পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes৩০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ৪: পার্ট – ১: বাংলা ব্যাকরণ টপিকসমূহ: ১. ধ্বনিতত্ত্ব (ণ-ত্ব ও ষ-ত্ব বিধান; সন্ধি) ২. শব্দপ্রকরণ (লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ; সংখ্যাবাচক শব্দ; দ্বিরুক্ত বাচক শব্দ/শব্দ দ্বিত্ব; বচন; পদাশ্রিত নির্দেশক।) Part-2: English Literature Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allussion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Methaphore, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). পার্ট-৩: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: তথ্য-প্রযুক্তি: ১. আধুনিক প্রযুক্তির ডিভাইসসমূহ - স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব ইত্যাদি। ২. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; মোবাইল নেটওয়ার্ক ও এর বৈশিষ্ট্য; সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি। ৩. তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি। ৪. ক্লায়েন্ট-সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং সেবা। ৫. সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি। ৬. আধুনিক প্রযুক্তির ব্যবহার, ৭. রোবটিক্স, ৮. ডিজাইন ও প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ধারণা ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?
  1. ক) গবাদি
  2. খ) স্বল্প
  3. গ) শীতার্ত
  4. ঘ) কুলটা
ব্যাখ্যা
কুলটা- নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। 

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি:
কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে। 
যেমন: কুলটা= কুল + অটা; (সূত্র অনুসারে কলাটা হওয়ার কথা)।
আবার,গবাক্ষ= গো + অক্ষ; (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা)। 

তাছাড়া, 
গবাদি= গো + আদি; [ সন্ধির নিয়ম: ও + অন্য স্বর= অব্‌ + স্বর]
স্বল্প= সু + অল্প; [ সন্ধির নিয়ম: উ/ঊ + অন্য স্বর= ব্‌ + স্বর] 
শীতার্ত = শীত + ঋত; [ সন্ধির নিয়ম: অ/ আ + ঋত= আর্‌] 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি।
.
নিচের কোনটি উভয়লিঙ্গ শব্দ?
  1. ক) চেয়ার
  2. খ) পিতা
  3. গ) সন্তান
  4. ঘ) রানি
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে লিঙ্গ চার প্রকার। এ চার প্রকার লিঙ্গ হলাে
ক) পুংলিঙ্গ 
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ 

উভয়লিঙ্গ:
যেসব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রী লিঙ্গ উভয়ই বোঝায় তাদেরকে উভয়লিঙ্গ বলে, 
উভয়লিঙ্গের উদাহরণ- সন্তান, শিল্পী, ডাক্তার, শিশু, কবি ইত্যাদি। 

'সন্তান' শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বোঝায়।
তাই 'সন্তান' শব্দটি উভয় লিঙ্গ। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) কষ্ট
  2. খ) মাষ্টার
  3. গ) ওষ্ঠ
  4. ঘ) উৎকৃষ্ট
ব্যাখ্যা
মাষ্টার- বানানটি সঠিক নয়। 
কারণ, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য- ষ এর ব্যবহার হয়না।
এর সঠিক বানান: মাস্টার।

তাছাড়া,
ষ- ত্ব বিধান অনুসারে,
- ট- বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যেমন: কষ্ট, ওষ্ঠ, 
- ঋ এবং ঋ- কারের পর 'ষ' হয়। যেমন: ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। 

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি।
.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) যাচ্‌ + না= যাচঞা
  2. খ) বৃষ্‌ + তি= বৃষ্টি
  3. গ) ষষ্‌ + ঠ= ষষ্ঠ
  4. ঘ) সম্‌ + লাপ= সংলাপ
ব্যাখ্যা
ষষ্‌ + ঠ= ষষ্ঠ- সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়।
এর সঠিক সন্ধি বিচ্ছেদ: ষষ্‌ + থ= ষষ্ঠ 
সন্ধির নিয়ম: 'ষ' এর পর যদি 'ত' বা 'থ' থাকে তবে 'ত' স্থানে 'ট' এবং 'ঠ' হয়। 

তাছাড়া,
- চ- বর্গের পরে যদি 'ন' ধ্বনি থাকে তবে 'ন' ধ্বনি সন্ধিতে 'ঞ' হয়ে যায়। যেমন: যাচ্‌ + না= যাচঞা ।

- 'ষ' এর পর যদি 'ত' বা 'থ' থাকে তবে 'ত' স্থানে 'ট' এবং 'ঠ' হয়। যেমন: বৃষ্‌ + তি= বৃষ্টি, ষষ্‌ + থ= ষষ্ঠ, দ্রষ্‌ + তা = দ্রষ্টা ইত্যাদি। 

- 'ম' এর পর অন্তঃস্থ বর্ণ ( য, র, ল, ব) অথবা উষ্ম বর্ণ ( শ,ষ, স) কিংবা 'ই' থাকলে 'ম' স্থলে অনুস্বার ( ং ) হয়।
যেমন: সম্‌ + লা= সংলাপ, সম্‌ + বাদ= সংবাদ, সম্‌ + যত= সংযত ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি।

.
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক নয় কোনটি?
  1. ক) নাটিকা
  2. খ) মালিকা
  3. গ) বালিকা
  4. ঘ) গীতিকা
ব্যাখ্যা
বালিকা-ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক নয়।

ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগ হয়, 
যেমনঃ
- নাটক- নাটিকা
- মালিকা- মালিকা
- গীত - গীতিকা
- পুস্তক - পুস্তিকা
 (এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি। 
.
'আবলি', 'গুচ্ছ', 'মালা' কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
  1. ক) প্রাণিবাচক শব্দের ক্ষেত্রে
  2. খ) উন্নত প্রাণিবাচক শব্দের ক্ষেত্রে
  3. গ) অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে
  4. ঘ) কোনটিই না
ব্যাখ্যা
'আবলি', 'গুচ্ছ', 'মালা'- অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।

বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
আবলি- পুস্তকাবলি
গুচ্ছ- কবিতাগুচ্ছ।
দাম- কুসুমদাম, পুষ্পদাম।
নিকর- কমলনিকর।
পুঞ্জ- মেঘপুঞ্জ।
মালা- পর্বতমালা।
রাজি- তারকারাজি।
রাশি- বালিরাশি।
নিচয়- কুসুমনিচয়।

• উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ গুলো হলো:
গণ - দেবগন, নরগণ, জনগণ ইত্যাদি।
বৃন্দ- সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ ইত্যাদি।
মণ্ডলী - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ইত্যাদি।
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
.
নিচের কোনটিতে আধিক্য বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
  1. ক) আমি জ্বর জ্বর বোধ করছি
  2. খ) ভালো ভালো আম নিয়ে আসো
  3. গ) উড়ু উড়ু ভাব
  4. ঘ) ডেকে ডেকে হয়রান হয়েছি
ব্যাখ্যা
ভালো ভালো আম নিয়ে আসো- এখানে 'আধিক্য' বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। 

তাছাড়া,
আমি জ্বর জ্বর বোধ করছি- এখানে 'সামান্য' বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। 
উড়ু উড়ু ভাব- এখানে 'সামান্যতা' বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। 
ডেকে ডেকে হয়রান হয়েছি- এখানে 'পৈনঃপুনিকতা' বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে।  


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
.
নিচের কোনটি তারিখ পূরণবাচক সংখ্যা?
  1. ক) সাত
  2. খ) দ্বিতীয়া
  3. গ) আটাশে
  4. ঘ) চতুর্দশ
ব্যাখ্যা
পূরণবাচক শব্দ ৩ প্রকার।
যথা -
- সাধারণ পূরণবাচক
- তারিখ পূরণবাচক ও
- ভগ্নাংশ পূরণবাচক

তারিখ পূরণবাচক:
- বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
- যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), 
- তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়।
- বাকি গুলো বাংলার নিজস্ব নিয়মে গঠিত।

সাধারণ পূরণবাচক:
- ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে।
- যেমন - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ বা এগারােতম ইত্যাদি।
- সাধারণ পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায়। যেমন - ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম ইত্যাদি।

ভগ্নাংশ পূরণবাচক:
- কখনাে পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বােঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
- যেমন - আধ, সাড়ে, পােয়া, সােয়া, দেড়, আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০২১- সংস্করণ। 
.
'সবটুকু ওষুধই খেয়ে ফেলো' এখানে 'টুকু' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) নিরর্থকতা
  2. খ) নির্দিষ্টতা
  3. গ) সমার্থকতা
  4. ঘ) অনির্দিষ্টতা
ব্যাখ্যা
'সবটুকু ওষুধই খেয়ে ফেলো' এখানে 'টুকু' নির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। 

• '- টাক', টুকু, টুক, টো পদাশ্রিত নির্দেশক নিরদিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়।
যেমন:
'সবটুকু ওষুধই খেয়ে ফেলো' এখানে 'টুকু' নির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে।
পোয়াটাক দুধ দাও এখানে 'টাক' অনির্দিষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি। 
১০.
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
  1. ক) নায়ক
  2. খ) মেধাবী
  3. গ) ডাক্তার
  4. ঘ) খান
ব্যাখ্যা
'ডাক্তার' এর সাথে- স্ত্রীবাচক শব্দ 'মহিলা' যোগ করে লিঙ্গান্তর করতে হয়।

• কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়
যেমন:
কবি- মহিলা কবি
ডাক্তার- মহিলা ডাক্তার
কর্মী- মহিলা কর্মী
পুলিশ- মহিলা পুলিশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।

১১.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) অতি + অন্ত= অত্যন্ত
  2. খ) ইতি + আদি= ইত্যাদি
  3. গ) প্রতি + এক= প্রত্যেক
  4. ঘ) যথো + উচিত= যথোচিত
ব্যাখ্যা
যথো + উচিত= যথোচিত; সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়।
এর সন্ধি বিচ্ছেদ: যথা + উচিত= যথোচিত

সন্ধির নিয়ম:
অ- কার কিংবা আ- কারের পর উ-কার কিংবা ঊ-কার থাকলে উভয়ে মিলে ও- কার হয়, ও- কার পূর্ববর্তী ব্যঞ্জনে যুক্ত হয়। 
যেমন: যথা + উচিত= যথোচিত; সূর্য + উদয়= সূর্যোদয়; গৃহ + ঊর্ধ্ব= গৃহোর্ধ্ব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
১২.
'When our actions do not, Our fears do make us traitors.' - who said this?
  1. ক) Dante
  2. খ) Plato
  3. গ) Aristotle
  4. ঘ) Shakespeare
ব্যাখ্যা
• 'When our actions do not, Our fears do make us traitors.' উক্তিটি করেছেন শেক্সপিয়ার (Shakespeare).
- Shakespeare তাঁর Macbeth(tragedy) গ্রন্থে এই উক্তিটি করেন।

এছাড়াও তাঁর আরো জনপ্রিয় কিছু উক্তি:
• Action is eloquence.

• Sweet are the uses of adversity,
 Which, like the toad, ugly and venomous,
 Wears yet a precious jewel in his head.

• When we are born, we cry that we are come
  To this great stage of fools.

• There's small choice in rotten apples.
• Cowards die many times before their deaths;
  The valiant never taste of death but once.

• Our doubts are traitors
  And make us lose the good we oft might win By fearing to attempt.

Source: Britannica.
১৩.
Mr. Pneumonia was not a polite old gentleman. This sentence is an example of -
  1. ক) Personification
  2. খ) Hyperbole
  3. গ) Metaphor
  4. ঘ) Irony
ব্যাখ্যা
• Personification:
Personification, figure of speech in which human characteristics are attributed to an abstract quality, animal or inanimate object.
- নির্জীব বস্তুকে মানুষ হিসেবে বিবেচনা করার কৌশলকে ব্যক্তিরূপে প্রকাশ করে।
Example:
The Moon doth with delight.
Look round her when the heavens are bare.
Death lays his icy hand on kings.

Source: Britannica
১৪.
Pip, Estella, Miss Havisham are the important character of -
  1. ক) A Christmas Carol
  2. খ) Great Expectations
  3. গ) Oliver Twist
  4. ঘ) Hard Times
ব্যাখ্যা
Pip, Estella, Miss Havisham চরিত্রগুলো Charles Dickens এর Great Expectations উপন্যাসের।
- Charles Dickens ছিলেন Victorian Period novelist ঔপন্যাসিক।

• Important character of Great Expectations:
• Pep,
• Estella,
• Miss Havisham,
• Joe Gargery etc.

Source: Britannica.
১৫.
'He used sarcasm to upset his opponent.' This is an example of -
  1. ক) Irony
  2. খ) Satire
  3. গ) Metaphor
  4. ঘ) Oxymoron
ব্যাখ্যা
- He used sarcasm to upset his opponent হচ্ছে Irony এর উদাহরণ।

• Irony:

- Irony হচ্ছে বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত।
- যেসব ঘটনা, অবস্থা ইত্যাদি এমনিতে কাম্য হলেও পরিস্থিতির দরুন মূল্যহীন বা অকিঞ্চিৎকর হয়ে পড়ে এবং সে কারণে দুর্দৈব নির্ধারিত বলে প্রতীয়মান হয়, বিড়ম্বনাকেও Irony বলে।
- শ্লেষবাক্য; তীক্ষ্ণ অভিঘাত সৃষ্টির উদ্দেশ্যে স্পষ্টরূপে প্রকাশিত বক্তব্যের পরিবর্তে ছলপূর্ণ কথার ব্যবহার।
১৬.
'Jaws of death' is an example of -
  1. ক) Metaphor
  2. খ) Simile
  3. গ) Epic
  4. ঘ) Personification
অনির্ধারিত
ব্যাখ্যা
বাক্যে প্রয়োগ অনুসারে এটা metaphor এবং personification দুটিই হয়। তবে বাক্যে প্রয়োগ ছাড়া শুধু phrase দেয়া থাকলে নির্দিষ্ট করে এই দুইটি থেকে একটা গ্রহণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে দুটিই সঠিক উত্তর হয়।
তাই উত্তর তুলে দেয়া হয়েছে।
===============
As a metaphor,
"jaws of death" refers to a situation or circumstance that is extremely dangerous, potentially lethal, or otherwise threatening to a person's well-being or survival. The metaphor suggests that the danger is as ominous and all-encompassing as a set of jaws that could consume or devour the person.

As a personification,

"jaws of death" can be seen as giving human-like qualities to an abstract concept, in this case, the concept of death. By personifying death as having jaws, the metaphor implies that death is an active and malevolent force that seeks to consume and destroy life.
১৭.
The character 'Bonario & Voltore' are found in which literary work of Ben Jonson?
  1. ক) The Alchemist
  2. খ) A Tale of a Tub
  3. গ) The Silent Women
  4. ঘ) Volpone
ব্যাখ্যা
- Volpone হচ্ছে Ben Jonson রচিত নাটক।
- উল্লেখিত প্রশ্নে Bonario & Voltore হচ্ছে Volpone এর উল্লেখযোগ্য চরিত্র।
- নাটকটি ১৬০৭ সালে প্রকাশিত হয়।

• Volpone নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো:
- Volpone,
- Mosca,
- Celia,
- Bonario,
- Corvino,
- Voltore,
- Corbaccio.

Source: Britannica
১৮.
Which one of the following is an important character from 'King Lear'?
  1. ক) Pip
  2. খ) Miss Havisham
  3. গ) Cordelia
  4. ঘ) Estella
ব্যাখ্যা
King Lear হচ্ছে William Shakespeare রচিত বিখ্যাত tragedy.
- উল্লেখিত প্রশ্নে King Lear এর গুরুত্বপুর্ণ চরিত্র হচ্ছে Cordelia.

• 'King lear' tragedy এর গুরুত্বপূর্ণ চরিত্রগুলো:
- King Lear,
- Goneril,
- Regan and
- Cordelia
- Edgar etc.

• Others Option:
Miss Havisham, Pip, Estella হচ্ছে Charles Dickens রচিত Great Expectation উপন্যাসের চরিত্র।

Source: Encyclopedia of Britannica.
১৯.
'If there were no bad people, there would be no good lawyers.' is quoted by -
  1. ক) William Gladstone
  2. খ) Francis Bacon
  3. গ) Martin Luther King
  4. ঘ) Charles Dickens
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Quotation টি Charles Dickens করেছেন।

• Famous quotes of Charles Dickens:
If there were no bad people, there would be no good lawyers.
Accidents will occur in the best-regulated families.
I only ask to be free. The butterflies are free.
It is a melancholy truth that even great men have their poor relations.
Any man may be in good spirits and good temper when he's well dressed. There ain't much credit in that.

Source: Britannica.
২০.
She is irregularly regular. Is an example of -
  1. ক) Irony
  2. খ) Antithesis
  3. গ) Satire
  4. ঘ) Oxymoron
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Oxymoron.

• Oxymoron:
পাশাপাশি দুটি বিপরীত শব্দ থাকলে Oxymoron হবে।
Example:
She is irregularly regular.
He is an honest rouge.
It is a painful pleasure.
Open secret.
Foolish wisdom.
Liguid gas.
Original copies.
২১.
Blank verse is an iambic pentameter -
  1. ক) without rhyme
  2. খ) with rhyme
  3. গ) with alternate rhyme
  4. ঘ) none of these
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে without rhyme.

 
• Blank verse (অমিত্রাক্ষার ছন্দ):
- Blank verse বা অমিত্রাক্ষার ছন্দের কবিতায় ছন্দের কোনো অন্তমিল নেই।
- A Blank Verse is a poem with no rhyme at the end but does have iambic pentameter.
- An iambic pentameter line is a verse line of five iambic feet.
- In blank verse, the last word of a line does not rhyme with the last word of any of the successive lines.

• Characteristics of Blank Verse:
Blank verse is a form of poetic prose.
It has no fixed number of lines.
It is written with a regular meter with unrhymed lines.
However, iambic pentameter is the commonest meter used in blank verse.
Blank verse is similar to normal speech.
The rhyme comes from the way in which it is structured.
Imagery and emotional power of poetry can be seen.
২২.
'Ten thousand saw I at a glance', is an example of -
  1. ক) Epigram
  2. খ) Hyperbole
  3. গ) Irony
  4. ঘ) Metaphor 
ব্যাখ্যা
Hyperbole:
An exaggerated statement or an extreme overstatement অর্থাৎ কোনকিছু অতিরঞ্জন করে বলা বা বাড়িয়ে বলা যা কারো পক্ষে সম্ভব নয়। 

প্রশ্নে William wordsworth এর জনপ্রিয় কবিতা 'Daffodils' এর একটি লাইন হচ্ছে Ten thousand saw I at a glance.
ড্যাফোডিল হচ্ছে সরু দীর্ঘ পত্রবিশিষ্ট পীত পুষ্পবিশেষ। কবিতার লাইনে বলা হয়েছে, আমি এক নজরে দশ হাজার ড্যাফোডিল দেখেছিলাম যা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। বাক্যটিতে অতিরঞ্জন সৃষ্টি হওয়ায় এটি Hyperbole।

Others Option:
Epigram - (A brief and witty statement which is apparently self-contradictory, ক্ষুদ্র শ্লেষসমৃদ্ধ কবিতা বিশেষ)।
Irony – (A statement or situation or an action which actually means the opposite of its surface meaning, নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ, পরস্পরবিরোধী; শঠতা; বিদ্রূপাত্মক)।
Metaphor - (Comparison between two unlike entities,অভেদ কল্পনার মাধ্যমে বিশেষ ভাব প্রকাশের জন্য যে শব্দ প্রয়াগ করা হয়, রূপকালংকার)। 

Source:
1. An ABC of English Literature,Dr M Mofizar Rahman.
2. Britannica, Accessible Dictionary. 
২৩.
কোন এইচটিএমএল ট্যাগ দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়?
  1. ক) < p >
  2. খ) < br >
  3. গ) < a >
  4. ঘ) < h >
ব্যাখ্যা
হাইপারলিঙ্ক
- হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা ।
- একটি হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা কতগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়।
- এইচটিএমএল ট্যাগ <a> দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
- এখানে <a> এর a দ্বারা Anchor বুঝায়।
- <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয় ।
- সিনটেক্সট বা গঠনটি নিম্নরূপঃ <a href="url">Link text </a>
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্ক এর গন্তব্য নির্ধারণ করে। এখানে url অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়।
- উদাহরণঃ <a href="http://www.shikkha.org > Visit Largest Education Site</a> ইহা ব্রাউজারে Visit Largest Education Site হিসাবে দেখাবে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২৪.
বর্তমানে কোনটি ব্যবহার করে অল্প সময়ে পণ্যের চমৎকার সব ডিজাইন তৈরি করা যায়?
  1. ক) CSS
  2. খ) CAD
  3. গ) SED
  4. ঘ) TQM
ব্যাখ্যা
কর্মসংস্থান
- বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
- পণ্য ডিজাইন থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ কার্যাদি সম্পাদনের জন্য কল-কারখানায় দক্ষতা ও সফলতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।
- আজকের পৃথিবীতে শিল্পোৎপাদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবিচ্ছেদ্য অঙ্গ।
- লাভজনক কারখানার পূর্বশর্ত উৎপাদিত পণ্যের বিক্রয়যোগ্যতা।
- বিক্রয়যোগ্যতার শর্ত ভাল ডিজাইন।
- বর্তমানকালে CAD (Computer Aided Design) ব্যবহার করে অল্প সময়ে পণ্যের চমৎকার সব ডিজাইন তৈরি করা যায়
- আধুনিক উৎপাদন ব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকা এবং বাজার ঠিক রাখা ও বাজার বৃদ্ধির জন্য ব্যবস্থাপনা উৎপাদন ক্ষেত্রে Total Quality Management (TQM) প্রয়োগ করছে।
- TQM প্রয়োগের বড় সহায়ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
- যন্ত্রপাতির সঠিক কার্যক্রম ও প্রয়োগেই কেবল মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে সক্ষম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?
  1. ক) বায়োমেট্রিক্সে
  2. খ) বায়ো ইনফরমেটিক্সে
  3. গ) রোবটিক্সে
  4. ঘ) ন্যানো টেকনোলজিতে
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে।
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
২৬.
কোনটিতে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়?
  1. ক) টেলিগ্রাফ
  2. খ) টেলিফোন
  3. গ) মাইক্রোওয়েভ
  4. ঘ) ওয়াকি টকি
ব্যাখ্যা
- এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় Bandwidth বলা হয়।
- এই ব্যান্ডউইডথ্ সাধারণত Bit per Second (bps) এ হিসাব করা হয় । একে Band Speed ও বলা হয় ।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে।
- এই ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিনভাগে ভাগ করা হয়। যথা-
১। ন্যারো ব্যান্ড (Narrow Band)
২। ভয়েস ব্যান্ড (Voice Band)
৩। ব্রড ব্যান্ড (Broad Band)
ভয়েস ব্যান্ড (Voice Band):
- এই ব্যান্ডের ডেটা গতি ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়
- তবে কম্পিউটার ডেটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই Band Width ব্যবহার করা হয়।
- তাছাড়া টেলিফোন লাইনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
২৭.
আইবিএম সিরিজের কোন কম্পিউটারটি বাংলাদেশে প্রথম স্থাপন করা হয়?
  1. ক) আইবিএম-৩৬০
  2. খ) আইবিএম-১৬২০
  3. গ) আইবিএম-১৬০০
  4. ঘ) আইবিএম-৪৩০০
ব্যাখ্যা
- ১৯৬৪ সালে বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে (তৎকালীন পূর্ব পাকিস্থান) প্রথম কম্পিউটার স্থাপন করা হয়। 
- এটি ছিল আইবিএম কোম্পানির ১৬২০ সিরিজের তৃতীয় প্রজন্মের একটি মেইনফ্রেম কম্পিউটার।  
- পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা কম্পিউটারটি আশির দশক পর্যন্ত সফলভাবে ব্যবহার করেন। 
- বর্তমানে এই কম্পিউটারটি ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংরক্ষিত আছে। 

উৎস: বাংলাপিডিয়া। 
২৮.
WAN এর উদাহরণ কোনটি?
  1. ক) ইন্টারনেট
  2. খ) ওয়েবসাইট
  3. গ) রেডিও
  4. ঘ) টেলিভিশন
ব্যাখ্যা
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান (Wide Area Network-WAN):
- বিভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থিত কিছু LAN বা MAN একত্রে সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান (WAN) বলে।
- যখন একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয় তখন উক্ত নেটওয়ার্ককেও WAN বলে।
- সাধারণত বিশ্বের বিভিন্ন শহরের অবস্থিত LAN বা MAN বা অন্য কোন কম্পিউটার ডিভাইসকেও এই নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়।
- এই নেটওয়ার্কিং সিস্টেমে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, ফাইবার অপটিক ক্যাবল, স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের মত পাবলিক কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে।
- WAN মূলতঃ তিনটি অংশ নিয়ে গঠিত হয়। যথা- রাউটার, WAN কানেকশন ও সিকিউরিটি পলিসি।
- কম্পিউটার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদগণ ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীকে একসূত্রে গ্রথিত করেছেন।
- এ ক্ষেত্রে ফাইবার ক্যাবল ও টেলিফোন লাইন বিশেষ ভূমিকা পালন করেছে। উন্নত বিশ্বের টেলিফোন সংস্থা এমন জোট বেঁধেছে যাতে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সীমান্তের বাঁধা দূর করে সমগ্র পৃথিবীকে WAN এর সাহায্যে একটি মাত্র টেলিযোগাযোগ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা যায়।
- ইন্টারনেট WAN এর একটি উদাহরণ

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 
২৯.
আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটার কোনটি?
  1. ক) মাইক্রো কম্পিউটার
  2. খ) সুপার কম্পিউটার
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation. 
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট। 
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়। 
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। 
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'। 
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে। 
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার। 
- এই কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়। 

উৎস: আইবিএম ওয়েবসাইট।
৩০.
চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বলা হয় কোনটিকে?
  1. ক) Bluetooth
  2. খ) WiMax
  3. গ) Wifi
  4. ঘ) Radiowave
ব্যাখ্যা
ওয়াই ম্যাক্স (WiMax):
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়।
- এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access (WiMax)।
- ওয়াই ম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃ ভৌগলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে।
- বর্তমানে এটি আইইইই-৮০২.১৬ (IEEE. 802.16) স্ট্যান্ডার্ড নামে পরিচিতি।
- ২০০৫ সালে ওয়াই ম্যাক্স রিভিশন ৪০ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত বিট রেট প্রদান করে যা ২০১১ সালে তাত্ত্বিকভাবে ১ গেগাবিট/সেকেন্ড পর্যন্ত প্রদান করতে সক্ষম হয়। - কার্যতঃ ওয়াই-ম্যাক্স ৭৫ মেগাবিট/সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার রেট প্রদান করে যা সাধারণ ক্যাবল-মডেম (Cable-Modem) এর তুলনায় অপেক্ষাকৃত দ্রুত।
- একে চতুর্থ জেনারেশনের মোবাইল প্রযুক্তির অংশ বা তারবিহীন যোগাযোগ প্রযুক্তির 4G ও বলা হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩১.
নিচের কোনটি ডেটা কমিউনিকেশন গাইডেড মিডিয়া মাধ্যম?
  1. ক) বেতার তরঙ্গ
  2. খ) ফাইবার অপটিক
  3. গ) মাইক্রোওয়েভ
  4. ঘ) ইনফ্রারেড
ব্যাখ্যা
ডেটা কমিউনিকেশনের মাধ্যম (Media)
- প্রেরণ প্রাপ্ত এবং দূরবর্তী গ্রহণ প্রান্তের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ স্থাপন।
- এই সংযোগকে সাধারণত চ্যানেল (Channel) বলা হয়।
- ডেটা বিনিময় করার জন্য চ্যানেলের সুনির্দিষ্ট ক্ষমতা থাকে যাকে ব্যান্ডউইডথ্ বা বিট রেট বা ডেটা পার সেকেন্ড বলা হয়।
- এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকার মাধ্যম (Medium) ব্যবহার করা হয়।
- ডেটা চলাচলের এই মাধ্যমগুলোকেই কমিউনিকেশন মাধ্যম বলা হয় । একে ট্রান্সমিশন মিডিয়াও বলা হয়।
- ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই ধরনের দেখা যায় । যথা-
১। গাইডেড (Guided) মিডিয়া বা তার মাধ্যম (Wired): সাধারণ টেলিফোন ক্যাবল বা তার, ফাইবার অপটিক লাইন ক্যাবল ইত্যাদি মাধ্যম।
২। আনগাইডেড (Unguided) মিডিয়া বা তারবিহীন বা বেতার মাধ্যম: বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ভূ-উপগ্রহ ব্যবস্থা, ইনফ্রারেড ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।