পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা – ১৩ দিবস, বর্ষ এবং একক - উদযাপিত দিবস উদযাপিত বর্ষ, জাতিসংঘ মনোনিত দশক, সার্ক মনোনিত দিবস । পুরস্কার - নোবেল পুরস্কার, রামোন ম্যাগসেসে পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, শাখারভ পুরস্কার, ম্যান বুকার পুরস্কার, আগা খান পুরস্কার, পুলিৎজার পুরস্কার, একাডেমি পুরস্কার। এবং মহাবিশ্ব. মহাবিশ্ব- জ্যোতিবিজ্ঞান, বিশ্বতত্ত্ব, জ্যোতিষ্কমন্ডলী, নক্ষত্র, ছায়াপথ, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, মহাজাগতি ক রশ্মি। সৌরজগৎ-সূর্য, সৌর জগতের গ্রহ ও উপগ্রহ, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ । মহাকাশ অনুসন্ধান - মহাকাশ অভিযান, মহাশূন্যে প্রথম মানব-মানবী, মহাশূন্যে পর্যটক, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, NASA, ESA, স্পেস শাটল, হৈাবল টেলিস্কোপ৷ [Live Class – 25 & 26]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৩' লাভ করেন কে?
  1. শেহান করুণাতিলাকা
  2. ড্যামন গ্যালগাট
  3. ডগলাস স্টুয়ার্ট
  4. জর্জি গোসপোদিনভ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বুকার পুরস্কার:
- প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার।
- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' ২৩ মে, ২০২৩ ঘোষণা করা হয়।
- Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
- প্রথম বুলগেরিয়ান হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।
- Time Shelter উপন্যাসটি বুলগেরিয়ান ভাষায় লিখিত উপন্যাসের ইংরেজি অনুবাদ।

অন্যদিকে -
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২২' লাভ করেন শেহান করুণাতিলাকা।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২১' লাভ করেন ড্যামন গ্যালগাট।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২০' লাভ করেন ডগলাস স্টুয়ার্ট।

উৎস: ২৮ মে, ২০২৩, প্রথম আলো।
.
টলেমি ছিলেন একজন -
  1. দার্শনিক
  2. জ্যোতির্বিদ
  3. চিকিৎসক
  4. সৈনিক
ব্যাখ্যা
টলেমি:
- টলেমি ছিলেন প্রাচীন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, ভূগোল-বিশারদ।
- তিনি ছিলেন গ্রিক-রোমান শাসিত মিশরের অধিবাসী।
- ১৪৫ সালে বিখ্যাত বই ‘আলমাজেস্ট’-এ তিনি মহাবিশ্বের একটি মডেল দাঁড় করান। 
- তাঁর তৈরি করা মহাবিশ্বের মডেলে ধারাবাহিকভাবে পৃথিবী, চাঁদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনিকে রাখা হয়েছে।
- এগুলোর কেন্দ্রে পৃথিবীকে দেখানো হয়েছে।
- তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন।
- তাঁর মডেল অনুসারে পুরোহিতরা মনে করেছিলেন যে, স্বর্গ নরক রয়েছে বাইরের গোলকের ঊর্ধ্বে।
- সেই কারণে ধর্মের সাথে তিনি সংঘাত এড়াতে সক্ষম হয়েছিলেন।
- পরবর্তী সময়ে যে সকল বিজ্ঞানীরা মনে করতেন টলেমির এই ধারণা ঠিক নয়, তাঁরা পুরোহিতদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস পান নি।
- এর সবচেয়ে বড় উদাহরণ হলো বিজ্ঞানী কোপার্নিকাস ।

উল্লেখ্য,
- সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এই সত্যকে প্রমাণসহ প্রতিষ্ঠা করেছিলেন গ্যালিলিও, কিন্তু তার জন্য তাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল।

উৎস: i) ২৩ নভেম্বর, ২০১৭, কালের কন্ঠ।
          ii) Britannica.
.
কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়?
  1. হার্ভার্ড
  2. কলাম্বিয়া
  3. অক্সফোর্ড
  4. স্ট্যানফোর্ড
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। 
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে। 

উল্লেখ্য,
 - ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে খবর প্রকাশের জন্য ২০২৩ সালে পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
- ৯ মে ২০২৩, পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হয়। 
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট।
.
শ্বেত বামন কি?
  1. মৃততারা
  2. একটি উপন্যাস
  3. একটি পাহাড়ের নাম
  4. একটি উপজাতির নাম
ব্যাখ্যা
শ্বেত বামন:
- মহাবিশ্বের অধিকাংশ তারারই শেষ দশা হচ্ছে শ্বেত বামন।
- কারণ অধিকাংশ তারার ভর সূর্যের সমান বা তার কাছাকাছি হয়।
- আর এই ভরের তারাদের মৃত্যু ঘটে শ্বেত বামন সৃষ্টির মাধ্যমে।
- শ্বেত বামনের জীবনকাল প্রায় ১,৫০০ কোটি বছর হয়, যা আমাদের মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও বেশি।
- শ্বেত বামন এর জীবনকাল শেষে কৃষ্ণ বামনে পরিণত হবে বলে ধারণা করা হয়।

উৎস: NASA ওয়েবসাইট।
.
শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে -
  1. সুইডিশ একাডেমি
  2. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
  3. নরওয়েজিয়ান নোবেল কমিটি
  4. রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।

অন্যদিকে -
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এ পক্ষ থেকে।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট। 
.
কে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন?
  1. নিউটন
  2. আইনস্টাইন
  3. গ্যালিলিও
  4. কোপার্নিকাস
ব্যাখ্যা
গ্যালিলিও:
- বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি একজন ইতালিয়ান পদার্থবিজ্ঞানী,জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক।
- বিজ্ঞানী গ্যালিলিও গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারার সূচনা করেন।
- গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়।
- তিনি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন।
- ১৬০৯ সালে বিজ্ঞানী গ্যালিলিও একটি উন্নত ধরণের দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
- গ্যালিলিও মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য তিনটি সূত্র প্রদান করেন।
- সূত্রগুলো স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত যেকোনো বস্তুর পরিমাপের বেলায় ব্যবহার করা যায়।

অন্যদিকে -
- ১৫৪৩ সালে কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন।
- নিউটন বলবিদ্যা ও গতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন।
- আইনস্টাইন আপেক্ষিকতার সূত্র প্রদান করেন।

উৎস: i) পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।  
          ii) Britannica.
.
শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
  1. শিরিন সুলতানা
  2. শিরিন এবাদি
  3. নার্গিস এবাদি
  4. মনিকা আলী
ব্যাখ্যা
শিরিন এবাদি:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তিনি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি।
- এই স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।
- তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
.
ESA কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ইউরোপ
  4. রাশিয়া
ব্যাখ্যা
ESA:
- ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA।
- ESA এর পূর্ণরূপ: European Space Agency।
- ইউরোপীয় মহাকাশ সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) মহাকাশে ইউরোপের প্রবেশদ্বার।
- ESA-এর কাজ হল ইউরোপীয় মহাকাশ প্রোগ্রাম তৈরি করা এবং তা বহন করা।

অন্যদিকে -
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ISRO।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- কানাডার মহাকাশ গবেষণা সংস্থার নাম CSA।
- জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নাম JAXA।

উৎস: Britannica.
.
কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অষ্কার পুরস্কার লাভ করেছেন?
  1. সত্যজিৎ রায়
  2. তারেক মাসুদ
  3. মোস্তফা সরয়ার ফারুকী
  4. নাফিস বিন যাফর
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনী, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা, সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহন, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা মৌলিক গান, সেরা সুর, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মেকআপ, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দ সংমিশ্রণ, সেরা ডকুমেন্টারি, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি, এবং সেরা বিদেশি ভাষার সিনেমা।
- অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি  ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)।

উল্লেখ্য,
- নাফিস বিন যাফর বিশ্ব চলচ্চিত্রের সেরা পুরস্কার অস্কার লাভ করেছেন ২০০৮ সালে।

উৎস: i) ৩০ নভেম্বর ২০১৩, প্রথম আলো। [link]
         ii) ১৩ মার্চ ২০২৩, সমকাল। link
১০.
ম্যাগসেসে পুরস্কার কোন দেশ প্রদান করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফিলিপাইন
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।

উল্লেখ্য
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

উৎস: ৩১ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ।
১১.
নোবেল বিজয়ী মাদার তেরেসার জন্মস্থান -
  1. ক্রিমিয়া
  2. কলকাতা
  3. আলবেনিয়া
  4. উত্তর মেসিডোনিয়া
ব্যাখ্যা
মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। 
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তাকে পদ্মশ্রী পদক প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে -
- শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি।
- প্রথম নোবেল বিজয়ী নারী পোল্যান্ডের মাদাম কুরি: ১৯০৩ সালে (পদার্থে)। 
 - ভারতীয় উপমহাদেশে নোবেল বিজয়ী নারী মালালা ইউসুফজাঈ ।

উৎস: Noble Prize.