পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর বর্তমান পূর্ণ সদস্য রাষ্ট্র কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------- 
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):

- SCO-এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান। 

উল্লেখ্য,
[২৩তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসএসিও) সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৫ ও ১৬ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সদস্য রাষ্ট্র বেলারুশ, জুলাই ২০২৪ এ পূর্ন সদস্যের মর্যাদা পায়।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
.
সম্প্রতি নাসা থেকে বৃহস্পতির উদ্দেশ্যে চালু হওয়া অভিযানের নাম কী? [অক্টোবর, ২০২৪]
  1. ক্যাসিনি
  2. ইউরোপা ক্লিপার
  3. নিউ হরাইজন্স
  4. গ্যালিলিও
সঠিক উত্তর:
ইউরোপা ক্লিপার
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপা ক্লিপার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------- 
• সম্প্রতি নাসা থেকে বৃহস্পতির উদ্দেশ্যে চালু হওয়া অভিযানের নাম - ইউরোপা ক্লিপার।
- এর গন্তব্য ‘ইউরোপা’, যা বৃহস্পতি গ্রহের এক রহস্যময় চাঁদ। আর এর বরফে ঢাকা পৃষ্ঠের নিচে এমন এক বিশাল সমুদ্র লুকিয়ে রয়েছে, যার আয়তন ভূপৃষ্ঠে থাকা পানির দ্বিগুণ।
- এই মিশনের মাধ্যমে বৃহস্পতির চাঁদ ইউরোপায় পানি আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য মহাকাশযান পাঠানো হয়েছে।
- ১৪ অক্টোবর, ২০২৪ সালে স্পেসএক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়, যা সাড়ে পাঁচ বছর পর ইউরোপায় পৌঁছাবে।

উৎস: ঢাকা পোস্ট, কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট।
.
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল (UNIFIL) কোন দেশে নিয়োজিত?
  1. ফিলিস্তিন
  2. সিরিয়া
  3. লেবাননে
  4. লিবিয়া
সঠিক উত্তর:
লেবাননে
উত্তর
সঠিক উত্তর:
লেবাননে
ব্যাখ্যা
• লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
ইসরায়েল জাতিসংঘের কাছে বারবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জ্যঁ-পিয়েরে ল্যাক্রোইক্স বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো সদস্য রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থনে ইউনিফিল (United Nations Interim Force in Lebanon) মোতায়েন রাখার সিদ্ধান্ত হয়েছে।

ইউনিফিলের ইতিহাস:
জাতিসংঘের শান্তিরক্ষা মিশন The United Nations Interim Force in Lebanon বা  ‘UNIFIL’ ১৯৭৮ সালে গঠন করা হয়েছিল, যার প্রাথমিক উদ্দেশ্য ছিল লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা।
সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে, ইসরায়েল জাতিসংঘের কাছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

উৎস:
- প্রথম আলো পত্রিকা রিপোর্ট, বাসস।
.
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ প্রতিবেদন-২০২৪ অনুযায়ী, জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. শ্রীলংকা
  4. ভুটান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------- 
• ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ প্রতিবেদন-২০২৪ অনুযায়ী, জেন্ডার সমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ - বাংলাদেশ। 
- ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ এবার ৯৯তম স্থানে ঠেকেছে।

• অবশ্য দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অবস্থা আরও নাজুক। এ অঞ্চলে বাংলাদেশ এবারও সবচেয়ে ভালো অবস্থান ধরে রেখেছে, যেখানে পাকিস্তান রয়েছে সবার নিচে।

• আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) অর্থনীতিবিদদের মতে, কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করে এবং অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ তার জিডিপি প্রবৃদ্ধি শতকরা ৪০ শতাংশ বাড়াতে পারে।

উল্লেখ্য,
বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে—যেমন ১৯ (১), ১৯ (৩), ২৮ (১) ও ২৮ (২)–এ সর্বজনীন নীতির অধীনে নারীর সমতা এবং সব ক্ষেত্রে সমান অংশগ্রহণের বিষয়টি বিস্তৃত এবং সুরক্ষিত।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, বিডিনিউজ২৪.কম।
.
প্রজনন মৌসুমে কত দিন পর্যন্ত ইলিশ শিকার বন্ধ থাকে?
  1. ২০ দিন
  2. ২২ দিন
  3. ২৫ দিন
  4. ৩০ দিন
সঠিক উত্তর:
২২ দিন
উত্তর
সঠিক উত্তর:
২২ দিন
ব্যাখ্যা
• মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত — ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

• ইলিশ:
- প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকে ২২দিন।
- সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে ভোলা জেলায়।
- দেশে ইলিশ অধ্যুষিত জেলা ৩৮টি।
- ইলিশের অভয়াশ্রম ৬টি।

সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, ঢাকা পোস্ট।
.
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্যটি 'দোদুল্যমান রাজ্য' হিসেবে বিবেচিত?
  1. নিউইয়র্ক
  2. ক্যালিফোর্নিয়া
  3. টেক্সাস
  4. জর্জিয়া
সঠিক উত্তর:
জর্জিয়া
উত্তর
সঠিক উত্তর:
জর্জিয়া
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 'জর্জিয়া' অঙ্গরাজ্যটি, 'দোদুল্যমান রাজ্য’ হিসেবে বিবেচিত।

• মার্কিন নির্বাচন ও 'দোদুল্যমান রাজ্য’:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহন ইতোমধ্যে শুরু হয়েছে।
- আসন্ন নির্বাচনে সুইং স্টেটস বা  সাতটি দোদুল্যমান রাজ্যের অন্যতম  জর্জিয়ায়  আগাম ভোট শুরু হয়েছে গত ১৫ অক্টোবর ২০২৪।

অন্যান্য রাজ্যগুলি হচ্ছে,
উইসকনসিন, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, পেনিসেলভেনিয়া। 
- এ অঙ্গরাজ্যগুলোই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেয়।

সূত্র: ডেইলি স্টার, বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট। 
.
'আনসারুল্লাহ' কোন গোষ্ঠীর অফিসিয়াল নাম?
  1. তালেবান
  2. আইএসআইএস
  3. হুথি বিদ্রোহী
  4. আল-শাবাব
সঠিক উত্তর:
হুথি বিদ্রোহী
উত্তর
সঠিক উত্তর:
হুথি বিদ্রোহী
ব্যাখ্যা
• 'আনসারুল্লাহ' হুথি বিদ্রোহীদের সশস্ত্র গোষ্ঠীর অফিসিয়াল নাম।

• হুতি গোষ্ঠী:
- হুতি হলো ইয়েমেনে ইরান-সমর্থিত একটি গোষ্ঠী।
- হুতিরা আনসারুল্লাহ (আল্লাহর সমর্থক) নামে পরিচিত।
- তাদের গোষ্ঠীটি সশস্ত্র, যেটি রাজধানী সানা এবং সৌদি আরবের কাছাকাছি পশ্চিম ও উত্তর অংশসহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে।
সম্প্রতি (২০২৪) হুতিদের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথমবারের মতো অত্যাধুনিক বি-২ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট।

সূত্র: বাংলা নিউজ ২৪, ব্রিটানিকা, ডেই্লি স্টার বাংলা।
.
‘বুবি ট্র্যাপ’ কী?
  1. গোপন তথ্য
  2. বিস্ফোরক ফাঁদ
  3. সাইবার আক্রমণ
  4. গ্যাস লিংক
সঠিক উত্তর:
বিস্ফোরক ফাঁদ
উত্তর
সঠিক উত্তর:
বিস্ফোরক ফাঁদ
ব্যাখ্যা
• ‘বুবি ট্র্যাপ’ হলো- বিস্ফোরক ফাঁদ। 

• ‘বুবি ট্র্যাপ’:
- ‘বুবি ট্র্যাপ’ হলো একটি ডিভাইস বা তৈরি করা ফাঁদ, মানুষ বা অন্য প্রাণীকে হত্যা বা ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়।
- সম্প্রতি, লেবাননের সীমান্ত এলাকাজুড়ে ছোট কৌশলগত ইউনিট দিয়ে প্রায় এক বছর ধরে ইসরায়েলের বিশেষ বাহিনী অভিযান পরিচালনা করেছে।
- হিজবুল্লাহর অবকাঠামো খুঁজে পেতে ও ধ্বংস করতে তারা ৭০টির বেশি তল্লাশি চালিয়েছে।

সূত্র:
- ব্রিটানিকা, প্রথম আলো।
.
ইয়াহিয়া সিনওয়ার কোন সংগঠনের শীর্ষ নেতা ছিলেন?
  1. পিএলও
  2. ফাতাহ
  3. হামাস
  4. হিজবুল্লাহ
সঠিক উত্তর:
হামাস
উত্তর
সঠিক উত্তর:
হামাস
ব্যাখ্যা
• ইয়াহিয়া সিনওয়ার — "হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস)" এর শীর্ষ নেতা ছিলেন।
--------------------------
• হামাস:
- হামাস ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।

• ১৯ অক্টোবর, ২০২৪ এর সংবাদ:
[ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। এরই মধ্যে হামাসের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায়, ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার বিষয়ে তারা নিশ্চিত। জাতিসংঘে ইরানের মিশন সিনওয়ারকে ‘শহীদ’ বলে সম্বোধন করেছে।]

সূত্র- সমকাল, বিবিসি এবং আল জাজিরা। 
১০.
জাবালিয়া শহর কোথায় অবস্থিত?
  1. লেবানন
  2. ফিলিস্তিন
  3. সিরিয়া
  4. জর্ডান
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা
জাবালিয়া শহর কোথায় অবস্থিত - গাজা উপত্যকা, ফিলিস্তিন। 

সম্প্রতি,
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, World Atlas।
১১.
মার্কিন নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় -
  1. ব্লু স্টেট
  2. রেড স্টেট
  3. সুইং স্টেট
  4. হোয়াইট স্টেট
সঠিক উত্তর:
রেড স্টেট
উত্তর
সঠিক উত্তর:
রেড স্টেট
ব্যাখ্যা
• মার্কিন নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় — ‘রেড স্টেট বা লাল রাজ্য’।

• মার্কিন নির্বাচনে ‘সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য’:
মার্কিন নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত রাজ্যগুলোকে বলা হয় — ‘রেড স্টেট বা লাল রাজ্য’।
আর,
ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া রাজ্যগুলোকে বলা হয় — ‘ব্লু স্টেট বা নীল রাজ্য’।

বেশিরভাগ রাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দেয়। ফলে এসব রাজ্য নিয়ে প্রার্থীদের খুব বেশি চিন্তা করতে বা মনোযোগ দিতে হয় না। কিন্তু হাতেগোণা কিছু রাজ্যের ভোট ও প্রার্থীদের মনোভাব বোঝা যায় না।

• ‘সুইং স্টেট:
- ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্দিষ্ট কিছু ‘সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে’র এর দিকে নজর দেন।
- এগুলো মার্কিন নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড স্টেট বা নির্বাচনী রণক্ষেত্র হিসেবে পরিচিত।
- এগুলোকে অনেকেই — ‘বেগুনি রাজ্য’ বলে।
- আর এই রাজ্যগুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় নির্বাচনে জয় পরাজয়ের মূল চাবিকাঠি।

• সাধারণত ৭টি রাজ্যকে সুইং স্টেট হিসেবে উল্লেখ করা হয়।
এগুলো হলো–
পেনসিলভানিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা ও নেভাদা।
এই সাত রাজ্যে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৯৩টি।

উৎস: বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১২.
প্রথম কাগজে ছাপানো মুদ্রার প্রচলন কোথায় শুরু হয়?
  1. ভারত
  2. মিশর
  3. চীন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• প্রথম কাগজে ছাপানো মুদ্রার প্রচলন  শুরু হয়—  চীনে। 

• প্রথম মুদ্রার প্রচলন:
পৃথিবীতে সরাসরি লেনদেন উপযোগী কাগুজে মুদ্রা প্রথম চালু হয় চীনে। দেশটির সং সাম্রাজ্যের সময়ে (৯৬০ থেকে ১২৭৯ খ্রিষ্টাব্দ) এ ধরনের মুদ্রার প্রচলন হয়। সম্রাট ঝেনজংয়ের শাসনামলে (৯৯৭ থেকে ১০২২ খ্রিষ্টাব্দ) সিচুয়ান প্রদেশের একদল বণিক মিলে প্রথম কাগজের মুদ্রা ছাপিয়েছিলেন। তখন কাগজে ছাপানো এসব মুদ্রাকে ডাকা হতো জিয়াওজি বলে।

সূত্র- প্রথম আলো।