দুর্যোগঃ
-  প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়। 
 যেমন:
- বন্যা, ঘূর্ণিঝড়,
- জলোচ্ছাস,
- টর্নেডো,
- ভূমিকম্প,
- খরা,
- নদীভাঙন,
- সুনামি,
- আগ্নেয়গিরির,  ইত্যাদি।

• মানব- সৃষ্ট দুর্যোগ:
- মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
যেমন:
- জলাবদ্ধতা,
- অগ্নিকাণ্ড, 
- রাসায়নিক দূষণ,
- যুদ্ধ-বিগ্রহ,
- সাম্প্রদায়িক দাঙ্গা,
- বনাঞ্চল ধ্বংস,
- পরিবেশ দূষণ,
- মরুকরণ,
- অগ্নিকাণ্ড ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৪.
মূল্যবোধ শিক্ষার সূচনা হয় কোথায়?
  1. পরিবার
  2. বিদ্যালয়
  3. রাষ্ট্র
  4. কর্মক্ষেত্র
ব্যাখ্যা
• মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
- মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার। পরিবার থেকেই মূল্যবোধ শিক্ষার সূচনা হয়।
- মূল্যবোধ শিক্ষার প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয়।
এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।

উৎস: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী।
১৩৫.
‘স্বাধীনতা ও আইনের বিরোধ নেই’—উক্তিটি কার?
  1. মন্টেস্কু
  2. উইলোবি
  3. বার্কার
  4. লক
ব্যাখ্যা
• আইন ও স্বাধীনতার সম্পর্ক:
- আইন  ও স্বাধীনতার সম্পর্ক সংক্রান্ত পরস্পর বিরোধী দুটি মতবাদ প্রচলিত রয়েছে।
- প্রথম দল মনে করেন, আইন ও স্বাধীনতা গভীর ভাবে সম্পর্কযুক্ত সুতরাং স্বাধীনতা আইনের উপর নির্ভশীল।
- বার্কারের ভাষায়- ‘স্বাধীনতা ও আইনের বিরোধ নেই’।

-  অন্যদিকে, আবার কেউ কেউ মনে করেন যে, আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। জন স্টুয়ার্ট মিল, হার্বাট স্পেনসার, এ.ভি ডাইসি, গডউইন প্রমুখ মনীষী এই দলের সমর্থক।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১৩৬.
গণতন্ত্র বিকাশ ও প্রতিষ্ঠার জন্যে একান্ত অপরিহার্য-
  1. শৃঙ্খলাবোধ
  2. কর্তব্যবোধ
  3. ঔচিত্যবোধ
  4. সহনশীলতা
ব্যাখ্যা
• সহনশীলতা:
- সহনশীলতা সুনাগরিকের অন্যতম গুণ।
- সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূ্ল্যবোধ।
- গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের জন্যে সহনশীলতা একান্ত অপরিহার্য।
- অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা করার মতো সহিষ্ণুতা থাকতে হবে।
- সহনশীলতা উত্তেজনা প্রশমিত করে ‍সুখী ও সুন্দর সমাজ গঠনে সাহায্য করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১৩৭.
নৈতিকতার উদ্ভব হয়েছে কোনটি থেকে?
  1. ধর্ম
  2. ঐতিহ্য
  3. মানব আচরণ
  4. সবগুলো
ব্যাখ্যা
• নৈতিকতা:
-  নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার।
- জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'
- নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
- প্রাচীন রাষ্ট্রব্যবস্থা এবং দর্শনে আইন ও নৈতিকতাকে অভিন্ন বিবেচনা করা হতো। এদের মধ্যে কোন পার্থক্য করা হতো না।
- মধ্যযুগে নিকোলা ম্যাকিয়াভেলি তার 'দ্য প্রিন্স' গ্রন্থে নৈতিকতা সম্পর্কে বর্ণনা করেন।
- সেখানে তিনিই প্রথম নৈতিকতা থেকে আইনকে পৃথক করেন।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩৮.
চাপসৃষ্টিকারী গোষ্টী কীসের ভিত্তিতে পরস্পর আবদ্ধ হন?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    • চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
    - চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছেে এমন এক গোষ্ঠী যারা সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পর সাথে আবদ্ধ।
    - অনেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে স্বার্থকামী গোষ্ঠী বলেও অভিহিত করেন।

    - আলফ্রেড গ্রজিয়ার মতে, "চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে, এমন এক সংগঠিত সামাজিক গোষ্ঠী; যা সরকারকে আনুষ্ঠানিক ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।"

    চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহ তাদের পছন্দের দল বা ব্যক্তিকে অর্থ ও যানবাহন দিয়ে, প্রচারকাজে সাহায্য করে। তাদের পছন্দনীয় দল বা ব্যক্তি নির্বাচিত হয়ে আইন প্রণয়ন ও শাসন কাজ পরিচালনা করতে গিয়ে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে থাকে।
    - প্রয়োজনবোধে চাপসৃষ্টিকারী গোষ্ঠী মিটিং, মিছিল ও শোভাযাত্রার সাহায্যে সরকারের উপর চাপ প্রয়োগ করে থাকে।

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
    ১৩৯.
    কে নৈতিকতা থেকে আইনকে পৃথক করেন?
    1. নিকোলা ম্যাকিয়াভেলি
    2. হ্যারল্ড জে. লাস্কি
    3. হার্বার্ট স্পেনসার
    4. শেলী
    ব্যাখ্যা
    • নৈতিকতা:
    -  নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার।
    - জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'
    - নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
    - প্রাচীন রাষ্ট্রব্যবস্থা এবং দর্শনে আইন ও নৈতিকতাকে অভিন্ন বিবেচনা করা হতো। এদের মধ্যে কোন পার্থক্য করা হতো না।
    - মধ্যযুগে নিকোলা ম্যাকিয়াভেলি তার 'দ্য প্রিন্স' গ্রন্থে নৈতিকতা সম্পর্কে বর্ণনা করেন।
    - সেখানে তিনিই প্রথম নৈতিকতা থেকে আইনকে পৃথক করেন

    উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।