পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২১
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘনবস্তু। সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
একটি রেখার কয়টি প্রান্ত বিন্দু থাকে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
রেখা অসীম, এর কোন প্রান্ত বিন্দু নেই। তবে রেখাংশের প্রান্তবিন্দু ২ টি এবং রশ্মির প্রান্ত বিন্দু ১ টি।
.
প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) এর মান ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট
  2. খ) এর মান ৯০° থেকে বড় কিন্তু ১৮০° থেকে ছোট
  3. গ) এর মান ৩৬০° থেকে বেশি হয়
  4. ঘ) এর মান দুই সমকোনের সমান

সঠিক উত্তর:
ক) এর মান ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট
উত্তর
সঠিক উত্তর:
ক) এর মান ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট
ব্যাখ্যা
যে কোনের মান ১৮০ ডিগ্রি থেকে বেশি কিন্তু ৩৬০ ডিগ্রি থেকে কম, তাকে প্রবৃদ্ধ কোন বলা হয়।
.
চিত্রে y কোণের মান কত?
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 30°
  4. ঘ) 15°
অনির্ধারিত
ব্যাখ্যা

মূল প্রশ্নে ভুলে চিত্র বাদ গিয়েছিল তাই বাতিল করা হল।
চিত্র থেকে,
2x+x = 180° [সম্পূরক কোণ]
⇒ 3x = 180°
∴ x = 60°
আবার,
x = 2y [বিপ্রতীপ কোণ]
⇒ 2y = 60°
∴ y = 30°

.
পাশাপাশি একটি অন্তঃস্থ কোণ ও একটি বহিঃস্থ কোণ এর সমষ্টি কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৮০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ১৮০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০°
ব্যাখ্যা
পাশাপাশি একটি অন্তঃস্থ কোণ ও একটি বহিঃস্থ কোণ এর সমষ্টি সবসময় ১৮০° হয়।
.
একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল ১০০ ডিগ্রি এবং উক্ত দুটি কোণের বিয়োগফল ৪০ ডিগ্রি। তৃতীয় কোণের মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৭০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৮০°
সঠিক উত্তর:
ঘ) ৮০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০°
ব্যাখ্যা

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
দুইটি কোণের সমষ্টি ১০০° হলে তৃতীয় কোণের মান (১৮০-১০০)° = ৮০°।

.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার, ৪ মিটার ও ১২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ২২ বর্গমিটার
  2. খ) ২৪ বর্গমিটার
  3. গ) ১৪৪ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ত্রিভুজের যে কোন দুইবাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
কিন্তু এখানে (৬+৪) = ১০ যা তৃতীয় বাহুর দৈর্ঘ্য ১২ অপেক্ষা বৃহত্তর নয়। তাই এ ত্রিভুজ গঠন সম্ভব নয়।

.
কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, তাকে কি বলা হয়?
  1. ক) বহিঃকেন্দ্র
  2. খ) অন্তঃকেন্দ্র
  3. গ) ভরকেন্দ্র
  4. ঘ) পরিকেন্দ্র
সঠিক উত্তর:
খ) অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ মিটার হলে অতিভুজের মান কত?
  1. ক) ৬ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ৭ মিটার
সঠিক উত্তর:
খ) ৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মিটার
ব্যাখ্যা

অতিভুজ = √(৩²+৪²)
= √(৯+১৬)
= √২৫
= ৫ মিটার

.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ১০ সেমি
  4. ঘ) ১২ সেমি
সঠিক উত্তর:
গ) ১০ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ সেমি
ব্যাখ্যা

ধরি, ভূমির দৈর্ঘ্য x সেমি
তাহলে, লম্বের দৈর্ঘ্য x-2 সেমি
এবং অতিভুজের দৈর্ঘ্য x+2 সেমি
এখন,
x² + (x-2)² = (x+2)²
⇒ x² + x² - 4x +4 = x² + 4x + 4
⇒ x² = 8x
⇒ x = 8
∴ অতিভুজের দৈর্ঘ্য 8+2 = 10 সেমি।

১০.
কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ সেমি এবং পরিসীমা ৩০ সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪ বর্গসেমি
  2. খ) ৪০ বর্গসেমি
  3. গ) ৩০ বর্গসেমি
  4. ঘ) ৬০ বর্গসেমি
সঠিক উত্তর:
গ) ৩০ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ বর্গসেমি
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের লম্ব a, ভূমি b এবং অতিভুজ c = 13 সেমি হলে,
a+b+13 = 30
⇒ a+b = 17 ------------ (i)
আবার,
a² + b² = 13²
⇒ (a+b)² - 2ab = 169
⇒ (17)² - 2ab = 169
⇒ 2ab = 289 - 169
⇒ ab = 120/2
∴ ab = 60 -------------- (ii)
এখন, ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ab
= 1/2 × 60
= 30 বর্গসেমি

১১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ২৫ ফুট। অপর বাহুর অনুপাত ৪ : ৩ হলে বাহু দুইটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ ফুট এবং ৬ ফুট
  2. খ) ১৫ ফুট এবং ২০ ফুট
  3. গ) ১২ ফুট এবং ৮ ফুট
  4. ঘ) ১৬ ফুট এবং ১২ ফুট
সঠিক উত্তর:
খ) ১৫ ফুট এবং ২০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ ফুট এবং ২০ ফুট
ব্যাখ্যা

ধরি, অপর বাহু দুইটির দৈর্ঘ্য 3x এবং 4x ফুট
তাহলে,
(3x)² + (4x)² = 25²
⇒ 9x² + 16x² = 25²
⇒ 25x² = 25²
⇒ x² = 25
∴ x = 5
∴ অপর বাহু দুইটির দৈর্ঘ্য (3×5)= 15 ফুট এবং (4×5)= 20 ফুট

১২.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) ১০০ বর্গসেমি
  2. খ) ৫০ বর্গসেমি
  3. গ) √২×১০ বর্গসেমি
  4. ঘ) ২৫ বর্গসেমি
সঠিক উত্তর:
ঘ) ২৫ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ বর্গসেমি
ব্যাখ্যা

সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য x সেমি হলে পিথাগোরাসের সূত্র অনুসারে-
x² + x² = 10²
⇒ 2x² = 100
⇒ x² = 50
∴ ক্ষেত্রফল = 1/2 × 50 = 25 বর্গসেমি

১৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ বর্গমিটার
  2. খ) ৪২ বর্গমিটার
  3. গ) ৫০ বর্গমিটার
  4. ঘ) ৪৮ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ৪৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮ বর্গমিটার
ব্যাখ্যা

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²)
= 16/4 √(4×10²-16²)
= 4√(400-256)
= 4×12
= 48 বর্গ মি.

১৪.
নিচের চতুর্ভুজটির পরিসীমা কত?
  1. ক) 14
  2. খ) 24
  3. গ) 28
  4. ঘ) 56
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে ভূমি BC = √(10²-6²)
= √(100 - 36)
= √64
= 8
∴ ABCD এর পরিসীমা = 2(6+8) = 28

১৫.
একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) ২২ বর্গমিটার
  2. খ) ১২২ বর্গমিটার
  3. গ) ১২১ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ১২১ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২১ বর্গমিটার
ব্যাখ্যা

বর্গের পরিসীমা ৪৪ মিটার হলে এক বাহুর দৈর্ঘ্য ৪৪/৪ = ১১ মিটার
∴ ক্ষেত্রফল = ১১×১১ = ১২১ বর্গমিটার

১৬.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) ১২ বর্গসেমি
  2. খ) ২৪ বর্গসেমি
  3. গ) ৮ বর্গসেমি
  4. ঘ) ৩৬ বর্গসেমি
সঠিক উত্তর:
ক) ১২ বর্গসেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২ বর্গসেমি
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৪ × ৬
= ১২ বর্গসেমি

১৭.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গসেমি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৩ সেমি ও ৭ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল/ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
= ২ × ২০/(৭+৩)
= ৪ সেমি

১৮.
৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ২৮.২৬ ফুট
  2. খ) ৪৯.৬৪ ফুট
  3. গ) ৩২.৪৫ ফুট
  4. ঘ) ৫২.৬৮ ফুট
সঠিক উত্তর:
খ) ৪৯.৬৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৯.৬৪ ফুট
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস 2r = 56 ফুট
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 28 ফুট
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr² = 22/7 × 28 × 28 = 2464 বর্গফুট
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৩ বর্গ
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = √২৪৬৩ = ৪৯.৬৪ ফুট

১৯.
কোন বৃত্তের ১০ সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে ১২ সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেমি?
  1. ক) ১৩ সেমি
  2. খ) ১১ সেমি
  3. গ) ১৫ সেমি
  4. ঘ) ১৪ সেমি
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
ব্যাখ্যা


চিত্র থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে বৃত্তের ব্যাসার্ধ -
OB = √(12²+5²)
= √(144+25)
= √169
= 13

২০.
৪৮ মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘের এক তৃতীয়াংশ। ঐ আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৬ মিটার
  2. খ) ৩২ মিটার
  3. গ) ২৮ মিটার
  4. ঘ) ৩৪ মিটার
সঠিক উত্তর:
খ) ৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২ মিটার
ব্যাখ্যা

আয়তক্ষেত্রের প্রস্থ = ৪৮/৩ মিটার = ১৬ মিটার
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৪৮+১৬) = ১২৮ মিটার
∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২৮ মিটার
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = ১২৮/৪ মিটার = ৩২ মিটার

২১.
একটি বৃত্তাকার পার্কের ব্যাস 100 মিটার। পার্কটিকে বেস্টন করে বাইরে 2 মিটার প্রশস্থ একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ক) 112π
  2. খ) 106π
  3. গ) 204π
  4. ঘ) 208π
সঠিক উত্তর:
গ) 204π
উত্তর
সঠিক উত্তর:
গ) 204π
ব্যাখ্যা

রাস্তা বাদে পার্কের ব্যাসার্ধ r = 100/2 = 50 মিটার
∴ রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল πr² = π.50² = 2500π বর্গমিটার
আবার, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ a = 50+2 = 52 মিটার
∴ রাস্তাসহ পার্কের ক্ষেত্রফল πa² = π.52² = 2704π বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = 2704π - 2500π = 204π