পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পার্ট-১) ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।] পার্ট-২ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
'ভিখু ও পাচি' চরিত্র দুটি পাওয়া যায় কোন গ্রন্থে?
  1. ক) পুতুলনাচের ইতিকথা
  2. খ) দিবারাত্রির কাব্য
  3. গ) সোনার চেয়ে দামি
  4. ঘ) প্রাগৈতিহাসিক
ব্যাখ্যা

• মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।
• তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
• তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থ প্রাগৈতিহাসিক।
• এই গল্পের অন্যতম প্রধান চরিত্র ভিখু ও পাচি।
• তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থঃ
- অতসী মামা ও অন্যান্য গল্প,
- মিহি ও মোটা কাহিনী,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- ছোট বকুলপুরের যাত্রী,
- আত্মহত্যার অধিকার ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'চাঁদের পাহাড়' উপন্যাসের রচয়িতা-
  1. ক) মোহাম্মদ নজিবর রহমান
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) মোজাম্মেল হক
ব্যাখ্যা

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'চাঁদের পাহাড়'।
- এই উপন্যাসে আফ্রিকা মহাদেশের কাহিনী বর্ণিত আছে।
- এটি বাংলা রোমাঞ্চকর একটি ৎউপন্যাস।
- 'শঙ্কর' নামক ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনী এতে বর্ণিত আছে।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- দৃষ্টিপ্রদীপ,
- আরণ্যক,
- বিপিনের সংসার,
- অশনিসংকেত,
- অনুবর্তন ইত্যাদি।

• তাঁর রচিত ভ্রমণকাহিনীঃ
- অভিযাত্রিক,
- বনে পাহাড়ে,
- হে অরণ্য কথা কও ইত্যাদি।

• তাঁর রচিত ছোটগল্পঃ
- মেঘমল্লার,
- মৌরিফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল,
- পুঁইমাচা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
'রাঢ়াঙ' নাটকের রচয়িতা-
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) বিজন ভট্টাচার্য
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) সেলিম আল দ্বীন
ব্যাখ্যা

• মামুনুর রশিদ মূলত নাট্যকার ছিলেন।
• তাঁর বিখ্যাত কয়েকটি নাটকঃ
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- গিনিপিগ,
- রাঢ়াঙ
- মে দিবস,
- ইবলিশ,
- এখানে নোঙর,
- পাথর,
- সমতট,
- লেবেদফ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

.
'আনোয়ারা' উপন্যাসটির রচয়িতা-
  1. ক) মশাররফ হোসেন
  2. খ) নজিবর রহমান
  3. গ) মোজাম্মেল হক
  4. ঘ) নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা

• মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত উপন্যাসঃ
- আনোয়ারা,
- প্রেমের সমাধি,
- গরিবের মেয়ে,
- মেহেরুন্নিসা,
- পরিণাম,
- দুনিয়া আর চাই না,
- চাঁদতারা বা হাসন গঙ্গাবাহমতি ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
'বত্রিশ সিংহাসন' গ্রন্থটির রচয়িতা-
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) রামরাম বসু
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. ঘ) গোলকনাথ শর্মা
ব্যাখ্যা

• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত পণ্ডিত ছিল।
• তিনি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।
• তাঁর রচিত গ্রন্থ ছিল ৫ টি।
• তাঁর রচিত গ্রন্থগুলো হলোঃ
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- রাজাবলি,
- প্রবোধ চন্দ্রিকা ও
- বেদান্ত চন্দ্রিকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ’ কে বলেছেন?
  1. ক) আহমদ শরীফ
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) ড. রফিকুল ইসলাম
ব্যাখ্যা

- প্রখ্যাত ভাষা বিজ্ঞানী মুনীর চৌধুরীকে সম্ভবত কেউ জিজ্ঞাসা করেছিলেন তাঁর মাতৃভাষা কী? তিনি তখন একটি অত্যাশ্চর্য উত্তর দিয়েছিলেনঃ
‘‘আমার মাতৃভাষা কী? বাংলাভাষা। সমগ্র বাংলাভাষা। বিচিত্র রূপিনী বাংলাভাষা। অভিধানে আছে ষোড়শ রমণী মাতৃ সম্বোধনীযোগ্যা। শ্মশ্রু থেকে তনয়া, গর্ভধারিণী থেকে পিতৃরমণী। ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ। তারা সব পদ্মিনীর সহচরী। আমার মাতৃভাষা তিব্বতের গুহাচারী, মনসার দর্পচূর্ণকারী, আরাকানের রাজসভার মণিময় অলঙ্কার, বরেন্দ্রভূমির বাউলের উদাস আহ্বান, মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল ইসলাম আমার মাতৃভাষা। আমার মাতৃভাষা বাংলাভাষা’’।

.
কোনটি বিজন ভট্টাচার্যের নাটক নয়?
  1. ক) গোত্রান্তর
  2. খ) জনপদ
  3. গ) দণ্ডকারণ্য
  4. ঘ) নবান্ন
ব্যাখ্যা

• গণনাট্য সংঘের অন্যতম অভিনেতা এবং 'নবনাট্য' আন্দোলন'র প্রবক্তা বিজন ভট্টাচার্য।
• তাঁর রচিত বিখ্যাত নাটকঃ
- নবান্ন,
- জনপদ,
- কলঙ্ক,
- মরাচাঁদ,
- অবরোধ,
- গোত্রান্তর ইত্যাদি।
• 'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'মর্মবাণী' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) মোজাম্মেল হক
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) বিভূতিভূষণ
ব্যাখ্যা

• বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের একজন।
• তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন।
• বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পর বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক বলা হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- মর্মবাণী,
- বন্দীর বন্দনা,
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- যে আঁধার আলোর অধিক,
- মরচেপড়া পেরেকের গান,
- একদিন চিরদিন,
- স্বাগত বিদায় ইত্যাদি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- সাড়া,
- সানন্দা,
- তিথিডোর,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনের খাতা,
- রাতভরে বৃষ্টি,
- গোলাপ কেন কালো ইত্যাদি ।
• তাঁর রচিত নাটকঃ
- মায়ামালঞ্চ,
- তপস্বী ও তরঙ্গিনী,
- কলকাতার ইলেক্ট্রা ও সত্যসন্ধ।
• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- রেখাচিত্র,
- রজনী হ'ল উতলা,
- অভিনয় অভিনয় নয়,
- হাওয়া বদল।
• তাঁর রচিত প্রবন্ধঃ
- হঠাৎ আলোর ঝলকানি,
- কালের পুতুল,
- সাহিত্যচর্চা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'তন্বী' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• সুধীন্দ্রনাথ দত্ত পঞ্চপান্ডবের অন্যতম কবি ছিলেন।
• তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'তন্বী'।
• কাব্যটি তিনি রবীন্দ্রনাথের শ্রীচরণে উৎসর্গ করেন।
• তাঁর প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- ক্রন্দসী,
- অর্কেস্ট্রা,
- উত্তর ফাল্গুনী,
- প্রতিদিন,
- দশমী,
- প্রতিধ্বনি,
- সংবর্ত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
'ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।' কার উক্তি?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বুদ্ধদেব বসু
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

প্রমথ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তিঃ
- 'ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।'
- 'জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারিদিক ছড়াইয়া পড়িবে।'
- 'মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।'
- 'মন উঁচুতে উঠতে চায় নীচুতেও নামতে চায়।'
- 'যে জাতি মানে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

১১.
You may accept the job on offer ____ you may wait for the better job.
  1. ক) and
  2. খ) or
  3. গ) but
  4. ঘ) till
ব্যাখ্যা

- দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে।
- The vegetables were fresh, and they were tasty.
- দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হবে।
- He ran fast but he could not get on the train.
- কোনো কিছুর বিকল্প বোঝাতে Or (বা, অথবা, কিংবা) ব্যবহৃত হয়।
- You may accept the job on offer ____ you may wait for the better job.

১২.
Mehedi requested Uttam ____ the telephone to attend the meeting.
  1. ক) over
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা

- ফোনের মাধ্যমে বুঝাতে by phone/over the phone এবং ফোনে কথা চলছে/বলছে বুঝাতে (be) on the phone ব্যবহৃত হয়।
- I like to do business by phone/over the phone.
- He has been on the phone to Rita for an hour.
- Mehedi requested Uttam over the telephone to attend the meeting.

১৩.
Identify the correct sentence.
  1. ক) The paper is made from bamboo.
  2. খ) This ring is made of gold.
  3. গ) This table is made of wood.
  4. ঘ) All of the above
ব্যাখ্যা

- কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে। যেমন:
- This ring is made of gold.
- This table is made of wood.
- কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে made from বসে। যেমন:
- The paper is made from bamboo/wood.

১৪.
I still have _____ money in my pocket.
  1. ক) many
  2. খ) a little
  3. গ) few
  4. ঘ) a few
ব্যাখ্যা

- অল্প কয়েকটি অর্থ countable noun এর পূর্বে a few বসে এবং অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)। Examples:
- I have got a few friends, so I am not lonely.
- I would like a little salt in my vegetables.
- I still have a little money in my pocket.

১৫.
The company gives a five years guarantee ____ its longevity.
  1. ক) of
  2. খ) near
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা

- Guarantee for একটি appropriate preposition.
- নিশ্চয়তা অর্থে Guarantee এর পর for বসে। যেমন:
- The company gives a one year guarantee for its longevity.

১৬.
Hurrah! We have won the game. Here 'Hurrah!' is a/an-
  1. ক) Preposition
  2. খ) Interjection
  3. গ) Conjunction
  4. ঘ) Determiner
ব্যাখ্যা
- যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাদেরকেই interjection বলে।
- Joy (আনন্দ, গভীর হর্ষ) বুঝাতে ব্যবহৃত হয় Hurrah! বা Hurray!.
১৭.
Heaven! It is an ecstatic moment of my life. Here 'Heaven!' is a/an-
  1. ক) Conjunction
  2. খ) Preposition
  3. গ) Interjection
  4. ঘ) Determiner
ব্যাখ্যা
যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করে তাদেরকেই interjection বলে।
e.g. Ha!, Alas!, Ah!, Bravo! Hurray! etc.
১৮.
He was asked to ____ a doctor.
  1. ক) call off
  2. খ) call up
  3. গ) call out
  4. ঘ) call in
ব্যাখ্যা

- call in অর্থ ডাকা,
- call off অর্থ বাতিল করা,
- call out অর্থ চিৎকার করা,
- call up অর্থ স্মরণ করা।
- সঠিক বাক্যঃ He was asked to call in a doctor.

১৯.
The newspaper reports inform that women driver have _____ accidents than men.
  1. ক) less
  2. খ) fewer
  3. গ) least
  4. ঘ) lesser
ব্যাখ্যা

- Fewer এবং less হচ্ছে যথাক্রমে few এবং little এর comparative degree।
- তুলনামূলক কম সংখ্যক অর্থে countable noun এর পূর্বে fewer এবং তুলনামূলক কম পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে less বসে। যেমন:
- The newspaper reports inform that women driver have fewer accidents than men.

২০.
I am writing the essay _____ blue ink.
  1. ক) by
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
সাধারণত কালিতে লেখা বুঝাতে In ink বসে। তাই সঠিক বাক্যটি হবে I am writing the essay in blue ink.
২১.
I would like _____ salt in my vegetables.
  1. ক) a few
  2. খ) the few
  3. গ) few
  4. ঘ) a little
ব্যাখ্যা

- অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- I would like a little salt in my vegetables.
- অল্প কয়েকটি অর্থ countable noun এর পূর্বে a few বসে।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)। যেমনঃ
- I have got a few friends, so I am not lonely.

২২.
Imran Khan died _____ COVID-19.
  1. ক) in
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) by
ব্যাখ্যা

- রোগে মারা যাওয়া অর্থে die of বসে। যেমন- The man died of Malaria.
- আবার মহামারীতে মারা গেলে died by বসে। যেমন - More than two million people have died by Covid-19 across the globe.
(প্রশ্নের বাক্যে ১ জন মারা যাওয়ার কথা বলায় এটা মহামারী না হয়ে সাধারণ রোগ হিসাবে বিবেচনা করা হয়েছে)

- দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে die by বসে। যেমন- He died by an accident.
- ভাল কাজের জন্য বা দেশের জন্য মারা যাওয়ার অর্থে die for বসে। যেমন- He died for country.
- শান্তিতে মারা যাওয়া অর্থে die in বসে। যেমন- He died in 1993.

২৩.
______ nations in the world export diamonds.
  1. ক) Only a little
  2. খ) Only few
  3. গ) Only a few
  4. ঘ) Only little
ব্যাখ্যা

- Countable Noun (Nation) এর পূর্বে some বুঝাতে determiner হিসেবে only a few ব্যবহৃত হবে।
- কখনই only few or only little হয় না সব সময় only a few (countable noun) বা only a little (uncountable noun) হয়।
- Structures:
1. Only + a few/a few of + plural countable noun + plural verb + extension.
2. Only + a little/a little of + uncountable noun + singular verb + extension.

২৪.
Which one can be used as a determiner?
  1. ক) but
  2. খ) or
  3. গ) Ah!
  4. ঘ) no
ব্যাখ্যা

- Determiner সাধারণত Noun কে Modify করে।
- Example of some determiners:
a, an, the, any, many, much, few, fewer, little, less, all, another, each, every, either, no, neither, this, that, those, these, my, our, your, his, her, a lot of, an amount of etc.
- But ও or হচ্ছে conjunction.
- Ah! হচ্ছে interjection.

২৫.
You may go for a walk if you feel ____ it.
  1. ক) about
  2. খ) on
  3. গ) like
  4. ঘ) for
ব্যাখ্যা

- মতো, অনুরূপ অর্থে like ব্যবহৃত হয়।
- What is he like? (সে দেখতে কেমন?),
- He looks like his father (সে দেখতে তার বাবার মত),
- আবার কিছু করতে চাওয়া বা ইচ্ছা করা বুঝাতে feel like ব্যবহৃত হয়।

২৬.
I have known him ____ a long time.
  1. ক) since
  2. খ) after
  3. গ) during
  4. ঘ) for
ব্যাখ্যা

- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম- (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.

২৭.
He ran fast _____ he could not get the train.
  1. ক) yet
  2. খ) and
  3. গ) till
  4. ঘ) but
ব্যাখ্যা

- দুটি সমজাতীয় বিষয়কে যুক্ত করতে and বসে।
- The vegetables were fresh, and they were tasty.
- দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে but বসাতে হবে।
- He ran fast but he could not get on the train.
- কোনো কিছুর বিকল্প বোঝাতে Or (বা, অথবা, কিংবা) ব্যবহৃত হয়।
- You may accept the job on offer ____ you may wait for the better job.

২৮.
Nepal lies ______ India, China and Bhutan.
  1. ক) among
  2. খ) in
  3. গ) between
  4. ঘ) to
ব্যাখ্যা

- সাধারণত দুইটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে between এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে among ব্যবহৃত হয়।
- ব্যতিক্রমঃ দুইয়ের অধিক proper noun থাকলে অথবা স্বতন্ত্র বা আলাদা স্বত্তা বুঝালে দুইয়ের অধিক কোনো কিছুর ক্ষেত্রেও between ব্যবহৃত হয়। যেমন-
• Nepal lies between India, China and Bhutan.
• Luxemburg lies between Belgium, Austria and France.
Source: A Practical English Grammar by A.J. Thomson and A.V. Martinet.

২৯.
The poor live _____ hand to mouth.
  1. ক) with
  2. খ) at
  3. গ) from
  4. ঘ) in
ব্যাখ্যা

- Meaning of 'live (from) hand to mouth' is 'to have just enough money to live on and nothing extra'.
- live (from) hand to mouth এর বাংলা অর্থ হলো দিন আনে দিন খায়।
- The poor live from hand to mouth.
- বাক্যটির বাংলা অর্থ হলো- গরিবেরা দিন আনে দিন খায়।

৩০.
Choose the correct sentence.
  1. ক) The train is running in time.
  2. খ) The train is running with time.
  3. গ) The train is running to time.
  4. ঘ) The train is running on time.
ব্যাখ্যা
- সাধারণত নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে in time বসে।
- কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বেও না পরেও না অর্থাৎ ঠিক সময় বোঝাতে on time বসে। যেমনঃ The train is running on time.
৩১.
I have great confidence ___ you.
  1. ক) to
  2. খ) on
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা

- I have great confidence in you.
- However, Let me tell you something in confidence.
Source: Common Mistakes in English.

৩২.
We will need only _____ food for the picnic.
  1. ক) a many
  2. খ) a little
  3. গ) the little
  4. ঘ) a few
ব্যাখ্যা

Structure:
- Only + a little/a little of + uncountable noun + singular verb + extension. Example:
- We will need only a little food for the picnic.

৩৩.
Mahmudullah is _____ punctual _____ efficient.
  1. ক) neither, but
  2. খ) very, but
  3. গ) neither, nor
  4. ঘ) either, nor
ব্যাখ্যা

• কিছু Co-relative conjunction আছে যেগুলো জোড়া আকারে ব্যবহৃত হয়। যেমন:
- either --- or,
- neither --- nor,
- not only --- but also,
- whether --- or,
- not --- but,
- No sooner --- than,
- hardly --- before/when,
- scarcely --- when,
- both --- and ইত্যাদি।
• বাক্যটি হবে He is neither punctual nor efficient.
• যার অর্থ ধারায়- সে সময়নিষ্টও নয়, সুদক্ষও নয়।

৩৪.
This is a book ______ pregnancy.
  1. ক) in
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) by
ব্যাখ্যা

on এর ব্যবহারঃ
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।যেমন- Put the book on the table.
২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে। যেমন- I went to meet him on last Monday.
৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে। যেমন- I was born on 21 July in 1990.
৪. সদস্য বুঝাতে on বসে। যেমন- I am not on the committee.
৫. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে। যেমন- This is a book on pregnancy.