পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৫
সিলেবাস
সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। সোর্স: SSC, HSC বোর্ড বই এবং যেকোনো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
P = {x : x, 15 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 15 এর গুণিতকসমূহ} হলে, P ∩ Q এর মান কত?
  1. ক) {1, 3, 5,15}
  2. খ) {5}
  3. গ) {15}
  4. ঘ) {1, 3, 5, 15, 30, 45, ... .... .... }
সঠিক উত্তর:
গ) {15}
উত্তর
সঠিক উত্তর:
গ) {15}
ব্যাখ্যা
P
= {x : x, 15 এর গুণনীয়কসমূহ}
= {1, 3, 5, 15}

Q
= {x : x, 15 এর গুণিতকসমূহ}
= {15, 30, 45, 60, 75, ... .... ....}

অতএব,
P ∩ Q
= {1, 3, 5, 15} ∩ {15, 30, 45, 60, 75, ... .... ....}
= {15}
.
A = { x ∈ N : x2 < 64 } হলে, P(A) = ?
  1. ক) {{1}, {2}, {3}, {1, 2}, {2, 3}, {3, 1}, {1, 2, 3}}
  2. খ) {{1}, {2}, {3}, {1, 2}, {2, 3}, {3, 1}}
  3. গ) {1}, {2}, {3}, {1, 2}, {2, 3}, {3, 1}, {1, 2, 3}, Φ
  4. ঘ) {{1}, {2}, {3}, {1, 2}, {2, 3}, {3, 1}, A, Φ}
অনির্ধারিত
ব্যাখ্যা
x = 1;
x3 = 13 = 1

x = 2;
x3 = 23 = 8

x = 3;
x3 = 33 = 27

x = 4;
x3 = 43 = 64 যা গ্রহণযোগ্য নয়। 

অতএব,
A
= { x ∈ N : x3 < 64 }
= {1, 2, 3}

সুতরাং
P(A)
= {{1}, {2}, {3}, {1, 2}, {2, 3}, {3, 1}, {1, 2, 3}, Φ}
-------------------------
প্রশ্নে ভুল রয়েছে।
প্রশ্নে A = { x ∈ N : x^3 < 64 } থাকলে উত্তর ঘ) {{1}, {2}, {3}, {1, 2}, {2, 3}, {3, 1}, A, Φ} ঠিক ছিলো।
.
400 জন লোকের একটি দলের 275 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
  1. ক) 75 জন
  2. খ) 175 জন
  3. গ) 375 জন
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 75 জন
উত্তর
সঠিক উত্তর:
ক) 75 জন
ব্যাখ্যা
উভয় ভাষায় কথা বলতে পারে
= 275 + 200 - 400
= 75 জন।
.
U সার্বিক সেট ও A, B, C সেটগুলো U এর উপসেট হলে, কোনটি সত্য?
  1. ক) A ⊆ B = B' ⊆ A'
  2. খ) A ⊆ B হলে, A ∩ B = B
  3. গ) A ⊆ B হলে, A ∪ B = A
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ক) A ⊆ B = B' ⊆ A'
উত্তর
সঠিক উত্তর:
ক) A ⊆ B = B' ⊆ A'
ব্যাখ্যা
A ⊆ B হলে, A ∪ B = B
A ⊆ B হলে, A ∩ B = A
A ⊆ B = B' ⊆ A'
.
একটি ব্যাগে ৫ টি সাদা, ৭ টি লাল এবং ৮ টি কালো বল আছে। যদি বিনিময় না করে একটি একটি করে পরপর তিনটি তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১/১১৯
  2. খ) ১/৯৬৯
  3. গ) ১/১১৪
  4. ঘ) ৩/১৬
সঠিক উত্তর:
গ) ১/১১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/১১৪
ব্যাখ্যা
মোট বল
= (৫+৭+৮)
= ২০ টি

১ম বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা
= ৫/২০

২য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা
= ৪/১৯

৩য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা
= ৩/১৮

সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা
= ৫/২০ x ৪/১৯ x ৩/১৮
= ১/৪ x ৪/১৯ x ১/৬
= ১/১১৪
.
একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9। লোকটি চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাব্যতা 2/5। লোকটির ঢাকা থেকে ট্রেনে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে না যাওয়ার যাওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 2/15
  2. খ) 7/9
  3. গ) 3/17
  4. ঘ) 5/11
সঠিক উত্তর:
ক) 2/15
উত্তর
সঠিক উত্তর:
ক) 2/15
ব্যাখ্যা
ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা
= 2/9

চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাব্যতা
= 2/5
চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে না যাওয়ার সম্ভাব্যতা
= 1 - 2/5
= 3/5

ঢাকা থেকে ট্রেনে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে না যাওয়ার যাওয়ার সম্ভাব্যতা
= 2/9 x 3/5
= 2/15
.
1 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
  1. ক) 1/3
  2. খ) 4/9
  3. গ) 7/12
  4. ঘ) 7/18
সঠিক উত্তর:
ঘ) 7/18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7/18
ব্যাখ্যা
1 থেকে 18 পর্যন্ত মোট সংখ্যা 18 টি।
1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা 7টি।
যথা- 2, 3, 5, 7, 11, 13, 17

নির্নেয় সম্ভব্যতা
= মৌলিক সংখ্যা / সর্বমোট সংখ্যা
= 7/18
.
52 টি তাসের একটি প্যাকেট হতে যেমন খুশি টেনে ধারাবাহিকভাবে দুইটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) 1/221
  2. খ) 12/2601
  3. গ) 12/2607
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) 1/221
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/221
ব্যাখ্যা
52 টি তাসের মধ্যে মোট টেক্কা আছে
= 4 টি
সুতরাং, প্রথম সুযোগে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা
= 4 / 52

পরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা
= (4 - 1)/(52 - 1)
= 3/51

পূরণ সূত্র অনুসারে দুটি টেক্কা ধারাবাহিকভাবে পাওয়ার সম্ভাব্যতা
= 4/52 × 3/51
= 1/13 × 1/17
= 1/221
.
52 খানা তাসের প্যাকেট হতে 1টি তাস দৈবভাবে উঠানো হল। তাসটি লাল বা টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/11
  2. খ) 3/13
  3. গ) 5/13
  4. ঘ) 7/13
সঠিক উত্তর:
ঘ) 7/13
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7/13
ব্যাখ্যা
52 খানা তাসের মধ্যে 26 টি লাল।
অতএব, লাল পাওয়ার সম্ভাবনা
= 26/52
= 1/2

52 খানা তাসের মধ্যে 4 টি টেক্কা। 
অতএব, টেক্কা পাওয়ার সম্ভাবনা 
= 4/52 
= 1/13

52 খানা তাসের মধ্যে 2 টি লাল টেক্কা। 
অতএব, লাল টেক্কা পাওয়ার সম্ভাবনা 
= 2/52 
= 1/26

লাল অথবা টেক্কা পাওয়ার সম্ভাব্যতা =
লাল পাওয়ার সম্ভাব্যতা + টেক্কা পাওয়ার সম্ভাব্যতা – লাল টেক্কা পাওয়ার সম্ভাব্যতা  [∵ অবর্জনশীল]
= 1/2 + 1/13 – 1/26
= 14/26
= 7/13
১০.
A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৩ ও ১/৭। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্নয়ের সম্ভাব্যতা কত?
  1. ক) ৪/৭
  2. খ) ২/৫
  3. গ) ৩/৭
  4. ঘ) ৪/৫
সঠিক উত্তর:
গ) ৩/৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৭
ব্যাখ্যা
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১ - ১/৩
= ২/৩

B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১  - ১/৭
= ৬/৭

A ও B এর একত্রে অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ২/৩ x ৬/৭
= ৪/৭

A ও B এর একত্রে অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা
= ১ - ৪/৭
= ৩/৭
১১.
একটি বাক্সে ৪টি লাল, ৫টি নীল এবং ৭টি সাদা রং এর বল আছে। দৈবচয়নে একটি বলের লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. ক) ১১/১৬
  2. খ) ১৩/১৬
  3. গ) ১৫/১৬
  4. ঘ) ৯/১৬
সঠিক উত্তর:
ক) ১১/১৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১/১৬
ব্যাখ্যা
বাক্সে মোট বলের সংখ্যা
= ৪ + ৫ + ৭
= ১৬টি

একটি বল লাল হওয়ার সম্ভাব্যতা
= ৪/১৬

একটি বল সাদা হওয়ার সম্ভাব্যতা
= ৭/১৬

সুতরাং এলোমেলোভাবে তোলা বল লাল বা সাদা হওয়ার সম্ভাব্যতা
= ৪/১৬ + ৭/১৬
= ১১/১৬
১২.
নিচের গণসংখ্যা নিবেশন সারণির প্রচুরক কত?
  1. ক) 49.33
  2. খ) 29.33
  3. গ) 39.33
  4. ঘ) 54.33
সঠিক উত্তর:
ক) 49.33
উত্তর
সঠিক উত্তর:
ক) 49.33
ব্যাখ্যা
নিচের গণসংখ্যা নিবেশন সারণির প্রচুরক
= L + f1/(f1 + f2) × h
= 41 + (25 - 0)/{(25 - 0) + (25 - 20)} × 10
= 49.33
১৩.
নিচের গণসংখ্যা সারণির মধ্যক কত?
  1. ক) 70
  2. খ) 75
  3. গ) 80
  4. ঘ) 77
সঠিক উত্তর:
খ) 75
উত্তর
সঠিক উত্তর:
খ) 75
১৪.
10°, 9°, 8°, 6°, 11°, 12°, 7°, 13°, 14°, 5° সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কত?
  1. ক) 12°,
  2. খ) 5°,
  3. গ) 17°,
  4. ঘ) প্রচুরক নেই
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক নেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক নেই
ব্যাখ্যা
10°, 9°, 8°, 6°, 11°, 12°, 7°, 13°, 14°, 5° সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক নেই।
কারণ প্রত্যেক সংখ্যা ১ বার করে আছে। 
১৫.
সারণি ভুক্ত শ্রেণিবিন্যস্ত উপাত্তের সংখ্যা হল n, মধ্যক শ্রেণির নিম্নসীমা L, মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণ সংখ্যা fc, মধ্যক শ্রেণির গণ সংখ্যা fm এবং শ্রেণিব্যাপ্তি h হলে, মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি?
  1. ক) L + (n/2 - fc) × fm/h
  2. খ) L + (n/2 - fm) × h/fc
  3. গ) L + (n/2 + fc) × h/fm
  4. ঘ) L + (n/2 - fc) × h/fm
সঠিক উত্তর:
ঘ) L + (n/2 - fc) × h/fm
উত্তর
সঠিক উত্তর:
ঘ) L + (n/2 - fc) × h/fm
ব্যাখ্যা
সারণি ভুক্ত শ্রেণিবিন্যস্ত উপাত্তের সংখ্যা হল n, মধ্যক শ্রেণির নিম্নসীমা L, মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণ সংখ্যা fc, মধ্যক শ্রেণির গণ সংখ্যা fm এবং শ্রেণিব্যাপ্তি h হলে, মধ্যক নির্ণয়ের সূত্র
= L + (n/2 - fc) × h/fm