পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
Full Model Test – 12 (Bank Preparation Full Syllabus)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭০ প্রশ্ন

.
'কাজলকালো' কোন সমাসের উদাহরণ?
  1. ক) মধ্যপদলোপী কর্মধারয় সমাস
  2. খ) উপমান কর্মধারয় সমাস
  3. গ) উপমিত কর্মধারয় সমাস
  4. ঘ) রূপক কর্মধারয় সমাস
ব্যাখ্যা
'কাজলকালো'- উপমান কর্মধারয় সমাস।

• উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
- এগুলকে উপমান কর্মধারয় সমাস বলে।
- যেমন-
- কাজলের মতো কালো = কাজলকালো

• উপমিত কর্মধারয় সমাস:
যাকে তুলনা করা হয় তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয় এগুলকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন- পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ 
                              
• রুপক কর্মধারয় সমাস:
কিছু কর্মধারয় সমাসে উপমান পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয় । তাকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন - বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু

• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন- ঘি মাখানো ভাত = ঘিভাত।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি। 
.
'বাদশাহ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) তুর্কি
  3. গ) ফারসি
  4. ঘ) তৎসম
ব্যাখ্যা
'বাদশাহ'- 'ফারসি' ভাষা থেকে আগত শব্দ।

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
বাদশাহ (বিশেষ্য) অর্থ: মুসলমান সুলতান বা সম্রাট।

'ফারসি' ভাষা থেকে আগত শব্দ কিছু শব্দ: 
ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী, বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
.
'প্রতিদান' শব্দটিতে 'প্রতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বিশেষ
  2. খ) বারবার
  3. গ) অনুরূপ
  4. ঘ) উত্তম
ব্যাখ্যা
'প্রতিদান' শব্দটিতে 'প্রতি' উপসর্গটি 'অনুরূপ' অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'প্রতি' একটি তৎসম উপসর্গ।

•  সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস:বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'বৃষ্টি আমাদের বড়ই উপকার করেছে' কোন কালের উদাহরণ?
  1. ক) সাধারণ বর্তমান কাল
  2. খ) ঘটমান বর্তমান কাল
  3. গ) পুরাঘটিত বর্তমান কাল
  4. ঘ) বর্তমান অনুজ্ঞা
ব্যাখ্যা
'বৃষ্টি আমাদের বড়ই উপকার করেছে'- 'পুরাঘটিত বর্তমান' কালের উদাহরণ।

বর্তমান কাল:
যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে বর্তমান কাল বলে।
বর্তমান কালের চারটি রূপ।
যথা:
১. সাধারণ বর্তমান কাল।
২. ঘটমান বর্তমান কাল।
৩. পুরাঘটিত বর্তমান কাল।
৪. বর্তমান অনুজ্ঞা।

সাধারণ বর্তমান কাল:
যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে বর্তমান কাল বলে।
যেমন:
- তৃণা স্কুলে যায়।
- বর্ণ বই পড়ে।

ঘটমান বর্তমান কাল:
যে ক্রিয়ার কাল শেষ হয়নি, এখন চলছে এরূপ অর্থ বোঝালে ঘটমান বর্তমান হয়।
যেমন:
- ছন্দা গান গাইছে।
- রাফিন ও রিজন বল খেলছে।

পুরাঘটিত বর্তমান কাল:
যে ক্রিয়ার কার্য কিছুক্ষণ পূর্বে ঘটেছে। কিন্তু এর ফর বা প্রভাব এখনও বর্তমান, এরূপ অর্থে পুরাঘটিত বর্তমান কাল হয়।
যেমন:
- বৃষ্টি আমাদের বড়োই উপকার করেছে।
- ঝড় আমাদের ভীষণ ক্ষতি করেছে।

বর্তমান অনুজ্ঞা:
বর্তমানে কোনো ক্রিয়া সম্পাদনের আদেশ, উপদেশ, আশীবার্দ, অভিশাপ, অনুরোধ, প্রার্থনা প্রভৃতি বোঝানোর জন্য বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়।
যেমন:
- সদা সত্য বলো।
- আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন শব্দটিতে 'সদৃশ' অর্থে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে?
  1. ক) চোরা
  2. খ) বাইশা
  3. গ) ডিঙা
  4. ঘ) বাঘা
ব্যাখ্যা
'বাঘা'= বাঘ + আ; শব্দটিতে- 'সদৃশ' অর্থে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে।   

তাছাড়া,
চোরা = চোর + আ; অবজ্ঞার্থে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে। 
'ডিঙা'= 'ডিঙি + আ' শব্দে বৃহদার্থে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে।   
বাইশা= বাইশ + আ; 'সমষ্টি' অর্থে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে।    

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'প্রত্যয়' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) শব্দতত্ত্ব
  3. গ) বাক্যতত্ত্ব
  4. ঘ) অর্থতত্ত্ব
ব্যাখ্যা
'প্রত্যয়' ব্যাকরণের 'শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব' অংশের আলোচ্য বিষয়।

রূপতত্ত্ব
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, প্রত্যয়, শব্দগঠন, পদপরিচয়, ক্রিয়া, লিঙ্গ, পুরুষ, বচন ইত্যাদি  রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 

অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

ধ্বনিতত্ত্ব
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. ক) উৎকর্ষ
  2. খ) ভারসাম্য
  3. গ) দারিদ্রতা
  4. ঘ) চাতুর্য
ব্যাখ্যা
'দারিদ্রতা' শব্দটি প্রত্যয়ঘটিত অপপ্রয়োগের উদাহরণ।
এর সঠিক শব্দ: দারিদ্র্য, দরিদ্রতা। 

তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
- তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়।  
- এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
- বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

 এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ:
সৌহার্দতা, সাদৃশ্যতা, সৌজন্যতা, কার্পণ্যতা, উৎকর্ষতা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
  1. ক) শুকনো
  2. খ) পড়িল
  3. গ) সহিত
  4. ঘ) তুলা
ব্যাখ্যা
চলিত রীতির শব্দ: 'শুকনো'
 
'শুষ্ক' বা 'শুকনা' এর চলিত ভাষার শব্দ- 'শুকনো' 

তাছাড়া,
পড়িল, সহিত, তুলা- সাধু ভাষার শব্দ।
- 'পড়িল' এর চলিত রূপ: 'পড়ল'
- 'সহিত' এর চলিত রূপ: 'সঙ্গে বা সাথে'
- 'তুলা' এর চলিত রূপ: 'তুলো' 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. ক) তৈল
  2. খ) গবেষণা
  3. গ) জলধি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলােকে যৌগিক শব্দ বলে। 

যেমন-
- গায়ক = গৈ + ণক (অক) - অর্থ- গান করে যে।
- বাবুয়ানা = বাবু + আনা - অর্থ- বাবুর ভাব।
- কর্তব্য = কৃ+ তব্য - অর্থ- যা করা উচিত।
- মধুর = মধু + র - অর্থ- মধুর মতাে মিষ্টি গুণযুক্ত।
- দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য - অর্থ- কন্যার পুত্র, নাতি।
- চিকামারা = চিকা + মারা - অর্থ- দেওয়ালের লিখন ইত্যাদি। 

তাছাড়া, তৈল, গবেষণা রূঢ়ি শব্দ এবং  'জলধি'- যোগরূঢ় শব্দ। 

রূঢ়ি শব্দ:
প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করলে তাকে রূঢ়ি শব্দ বলে। 
যেমন: 
- হস্তী
- বাঁশি 
- তৈল
- প্রবীণ 
- সন্দেশ 

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যেসকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট কোন অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় বলে।
যেমন: 
- পঙ্কজ 
- রাজপুত 
- মহাযাত্রা
- জলধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১০.
'শকুনি মামা' বাগধারাটির অর্থ-
  1. ক) তোষামোদকারী
  2. খ) ভাবনাচিন্তাহীন
  3. গ) কুটিল চরিত্র
  4. ঘ) সামান্য লোক
ব্যাখ্যা
'শকুনি মামা' বাগধারাটির অর্থ- 'কুটিল চরিত্র' 
বাক্য গঠন: শকুনি মামাদের কাছে থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

তাছাড়া, 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- খোদার খাসি বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,
- 'আদার ব্যাপারি' বাগধারাটির অর্থ - 'সামান্য লোক'

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ।
১১.
নিচের কোন বাক্যে 'খাঁটি' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে?
  1. ক) কাঁচা হাতের কাজ দেখলেই চেনা যায়।
  2. খ) তরকারি দেখে মনে হচ্ছে একেবারেই কাঁচা।
  3. গ) গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি।
  4. ঘ) কাঁচা আম দিয়ে তৈরি মোরব্বা খেতে সকলেরই ভালো লাগে।
ব্যাখ্যা
'গহনাটি একেবারেই কাঁচা সোনা দিয়ে তৈরি'- বাক্যে 'খাঁটি' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে।

তাছাড়া,
- 'কাঁচা হাতের কাজ দেখলেই চেনা যায়' বাক্যে 'অপটু' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে।
- তরকারি দেখে মনে হচ্ছে একেবারেই কাঁচা'- বাক্যে 'অসিদ্ধ' অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে।
- কাঁচা আম দিয়ে তৈরি মোরব্বা খেতে সকলেরই ভালো লাগে' বাক্যে অপক্ক অর্থে 'কাঁচা' শব্দটি ব্যবহার করা হয়েছে। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১২.
'কাটিতে কাটিতে ধান এলো বরষা' বাক্যে 'কাটিতে কাটিতে' অসমাপিকা ক্রিয়াটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) সামর্থ্য অর্থে
  2. খ) নিরন্তরতা অর্থে
  3. গ) পরিণতি অর্থে
  4. ঘ) আবশ্যকতা অর্থে
ব্যাখ্যা
'কাটিতে কাটিতে ধান এলো বরষা' বাক্যে 'কাটিতে কাটিতে' ক্রিয়াটি 'নিরন্তরতা' অর্থে ব্যবহৃত হয়েছে।

তাছাড়া,
অন্যান্য অসমাপিকা ক্রিয়ার ব্যবহার- 
সামর্থ্য অর্থে: খোকা এখন হাঁটতে পারে।
পরিণতি অর্থে: বৃষ্টিতে ভিজলে সর্দি হবে।
আবশ্যকতা অর্থে: এখন ট্রেন ধরতে হবে। 

 উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৩.
নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্ব শব্দ?
  1. ক) গুটিশুটি
  2. খ) ঝিকিমিকি
  3. গ) ঝমঝম
  4. ঘ) ভালো ভালো
ব্যাখ্যা
'ঝমঝম'- 'ধ্বন্যাত্মক দ্বিত্ব শব্দ'

তাছাড়া, 
- 'গুটিশুটি, ঝিকিমিকি'- অনুকার দ্বিত্ব এর উদাহরণ।
- 'ভালো ভালো'- পুনরাবৃত্ত দ্বিত্ব এর উদাহরণ।

ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
- যেমন- ঝমঝম, কুটুস- কুটুস, কুট কুট, জ্বলজ্বল, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস।   

অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। 
যেমন: গুটিশুটি, ঝিকিমিকি, মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি।  

পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন: গরম গরম, জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১৪.
Choose the one word substitution for the given words: Lasting only for a very short time.
  1. ক) Temporal
  2. খ) Temporary
  3. গ) Transparent
  4. ঘ) Temperate
ব্যাখ্যা
Temporary:
English Meaning: Lasting only for a very short time.
Bangla Meaning: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।

Others Option:
Transparent: 
English Meaning: easy to perceive or detect.
Bangla Meaning: আলোকভেদ্য, দ্রষ্টব্য. নির্ভুল; সন্দেহহীন,  স্বচ্ছ; সহজবোধ্য।

Temporal:
English Meaning: relating to worldly as opposed to spiritual affairs; secular.
Bangla Meaning: সময়গত, পার্থিব বা বিষয়ী, অনাধ্যাত্মিক।

Temperate:
English Meaning: showing moderation or self-restraint.
Bangla Meaning: সংযত; মিতাচারী (বিশেষত মদ্যপানে)। (জলবায়ু) শীতপ্রধান; নাতিশীতোষ্ণ।
১৫.
Fill in the gap with appropriate verb: It ____ in winter.
  1. ক) Dew
  2. খ) Dews
  3. গ) Dewing
  4. ঘ) Dawn
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Dews.

• চিরন্তন সত্য (Universal Truth) যুক্ত বাক্য সর্বদাই present indefinite tense হয়।
Example:
The sun rises in the east.
Ice floats on water.
It dews in winter.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৬.
Fill in the gap with appropriate word: I prefer writing ____ reading.
  1. ক) to
  2. খ) than
  3. গ) for
  4. ঘ) in
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে to
• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 
• Example:
- I prefer writing to reading.
- He prefers milk to tea.
- Elmee prefers mutton to beef.

Source: CLIFFS TOEFL.
১৭.
The book is worth ______. (Fill in the gap)
  1. ক) reads
  2. খ) read
  3. গ) reading
  4. ঘ) have read
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে reading.

• Mind, Worth, Cannot help, With a view to, Look forward to, Get used to, Would you mind এবং যেকোন preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form এর সাথে ing যুক্ত হয়।
Example:
I donot mind carrying your bag.
The book is worth reading.
Farida cannot help laughing.
Would you mind taking a cup of tea.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৮.
Both of my wives ____ these chores everyday.
  1. ক) do
  2. খ) did
  3. গ) does
  4. ঘ) done
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে do.

• both, many, some, few প্রভৃতি Indefinite Pronoun, plural অর্থ ধারণ করে এবং Plural verb গ্রহণ করে।
Example:
Both of my wives do these chores everyday.
Many of them were thieves then.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৯.
Fill in the blank with appropriate preposition. It was divided ____ several parts.
  1. ক) between
  2. খ) into
  3. গ) among
  4. ঘ) to
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে into.
Divide into অর্থ হচ্ছে বিভক্ত করা।
Example: It was divided into several parts.

এছাড়াও,
Divide দুইজনের মধ্যে করা হলে preposition 'between' হয়, আর দুইয়ের অধিক জনের মধ্যে করা হলে preposition 'among' ব্যবহার করা যায়।
Example of Sentence:
Divide the mangoes between Ram & Shyam.
Divide the mangoes among the boys.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২০.
Which one is in masculine gender?
  1. ক) Tempter
  2. খ) Executrix
  3. গ) Prosecutrix
  4. ঘ) Signora
ব্যাখ্যা
• উল্লেখিত অপশগুলোর মধ্যে Tempter হচ্ছে masculine gender.
- Tempter এর feminine gender হচ্ছে temptress.

Others option:
Executrix এর masculine gender হচ্ছে Executor.
Prosecutrix এর masculine gender হচ্ছে Prosecutor.
Signora এর masculine gender হচ্ছে Signor.

Source: Applied English Grammar and composition, P.C. DAS.
২১.
They will have caught the fish. (Do Passive)
  1. ক) The fish will have caught by them.
  2. খ) The fish will had being caught by them.
  3. গ) The fish will have been caught by them.
  4. ঘ) The fish would have caught by them.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক passive voice হচ্ছে The fish will have been caught by them.

• Future perfect tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Object এর subject + shall have been /will have been + verb এর past participle form + by + subject এর object.

Example Sentences:
Active: I will have eaten rice.
Passive: Rice will have been eaten by me.
Active: They will have caught the fish.
Passive: The fish will have been caught by them.
২২.
The antonym of 'Reverent' is -
  1. ক) Solemn
  2. খ) Gracious
  3. গ) Worshipping
  4. ঘ) Mocking
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের 'Reverent' শব্দের antonym হচ্ছে Mocking.

Reverent (adjective)
English Meaning: Showing great respect and admiration.
Bangla Meaning: শ্রদ্ধাভাবাপন্ন; শ্রদ্ধান্বিত; শ্রদ্ধাশীল।
Synonyms: Respectful (সশ্রদ্ধ), Worshipping (উপাসনা করা), Adoring (প্রেমময়; প্রেমপরিপূর্ণ), Gracious (শিষ্ট, সদয়), Solemn (গুরুগম্ভীর)।
Antonyms: Irreverent (শ্রদ্ধাহীন; অশ্রদ্ধ), Cheeky (ধৃষ্ট), Mocking (উপহাসকারী), Disrespectful (অসম্মানীয়), Flippant (বাচাল)। 

Other Forms: Reverently (adverb).
Example Sentence:
1. I was not very reverent or respecting of myself in the early days.
2. A reverent crowd of worshippers, is a common scenario in Makkah almost always.

Source: Live MCQ Lecture.
২৩.
_____ students have done their homework.
  1. ক) A few
  2. খ) Few
  3. গ) A little
  4. ঘ) Little
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে A few.

• A few:
কয়েকজন বা কিছু সংখ্যক বুঝাতে Countable Noun এর পুর্বে a few বসে এবং A few এর পরবর্তী noun ও verb উভয়ই plural হয়।
Example of Sentences:
A few students have done their homework.
A few men were present in the meeting.

Source: Applied English Grammar and composition, P.C. DAS.
২৪.
Find the correctly spelt word.
  1. ক) Refriderater
  2. খ) Refrigerator
  3. গ) Refridgerator
  4. ঘ) Referigerator
ব্যাখ্যা
- উল্লেখিত অপশগুলোর মধ্যে Refrigerator বানানটি সঠিক।

Refrigerator (noun):
English Meaning: A room or appliance for keeping food or other items cool.
Bangla Meaning:  হিমায়নযন্ত্র।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২৫.
Choose the correct word to complete the sentence: Spectacles _____ a pair of glasses.
  1. ক) mean
  2. খ) means
  3. গ) have meaning
  4. ঘ) have meant
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে means.

• কোনো বস্তু, বই বা দেশের নাম, শিরোনাম দেখতে বহুবচন হলেও sub হিসেবে singular form এ ব্যবহৃত হয় এবং singular verb গ্রহণ করে।
Example:
Spectacles means a pair of glasses.
The Arabian Nights is still a popular masterpiece.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৬.
Fill in the blank with appropriate preposition. He burst _____ tears at the sad news.
  1. ক) into
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) out
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে into.
Burst into অর্থ হচ্ছে ভেঙ্গে পড়া।
Example: He burst into tears at the sad news.

এছাড়াও,
Burst out শব্দের অর্থ হচ্ছে ফেটে পড়া।
Example: He burst out aughing at my joke.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৭.
A mixture of 30 kg of milk and water contains 20% water. How much water must be added to this mixture to raise the percentage of water to 25%?
  1. ক) 4 kg
  2. খ) 5 kg
  3. গ) 3 kg
  4. ঘ) 2 kg
ব্যাখ্যা
Question: A mixture of 30 kg of milk and water contains 20% water. How much water must be added to this mixture to raise the percentage of water to 25%?

Solution:
30 কেজি মিশ্রণে পানির পরিমাণ = 30 × 20/100 = 6 কেজি
ধরি,
মিশ্রণে x কেজি পানি মেশালে পানির পরিমাণ হবে 25%

প্রশ্নমতে,
(6 + x) = (25/100) (30 + x)
6 + x = (30 + x)/4
4x + 24 = 30 + x
4x - x = 30 - 24
3x = 6
x = 2

∴ মিশ্রণে 2 কেজি পানি মেশালে পানির পরিমাণ হবে 25%
২৮.
If the sum of two numbers is 30 and the sum of their squares is 692, then the product of two numbers is -
  1. ক) 81
  2. খ) 144
  3. গ) 104
  4. ঘ) 125
ব্যাখ্যা
Question: If the sum of two numbers is 30 and the sum of their squares is 692, then the product of two numbers is -

Solutuion:
ধরি,
একটি সংখ্যা = x
অপরটি = y

প্রশ্নমতে,
x + y = 30 ........... (i)
x2 + y2 = 692 ........... (ii)

(ii) নং হতে পাই,
x2 + y2 = 692
⇒ (x + y)2 - 2xy = 692
⇒ (30)2 - 2xy = 692
⇒ 900 - 2xy = 692
⇒ 2xy = 208
∴ xy = 104
২৯.
A monkey climbs a 70 m high pole. In first minute he climbs 8 m and slips down 4 in the next minute. How much time is required by it to reach the top?
  1. ক) 31 minutes
  2. খ) 32 minutes
  3. গ) 35 minutes
  4. ঘ) None of the above
ব্যাখ্যা

Question: A monkey climbs a 70 m high pole. In first minute he climbs 8 m and slips down 4 in the next minute. How much time is required by it to reach the top?

সমাধান:
১ম মিনিটে উঠে ৮ মিটার
২য় মিনিটে নামে ৪ মিটার

∴  ২ মিনিটে উঠবে ৪ মিটার 
৩ মিনিটে উঠবে ৪ + ৮ = ১২ মিটার 
৪ মিনিটে উঠবে ১২ - ৪ = ৮ মিটার 

প্যাটার্ন অনুসারে, 
১, ৩, ৫, ৭তম,............ মিনিটে উঠবে যথাক্রমে ৮, ১২, ১৬, ২০...........মিটার
২, ৪, ৬, ৮তম.......... মিনিটে উঠবে যথাক্রমে ৪, ৮, ১২, ১৬......... মিটার

এভাবে, ৩০ মিনিটে উঠবে ৬০ মিটার
৩১ মিনিটে উঠবে ৬৮ মিটার
৩২ মিনিটে উঠবে = ৬৮ - ৪ = ৬৪ মিটার

∴ উঠা বাকি আছে = ৭০ - ৬৪ = ৬ মিটার

৮ মিটার উঠতে সময় লাগে ১ মিনিট বা ৬০ সেকেন্ড
৬ মিটার উঠতে সময় লাগে (৬০ × ৬)/৮ সেকেন্ড
= ৪৫ সেকেন্ড

∴ মোট সময় লাগবে = ৩২ মিনিট ৪৫ সেকেন্ড

[অপশনে ৩২ মিনিট ৪৫ সেকেন্ড না থাকায় সঠিক উত্তর হবে ঘ) None of the above]

===============================

প্রচলিত সমাধান:

যেহেতু ১ মিনিটে ৮ মিটার উঠে এবং শেষ মিনিটে এই দূরত্ব উঠবে সেহেতু এটা বিয়োগ করলে থাকে ৭০ - ৮ = ৬২ মিটার

১ম মিনিটে উঠে ৮ মিটার
২য় মিনিটে নামে ৪ মিটার

∴  ২ মিনিটে উঠবে ৪ মিটার 

অর্থাৎ ৪ মিটার উঠে = ২ মিনিটে
∴ ৬২ মিটার উঠে = (২ × ৬২)/৪
= ৩১ মিনিটে 

∴ খুঁটি বেয়ে উঠতে সময় লাগবে = ৩১ + ১ = ৩২ মিনিট

৩০.
Tk. 30,000 prize is to be divided among three employees in the ratio of 2 : 3 : 5 . What is the value of the smallest share?
  1. ক) Tk. 9000
  2. খ) Tk. 4000
  3. গ) Tk. 6000
  4. ঘ) Tk. 3000
ব্যাখ্যা
Question: Tk. 30,000 prize is to be divided among three employees in the ratio of 2 : 3 : 5 . What is the value of the smallest share?

Solution: 
ধরি,
অনুপাতের রাশিগুলোর মান = x

তাহলে,
প্রদত্ত অনুপাত হবে 2x : 3x : 5x

প্রশ্নমতে,
বা, 2x + 3x + 5x = 30000
বা, 10x = 30000
∴ x = 3000

ক্ষুদ্রতম শেয়ার, 2x = 2 × 3000
= 6000
৩১.
The difference between the length and the breadth of a table is 8 cm. If the breadth is decreased by 4 cm and the length is increased by 7 cm, the area remains the same. Find the area of the table?
  1. ক) 240 sq.cm
  2. খ) 540 sq.cm
  3. গ) 560 sq.cm
  4. ঘ) 660 sq.cm
ব্যাখ্যা
Question: The difference between the length and the breadth of a table is 8 cm. If the breadth is decreased by 4 cm and the length is increased by 7 cm, the area remains the same. Find the area of the table?

Solution:
টেবিলের প্রস্থ = x সে.মি.
টেবিলের দৈর্ঘ্য = x + 8 সে.মি.
টেবিলের ক্ষেত্রফল = x(x + 8)  বর্গ সে.মি.
= x2 + 8x বর্গ সে.মি.

প্রশ্নমতে 
(x - 4)(x + 8 + 7) = x2 + 8x
বা, (x - 4)(x + 15) = x2 + 8x
বা, x2 + 15x - 4x - 60 = x2 + 8x
বা, x2 - x2 + 11x - 8x  = 60
বা, 3x = 60
∴ x = 20

টেবিলের প্রস্থ = 20 সে.মি.
টেবিলের দৈর্ঘ্য = 20 + 8 = 28 সে.মি.

টেবিলের ক্ষেত্রফল = 20 × 28 = 560 বর্গসে.মি.
৩২.
If 15% of a number is 4.5, then 55% of the same number is -
  1. ক) 15
  2. খ) 9.5
  3. গ) 17.5
  4. ঘ) 16.5
ব্যাখ্যা
Question: If 15% of a number is 4.5, then 55% of the same number is -

Solution:
মনে করি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x এর 15% = 4.5
বা, 15x/100 = 4.5
বা, 15x = 4.5 × 100
বা, x = 450/15
∴ x = 30

সংখ্যাটির 55% = 30 এর 55%
= (30 × 55)/100
= 16.5

∴ নির্ণেয় সংখ্যাটি 16.5
৩৩.
If f is a function defined from R to R is given by f(a) = 3a - 5, then f - 1(a) is given by -
  1. ক) (a + 5)/3
  2. খ) (3a + 5)/3
  3. গ) (a - 5)/3
  4. ঘ) (3a - 5)/3
ব্যাখ্যা
Question: If f is a function defined from R to R is given by f(a) = 3a - 5, then f - 1(a) is given by -

Solution:
f(a) = 3a - 5
⇒ f - 1 {f(a)} = 3{f - 1(a)} - 5  [a এর পরিবর্তে f - 1(a) বসিয়ে]
⇒ ‍a = 3{f - 1(a)} - 5
⇒ 3{f - 1(a)} = a + 5
∴ f - 1(a) = (a + 5)/3
৩৪.
In how many ways can 2 boys and 2 girls be selected from 10 boys and 8 girls?
  1. ক) 73
  2. খ) 3060
  3. গ) 1260
  4. ঘ) 4060
ব্যাখ্যা
Question: In how many ways can 2 boys and 2 girls be selected from 10 boys and 8 girls?

Solution:
10 জন বালক হতে প্রতিবার 2 জন বালক বেছে নেয়া যায় = 10C2 = 45 উপায়ে
8 জন বালিকা হতে প্রতিবার 2 জন বালিকা বেছে নেয়া যায় = 8C2 = 28 উপায়ে

∴ মোট বেছে নেয়া যায় = 45 × 28 = 1260 উপায়ে
৩৫.
If ‍a2 + b2 = 63 and ab = 9 then = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
Question: If ‍a2 + b2 = 63 and ab = 9 then = ?

Solution:
দেওয়া আছে,
a2 + b2 = 63
ab = 9

এখন,
(1/a) + (1/b)
= (b + a)/ab
= √(a + b)2/ab
= √(a2 + b2 + 2ab)/ab
= √{63 + (2 × 9)}/9
= √81/9
= 9/9
= 1
৩৬.
If Tk.5,000 is invested at 12% annual rate of compound interest, how much will the investment be worth after 2 years?
  1. ক) Tk. 6800
  2. খ) Tk. 6262
  3. গ) Tk. 8225
  4. ঘ) Tk. 6272
ব্যাখ্যা
Question: If Tk.5,000 is invested at 12% annual rate of compound interest, how much will the investment be worth after 2 years?

Solution:
এখানে, 
আসল, P = 5000 টাকা 
মুনাফার হার, r = 12% = 12/100
সময়, n = 2 বছর 

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
মুনাফা আসল = P(1 + r)n
= 5000 × {1 + (12/100)}2
= 5000 × {(100 + 12)/100}2
= 5000 × (112/100)2
= 5000 × (28/25)2
= 5000 × (28/25) × (28/25)
= 6272 টাকা
৩৭.
Four pipes can fill a reservoir in 15, 20, 30 and 60 hours respectively. The first pipe was opened at 7 am, second 8 am, third at 9 am and fourth at 10 am. When will the reservoir be full?
  1. ক) 1 p.m.
  2. খ) 2 p.m.
  3. গ) 3 p.m.
  4. ঘ) 4 p.m.
ব্যাখ্যা
Question: Four pipes can fill a reservoir in 15, 20, 30 and 60 hours respectively. The first pipe was opened at 7 am, second 8 am, third at 9 am and fourth at 10 am. When will the reservoir be full?

Solution:
Let,
the time be x hours after 7 am.
Then, the first pipe worked for x hours
Second pipe for (x - 1) hours;
Third pipe for (x - 2) hours;
Fourth pipe for (x - 3) hours.

ATQ,
(x/15) + {(x - 1)/20} + {(x - 2)/30} + {(x - 3)/60} = 1
⇒ (4x + 3x - 3 + 2x - 4 + x - 3)/60 = 1
⇒ 10x - 10 = 60
⇒ 10x = 70
∴ x = 7

So, the reservoir will be full 7 hours after 7 am = 7 + 7 = 14 = 2 p.m.
৩৮.
The difference between the numerator and the denominator of a fraction is 5. If 5 is added to the denominator the fraction is decreased by 5/4 then the value of the fraction will be equal to:
  1. ক) 1/6
  2. খ) 13/4
  3. গ) 9/4
  4. ঘ) 5
ব্যাখ্যা
Question: The difference between the numerator and the denominator of a fraction is 5. If 5 is added to the denominator the fraction is decreased by 5/4 then the value of the fraction will be equal to:

Solution:
ধরি,
ভগ্নাংশটির হর = x
ভগ্নাংশটির লব = x + 5

∴ ভগ্নাংশটি = (x + 5)/x

প্রশ্নমতে,
{(x + 5)/x} - {(x + 5)/(x + 5)} = 5/4
⇒ {(x + 5)/x} - 1 = 5/4
⇒ {(x + 5)/x} = (5/4) + 1
∴ {(x + 5)/x} = 9/4

∴ ভগ্নাংশটি = 9/4
৩৯.
If 4x + y = 1 and 4x - y = 4, then the values of x and y respectively are -
  1. ক) 3/2 and 1/2
  2. খ) - 1/4 and 1/4
  3. গ) - 1/4 and - 1/2
  4. ঘ) 1/2 and - 1/2
ব্যাখ্যা
Question: If 4x + y = 1 and 4x - y = 4, then the values of x and y respectively are -

Solution:
দেওয়া আছে,
4x + y = 1
বা, 4x + y = 40
বা, x + y = 0 .................... (1)
এবং
4x - y = 4
বা, 4x - y = 41
বা, x - y = 1 ................. (2)

(1) + (2) হতে পাই,
x + y = 0
x - y = 1
                  
2x = 1
∴ x = 1/2

x এর মান (1) নং বসিয়ে পাই,
x + y = 0
⇒ (1/2) + y = 0
∴ y = - 1/2

∴ নির্ণেয় সমাধান (x, y) = (1/2, - 1/2)
৪০.
Find the probability of selecting a prime number from a set of numbers 1 to 15 (both inclusive).
  1. ক) 3/5
  2. খ) 1/15
  3. গ) 7/15
  4. ঘ) 2/5
ব্যাখ্যা
Question: Find the probability of selecting a prime number from a set of numbers 1 to 15 (both inclusive).

Solution:
1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা = 15
1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা 6টি যথাক্রমে 2, 3, 5, 7, 11, 13.

∴ নির্ণেয় সম্ভাব্যতা = 6/15 = 2/5
৪১.
sin(θ + 15°) = 3/√12 হলে √2cosθ = ?
  1. ক) 1/√2
  2. খ) 1/2
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
Question: sin(θ + 15°) = 3/√12 হলে √2cosθ = ?

Solution:
sin(θ + 15°) = 3/√12
⇒ sin(θ + 15°) = 3/(2√3)
⇒ sin(θ + 15°) = (√3 . √3)/2√3
⇒ sin(θ + 15°) = √3/2
⇒ sin(θ + 15°) = sin60°
⇒ θ + 15° = 60°
⇒ θ = 45°

Now,
√2cosθ = √2(cos 45°)
= √2(1/√2)
= 1
৪২.
If what is the value of x?
  1. ক) - 1
  2. খ) 0
  3. গ) 5
  4. ঘ) - 5
ব্যাখ্যা
Question: If what is the value of x?

Solution:
3/(x - 1) = 2/(x + 1)
⇒ 3x + 3 = 2x - 2
⇒ 3x - 2x = - 2 - 3
∴ x = - 5
৪৩.
A and B invested in a business. The profit earned was divided in the ratio 2 : 3. If A invested Tk. 35500, the amount invested by B is -
  1. ক) Tk. 54250
  2. খ) Tk. 53250
  3. গ) Tk. 53500
  4. ঘ) Tk. 53350
ব্যাখ্যা
Question: A and B invested in a business. The profit earned was divided in the ratio 2 : 3. If A invested Tk. 35500, the amount invested by B is -

Solution:
ধরি,
A বিনিয়োগ করেছিল 2x টাকা এবং B বিনিয়োগ করেছিল 3x টাকা

প্রশ্নমতে, 2x = 35500
∴ x = 17750

∴ B বিনিয়োগ করেছিল = 3x = 3 × 17750
= 53250 টাকা।
৪৪.
Who was the second king of the Mughal Empire?
  1. ক) Babur
  2. খ) Bahadur Shah
  3. গ) Humayun
  4. ঘ) Jalaluddin Muhammad Akbar
ব্যাখ্যা

হুমায়ুন (১৫৩০-১৫৫৬):
হুমায়ুন দ্বিতীয়  মুগল সম্রাট ও  বাবরের জ্যেষ্ঠ পুত্র।
• ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 
• বাংলার গৌড় অধিকার ১৫৩৮ সালে। গৌড় বাংলার নাম 'জান্নাতাবাদ' রাখেন।
• ১৫৩৯ সালে চৌসারের যুদ্ধে  হুমায়ুন শেরশাহ নিকট পরাজিত হন।
• ১৫৫৬ খ্রিস্টাব্দে দিল্লি­ ও আগ্রা পুনর্দখল করেন।
• দিল্লি দখলে তাকে সহায়তা করেন পারস্য সম্রাট শাহ তাহমাসপ।
• সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’ এবং হুমায়ূন এখানে ছয়মাস অবস্থান করেন।

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা  এবং বাংলা পিডিয়া। 

৪৫.
'Black September' was a conflict between - 
  1. ক) Israel and Palestine 
  2. খ) Egypt and Jordan 
  3. গ) Palestine and Jordan 
  4. ঘ) Israel and Egypt
ব্যাখ্যা

Black September:
ফিলিস্তিন ও জর্ডানের মধ্যকার গৃহযুদ্ধ ১৯৭০ সালের সেপ্টেম্বরে শুরু হয়।
• ফিলিস্তিন ও জর্ডানের মধ্যকার গৃহযুদ্ধ ইতিহাসে আইলুল আল-আসওয়াদ বা ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত।
• ১০ দিনের এই যুদ্ধে পিএলও এর বহু নেতাকর্মী নিহত হয় এবং জর্ডান থেকে বহু ফিলিস্তিনিদেকে উচ্ছেদ করা হয়।
• এর প্রতিবাদস্বরূপ ব্ল্যাক সেপ্টেম্বর নামক গেরিলা সংগঠনটির উদ্ভব হয়।
• ব্ল্যাক সেপ্টেম্বর কোন স্বাধীনতাকামী সংগঠন নয়, মূলত একটি গেরিলা সংগঠন।

উৎস: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট। 

 

৪৬.
Which one of the following is a secondary financial market?
  1. ক) money markets
  2. খ) stock markets
  3. গ) currency markets
  4. ঘ) derivative markets
ব্যাখ্যা
পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। 
• বাংলাদেশে ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে।
এগুলো হলো -
- ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪) এবং
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫)।
• ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে নারায়ণগঞ্জে এবং ১৯৫৮ সালে ঢাকার মতিঝিলে স্থানান্তরিত হয়। 
• বাংলাদেশে শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (BSEC) যা ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত।
• গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।

তথ্যসূত্র:- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
৪৭.
The smallest bones in the human body is found in the -
  1. ক) Femur
  2. খ) Ears
  3. গ) Fibula
  4. ঘ) Sternum
ব্যাখ্যা

মানবদেহ:
• মানবদেহে সবচেয়ে ছোট হাড় রয়েছে- কানের মধ্যে। 
• কানের মধ্যকর্ণে তিনটি হাড় রয়েছে - ম্যালেউস, স্টেপস এবং ইনকাস।
• স্টেপস তিনটি হাড়ের মধ্যে সবচেয়ে ছোট।
• স্টেপসের আকার ৩ মিমি × ২.৫ মিমি।
•ফিমার বা উরুর হাড়  হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় এবং ভারী হাড়।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেনি, জীববিজ্ঞান ২য় পত্র,গাজী আজমল।

৪৮.
Where is 'Ground Zero'?
  1. ক) Paris
  2. খ) New York
  3. গ) London
  4. ঘ) Canberra
ব্যাখ্যা

• ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জঙ্গীগোষ্ঠী আল-কায়দার বোমা হামলায়  ধ্বংস হয়ে যায়।
• পরে  ধ্বংস হওয়া স্থানটি বিশ্বব্যাপী 'গ্রাউন্ড জিরো' হিসেবে পরিচিতি লাভ করে।
• আল-কায়দার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রেক্ষিতে ইরাক ও আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।

উৎস:- ব্রিটানিকা।

৪৯.
When was the 'TRIPS' agreement signed?
  1. ক) 15 April 1993
  2. খ) 15 April 1994
  3. গ) 15 April 1995
  4. ঘ) 17 April 1996
ব্যাখ্যা
Trade-Related Aspects of Intellectual Property Rights:
- TRIPS means - Trade-Related Aspects of Intellectual Property Rights.
-  TRIPS হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কো মারাক্কাশে এটি গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
- তবেনউন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের  সুবিধা প্রদান করা হয়।

উৎস: WTO ওয়েবসাইট ।
৫০.
Which blood group is called a universal donor?
  1. ক) AB positive
  2. খ) O negative
  3. গ) B negative
  4. ঘ) AB negative
ব্যাখ্যা

• O নেগেটিভ রক্তের কোনো অ্যান্টিজেন নেই।
• O নেগেটিভ রক্ত ইমিউনি রেসপন্সে কোন ক্ষতি করে না, প্রাপকের রক্তের ধরন ভিন্ন হলেও তাই O নেগেটিভ রক্তকে সর্বজনীন দাতা বলা হয়
• AB গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই  AB গ্রুপ নিতে পারে বিধায়  AB গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।

উৎস:  বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 

৫১.
How many characters long is a 'SWIFT' code?
  1. ক) 5 characters
  2. খ) 7 characters
  3. গ) 11 characters
  4. ঘ) 14 characters
ব্যাখ্যা
The Society for Worldwide Interbank Financial Telecommunication:
• SWIFT Code - ৮ থেকে ১১ ক্যারেক্টার বিশিষ্ট
• SWIFT এর  পূর্ণরূপ হলো - The Society for Worldwide Interbank Financial Telecommunication.
• টেলিফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এক স্থান থেকে অন্যস্থানে অর্থ স্থানান্তর করছে।
• ওয়্যার ট্রান্সফারের মাধ্যমেই SWIFT নামক অর্থ স্থানান্তরের সিস্টেম প্রবর্তন করা হয়েছে।
•  SWIFT code ব্যবহার করে ব্যাংক নিরাপদে গ্রাহকের অর্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারে ।

উৎস : ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
The 'Actuarial Science' is associated with -
  1. ক) banking organization
  2. খ) financial bank
  3. গ) interest
  4. ঘ) insurance
ব্যাখ্যা
Actuarial science:
• Actuarial science is associated with insurance, pension, and investment plans.
• ম্যাথমেটিক্স, ফিনান্স, প্রব্যাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স এবং কম্পিউটার প্রোগ্রামিং এই সবকিছু সমন্বয়ে তৈরি অ্যাকচুয়ারিয়াল সায়েন্স।
• সাধারণত বিভিন্ন আর্থিক সংস্থা, ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক, রিটায়ারমেন্ট ফান্ড বা বিমা সংস্থাগুলির ভবিষ্যতের পরিকল্পনা,  রূপায়ণ এবং পরবর্তীকালে তা উন্নত করার জন্য অ্যাকচুয়ারিয়াল সায়েন্সকে ব্যবহার করা হয়।  
• জীবন বিমা, স্বাস্থ্য বিমা, সাধারণ বিমা বা যানবাহন বিমা—সবক্ষেত্রেই Actuarial Science প্রভাব রয়েছে। 

উৎস: upei.ca.com
৫৩.
World Autism Awareness Day is -
  1. ক) 22 March
  2. খ) 30 March
  3. গ) 2 April
  4. ঘ) 7 April
ব্যাখ্যা
List of International Days:
2 April -World Autism Awareness Day.
• 22 March - World Water Day.
• 30 March - International Day of Zero Waste.
• 7 April - World Health Day.

উৎস: un.org
৫৪.
Fathometer is used to measure -
  1. ক) Earthquakes
  2. খ) Milk purity
  3. গ) Sound intensity
  4. ঘ) Ocean depth
ব্যাখ্যা
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।

এছাড়াও গুরুত্বপূর্ণ আরো কয়েকটি পরিমাপক যন্ত্র: 
 • আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
• ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম - সিসমোগ্রাফ।
• ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম - রিখটার স্কেল।
• বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্ৰ - ব্যারোমিটার।
• উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র -ট্যাকোমিট...
• আটিয়াল ও রক্তের চাপ মাপক যন্ত্র - স্ফিগমেমোমিটার।
• দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার।

উৎস: ব্রিটানিকা।
৫৫.
What is the full form of 'FBCCI'?
  1. ক) Federation of Bangladesh Companies of Commerce and Instrumentation.
  2. খ) Federation of Bangladesh Chambers of Commerce & Industries.
  3. গ) Federation of Bangladesh Chambers of Commerce and Industrialization.
  4. ঘ) Federation of Bangladesh Conglomerate of Commerce and Industries.
ব্যাখ্যা
• FBCCI full form - Federation of Bangladesh Chambers of Commerce and Industry.
• ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• বর্তমান সভাপতি - জসিম উদ্দিন।
• বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে পরামর্শমূলক এবং উপদেষ্টা ক্ষমতায় অগ্রণী ভূমিকা পালন করে, বেসরকারি বাণিজ্য খাতের স্বার্থ রক্ষা করে।

সূত্র: FBCCI ওয়েবসাইট।
৫৬.
Regional Cooperation Development Headquarters located in -
  1. ক) Cairo
  2. খ) Tehran
  3. গ) Istanbul
  4. ঘ) Islamabad
ব্যাখ্যা
Regional Cooperation Development:
• ২১ জুলাই, ১৯৬৪ সালের CENTO - এর আঞ্চলিক সদস্যবর্গের (ইরান, তুরস্ক ও পাকিস্তান) উদ্যোগে Regional Cooperation Development  (RCD) প্রতিষ্ঠিত হয়।
• RCD এর সদর দপ্তর অবস্থিত - ইরানের তেহরানে ।
• RCD ১৯৮৫ সালে ECO দ্বারা প্রতিস্থাপিত হয় ।
• RCD বর্তমান সংস্থা ৭ টি।
Source: icd.org
৫৭.
Which vitamins are soluble in water?
  1. ক) A & D
  2. খ) A & K
  3. গ) B & C
  4. ঘ) B & D
ব্যাখ্যা
• ভিটামিন : দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। সুষম খাদ্যে প্রচুর ভিটামিন পাওয়া যায়। ভিটামিনকে দু’ভাগে ভাগ করা যায়। যথা-
(ক) চর্বিতে দ্রবণীয় ভিটামিন।
(খ) পানিতে দ্রবণীয় ভিটামিন।

• পানিতে দ্রবণীয় ভিটামিন : ভিটামিন ‘বি’ কমপ্লেক্স ও ‘সি’ (Vit-B Complex, Vit-C)।

• চর্বিতে দ্রবণীয় ভিটামিন : ভিটামিন ‘এ’, ‘ডি’, ‘ই’ এবং ‘কে’ (A, D, E, K)।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
Which is the largest upazila in Bangladesh?
  1. ক) Bagha Chari
  2. খ) Subarna char
  3. গ) Hati Nagar
  4. ঘ) Raipura
ব্যাখ্যা

উপজেলা ও ইউনিয়ন সংক্রান্ত :
বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বাগাইছড়ি ও শ্যামনগর উভয়কে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হিসেবে দেখানো হয়েছে। 
 
রাঙামাটি জেলা ওয়েবসাইটের তথ্যানুসারে,- 
• বাঘাইছড়ি উপজেলা বাংলাদেশের পূর্ব দক্ষিণাংশের সর্ব উত্তরে সীমান্তবর্তী একটি উপজেলা। 
• রাঙামাটি জেলা সদর হতে এর দূরত্ব ১৪৬কি.মি.। 
• এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা, যার আয়তন ৭০৩ বর্গমাইল। 

অপরদিকে, সাতক্ষীরা জেলা ওয়েবসাইটের তথ্যানুসারে,- 
• শ্যামনগর উপজেলাটি বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার অধীন একটি উপজেলা। 
• এর আয়তন ৪৮৩.১১ বর্গ কিঃমিঃ বা ১৮৬.৫২ বর্গমাইল (সুন্দরবন সহ ১৯৬৮.২৪ বর্গ কিঃমিঃ বা ৭৫৯.৯৪ বর্গ মাইল )।
• আবার সুন্দরবনকে যুক্ত করলে শ্যামনগর উপজেলাটি ১৯৬৮.২৪ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট, যার মূল ভূখন্ড ৪৮৩.১১ বর্গ কিলোমিটার এবং সুন্দরবন     ১৪৮৫.১৩ বর্গ কিলোমিটার।
 
অর্থাৎ, মূল ভূখণ্ডের ভিত্তিতে বাঘাইছড়ি হলো সর্ববৃহৎ উপজেলা। 

• অপশনে যদি বাঘাইছড়ি ও শ্যামনগর থাকে, তবে সঠিক উত্তর হবে বাঘাইছড়ি।
• আর যদি অপশনে শুধু শ্যামনগর থাকে, তবে সঠিক উত্তর হবে শ্যামনগর। 

এছাড়াও
• বাংলাদেশে মোট উপজেলা আছে - ৪৯৫টি।
• দেশে নতুন করে তিনটি উপজেলা হয়েছে তা হলো:
   - কক্সবাজারের ঈদগাঁও,
   - মাদারীপুরের ডাসার
   - সুনামগঞ্জের মধ্যনগর।
• এ ছাড়াও সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে।
• বাংলাদেশের পরিসংখ্যান পকেট বুক অক্টোবর ২০২২ অনুযায়ী,বর্তমানে ৪৫৭৮টি ইউনিয়ন আছে।

উৎস: রাঙামাটি জেলা ওয়েবসাইট, সাতক্ষীরা জেলা ওয়েবসাইট এবং বাংলাদেশের পরিসংখ্যান পকেট বুক অক্টোবর ২০২২ ।

৫৯.
Panini was - 
  1. ক) a Greek philosopher
  2. খ) an Indian astronomer and famous mathematician
  3. গ) a Sanskrit grammarian of Vedic times
  4. ঘ) great poet of ancient times.
ব্যাখ্যা
পাণিনি:
- পাণিনি ছিলেন উপমহাদেশের বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ।
- তিনি অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত।
- প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশে প্রধানত সংস্কৃত ব্যাকরণেরই চর্চা হয়েছে খুব সামান্য হয়েছে প্রাকৃত ব্যাকরণের চর্চা।

উৎস: বাংলাপিডিয়া
৬০.
Which country is the second largest exporter of arms in the world?
  1. ক) UK
  2. খ) United States
  3. গ) France
  4. ঘ) Russia
ব্যাখ্যা
অস্ত্র রপ্তানি: 
• ৫ ডিসেম্বর ২০২২ তারিখে সুইডেনের স্টকহোম ভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) অস্ত্র রপ্তানি প্রতিবেদন অনুসারে:
• অস্ত্র রপ্তানিতে শীর্ষ ৫ দেশ:
 - যুক্তরাষ্ট্র (৩৮.৬%)
 - রাশিয়া (১৮.৬%)
 - ফ্রান্স (১০.৭%)
 - চীন (৪.৬%)
 - জার্মানি (৪.৫%)
• এশিয়ার বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক  চীন।

উৎস: www.sipri.org
৬১.
Which network topology is called hierarchical topology?
  1. ক) Ring
  2. খ) Star
  3. গ) Tree
  4. ঘ) Mesh
ব্যাখ্যা
Tree network topology is called hierarchical topology.
• ট্রি টপোলজি: ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- মুল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়। 
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
Which disks are used to store more than 25 GB of data at a very high speed in less time?
  1. ক) Digital Versatile
  2. খ) Compact
  3. গ) Blue-Ray
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Blue-Ray disks are used to store more than 25 GB of data at a very high speed in less time.
- ব্লু-রে ডিস্ক (Blu-ray Disc) বিডি বা ব্লু-রে নামেও পরিচিত, যা এক ধরনের অপটিকাল ডিস্ক ডিভাইস।
- ডিভিডি বা সিডির মতো ব্লু-রে ডিস্ক নামটি এসেছে এই ডিস্কে ব্যবহৃত নীল-বেগুনি লেজারের (ব্লু-ভায়োলেট লেজার) নামানুসারে।
- এটি মূলত হাইডেফিনিশন ভিডিও, প্লেস্টেশন-৩ ভিডিও গেম ও অন্যান্য তথ্য-উপাত্ত সংরক্ষণে ব্যবহার করা হয়।
- প্রতিটি একক লেয়ারবিশিষ্ট ব্লু-রে ডিস্ক ২৫ গিগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করতে পারে।
- অন্যদিকে দ্বৈত লেয়ারের ক্ষেত্রে এই ধারণক্ষমতা হয় ৫০ গিগাবাইট। 

উৎস: Computerhope Website.
৬৩.
Which register in the computer processor has the address of the next instruction to be executed from memory?
  1. ক) Accumulator
  2. খ) Program Counter Register
  3. গ) Flag Register
  4. ঘ) Instruction Register
ব্যাখ্যা
Program Counter Register in the computer processor has the address of the next instruction to be executed from memory.
• প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার (Program Counter Register): প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে মেমরি অ্যাড্রেসের পর্যায়ক্রম সংরক্ষিত থাকে।
- একটি নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ মেমরির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার নির্দেশ করে।
- অর্থাৎ প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারে সব সময় পরবর্তী নির্দেশের আ্যাড্রেস থাকে।
- এ ধরনের রেজিস্টারকে ইনস্ট্রাকশন পয়েন্টারও বলা হয়।
- মাইক্রোপ্রসেসর এ ধরনের রেজিস্টারের সাহায্যে নির্দেশসমূহের ধারাবাহিকতা বজায় রাখে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
What is the full form of NTFS?
  1. ক) Nano Technology File System
  2. খ) Numeric Technology File System
  3. গ) Network Technology File System
  4. ঘ) New Technology File System
ব্যাখ্যা
• The full form of NTFS- New Technology File System.
- এ ধরনের সিস্টেমে প্রতিটি ফাইল বা ফোল্ডারের জন্য অ্যাক্সেস কন্ট্রোল করা যায় এবং একই ড্রাইভে অধিক পরিমাণ ডেটা সংরক্ষণ করা যায়।
- এটিতে UNIX বা UNIX সমর্থিত অপারেটিং সিস্টেম চালানো যায়।
- তাছাড়া এতে Windows NT এবং Windows 2000 অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- NTFS সিস্টেমের অন্যতম সুবিধা হলো প্রত্যেক ব্যবহারকারী কী পরিমাণ স্পেস ব্যবহার করবে, তা কন্ট্রোল করা যায়।
- NTFS পার্টিশনের সর্বোচ্চ ডেটা সংরক্ষণ ক্ষমতা হলো 8GB.

উৎস: Computerhope website.
৬৫.
In HTML, the ______ makes it possible to add different 'decorations' or 'effects' to text. 
  1. ক) Text Align property 
  2. খ) Text Indent property 
  3. গ) Letter Spacing property 
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• In HTML, the Text Align property makes it possible to add different 'decorations' or 'effects' to text. 
Align অ্যাট্রিবিউট: ব্রাউজার উইন্ডোতে টেক্সট এলাইনমেন্ট অর্থাৎ টেক্সটের অবস্থান কোথায় হবে বামে, ডানে বা কেন্দ্রে তা নির্ধারণ করার জন্য Text Align ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৬.
CD-ROM is a-
  1. ক) Main Memory
  2. খ) Secondary Memory
  3. গ) Internal Memory
  4. ঘ) Primary Memory
ব্যাখ্যা
• CD-ROM is a Secondary Memory.
• সহায়ক মেমরি (Secondary Memory):
কম্পিউটারের যে মেমরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমরি বলা হয়।
- এ ধরনের মেমরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়। 
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি এ ধরনের সহায়ক মেমরির উদাহরণ।
• সিডি-রম (CD-ROM): কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম।
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। 
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে।
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। 
- সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
'Superscript, Subscript, Strike' are known as-
  1. ক) Font style
  2. খ) Font effects
  3. গ) Text effects
  4. ঘ) Word art
ব্যাখ্যা
• Superscript, subscript, strike - through are known as Font effects.
Superscript: এটি ব্যবহৃত হয় কোন Number বা Letter এর উপর আরেকটি Number বা Letter লেখা, যেটি power হিসেবে ব্যবহৃত হয়।
যেমন: X2  
Subscript: এটি ব্যবহৃত হয় কোন Number বা Letter এর নিচে আরেকটি Number বা Letter লিখে কোন সংকেত লেখার কাজে ব্যবহৃত হয়।
যেমন: X2  
Strike: এটি একটি Font Effect যা কোন টেক্সট এর উপর একটি লাইন অতিক্রম করার জন্য ব্যবহৃত হয়।
যেমন:

 
উৎস: Computerhope website।
৬৮.
Which of the following is an input device?
  1. ক) Printer
  2. খ) Scanner
  3. গ) Plotter
  4. ঘ) Projector
ব্যাখ্যা
• Scanner is an input device.
• স্ক্যানার: স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়।
- এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়।
• ইনপুট ডিভাইস: কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস।
- ইনপুট ডিভাইসসমূহ হলো: কী-বোর্ড, মাউস, বার কোড রিডার, ওএমআর, স্ক্যানার ইত্যাদি।
• আউটপুট ডিভাইস: কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।
- আউটপুট ডিভাইসসমূহ হলো: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
The Elastic Compute Cloud (EC2) of Amazon is based on-
  1. ক) IaaS
  2. খ) PaaS
  3. গ) SaaS
  4. ঘ) SECaaS
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল: সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- যেমন, আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এর উদাহরণ। EC2-তে ডেটা সেন্টারে প্রতি সার্ভারে ১ থেকে ৮টি ভার্চুয়াল মেশিন চলে, ক্লায়েন্টরা এগুলো ভাড়া নেন।
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে। অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- যেমন, গুগলের অ্যাপ ইঞ্জিন।
৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- যেমন, Google Docs.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
In which data transmission mode, both devices can transmit the signal one at a time?
  1. ক) Simplex
  2. খ) Half-Duplex
  3. গ) Full-Duplex
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড: ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
১. সিমপ্লেক্স (Simplex)
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)

১. সিমপ্লেক্স (Simplex):
শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্রেক্স । এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টিভি।

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ: ওয়াকিটকি ৷

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে । যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।