পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৫১
সিলেবাস
৪৩তম বিসিএস সাবজেক্ট ফাইনাল - আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
সর্বশেষ কোন আরব রাষ্ট্রটি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে?
  1. ক) কসোভো
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) মরক্কো
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা
- ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককারী সর্বশেষ আরব রাষ্ট্র হলো মরক্কো। দেশটি গত ১০ ডিসেম্বর ২০২০ ইসরাইলের সাথে পুনরায় সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ‍যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করে।
- মরক্কো ১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়।
- মরক্কোর পূর্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
- কসোভো ১ ফেব্রুয়ারি ২০২১ ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে।
(তথ্যসূত্র: আরব নিউজ)
.
চিকিৎসা বিজ্ঞানে ২০২০ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) হার্ভে জে অল্টার
  2. খ) চার্লস এম রাইস
  3. গ) মাইকেল হিউটন
  4. ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
- গত ৫ অক্টোবর ২০২০ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে ২০২০ সালের তিনজন নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
এরা হলেন:
- হার্ভে জে অল্টার (যুক্তরাষ্ট্র)
- চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র)
- মাইকেল হিউটন (যুক্তরাজ্য)
- হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদানের জন্যে তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।
(তথ্যসূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট)
.
সম্প্রতি কাকে ক্ষমতাচ্যুত করে তালেবান আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে?
  1. ক) হামিদ কারজাই
  2. খ) আব্দুর রশীদ দোস্তাম
  3. গ) আশরাফ ঘানি
  4. ঘ) আহমাদ শাহ মাসুদ
ব্যাখ্যা
- গত ১৫ আগস্ট ২০২১ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ক্ষমতাচ্যুত করে তালেবান গোষ্ঠী দেশটির রাষ্ট্র ক্ষমতা দখল করে।
- আশরাফ ঘানি ১৫ আগস্ট ২০২১ পালিয়ে পার্শ্ববর্তী তাজিকিস্তানে আশ্রয় নিলে তালেবান বিনা রক্তপাতে কাবুল দখল করে নেয়।
- ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রসহ সকল বিদেশী সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
.
করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার সর্বপ্রথম কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে?
  1. ক) ৩১ ডিসেম্বর ২০১৯
  2. খ) ৩০ জানুয়ারি ২০২০
  3. গ) ০১ ফেব্রুয়ারি ২০২০
  4. ঘ) ১১ মার্চ ২০২০
ব্যাখ্যা
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার সর্বপ্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ১১ জানুয়ারী ২০২০ চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়।
- ১৩ জানুয়ারি চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল।
- ২ ফেব্রুয়ারি চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো।
- বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে চিহ্নিত করে।
(তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
.
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) মুহিউদ্দিন ইয়াসিন
  2. খ) আব্দুল্লাহ আহমাদ বাদাবি
  3. গ) আনোয়ার ইব্রাহিম
  4. ঘ) ইসমাইল সাবরি ইয়াকুব
ব্যাখ্যা
- মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি গত ২১ আগস্ট ২০২১ দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
(তথ্যসূত্র: আল জাজিরা)
.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) দক্ষিণ সুদান
  2. খ) সামোয়া
  3. গ) মার্শাল দ্বীপপুঞ্জ
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA-International Atomic Energy Agency) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- সামোয়া ২০২১ সালের ৭ এপ্রিল সংস্থাটির সর্বশেষ ও ১৭৩তম সদস্যপদ লাভ করে।
(তথ্যসূত্রঃ IAEA ওয়েবসাইট)
.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কখন?
  1. ক) ২-৩ ডিসেম্বর ২০২০
  2. খ) ৩-৪ জানুয়ারি ২০২১
  3. গ) ৭-৯ এপ্রিল ২০২১
  4. ঘ) ২-৪ জুন ২০২১
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৩২তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ২-৪ জুন ২০২১।
- এই অধিবেশনে বিশ্বব্যাপী দুর্নীতির প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
.
নিচের কোন দেশগুলো কোয়াডের অন্তর্ভুক্ত?
  1. ক) যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারত
  2. খ) অস্ট্রেলিয়া, জাপান, তাইওয়ান ও যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও তাইওয়ান
  4. ঘ) জাপান, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।
(তথ্যসূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
.
দশম ডি-৮ সামিট কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) জাকার্তা
  2. খ) ঢাকা
  3. গ) কায়রো
  4. ঘ) তেহরান
ব্যাখ্যা
- গত ০৮ এপ্রিল ২০২১ বাংলাদেশের ঢাকায় আটটি উন্নয়নশীল মুসলিম দেশের অর্থনৈতিক জোট ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ভার্চুয়াল পদ্ধতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-৮ জোটের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)
১০.
ক্যাম্প সেভেন বন্দি শিবির কোন দেশে অবস্থিত?
  1. ক) কিউবা
  2. খ) আফগানিস্তান
  3. গ) ইরাক
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
- ক্যাম্প সেভেন হলো কিউবায় অবস্থিত যুক্ররাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারের একটি সুরক্ষিত ও গোপনীয় বন্দি শিবির।
- এই শিবিরে ৯/১১ হামলার সাথে জড়িত ও সিআইয়ের অন্যান্য শীর্ষস্থানীয় অপরাধীদের আটকে রাখা হতো।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ সম্প্রতি এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
(তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেট, ইউকে)
১১.
৪৭তম Group of Seven সামিট কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) মার্সিলি, ফ্রান্স
  2. খ) কর্নওয়াল, ব্রিটেন
  3. গ) সিসিলি, ইতালি
  4. ঘ) ডেইটন, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২১ সালের ১১-১৩ জুন ব্রিটেনের কর্নওয়াল শহরের কার্বি বে তে ৪৭তম জি-৭ সামিট অনুষ্ঠিত হয়।
- এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং অতিথি হিসেবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করে।
- জি-৭ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।
(তথ্যসূত্র: ukg-7 ওয়েবসাইট)
১২.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
  1. ক) খনিজ তেল
  2. খ) কয়লা
  3. গ) জলবিদ্যুৎ
  4. ঘ) মিথেন গ্যাস
ব্যাখ্যা
- যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে:
- জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি
- সৌরতাপ
- বায়ু
- জলবিদ্যুৎ
- বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে,
- খনিজ তেল, কয়লা ও মিথেন গ্যাস (প্রাকৃতিক গ্যাস) হলো অনবায়নযোগ্য জ্বালানি।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
১৩.
IPCC কোন বিষয়ে কাজ করে?
  1. ক) বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাসত্ব রক্ষা
  2. খ) দারিদ্র্য বিমোচন
  3. গ) আঞ্চলিক নিরাপত্তা
  4. ঘ) জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা
ব্যাখ্যা
- IPCC (The Intergovernmental Panel on Climate Change) হলো জাতিসংঘের একটি সংস্থা যা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও মূল্যায়ন করে থাকে। গবেষণায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিভিন্ন নীতি-নির্ধারকদের সরবরাহ করে থাকে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) উদ্যোগে IPCC গঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- সদরদপ্তর অবস্থিত জেনেভায়।
(তথ্যসূত্রঃ IPCC ওয়েবসাইট)
১৪.
নিচের কোনটিকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়?
  1. ক) IDB
  2. খ) IMF
  3. গ) ADB
  4. ঘ) AIIB
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
- তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)
১৫.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা নেই?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত। এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
অঞ্চলভিত্তিতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ বন্টন:
- আফ্রিকা ও এশিয়া থেকে : ৫টি
- পূর্ব ইউরোপ থেকে : ১টি
- দক্ষিণ আমেরিকা থেকে : ২টি
- পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ থেকে : ২টি।
- নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ এক মাস করে।
- বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে। ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন পুনরায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ফিরে পায়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৬.
ওয়ারশ প্যাক্ট কী ধরনের চুক্তি?
  1. ক) সামরিক
  2. খ) পরিবেশ
  3. গ) মুক্ত বাণিজ্য
  4. ঘ) রাজনৈতিক
ব্যাখ্যা
- ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
- ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এটি গঠিত হয়।
এই চুক্তির অংশীদার দেশগুলো ছিলো:
- সোভিয়েত ইউনিয়ন
- আলবেনিয়া
- বুলগেরিয়া
- পূর্ব জার্মানি
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- রোমানিয়া এবং
- চেকোশ্লোভাকিয়া।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ওয়ারশ প্যাক্টেরও বিলুপ্তি ঘটে।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
১৭.
কিয়োটো প্রটোকল কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়?
  1. ক) ওজোনস্তরের সংরক্ষণ
  2. খ) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  3. গ) বৈশ্বিক উষ্ণায়ন রোধ
  4. ঘ) জলাভূমি সংরক্ষণ
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহীত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
১৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির কোন দেশটি সর্বপ্রথম আত্মসমর্পণ করে?
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে গঠিত মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর অক্ষশক্তির ইতালি সর্বপ্রথম মিত্রবাহিনীর নিকট শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
১৯.
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নির্মাতা কে?
  1. ক) হাম্বুরাবি
  2. খ) আরদারিয়াস
  3. গ) নেবুচাঁদনেজার
  4. ঘ) অগাস্টাস সিজার
ব্যাখ্যা
- বর্তমান ইরাকে অবস্থিত ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।
- খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তার রাণীর সন্তুষ্টির জন্যে এটি নির্মাণ করেন।
- ব্যাবিলন নগরের দেয়ালের উপর মনোরম এই বাগানটি তৈরি করা হয়।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
২০.
'হায়রোগ্লিফিক্স' লিখন পদ্ধতির উদ্ভাবন করে কারা?
  1. ক) সুমেরীয়রা
  2. খ) মিশরীয়রা
  3. গ) ক্যালডীয়রা
  4. ঘ) হিব্রুরা
ব্যাখ্যা
- সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার।
- প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো ‘হায়রোগ্লিফিক্স’ বা পবিত্র অক্ষর।
- আনুমানিক ৫,০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
২১.
নিচের কোনটিকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়?
  1. ক) বিল অব রাইটস
  2. খ) ফার্স্ট অ্যামেন্ডমেন্ড
  3. গ) ম্যাগনাকার্টা
  4. ঘ) গুড ফ্রাইডে ট্রিটি
ব্যাখ্যা
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।
(তথ্যসূত্র: www.magnacarta800th.com)
২২.
আঠারো শতকের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের সমাজের আর্থ-সামাজিক পরিবর্তনকে ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ হিসেবে অভিহিত করেন কে?
  1. ক) আর্নল্ড টয়েনবি
  2. খ) গ্রান্ট পাউলি
  3. গ) জেরেমি বেন্থাম
  4. ঘ) বান্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা
- আঠারো শতকের মধ্যভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। এরপর তা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে।
- শিপ্ল বিপ্লবের ফলে গ্রামীণ কৃষিভিত্তিক সমাজ শহুরে কলকারখানা নির্ভর সমাজে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তন মানবজীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রভাব ফেলে।
- আঠারো শতকের দ্বিতীয়ার্ধের ইংল্যান্ডের সমাজের এরূপ পরিবর্তনকে আর্নল্ড টয়েনবি ‘ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ হিসেবে অভিহিত করেন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
২৩.
কোন প্রতিষ্ঠানটি ‘World Economic Outlook’ রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. ক) World Bank
  2. খ) UNCTAD
  3. গ) IMF
  4. ঘ) WTO
ব্যাখ্যা
- World Economic Outlook হলো আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিল (IMF) প্রকাশিত একটি রিপোর্ট।
- এই রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও গতিধারার সাম্প্রতিক ও মধ্যমেয়াদী বিশ্লেষণ থাকে।
- IMF এর অর্থনীতিবিদরা এই বিশ্লেষণ করে থাকে। বছরে সাধারণত দুইবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।
(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
২৪.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
  1. ক) বুলগেরিয়া
  2. খ) মন্টিনিগ্রো
  3. গ) বসনিয়া ও হার্জেগোভিনা
  4. ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
- NATO একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য ৩০টি।
- ন্যাটোর সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- বসনিয়া ও হার্জেগোভিনা ন্যাটোর সদস্য নয়।
(তথ্যসূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
২৫.
IMF কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৪৪ সাল
  2. খ) ১৯৪৫ সাল
  3. গ) ১৯৪৬ সাল
  4. ঘ) ১৯৪৭ সাল
ব্যাখ্যা
- ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সিদ্ধান্ত গ্রহণ করে।
- এর অংশ হিসেবে ১৯৪৫ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে IMF (The International Monetary Fund) গঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- প্রথম দেশ হিসেবে ফ্রান্স IMF থেকের ঋণ গ্রহণ করেছিলো।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক অর্থব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
(তথ্যসূত্রঃ IMF ওয়েবসাইট)
২৬.
কোন সীমারেখা ফিনল্যান্ড ও রাশিয়াকে পৃথক করেছে?
  1. ক) ম্যানারহেইম লাইন
  2. খ) ম্যাকনামারা লাইন
  3. গ) ম্যাকমোহন লাইন
  4. ঘ) ম্যাজিনো লাইন
ব্যাখ্যা
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া
- ম্যাকমোহন লাইন : ভারত ও চীন
- ম্যাজিনো লাইন : জার্মানি ও ফ্রান্স
- ম্যাকনামারা লাইন : উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
২৭.
মন্ট্রিয়াল প্রটোকল কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) যুদ্ধক্ষেত্রে শিশুদের ব্যবহার নিবারণ
  2. খ) স্থলমাইন নিষিদ্ধকরণ
  3. গ) ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন হ্রাসকরণ
  4. ঘ) রাসায়নিক অস্ত্রের ব্যবহার রোধ করা
ব্যাখ্যা
- মন্ট্রিয়াল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
- ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- চুক্তি গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর ‘আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ’ দিবস হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২৮.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ০৮টি
  2. খ) ১৭টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৯টি
ব্যাখ্যা
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি লক্ষ্য নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
(তথ্যসূত্রঃ SDG ওয়েবসাইট)
২৯.
যুদ্ধ সম্পর্কিত আচরণ বিষয়ক প্রথম জেনেভা কনভেনশন গৃহীত হয় কখন?
  1. ক) ১৮৬৪ সালে
  2. খ) ১৮৯২ সালে
  3. গ) ১৯০৬ সালে
  4. ঘ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

⇒ মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উল্লেখ্য,
• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.
৩০.
সানফ্রান্সিসকো কনফারেন্সে কতটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলো?
  1. ক) ৩২টি
  2. খ) ৪৮টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৫১টি
ব্যাখ্যা
- জাতিসংঘ প্রতিষ্ঠার অংশ হিসেবে ১৯৪৫ সালের ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো কনফারেন্সে মিলিত হয়। এই সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- পোল্যান্ড জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ হলেও সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না। ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড একই বছরের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩১.
কোন প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে?
  1. ক) জিব্রাল্টার প্রণালি
  2. খ) বসফরাস প্রণালি
  3. গ) বেরিং প্রণালি
  4. ঘ) বাবেল মান্দেব প্রণালি
ব্যাখ্যা
- জিব্রাল্টার প্রণালি : আফ্রিকা-ইউরোপকে পৃথক করেছে।
অন্যদিকে,
- বেরিং প্রণালি : এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে
- বসফরাস প্রণালি : ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে
- বাবেল মান্দেব প্রণালি : এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩২.
কোন মার্কিন প্রেসিডেন্ট চৌদ্দদফা প্রস্তাবনা পেশ করে?
  1. ক) আইসেন হাওয়ার
  2. খ) উড্রো উইলসন
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা
- ২৮তম মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় চৌদ্দদফা প্রস্তাবনা পেশ করেন।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৩৩.
ESCAP এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ম্যানিলা
  2. খ) জাকার্তা
  3. গ) ব্যাংকক
  4. ঘ) কুয়ালালামপুর
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
- এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
- এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৩৪.
নিচের কোন দেশটি GCC জোটের সদস্য নয়?
  1. ক) বাহরাইন
  2. খ) ওমান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ ফালাহ আল হাজরাফ।
বর্তমান সদস্য ৬টি। এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
(তথ্যসূত্র: GCC ওয়েবসাইট)
৩৫.
ব্রিটিশ উপনিবেশভুক্ত কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) মোজাম্বিক
  2. খ) মিশর
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৯ সালে গঠিত হয়।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
- এর মধ্যে রুয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো না।
- মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, মিয়ানমার, সুদান প্রভৃতি দেশ ব্রিটেনের সাবেক উপনিবেশ হলেও কমনওয়েলথের সদস্য নয়।
- কমনওয়েলথ সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউজে।
- কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হয়।
- পরবর্তী কমনওয়েলথ সম্মেলন রুয়ান্ডায় অনুষ্ঠিত হবে যা করোনা পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে।
(তথ্যসূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৩৬.
বাংলাদেশ ইসলামি সহযোগিতা সংস্থার কোন সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে?
  1. ক) রাবাত সম্মেলন
  2. খ) কায়রো সম্মেলন
  3. গ) লাহোর সম্মেলন
  4. ঘ) কাসাব্লাংকা সম্মেলন
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
(তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
৩৭.
বিশ্বব্যাংক থেকে সর্বপ্রথম কোন দেশটি ঋণ গ্রহণ করে?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) চিলি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালের ২৫শে জুন আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
- ১৯৪৭ সালের ৯ মে ফ্রান্স প্রথম দেশ হিসেবে বিশ্বব্যাংক থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণের চুক্তি করে।
- ইউরোপের বাহিরে প্রথম দেশ হিসেব চিলি ১৯৪৮ সালে বিশ্বব্যাংক থেকে ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ গ্রহণ করে।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
৩৮.
OECD সংস্থার মোট সদস্য কতটি?
  1. ক) ৩৪টি
  2. খ) ৩৬টি
  3. গ) ৩৭টি
  4. ঘ) ৩৮টি
ব্যাখ্যা
- OECD (Organisations for Economic Co-operation and Development) ৩০ সেপ্টেম্বর ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউরোপ, এশিয়া, আমেরিকা ও ওশেনিয়ার অঞ্চলের ৩৮টি দেশ এটির সদস্য। ২০২১ সালের ২৫ মে কোস্টারিকা ৩৮তম সদস্যপদ লাভ করে।
- এই সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
(তথ্যসূত্রঃ OECD ওয়েবসাইট)
৩৯.
GATT চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো কত সালে?
  1. ক) ১৯৪৪ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৯ সালে
ব্যাখ্যা
- GATT (The General Agreement on Tariffs and Trade) হলো WTO এর পূর্বসূরী।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর জেনেভায় ২৩টি দেশ GATT চুক্তিতে স্বাক্ষর করে।
- ১৯৮৬ সালে সূত্রপাত হওয়া উরুগুয়ে রাউন্ডের আটবছরব্যাপী আলোচনার পর ১৯৯৫ সালের ১ জানুয়ারি GATT এর স্থলে WTO (World Trade Organization) আত্মপ্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর GATT এর সদস্য হয়।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৪০.
আর্টসাখ প্রজাতন্ত্রের রাজধানীর নাম কী?
  1. ক) ইয়েরেভান
  2. খ) স্টেপানাকার্ট
  3. গ) কাজান
  4. ঘ) নাকচিভান
ব্যাখ্যা
- আর্টসাখ প্রজাতন্ত্র ককেশাস অঞ্চলে অবস্থিত। এটির রাজধানী হলো স্টেপানাকার্ট।
- আর্টসাখ প্রজাতন্ত্র নাগার্নো কারাবাখ নামে পরিচিত।
- ১৯৯৪ সালে আজারবাইজানের নিকট থেকে নাগার্নো কারাবাখ দখলের পর সংখ্যাগরিষ্ঠ আর্মেনীয়রা আর্টসাখ প্রজাতন্ত্র নামে নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ২০২০ সালের যুদ্ধে আজারবাইজান পুনরায় নাগার্নো কারাবাখের উল্লেখযোগ্য অংশ পুনঃদখল করতে সমর্থ হয়।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৪১.
নিচের কোন দেশটি ‘পলিনেশিয়া অঞ্চলে’ অবস্থিত?
  1. ক) কিরিবাতি
  2. খ) ফিজি
  3. গ) টোঙ্গা
  4. ঘ) পালাউ
ব্যাখ্যা
পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়া।
মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মাইক্রোনেশিয়া।
মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪২.
নিচের কোন দেশটি সাবেক যুগোশ্লাভিয়ার অংশ ছিলো?
  1. ক) স্লোভাকিয়া
  2. খ) মলদাভিয়া
  3. গ) স্লোভেনিয়া
  4. ঘ) লিথুয়ানিয়া
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে ১৯১৮ সালের ১ ডিসেম্বর যুগ্লোশ্লাভিয়া গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে যুগোশ্লাভিয়া নামধারণ করে ১৯২৯ সালে।
- ১৯৮০ সালে যুগ্লোশ্লাভিয়ার নেতা জোসেফ ব্রোজ মার্শাল টিটোর মৃত্যুর পর দেশটিতে জাতিগত দ্বন্দ্ব শুরু হয়। এতে করে ১৯৯২ সালে সাবেক যুগোশ্লাভিয়া ভেঙে যায়।
- যুগোশ্লাভিয়া ভেঙে বর্তমানে সাতটি রাষ্ট্রের জন্ম হয়েছে।
এগুলো হলো:
- স্লোভেনিয়া
- ক্রোয়েশিয়া
- বসনিয়া ও হার্জেগোভিনা
- সার্বিয়া
- উত্তর মেসিডোনিয়া
- মন্টিনিগ্রো এবং
- কসোভো (জাতিসংঘ সদস্য নয়)।
অন্যদিকে,
- মলদাভিয়া ও লিথুয়ানিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র।
- স্লোভাকিয়া সাবেক চেকোশ্লাভিয়ান রাষ্ট্র।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪৩.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা কোনটি?
  1. ক) IRENA
  2. খ) UNWTO
  3. গ) IAEA
  4. ঘ) UNRWA
ব্যাখ্যা
- IRENA (The International Renewable Energy Agency) হলো নবায়ন জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি ২০০৯ সালের ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- এটির সদরদপ্তর অবস্থিত আবুধাবীর মাসদার শহরে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৬৫টি।
- ডিরেক্টর জেনারেল ফ্রান্সেসকো লা কামেরা।
অন্যদিকে,
- UNWTO হলো জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা
- IAEA হলো আণবিক শক্তি বিষয়ক সংস্থা
- UNRWA হলো ফিলিস্তিনিদের সাহায্যার্থে নিয়োজিত জাতিসংঘ সংস্থা।
(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
৪৪.
সৌদি আরবের মুদ্রার নাম কী?
  1. ক) দিনার
  2. খ) দিরহাম
  3. গ) রিয়াল
  4. ঘ) পাউন্ড
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের ‍মুদ্রা:
- সৌদি আরব
- কাতার
- ওমান
- ইয়েমেন
- ইরান
- কম্বোডিয়া ও
- ব্রাজিল।
পাউন্ড যেসব দেশের ‍মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন
- যু্ক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)
দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো
দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া ও
- তিউনেশিয়া
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪৫.
নামিবিয়া কোন দেশের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) বেলজিয়াম
  3. গ) পর্তুগাল
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ। দেশটি ১৮৮৪ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিলো।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ কমনওয়েলথের অংশ হিসেবে লীগ অব নেশন্সের অধীনে দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার নিয়ন্ত্রণ নেয়।
- ১৯৬৬ সাল থেকে দেশটিতে স্বাধীনতার জন্যে সশ্বস্ত্র লড়াইয়ের সূত্রপাত হয়। প্রায় পঁচিশ বছর লড়াইয়ের পর ১৯৯০ সালে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটির রাজধানীর নাম উইন্ডহক।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪৬.
ন্যাটো প্রতিষ্ঠাকালীন সদরদপ্তর ছিলো কোথায়?
  1. ক) ব্রাসেলস
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) অসলো
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্তানান্তর করা হয়।
- ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৪৭.
ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) পটোম্যাক
  2. খ) টেমস
  3. গ) রাইন
  4. ঘ) হাডসন
ব্যাখ্যা
- ওয়াশিংটন ডিসি পটোম্যাক নদীর তীরে অবস্থিত।
অন্যদিকে,
- টেমস নদীর তীরে : লন্ডন শহর
- হাডসন নদীর তীরে : নিউইয়র্ক সিটি
- রাইন নদীর তীরে : রটারডাম, স্ট্রাসবার্গ, বাসেল প্রভৃতি শহর।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৪৮.
মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) শেখ আহমেদ ইয়াছিন
  2. খ) হাসান আল বান্না
  3. গ) হাসান নাসরুল্লাহ
  4. ঘ) আব্দুল্লাহ ওচালান
ব্যাখ্যা
- মুসলিম ব্রাদারহুড বা আল ইখয়ান আল মুসলিমিন হলো মধ্যপ্রাচ্যের একটি ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন।
- ১৯২৮ সালে হাসান আল বান্না মিশরে এটি প্রতিষ্ঠা করেন।
- প্রতিষ্ঠার পর মিশর, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, সুদান ও উত্তর আফ্রিকার দেশগুলোতে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
- মিশরের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি ব্রাদারহুডের রাজনৈতিক দল। এছাড়া তুরস্কের এ কে পার্টি, ফিলিস্তিনের হামাসও ব্রাদারহুডের মতাদর্শী।
- আরববিশ্বের রাজতান্ত্রিক দেশগুলোর শাসকরা ব্রাদারহুডকে তাদের জন্যে বড় ধরনের হুমকি হিসেবে দেখে। তবে কাতার ব্রাদারহুডকে সমর্থন দিয়ে থাকে।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৪৯.
বান্দুং সম্মেলন কোন সংস্থাটির প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) আসিয়ান
  2. খ) ওআইসি
  3. গ) ন্যাম
  4. ঘ) কমনওয়েলথ
ব্যাখ্যা
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে ‍মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে। এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি। ন্যামের কোন স্থায়ী অফিশিয়াল সচিবালয় নেই।
(তথ্যসূত্রঃ মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ন্যাম ওয়েবসাইট)
৫০.
World Watch Institute কোন দেশভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সুইডেন
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- World Watch Institute মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা প্রতিষ্ঠান।
- এটি বিশ্বের প্রথম বেসরকারি স্বাধীন পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা। মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ লেস্টার ব্রাউন ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
(তথ্যসূত্রঃ Climate Action Network ওয়েবসাইট)
৫১.
ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট কোন অঞ্চলে তৎপর সশ্বস্ত্র গোষ্ঠী?
  1. ক) দক্ষিণ তুরস্কের পূর্বাঞ্চল
  2. খ) চীনের জিনজিয়াং
  3. গ) ইরানের উত্তরাঞ্চল
  4. ঘ) উজবেকিস্তান
ব্যাখ্যা
- ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ETIM) হলো চীনের জিনজিয়াং প্রদেশে তৎপর একটি সশ্বস্ত্র গোষ্ঠী।
- ETIM তুর্কিভাষী উইঘুর মুসলিম অধ্যুষিত চীনের জিনজিয়াং প্রদেশকে চীন থেকে বিচ্ছিন্ন করে একটি ‍মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
(তথ্যসূত্র: কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট)