পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ২৪ টপিক: ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। vi) এক কথায় প্রকাশ বানান ও ভাষা (Spelling and Language) i) বানান ও বাক্য শুদ্ধি; ii) বর্ণ বিন্যাস, শব্দ ও বাক্য গঠন; iii) সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং বাগ্‌ধারা; iv) পরিভাষা v) বিরাম চিহ্ন ও অক্ষরের ব্যবহার; vi) ভুল চিহ্নিত করণ ইত্যাদি। [এই টপিক্সের উপর লাইভ ক্লাস নেই। যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
pen : write :: knife : ?
  1. cut
  2. sharp
  3. kitchen
  4. metal
সঠিক উত্তর:
cut
উত্তর
সঠিক উত্তর:
cut
ব্যাখ্যা

প্রশ্ন: pen : write :: knife : ?

সমাধান:
এখানে সম্পর্ক হচ্ছে যন্ত্র ও তার প্রধান কাজ (tool : primary function)।

• কলমের মূল কাজ হচ্ছে লেখা (write)।
• ছুরির মূল কাজ হচ্ছে কাটা (cut)।

অন্যান্য অপশন:
sharp —  এটি ছুরির বৈশিষ্ট্য, কাজ নয়।
kitchen — ছুরি ব্যবহারের স্থান, কাজ নয়।
metal — ছুরি তৈরির উপাদান, কাজ নয়।

.
নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?
  1. Ephemeral
  2. Transient
  3. Perpetual
  4. Fleeting
সঠিক উত্তর:
Perpetual
উত্তর
সঠিক উত্তর:
Perpetual
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?

সমাধান:
ephemeral = অত্যন্ত স্বল্পস্থায়ী,
transient = ক্ষণস্থায়ী,
perpetual = চিরস্থায়ী, চিরন্তন (অবিরাম চলমান),
fleeting = দ্রুতগামী, ক্ষণকালীন।

• ephemeral, transient, এবং fleeting - এই তিনটি শব্দই অস্থায়ীত্ব বা স্বল্পস্থায়িত্ব বোঝায়।
• perpetual শব্দটি চিরস্থায়ী বা অনন্তকালীন বোঝায়, যা অন্য শব্দগুলোর বিপরীত।

.
কিছু মাসে ৩০ দিন, কিছু মাসে ৩১ দিন থাকে। কয়টি মাসে ২৮ দিন থাকে?
  1. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

প্রশ্ন: কিছু মাসে ৩০ দিন, কিছু মাসে ৩১ দিন থাকে। কয়টি মাসে ২৮ দিন থাকে?

সমাধান:
• ১২টি মাসেই ২৮ দিন থাকে।
• মাসে ৩০ বা ৩১ দিনই থাকুক না কেন, ২৮ দিন থাকবেই।

.
যদি RAT = UDW হয়, তবে DOG = ?
  1. GJR
  2. GRJ
  3. JRG
  4. RJG
সঠিক উত্তর:
GRJ
উত্তর
সঠিক উত্তর:
GRJ
ব্যাখ্যা

প্রশ্ন: যদি RAT = UDW হয়, তবে DOG = ?

সমাধান:
R + 3 = U
A + 3 = D
T + 3 = W

তাহলে,
D + 3 = G
O + 3 = R
G + 3 = J

∴ DOG = GRJ

.
কোনটি শুদ্ধ বানান?
  1. আমাবশ্যা
  2. অমাবশ্যা
  3. অমাবষ্যা
  4. অমাবস্যা
সঠিক উত্তর:
অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
অমাবস্যা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
শুদ্ধ বানান হলো: অমাবস্যা
- অমাবস্যা হল চন্দ্রমাসের শেষ দিন, যখন চাঁদ অদৃশ্য থাকে।

.
"SERENE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Calm
  2. Turbulent
  3. Peaceful
  4. Tranquil
সঠিক উত্তর:
Turbulent
উত্তর
সঠিক উত্তর:
Turbulent
ব্যাখ্যা

প্রশ্ন: "SERENE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
- Serene অর্থ: শান্ত, নির্মল, অবিচল।
- Turbulent অর্থ: অশান্ত, বিশৃঙ্খল, এটি Serene-এর বিপরীত শব্দ।

 

.
গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?
  1. নাট্যকার
  2. বাবুয়ানি
  3. আলসেমি
  4. কপট ব্যক্তি
সঠিক উত্তর:
কপট ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
কপট ব্যক্তি
ব্যাখ্যা

প্রশ্ন: গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?

সমাধান:
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ - ভূমিকা।
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ - কপট ব্যক্তি।

- 'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ = আলসেমি।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য।

.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. বাড়ন্ত
  2. বাতায়ন
  3. বাঞ্ছনীয়
  4. বাণী
সঠিক উত্তর:
বাঞ্ছনীয়
উত্তর
সঠিক উত্তর:
বাঞ্ছনীয়
ব্যাখ্যা

প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?

সমাধান:
অভিধানে যে শব্দটি আগে বসবে -
• বাঞ্ছনীয়,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: অভিলষণীয়, কাম্য, প্রত্যাশিত, প্রার্থনীয়।

অপশনের অন্যান্য যে শব্দগুলো বর্ণের ক্রম অনুসারে অভিধানে আগে বসবে-
• বাড়ন্ত,
- বাংলা শব্দ।
- অর্থ: বাড়ছে এমন, বর্ধিষ্ণু, বৃদ্ধিশীল।

• বাণী,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: শব্দ, ভাষা, উক্তি, ভাষণ।

• বাতায়ন,
- সংস্কৃত শব্দ।
- অর্থ: ঘরে আলোবাতাস প্রবেশের পথ, জানালা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।'- এর সঠিক ইংরেজি কোনটি?
  1. Constant dripping wears away a stone.
  2. Carry coals to Newcastle.
  3. Care kills the cat.
  4. Cast pearls before swine.
সঠিক উত্তর:
Carry coals to Newcastle.
উত্তর
সঠিক উত্তর:
Carry coals to Newcastle.
ব্যাখ্যা

প্রশ্ন: প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।'- এর সঠিক ইংরেজি কোনটি?

সমাধান:
প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।'- এর সঠিক ইংরেজি - Carry coals to Newcastle.

অন্য অপশন গুলোর মধ্যে -
Care kills the cat - অতি যত্নে মরণফাঁদ।
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।

১০.
If Z = 1, RUN = 28, then DOG = ?
  1. 30
  2. 24
  3. 65
  4. 55
সঠিক উত্তর:
55
উত্তর
সঠিক উত্তর:
55
ব্যাখ্যা

প্রশ্ন: If Z = 1, RUN = 28, then DOG = ?

সমাধান:
ইংরেজি বর্ণমালায় শেষের দিক থেকে বর্ণগুলোর মান-
Z = 1

R = 9, U = 6, N = 13
RUN = 9 + 6 + 13 = 28

DOG এর ক্ষেত্রে,
D = 23, O = 12, G = 20
∴ DOG = 23 + 12 + 20 = 55

১১.
'ব প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'ব প হ রি' শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

সমাধান:
'ব প হ রি' শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবহণ।

• পরিবহণ, পরিবহন
- স্থান থেকে স্থানান্তরে প্রাণী ও বস্তু বহন।
- (বিজ্ঞান) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।

উৎস:
১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
২. Accessible Dictionary by Bangla Academy

১২.
MONDAY, TUESDAY, THURSDAY, SUNDAY, THURSDAY. Which day comes next?
  1. Sunday
  2. Tuesday
  3. Friday
  4. Monday
সঠিক উত্তর:
Tuesday
উত্তর
সঠিক উত্তর:
Tuesday
ব্যাখ্যা

প্রশ্ন: MONDAY, TUESDAY, THURSDAY, SUNDAY, THURSDAY. Which day comes next?

সমাধান:
MONDAY + 1 day = TUESDAY
TUESDAY + 2 days = THURSDAY
THURSDAY + 3 days = SUNDAY
SUNDAY + 4 days = THURSDAY
THURSDAY + 5 days = TUESDAY

১৩.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নাইরোবি
  2. মোগাদিসু
  3. পোর্ট অব প্রিন্স
  4. ডাকার
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
- সোমালিয়ার রাজধানী মোগাদিসু।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কেনিয়ার রাজধানী নাইরোবি।
- সেনেগালের রাজধানী ডাকার।

• সোমালিয়া, কেনিয়া, সেনেগাল আফ্রিকা মহাদেশের দেশ।
• হাইতি উত্তর আমেরিকার দেশ।

∴ পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।

১৪.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. This is an unique case.
  2. This is a very unique case.
  3. This is a unique case.
  4. This is the most unique case.
সঠিক উত্তর:
This is a unique case.
উত্তর
সঠিক উত্তর:
This is a unique case.
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
Unique (adjective):
Meaning - অদ্বিতীয়; অনন্য; একমাত্র; অনন্যরূপে; অনন্যসাধারণভাবে।

• কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
- যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
- তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
- যেমন: This is a unique case.

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc.
- তবে 'U' এর উচ্চারণ 'ইউ'-এর মত অথবা '০' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story.
- তাই, This is a unique case. বাক্যটি সঠিক।
- কারণ উক্ত sentence টিতে Article, a এর সঠিক ব্যবহার দেখানো হয়েছে।

১৫.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন —— করা ছাড়া উপায় কী?
  1. বিদায় করা
  2. খোদার খাসি
  3. কেঁচে গণ্ডুষ
  4. একাদশে বৃহস্পতি
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
উত্তর
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
ব্যাখ্যা

প্রশ্ন: অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন —— করা ছাড়া উপায় কী?

সমাধান:
- বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
- কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ নতুন করে/পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?

অপরদিকে,
'খোদার খাসি' বান্ধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।