পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন: 1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence. সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC পৌরনীতি বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে উঠে কিসের ওপর ভিত্তি করে?
  1. ক) গণতান্ত্রিক মূল্যবোধ
  2. খ) ধর্মীয় মূল্যবোধ
  3. গ) রাজনৈতিক মূল্যবোধ
  4. ঘ) সামাজিক মূল্যবোধ
ব্যাখ্যা
গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব (Importance of Democratic Values):
সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। যে সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত, সে সমাজ ও রাষ্ট্র তত বেশি উন্নত ও প্রগতিশীল গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব নিম্নরূপ:
১. জাতীয় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তি : গণতান্ত্রিক মূল্যবোধ হলো একটি জাতির রাজনৈতিক সম্পদ।  গণতান্ত্রিক মূল্যবোধের ওপর একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে উঠে। 
২. জাতীয় উন্নতির চাবিকাঠি : গণতান্ত্রিক মূল্যবোধ জাতীয় উন্নতির চাবিকাঠি। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন জাতি কর্মঠ  ও পরিশ্রমী হয়। গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ জাতি দ্রুত উন্নতি লাভ করে।
 ৩. দেশাত্মবোধ জাগ্রত করে : গণতান্ত্রিক মূল্যবোধ দেশাত্মবোধ জাগ্রত করে। গণতান্ত্রিক মূল্যবোধ নিজের প্রতি দেশের প্রতি প্রেম-ভালোবাসার সৃষ্টি করে। দেশকে ভালোবাসা ও দেশের মঙ্গলের জন্য কর্তব্য পালন করার তাগিদ সৃষ্টি হয় গণতান্ত্রিক মূল্যবোধের কারণে। 
৪. সামাজিক বন্ধন ও জাতীয় ঐক্য সুদৃঢ় করে: গণতান্ত্রিক মূল্যবোধ প্রত্যেকের প্রতি প্রত্যেকের সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি করে। এর ফলে সামাজিক বন্ধন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় হয় ।
 ৫. নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে : গণতান্ত্রিক মূল্যবোধ নাগরিকের ব্যাক্তিত্ব বিকাশে সাহায্য করে এবং পরিপূর্ণতা প্রদান করে। 
৬. উদারতা ও সহনশীলতার শিক্ষা দেয় : গণতান্ত্রিক মূল্যবোধের ফলে রাজনৈতিক সততা, শিষ্টাচার ও সৌজন্যবোধ, রাজনৈতিক সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধাজ্ঞাপন, সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ, বিরোধী মতকে প্রচার ও প্রসারের সুযোগ প্রদান, নির্বাচনে জয় পরাজয়কে মেনে নেয়ার মানসিকতা তৈরি হয়। এর ফলে সামাজিক ও রাষ্ট্রার জীবনে উত্তেজনা প্রশমিত হয়। 
৭. জবাবদিহিতার মানসিকতা ও দায়িত্বশীল আচরণ : গণতান্ত্রিক মূল্যবোধের ফলে নাগরিকদের মধ্যে জবাবদিহিমূলক মানসিকতা, দায়িত্বশীল আচরণের সৃষ্টি হয়। যারা সরকার পরিচালনা করেন তারা তাদের কাজের জন্য জনপ্রতিনিধিদের নিকট তথা জনগণের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করেন, আইনসভায় জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন বা কৈফিয়ত প্রদান করেন। সরকার এবং বিরোধী দল দায়িত্বশীল আচরণ করে।
 
তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে-
  1. ক) রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা
  2. খ) পরোপকারিতা
  3. গ) ন্যায়পরায়ণতা
  4. ঘ) সহনশীলতা
ব্যাখ্যা
- রাজনৈতিক মূল্যবোধ মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। রাজনেতিক মূল্যবোধের মধ্যে রয়েছে:
- আইন মেনে চলা
- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
- রাজনৈতিক অংশগ্রহণ
- রাজনৈতিক শৃঙ্খলাবোধ প্রভৃতি।
- রাজনৈতিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে- রাজনৈতিক বিশ্বাস ও সংস্কৃতি চর্চা

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
‘Morality’ - শব্দটি এসেছে ল্যাটিন -
  1. ক) Moralitas
  2. খ) Moralitis
  3. গ) Morali
  4. ঘ) Moral
ব্যাখ্যা
- নৈতিকতার ইংরেজী প্রতিশব্দ ‘Morality’।
- ইংরেজী এই শব্দটি এসেছে ল্যাটিন ‘Moralitas’ থেকে।
- যার অর্থ ‘সঠিক আচরণ বা চরিত্র’।     

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
মূল্যবোধ সামাজিক _____ এর উন্মেষ ঘটায়
  1. ক) ন্যায় ও অন্যায়
  2. খ) ন্যায়বিচার ও শৃঙ্খলাবোধ
  3. গ) পারিবারিক ও রাজনৈতিক শিক্ষার
  4. ঘ) সততা ও নিষ্ঠার
ব্যাখ্যা
- মানুষের নৈতিক গুণাবলি জাগ্রত করে মূল্যবোধ।
- এছাড়াও মূল্যবোধ সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবোধ এর উন্মেষ ঘটায়।
- আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে।   

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
মৌলিক অধিকার ও মানবাধিকার উভয়ের লক্ষ্য হচ্ছে-
  1. ক) ব্যক্তির অধিকার সংরক্ষণ
  2. খ) রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন
  3. গ) সামাজিক ন্যায়বিচার নিশ্চিত
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- মৌলিক অধিকার ও মানবাধিকার উভয়ের লক্ষ্যই হচ্ছে ব্যক্তির অধিকার সংরক্ষণ
- তবে প্রকারগতভাবে এক রকমের হলেও বাস্তবায়ন ও প্রয়োগের ক্ষেত্রে উভয়ের মধ্যে কিছু পার্থক্য আছে।
- তবে সব মৌলিক অধিকারই মানবাধিকার। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক?
  1. ক) স্বাধীন বিচার বিভাগ
  2. খ) ক্ষমতা কেন্দ্রীকরণ
  3. গ) নৈতিক শিক্ষা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- স্বাধীন বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠার জন্য সহায়ক।
- স্বাধীন বিচার বিভাগ না থাকায় বা বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি পেলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়।   

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
নিচের কোনটি মূল্যবোধ থেকে আসে?
  1. ক) সুশাসন
  2. খ) আইন
  3. গ) মানবাধিকার
  4. ঘ) সাম্যবাদ
ব্যাখ্যা
- মূল্যবোধ থেকে আসে আইন
- আইন হচ্ছে নাগরিকদের আচরণ নিয়ন্ত্রনের জন্য অত্যাবশ্যকীয় কিছু বিধানের সমষ্টি যা রাষ্ট্র কর্তৃক গৃহীত ও সমর্থিত এবং জনকল্যানের জন্য অপরিহার্য।  

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?
  1. ক) স্বচ্ছতা
  2. খ) গণতন্ত্র
  3. গ) ন্যায়পরায়ণতা
  4. ঘ) সমতা ও ন্যায্যতা
ব্যাখ্যা
সুশাসনের অন্যতম প্রধান উপাদানসমূহ-
- আইনের শাসন,
- জবাবদিহিতা,
- ন্যায়পরায়ণতা,
- স্বচ্ছতা,
- সমতা ও ন্যায্যতা,
- সংবেদনশীলতা,
- জবাবদিহিতা ইত্যাদি।

অপরদিকে,
গণতন্ত্র সুশাসনের উপাদান নয়।     

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
নিচের কোনটি মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে?
  1. ক) সামাজিক শিক্ষা
  2. খ) পারিবারিক শিক্ষা
  3. গ) আনুষ্ঠানিক শিক্ষা
  4. ঘ) নৈতিক শিক্ষা
ব্যাখ্যা
- নৈতিক শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায় ও পাপ থেকে বিরত রেখে পরিপূর্ণ মানুষে পরিণত করে।
- নৈতিক শিক্ষা ন্যায়বোধ ও বিবেককে জাগ্রত করে যা মানুষকে মন্দ পরিহার করে ভালো দিকে ধাবিত করে।

তথ্যসূত্র:- নীতিবিদ্যা, স্নাতক শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
ইংরেজি Law শব্দটির আভিধানিক উৎপত্তি হয়েছে-
  1. ক) গ্রিক শব্দ থেকে
  2. খ) ফার্সি শব্দ থেকে
  3. গ) টিউটনিক শব্দ থেকে
  4. ঘ) ইংরেজি শব্দ থেকে
ব্যাখ্যা
- আইনের সাধারণ অর্থ হলাে নিয়ম-কানুন বা বিধি-বিধান।
- ফার্সি ‘আইন’ শব্দটির অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
- আইনের ইংরেজি প্রতিশব্দ ‘Law. ইংরেজি Law শব্দটির আভিধানিক উৎপত্তি টিউটনিক মূল শব্দ ‘Lag' থেকে।
- Law শব্দের অর্থ ‘স্থির’ বা ‘অপরিবর্তনীয়’ এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযােজ্য।
- সমাজের  আইন কানুনও স্থির।     

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক। 
১১.
মূল্যবোধ শিক্ষা নাগরিকদের মধ্যে কী সৃষ্টি করে?
  1. ক) স্বজাতিবোধ
  2. খ) দেশপ্রেম
  3. গ) সহনশীলতা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
⇨ মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
⇨ এটি নাগরিকদের মধ্যে স্বজাতিবোধ, দেশপ্রেম, সহনশীলতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি সৃষ্টি করে। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১২.
অধিকার ও কর্তব্য _____ থেকে এসেছে
  1. ক) সমাজবোধ
  2. খ) পরিবার
  3. গ) রাষ্ট্র
  4. ঘ) শিক্ষা প্রতিষ্ঠান
ব্যাখ্যা
- অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে রাষ্ট্র ও সমাজের প্রতি যেসব দায়-দায়িত্ব পালন করতে হয় তা কর্তব্য হিসেবে অভিহিত।
- অধিকার ও কর্তব্য সমাজবোধ থেকে এসেছে ।
- একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বুঝায়।    

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৩.
AFDB - এর মতে সুশাসনের উপাদান নয় কোনটি?
  1. ক) আইন ও বিচার বিভাগীয় সংস্করণ
  2. খ) অংশগ্রহণ
  3. গ) দুর্নীতি দমন
  4. ঘ) সহানুভূতিশীলতা
ব্যাখ্যা
- AFDB সুশাসন এর ৫টি উপাদানের কথা উল্লেখ করেছেন। যথা:-
১.জবাবদিহিতা
২.স্বচ্ছতা
৩.দুর্নীতি দমন
৪.অংশগ্রহণ
৫. আইন ও বিচার বিভাগীয় সংস্করণ।

তথ্যসূত্র:- AFDB এর ওয়েবসাইট।
১৪.
সুশাসনের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় কোনটি?
  1. ক) জনসাধারণের কার্যকর অংশগ্রহণ
  2. খ) দক্ষ আমলাতন্ত্র
  3. গ) ধর্মীয় জ্ঞান
  4. ঘ) ই-গভর্ন্যান্স
ব্যাখ্যা
- সুশাসন নিশ্চিতের জন্যে জনসাধারণের কার্যকর অংশগ্রহণ,  এবং ই-গভর্ন্যান্স অন্যতম সহায়ক।
অন্যদিকে,
ধর্মীয় জ্ঞান সুশানের ক্ষেত্রে আব্যশক নয়।

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
কোন ধরনের সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে?
  1. ক) সমাজতান্ত্রিক
  2. খ) ধনতান্ত্রিক
  3. গ) গণতান্ত্রিক
  4. ঘ) রাজতান্ত্রিক
ব্যাখ্যা
- সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হলেই ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষিত হবে।
- গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ ও রাষ্ট্রের ভিত্তি।

তথ্যসূত্র:- উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।