পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৫০ বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক i) বৈশ্বিক দ্বন্দ্ব ও গুরুত্বপূর্ণ অঞ্চল, দ্বন্দ্বপূর্ণ সাগর ও অন্যান্য; ii) NATO, Warsaw Pact, INTERPOL, ANZUS, নিরাপত্তা সম্মেলন সমূহ; iii) নিরাপত্তা সংক্রান্ত চুক্তি; iv) বিভিন্ন গোয়েন্দা, গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট; [FBI, CIA, FSB, RAW, Fairfax, মোসাদ, আমান, M16, হামাস, হিজবুল্লাহ, আল শাবাব, আইরিস রিপানলিকান আর্মি, টুপাক আমারু, ফার্ক, আবু শায়াফ, শাইনিং পাথ, M-23, উলফা, খেমারুজ, পিকেকে, ব্ল্যাক সেপ্টেম্বর, গডস আর্মি, ইসলামিক স্ট্যাট, হুথি বিদ্রোহী, লস্কর - ই তৈইব্যা, জইশ মোহাম্মদ, হিজবুত তাহরীর, JKLF, নকশাল, তানজিম আল জিহাদ, M19]। ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
INTERPOL-এর প্রধান কার্যাবলী কী?
  1. আন্তর্জাতিক সামরিক অভিযান পরিচালনা 
  2. সদস্য দেশগুলির মধ্যে পুলিশের  সহযোগিতা 
  3. অর্থনৈতিক সাহায্য প্রদান 
  4. রাজনৈতিক নির্বাচন তত্ত্বাবধান
সঠিক উত্তর:
সদস্য দেশগুলির মধ্যে পুলিশের  সহযোগিতা 
উত্তর
সঠিক উত্তর:
সদস্য দেশগুলির মধ্যে পুলিশের  সহযোগিতা 
ব্যাখ্যা

• ইন্টারপোল (Interpol):
- এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- ইন্টারপোলের প্রধান কাজগুলো হলো আন্তঃসীমান্ত পুলিশ সহযোগিতা সহজ করা, তথ্য আদান-প্রদান করা, এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে সহায়তা করা;
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি। [ডিসেম্বর, ২০২৫]
- সর্বশেষ সদস্য: পালাউ।

উৎস: Interpol ওয়েবসাইট।

.
ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন? 
  1. সিরিয়া
  2. ফিলিস্তিন
  3. আফগানিস্তান
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা

ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৯৭৪ সালে বিলুপ্ত ঘোষিত হয়।
- নামকরণের কারণ: 
- ১৯৭০ সালের সেপ্টেম্বরে জর্ডানে সংঘর্ষে হাজারো ফিলিস্তিনি নিহত হয়  এই ঘটনাকে “Black September” বলা হয়।

উল্লেখ্য,
- বিখ্যাত ঘটনা: মিউনিখ অলিম্পিক হত্যাকাণ্ড (১৯৭২)।
- ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদ অপহরণ ও হত্যা
- অপারেশন ‘Wrath of God’ দ্বারা ইসরায়েলের প্রতিশোধ।
- জর্ডানের প্রধানমন্ত্রী ওয়াসফ আল-তেল-কে হত্যা (১৯৭১)।

উৎস: Britannica.

.
ভার্সাই চুক্তি কোন যুদ্ধের পরিণাম স্বরূপ গৃহীত হয়?
  1. প্রথম বিশ্বযুদ্ধ 
  2. রাশিয়ান বিপ্লব
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. স্প্যানিশ যুদ্ধ
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ 
উত্তর
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ 
ব্যাখ্যা

ভার্সাই চুক্তি:
- ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি।
- স্থান: ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অব মিররস।
- স্বাক্ষরিত হয়: ২৮ জুন ১৯১৯ সালে।
- কার্যকর হয়: ১০ জানুয়ারি ১৯২০ সালে।
- চুক্তিটি প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে।
- ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থায় গভীর প্রভাব ফেলে এবং এর কঠোর শর্তাবলী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.

.
’এফবিআই’(FBI) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. অস্ট্রেলিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য 
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

এফবিআই(FBI):
-পূর্ণরূপ: FBI-এর পূর্ণরূপ হলো Federal Bureau of Investigation.
- এটি একটি গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সংস্থা।
- প্রতিষ্ঠা: ২৬ জুলাই, ১৯০৮ সালে।
- এফবিআই যুক্তরাষ্ট্র দেশের গোয়েন্দা সংস্থা।
- বর্তমান পরিচালক হলেন ক্রিস্টোফার রে।
- সদর দপ্তর: ওয়াশিংটন, ডি.সি.।
- এর উদ্দেশ্য হলো সবচেয়ে গুরুতর নিরাপত্তা হুমকি মোকাবিলা করা।

উৎস: FBI ওয়েবসাইট।

.
দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবিকারী দেশগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. জাপান
  2. চীন 
  3. ফিলিপাইন
  4. ভিয়েতনাম 
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

- জাপান দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবিকারী দেশগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয়।

• দক্ষিণ চীন সাগর: 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চল।
- যা ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত কারণে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু।
- দক্ষিণ চীন সাগর দক্ষিণে মালাক্কা প্রণালী থেকে শুরু হয়ে উত্তরে চীনের হাইনান দ্বীপ পর্যন্ত বিস্তৃত।
- এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ,
- যেখানে প্রায় ২১% বৈশ্বিক বাণিজ্য পরিবহন করা হয়।

• সীমানা বিতর্ক:
- চীন "নাইন-ড্যাশ লাইন" নামে একটি মানচিত্র ব্যবহার করে,
- যার মাধ্যমে দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০% অঞ্চল নিজেদের বলে দাবি করে।
- তবে, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানও এই অঞ্চলের বিভিন্ন অংশের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে।
- ২০১৬ সালে হেগের আন্তর্জাতিক আদালত চীনের এই দাবিকে অগ্রহণযোগ্য ঘোষণা করে, কিন্তু চীন তা মানেনি।

উৎস: Britannica এবং বিবিসি।

.
’Five Eyes’ জোটের মূল চুক্তির নাম কী?
  1. NATO Treaty
  2. Five Nations Accord
  3. UKUSA Agreement
  4. Warsaw Pact 
সঠিক উত্তর:
UKUSA Agreement
উত্তর
সঠিক উত্তর:
UKUSA Agreement
ব্যাখ্যা

• Five Eyes (FVEY): 
- আন্তর্জাতিক গোয়েন্দা ও নিরাপত্তা চুক্তি/সহযোগিতা।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড।
 - প্রতিষ্ঠাকাল: ১৯৪৬-এ “UKUSA Agreement” থেকে শুরু,
- আধুনিক Five Eyes আকারে বিকাশ পায় ১৯৫০-এর দশকেঅ
- সদস্য দেশগুলোর মধ্যে কঠোর তথ্য বিনিময় ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে। 
 • প্রধান সংস্থা সমূহ: NSA (USA), GCHQ (UK), CSE (Canada), ASD (Australia), GCSB (New Zealand).

• মূল কার্যক্রম: 
- সিগন্যাল ইন্টেলিজেন্স (SIGINT) আদান-প্রদান।
- আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী গোয়েন্দা।
- সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি শেয়ারিং।
- বিশ্বব্যাপী নজরদারি ও তথ্য বিনিময় ।

উৎস: Encyclopaedia Britannica – Five Eyes. 

.
অটোয়া কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
  1. রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ
  2. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
  3. অ্যান্টি-পার্সোনেল মাইনের নিষিদ্ধ করা
  4. ক্লাস্টার মুনিশন নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
অ্যান্টি-পার্সোনেল মাইনের নিষিদ্ধ করা
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্টি-পার্সোনেল মাইনের নিষিদ্ধ করা
ব্যাখ্যা

অটোয়া কনভেনশন (Mine Ban Treaty):
- অটোয়া কনভেনশন বা স্থল মাইন নিষিদ্ধ চুক্তি বিশ্বব্যাপী অ্যান্টি-পারসোনেল ল্যান্ডমাইন (APL)-এর ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর বন্ধ করতে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষর শুরু: ৩ ডিসেম্বর ১৯৯৭।
- কার্যকর: ১ মার্চ ১৯৯৯।
- সদস্য: ১৬৪টি দেশ (২০২৪ সালের নভেম্বর পর্যন্ত) চুক্তিতে স্বাক্ষর করেছে।
- মার্শাল দ্বীপপুঞ্জ সই করেছে কিন্তু অনুমোদন করেনি। 
- চুক্তিটি আন্তর্জাতিকভাবে ল্যান্ডমাইন ব্যবহারের বিরুদ্ধে একটি মানদণ্ড তৈরি করেছে।
- অনেক অ-সদস্য দেশ স্বেচ্ছায় মজুদ ধ্বংস করছে এবং মাইন ব্যবহার বন্ধ করেছে।
- কিছু সশস্ত্র গোষ্ঠী এখনও আইইডি-সহ নিষিদ্ধ মাইন ব্যবহার করছে।
- আফগানিস্তান, অ্যাঙ্গোলা, কম্বোডিয়া, চাদ, ইরাক, এবং ইউক্রেনের মতো দেশগুলো মানবিক প্রভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।

.
কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিরোধ ছিল?
  1. শাত-ইল-আরব
  2. অ্যাডেন উপসাগর
  3. পারস্য উপসাগর
  4. ওমান উপসাগর
সঠিক উত্তর:
শাত-ইল-আরব
উত্তর
সঠিক উত্তর:
শাত-ইল-আরব
ব্যাখ্যা

- শাত-ইল-আরব এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ ছিল।

• শাত-ইল-আরব:

- 'শাত-ইল-আরব' দক্ষিণ-পূর্ব ইরাকের নদী।
- আল-কুরনাহ শহরে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩
- জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।

উৎস:  হিস্টরি কম এবং ব্রিটানিকা।

.
আবু সায়াফ গ্রুপ কোন দেশে প্রধানত সক্রিয় ছিল?
  1. মালয়েশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন 
  4. ইন্দোনেশিয়া 
সঠিক উত্তর:
ফিলিপাইন 
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন 
ব্যাখ্যা

আবু সায়াফ:
- আবু সায়াফ একটি উগ্রপন্থী সংগঠন যা ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান দ্বীপ-এ ভিত্তিক।
- এই সংগঠনের উৎপত্তি কিছুটা অস্পষ্ট হলেও, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে এটি ফিলিপাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
- ২০০০ এবং ২০০১ সালে সংগঠনটি একাধিক উচ্চপ্রোফাইল অপহরণের ঘটনায় জড়িত ছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

উৎস: Britannica.

১০.
ওয়ারশ প্যাক্ট গঠনের প্রধান কারণ কী ছিল?
  1. এশিয়ান অর্থনৈতিক সংকট
  2. ন্যাটোর প্রতিক্রিয়া হিসেবে 
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম
  4. ইউরোপীয় বাণিজ্য বৃদ্ধি
সঠিক উত্তর:
ন্যাটোর প্রতিক্রিয়া হিসেবে 
উত্তর
সঠিক উত্তর:
ন্যাটোর প্রতিক্রিয়া হিসেবে 
ব্যাখ্যা

- ওয়ারশ প্যক্ট গঠনের প্রধান কারণ ন্যাটোর প্রতিক্রিয়া হিসেবে।

• Warsaw Pact:

- ওয়ারশ চুক্তি সংস্থা ওয়ারশ প্যাক্ট নামেও পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ মে, ১৯৫৫ সালে।
- এটি ছিল একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশকে নিয়ে গঠিত।
- এই জোটটি গঠন করা হয় ন্যাটো (NATO)-র পাল্টা জোট হিসেবে, যা ১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে গঠিত হয়।
- প্রথমদিকে জোটের সদস্য ছিল সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, এবং রোমানিয়া।
- আলবেনিয়া ১৯৬৮ সালে এবং পূর্ব জার্মানি ১৯৯০ সালে জোট থেকে বেরিয়ে যায়।
- এই চুক্তি ২৬ এপ্রিল ১৯৮৫ সালে নবায়ন করা হয়।
- এই সংস্থার কার্যক্রম ১ জুলাই ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
- ওয়ারশ প্যাক্ট ছিল সোভিয়েত নেতৃত্বাধীন একটি সামরিক জোট, যা পূর্ব ইউরোপের দেশগুলোকে একত্রিত করে ন্যাটোর বিপরীতে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল।

উৎস: History of U.S. Foreign Relations.
Britannica.

১১.
শাইনিং পাথ সংগঠনটি কোন দেশে সক্রিয় ছিল?
  1. আর্জেন্টিনা
  2. চিলি
  3. কলম্বিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা

শাইনিং পাথ (Shining Path):
- শাইনিং পাথ হলো পেরুর সস্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনিং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।
- টুপাক আমারু পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমায় গ্রেপ্তার হন আবিমায়েল গুজমান।
• কিছু সদস্য এখন মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত।
• পেরু সরকার তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

উৎস: ব্রিটানিকা।

১২.
CTBT স্বাক্ষরের জন্য কবে উন্মুক্ত হয়?
  1. ১০ ডিসেম্বর, ১৯৯৬
  2. ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ 
  3. ১০ সেপ্টেম্বর, ১৯৯৬
  4. ২৪ ডিসেম্বর, ১৯৯৬
সঠিক উত্তর:
২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ 
উত্তর
সঠিক উত্তর:
২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ 
ব্যাখ্যা

Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT):
- CTBT একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে-স্থল, জল, বা ভূগর্ভস্থ যেকোনো স্থানে।
- এটি সামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যে হওয়া বিস্ফোরণ উভয়কেই অন্তর্ভুক্ত করে।
-  ২৪ সেপ্টেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়।
- ১৮৭টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে এবং ১৭৮টি দেশ তা অনুমোদন করেছে।
- তবে চুক্তি কার্যকর হওয়ার জন্য ৪৪টি নির্দিষ্ট পারমাণবিক প্রযুক্তি-ধারী দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
- এখনো ৯টি Annex 2 দেশ (চীন, মিশর, ভারত, ইরান, ইসরায়েল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, এবং যুক্তরাষ্ট্র) এই চুক্তি অনুমোদন করেনি।
- এর মধ্যে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া এখনো স্বাক্ষর করেনি।

উৎস: CTBTO ওয়েবসাইট।

১৩.
’আমান’ কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
  1. ভারত
  2. ইসরায়েল
  3. মিশর
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (M16).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

উৎস: - Britannica.com and WorldAtlas.com.

১৪.
ULFA-এর সাথে ভারত সরকারের দ্বন্দ্ব কোন অঞ্চলে প্রধানত কেন্দ্রীভূত ছিল?
  1. পশ্চিমবঙ্গ
  2. আসাম
  3. মণিপুর
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
আসাম
উত্তর
সঠিক উত্তর:
আসাম
ব্যাখ্যা

- 'ULFA-এর সাথে ভারত সরকারের দ্বন্দ্ব আসাম অঞ্চলে প্রধানত কেন্দ্রীভূত ছিল

উলফা (ULFA):

- এর পূর্ণরূপ: United Liberation Front of Assam ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

উৎস - South Asia Terrorism Portal.

১৫.
ন্যাটোর আর্টিকেল-৫ কখন প্রথমবার ব্যবহার করা হয়?
  1. ৯/১১ হামলার পর
  2. ইউক্রেন যুদ্ধে
  3. ইরাক যুদ্ধে
  4. শীতল যুদ্ধে
সঠিক উত্তর:
৯/১১ হামলার পর
উত্তর
সঠিক উত্তর:
৯/১১ হামলার পর
ব্যাখ্যা

উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল ১৯৪৯ সাল।
- এটি উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত) স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
- বর্তমান সদস্য দেশ: ৩২টি।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।
- ন্যাটো প্রথমবারের মতো অনুচ্ছেদ ৫ প্রয়োগ করে ২০০১ সালে , ওসামা বিন লাদেনের পরিচালিত ১১ সেপ্টেম্বরের হামলার পর ধ্বংস হয়ে যায় নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এর কিছু অংশ ওয়াশিংটন ডিসির বাইরে পেন্টাগনে , প্রায় ৩,০০০ মানুষ নিহত।

উৎস: NATO ওয়েবসাইট এন্ড ব্রিটানিকা ।

১৬.
ABM ট্রিটি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র এবং চীন
  2. যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
  3. ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা

Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ- ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল- ২০০২ সাল।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি ডট কম।

১৭.
FSB কোন সংস্থার উত্তরসূরি?
  1. CIA 
  2. KGB
  3. MI6
  4. Mossad
সঠিক উত্তর:
KGB
উত্তর
সঠিক উত্তর:
KGB
ব্যাখ্যা

ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB):
- FSB রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৯৪ সালে সোভিয়েত আমলের কেজিবি (KGB) এর উত্তরসূরি সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- FSB এর প্রধান কার্যালয় মস্কোর লুবিয়ানকা স্কয়ারে, যেখানে আগে কেজিবি সদর দপ্তর ছিল।
- রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কার্যকলাপ তত্ত্বাবধান করেন।
- FSB রাশিয়ার জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অভ্যন্তরীণ সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে।

• কর্মক্ষেত্র ও দায়িত্ব:
- কাউন্টারইন্টেলিজেন্স: অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা।
- সন্ত্রাসবিরোধী কার্যক্রম: সন্ত্রাস মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন।
- সামরিক নজরদারি: সামরিক বাহিনীর উপর নজরদারি পরিচালনা। -

উৎস: Britannica.

১৮.
প্যারিস শান্তি চুক্তি কোন যুদ্ধের সাথে যুক্ত?
  1. কোরিয়ান যুদ্ধ
  2. ভিয়েতনাম যুদ্ধ
  3. আফগানিস্তান যুদ্ধ
  4. ইরাক যুদ্ধ
সঠিক উত্তর:
ভিয়েতনাম যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম যুদ্ধ
ব্যাখ্যা

প্যারিস শান্তি চুক্তি (১৯৭৩):
- স্বাক্ষরের তারিখ: ২৭ জানুয়ারি ১৯৭৩ সালে।
- স্থান প্যারিস, ফ্রান্স ।
- প্রধান পক্ষসমূহ : যুক্তরাষ্ট্র, উত্তর ভিয়েতনাম (DRV), দক্ষিণ ভিয়েতনাম (RVN), ভিয়েতকং (PRG) ।
- প্রধান উদ্দেশ্য : ভিয়েতনাম যুদ্ধে যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার, এবং শান্তিপূর্ণ সমাধানগুরুত্বপূর্ণ শর্তাবলী- যুক্তরাষ্ট্রের সকল সৈন্য ৬০ দিনের মধ্যে প্রত্যাহার, যুদ্ধবিরতি ঘোষণা। 
- দক্ষিণ ভিয়েতনামে আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচন প্রধান আলোচক যুক্তরাষ্ট্রের পক্ষে: হেনরি কিসিঞ্জার
- উত্তর ভিয়েতনামের পক্ষে: লে দুক থো ।প্রভাব- যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার (১৯৭৩ সালের মার্চ মাসে সম্পূর্ণ)
- ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম সায়গন দখল করে ভিয়েতনাম পুনর্মিলিত হয় ।
- নোবেল শান্তি পুরস্কার ১৯৭৩ সালে হেনরি কিসিঞ্জার এবং লে দুক থো (কিন্তু লে দুক থো পুরস্কার প্রত্যাখ্যান করেন)

উৎস: হিস্টোরী. কম।

১৯.
শাখালিন দ্বীপ নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. রাশিয়া-ইউক্রেন
  2. রাশিয়া-জাপান
  3. জাপান-চীন
  4. জাপান-উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
রাশিয়া-জাপান
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া-জাপান
ব্যাখ্যা

শাখালিন দ্বীপপুঞ্জ: 
- অবস্থান: রাশিয়ার দূরপ্রাচ্যে; ওখোৎস্ক সাগরের পশ্চিমে এবং জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে অবস্থিত।
- শাখালিন দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন বিরোধ  চলছে।
- আয়তন: প্রায় ৭৬,৪০০ বর্গকিলোমিটার ।
- দ্বীপটি পাহাড়ি; পূর্ব ও পশ্চিমে দুটি পর্বতমালা রয়েছে, যার মধ্যে পূর্ব শাখালিন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোপাতিন (১,৬০৯ মিটার) ।
- প্রধান জলসীমা: ওখোৎস্ক সাগর, তাতার প্রণালী (Tatar Strait), এবং লা পেরুজ প্রণালী (La Pérouse Strait) ।
- রুশ ও জাপানি আগমন: ১৮৫৫ সালে রাশিয়া ও জাপান দ্বীপটির যৌথ নিয়ন্ত্রণে সম্মত হয়।
- ১৮৭৫ সালে রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জের বিনিময়ে শাখালিনের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে ।
- রুশ-জাপান যুদ্ধ ও বিভাজন: ১৯০৫ সালের পোর্টসমাউথ চুক্তির মাধ্যমে দ্বীপটির ৫০তম সমান্তরাল রেখার দক্ষিণাংশ জাপানের অধীনে যায়,
- যা "কারাফুটো" (Karafuto) নামে পরিচিত করে ।

উৎস: ব্রিটানিকা।

২০.
ANZUS চুক্তির সদস্য দেশ কোনগুলো?
  1. অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য
  2. নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা 
  3. অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র 
  4. অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

ANZUS চুক্তি (ANZUS Pact):
- এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি নিরাপত্তা চুক্তি।
- ১ সেপ্টেম্বর, ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা প্রদান করা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করা।
চুক্তিটি ১৯৫২ সালে কার্যকর হয়।
- তিন দেশের নামের আদ্যক্ষর (Australia, New Zealand, United -States) মিলিয়ে চুক্তির নামকরণ করা হয় ANZUS।
- তিনটি দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশীদার থাকলেও, ১৯৮৬ সাল থেকে কার্যত ANZUS নিষ্ক্রিয়।
- অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকলেও, নিউজিল্যান্ড এই জোটে কার্যকরভাবে অংশগ্রহণ করে না।

উৎস: Britannica.