পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা -৬ রিভিশন পরীক্ষা-১ টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Is Cairo any better?
Here, 'any' is-
  1. Noun
  2. Pronoun
  3. Conjunction
  4. Adverb
  5. None
ব্যাখ্যা

• Is Cairo any better?
- Here, 'any' is an Adverb.

- যেসব word adjective কে modify করে সেগুলো Adverb হিসেবে গণ্য হয়।
- Here, "any" modifies the adjective "better" by intensifying or questioning the degree of improvement.
- It means "to the slightest extent" or "at all."

• Any (adverb)
- English Meaning: to any extent or degree: at all or in the least.
- Bangla Meaning: (না কিংবা সংশয় বোঝায় এমন negative(ly), interrogative ও conditional বাক্যে comparative-সহ ব্যবহৃত হয়। মোটেই; আদপেই; আদৌ; কিছুমাত্র।

• More example:
- It was never any good.
- Can't you run any faster?

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

.
The correct synonym of "Blithe" is-
  1. Aggrieved
  2. Grave
  3. Gladsome
  4. Potential
  5. Altogether
ব্যাখ্যা

• The correct synonym of "Blithe" is- Gladsome.

• Blithe (adjective):
- English Meaning: of a happy lighthearted character or disposition; happy or carefree.
- Bangla Meaning: (কাব্যিক) হাসিখুশি; প্রফুল্ল; আনন্দিত।

• Given Options:
ক) Aggrieved - ক্ষতিগ্রস্থ; ক্ষুব্ধ; ব্যথিত।

খ) Grave - গুরুতর; গম্ভীর; রাশভারি।

গ) Gladsome - (সাহিত্যিক) খুশি; আনন্দময়।

ঘ) Potential - সম্ভাবনা; অনুদ্ভূত বৃত্তি শক্তি, (ব্যাকরণ) সম্ভাবনাসূচক ভাব।

ঙ) Altogether - সর্বাংশে; সম্পূর্ণত;  মোটের উপর; সব দিক বিবেচনা করে।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, Blithe" এর synonym - Gladsome.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

.
He knows ____ good deal about plumeria.
  1. a
  2. an
  3. the
  4. All of these
  5. None of these
ব্যাখ্যা

• Complete sentence: He knows a good deal about plumeria.
- Bangla meaning: সে কাঠগোলাপ সম্পর্কে ভালো করেই জানে।

• A good/great deal/a good deal of:
- English Meaning: A lot; much;  a large amount of.
- Bangla Meaning: অনেক; অনেকটা; অনেকখানি; প্রচুর।

- সংখ্যা, পরিমাণ ইত্যাদির দিক থেকে পর্যাপ্ত বা যথেষ্ট বুঝাতে noun এর পূর্বে determiner হিসেবে A good/great deal/a good deal of ব্যবহৃত হয়।

- সুতরাং, প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পরে good deal থাকায়, শূন্যস্থানে a বসবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

.
Choose the correct spelling:
  1. agrendize
  2. aggrendize
  3. agrandize
  4. aggrandize
  5. none
ব্যাখ্যা

• The correct spelling: aggrandize.

• aggrandize (verb)
- English Meaning: to make great or greater : increase, enlarge.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) (ক্ষমতা, মর্যাদা, বিত্ত ও গুরুত্ব) বৃদ্ধি করা; বাড়ানো। 

• Ex. Sentences:
- aggrandize an estate.
- The company's marketing department was accused of aggrandizing the product's success to attract new investors.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
Which of the following is a feminine gender noun?
  1. Tutor
  2. Duck
  3. Bachelor
  4. Prince
  5. none
ব্যাখ্যা

উল্লিখিত অপশন গুলোর মধ্যে - 

• Tutor (masculine)
- গৃহশিক্ষকতা করা।
- এর  Feminine gender: Tutoress.

• Duck - (feminine)
- স্ত্রী পাতিহাঁস।
- এর masculine gender হচ্ছে - Drake -পুরুষ পাতিহাঁস।

• Bachelor (masculine)
- কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ।
- এর feminine gender হচ্ছে - Spinster (অবিবাহিতা মহিলা; চিরকুমারী।)

• Prince (masculine) 
- রাজার পুত্র বা পৌত্র; রাজপুত্র; রাজকুমার; কুমার;রাজতনয়।
- এ feminine form হচ্ছে - princes (রাজকুমারী)

• সুতরাং, সঠিক উত্তর টি হচ্ছে -Duck.

Source: Accessible Dictionary by Bangla Academy.

.
কোন বানানটি ভুল?
  1. বাজিকর
  2. ম্লানত্ব
  3. আপমর
  4. আপিস
  5. অবমর্শ
ব্যাখ্যা

• 'আপমর' বানানটি ভুল।
শুদ্ধ বানান - আপামর।

অন্যদিকে,
সঠিক বানান :
- ম্লানত্ব, 
- বাজিকর
- আপিস 
- অবমর্শ।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোন বানানটি ভুল?
  1. মূর্চ্ছা
  2. পোশাক
  3. অগ্নিসাৎ
  4. ভাষণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
• রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবেনা।
যেমন: অর্জ্জন, কর্ম্ম, কার্য্য, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, কর্ম, কার্য, মূর্ছা ইত্যাদি হবে।

• বিদেশি শব্দের বানানে মুর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয়না।  
যেমন- পোশাক, মাস্টার। 

• ঋ, র, ষ এর পরে মূর্ধন্য 'ণ' হয়। 
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

• সংস্কৃত 'সাৎ' প্রতয়যুক্ত পদে ষ হয় না।
যেমন - অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।

.
মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
  1. ২৬টি
  2. ৩০টি
  3. ৩২টি
  4. ৩৭টি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

 • মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।

• বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।

• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প্], [ফ্], [], [ভ্], [ত্], [থ্], [দ], [ধ], [ট্‌], [ঠ], [ড্‌], [ট্‌], [চ্], [ছ], [জ], ঝা, [ক্], [খ্], [গ], [ঘ], [ম্], [], [], [স], [শ], [হ্], [ল্], [র্], [ড় ], [ঢ় ]।
- এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

.
নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
  1. কোনোটিই নয়
ব্যাখ্যা

স্বরধ্বনির উচ্চারণ:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।

উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ -মধ্য স্বরধ্বনি - , ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার, জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি - ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১০.
ধোবা > ধোপা কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. ব্যঞ্জনচ্যুতি
  2. ব্যঞ্জন বিকৃতি
  3. অন্তর্হতি
  4. অভিশ্রুতি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• ধ্বনি পরিবর্তন:
উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন।

• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি । অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে ।
যেমন:
- শাক > শাগ;
- ধোবা > ধোপা;
- কবাট > কপাট;
- ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে,
• ব্যঞ্জনচ্যুতি :
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন:
- বড়দাদা > বড়দা;
- বউদিদি > বউদি ইত্যাদি।

• অন্তর্হতি:
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন:
- ফলাহার > ফলার;
- আলাহিদা > আলাদা;
- ফাল্গুন > ফাগুন ইত্যাদি।

 • অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রতি।
যেমন: 
- করিয়া > কইর‌্যা > করে,
- দেখিয়া > দেইখ্যা > দেখে,
- গাছুয়া > গাউছা > গেছো।

 • ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
- এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন:
- পিশাচ ˃ পিচাশ,
- লাফ ˃ ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১.
A two digit number is 4 times the sum of its digits. If the digits differ by 3, find the number.
  1. 36
  2. 47
  3. 26
  4. 14
  5. 58
ব্যাখ্যা

Question: A two-digit number is 4 times the sum of its digits. If the digits differ by 3, find the number.

Solution:
Two digit number have:
Tens digit = a
Ones digit = b
So the number is:
10a + b

Condition 1:
The number is 4 times the sum of its digits.
10a + b = 4 (a + b)
⇒ 10a + b = 4a + 4b
⇒ 10a - 4a = 4b - b
⇒ 6a = 3b
⇒ 2a = b .......(1)

Condition 2:
The two digits differ by 3.
| a - b | = 3 

From Condition 1:
| a - b | = 3
⇒ | a - 2a | = 3 [substituting b = 2a]
⇒ | - a | = 3
⇒ a = 3

so,
b = 2a
⇒ b = 2 × 3 = 6

So the number is = 36

১২.
Three bells ring at intervals of 12 sec, 18 sec, and 30 sec. If they start together, how many times will all three ring together in 2 hours?
  1. 101
  2. 76
  3. 61
  4. 41
  5. 31
ব্যাখ্যা

Question: Three bells ring at intervals of 12 sec, 18 sec, and 30 sec. If they start together, how many times will all three ring together in 2 hours?

Solution:
Prime factorization:
12 = 22 × 3
18 = 2 × 32
30 = 2 × 3 × 5

LCM = 22 × 32 × 5
= 4 × 9 × 5
= 180 sec
So, all three bells ring together every 180 seconds.

2 hours = 2 × 60 × 60
= 7200 sec

Number of times = 7200/180 + 1 [As they are starting together, they will ring at 0 sec. So, +1]
= 40 + 1 = 41

১৩.
If one-third of one-fourth of a number is 15, then three-tenth of that number is- 
  1. 180
  2. 155
  3. 54
  4. 144
  5. 66
ব্যাখ্যা

Question: If one-third of one-fourth of a number is 15, then three-tenth of that number is - 

Solution:
Let the number be x.
The equation:
⇒ 1/3 × 1/4 × x = 15
⇒ 1/12 × x = 15
⇒ x = 12 × 15
⇒ x = 180

three-tenth of the number:
= 3/10 × 180
= 54

∴ That number is 54

১৪.
What is the greatest number that will divide 96, 132, and 150 leaving remainders 6, 9, and 12 respectively? 
  1. 4
  2. 5
  3. 7
  4. 8
  5. 3
ব্যাখ্যা

Question: What is the greatest number that will divide 96, 132, and 150 leaving remainders 6, 9, and 12 respectively? 

Solution:
We have to subtract the reminder first: 
96 - 6 = 90
132 - 9 = 123
150 - 12 = 138

Using prime factorization:
For 123:
123 = 3 × 41

For 90:
90 = 2 × 32 × 5

For 138:
138 = 2 × 3 × 23

Digit (123, 90, 138) have at least 3 in common. 

∴ The greatest number is 3

১৫.
The product of two consecutive even positive number is 528. Find the numbers. 
  1. 24, 26
  2. 20, 22
  3. 22, 24
  4. 28, 30
  5. 18, 20
ব্যাখ্যা

Question: The product of two consecutive even positive number is 528. Find the numbers.

Solution:
Let the integers be x and x + 2
So, The equation:
x(x + 2) = 528
⇒ x2 + 2x - 528 = 0
⇒ x2 + 24x - 22x - 528 = 0 [528 = (2 × 2 × 2 × 3) × (2 × 11) = 24 × 22]
⇒ x(x + 24) - 22(x + 24) = 0
⇒ (x - 22)(x + 24) = 0
⇒ x = 22 or x = -24
x = 22 [Ignoring the negative value]

so, x + 2 = 24

∴ Numbers = 22, 24

১৬.
Which sea is known as the Salt Sea? 
  1. Bay of Bengal
  2. Red Sea
  3. Dead Sea
  4. Caspian Sea
  5. Black Sea
ব্যাখ্যা

ডেড সী: 
- ডেড সী, যা লবণাক্ত সাগর নামেও পরিচিত,
- দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি লবণাক্ত হ্রদ,
- যা জর্ডান এবং ইসরায়েলের মধ্যে অবস্থিত।
- এই প্রাকৃতিক বিস্ময়টি সমুদ্রপৃষ্ঠের ৪৩০.৫ মিটার নিচে অবস্থিত,
- যা পৃথিবীর সর্বনিম্ন ভূমি-ভিত্তিক স্থান করে তোলে।
- মৃত সাগর পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়গুলির মধ্যে একটি, যা সাধারণ সমুদ্রের জলের তুলনায় প্রায় দশ গুণ বেশি লবণাক্ত।
- মৃত সাগরের একটি প্রধান অন্তঃপ্রবাহ রয়েছে (জর্ডান নদ),
- কিন্তু কোনো বহিঃপ্রবাহ নেই, তাই এর জল মূলত বাষ্পীভবনের মাধ্যমে ক্ষয় হয়।
- উচ্চ লবণাক্ততা এবং কঠোর জলবায়ু এই হ্রদকে জীবনহীন করে তোলে, শৈবাল এবং অন্যান্য অণুজীব ছাড়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।[লিঙ্ক]

১৭.
Which iconic pink palace built in the late 19th century served as the residence of the Nawabs of Dhaka?
  1. Lalbagh Fort
  2. Ahsan Manzil
  3. Star Mosque
  4. Dhakeshwari Temple
  5. Hussaini Dalan
ব্যাখ্যা

আহসান মঞ্জিল: 
- আহসান মঞ্জিল ঢাকা শহরের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
- এটি ঢাকার নবাবদের প্রাসাদ ছিল।
- ১৮৭২ সালে নওয়াব আবদুল গনি তাঁর পুত্র খাজা আহসানুল্লাহর নামে 'আহসান মঞ্জিল' নামকরণ করেন।
- উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় ১০০ বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল।
- ২৩ টি গ্যালারী নিয়ে ১৯৯২ সালে দর্শনীয় স্থানটি পুন:সংস্কারের মাধ্যমে জাদুঘরে (আহসান মঞ্জিল জাদুঘর) রুপান্তর করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।

অন্যদিকে,

• লালবাগ দুর্গ
- লালবাগ দুর্গ  মুগল প্রাসাদ দুর্গ। এটি আওরঙ্গাবাদ দুর্গ নামেও পরিচিত।
- যুবরাজ মুহম্মদ আজম বাংলার সুবাহদার থাকাকালীন ১৬৭৮ খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই আওরঙ্গজেব তাঁকে দিল্লিতে ডেকে পাঠান।
- তাঁর উত্তরসূরি শায়েস্তা খান ১৬৮৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ঢাকায় অবস্থান করলেও দুর্গের কাজ সমাপ্ত করেন নি।
- ১৬৮৪ খ্রিস্টাব্দে শায়েস্তা খানের কন্যা বিবি পরী এখানে মারা গেলে দুর্গটিকে তিনি অপয়া হিসেবে বিবেচনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১৮.
Which is the highest mountain in North America?
  1. Mount Logan
  2. Pikes Peak
  3. Mount Whitney
  4. Mount McKinley
  5. k2
ব্যাখ্যা

Denali (Mount McKinley) : 
- ডেনালি মাউন্ট ম্যাককিনলে নামেও পরিচিত,
- এবং এটি উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত।
- পর্বতটি আলাস্কা রেঞ্জে অবস্থিত, এবং এটি ডেনালি ন্যাশনাল পার্ক এবং প্রিজার্ভের অংশ।
- ডেনালি নামটি কয়ুকন শব্দের উপর ভিত্তি করে, যার অর্থ "উঁচু" বা "লম্বা"।
- ২০১৫ সালে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ঘোষণা করেছে যে মাউন্ট ডেনালি সমুদ্রপৃষ্ঠের উপরে ২০,৩১০ ফুট উঁচু এবং পূর্বে ধারণা করা ২০,৩২০ ফুট নয়।

অন্যদিকে,
• Mount Logan:  এটি কানাডার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
• Pikes Peak-কে বলা হয় “America’s Mountain” কারণ এটি সহজে পৌঁছানো যায় এবং এর উপরে গাড়ি বা রেলপথে যাওয়া যায়।
• Mount Whitney : Sierra Nevada পর্বতমালা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- উচ্চতা: ৪,৪২১ মিটার (১৪,৫০৫ ফুট)

উৎস: World Atlas.

১৯.
In which year did Dr. Muhammad Yunus get the Congressional Gold Medal?
  1. In 2011
  2. In 2006
  3. In 2009
  4. In 2010
  5. In 2012
ব্যাখ্যা

- ২০১০ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস গোল্ড মেডেল লাভ করেন।
-  এ পুরস্কার ২০১৩ সালে তিনি গ্রহন করেন। 

ড. মুহাম্মদ ইউনূস:

- ড. মুহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার পথপ্রদর্শক।
- তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- জন্ম: ২৮ জুন ১৯৪০, হাটহাজারী, চট্টগ্রাম।
- ১৯৭৬ সালে চাকরা গ্রামের ৪২ নারীকে ৮৫৬ টাকা ধার দিয়ে মাইক্রোক্রেডিট ধারণার সূচনা।
- ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যার ৯৭% ঋণগ্রহীতা নারী।

• পুরস্কার ও স্বীকৃতি:
- নোবেল শান্তি পুরস্কার (২০০৬)-গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)
- কংগ্রেশনাল গোল্ড মেডেল ,যুক্তরাষ্ট্র (২০১০)। 
- রামন ম্যাগসেসে পুরস্কার (১৯৮৪)।

• প্রকাশিত বই:
- Banker to the Poor (দারিদ্র্যের ব্যাংকার)
- Creating a World Without Poverty.
- Building Social Business.
- A World of Three Zeros.

উৎস: ইউনুস সেন্টার।

২০.
Who was the founding director of BARD?
  1. Dr. Muhammad Yunus
  2. Dr. Hasan Arif
  3. Dr. Akhtar Hameed Khan
  4. Sheikh Mujibur Rahman
  5. Dr. Fazlur Rahman
ব্যাখ্যা

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড): 
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে যাত্রা শুরু করে।
- একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খান।
- প্রাথমিক পর্যায়ে ষাটের দশকে গ্রামাঞ্চলে বিরাজিত সমস্যাগুলোকে চিহ্নিত করা হয়। এসব কর্মসূচীর মধ্যে অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলো হচ্ছে :
১. গ্রামে টেকসই সংগঠন সৃষ্টি,
২. ব্যক্তিগত ও সমষ্টিগত পুঁজি সৃষ্টি,
৩. অবকাঠামোগত উন্নয়ন, উন্নত কৃষি প্রযুক্তি সম্প্রসারণ,
৪. স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা, মহিলা শিক্ষাসহ সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের প্রসার,
৫. গ্রামের সর্বস্তরের জনগণের সহযোগিতায় একটি সংগঠিত গ্রাম সমাজ সৃষ্টি,
৬. অকৃষি খাতে ভূমিহীন শ্রমিকদের জন্য কর্মসংস্থান,
৭. গ্রামের সাথে বহির্বিশ্বের কার্যকর যোগাযোগ স্থাপন এবং
৮. সরকারের সেবা গ্রামে পৌছানোর কার্যকর পদ্ধতি উদ্ভাবন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।