পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৭ জানুয়ারি, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জীবন বীমা কর্পোরেশন - অফিস সহকারী (গ্রেড-২০) - ০৪.০৯.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৭ জানুয়ারি, ২০২২ · ৮০ প্রশ্ন

.
ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) শুন্যপুরাণ
  3. গ) পদ্মপুরাণ
  4. ঘ) চন্দ্রাবতী
ব্যাখ্যা

শূন্যপুরাণ  ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ, রচয়িতা রামাই পন্ডিত।
- রামাই পন্ডিতের কাল মুসলিম বিজয়োত্তর তেরো শতক বলে অনুমান করা হয়।
‘নিরঞ্জনের রুষ্মা’ নামে শূন্যপুরাণের একটি অংশ আছে। তাতে মুসলিম পীর-গাজী কর্তৃক ব্রাহ্মণদের অত্যাচার থেকে সদ্ধর্মী তথা বৌদ্ধদের রক্ষা করার বিবরণ আছে।
ভাষাগত বৈশিষ্ট্য থেকে কোনো কোনো পন্ডিত এই অংশকে শূন্যপুরাণের পরবর্তীকালের রচনা বলে মনে করেন। তাঁদের মতে ‘নিরঞ্জনের রুষ্মা’ অংশটি হিন্দু-মুসলমানের ধর্মসমন্বয়ের চেতনা থেকে পরে প্রক্ষিপ্ত হয়েছে।

উতসঃ বাংলাপিডিয়া 
.
'ত্বরা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিলম্ব
  2. খ) অপেক্ষা
  3. গ) তাড়াতাড়ি
  4. ঘ) তাৎক্ষণিক
ব্যাখ্যা
'ত্বরা' এর বিপরীত শব্দ বিলম্ব
ত্বরা (বিশেষ্য)
১ দ্রুততা; শীঘ্রতা।
২ ব্যস্ততা; ব্যগ্রতা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) কঙ্কন
  2. খ) টানাপোড়েন
  3. গ) দুর্নিরীক্ষ
  4. ঘ) ম্রিয়মান
ব্যাখ্যা

টানাপড়েন, টানাপোড়েন (বিশেষ্য)
- দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকের সুতা
- উভয় সংকট, দ্বিধাগ্রস্থ অবস্থা 

কঙ্কণ - কাকন 

দুর্নিরীক্ষ্য - অতি কষ্টে নিরীক্ষণ করা যায় এমন

ম্রিয়মাণ - মরণাপন্ন

.
'মেছো' শব্দের প্রকৃতি কি?
  1. ক) মাছ + ও
  2. খ) মেছ + ও
  3. গ) মাছ + উয়া>ও
  4. ঘ) মাছি + উয়া>ও
ব্যাখ্যা

মেছো শব্দের প্রকৃতি প্রত্যয়ঃ
মাছ + উয়া > ও = মাছুয়া > মেছো।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

মেছুয়া, মেছো (বিশেষ্য) :
অর্থঃ
১. মৎসবিক্রেতা।
২. ধীরব; জেলে।
{মাছ + উয়া>}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

.
চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
  1. ক) নীতি চর্চা
  2. খ) ধর্ম চর্চা
  3. গ) সাহিত্য চর্চা
  4. ঘ) অনুবাদ চর্চা
ব্যাখ্যা

- চর্যাপদের ভাষার কারণে এটি অনেকটা ধাঁধার মতো। চর্যাপদ পড়া মানে চমৎকার ধাঁধার মধ্যে প্রবেশ করা। এটি রচনা করা হয়েছিলো মূলত ধর্ম চর্চার উদ্দেশ্যে।
- এই চর্যার পদগুলোতে ধর্ম চর্চার পাশাপাশি আছে ভালো কবিতার স্বাদ। আছে সেকালের বাংলার সমাজের ছবি, সুখ দুঃখের বর্ণনা।
- এছাড়াও চর্যাপদে রয়েছে সমাজের উঁচুশ্রেণীর লোকের অত্যাচারের ছবি। তাই কবিরা সুযোগ পেলেই উপহাস করেছেন সেসব লোকেদের।
- আজকাল শ্রেণীসংগ্রামের কথা বেশ বলা হয়; শ্রেণীসংগ্রামের জন্য রচিত হয় সাহিত্য।
- বাংলা সাহিত্যে শ্রেণীসংগ্রামের সূচনা হয়েছিলো প্রথম কবিতাগুচ্ছেই।

উৎস : লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ

.
'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত?
  1. ক) ৪০টি
  2. খ) ৪৫টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৫১টি
ব্যাখ্যা

- 'শূণ্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত গদ্যপদ্যে মিশ্রিত এক প্রকার চম্পুকাব্য।
- হলায়ুধ মিশ্র রচিত 'নিরঞ্জনের উষ্মা' শূণ্যপুরাণের অন্তর্গত একটি কবিতা। কোনটিই বাংলা ভাষায় রচিত নয়।
- এতে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা রয়েছে।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। 
- গ্রন্থটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার

.
'ফেরারী ডায়েরী' কোন পটভূমিকায় রচিত?
  1. ক) মুক্তিযুদ্ধের
  2. খ) দেশ বিভাগের
  3. গ) ভাষা অন্দোলনের
  4. ঘ) গণঅভ্যুত্থানের
ব্যাখ্যা

• আলাউদ্দিন আল আজাদ নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা বই 'ফেরারী ডায়েরী'।
• তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক নরকে লাল গোলাপ।
• তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- কর্ণফুলী,
- তেইশ নম্বর তৈলচিত্র,
- ক্ষুধা ও আশা,
- খসড়া কাগজ,
- বিশৃঙ্খলা,
- স্বপ্নশীলা,
- শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন ইত্যাদি।
• তাঁর 'কর্ণফুলী' উপন্যাস পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস। আদিবাসী রাঙ্গামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবনযাপন ও প্রণয় এ উপন্যাসে বর্ণিত। উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত চাকমাদের জীবন সংগ্রামের চিত্র এ উপন্যাসের উপজীব্য। এতে চাকমা ভাষা ব্যবহার করা হয়েছে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার

.
কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
  1. ক) দারোয়ান
  2. খ) কারিগর
  3. গ) জমিদারি
  4. ঘ) গিন্নীপনা
ব্যাখ্যা

দার + ওয়ান = দারোয়ান, কারি + গর = কারিগর ও গিন্নী + পনা = গিন্নীপনা ইত্যাদি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ।
জমিদার + ই = জমিদারি এখানে ই বাংলা তদ্ধিত প্রত্যয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

.
'গালিচা' কোন ভাষার শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা

গালিচা, গালচে (বিশেষ্য) কার্পেট; মেঝেয় পশুলোম পাট ইত্যাদি দ্বারা প্রস্তুত পুরু আবরণবিশেষ।

{(ফারসি) গালীচা}

১০.
'দ্বেষ' এর বিশেষণ রূপ কী?
  1. ক) দ্বিষ্ট
  2. খ) বিদ্বেষ
  3. গ) দিষ্ট
  4. ঘ) দ্বেষী
ব্যাখ্যা

দ্বেষ (বিশেষ্য) ঈর্ষা; হিংসা; পরশ্রীকাতরতা।
দ্বিষ্ট (বিশেষণ) শত্রুভাবাপন্ন; যার প্রতি দ্বেষ করা হয়েছে; হিংসিত।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১১.
'ঝিনুক' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উপল
  2. খ) শুক্তি
  3. গ) শৈল
  4. ঘ) সলিল
ব্যাখ্যা

শুক্তি, শুক্তিকা (বিশেষ্য)
১ ঝিনুক
২ শঙ্খ।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১২.
'লায়লী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) সৌদি আরব
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

লায়লী-মজনু মধ্যযুগের একটি রোম্যান্টিক বাংলা কাব্য।

আনুমানিক ১৫৬০-১৫৭৫ খ্রিস্টাব্দের মধ্যে দৌলত উজির বাহরাম খান এটি রচনা করেন। কাব্যটি তখন এতই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, পরবর্তীকালে একই বিষয় ও শিরোনামে আরও অনেকেই এ কাব্য রচনা করেন।

লায়লী-মজনুকাব্যের উৎস আরব্য লোকগাথা; প্রেমের জগতে এটি কিংবদন্তিতুল্য। পৃথিবীর অমর প্রেমগাথাসমূহের মধ্যে এটি অন্যতম। বাহরাম খানের এ কাব্যে লায়লী ও মজনুর একনিষ্ঠ প্রেম চিত্রিত হয়েছে। একদিকে পার্থিব কামনা-বাসনা, অপরদিকে প্রেমের জন্য ত্যাগ-তিতিক্ষা অন্যত্র দুর্লভ।

ফারসি ভাষায় জামী, নিজামী, আমির খসরু লায়লা ওয়া মজনুন রচনা করেন। তাঁরা সুফি অধ্যাত্মতত্ত্বের রূপক হিসেবে উক্ত কাহিনী গ্রহণ করেন। বাহরাম খান হয়তো জামীর কাব্যের অনুসরণ করে থাকতে পারেন; তবে তাঁর কাব্যে অধ্যাত্মপ্রেম অপেক্ষা মানবপ্রেম অধিক গুরুত্ব পেয়েছে।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া

১৩.
রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
  1. ক) নাটক
  2. খ) প্রহসন
  3. গ) উপন্যাস
  4. ঘ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো :

- মানসী
- সোনারতরী
- চিত্রা
- কল্পনা
- বলাকা
- পুনশ্চ
- সেঁজুতি
- শেষলেখা
- পূরবী
- চৈতালি

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

১৪.
কোনটি বাতিহারিক সর্বনাম?
  1. ক) যার-তার
  2. খ) আমি-তুমি
  3. গ) নিজে-নিজে
  4. ঘ) এরা-ওরা
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনাম সমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকেঃ

১. ব্যাক্তিবাচক বা পুরুষবাচক - আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি।
২. আত্মবাচক - স্বয়ং, খোদ, নিজে, আপনি।
৩. সামীপ্যবাচক - এ, এই, এরা, ইহারা ইত্যাদি।
৪. দূরত্ববাচক - ঐ, ঐসব ইত্যাদি।
৫. সাকুল্যবাচক - সব, সকল, সমুদয়, তাবৎ।
৬. প্রশ্নবাচক - কে, কি, কী, কোন, কাহার ইত্যাদি।
৭. অনির্দিষ্টতাজ্ঞাপক - কোন, কেহ, কেউ, কিছু।
৮. ব্যতিহারিক - আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
৯. সংযোগজ্ঞাপক - যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
১০. অন্যাদিবাচক - অন্য, অপর, পর ইত্যাদি।

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই

১৫.
'বিচিত্র চিন্তা' কী জাতীয় রচনা?
  1. ক) ছোটগল্প
  2. খ) প্রবন্ধ
  3. গ) উপন্যাস
  4. ঘ) নাটক
ব্যাখ্যা

আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থঃ
- বিশ শতকের বাঙালি,
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি । 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
'নবীন মাধব' কোন নাটকের চরিত্র?
  1. ক) ডাকঘর
  2. খ) জমিদার দর্পণ
  3. গ) সাজাহান
  4. ঘ) নীলদর্পণ
ব্যাখ্যা

- 'নীলদর্পণ' (১৮৬০) নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র।
- নাটকটিতে তিনি বাংলার কৃষকদের উপর ব্রিটিশ নীলকরদের নিষ্ঠুর অত্যাচারের স্বরূপ ফুটিয়ে তুলেছেন।

- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রঃ
• গোলক বসু,
• নবীন মাধব,
• রাইচরণ,
• তোরপ,
• সাবিত্রী,
• সরলতা,
• ক্ষেত্রমণি প্রমুখ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৭.
'নকিব' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) হিন্দি
  3. গ) ফারসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা

নকিব, নকীব
(বিশেষ্য)
১ রাজা প্রভৃতির যশ বা কীর্তি ঘোষণাকারী (নজরুল হলেন নবযুগের নকীব-ছদরুদ্দীন)।
২ ঘোষক; herald (নকীব উষ্ট্রপৃষ্ঠে বসিয়া ভেরী রবে ভূপতিগণের শুভাগমন বার্তা আর ঘোষণা করিতেছে না-মীর মশাররফ হোসেন)।
৩ প্রভুর বা আগন্তুকের পরিচয়দাতা (নকীব সেলামগাহে জানায়-ভারতচন্দ্র রায়গুণাকর)।
৪ সংবাদবাহক; পেয়াদা।
{(আরবি) নকীব}

১৮.
কোনটি যোগরূঢ় শব্দ?
  1. ক) গায়ক
  2. খ) সন্দেশ
  3. গ) মহাযাত্রা
  4. ঘ) বাবুয়ানা
ব্যাখ্যা

• যোগরূঢ় শব্দ সমূহঃ
- পঙ্কজ,
- আদিত্য,
- রাজপুত,
- মহাযাত্রা,
- জলধি,
- জলদ,
- দশানন,
- বহুব্রীহি,
- গোঁফখেজুরে ইত্যাদি।

• রূঢ়ি শব্দ সমূহঃ
- হস্তী,
- গবেষণা,
- বাঁশি,
- তৈল,
- প্রবীণ,
- সন্দেশ,
- হরিণ,
- কুশল,
- পাঞ্জাবি,
- মন্দির,
- ফলাহার,
- কারচুপি,
- রাখাল,
- কদর্য,
- শুশ্রূষা ইত্যাদি শব্দগুলো রূঢ়ি শব্দ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তি নিকেতনে স্কুল প্রতিষ্ঠা করেন?
  1. ক) ১৯০৫
  2. খ) ১৯০৩
  3. গ) ১৯০১
  4. ঘ) ১৯০০
ব্যাখ্যা

- ১৮৬৩ সালে আশ্রম হিসেবে শান্তিনিকেতনের যাত্রা শুরু।
- রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে বিশ বিঘা জমি কিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। পশ্চিম বাংলার বীরভূম জেলার অন্তর্গত বোলপুরের কাছে এই আশ্রম অবস্থিত। জাগতিক করণীয় কর্ম থেকে মুক্ত হয়ে প্রার্থনায় সময় কাটানোর জন্য গৃহী ব্যক্তিদের নির্জন আশ্রয় দান করা ছিল এই আশ্রমের উদ্দেশ্য।
- ১৮৮৮ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট- একটি অতিথিভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য নিবেদিত গ্রন্থাগারের সংস্থান করেছিলেন।
- ১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

উৎসঃ বাংলাপিডিয়া
২০.
শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
  1. ক) কালের ধূলোয় লেখা
  2. খ) আত্মস্মৃতি
  3. গ) আত্মকথা
  4. ঘ) স্মৃতির আয়না
ব্যাখ্যা

শামসুর রহমান কবি, সাংবাদিক।
তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- একাত্তরের ঘটনাবলীর প্রত্যক্ষ বিবরণ তিনি লিখে গিয়েছেন আত্মজীবনী কালের ধুলোয় লেখা গ্রন্থে ও সব পরোক্ষ বিবরণ ধৃত আছে এ সময়ের অভিজ্ঞতার ওপর রচিত তাঁর উপন্যাস অদ্ভুত আধার এক-এ।
কালের ধুলোয় লেখা শামসুর রাহমানের আত্মজীবনী প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। গ্রন্থাকারে প্রকাশিত হয় ২০০৪ সালে।
কিছুটা আয়েশী রং-এর লেখা এ স্মৃতিকথায় তিনি বারবার তাঁর স্মৃতি দুর্বলতার কথা বললেও এবং বারবার কাহিনীর পারমার্থ লঙ্ঘিত হলেও, তাঁর জীবনের ও তাঁর কালের অনেক কথাই তিনি বলেছেন সবিস্তারে এবং অকপটে।

উৎসঃ বাংলাপিডিয়া

২১.
What is the verb form of 'Office'
  1. ক) Official
  2. খ) Officiate
  3. গ) Officially
  4. ঘ) Officer
ব্যাখ্যা

Office (noun)
a room, set of rooms, or building used as a place for commercial, professional, or bureaucratic work.

Officiate (verb)

act as an official in charge of something, especially a sporting event.

adjective : official
relating to an authority or public body and its activities and responsibilities.

noun : official
a person holding public office or having official duties, especially as a representative of an organization or government department.


Source : Oxford Dictionary
২২.
This book is yours. Here, 'this' is an -
  1. ক) pronoun
  2. খ) conjunction
  3. গ) adjective
  4. ঘ) noun
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যে This, Book(noun) কে Modify করার কারণে adjective.

২৩.
'Elegy' is ___.
  1. ক) historical poem
  2. খ) figurative story
  3. গ) enemy
  4. ঘ) song of lamentation
ব্যাখ্যা
Elegy - (in modern literature) a poem of serious reflection, typically a lament for the dead.
Similar :
funeral poem/song
burial hymn
lament
Source : Oxford Dictionary
২৪.
Identify the singular number?
  1. ক) data
  2. খ) formula
  3. গ) agenda
  4. ঘ) fungi
ব্যাখ্যা

Singular ---------- Plural
Datum ---------- Data
Formula -------- Formulas
Agendum --------- Agenda
Fungus ------------ Fungi

২৫.
Which is correct?
  1. ক) Gaurantee
  2. খ) Garuntee
  3. গ) Gurantee
  4. ঘ) Guarantee
ব্যাখ্যা
Guarantee - a formal assurance (typically in writing) that certain conditions will be fulfilled, especially that a product will be repaired or replaced if not of a specified quality.
২৬.
The world is infected ____ CoronaVirus.
  1. ক) over
  2. খ) an
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা

be infected with something - to make something contain something harmful that gives people a disease

Example : Eggs known to be infected with salmonella were allowed to go on sale.
The world is infected with CoronaVirus.


Source : Longman Dictionary of Contemporary English
২৭.
A serious play with a sad ending is called a -
  1. ক) tragedy
  2. খ) comedy
  3. গ) farce
  4. ঘ) wonderful
ব্যাখ্যা
Tragedy - a play dealing with tragic events and having an unhappy ending, especially one concerning the downfall of the main character.
Source : Oxford Dictionary
২৮.
Which one of the following is not written by Shakespeare?
  1. ক) Macbeth
  2. খ) Hamlet
  3. গ) Dr. Faustus
  4. ঘ) Othello
ব্যাখ্যা

Doctor Faustus, in full The Tragicall History of D. Faustus, tragedy in five acts play by Christopher Marlowe, published in 1604 but first performed a decade or so earlier.

William Shakespeare's famous Tragedies are :
- Hamlet,
- Macbeth,
- Othello,
- King Lear,
- Julius Caesar,
- Romeo and Juliet,
- Antony and Cleopatra,
- Titus Andronicus,
- Timon of Athens. etc.

Source : Britannica.com

২৯.
The antonym of 'plaintiff' is -
  1. ক) complainant
  2. খ) sorrowful
  3. গ) defendant
  4. ঘ) witness
ব্যাখ্যা

Plaintiff অর্থ মামলার বাদী বা ফরিয়াদী
Defendant অর্থ বিবাদী
অতএব, Plaintiff এর antonym হবে Defendant

৩০.
Attach the CV____ your application.
  1. ক) to
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা

Attach something to something - to fasten or connect one object to another

- Attach a recent photograph to your application form.
- Attach the CV to your application.
- a small battery attached to a little loudspeaker


Source : Longman Dictionary of Contemporary English
৩১.
Identify the masculine gender.
  1. ক) The Moon
  2. খ) The Sun
  3. গ) The Earth
  4. ঘ) Spring
ব্যাখ্যা

- Autumn, Church, Earth, Hope, Justice, Liberty, Mersy, Modesty, Moon, Night, Nature, Peace, Religion, Spring, Truth এদের সৌন্দর্য, নমনীয়তা, কোমলতা, পবিত্রতা ইত্যাদি নারীসুলভ গুণ থাকার কারণে এদেরকে Feminine gender হিসেবে গণ্য করা হয়।

- Death, Anger, Day, Fear, June, Love, Revenge, Sun, Summer, Thunder, Time, War, Winter এদের তেজ, শক্তি বা পুরুষোচিত গুণ থাকার কারণে এদেরকে Masculine gender হিসেবে গণ্য করা হয়।

৩২.
She has ____ her hair a beautiful shade of brown.
  1. ক) dyed
  2. খ) colored
  3. গ) given
  4. ঘ) dried
ব্যাখ্যা
Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
Priscilla’s hair was dyed jet black.
Source : Longman Dictionary of Contemporary English
৩৩.
The profession of teaching is known as -
  1. ক) history
  2. খ) linguistic
  3. গ) teacher
  4. ঘ) pedagogy
ব্যাখ্যা

Pedagogy (noun)
Meaning : the method and practice of teaching, especially as an academic subject or theoretical concept
Source : Oxford Dictionary 

৩৪.
A rolling stone gathers no moss. Here 'rolling' is -
  1. ক) gerund
  2. খ) verbal noun
  3. গ) participle
  4. ঘ) adjective
ব্যাখ্যা

• ing যুক্ত word Verb + Adjective এর মতো কাজ করলে participle হবে।
• ing যুক্ত word এর অর্থ যদি চলমান কিছু বুঝায় তাহলে তা participle হবে।
• আর noun কে adjective modified করে ।
- I saw a walking boy. বাক্যটির অর্থ আমি একটি বালক হাটতে দেখেছি। যা চলমান বুঝাচ্ছে তাই এটি participle হবে।
- A rolling stone gathers no moss. অর্থঃ ঘূর্ণায়মান পাথরে শেওলা জন্মে না। পাথরটি ঘুরছে, মানে চলমান তাই participle হবে.

৩৫.
Your conduct admits____ no excuse.
  1. ক) to
  2. খ) of
  3. গ) into
  4. ঘ) at
ব্যাখ্যা

Admit (of) (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
The clause admits of no other interpretation.
Your conduct admits of no excuse.
Source : Bangla Academy Dictionary.

৩৬.
Which of the following words can be used as a verb?
  1. ক) Mister
  2. খ) Mistress
  3. গ) Mastery
  4. ঘ) Master
ব্যাখ্যা

Master- acquire complete knowledge or skill in (a subject, technique, or art);gain control of; কর্তৃত্ব করা,দক্ষতা অর্জন করা
এখানে 'Mister' শব্দটির অর্থ 'জনাব'; 'Master' শব্দটির অর্থ 'মালিক'; 'Mastery' শব্দটির অর্থ 'প্রভুত্ব'।

Source : Oxford

৩৭.
'Gitanjali' of Rabindranath Tagore was translated by
  1. ক) W.B Yeats
  2. খ) Rudyard Kipling
  3. গ) John Keats
  4. ঘ) Robert Frost
ব্যাখ্যা

- 'Gitanjali' is the most famous work by Rabindranath Tagore.
- Tagore then translated it into prose poems in English as 'Gitanjali : Song Offerings' and it was published in 1912 with an preamble written by W.B. Yeats.
- Tagore won Nobel Prize in literature in 1913 for Song Offerings.

Although the options are wrongly set, still it's obvious answer is - ক) W. B. Yeats.

৩৮.
Water is changed ____ vapour.
  1. ক) with
  2. খ) on
  3. গ) into
  4. ঘ) in
ব্যাখ্যা

change into
The hissing sound gradually changed into a low hum.
change somebody/something into something
A witch had changed him into a mouse.
Water is changed into vapour.

Source : Longman Dictionary of Contemporary English

৩৯.
A building to keep grains -
  1. ক) store room
  2. খ) storage
  3. গ) granary
  4. ঘ) plantry
ব্যাখ্যা
Granary - a place where grain, especially wheat, is stored; a storehouse for threshed grain.
৪০.
'Smell a Rat' means
  1. ক) suspect something
  2. খ) presence of a thief
  3. গ) make difficult
  4. ঘ) bad smell
ব্যাখ্যা

Smell a rat - Begin to suspect trickery or deception.
Few example sentences :
- 'When he died, investigators were called in and soon smelt a rat.'
- 'Residents of Hopgrove were sent letters informing them their wheelie bins would arrive at the beginning of April but, when none turned up, they began to smell a rat.'

Source : Oxford Dictionary.

৪১.
ভাজক ভাগফলের দশগুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
  1. ক) ০.০৫
  2. খ) ০.০২৫
  3. গ) ০.২৫
  4. ঘ) ০.০০২৫
ব্যাখ্যা

যেহেতু, ভাজক ভাগফলের দশগুণ, সেহেতু ভাগফল হবে ০.৫/১০ = ০.০৫
সুতরাং, ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= ০.৫ × ০.০৫ = ০.০২৫

৪২.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২ । ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ক) ১২৩ : ২৬
  2. খ) ১৩ : ৩
  3. গ) ১৫ : ২৪
  4. ঘ) ১১৩ : ১৩
ব্যাখ্যা

ধরি, পিতার বয়স ক বছর
তাহলে পুত্রের বয়স (৬০ - ক) বছর 
প্রশ্নমতে, ক/(৬০ - ক) = ৭/২
বা, ২ক = ৪২০ - ৭ক
বা, ৯ক = ৪২০
বা, ক = ৪২০/৯ = ১৪০/৩ বছর
∴ পুত্রের বয়স = ৬০ - ১৪০/৩ = ৪০/৩ বছর
৯ বছর পূর্বে পিতার বয়স = ১৪০/৩ - ৯ = ১১৩/৩ এবং পুত্রের বয়স = ৪০/৩ - ৯ = ১৩/৩

তাহলে, ৯ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে =  ১১৩/৩ : ১৩/৩ = ১১৩ : ১৩

৪৩.
বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে ২০০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
  1. ক) ১১২৫
  2. খ) ১৩৫০
  3. গ) ১২০০
  4. ঘ) ২৪০০
ব্যাখ্যা
২ হাজার টাকায় ১২% হারে ৫ বছরের মুনাফা = (২০০০ × ১২ × ৫) /১০০ = ১২০০ টাকা
৪৪.
একই মুনাফা হারে কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে?
  1. ক) ৮ বছরে
  2. খ) ১২ বছরে
  3. গ) ১০ বছরে
  4. ঘ) ৯ বছরে
ব্যাখ্যা

মনে করি,
আসল x টাকা
তাহলে প্রশ্নমতে,
x টাকা ৬ বছরে সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ 2x টাকা হয়েছে
তাই,
৬ বছরে সুদ এসেছে (2x - x) = x টাকা

এখন, সুদে আসলে তিনগুণ হতে হলে আমাদের সুদ লাগবে ২ক টাকা

তাহলে,
ক টাকা সুদ আসে ৬ বছরে
সুতরাং, ২ক টাকা সুদ আসবে (৬ × ২) = ১২ বছরে

৪৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৮৭
  2. খ) ৭৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা

৫৯ কে ১ এবং ৫৯ ছাড়া আর কোনো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না বলে এটি মৌলিক সংখ্যা।

৮৭ কে ৩, ২৯ দ্বারা ভাগ করা যায়
৭৭ কে ৭, ১১ দ্বারা ভাগ করা যায়
৬৩ কে ৩, ৭, ৯, ২১ দ্বারা ভাগ করা যায়

৪৬.
২০ এর ২০% = কত?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৬০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা

২০ এর ২০%
= ২০ × ২০/১০০
= ৪

৪৭.
বৃত্তস্থ সামন্তরিক একটি____
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) রম্বস
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ হয়ে যায়।

৪৮.
গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায় । ১ কেজির বর্তমান মুল্য কত?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ৯ টাকা
  4. ঘ) ১০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় কমে ১৫ টাকা 
৬০০০ টাকায় কমে (১৫ × ৬০০০)/১০০
                              = ৯০০ টাকা 

১ কুইন্টাল বা ১০০ কেজি গমের দাম ৯০০ টাকা 
১  কেজি  গমের দাম (৯০০/১০০) 
                                = ৯ টাকা

৪৯.
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৮৬
  2. খ) ৫৭০
  3. গ) ৮৬৭
  4. ঘ) ৬৮৭
ব্যাখ্যা
সংখ্যাটি = (৭৪২ + ৮৩০)/২ = ৭৮৬ টাকা
৫০.
২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?
  1. ক) ৫%
  2. খ) ৪%
  3. গ) ৩%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা

ধরি, ২৫০ এর ক% =  ১০ টাকা
বা, ২৫০ × ক/১০০ = ১০
বা, ক = (১০×১০০) / ২৫০ = ৪% 

৫১.
দু'টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ। সংখ্যা দু'টির অনুপাত কত?
  1. ক) ২ : ১
  2. খ) ৩ : ১
  3. গ) ১ : ২
  4. ঘ) ১ : ৩
ব্যাখ্যা

সংখ্যা দুটি যথাক্রমে, x ও y হলে,
প্রশ্নমতে, x - y = 1/3 × (x + y)
⇒ x - y = (x + y)/3
⇒ 3x - 3y = x + y
⇒ 2x = 4y
⇒ x : y = 4 : 2 = 2 : 1

৫২.
১২৫ এর ১২৫% = কত?
  1. ক) ১৫৬.২৫%
  2. খ) ১০০%
  3. গ) ১২৫%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা

১২৫ এর ১২৫%
= ১২৫ × ১২৫/১০০
= ১৫৬২৫/১০০
= ১৫৬.২৫

৫৩.
বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ক) ৬ বছরে
  2. খ) ৫ বছরে
  3. গ) ১০ বছরে
  4. ঘ) ৪ বছরে
ব্যাখ্যা

আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r এবং সময় n হলে
C = P (১ + nr/১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১ + n ✕ ৬ ∕ ১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ৫৫৮০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬
∴ n = ৪ বছর

৫৪.
x ও y উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটি?
  1. ক) x + 1 + y
  2. খ) xy + 4
  3. গ) x + y
  4. ঘ) xy
ব্যাখ্যা
যেকোনো দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় সংখ্যা হয়।
৫৫.
বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কত?
  1. ক) ৩৬০ ডিগ্রি
  2. খ) ১৮০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ১০০ ডিগ্রি
ব্যাখ্যা
বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল ১৮০ ডিগ্রি।
৫৬.
2x = 3y + 5 হলে 4x - 6y = কত?
  1. ক) 12
  2. খ) 6
  3. গ) 18
  4. ঘ) 10
ব্যাখ্যা

2x = 3y + 5
Or, 4x = 6y + 10
Or, 4x - 6y = 10

৫৭.
3x + 3y + 3z = 90 হলে x, y, z এর গড় মান কত?
  1. ক) 10
  2. খ) 3
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা

3x + 3y + 3z = 90
⇒ 3(x + y + z) = 90
⇒ (x + y + z) = 30

∴ x, y, z এর গড় = 30/3 = 10

৫৮.
৩টি সংখ্যার গড় ৩৩ দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ১১
  2. খ) ২২
  3. গ) ৩৩
  4. ঘ) ৪২
ব্যাখ্যা

৩টি সংখ্যার গড় ৩৩ হলে এদের সমষ্টি = ৩ × ৩৩ = ৯৯
দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি হবে = ৯৯ - (২৪ + ৪২) = ৩৩

৫৯.
a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
  1. ক) 15
  2. খ) 9
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

a + b = 5 এবং a - b = 3 যোগ করে পাই,
2a = 8
⇒ a = 4
∴ b = 1
∴ ab = 4


বিকল্প পদ্ধতিঃ

4ab = (a + b)2 - (a - b)2
= 52 - 32
= 16
Or, ab = 16/4 = 4

৬০.
৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

নিয়ম-১ঃ
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২2 × ৩2
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১) = ৯টি।
নিয়ম-২ঃ
৩৬ = ১ × ৩৬ = ২ × ১৮ = ৩ × ১২ = ৪ × ৯ = ৬ × ৬
৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।

৬১.
সরকার ঘোষিত 'ঐতিহাসিক দিবস' কোনটি?
  1. ১০ জানুয়ারি
  2. ৭ মার্চ
  3. ১৭ মার্চ
  4. ২৬ মার্চ
ব্যাখ্যা

জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ
স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ
জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট
মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর
সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর

উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা

৬২.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
  1. ক) এমএজি ওসমানী
  2. খ) কেএম শফিউল্লাহ
  3. গ) খালেদ মোশাররফ
  4. ঘ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সময় কর্নেল (অব.) মোহাম্মদ আতাউল গনি ওসমানী বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন।
মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে. কর্নেল (অব.) আবদুর রব এবং ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

(উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৬৩.
বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের?
  1. ক) সমাজতান্ত্রিক
  2. খ) সংসদীয়
  3. গ) সংসদীয় গণতন্ত্র
  4. ঘ) গণতান্ত্রিক
ব্যাখ্যা

বাংলাদেশের সরকার ব্যবস্থার ধরণঃ সংসদীয় গণতন্ত্র
১৯৯১ সালের ৬ আগস্ট দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করা হয়।
• কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলো নামমাত্র প্রধান ও প্রধানমন্ত্রী হলেন শাসন বিভাগ তথা নির্বাহী বিভাগের প্রধান।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাদেশের সংবিধান : আরিফ খান

৬৪.
২০২১ সালে কোন শিক্ষা প্রতিষ্ঠানটির শতবর্ষ পালিত হয়?
  1. ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  2. খ) ভিক্টোরিয়া কলেজ
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) ঢাকা কলেজ
ব্যাখ্যা

- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার অসন্তুষ্ট মুসলমানদের দাবীর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯১২ সালের ২৭ মে ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশন গঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টগ।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পালিত হচ্ছে।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)

৬৫.
জীবন বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৯০
ব্যাখ্যা

- বাংলাদেশে সরকারি মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান দুইটি। এগুলো হলো :
- সাধারণ বীমা কর্পোরেশন
- জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্রতিষ্ঠানই ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- দেশে বেসরকারি পর্যায়ে ৩৩টি জীবন বীমা ও ৪৬টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।

(তথ্যসূত্রঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট)

৬৬.
বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
  1. ক) ৫টি
  2. খ) ৩টি
  3. গ) ১টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা

- বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
- একটি দেশ ভারত এবং অপরটি মিয়ানমার।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট

৬৭.
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
  1. ক) ১৩টি
  2. খ) ১৫টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১৭টি
ব্যাখ্যা

বর্তমানে বাংলাদেশের বিভাগ সংখ্যা আটটি। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩টি জেলা আছে।
জেলা গুলো হলো - ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর ও টাঙ্গাইল।
২০১৫ সালে ময়মনসিংহ বিভাগ হওয়ার আগে ঢাকা বিভাগে জেলার সংখ্যা ছিল - ১৭টি।

উৎসঃ নিকার ওয়েবসাইট

৬৮.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. ক) ১১ : ৭
  2. খ) ৯ : ৬
  3. গ) ১০ : ৬
  4. ঘ) ৮ : ৬
ব্যাখ্যা

পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০ : ৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
অর্থাৎ, পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং লাল বৃত্তের মাঝের অনুপাত = ১০ : ৬ : ২ = ৫ : ৩ : ১।

উৎসঃ বাংলাপিডিয়া।

৬৯.
বাংলাদেশের সরকার প্রধান কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) জাতীয় সংসদ
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) প্রধান বিচারপতি
ব্যাখ্যা

• বাংলাদেশের সংবিধান অনুযায়ী,
- বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন- রাষ্ট্রপতি;
- সরকার প্রধান হলেন- প্রধানমন্ত্রী,
- জাতীয় সংসদের প্রধান হলেন- স্পিকার এবং
- প্রধান বিচারপতি হলেন 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭০.
বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধান বিচারপতি
  3. গ) জাতীয় সংসদ
  4. ঘ) মন্ত্রিপরিষদ
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-৫৫(৩) অনুসারে বলা হয়েছে, 'যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্টপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।
উৎসঃ বাংলাদেশের সংবিধান
৭১.
সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন দেশ-
  1. ক) ব্রাজিল
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) চিলি
  4. ঘ) বাহারাইন
ব্যাখ্যা
সম্প্রতি ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া।
সেই সাথে ইউরোপের দেশ ইতালি, গ্রিস এবং ফ্রান্সেও দাবানল সংঘটিত হয়েছে।
৭২.
২০২২ সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
২০২০ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টটি প্রথমে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল। কিন্তু পরবর্তীতে করোনা পরিস্থিতির কারণে সেটি ২০২২ সালে শ্রীলঙ্কাতেই আয়োজন করার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
- ২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট ওয়ানডে ফরমেটে পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

সূত্র: এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট।
৭৩.
করোনা ভাইরাস প্রতিরোধে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়?
  1. ক) চীন
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি আরব বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছিলো।
Source : Daily Newspaper Report
৭৪.
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) কাজাখাস্তান
  3. গ) চীন
  4. ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন।
চীন আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ।
৭৫.
HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন?
  1. ক) বিশ্ব ব্যাংক
  2. খ) UNDP
  3. গ) FAO
  4. ঘ) WHO
ব্যাখ্যা

মানব উন্নয়ন সূচকের প্রথম ধারণা দেন অর্থনীতিতে নােবেল বিজয়ী ড. অমর্ত্য সেন।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউএনডিপি (UNDP) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে ।

উৎসঃ ইউএনডিপির ওয়েবসাইট

৭৬.
‘ব্লু ইকোনমি' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) বনজ অর্থনীতি
  2. খ) বেষ্টিক অর্থনীতি
  3. গ) খনিজ অর্থনীতি
  4. ঘ) সমুদ্র অর্থনীতি
ব্যাখ্যা
‘ব্লু ইকোনমি' সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট।
সমুদ্র তলদেশের সম্পদ আহরণ করার উপায় এবং এর রক্ষণাবেক্ষণের ব্যাপারে আলোচনা করে।
৭৭.
বিশ্বব্যাপী ‘বাঘ দিবস' পালিত হয়-
  1. ক) ২৯ জুলাই
  2. খ) ২৯ এপ্রিল
  3. গ) ২৯ জুন
  4. ঘ) ২৯ মে
ব্যাখ্যা

- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।
- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট

৭৮.
কমনওয়েলথ এর প্রধান কে?
  1. ক) থেরেসা মে
  2. খ) বরিস জনসন
  3. গ) দ্বিতীয় এলিজাবেথ
  4. ঘ) প্যাট্রিসিয়া
ব্যাখ্যা

সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
- কমনওয়েলথের বর্তমান প্রধান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। বর্তমান মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বর্তমান চেয়ারপার্সন বরিস জনসন।
এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি।
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।

উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট

৭৯.
বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
৮০.
'কোপেনহেগেন' কোন দেশের রাজধানী?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন
ডেনমার্কের মুদ্রা - ক্রোনা।
সুইডেনের রাজধানী স্টকহোম
ফিনল্যান্ডের রাজধানী - সেলসিংকি
নরওয়ের রাজধানী - অসলো
Source: Britannica