পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
আন্তর্জাতিক-০২ - বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
‘মানব উন্নয়ন সূচক-২০২০’ রিপোর্টে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) হংকং
  2. খ) নরওয়ে
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UNDP গত ১৫ ডিসেম্বর ‘মানব উন্নয়ন সূচক-২০২০’ রিপোর্ট প্রকাশ করে। এই সূচকে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সূচকে,
প্রথম - নরওয়ে
দ্বিতীয় – আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
চতুর্থ – হংকং ও আইসল্যান্ড।
অন্যদিকে,
১৮৯তম - নাইজার
১৮৮তম – মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
১৮৭তম - শাদ
বাংলাদেশের অবস্থান – ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
.
যুক্তরাষ্ট্র সম্প্রতি ন্যাটোভুক্ত কোন দেশটির উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে?
  1. ক) গ্রিস
  2. খ) তুরস্ক
  3. গ) আলবেনিয়া
  4. ঘ) এস্তোনিয়া
ব্যাখ্যা
রাশিয়ার নিকট থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় ইস্যুতে গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার তিন সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।
এর ফলে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে মার্কিন সহায়তা ও সরবরাহ বন্ধ হয়ে যায়।
(সূত্র: ডেইলি স্টার : ১৬ ডিসেম্বর ২০২০)
.
প্রথম দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ টিকার অনুমোদন প্রদান করে-
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার অনুমোদন প্রদান করে।
পরবর্তীতে বাহরাইন, কানাডা, সৌদি আরব, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরসহ আরো বেশ কিছু দেশ এই টিকার অনুমোদন প্রদান করে।
টিকাটির নাম tozinameran, কোডনেম BNT162b2 এবং ব্র্যান্ডিং নাম Comirnaty.
যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ৮ ডিসেম্বর ২০২০ এর প্রয়োগ শুরু করে।
টিকাটি উদ্ভাবন করে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। বায়োএনটেকের প্রতিষ্ঠাতা হলেন তুর্কি বংশোদ্ভুত মুসলিম দম্পতি উগার সাহিন এবং ওজলেম টুরেসি।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও নিউইয়র্ক টাইমস)
.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
  1. ক) ৪৫তম
  2. খ) ৪৬তম
  3. গ) ৪৯তম
  4. ঘ) ৫৯তম
ব্যাখ্যা
গত ৩ নভেম্বর ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিজয়ী জো বাইডেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট।
তবে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
এছাড়া তিনি দেশটির প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।
জো বাইডেন ও কমলা হ্যারিস ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণ করবেন।
(সূত্র: আল জাজিরা)
.
‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’ কোন শহরটি?
  1. ক) মেক্সিকো সিটি
  2. খ) কুয়ালালামপুর
  3. গ) তিবলিশি
  4. ঘ) কলকাতা
ব্যাখ্যা
ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
২০২১ সাল – তিবলিশি (জর্জিয়া)
২০২২ সাল – গোয়াদেলজারা (মেক্সিকো)
২০২০ সাল – কুয়ালালামপুর (মালয়েশিয়া)
২০০১ সাল (প্রথম) – মাদ্রিদ (স্পেন)।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
.
কার ‍মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে সম্প্রতি বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়?
  1. ক) ড্যারেক চ্যভিন
  2. খ) জর্জ ফ্লয়েড
  3. গ) আর্থার জনসন
  4. ঘ) মার্টিন লুথার
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ‘মেনিয়াপলিস’ শহরে গত ২৫ মে ২০২০ ‘ড্যারেক চ্যভিন’ নামের এক শেতাঙ্গ পুলিশ অফিসার কর্তৃক কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ নির্মমভাবে হত্যার শিকার হন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে পুনরায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস রিপোর্ট)
.
কোন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়?
  1. ক) কোভিড-১৯ মহামারি
  2. খ) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  3. গ) আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ
  4. ঘ) পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়া
ব্যাখ্যা
২০২০ সালের ৩-৪ ডিসেম্বর নিউইয়র্কে করোনা মহামারি ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই অধিবেশনে করোনা মহামারি সংকট মোকাবেলায় সবাইকে অভিন্ন প্লাটফর্মে কাজ করার আহবান জানানো হয়।
আজারবাইজানের অনুরোধে ভার্চুয়াল পদ্ধতির এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
.
তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে কোন দেশটি?
  1. ক) জর্ডান
  2. খ) বাহরাইন
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) মরক্কো
ব্যাখ্যা
তৃতীয় আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ১৫ সেপ্টেম্বর ২০২০ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
একইদিন চতুর্থ দেশ হিসেবে বাহরাইন এবং পরবর্তীতে সুদান ও মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
এর আগে প্রথম আরব দেশ হিসেবে মিশর ১৯৭৯ সালে এবং দ্বিতীয় দেশ হিসেবে জর্ডান ১৯৯৪ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
তবে প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক ১৯৪৯ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
.
বিশ্বখ্যাত ফুটবলার ‘ডিয়েগো ম্যারাডোনা’ মারা যান কবে?
  1. ক) ২২ অক্টোবর ২০২০
  2. খ) ২৫ নভেম্বর ২০২০
  3. গ) ১০ ডিসেম্বর ২০২০
  4. ঘ) ২০ ডিসেম্বর ২০২০
ব্যাখ্যা
বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা গত ২৫ নভেম্বর ২০২০ দেশটির টিগ্রে শহরে মারা যান।
তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।
তার নেতৃত্বেই আর্জেন্টিনা ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপ শিরোপা অর্জন করে।
(সূত্র: আল জাজিরা)
১০.
নিচের কোন চলচ্চিত্রটি ৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে?
  1. ক) বোম্বশেল
  2. খ) প্যারাসাইট
  3. গ) হেয়ার লাভ
  4. ঘ) ম্যারিজ স্টোরি
ব্যাখ্যা
৯২তম অস্কারে কোরিয়ান ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘প্যারাসাইট’ শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কারও লাভ করে।
এছাড়া এর পরিচালক বং জুন হো সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতার পুরস্কার লাভ করে। প্যারাসাইট সব মিলিয়ে মোট ৪টি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ অস্কার ওয়েবসাইট)
১১.
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন কে?
  1. ক) ডগলাস স্টুয়ার্ট
  2. খ) লুইস গ্ল্যুক
  3. গ) মার্কি লুকাস রিজনেভেল্ড
  4. ঘ) ডায়ান কুক
ব্যাখ্যা
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন নেদারল্যান্ডের লেখিকা মার্কি লুকাস রিজনেভেল্ড।
তিনি তার ‘দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং’ উপন্যাসের জন্যে এই পুরস্কার লাভ করেন।
ডাচ ভাষায় লিখিত উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল হ্যাচিসন। পুরস্কারের অর্থমূল্য তারা যৌথভাবে পাবেন।
অন্যদিকে, ডগলাস স্টুয়ার্ট ‘বুকার পুরস্কার-২০২০’ এবং লুইস গ্ল্যুক সাহিত্য নোবেল পুরস্কার-২০২০ লাভ করেন।
(সূত্র: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট)
১২.
ফোর্বস সাময়িকীর তালিকা অনুসারে ২০২০ সালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী কে?
  1. ক) কমলা হ্যারিস
  2. খ) অ্যাঞ্জেলা মার্কেল
  3. গ) ন্যান্সি পেলোসিও
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
ফোর্বস সাময়িকী তৈরিকৃত ২০২০ সালের শীর্ষ ক্ষমতাধর নারী তালিকায়,
প্রথম – অ্যাঞ্জেলা মার্কেল
দ্বিতীয় – ক্রিস্টিন লাগার্দ
তৃতীয় - কমলা হ্যারিস
চতুর্থ – উরসুলা ভন ডার লেন
পঞ্চম – মেলিন্ডা গেটস
৩৮তম – শেখ হাসিনা।
(সূত্র: ফোর্বস সাময়িকী)
১৩.
গত ২ ডিসেম্বর জাতিসংঘে গৃহিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন এর প্রস্তাবকারী-
  1. ক) আলজেরিয়া
  2. খ) নিউজ্যিল্যান্ড
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
গত ২ ডিসেম্বর ২০২০ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করে। তারপর থেকে প্রতিবছরই বাংলাদেশ এটি উত্থাপন ও ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি ফোরামের আয়োজন করে আসছে।
(সূত্র: দৈনিক ইত্তেফাক রিপোর্ট)
১৪.
ইসলামি সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) বন্দর বিন হাজ্জাজ
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) মোহাম্মদ শতায়েহ
  4. ঘ) আহমেদ ‍বিন শাকুর
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হোসাইন ইব্রাহিম তাহা। তিনি আফ্রিকার দেশ শাদ এর কূটনীতিক।
১৭ নভেম্বর ২০২১ তিনি বর্তমান মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন এর স্থলাভিষিক্ত হবেন।
(সূত্র: ওআইসি ওয়েবসাইট)
১৫.
‘শার্লি হেবদো’ কোন দেশের ম্যাগাজিন?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ব্রিটেন
ব্যাখ্যা
‘শার্লি হেবদো’ ফ্রান্সের একটি ব্যঙ্গধর্মী সাপ্তাহিক ম্যাগাজিন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭০ সালে।
পত্রিকাটি ২০০৬ সালে প্রথম মহানবী (স.) এর কার্টুন প্রকাশ করলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালে পত্রিকাটির অফিসে বব্দুকধারীর গুলিতে ১২ জন প্রাণ হারায়।
গতবছর পত্রিকাটি পুনরায় মহানবী (স.) এর কার্টুন প্রকাশ করে।
(সূত্র: টাইম ম্যাগাজিন)
১৬.
সম্প্রতি এশিয়ার কোন দেশে ব্যাপক কৃষক আন্দোলন অনুষ্ঠিত হয়?
  1. ক) চীন
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ভারত
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবীতে পাঞ্জাব, দিল্লি সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে গত বছরের সেপ্টেম্বর থেকে কৃষক আন্দোলনের সূত্রপাত হয়।
পরবর্তীতে তা অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। ভারতের সুপ্রিমকোর্ট চলতি বছরের জানুয়ারিতে কৃষি আইন গুলো স্থগিত করলেও কৃষকরা এখনো এগুলো বাতিলের দাবীতে রাজপথে রয়েছে।
(সূত্র: বিবিসি বাংলা)
১৭.
‘জাতিসংঘ পরিবেশ কর্মসূচি’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৬ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP-United Nations Environment Programme) ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেনমার্কের নাগরিক ইনগার অ্যান্ডারসন।
এর প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়।
(সূত্রঃ UNEP ওয়েবসাইট)
১৮.
‘ডার্টি ডজন’ কী?
  1. ক) শীর্ষ দূষিত বায়ুর শহর
  2. খ) গ্রিনহাউজ গ্যাস
  3. গ) কতগুলো ক্ষতিকারক রাসায়নিক
  4. ঘ) বর্ণবাদ বিরোধী ক্যাম্পেইন
ব্যাখ্যা
ডার্টি ডজন হলো কৃষিক্ষেত্রে ব্যবহৃত কতগুলো ক্ষতিকারক কীটনাশক বা রাসায়নিক।
পেস্টিসাইট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠন ১৯৮৫ সালে এসব ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার ও রপ্তানি বন্ধের লক্ষ্যে বিশ্বব্যাপী জনসচেতনতা সৃষ্টির জন্যে ‘দ্য ডার্টি ডজন ক্যাম্পেইন’ নামে কর্মসূচি গ্রহণ করে।
(সূত্র: পেস্টিসাইট অ্যাকশন নেটওয়ার্ক)
১৯.
যুক্তরাষ্ট্র কবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যায়?
  1. ক) ১ জানুয়ারি ২০২০
  2. খ) ৬ ডিসেম্বর ২০২০
  3. গ) ৪ নভেম্বর ২০২০
  4. ঘ) ১ জানুয়ারি ২০২১
ব্যাখ্যা
২০২০ সালের ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেব আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যায়।
এর আগে ২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেন।
২০১৫ সালের ১২ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত ২১তম জলবায়ু সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয় এবং ২০১৬ সালের ৪ নভেম্বর থেকে এটি কার্যকর হয়।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
২০.
আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে?
  1. ক) ২২ এপ্রিল
  2. খ) ৫ জুন
  3. গ) ২২ মে
  4. ঘ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
১৬ সেপ্টেম্বর – আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস
২২ এপ্রিল - বিশ্ব ধরিত্রী দিবস
৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস
২২ মে - বিশ্ব জীববৈচিত্র্য দিবস।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২১.
জলবায়ু পরিবর্তন বিষয়ক UNFCCC CoP-26 সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) মাদ্রিদ
  2. খ) গ্লাসগো
  3. গ) রোম
  4. ঘ) বেলফাস্ট
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের UNFCCC CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর তারিখ পেছানো হয়।
উল্লেখ, ২০২১ সালে CoP-27 সম্মেলন ইতালিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
২২.
United Nations Conference on Environment and Development সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৯ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
এটি ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ বা ‘রিও সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে ১৭৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
এই সম্মেলনে গৃহিত বিষয়সমূহ হলো:
এজেন্ডা-২১
UNFCCC
জীববৈচিত্র্য সম্পর্কিত সনদ এবং
পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২৩.
‘সবুজ বিপ্লবের জনক’ বলা হয় কাকে?
  1. ক) আর্নেস্ট হেকেল
  2. খ) লেস্টার ব্রাউন
  3. গ) নরম্যান বোরলগ
  4. ঘ) ফিলিপ্পে গ্রান্ডি
ব্যাখ্যা
মার্কিন কৃষিবিদ অধ্যাপক নরম্যান আর্নেস্ট বোরলগকে ‘সবুজ বিপ্লবের জনক’ বলা হয়।
তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
বিংশ শতাব্দীতে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়। পরবর্তীতে এতে আরও নানা অনুষঙ্গ যুক্ত হয় যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়।
অন্যদিকে, লেস্টার ব্রাউন প্রথম ‘জলবায়ু শরনার্থী’ সম্পর্কে ধারণা দেন।
আর্নেস্ট হেকেল প্রথম ‘ইকোলজি’ শব্দটি ব্যবহার করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
২৪.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার সম্ভাব্য ফলাফল কোনটি?
  1. ক) বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি
  2. খ) লবণাক্ততা হ্রাস
  3. গ) সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি
  4. ঘ) মেরু অঞ্চলে বরফের পুরুত্ব বৃদ্ধি
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২৫.
বিশ্বের কতটি দেশ/অঞ্চল ‘মন্ট্রিয়াল প্রটোকল’ অনুমোদন করেছে?
  1. ক) ১৫৬টি
  2. খ) ১৭৩টি
  3. গ) ১৮৫টি
  4. ঘ) ১৯৮টি
ব্যাখ্যা
‘মন্ট্রিয়াল প্রটোকল’ হলো বর্তমান অবধি একমাত্র আন্তর্জাতিক চুক্তি যা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র অনুমোদন করেছে। ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটি অনুমোদন করেছে।
মন্ট্রিয়াল প্রটোকলের বিষয়বস্তু হলো ওজোনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাসের মাধ্যমে ওজোনস্তর সংরক্ষণ।
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয় এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
বাংলাদেশ ১৯৯০ সালের ২ আগস্ট মন্ট্রিয়াল প্রটোকল অনুমোদন করে।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২৬.
প্যারিস জলবায়ু চুক্তিতে ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়?
  1. ক) ১ ডিগ্রি
  2. খ) ২ ডিগ্রি
  3. গ) ২.৫ ডিগ্রি
  4. ঘ) ৩ ডিগ্রি
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে প্রাক-শিল্পযুগের তুলনায় ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যস্থির করা হয়।
সম্ভব হলে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
এজন্যে উষ্ণতা বৃদ্ধির জন্যে দায়ী কার্বন নিঃসরণ বা জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়।
তবে এই প্রতিশ্রুতি পূরণে বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশগুলো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না।
(সূত্রঃ প্যারিস জলবায়ু চুক্তি)