পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১০ আগস্ট, ২০২০সময়52 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা 2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১০ আগস্ট, ২০২০ · ১০০ প্রশ্ন

.
১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
  1. ক) ৭ মার্চ ১৯৭১
  2. খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  3. গ) ২৬ মার্চ ১৯৭১
  4. ঘ) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামারুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
.
নিম্নের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) UNICEF
  4. ঘ) UNCP
ব্যাখ্যা
১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে। ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।
(সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)
.
বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
  1. ক) কর্ণফুলী
  2. খ) গোমতী
  3. গ) নাফ
  4. ঘ) মেঘনা
ব্যাখ্যা
নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার। এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নাফ নদীর মোহনা অত্যন্ত প্রশস্ত। উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।
উৎসঃ নবম - দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই (উন্মুক্ত)
.
“মাদিবা” কোন বিশ্বনেতার ডাক নাম?
  1. ক) ফিদেল কাস্ট্রো
  2. খ) মাহাথির মোহাম্মদ
  3. গ) ওবামা
  4. ঘ) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসন অবসানের লড়াইয়ে তিনি প্রায় ২৭ বছর কারাভোগ করেন। ১৯৯৩ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের ৫ ডিসেম্বর তিনি মারা যান। তার ডাক নাম মাদিবা। তাকে রোবেন দ্বীপে কারান্তরীণ রাখা হয়।
(সূত্রঃ নেলসন ম্যান্ডেলা অর্গানাইজেশন ওয়েবসাইট)
.
বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?
  1. ক) ভোলা
  2. খ) নোয়াখালী
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

- সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
.
মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?
  1. ক) বীর উত্তম
  2. খ) বীর বিক্রম
  3. গ) বীরশ্রেষ্ঠ
  4. ঘ) বীর প্রতীক
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম এবং বীরপ্রতীক। এর মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব হলো বীরশ্রেষ্ঠ। সর্বোচ্চ বীরত্বসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি পান ৭ জন, দ্বিতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরউত্তম’ পান ৬৮ জন, তৃতীয় বীরত্বসূচক উপাধি ‘বীরবিক্রম’ পান ১৭৫ জন এবং চতুর্থ বীরত্বসূচক উপাধি ‘বীরপ্রতীক’ পান ৪২৬ জন।
(সূত্র: বাংলাপিডিয়া)
.
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত?
  1. ক) বঙ্গবাসী
  2. খ) বাঙ্গালী
  3. গ) বাঙ্গাল
  4. ঘ) বাংলাদেশী
ব্যাখ্যা
বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
উৎসঃ বাংলাদেশ সংবিধান ৬(২)
.
ইলিশের বাড়ি কোন জেলাকে বলা হয়?
  1. ক) ভোলা
  2. খ) বরিশাল
  3. গ) চাঁদপুর
  4. ঘ) রাজবাড়ী
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের জেলা ব্রান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সালে 'চাঁদপুর: সিটি অব হিলসা' নামকরণ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো হয়। শিল্পী হাশেম খান এর লোগো তৈরি করে দেন এবং লোগোর লেখাটি বাংলায় অনুবাদ করে লেখা হয় 'ইলিশের বাড়ি চাঁদপুর'।
উৎসঃ চাঁদপুর জেলার সরকারি ওয়েবসাইট।
.
বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর কোনটি?
  1. ক) কিশোরগঞ্জ
  2. খ) ফরিদপুর
  3. গ) সিলেট
  4. ঘ) পাবনা
ব্যাখ্যা
দেশের প্রথম পূর্ণাঙ্গ 'ডিজিটাল সিটি' হিসেবে যাত্রা শুরু করেছে পুণ্যভূমি সিলেট। নগরীর নিরাপত্তায় আইটি ক্যামেরা চালুর পর এবার ফ্রি পাবলিক ওয়াইফাই সেবা চালু হয়েছে। গত ১০ মার্চ থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৬২ এলাকায় এ সেবা পাচ্ছেন নগরবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটকে 'ওয়াইফাই সিটি' আখ্যা দিয়ে পাবলিক ওয়াইফাইয়ের ইউজার নাম রেখেছেন 'ডিজিটাল বাংলাদেশ'। আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে জাতীয় স্লোগান 'জয় বাংলা'।
(সুত্রঃ দৈনিক পত্রিকা অনুসারে)
১০.
ওয়ারী বটেশ্বর কিসের জন্য প্রসিদ্ধ?
  1. ক) মন্দির
  2. খ) প্রত্নস্থান
  3. গ) প্রাচীন বিহার
  4. ঘ) মসজিদ
ব্যাখ্যা
নরসিংদী জেলার বেলাবো উপজেলায় উয়ারি ও বটেশ্বর নামের দুটি গ্রামে আবিষ্কৃত প্রত্নতত্ত্ব আনুমানিক ২৫০০ বছর আগেরকার বলে ধারণা করা হচ্ছে। এটি ১৯৩০ সালে একজন স্কুল শিক্ষক কর্তৃক আবিষ্কৃত হয়। ১৯৯৬ সালে জরিপ কাজ শেষে ২০০০ সাল থেকে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত খনন কাজ শুরু করে।
(সূত্র: নরসিংদী জেলার সরকারি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)
১১.
অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
  2. খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) খুলনা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা ভাস্কর্য বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাসে ছাত্রসমাজের ভূমিকার পটভূমিতে নির্মিত।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
১২.
বাংলাদেশের হোয়াইট গোল্ড কি?
  1. ক) ইলিশ
  2. খ) রূপচাঁদা
  3. গ) পাবদা
  4. ঘ) চিংড়ী
ব্যাখ্যা
রপ্তানির মাধ্যমে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করায় বাংলাদেশে চিংড়িকে হোয়াইট গোল্ড নামে অভিহিত করা হয়। এই চিংড়ির অধিকাংশই চাষ হয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে। দেশের মোট চিংড়িঘেরের প্রায় আশি শতাংশ এ তিনটি জেলায় অবস্থিত।
(সূত্র: দৈনিক কালেরকণ্ঠ)
১৩.
আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) জেরুজালেম
  3. গ) গাজা উপত্যকা
  4. ঘ) জর্ডান সীমান্ত
ব্যাখ্যা
পূণ্যভুমি আল আকসা মসজিদের অবস্থান ইসরাইল নিয়ন্ত্রিত পবিত্র শহর জেরুজালেমে অবস্থিত।
উৎসঃ ব্রিটানিকা
১৪.
বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায় অবস্থিত?
  1. ক) বেইজিং, চীন
  2. খ) মারকানা, ব্রাজিল
  3. গ) ইডেন গার্ডেন, কলকাতা
  4. ঘ) পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া
ব্যাখ্যা
Rungrado 1st of May Stadium is the largest football stadium in the world. It is located in Pyongyang, North Korea. It has a capacity of 114,000 spectators.
Source: Worldatlas
১৫.
কোন তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ১৭ এপ্রিল
ব্যাখ্যা
২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস। ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
(সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)
১৬.
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শাহ আব্দুল করিম
  4. ঘ) জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
বাংলাদেশের রণসঙ্গীত 'চল চল চল, উর্ধ্ব গগনে বাজে মাদল' - কাজী নজরুল ইসলামের রচিত। এটি 'নতুনের গান' শিরোনামে 'শিখা' পত্রিকায় ১৯২৮ সালে প্রকাশিত হয়। এটি কবির 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৭.
রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) লন্ডন
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইর্ক
ব্যাখ্যা
বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন। এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত। সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(সূত্রঃ রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্ট ওয়েবসাইট)
১৮.
জুলিয়াস সিজার কেন বিখ্যাত?
  1. ক) ব্রিটেনের রাজা হিসেবে
  2. খ) রোমান সম্রাট হিসেবে
  3. গ) বর্ণবাদ বিরোধী হিসেবে
  4. ঘ) আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
ব্যাখ্যা
জুলিয়াস সিজার রোমান সম্রাট হিসেবে বিখ্যাত হয়ে আছেন ইতিহাসে।
Source: britannica.com
১৯.
পৃথিবীর সর্বাপেক্ষা বেশী গম উৎপাদনকারী দেশ কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
পৃথিবীতে সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশের ক্রমঃ চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
Source: Worldatlas
২০.
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানিকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) সাইপ্রাস
  2. খ) কানাডা
  3. গ) অষ্ট্রেলিয়া
  4. ঘ) মরিসাস
অনির্ধারিত
ব্যাখ্যা
কমনওয়েলথ ভুক্ত দেশসমূহের মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের রাষ্ট্রপ্রধান বা হেড অব স্টেট হলেন ব্রিটেনের কুইন। অর্থাৎ অপশনে উত্তর দুইটি।
Source: commonwealthofnations.org
২১.
কাতারের সাথে কোন দেশ সম্পর্ক ছিন্ন করেছে?
  1. ক) লিবিয়া
  2. খ) জর্ডান
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা

২০১৭ সালের ৫ জুন তিন নিকটতম প্রতিবেশীসহ পাঁচটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে৷ দেশগুলো হচ্ছে - সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
উৎসঃ বিবিসি বাংলা ও DW আর্কাইভ।

অন্যদিকে CNN এবং রয়টার্সের মতে, লিবিয়া কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে বলা হলেও আদতে লিবিয়ার সাথে কাতারের কোন কূটনীতিক সম্পর্ক ছিলই না। সব দিক থেকে বিবেচনা করলে বাহরাইনকে সঠিক উত্তর ধরা যায়।

২২.
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) যশোহর
  2. খ) চুয়াডাঙ্গা
  3. গ) মেহেরপুর
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
মুজিবনগর বর্তমান মেহেরপুর জেলায় অবস্থিত। এখানে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। তখন এটি ‍বৃহত্তর কুষ্টিয়া জেলার অধীন ছিলো। মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো। এর সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
২৩.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায়?
  1. ক) রাজশাহী
  2. খ) কুষ্টিয়া
  3. গ) ঢাকা
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি গ্রাম - শিলাইদহ। ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গ্রামে আসেন। এখানে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। এখানে থাকাকালীন সময়েই তিনি ''সোনার তরী'' কাব্যগ্রন্থটি রচনা করেন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২৪.
SAARC এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ৭টি
  2. খ) ৯টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮ টি।
দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
২৫.
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
  1. ক) মিশর
  2. খ) ইরান
  3. গ) ইরাক
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
থাইল্যান্ডের পূর্বনাম শ্যামদেশ। রাজা প্রথম রমা ১৭৮২ সালে 'শ্যামদেশ’ নামকরণ করেন। তবে ১৯৩৯ সালে দেশটির নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয়। অন্যদিকে ইরানের পুরাতন নাম পারস্য এবং ইরাকের পুরাতন নাম মেসােপটেমিয়া।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
২৬.
বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?
  1. ক) মেঘনাদবধ
  2. খ) বৃত্রসংহার
  3. গ) কুরুক্ষেত্র
  4. ঘ) মহাশ্মশান
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যে মোট ৯ টি সর্গ আছে। যথা- অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী ও সংক্রিয়া।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৭.
“লুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) বর্মী
  2. খ) মালয়
  3. গ) চীনা
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি মায়ানমার (বার্মিজ) ভাষা থেকে আগত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
২৮.
“নজর লাগা” বাগধারার অর্থ কি?
  1. ক) পছন্দ হওয়া
  2. খ) অশুভ দৃষ্টিতে পড়া
  3. গ) মনে ধরা
  4. ঘ) সুদৃষ্টিতে আসা
ব্যাখ্যা
নজর দেওয়া - কুদৃষ্টি। উদাহরণঃ খাওয়ার সময় নজর দেওয়া ঠিক নয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৯.
“রূপসী বাংলা” কাব্যের কবির নাম-
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যর পর প্রকাশিত হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩০.
উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি কোন ধরনের শব্দ?
  1. ক) তদ্ভব শব্দ
  2. খ) তৎসম শব্দ
  3. গ) অর্ধ তৎসম শব্দ
  4. ঘ) দেশি শব্দ
ব্যাখ্যা
কিছু দেশি শব্দ হলো কুলা, গঞ্জ, টোপর, ডাগর, ঢেঁকি, ডাব, চোঙ্গা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩১.
“হরতাল” শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) তুর্কি
  3. গ) গুজরাটি
  4. ঘ) ওলন্দাজ
ব্যাখ্যা
হরতাল, খদ্দর ইত্যাদি হলো গুজরাটি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩২.
“মৃত্যুক্ষুধা” উপন্যাসটির লেখক কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) আবু ইসহাক
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের উপন্যাস;বাঁধন হারা ১৯২৭,মৃত্যুক্ষুধা ১৯৩০,কুহেলিকা ১৯৩১,জীবনের জয়যাত্রা ১৯৩৯।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৩.
“রাজবন্দীর জবানবন্দী” লিখেছেন--
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত রাজবন্দীর জবানবন্দী (১৯২৩) একটি প্রবন্ধগ্রন্থ। এছাড়া যুগবাণী (১৯২২), রুদ্রমঙ্গল (১৯২৩), দুর্দিনের যাত্রী (১৯২৬) ও ধূমকেতু (১৯৫৭) অপরাপর প্রবন্ধগ্রন্থ।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৩৪.
“পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্য নাট্যটির লেখক কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সানাউল হক
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়'(১৯৭৬)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৫.
যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা- কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) দ্বিগু সমাস
  4. ঘ) বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম। কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। যা কাঁচা তাই পাকা = কাচাঁপাকা।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
৩৬.
বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
  1. ক) মুহসীন কলেজ
  2. খ) ফোর্ট উইলিয়াম কলেজ
  3. গ) শ্রীরামপুর মিশন
  4. ঘ) সংস্কৃত কলেজ
ব্যাখ্যা
১৮০০ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সাল থেকে এ কলেজে বাংলা বিভাগ খােলা হয়। বাংলা গদ্য সাহিত্য বিকাশে এই প্রতিষ্ঠান ভূমিকা অনস্বীকার্য। উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৩৭.
“অক্কা পাওয়া” বাগধারার অর্থ হচ্ছে-
  1. ক) মারা যাওয়া
  2. খ) কঠিন পরীক্ষা
  3. গ) অপদার্থ
  4. ঘ) দুর্লভ
ব্যাখ্যা
অক্কা পাওয়া,পটল তোলা - মারা যাওয়া।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৩৮.
“অনুরাগ” শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে-
  1. ক) অনুগ্রহ
  2. খ) অনুরক্ত
  3. গ) অন্তর
  4. ঘ) বিরাগ
ব্যাখ্যা
অনুরাগী এর বিপরীত শব্দ বিরাগী। অনুরাগ এর বিপরীত শব্দ বিরাগ। অহংকারী এর বিপরীত শব্দ বিনয়ী। অন্ত এর বিপরীত শব্দ অনন্ত।
উৎসঃভাষা শিক্ষা- হায়াৎ মামুদ
৩৯.
“আগুন” শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে-
  1. ক) আলোক
  2. খ) কিরণ
  3. গ) জ্যোতি
  4. ঘ) অনল
ব্যাখ্যা
অনল এর অর্থ- বিভাবসু, আগুন, পাবক, বহ্নি, শিখা, বৈশ্বানর, সর্বভুক, সর্বশুচি।
উৎসঃভাষা শিক্ষা- হায়াৎ মামুদ
৪০.
“গৃহী” শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) প্রবাসী
  2. খ) পরবাসী
  3. গ) সন্ন্যাসী
  4. ঘ) গৃহহীন
ব্যাখ্যা
গৃহী-সংসারী; সন্ন্যাসী-সংসারত্যাগী। সুতরাং গৃহী শব্দটির বিপরীত শব্দ সন্ন্যাসী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪১.
বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
  1. ক) প্যারিচাঁদ মিত্র
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) প্রভাত কৃমার মুখোপাধ্যায়
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
আলালের ঘরের দুলাল উপনাসের রচয়িতা প্যারিচাঁদ মিত্র। এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে উপন্যাস রচনা করেন।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৪২.
“আবদুল্লাহ” উপন্যাসটির লেখক কে?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) শওকত ওসমান
  3. গ) কাজী ইমদাদুল হক
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
কাজী ইমদাদুল হক রচিত উপন্যাস হলো ‘আবদুল্লাহ’। উপন্যাসটি প্রথমে ‘মুসলিম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকে।
রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
৪৩.
“লালসালু” উপন্যাসটির লেখক কে?
  1. ক) শহীদুল্লাহ কায়সার
  2. খ) আকবর হোসেন
  3. গ) জহির রায়হান
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৪৪.
“শেষের কবিতা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) ছোটগল্প
  4. ঘ) কবিতা
ব্যাখ্যা
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৫.
“অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের লেখক-
  1. ক) আবুল মনসুর আহমেদ
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) এ. কে. খোন্দকার
  4. ঘ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৪৬.
ভাষা আন্দোলনের পটভুমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
  1. ক) চিঠি
  2. খ) দন্তকারণ্য
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) কবর
ব্যাখ্যা
- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৪৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অতিথী
  2. খ) অতীথী
  3. গ) অথিতি
  4. ঘ) অতিথি
ব্যাখ্যা
অতিথি, অতিথ- a guest; a visitor।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৪৮.
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
  1. ক) চর্যাপদ
  2. খ) শ্রীকৃষ্ণ কীর্তন
  3. গ) শূন্য পুরাণ
  4. ঘ) নিরঞ্জনের রুষ্মা
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন। এর রচনাকাল ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ মতান্তরে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ। এর পদকর্তা ২৩ জন মতান্তরে ২৪ জন। মোট পদসংখ্যা ৫০ টি মতান্তরে ৫১ টি। এর মধ্যে সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
৪৯.
“তিতাস একটি নদীর নাম” উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) তারাশংকর বন্দোপাধ্যায়
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) অদ্বৈত মল্লবর্মন
ব্যাখ্যা
অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম' (১৯৫৬)। এই উপন্যাসটি প্রথমে মাসিক 'মোহাম্মদী পত্রিকায়' প্রকাশিত হয়। অদ্বৈত মল্লবর্মণ মারা যাওয়ার পর ১৯৫৬ সালে 'তিতাস একটি নদীর নাম' শিরোনামে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
৫০.
কবি জসীমউদ্‌দীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
  1. ক) ইস্তাম্বুল যাত্রীর পত্র
  2. খ) চলে মুসাফির
  3. গ) বিলেতে সাড়ে সাতশ দিন
  4. ঘ) আমার তুরস্ক
ব্যাখ্যা
পল্লী কবি জসিম উদ্দিন কর্তৃক রচিত ভ্রমণকাহিনী হলো- চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড় ইত্যাদি।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৫১.
সোনায় মরিচা ধরে না কেন?
  1. ক) সোনা সক্রিয় ধাতু
  2. খ) সোনা উজ্জ্বল ধাতু
  3. গ) সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু
  4. ঘ) সোনা মূল্যবান ধাতু
ব্যাখ্যা
মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য সক্রিয় ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে। এর ফলে মরিচা পড়ে না৷ কিন্তু সোনা অনেকটা নিষ্ক্রিয় হওয়ায় এতে মরিচা পরে না বলে একে গ্যালভানাইজ করতে হয় না।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৫২.
কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়?
  1. ক) জাইলেম তন্তু
  2. খ) ফ্লোয়েম তন্তু
  3. গ) কোলেন কাইমা
  4. ঘ) স্কেরেন কাইমা
ব্যাখ্যা
স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে তৈরী হয় ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার।
উৎসঃ জীব বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
৫৩.
প্রাণী কোন প্রক্রিয়ায় CO2 তৈরি করে?
  1. ক) শ্বসন
  2. খ) রেচন
  3. গ) ব্যাপন
  4. ঘ) অভিস্রবন
ব্যাখ্যা
যে বিশেষ জৈবনিক প্রক্রিয়ায় জারণের ফলে সজীব কোষস্থ খাদ্য স্থিতিশক্তি তাপ ও গতিশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয় তাকে শ্বসন বলে। তাই মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হলো শ্বসন।
উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৪.
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
  1. ক) ভার্নিয়ার স্কেল
  2. খ) রিকটার স্কেল
  3. গ) মিটার স্কেল
  4. ঘ) ডিজোষ্টার স্কেল
ব্যাখ্যা
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিখটার স্কেল। ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পনের মাত্রা দিয়ে যে রেখাচিত্র তৈরি করা হয়, তাকে বলা হয় সিসমোগ্রাফ।
Source: Britannica
৫৫.
দুধের রঙ সাদা হয় কেন?
  1. ক) শর্করার জন্য
  2. খ) প্রোটিনের জন্য
  3. গ) চর্বির জন্য
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
দুধের রং সাদা হয় মূলত ক্যাশিন-এর জন্য। এটা এক ধরনের প্রোটিন। দুধে এই প্রোটিনই পরিমাণে সবচেয়ে বেশি থাকে। এর জন্যই দুধ দেখতে সাদা হয়।
Source: Britannica
৫৬.
মডেম হচ্ছে-
  1. ক) সহায়ক স্মৃতি
  2. খ) সিপিইউ এর অংশ
  3. গ) তথ্য আদান-প্রদানের যন্ত্র
  4. ঘ) উন্নতমানের প্রিন্টার
ব্যাখ্যা
A modem is a device or program that enables a computer to transmit data over, for example, telephone or cable lines. Computer information is stored digitally, whereas information transmitted over telephone lines is transmitted in the form of analog waves. A modem converts between these two forms.
Source: Fundamentals of Computer
৫৭.
সেরিকালচার বলতে কি বুঝায়?
  1. ক) পাখি পালন বিদ্যা
  2. খ) মৌমাছি পালন বিজ্ঞান
  3. গ) রেশম চাষ
  4. ঘ) উদ্যান বিদ্যা
ব্যাখ্যা
রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে সেরিকালচার; মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার; মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার; চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার। মৌমাছির চাষ - এপিকালচার, রেশমের চাষ - সেরিকালচার, উদ্যানবিদ্যা - হর্টিকালচার, পাখীপালন বিদ্যা - এভিকালচার, সামুদ্রিক মৎস পালনবিদ্যা - মেরিকালচার।
[সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
৫৮.
কোনটিতে নিউট্রন নেই?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) কার্বন
  4. ঘ) ক্লোরিন
ব্যাখ্যা
সাধারণত পরমানুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। ইলেক্ট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। কিন্তু, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, শুধুমাত্র প্রোটন থাকে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (২য় পত্র) বোর্ড বই।
৫৯.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
  1. ক) হলুদ
  2. খ) সাদা
  3. গ) কালো
  4. ঘ) বেগুনি
ব্যাখ্যা
গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম।
সূত্রঃ পদার্থবিজ্ঞান(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৬০.
ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে?
  1. ক) শর্করা
  2. খ) আমিষ
  3. গ) তেল
  4. ঘ) খনিজ লবণ
ব্যাখ্যা
আমিষের উৎসগুলো হলো মাছ,মাংস,ডাল,দুধ ইত্যাদি। আমিষ দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
৬১.
When water____, it turns into ice.
  1. ক) Will freeze
  2. খ) freezes
  3. গ) would freeze
  4. ঘ) frozen
ব্যাখ্যা
চিরন্তন সত্যের ক্ষেত্রে verb-এর present form বসে। অর্থাৎ subject অনুযায়ী verb বসে। subject যদি third person singular number হয় তবে verb-এর সাথে s বা es বসে।
৬২.
Choose the correct sentence?
  1. ক) One thirds of the students are absent
  2. খ) One third of the students are absent
  3. গ) One thirds of the student are absent
  4. ঘ) One third of the student is absent
ব্যাখ্যা
One third of + countable noun থাকলে verb টি plural form এ হবে। সুতরাং, এখানে সঠিক বাক্যটি হবে “One third of the students are absent”।
৬৩.
Animals that can live on land and water are-
  1. ক) insectivorous
  2. খ) dinosaurs
  3. গ) amphibians
  4. ঘ) reptiles
ব্যাখ্যা
The definition of an amphibian is a cold-blooded animal which can live on land or in water and who breathes with gills when young and with lungs as an adult. A frog is an example of an amphibian.
৬৪.
Our students spend a lot of money _____ gifts.
  1. ক) on
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) at
ব্যাখ্যা
When 'spend time' or 'spend money' is followed by a noun, it takes the preposition ''on''.
৬৫.
Castles in the air means-
  1. ক) Romantic scenery
  2. খ) Visionary project
  3. গ) Fanciful schemes
  4. ঘ) Idealistic thinking
ব্যাখ্যা
Castles in the air: Dreams, hopes, or plans that are impossible, unrealistic, or have very little chance of succeeding.
So, Visionary Project or Fanciful Scheme both can be considered as an answer. But, the option 'Visionary Project' appeared on several exams before. So, we are considering this as the correct one.
৬৬.
Which is the plural form of mouse?
  1. ক) mouses
  2. খ) mice
  3. গ) mouse
  4. ঘ) mices
ব্যাখ্যা
The plural form of mouse is mice.
৬৭.
What is Dhaka famous _____?
  1. ক) of
  2. খ) by
  3. গ) for
  4. ঘ) at
ব্যাখ্যা
প্রশ্নবোধক বাক্যে subject-এর পূর্বে auxiliary verb বসে। তাই বাক্যের গঠন অনুযায়ী সঠিক বাক্যটি হলো: What is Dhaka famous for? অর্থাৎ, শূন্যস্থানে for বসবে।
৬৮.
I wish I _____ a philosopher.
  1. ক) am
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) shall be
ব্যাখ্যা
আকাঙ্খা বুঝাতে wish শব্দটি ব্যবহৃত হলে এর পরের noun এর পর be verb টি were রূপে বসে। সুতরাং, সঠিক বাক্যটি হবে I wish I were a philosopher। এবং be verb না হয়ে অন্য verb হলে simple past tense হবে। For example: I wish I knew you before.
৬৯.
The load is light enough ______.
  1. ক) to carry
  2. খ) to measure
  3. গ) to handle
  4. ঘ) to feel
ব্যাখ্যা
বোঝা বহন করার জন্য to carry ব্যবহৃত হয়।
৭০.
The sentence, ''what a delicious meal!'' is a/an-
  1. ক) Interrogative sentence
  2. খ) Optative sentence
  3. গ) Imperative sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা
An exclamatory sentence makes a statement that conveys strong emotion or excitement.
৭১.
Adversity is-
  1. ক) a pronoun
  2. খ) a verb
  3. গ) a noun
  4. ঘ) an adjective
ব্যাখ্যা
Adversity is a noun which means ​a difficult or unpleasant situation.
৭২.
Use the correct phrase/word : A stitch in time saves _____.
  1. ক) ten
  2. খ) five
  3. গ) seven
  4. ঘ) nine
ব্যাখ্যা
A stitch in time saves nine. It is a proverb which means that it's better to find a solution to any trouble on time before it becomes worse.
৭৩.
One swallow does not make a _____.
  1. ক) quarrel
  2. খ) summer
  3. গ) autumn
  4. ঘ) treaty
ব্যাখ্যা
The english translation of the proverb, ‘এক মাঘে শীত যায় না’ is One swallow does not make a summer.
৭৪.
You'll remember to call me, _____
  1. ক) will you?
  2. খ) would you?
  3. গ) won't you?
  4. ঘ) wouldn't you?
ব্যাখ্যা

If the statement is negative, the tag must be positive. If the statement is positive the tag must be negative.
- You don't like me, do you?
- You won't tell him my secret, will you?
- He doesn't speak German, does he?
- You're coming to my party, aren't you?
- She's really good at chess, isn't she?

৭৫.
Which one is correct?
  1. ক) I am sure for success
  2. খ) I am sure about success
  3. গ) I am sure of success
  4. ঘ) I am sure to success
ব্যাখ্যা
Sure of means confident, as of something expected. I am sure of success অর্থাৎ আমি সাফল্য সম্পর্কে নিশ্চিত।
৭৬.
Choose the most likely antonym of the following word : Ambiguous
  1. ক) obscure
  2. খ) opaque
  3. গ) equivocal
  4. ঘ) definite
ব্যাখ্যা
Ambiguous অর্থ অস্পষ্ট, দ্ব্যর্থক। obscure অর্থ অস্পষ্ট। Opaque অর্থ অস্বচ্ছ. Equivocal অর্থ সন্দেহজনক। Definite অর্থ স্পষ্ট। অতএব সঠিক উত্তর definite.
৭৭.
After he (finish) secondary school, he started to study graphic design.
  1. ক) had finished
  2. খ) finished
  3. গ) would finish
  4. ঘ) would have finished
ব্যাখ্যা

অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়।
Structure:
1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
Example:
- আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had come home before I ate rice.
Or, Before he had come, I ate rice.

৭৮.
The verb of ''strength'' is:
  1. ক) strengthen
  2. খ) strong
  3. গ) stronger
  4. ঘ) strengthening
ব্যাখ্যা
Strength is a noun, meaning the quality or state of being strong. Strength এর verb হলো strengthen which means ''to make stronger''.
৭৯.
Rarely ____ seen from water.
  1. ক) spotted frogs
  2. খ) spotted frogs have
  3. গ) have spotted frogs
  4. ঘ) are spotted frogs
ব্যাখ্যা

Rarely : মানে বিরল; দেখাই যায় না বা পাওয়াই যায় না বা নাই বললেই চলে।
বাক্যের অর্থ- পানি থেকে spotted frogs দেখাই যায় না।
Rarely, No sooner, Never ইত্যাদি বাক্যের শুরুতে আসলে are/is/did/ had ইত্যাদি subject (frogs / he) ইত্যাদির আগে চলে আসে।
Rarely are spotted frogs seen from water.

৮০.
Fill up the gap with an appropriate phrase/word : Don't speak ill ____ others.
  1. ক) to
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
'Speak ill of' is an idiom which means ''to say something bad about someone''. অতএব সঠিক উত্তরটি হলো of।
৮১.
The negative form of ''Man is mortal'' is-
  1. ক) Man is not mortal
  2. খ) Man is immortal
  3. গ) Man is not immortal
  4. ঘ) Man is never mortal
ব্যাখ্যা
Affirmative Sentence-কে Negative-এ রূপান্তর করতে হলে উক্ত sentence-এর মধ্যে অবস্থিত affirmative শব্দটির negative রূপ বসাতে হয়। এবং উক্ত negative শব্দটির পূর্বে not বসাতে হয়। সুতরাং Man is mortal = Man is not immortal.
৮২.
Fill up the gap with the suitable word/phrase : Man is the ____ of his own fate.
  1. ক) projector
  2. খ) innovator
  3. গ) pioneer
  4. ঘ) architect
ব্যাখ্যা
Man is the architect of his own fate. এটি একটি ইংরেজী প্রবাদ বাক্য। যার অর্থ হলো মানুষ ই তার ভাগ্যের নিয়ন্তা।
৮৩.
Which one is correct?
  1. ক) He is waiting for three hours
  2. খ) he was waiting for three hours
  3. গ) He will be waiting for three hours
  4. ঘ) He has been waiting for three hours
ব্যাখ্যা
যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে বুঝায় তাকে present perfect continuous tense বলে।
structure: Subject + have been / has been + verb(ing) + time.
৮৪.
Which sentence is correct?
  1. ক) The girl burst out of tears
  2. খ) The girl burst into tears
  3. গ) The girl burst out with tears
  4. ঘ) The girl burst out through tears
ব্যাখ্যা
Burst into tears phrase-টির অর্থ হলো 'to start to cry। তাই সঠিক উত্তরটি হলো into।
৮৫.
He advised us ____ we could encourage the children.
  1. ক) so that
  2. খ) so
  3. গ) that
  4. ঘ) as
ব্যাখ্যা
So that যুক্ত Complex Sentence এর দুইটি অংশ থাকে। প্রথম অংশটি যদি simple past tense হয় তবে পরের অংশ subject + could/might + extension বসে। আবার, প্রথম অংশটি যদি present tense হয় তবে পরের অংশ subject + can/may + extension বসে।
৮৬.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৫৩
  2. খ) ৩৬
  3. গ) ৬৩
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
x এর ১/২ + ৬ = x এর ২/৩
⇒x/২ + ৬ = ২x/৩
⇒২x/৩ - x/২ = ৬
⇒(৪x - ৩x)/৬ = ৬
x = ৩৬
৮৭.
৫% হারে ২০ বছরের সুদ ২৫০ টাকা হলে, আসল-
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
ধরি, আসল p টাকা
সরল মুনাফার ক্ষেত্রে I = pnr
⇒২৫০ = p × ২০ × ৫/১০০
p = ২৫০
৮৮.
জনির আয় ও ব্যায়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
ধরি, জনির আয় 20x টাকা এবং ব্যয় 15x টাকা
জনির সঞ্চয় (20x - 15x) = 5x টাকা।
সুতরাং, জনির সঞ্চয় তার আয়ের (5x/20x × 100)% = 25%
৮৯.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
৯০.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 27
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 3 = 9 গুণ বৃদ্ধি পাবে।
৯১.
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) বর্গক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
৯২.
কোনো মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়। ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে?
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হওয়া মানে দশ বছরে মুনাফা ১০০% বৃদ্ধি পাওয়া। তিনগুন বৃদ্ধি পেতে হলে তাই পরবর্তী দশ বছরে আর ১০০% বৃদ্ধি হতে হবে। অর্থাৎ, ২০ বছরে মূলধন তিনগুণ হবে।
৯৩.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের ৩৫ বছর। মাতার বয়স কত?
  1. ক) ৩৮ বছর
  2. খ) ৪৮ বছর
  3. গ) ৪১ বছর
  4. ঘ) ৪৫ বছর
ব্যাখ্যা

পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি=৩×৩৭=১১১
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ২×৩৫ = ৭০
অর্থাৎ, মাতার বয়স = ১১১-৭০ = ৪১ বছর

৯৪.
11, 15, 23, 39 ......... ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) 45
  2. খ) 55
  3. গ) 71
  4. ঘ) 81
ব্যাখ্যা

9+2 = 11
11+4 = 15
15+8 = 23
23+16 = 39
39+32 = 71

৯৫.
a+b=5 এবং a-b=3 হলে, ab এর মান-
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
ab = ((a+b)/2)2-((a-b)/2)2
=(5/2)2-(3/2)2
=4
৯৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর একটি কোণের মান ৬০ ডিগ্রি হলে, অপর কোনটি -
  1. ক) ৩০ ডিগ্রি
  2. খ) ৪৫ ডিগ্রি
  3. গ) ৬০ ডিগ্রি
  4. ঘ) ৫০ ডিগ্রি
ব্যাখ্যা
অপর কোনটি = 180° - (90° + 60° ) = 30°
৯৭.
log3(1/9) = ?
  1. ক) 2
  2. খ) -2
  3. গ) 3
  4. ঘ) -3
ব্যাখ্যা
log3(1/9)
= log3(1/32)
= log33-2
= -2×log33
= (-2×1)
= -2
৯৮.
x-y=3 এবং xy=10 হলে, (x+y)2এর মান-
  1. ক) 49
  2. খ) -29
  3. গ) -1
  4. ঘ) 0
ব্যাখ্যা
(x+y)2
= (x-y)2 + 4xy
= 32 + 4×10
= 49
৯৯.
a−1/a = 4 হলে, a3−1/a3 এর মান-
  1. ক) 48
  2. খ) 76
  3. গ) 80
  4. ঘ) 96
ব্যাখ্যা
a3−1/a3
= (a - 1/a)3 + 3.a.1/a(a - 1/a)
= 43 + 3.4
= 64+12
= 76
১০০.
a এর মান কত হলে, 4x2−ax+9 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা
4x2−ax+9 = (2x)2 - 2.2x.3 + (3)2 - ax + 12
= (2x - 3)2 - ax + 12
4x2−ax+9 পূর্ণবর্গ হবে যদি -ax + 12x = 0
⇒ax = 12x
a = 12