পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা - ২৩: বিষয়: গণিত বিষয়: টপিক: শতকরা, লাভ ও ক্ষতি। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ৬৭২ টাকা
  2. ৬৭৮ টাকা
  3. ৬৮০ টাকা
  4. ৬৯৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা
= ৮৫ টাকা

এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ৮০০)/১০০ টাকা
= ৬৮০ টাকা
.
এক ব্যক্তি একটি দ্রব্য ২০০০ টাকায় ক্রয় করে ২৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ২২১২ টাকা
  2. ২২৩০ টাকা
  3. ২২৪৫ টাকা
  4. ২২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ২০০০ টাকায় ক্রয় করে ২৫% লাভে বিক্রয় করল, ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২৫% লাভে, ১০০ টাকার দ্রব্য বিক্রয় করে = (১০০ + ২৫) = ১২৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
ক্রয়মূল্য ২০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২৫ × ২০০০)/১০০ টাকা
= ২৫০০ টাকা

আবার, ১০% ক্ষতিতে, বিক্রয় করে = (১০০ - ১০) = ৯০ টাকা
১০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯০ টাকা
১ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
২৫০০ টাকার দ্রব্যের বিক্রয়মূল্য = (৯০ × ২৫০০)/১০০ টাকা
= ২২৫০ টাকা
.
একটি দ্রব্য ২০% লাভে বিক্রয় করলে তা ২০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৫০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১২৫ টাকা
  2. ১৩৬ টাকা
  3. ১৪২ টাকা
  4. ১৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২০% লাভে বিক্রয় করলে তা ২০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৫০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ বিক্রয় মূল্যের ব্যবধান = (১২০ - ৮০) = ৪০ টাকা

বিক্রয়মূল্য ৪০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৪০ টাকা
বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৫০)/৪০ টাকা
= ১২৫ টাকা
.
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?
  1. ১৮%
  2. ২২%
  3. ২৪%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬২০ টাকা হলে শতকরা লাভের পরিমাণ কত?

সমাধান:
একটি দ্রব্যের ক্রয়মূল্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্য ৬২০ টাকা
∴ লাভ = (৬২০ - ৫০০) টাকা
= ১২০ টাকা

এখন,
৫০০ টাকায় লাভ হয় = ১২০ টাকা
১ টাকায় লাভ হয় = ১২০/৫০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২০ × ১০০)/৫০০ টাকা
= ২৪ টাকা বা ২৪%
.
৬০০০ টাকার জিনিস ৬৩০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
  1. ২% লাভ
  2. ৩% লাভ
  3. ৪% লাভ
  4. ৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০০ টাকার জিনিস ৬৩০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?

সমাধান:
দ্রব্যটির বিক্রয়মূল্য = (৬৩০০ - ৬০০০) = ৩০০ টাকা

৬০০০ টাকায় লাভ হয় = ৩০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৩০০/৬০০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩০০ × ১০০)/৬০০০ টাকা
= ৫%
.
একটি পণ্যের মূল্য পর পর দুইবার ৩০% ও ৪০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?
  1. ৭২%
  2. ৭৭%
  3. ৮২%
  4. ৮৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য পর পর দুইবার ৩০% ও ৪০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
৩০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা

আবার,
৪০% বৃদ্ধিতে মূল্য = (১৩০ + ১৩০ এর ৪০%) টাকা
= {১৩০ + (১৩০ × ৪০)/১০০} টাকা
= (১৩০ + ৫২) টাকা
= ১৮২ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৮২ - ১০০) টাকা
= ৮২%
.
১০ টাকায় ৫টি করে কলা কিনে ৭০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ১৮ টি কলা
  2. ২০ টি কলা
  3. ২৪ টি কলা
  4. ২৮ টি কলা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ৫টি করে কলা কিনে ৭০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
১০ টাকায় ক্রয় করে = ৫ টি কলা
১ টাকায় ক্রয় করে = ৫/১০ টি কলা
১০০ টাকায় ক্রয় করে = (৫ × ১০০)/১০ টি কলা
= ৫০ টি কলা

আবার,
২৫% লাভে, বিক্রয়মূল্য (১০০ + ২৫) = ১২৫ টাকা

১২৫ টাকায় বিক্রয় করতে হয় = ৫০ টি কলা
১ টাকায় বিক্রয় করতে হয় = ৫০/১২৫ টি কলা
৭০ টাকায় বিক্রয় করতে হয় = (৫০ × ৭০)/১২৫ টি কলা
= ২৮ টি কলা
.
একজন কর্মচারী তার মূল বেতনের ২৫% বাড়ি ভাতা পান। যদি তার মূল বেতন ১০০০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?
  1. ১২৫০০ টাকা
  2. ১২৫১০ টাকা
  3. ১২৬০০ টাকা
  4. ১২৬৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মচারী তার মূল বেতনের ২৫% বাড়ি ভাতা পান। যদি তার মূল বেতন ১০০০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ বেতন পান = ২৫ টাকা
১ টাকায় মহার্ঘ বেতন পান = ২৫/১০০ টাকা
১০০০০ টাকায় মহার্ঘ বেতন পান = (২৫ × ১০০০০)/১০০ টাকা
= ২৫০০ টাকা

∴ তার মোট বেতন = (১০০০০ + ২৫০০) টাকা
= ১২৫০০ টাকা
.
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ২০% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় ১৫% কমিশন দেন। সে দ্রব্যটি ৫১০ টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৪৬৮ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫০২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ২০% দাম বাড়িয়ে লিখে বিক্রয়ের সময় ১৫% কমিশন দেন। সে দ্রব্যটি ৫১০ টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% কমিশনে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা

বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ধার্যমূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ধার্যমূল্য = ১০০/৮৫ টাকা
বিক্রয়মূল্য ৫১০ টাকা হলে ধার্যমূল্য = (১০০ × ৫১০)/৮৫ টাকা
= ৬০০ টাকা

আবার,
২০% লাভে ধার্যমূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

ধার্যমূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
ধার্যমূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
ধার্যমূল্য ৬০০ টাকা ক্রয়মূল্য = (১০০ × ৬০০)/১২০ টাকা
= ৫০০ টাকা
১০.
১৮০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?
  1. ২০০
  2. ৪০০
  3. ৫০০
  4. ৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ১৮০
⇒ ক এর (৩০/১০০) = ১৮০
⇒ ৩০ক = ১৮০০০
⇒ ক = ১৮০০০/৩০
⇒ ক = ৬০০
১১.
একটি বইয়ের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ১৫% হারে লাভ করতে চান তবে বইটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ১১৩৯ টাকা
  2. ১১৫০ টাকা
  3. ১১৬৬ টাকা
  4. ১১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ১৫% হারে লাভ করতে চান তবে বইটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
বইয়ের ক্রয়মূল্য = ১০০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা

∴ লাভ = (১১৫ - ১০০) = ১৫ টাকা

এখন,
১৫ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১১৫/১৫ টাকা
১৫০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১৫০)/১৫ টাকা
= ১১৫০ টাকা
১২.
একটি স্কুলে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে, যার মধ্যে ২৫% ছাত্রী। সেই স্কুলে ছাত্রের সংখ্যা কত?
  1. ৩৬১ জন
  2. ৩৭০ জন
  3. ৩৭৫ জন
  4. ৩৮৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে, যার মধ্যে ২৫% ছাত্রী। সেই স্কুলে ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ২৫) = ৭৫ জন

মোট ছাত্র-ছাত্রীর ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৭৫ জন
মোট ছাত্র-ছাত্রীর ১ জন হলে ছাত্র সংখ্যা = (৭৫/১০০) জন
মোট ছাত্র-ছাত্রীর ৫০০ জন হলে ছাত্র সংখ্যা = (৭৫ × ৫০০)/১০০ জন
= ৩৭৫ জন
১৩.
একজন ফলব্যবসায়ী প্রতি ডজন কমলা ৬০০ টাকায় কিনে প্রতিটি কমলা ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% লাভ
  2. ১৫% ক্ষতি
  3. ২০% ক্ষতি
  4. ১৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফলব্যবসায়ী প্রতি ডজন কমলা ৬০০ টাকায় কিনে প্রতিটি কমলা ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
আমরা জানি,
১ ডজন = ১২টি

১২টি কমলার ক্রয়মূল্য = ৬০০ টাকা
১টি কমলার ক্রয়মূল্য = (৬০০/১২) = ৫০ টাকা

∴ লাভ = (৬০ - ৫০) টাকা = ১০ টাকা

৫০ টাকায় লাভ হয় = ১০ টাকা
১ টাকায় লাভ হয় = (১০/৫০) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০ × ১০০)/৫০ টাকা
= ২০%
১৪.
একটি দ্রব্যের মূল্য ১৫% বেড়ে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কেজি বেশি পাওয়া যায়। এক কেজি দ্রব্যের বর্তমান মূল্য কত?
  1. ৭৫০ টাকা
  2. ৭৮০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৮২০ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

দ্রব্যের মূল্য ১৫% বেড়ে গেলে, পূর্বাপেক্ষা ১ কেজি বেশি পাওয়া যাবেনা। প্রশ্নে ভাষাগত ত্রুটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

-----------------------------------------------------------
প্রশ্ন: একটি দ্রব্যের মূল্য ১৫% বেড়ে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কেজি বেশি পাওয়া যায়। এক কেজি দ্রব্যের বর্তমান মূল্য কত?

সমাধান:
১৫% মূল্য বেড়ে যাওয়ায় বর্তমান মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ১১৫ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ১১৫/১০০ টাকা
পূর্বমূল্য ৫০০০ টাকা হলে বর্তমান মূল্য = (১১৫ × ৫০০০)/১০০ টাকা
= ৫৭৫০ টাকা

∴ ১ কেজি দ্রব্যের বর্তমান মূল্য = (৫৭৫০ - ৫০০০) = ৭৫০ টাকা

১৫.
একটি ওয়াটার পট ৪৫০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হলো। ওয়াটার পটটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৩২৫ টাকা
  2. ৩৪০ টাকা
  3. ৩৫২ টাকা
  4. ৩৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ওয়াটার পট ৪৫০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হলো। ওয়াটার পটটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/১২৫) টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫০)/১২৫ টাকা
= ৩৬০ টাকা