পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Exam-03 [Video Section এ ভিডিও লেকচার ০৮, ০৯, ১০, ১১] - Kinds of Noun & Pronoun [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Pronouns & Noun-Pronoun Agreement [Part A] - Uses of Gender & Number [Part A+D] - Formation of Words from Noun to Verb & Vice-Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
What type of noun is the word ‘physics’?
  1. ক) Collective noun
  2. খ) Common noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
ব্যাখ্যা
Arts এবং Science এর নাম যেমন- grammar, music, chemistry ইত্যাদিকে Abstract noun হিসেবে গণ্য করা হয়।
.
The soldiers were rewarded for their bravery. What type of noun is “bravery”?
  1. ক) Collective noun
  2. খ) Abstract noun
  3. গ) Common noun
  4. ঘ) Proper noun
ব্যাখ্যা
Bravery (সাহসিকতা) শব্দটি একটি গুণের নাম, যা দেখা যায় না, গণনা করা যায় না, শুধু উপলব্ধি করা যায়, তাই এটি Abstract noun।
বাক্যটির অর্থ - সৈনিকেরা তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত হলো।
.
They are presidential hopefuls. The underlined word in the sentence is a/an-
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Common Noun
  4. ঘ) Abstract Noun
ব্যাখ্যা
Hopeful মূলত Adjective হলেও এখানে এটা যেহেতু আরেকটা Adjective দ্বারা modified হয়েছে, তদুপরি এটা plural হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই নিঃসন্দেহে এটা Noun.
আর এটা এখানে অর্থ দিচ্ছে আশাবাদী ব্যক্তি, তাই এটা Common Noun.
.
“Kalidas is the Shakespeare of Shankskrit”. The underlined word is a/an -
  1. ক) Proper noun
  2. খ) Common noun
  3. গ) Collective noun
  4. ঘ) Abstract noun
ব্যাখ্যা
Proper Noun যদি নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে, তার গুণসম্পন্ন যে কোনো ব্যক্তিকে বুঝায়, তাহলে সেটা Common Noun হয়ে যায়। বাক্যে Shakespeare এভাবেই ব্যবহৃত হয়েছে।
তাই এটি এখানে Common Noun.
.
He himself killed his son. In the following sentence which one is ‘emphatic’ pronoun -
  1. ক) He
  2. খ) Himself
  3. গ) His
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Emphatic Pronoun ঠিক Noun/ Pronoun এর পরে বসে ঐ Noun/ Pronoun এর উপর জোর প্রদান করে। যেমন - He himself killed his son.
Emphatic Pronoun- Reflexive Pronoun এর অনুরূপ কিন্তু Reflexive Pronoun হচ্ছে Subject ও Object একই ব্যক্তি হলে Object হিসেবে Reflexive Pronoun বসে।
যেমন- He killed himself.
.
That is a good idea. Here that is a/an -
  1. ক) Distributive Pronoun
  2. খ) Demonstrative Pronoun
  3. গ) Relative Pronoun
  4. ঘ) Indefinite Pronoun
ব্যাখ্যা
That- Relative Pronoun অথবা Demonstrative Pronoun যে কোনটি হতে পারে। যখন এটি কোন কিছুর প্রতি ইঙ্গিত প্রদান করে তখন তা Demonstrative Pronoun.
আর যখন এটি আগের noun বা pronoun কে বোঝায় পাশাপাশি conjunction হিসেবে কাজ করে তখন তা Relative Pronoun।
প্রদত্ত বাক্যে that দ্বারা কোনো বক্তব্যকে ইঙ্গিত করা হয়েছে, তাই এটি Demonstrative Pronoun।
.
Fill in the gap: Everyone should do ___ duty.
  1. ক) its
  2. খ) his
  3. গ) one’s
  4. ঘ) ones
ব্যাখ্যা
One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.
কিন্তু Everyone, Anyone, No one থাকলে Possessive- his অথবা his or her বসে।
- Everyone should do his / his or her duty.
.
The jury is unanimous in ___ opinion. Choose the correct option -
  1. ক) its
  2. খ) their
  3. গ) his
  4. ঘ) her
ব্যাখ্যা
Collective Noun এর ক্ষেত্রে possessive হিসেবে Its ব্যবহৃত হয়। যেমন - The jury is unanimous in its opinion.
তবে Collective Noun যদি বিভাজিত হয়, তাহলে Plural হিসেবে possessive - their বসবে।
যেমন - The jury were divided in their opinions.
.
Fill in the gap: Neither of the boys has done ___ work.
  1. ক) their
  2. খ) its
  3. গ) his
  4. ঘ) one’s
ব্যাখ্যা
Each, every, no, either of, neither of, one of, anyone of, each of ইত্যাদি Subject Singular হয়। সেক্ষেত্রে এদের Pronoun ও Singular হবে।
১০.
The masculine gender of “Miss” is -
  1. ক) Mr.
  2. খ) Mister
  3. গ) Master
  4. ঘ) Marquis
ব্যাখ্যা
Master (কুমার) - Miss (কুমারী)
Marquis (সম্ভ্রান্ত ব্যক্তি) - Marchioness (সম্ভ্রান্ত মহিলা).
১১.
The plural form of “Mosquito” is -
  1. ক) Mosquitos
  2. খ) Mosquitoes
  3. গ) Mosquitte
  4. ঘ) Both a & b
ব্যাখ্যা
Singular Number এর শেষে O থাকলে এবং O এর পূর্বে Consonant থাকলে Plural করার সময় es আর O এর পূর্বে Vowel থাকলে শুধু s যোগ করে Plural করা হয়, কিন্তু Mosquito এর ব্যতিক্রম, এর Plural mosquitos/ mosquitoes দুটিই সঠিক।
১২.
The word “taka” is -
  1. ক) singular
  2. খ) plural
  3. গ) both singular and plural
  4. ঘ) uncountable
ব্যাখ্যা
Taka (টাকা) এর Singular ও Plural Form একই। তাই সঠিক উত্তর (গ)।
১৩.
The verb form of remission is –
  1. ক) Remit
  2. খ) Remitte
  3. গ) Remise
  4. ঘ) Reminish
ব্যাখ্যা
Remission (ছাড়) যা একটি noun, এর verb form Remit (ছাড় দেয়া)
১৪.
The noun form of defy is –
  1. ক) Definition
  2. খ) Defution
  3. গ) Defiance
  4. ঘ) Defiment
ব্যাখ্যা
Defy (অমান্য করা) যা একটি verb, এর noun form হচ্ছে Defiance (অমান্যকরণ)।