পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
১) ই-কমার্স; ২) সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৩) কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৪) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ৫) স্মার্টফোন; ৬) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ৭) ইন্টারনেট। ৮) নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৯) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ১০) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ১১) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ১২) ক্লাউড কম্পিউটিং; ১৩) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ১৪) রোবটিক্স; ১৫) সাইবার অপরাধ। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিচের কোনটি ই-কমার্স সাইট নয়?
  1. ক) walmart.com
  2. খ) alibaba.com
  3. গ) daraz.com
  4. ঘ) wordpress.com
ব্যাখ্যা
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। বাকি সব গুলো ই-কমার্স সাইট।
.
International Roaming শব্দটি কোনটির সাথে সম্পৃক্ত?
  1. ক) মোবাইল
  2. খ) ব্যাংক
  3. গ) ভ্রমণ
  4. ঘ) পাসপোর্ট
ব্যাখ্যা

ইন্টারন্যাশনাল রোমিং সেবার মাধ্যমে একজন মোবাইল ব্যবহারকারী তার নিজ ভূখণ্ডের বাইরে থেকেও তার মোবাইল থেকে কল করতে ও রিসিভ করতে পারেন। শুধু তাই-ই নয়, এসময় তার মোবাইলে আসা এসএমএসও সরাসরি পৌঁছে যাবে তার ভিজিটিং নেটওয়ার্কে এবং একইভাবে তিনিও চাইলে এসএমএস করতে পারবেন যে কাউকে।
সুত্রঃ টেলিটক এর ওয়েবসাইট।

.
বর্তমানে কোন প্রযুক্তিতে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহৃত হয়?
  1. ক) স্মার্ট হোম টেকনলজি
  2. খ) ভার্চুয়াল রিয়েলিটি
  3. গ) টেলিকনফারেন্স
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে ভার্চুয়াল জগতে প্রবেশের সময় ব্যবহারকারীকে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহার করতে হয়। বর্তমানে, চিকিৎসাক্ষেত্রে , খেলাধূলা ও বিনোদন ক্ষেত্রে, ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইট সিমুলেশন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
.
ইন্টারনেটের জনক টিম বার্নার্স-লি কোন দেশে সর্বপ্রথম ওয়ার্ড ওয়াইড ওয়েব তৈরী করেন?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হল ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার। এর পুরো শব্দরূপ হলো World Wide Web। ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।
.
স্মার্টফোন অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের প্রতিষ্ঠাতা-
  1. ক) ল্যারি পেইজ
  2. খ) এন্ডি রুবিন
  3. গ) সার্গেই ব্রেইন
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা

The $350 Million Man. Mr. Rubin joined Google in 2005 when it acquired his start-up, Android, for $50 million. Over the next few years, he helped build Android — the software now used in 80 percent of the world's smartphones — into a huge success.
source: nytimes.com

.
কোন প্রযুক্তি ট্রান্সমিটার থেকে সিগনাল পৃথক করে?
  1. ক) PDMA
  2. খ) CDMA
  3. গ) TDMA
  4. ঘ) GSMA
ব্যাখ্যা
ট্রান্সমিটার থেকে সিগনাল পৃথক করার জন্য FDMA ( Frequency Division Multiple Access) এবং CDMA (Code Division Multiple Access) প্রযুক্তির উন্নয়ন করা হয়েছিলো৷ TDMA, PDMA এ এক সেল থেকে অন্য সেলে সিগনাল আলাদা করা যায় না৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
.
আলফাবেট ইনকর্পোরেটেড এর বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) সত্য নাদেলা
  2. খ) সুন্দর পিচাই
  3. গ) অরভিন্দ কৃষ্ণা
  4. ঘ) এলন মাস্ক
ব্যাখ্যা

গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই।
মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
Space X এবং Tesla এর সিইও এলন মাস্ক।
IBM এর বর্তমান সিইও অরবিন্দ কৃষ্ণা।

.
কোন সাইটটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বর্তমানে চালু নেই?
  1. ক) গুগল প্লাস
  2. খ) ফেসবুক
  3. গ) মাইস্পেস
  4. ঘ) টুইটার
ব্যাখ্যা
২০১১ সালে চালু হয় গুগল প্লাস। ২রা এপ্রিল,২০১৯ সালে গুগল প্লাস তার কার্যক্রম বন্ধ করে দেয়৷