পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
পরীক্ষা – ২০ টপিকসমূহ: ১. কম্পিউটার ও আইসিটি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মৌলিক বিষয়সমূহ। ২. গণিত (রিভিশন) ৩. সাধারণ জ্ঞান (রিভিশন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৫ প্রশ্ন

.
বঙ্গবন্ধু কর্তৃক 'ছয় দফা' ঘোষিত হয় কোন সালে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু কর্তৃক 'ছয় দফা' ঘোষিত হয় ১৯৬৬ সালে। 

ছয় দফা: 
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনের আয়োজন করা হয়।
- উক্ত সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ‘ছয় দফা' কর্মসূচি পেশ করেন।
- এরপর তিনি জনমত সৃষ্টি করতে ছয় দফা দেশবাসীর সামনে তুলে ধরেন।
- ছয় দফা কর্মসূচিকে তিনি পূর্ব বাংলার বাঁচার দাবি বলে অভিহিত করেন।

ছয় দফা কর্মসূচি:
১ম দফা:
লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার অর্থে একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। সরকার হবে সংসদীয় পদ্ধতির। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সকল প্রাপ্ত বয়স্কের ভোটে জাতীয় ও প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হবে।
২য় দফা:
যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে থাকবে দেশরক্ষা ও পররাষ্ট্র বিষয়। অবশিষ্ট সকল বিষয় প্রদেশের হাতে থাকবে।
৩য় দফা:
দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজ বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে অথবা দেশের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে।
৪র্থ দফা:
সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটি অংশ কেন্দ্রীয় সরকার পাবে।
৫ম দফা:
বৈদেশিক বাণিজ্যিক ও বৈদেশিক মুদ্রার উপর প্রাদেশিক সরকারের ক্ষমতা থাকবে। সকল প্রকার বৈদেশিক চুক্তি ও সহযোগিতার ব্যাপারে প্রাদেশিক সরকার দায়িত্ব পালন করবে। তবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈদেশিক মুদ্রার চাহিদা যুক্তিযুক্ত হারে উভয় সরকার কর্তৃক মেটানো হবে।
৬ষ্ঠ দফা:
আঞ্চলিক নিরাপত্তার জন্য আঞ্চলিক সরকারগুলো স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে।

উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয়?
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৪ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
• বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০ সালে প্রণীত হয়। 

প্রাথমিক শিক্ষা আইন:
- সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে বাধ্যতামূলকভাবে সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সমান সুযোগ সুবিধা পৌঁছে দেয়। এ জন্য আইনগত বাধ্যবাধকতা অপরিহার্য হওয়ায় জাতীয় সংসদ কর্তৃক ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন ১৯৯০’ পাশ করা হয়েছে।
- অন্যদিকে এ আইনের যথাযথ বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ২১/০৮/১৯৯০ইং ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন বাস্তবায়ন পরিবীক্ষণ সেল প্রতিষ্ঠা করা হয়।
- পরবর্তীতে ৩১/১১/১৯৯২ ইং তারিখে এর নামকরণ করা হয় ‘বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট’।

উৎস: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট।
.
মহামুনি বিহার কোথায় অবস্থিত?
  1. ক) দিনাজপুরের ফুলবাড়িতে
  2. খ) চট্টগ্রামের রাউজানে
  3. গ) জামালপুরের দেওয়ানগঞ্জে
  4. ঘ) সিলেটের হবিগঞ্জে
সঠিক উত্তর:
খ) চট্টগ্রামের রাউজানে
উত্তর
সঠিক উত্তর:
খ) চট্টগ্রামের রাউজানে
ব্যাখ্যা
• মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে অবস্থিত।

মহামুনি বিহার:
- রাউজান উপজেলার ২০০ বছরের ঐতিহাসিক প্রাচীন নিদর্শন মহামুনি বিহার।
- 'চাইঙ্গা ঠাকুর' নামের এক বৌদ্ধ ধর্মগুরু এই বিহারে ১৮০৫ মতান্তরে ১৮১৩ খ্রিষ্টাব্দে মহামানব গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করেন।
- এ কারণে গৌতম বুদ্ধের নামে এ বিহারের নামকরণ করা হয় মহামুনি মন্দির।
- এই মন্দিরটির কারণে মহামুনি গ্রাম ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থানে পরিণত হয়।
- এ মন্দিরকে কেন্দ্র করে মং সার্কেল রাজা ১৮৪৩ খ্রিষ্টাব্দে মহামুনি মন্দির চত্বরে মেলার প্রবর্তন করেন, যা চৈত্র মাসের শেষ দিন থেকে শুরু হয়। 

উৎস: সমকাল পত্রিকা।
রিপোর্ট প্রকাশের তারিখ- ১৪ এপ্রিল, ২০১৮।
.
নিচের কোন প্রতিষ্ঠান ব্যাংক নোট সরবরাহ করে?
  1. ক) অর্থ মন্ত্রণালয়
  2. খ) কেন্দ্রীয় ব্যাংক
  3. গ) বাণিজ্যিক মন্ত্রণালয়
  4. ঘ) রাষ্ট্রপতির দপ্তর
সঠিক উত্তর:
খ) কেন্দ্রীয় ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) কেন্দ্রীয় ব্যাংক
ব্যাখ্যা
• ব্যাংক নোট সরবরাহ করে কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী (Functions of Central Bank):
- কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বপ্রধান ব্যাংক।
- ইহা দেশের অর্থ বাজারের সংগঠক, অভিভাবক, পরিচালক ও নিয়ন্ত্রক।
- কেন্দ্রীয় ব্যাংক তার উদ্দেশ্য অর্জনের জন্য যেসকল কার্যাবলী সম্পাদন করে থাকে তার সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ:


নোট ও ধাতব মূদ্রা প্রচলন:
- কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই হলো দেশের জন্য প্রয়োজনের আলোকে কাগজী নোট ও ধাতব মুদ্রা তৈরি, মুদ্রণ ও সরবরাহ করা।
- দেশের জনগণের চাহিদা, ব্যবসায়-বাণিজ্য এবং উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি সজাগ দৃষ্টি রেখে কেন্দ্রীয় ব্যাংক এ কাজ করে থাকে।

উৎস: ব্যবসা নীতি ও প্রয়োগ-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
• ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন

চীন:
- ধান উৎপাদনে চীন বিশ্বে প্রথম।
- উত্তর ও পশ্চিম চীনের পার্বত্য অঞ্চল ব্যতীত প্রায় সমগ্র চীনেই ধান উৎপাদিত হয়।
- চীনের হোয়াংহো, ইয়াংসিকিয়াং ও সেচুয়ান অববাহিকা এবং হুনান প্রদেশে প্রচুর ধান জন্মে।
- অত্যধিক ধান উৎপাদিত হওয়ার কারণে হুনান প্রদেশকে "পৃথিবীর ধানের আধার" (Rice Bowl of the World) বলা হয়।
- চীনের শতকরা ৯৫ ভাগ ধান নিম্নভূমিতে এবং ৫ ভাগ পার্বত্য এলাকায় উৎপন্ন হয়। 

• ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন, দ্বিতীয় অবস্থান ভারত এবং তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ।

উৎস: ভূগোল-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং World agricultural production website.
.
একটি গাড়ি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে?
  1. ক) ৫২৫ কিলোমিটার
  2. খ) ৩১৫ কিলোমিটার
  3. গ) ৫.২৫ কিলোমিটার
  4. ঘ) ৩.১৫ কিলোমিটার
সঠিক উত্তর:
গ) ৫.২৫ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫.২৫ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে চলে, ৩ মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে?

সমাধান:
এক ঘন্টা বা ৩৬০০ সেকেন্ডে গাড়িটি যায় ৯০ কিলোমিটার
১ সেকেন্ডে গাড়িটি যায় ৯০/৩৬০০ কিলোমিটার
∴ ৩ মিনিট ৩০ সেকেন্ড বা ২১০ সেকেন্ডে গাড়িটি যায় = (৯০ × ২১০)/৩৬০০
= ৫.২৫ কিলোমিটার
= ৫.২৫ × ১০০০ মিটার
= ৫২৫০ মিটার
.
একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৯ মিটার হলে, পুরো নলটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১৫ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ৯০ মিটার
  4. ঘ) ৬০ মিটার
সঠিক উত্তর:
ঘ) ৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নলকে ৩ : ৭ : ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। ছোট টুকরাটির দৈর্ঘ্য ৯ মিটার হলে, পুরো নলটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, টুকরো গুলির দৈর্ঘ্য ৩ক, ৭ক, ১০ক
ছোট টুকরাটির দৈর্ঘ্য ৩ক মিটার

∴ ৩ক = ৯
⇒ ক = ৩ মিটার

টুকরো গুলির দৈর্ঘ্য ৯, ২১, ৩০ মিটার

অতএব, পুরো নলটির দৈর্ঘ্য = (৯ + ২১ + ৩০) মিটার
= ৬০ মিটার
.
২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০ = কত?
  1. ক) ৫০৫০
  2. খ) ৫০৪৯
  3. গ) ১২৭৫
  4. ঘ) ১২৭৪
সঠিক উত্তর:
ঘ) ১২৭৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৭৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০ = কত?

সমাধান:
২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০
= ১ + ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০ - ১
= (১ + ২ + ৩ + ৪ + ৫ + ...... + ৫০) - ১
= {৫০ × (৫০ + ১)}/২ - ১ [১ + ২ + ৩ + ৪ +...... + n = n(n + ১)/২)]
= (২৫ × ৫১) - ১
= ১২৭৫ - ১
= ১২৭৪
.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪০০ বর্গমিটার
  2. খ) ৩৬০০ বর্গমিটার
  3. গ) ১৬০০ বর্গমিটার
  4. ঘ) ৮০০ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ১৬০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১৬০/৪ = ৪০ মিটার

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
= ৪০
= ১৬০০ বর্গমিটার
১০.
কমল ও রাফির আয়ের অনুপাত ৯ : ৪। কমলের আয় ৯০ টাকা হলে রাফির আয় কত?
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ২০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কমল ও রাফির আয়ের অনুপাত ৯ : ৪। কমলের আয় ৯০ টাকা হলে রাফির আয় কত?

সমাধান:
ধরি, রাফির আয় ক টাকা

প্রশ্নমতে,
৯০ : ক = ৯ : ৪
⇒ ৯০/ক = ৯/৪
⇒ ৯ক = ৩৬০
⇒ ক = ৪০ টাকা

অতএব, রাফির আয় ৪০ টাকা
১১.
২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় প্রচুরক কোনটি?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ১১
  4. ঘ) প্রচুরক নেই
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক নেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় প্রচুরক কোনটি?

সমাধান:
কোন উপাত্তসমূহের মধ্যে কোন উপাত্ত সর্বাধিকবার থাকলে তাকে প্রচুরক বলে।

২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় কোন সংখ্যা একাধিকবার নেই। 
∴ ২, ৭, ৫, ৪, ৬, ১১ সংখ্যাগুলোয় প্রচুরক নেই।
১২.
কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাস করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৫০%
  2. খ) ৩০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ঘ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮০% গণিত এবং ৬০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = n(M) = ৮০%
বাংলায় পাশ = n(B) = ৬০%
উভয় বিষয়ে পাশ = n(M ∩ B) = ৫০%

যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(M ∪ B)

 n(M ∪ B) = n(M) + n(B) - n(M ∩ B) 
= ৮০% + ৬০% - ৫০%
= ১৪০% - ৫০%
= ৯০%

∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৯০%
= ১০%
১৩.
(০.৪ × ০.০৫ × ০.০৪)/০.০১ =?
  1. ক) ০.৮
  2. খ) ০.০৮
  3. গ) ০.০০৮
  4. ঘ) ০.০০০০৮
সঠিক উত্তর:
খ) ০.০৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৮
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৪ × ০.০৫ × ০.০৪)/০.০১ = ?

সমাধান:
(০.৪ × ০.০৫ × ০.০৪)/০.০১
= (০.৪ × ০.০৫ × ০.০৪)× ১০০/১
= ০.০০০৮০ × ১০০
= ০.০৮০
১৪.
a + (1/a) = 3 হলে, (a4 + 1)/a2 = কত?
  1. ক) 9
  2. খ) 7
  3. গ) 11
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 3 হলে, (a4 + 1)/a2 = কত?

সমাধান:
(a4 + 1)/a2
= a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2
= 32 - 2
= 9 - 2
= 7
১৫.
শতকরা বার্ষিক ১০% সুদে, ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত?
  1. ক) ৮০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ১০% সুদে, ৮০০০ টাকার ৬ মাসের সুদ কত?

সমাধান:
শতকরা বার্ষিক ১০% সুদে,
১০০ টাকায় ১ বছরের সুদ ১০ টাকা
১ টাকায় ১ বছরের সুদ ১০/১০০ টাকা
৮০০০ টাকায় ১ বছরের বা ১২ মাসের সুদ ১০ × ৮০০০/১০০ টাকা
∴ ৮০০০ টাকায় ১ বছরের বা ১২ মাসের সুদ (১০ × ৮০০০)/(১০০ × ২) টাকা
= ৪০০ টাকা
১৬.
৭/১৯ এর লব ও হরের সাথে কত যোগ করলে ১/২ পাওয়া যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ঘ) ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৯ এর লব ও হরের  সাথে কত যোগ করলে ১/২ পাওয়া যায়?

সমাধান:
ধরি, ক যোগ করতে হবে

প্রশ্নানুসারে,
(৭ + ক)/(১৯ + ক) = ১/২
⇒ ১৪ + ২ক = ১৯ + ক
⇒  ক = ৫

∴ ৫ যোগ করতে হবে।
১৭.
2x + 2y = 34 এবং 4xy = 240 হলে, (x - y)2 এর মান কত?
  1. ক) 69
  2. খ) 59
  3. গ) 49
  4. ঘ) 39
সঠিক উত্তর:
গ) 49
উত্তর
সঠিক উত্তর:
গ) 49
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 2y = 34 এবং 4xy = 240 হলে, (x - y)2 এর মান কত?

সমাধান:
 2x + 2y = 34
⇒ 2 (x + y) = 34
⇒ x + y = 17

∴ (x - y)2 = (x + y)2 - 4xy
= 172 - 240
= 289 - 240
= 49
১৮.
৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি বিক্রয় করলে ৪০% লাভ হয়?
  1. ক) ১০ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
ক) ১০ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি বিক্রয় করলে ৪০% লাভ হয়?

সমাধান: 
১টি কমলার ক্রয়মূল্য = ৫/২ টাকা
৪০% লাভে
১টি কমলার বিক্রয় মূল্য = ১৪০/১০০ × ৫/২ = ৭/২ টাকা

৭/২ টাকায় বিক্রয় হয় = ১টি কমলা
∴ ১ টাকায় বিক্রয় হয় = ২/৭” “
∴ ৩৫টাকায় বিক্রয় হয় = ২ × ৩৫/ ৭ = ১০টি
১৯.
xyz = 60 হলে, y এর মান কোনটি হতে পারে না?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 0
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 0
উত্তর
সঠিক উত্তর:
গ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: xyz = 60 হলে, y এর মান কোনটি হতে পারে না?

সমাধান:
y = 0 হলে, xyz = 0
∴ y এর মান শূন্য হতে পারে না।
২০.
F(x) = (x - 1)253 হলে, F(2) = কত?
  1. ক) 0
  2. খ) 225359
  3. গ) 1
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: F(x) = (x - 1)253 হলে, F(2) = কত?

সমাধান:
 F(x) = (x - 1)253

∴ F(2) = (2 - 1)253
= 1253
= 1
২১.
একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোনের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ২৫ ডিগ্রি বড় হয় তবে ১ম কোণটি কত ডিগ্রি?
  1. ক) ৩১°
  2. খ) ৬৩°
  3. গ) ৮১°
  4. ঘ) ৯৩°
সঠিক উত্তর:
ঘ) ৯৩°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯৩°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোনের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ২৫ ডিগ্রি বড় হয় তবে ১ম কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি, ২য় কোণটি x
১ম কোণ 3x
৩য় কোণ x + 25
আমরা জানি, তিনটি কোণের সমষ্টি 180°

x + 3x + x + 25 = 180
⇒ 5x = 155
⇒ x = 31

∴ ১ম কোণ = 3x
= 3 × 31°
= 93°
২২.
একটি সেটের সদস্য সংখ্যা 3 হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 15
  4. ঘ) 16
সঠিক উত্তর:
ক) 7
উত্তর
সঠিক উত্তর:
ক) 7
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সেটের সদস্য সংখ্যা 3 হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত?

সমাধান:
একটি সেটের সদস্য সংখ্যা n হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা = 2n - 1

∴ একটি সেটের সদস্য সংখ্যা 3 হলে, প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা = 23 - 1
= 8 -1
= 7
২৩.
৪, ৩, ২, x এর গড় ৫ হলে x এর মান কত?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
ঘ) ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৩, ২, x এর গড় ৫ হলে x এর মান কত?

সমাধান:
 ৪, ৩, ২, x এর গড় ৫
৪, ৩, ২, x এর সমষ্টি = (৫ × ৪) 
= ২০

∴ x = {২০ - (৪ + ৩ +  ২)}
= (২০ - ৯)
= ১১
২৪.
একটি কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) রাউটার
  2. খ) এডাপ্টার
  3. গ) রিপিটার
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
খ) এডাপ্টার
উত্তর
সঠিক উত্তর:
খ) এডাপ্টার
ব্যাখ্যা
নেটওয়ার্ক এডাপ্টার:
- একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়া যায় না।
- সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) লাগাতে হয়।
- সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে।
- আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২৫.
কমার্শিয়াল প্রতিষ্ঠানের ডোমেইন নাম কোনটি?
  1. ক) .com
  2. খ) .org
  3. গ) .gov
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ক) .com
উত্তর
সঠিক উত্তর:
ক) .com
ব্যাখ্যা
সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি এড্রেস মানুষের পক্ষে মনে রাখা খুবই কষ্টকর। তাই আইপি এড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য সহজ কোন নাম ব্যবহার করা হয়। ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম। যেমন- www.google.com এই সাইটটির আইপি এড্রেস হল- 216.58.212.164। যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে (DNS - Domain Naming System ) । ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত ।
Mnhs. com, এখানে mnhs কে ডোমেইন নেইম এবং .com কে ডোমেইন টাইপ বলা হয়। সাধারণত ডোমেইন টাইপ দ্বারা প্রতিষ্ঠানের টাইপ জানা যায়। যেমন-
.com – কমার্শিয়াল প্রতিষ্ঠানকে বুঝানো হয় 
.gov – সরকারি প্রতিষ্ঠানকে বুঝানো হয় 
.org – অর্গানাইজেশনকে বুঝানো হয় 
.edu – শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝানো হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৬.
মডেমের কাজ কোনটি?
  1. ক) ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রুপান্তর করা
  2. খ) অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রুপান্তর করা
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়ই
ব্যাখ্যা
ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। Modulator এর Mo এবং Demodulator হতে Dem এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন (wireless) প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগনাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্ৰ ( Network device), যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে রূপান্তর করে Network কে প্রেরণ করে। আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগনালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। পূর্বে স্বল্প গতির ডায়াল-আপ মডেম ব্যবহার করা হতো। বর্তমানে এর পরিবর্তে দ্রুতগতির কেবল বা DSL (Digital Subscribers Line) মডেম ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে Wi-Fi (Wireless Fidelity) মডেম ব্যবহৃত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
২৭.
ভাইরাস এক ধরণের-
  1. ক) সফটওয়্যার
  2. খ) স্পাইওয়্যার
  3. গ) ম্যালওয়ার
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
গ) ম্যালওয়ার
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যালওয়ার
ব্যাখ্যা
প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিম্নোক্ত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়-
ক. কম্পিউটার ভাইরাস
খ. কম্পিউটার ওয়ার্ম
গ. ট্রোজান হর্স

কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে আচরণগত পার্থক্যের চেয়ে সংক্রমণের পার্থক্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। কম্পিউটার ভাইরাস হলো এমন ধরনের ম্যালওয়্যার, যা কোনো কার্যকরী ফাইলের (Executable File) সঙ্গে যুক্ত হয়। যখন ওই প্রোগ্রামটি (এক্সিকিউটিবল ফাইল) চালানো হয়, তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত হয়। অন্যদিকে কম্পিউটার ওয়ার্ম সেই প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে। অর্থাৎ কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া (অজান্তে হলেও) ছড়িয়ে পড়তে পারে না। যেমন, কোন পেনড্রাইভে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত কোন ফাইল থাকলেই তা ছড়িয়ে পড়তে পারে না। যদি কোন কম্পিউটারে সেই পেনড্রাইভ যুক্ত করে ব্যবহার করা হয় তাহলেই কেবল পেনড্রাইভের ভাইরাসটি সক্রিয় হয়ে উঠতে পারে। অন্যদিকে, ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন কিনা সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। এজন্য অনেক ক্ষতিকারক সফটওয়্যার ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করে। এটি হলো ট্রোজান হর্স বা ট্রোজানের কার্যপদ্ধতি। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয় তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে বা নতুন নতুন ট্রোজান আমদানি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
২৮.
নিচের কোনটি সামাজিক যোগাযোগের সাইট?
  1. ক) ফেসবুক
  2. খ) গুগল প্লাস
  3. গ) মাইস্পেস
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
সামাজিক যোগাযোগের সাইট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয়, এবং কার্যকরী করে তুলেছে। শুধু এ নয়, এর বাইরেও নানানভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে।   এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশকিছু সামাজিক যোগাযোগের সম্পূর্ণ সাইট। নিজের ভালো-লাগা মন্দলাগা, অনুষ্ঠানাদি, চাকরিতে প্রমোশন, সন্তানাদির বিয়ে ইত্যাদি নানা বিষয়ের তথ্য, ছবি কিংবা ভিডিও বিনিময় করা যায় এগুলোর যে কোনো একটি থেকে। বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট রয়েছে। এগুলোর মধ্যে ফেসবুক (www.facebook.com), লিংকড-ইন (Linked in.com) গুগল প্লাস (plus.google.com), টুইটার (www.twitter.com), জোপা (www.zooppa.com), মাইস্পেস (www.myspace.com) এগুলো খুবই জনপ্রিয় ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
২৯.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) Scanner
  2. খ) OMR
  3. গ) Keyboard
  4. ঘ) উপরেরে সবকটি
সঠিক উত্তর:
ঘ) উপরেরে সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরেরে সবকটি
ব্যাখ্যা
কী বোর্ড (Keyboard): কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান (বহুল ব্যবহৃত) যন্ত্র হলো কী বোর্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কী বোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এ সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। আমরা যখন কী বোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে এ নির্দেশনাগুলো দেই। তখন যন্ত্রগুলো আমাদের চাওয়া অনুযায়ী কাজটি করে দেয়। আজকের দিনের আধুনিক কম্পিউটার কী বোর্ডের ধারণা এসেছে টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে। সাধারণত কী বোর্ডে বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। কম্পিউটারের কী বোর্ড টাইপ রাইটারের কী বোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কী থাকে। 

স্ক্যানার ( Scanner ): একসময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি (কপি) করতাম। কিন্তু এ প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করতে হতো। তথ্যটি সংরক্ষিত থাকত না। এ সমস্যাটির সমাধান যে যন্ত্রটি করে দিয়েছে তার নাম স্ক্যানার। যে কোনো প্রকার ছবি, মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম স্ক্যানার। এ ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে সংরক্ষণ করা যায়।

ওএমআর (OMR): ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) এটিও একটি ইনপুট ডিভাইস। আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআরের কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো। বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওএমআর পড়তে পারে ।

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
৩০.
নিচের কোনটি স্থায়ী মেমোরি?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) Cache memory
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ROM
উত্তর
সঠিক উত্তর:
ক) ROM
ব্যাখ্যা
র‍্যাম (RAM) : আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র‍্যাম সংযুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র‍্যামে প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রসেসর RAM থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে। প্রসেসর র‍্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে Random Access Memory বা সংক্ষেপে RAM বলা হয়। র‍্যামে তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এর সমস্ত তথ্য মুছে যায়। অর্থাৎ কম্পিউটার চালু করলেই র‍্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে। আবার কম্পিউটার বন্ধ করলে র‍্যাম তথ্য-শূণ্য হয়ে যায়। তাই এটি অস্থায়ী মেমোরি।

রম (ROM): ROM বা Read Only Memory মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। এ নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না। তাই রম এ নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমোরি নির্ভর করে না। ব্যবহারকারীও বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলতে পারে না। এ মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে ROM বা Read only Memory বলে। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না তাই একে স্থায়ী মেমোরি বলে।

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
৩১.
ইলেকট্রনিক বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য করাকে কি বলে?
  1. ক) ই-লার্নিং
  2. খ) ই-সার্ভিস
  3. গ) ই-কমার্স
  4. ঘ) ই-গভর্ন্যান্স
সঠিক উত্তর:
গ) ই-কমার্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ই-কমার্স
ব্যাখ্যা
ই-কমার্স এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই বলা হয় ই-কমার্স (E-commerce)। ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে। আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্যিক কাজ পরিচালনা করে। এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়। 

ই-লার্নিং এক ধরণের শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করে। 

ই-সার্ভিস হচ্ছে অনলাইনে বিভিন্ন সার্ভিস প্রদান

ই-সরকারের ধারণার একটি জনপ্রিয় উপায় হল প্রযুক্তিগতভাবে মধ্যস্থতামূলক মিথস্ক্রিয়াগুলির তিনটি ক্ষেত্রের মধ্যে পার্থক্য করা। সরকার-থেকে-সরকার মিথস্ক্রিয়া সরকারী আমলাতন্ত্রের অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহারের সাথে সম্পর্কিত, উদাহরণস্বরূপ, রুটিন কাজগুলির স্বয়ংক্রিয়করণ এবং বিভাগ এবং সংস্থাগুলির মধ্যে তথ্য দ্রুত ভাগ করে নেওয়ার মাধ্যমে। সরকার-থেকে-ব্যবসায়িক মিথস্ক্রিয়া সাধারণত ফার্মগুলি থেকে পণ্য এবং পরিষেবাগুলি কেনা এবং বিক্রি করার জন্য সরকারের খরচ কমাতে ইন্টারনেট ব্যবহারকে জড়িত করে। সরকার-থেকে-নাগরিক মিথস্ক্রিয়ায় ইন্টারনেট ব্যবহার করে পাবলিক পরিষেবা এবং অনলাইনে লেনদেন এবং দ্রুত ইলেকট্রনিক ফিডব্যাক মেকানিজম, যেমন তাত্ক্ষণিক ভোট, ওয়েব সমীক্ষা এবং ই-মেইল অন্তর্ভুক্ত করে পরিষেবাগুলির নকশা এবং বিতরণ উন্নত করা জড়িত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রস্তুতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা
৩২.
কম্পিউটার প্রসেসরে কয়টি অংশ থাকে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
খ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ টি
ব্যাখ্যা
অসংখ্য ইন্টিগ্রেটেড সার্কিট (IC) দিয়ে প্রসেসর তৈরি হয়। আইসিগুলো তৈরি হয় ট্রানজিস্টার দিয়ে। এগুলো সব একটি ক্ষুদ্র চিপ (Chip) এর মধ্যে থাকে। প্রসেসরে আইসির সংখ্যা পূর্বের তুলনায় অনেক বাড়লেও চিপ-এর আকার ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। আকার ছোট হলেও এর কাজ করার ক্ষমতা বেড়েই চলেছে। কম্পিউটারের সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ সিপিইউ-এর মাধ্যমেই হয়ে থাকে। সফটওয়্যারের নির্দেশ বোঝা এবং সে অনুযায়ী তথ্য প্রক্রিয়া করা এর কাজ। অর্থাৎ ইনপুট ও আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদানের কাজটি সিপিইউ বা প্রসেসর নিয়ন্ত্রণ করে থাকে। এক কথায় কম্পিউটার-সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি ও সফটওয়্যারের নির্দেশনার মধ্যে সমন্বয় করে কাজ সমাধা করে প্রসেসর।
তিনটি অংশের সমন্বয়ে প্রসেসর গঠিত হয়।
১. গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic and Logic Unit) : এ অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয়।
২. নিয়ন্ত্রক অংশ (Control Unit) : এ অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কোন নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারিত হয় এ অংশে। 
৩. রেজিস্টার স্মৃতি (Register Memory ) : এটি ছোট আকারের অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি বা স্মৃতি। এ স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় ৷

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
৩৩.
নিচের কোনটি বাংলাদেশের দ্বিতীয় নিজস্ব সার্চ ইঞ্জিন?
  1. ক) পিপীলিকা
  2. খ) চরকি
  3. গ) খোঁজো
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
খ) চরকি
উত্তর
সঠিক উত্তর:
খ) চরকি
ব্যাখ্যা
নিজের ভাষায় তথ্য খোঁজার জন্য বিশ্বের বিভিন্ন দেশে আছে নিজেদের সার্চ ইঞ্জিন। বাংলায় তথ্য ও বাংলাদেশি বিষয় খোঁজার সুবিধা নিয়ে বাংলাদেশি দুটি সার্চ ইঞ্জিন রয়েছে ইন্টারনেটে। ‘বাংলাদেশকে খোঁজো’ স্লোগান নিয়ে এপ্রিলে চালু হয়েছে বাংলাদেশি সার্চ ইঞ্জিন চরকি (www.chorki.com) । এর আগে ২০১৩ সালে চালু হয় পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের আরেকটি সার্চ ইঞ্জিন। অন্যদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও আছে বাংলা ভাষায় তথ্য খোঁজার সুবিধা। 

উৎস: দৈনিক প্রথম আলো
৩৪.
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় ধরণের হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার দু'ধরনের :
১। প্যাকেজ সফটওয়্যার
২। কাষ্টমাইজড সফটওয়্যার
 প্যাকেজ সফটওয়্যার: যে কাজগুলো প্রায় সবারই করতে হয়, সেগুলোর জন্যে আলাদাভাবে অনেকেই অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করে ফেলে। যেমন, লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যার-এটাকে বলে ওয়ার্ড প্রসেসর। এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে।
 কাষ্টমাইজড সফটওয়্যার:  ছবি আঁকার জন্যে, গান শোনার জন্যে, ভিডিও দেখার জন্যে, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্যে, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্যে আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রয় করে টাকা উপার্জন করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী
৩৫.
নিচের কোনটি ফাংশন কী নয়?
  1. ক) F9
  2. খ) F6
  3. গ) F12
  4. ঘ) Alt
সঠিক উত্তর:
ঘ) Alt
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Alt
ব্যাখ্যা
ফাংশন কী: বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়। বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়। ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়। 

কন্ট্রোল কী: কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল ៖ কীসমূহ ব্যবহৃত হয়। কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়