পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ডেইলি কুইজ

পরীক্ষাপ্রাইমারি ডেইলি কুইজতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বিষয়: সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক বিষয়াবলি) টপিক: আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক জোট - সংগঠন ও সহযোগীতা সংস্থা: যেমন - বিশ্বব্যাংক, IMF, AIIB, NDB, ব্রিকস্‌, ASEAN, BIMSTEC ইত্যাদি। উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট, ব্রিটানিকা, যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ডেইলি কুইজ

প্রাইমারি ডেইলি কুইজ · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
সার্ক (SAARC) এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় কোনটি?
  1. পাকিস্তান
  2. শ্রীলংকা
  3. নেপাল
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

SAARC: 
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- SAARC দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- এই সংগঠনের প্রতিষ্ঠা ঢাকায় হয় এবং প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান SAARC-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়। 
- SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ আফগানিস্তান। 
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: SAARC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

.
ব্রিকস (BRICS) এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম কী?
  1. AIIB
  2. IMF
  3. ADB
  4. NDB
সঠিক উত্তর:
NDB
উত্তর
সঠিক উত্তর:
NDB
ব্যাখ্যা

New Development Bank (NDB):
- NDB এর পূর্ণরূপ- New Development Bank।
- NDB প্রতিষ্ঠিত হয় ১৫ জুলাই, ২০১৪।
- কার্যক্রম শুরু হয় ২১ জুলাই, ২০১৫।
- BRICS এর উদ্যোগে New Development Bank (NDB) গঠন করা হয়।
- NDB এর প্রতিষ্ঠাতা দেশ- BRICS (Brazil, Russia, India, China, South Africa)।
- এর সদর দপ্তর- শাংহাই, চীন।
- বর্তমান সভাপতি (ডিসেম্বর-২০২৫)- দিলমা রুসেফ (Dilma Rousseff), ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট।
- প্রথম প্রেসিডেন্ট: কে. ভি. কামাথ (K. V. Kamath), ভারত। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: NDB অফিসিয়াল ওয়েবসাইট।

.
BIMSTEC এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? (জানুয়ারি-২০২৬)
  1. ৪টি
  2. ৫টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ (২০১৪ সালে প্রতিষ্ঠিত)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

.
ব্রিকস (BRICS) কত সালে গঠিত হয়?
  1. ২০০৫
  2. ২০০৭
  3. ২০০৯
  4. ২০১১
সঠিক উত্তর:
২০০৯
উত্তর
সঠিক উত্তর:
২০০৯
ব্যাখ্যা

ব্রিকস (BRICS):
- BRICS ১৬ জুন, ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম ছিলো ব্রিক (BRIC)।
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয় ব্রিকস (BRICS)।
- ব্রিকস (BRICS) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছিল দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্যপদ পেয়েছিল ইন্দোনেশিয়া।
- ব্রিকসের বর্তমান সদস্য রাষ্ট্র ১১টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ব্রিকস অফিসিয়াল ওয়েবসাইট।

.
সর্বশেষ ২০২৫ সালে ডি-৮ (Developing Eight) সংস্থায় যোগদান করেছে কোন দেশ?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. নাইজেরিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

D-8 (Developing Eight):
- ডি-৮ হলো বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- ডি-৮ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালের ১৫ জুন।
- এর মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। 
- ডি-৮ এর সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪ এর সদস্য দেশ ৯টি।
- সদস্য দেশগুলো হলো তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- আজারবাইজান ২০২৫ সালে অর্থনৈতিক সহযোগিতার জন্য D-8 সংস্থায় (Developing Eight) যোগদান করেছে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ডি-৮ ওয়েবসাইট।

.
বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. ইতালি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ। 
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

উল্লেখ্য, 
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা
- IBRD,
- IDA,
- IFC,
- MIGA ও
- ICSID। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: World Bank ওয়েবসাইট।

.
The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইস্তাম্বুল, তুরস্ক
  3. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

IMF (The International Monetary Fund):
- IMF এর পূর্ণরূপ- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- এটি গঠনের সিদ্ধান্ত হয় ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- IMF আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- এর কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের মার্চ মাসে।
- IMF বর্তমান সদস্য- ১৯১টি।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- IMF বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- ২১ অক্টোবর, ২০২৪-এ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: IMF ওয়েবসাইট।

.
সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দিল্লি
  2. কলম্বো
  3. থিম্পু
  4. ঢাকা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

 সার্ক (SAARC): 
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান ও মালদ্বীপ।
- সার্ক সংগঠনটি প্রতিষ্ঠা হয় ঢাকায়।
- সার্কের প্রথম সম্মেলনও ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল ৮ম সদস্য হিসেবে সার্কে যোগ দেয়।
- আফগানিস্তান SAARC-এ যোগদানকারী সর্বশেষ দেশ।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: সার্ক ওয়েবসাইট।

.
WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ১ জানুয়ারি, ১৯৯৪
  2. ১ জানুয়ারি, ১৯৯৫
  3. ৩ জানুয়ারি, ১৯৯৫
  4. ৫ জানুয়ারি, ১৯৯৫
সঠিক উত্তর:
১ জানুয়ারি, ১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
১ জানুয়ারি, ১৯৯৫
ব্যাখ্যা

World Trade Organization (WTO):
- WTO এর পূর্ণরূপ- World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- WTO প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৯৫।
- এর বর্তমান সদস্য ১৬৬টি দেশ।
- এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর মহাপরিচালক এনগোজি ওকোনজো ইওয়েলা।
- এর প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT). [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: WTO ওয়েবসাইট।

১০.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি?
  1. ৪৫টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৫৫টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization)।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫।
- এটি প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরের স্থান যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫১টি।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।
- ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১১.
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'পল্লী উন্নয়ন এবং দারিদ্র বিমোচন' নিয়ে কাজ করে কোন সংস্থা?
  1. সার্ক (SAARC)
  2. ডি-৮ (Developing Eight)
  3. বিমসটেক (BIMSTEC)
  4. সিরডাপ (CIRDAP)
সঠিক উত্তর:
সিরডাপ (CIRDAP)
উত্তর
সঠিক উত্তর:
সিরডাপ (CIRDAP)
ব্যাখ্যা

সিরডাপ (CIRDAP):
- CIRDAP এর পূর্ণরুপ- Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- ১৯৭৯ সালের ৬ জুলাই সিরডাপ গঠিত হয়।
- FAO এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশের উদ্যোগে সিরডাপ গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৬টি।
- বর্তমান সদস্য দেশ ১৫ টি। যথা-আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, লাওস, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিজি (সর্বশেষ সদস্য)।
- এর সদর দপ্তর ঢাকার তোপখানা রোডের চামেলি হাউজে অবস্থিত।
- সিরডাপের উদ্দেশ্য এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'পল্লী উন্নয়ন এবং দারিদ্র বিমোচন'। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]


উৎস: সিরডাপ ওয়েবসাইট।

১২.
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি, ভারত
  2. ঢাকা, বাংলাদেশ
  3. কাঠমান্ডু, নেপাল
  4. থিম্পু, ভুটান
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা

সার্ক (SAARC): 
- SAARC এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation।
- সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্ক এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৭টি।
- সার্কের প্রথম সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- বর্তমানে SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।
- সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র ও সার্ক কৃষি কেন্দ্র অবস্থিত ঢাকা, বাংলাদেশে।

উল্লেখ্য,
- সার্ক তথ্য কেন্দ্র অবস্থিত কাঠমান্ডু, নেপালে।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক বন কেন্দ্র অবস্থিত থিম্পু, ভুটান।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত কলম্বো, শ্রীলঙ্কায়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: সার্ক ওয়েবসাইট।

১৩.
বেনেলাক্স (BENELUX) এর সদস্য দেশ নয়-
  1. বেলজিয়াম
  2. নিউজিল্যান্ড
  3. নেদারল্যান্ড
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

বেনেলাক্স (BENELUX)
- BENELUX এর পূর্ণরুপ- Belgium, Netherlands and Luxemburg Economic Co-operation।
- এর সদস্য দেশ ৩ টি। যথা- বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ।
- বেনেলাক্স এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম।
- বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন (১৯৪৪ সালে চুক্তি স্বাক্ষরিত হয়, ১৯৪৮ সালে কার্যকর হয়)
- বেনেলাক্স ইকোনোমিক ইউনিয়ন (১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়, ১৯৬০ সালে কার্যকর হয়)
- নিউজিল্যান্ড বেনেলাক্স এর সদস্য দেশ নয়।

 উৎস: বেনেলাক্স ওয়েবসাইট।

১৪.
সাপটা (SAPTA) এর পূর্ণরূপ কী?
  1. South Asian Free Trade Area
  2. SAARC Preferential Trade Agreement
  3. SAARC Preferential Free Trade Agreement
  4. SAARC Preferential Trade Area
সঠিক উত্তর:
SAARC Preferential Trade Agreement
উত্তর
সঠিক উত্তর:
SAARC Preferential Trade Agreement
ব্যাখ্যা

সাপটা (SAPTA):
- SAPTA এর পূর্ণরূপ হলো SAARC Preferential Trade Agreement.
- ১৯৯৩ সালের ১১ এপ্রিল সার্ক নেতৃবৃন্দ সাপটা চুক্তি স্বাক্ষর করেন।
- সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি হ্রাস সাপটার প্রধান লক্ষ্য।
- ১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সাপটা চুক্তি কার্যকর হয়।

উৎস: সার্ক ওয়েবসাইট।

১৫.
বাংলাদেশ আসিয়ান রিজিওয়ান ফোরামের (ARF) কততম সদস্য দেশ?
  1. ২১তম
  2. ২৫তম
  3. ২৬তম
  4. ২৭তম
সঠিক উত্তর:
২৬তম
উত্তর
সঠিক উত্তর:
২৬তম
ব্যাখ্যা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- ARF এর পূর্ণরুপ- ASEAN Regional Forum।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ২৫ জুলাই।
-  এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- ARF- এর বর্তমান সদস্য সংখ্যা ২৭।
- সর্বশেষ সদস্য পদ লাভ করে শ্রীলংকা ২০০৭ সালের ১ আগস্ট।
- আসিয়ান রিজিওয়ান ফোরামের (এআরএফ) ২৬তম সদস্য দেশ বাংলাদেশ।
- ২০০৬ সালের ২৮ জুলাই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

১৬.
ইকো (ECO) -এর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ৮টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

ইকো (ECO):
- ECO এর পূর্ণরুপ- Economic Cooperation Organization.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। 
- এর সদর দপ্তর তেহরান, ইরান।
- ECO এর পূর্ব নাম Regional Co-operation for Development (RCD)
- এই সংস্থার মৌলিক লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলির যৌথ কল্যাণ।
- ECO এর অন্যতম লক্ষ্য টেকসই অর্থনৈতিক উন্নয়নের অব্যাহত প্রচারের জন্য উপযুক্ত এবং অনুকূল পরিস্থিতি তৈরি করা।
- ECO এর সদস্য দেশ ১০টি। যথা-
- ইরান,
- পাকিস্তান,
- তুরস্ক,
- আফগানিস্তান,
- কিরঘিজস্তান,
- তুর্কেমেনিস্তান,
- উজবেকিস্তান,
- কাজাখস্তান,
- আজারবাইজান এবং
- তাজিকিস্তান। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: ইকো ওয়েবসাইট।

১৭.
“বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক (World Bank):
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ। 
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- এর সদরদপ্তর ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি। যথা-
- IBRD,
- IDA,
- IFC,
- MIGA ও
- ICSID।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)।
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।
- বিশ্বব্যাংক গ্রুপের যে সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে তার নাম বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা MIGA।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

১৮.
"Soft Loan Window" নামে পরিচিত কোনটি?
  1. MIGA
  2. ICSID
  3. IMF
  4. IDA
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা

বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- এটি কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা IBRD, IDA, IFC, MIGA ও  ICSID।
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)।
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপের যে সংস্থাটি বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে তার নাম বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা বা MIGA।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়।
- IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল যা ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।