পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৪
সিলেবাস
পরীক্ষা - ১১ ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৪ প্রশ্ন

.
'প্রতিকার করার ইচ্ছা' এক কথায় কী বলে-
  1. প্রতিকীর্ষা
  2. অপচিকীর্ষা
  3. প্রতিচিকীর্ষা
  4. অনুচিকীর্ষা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রতিচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিচিকীর্ষা
ব্যাখ্যা
• 'প্রতিকার করার ইচ্ছা' এক কথায় বলে - প্রতিচিকীর্ষা। 

অন্যদিকে, 
• 'অনুকরণ করার ইচ্ছা' এক কথায় বলে - অনুচিকীর্ষা। 
• 'অপকার করার ইচ্ছা' এক কথায় বলে - অপচিকীর্ষা। 
• প্রতিকীর্ষা বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"অন্নদামঙ্গল" কাব্যের কাহিনি কয়টি খণ্ডে রচিত?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
  5. ছয়টি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
• অন্নদামঙ্গল কাব্য:
• ভারতচন্দ্র রায় ছিলেন আঠারো শতকের শ্রেষ্ঠ কবি এবং তাঁর অন্নদামঙ্গল এ সময়ের শ্রেষ্ঠ কাব্য। কাব্যটি তিন খণ্ডে তিনটি স্বতন্ত্র কাহিনিতে পূর্ণতা লাভ করেছে।

- প্রথম খণ্ডে শিবায়ন-অন্নদামঙ্গল,
- দ্বিতীয় খণ্ডে বিদ্যাসুন্দর-কালিকামঙ্গল এবং
- তৃতীয় খণ্ডে মানসিংহ-অন্নপূর্ণামঙ্গল কাহিনি বর্ণিত হয়েছে।

----------------------
• প্রথম উপাখ্যানের মূল ঘটনা পৌরাণিক। এতে সতীর দেহত্যাগ, পার্বতীর বিবাহ, শিবের সংসার ও কাশীতে দেবীর অন্নপূর্ণামূর্তি ধারণের বর্ণনা আছে। সেসঙ্গে যুক্ত হয়েছে হরিহোড়কে ছেড়ে দেবী কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের পিতৃগৃহে উপস্থিত হন সেই লৌকিক কাহিনি।

• দ্বিতীয়টি বিদ্যাসুন্দরের কাহিনি। কালিকার কৃপায় কিভাবে সুন্দর বিদ্যার পাণিগ্রহণ করেছিলেন এবং মশান থেকে অব্যাহতি পেয়েছিলেন সে কাহিনী বর্ণিত হয়েছে এখানে।

• তৃতীয় অংশটি অনেকটা ঐতিহাসিক। মানসিংহ কর্তৃক প্রতাপাদিত্যকে পরাজিত ও বন্দিকরণ এবং সম্রাট জাহাঙ্গীরের নিকট থেকে ভবানন্দের ‘রাজা-ই-ফরমান’ লাভের ঘটনা এখানে বর্ণিত হয়েছে।

• অন্নদামঙ্গল থেকে তৎকালীন বাঙালি সমাজের অনেক তথ্যই পাওয়া যায়। দেবী ও ঈশ্বরী পাটনীর ঘটনা থেকে দেব-মানুষের একটি ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানা যায়।

• ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’ দেবীর নিকট ঈশ্বরী পাটনীর এই বর প্রার্থনার মধ্য দিয়ে অনুমান করা যায় যে, তখন ন্যূনপক্ষে দুধভাত খাওয়ার নিশ্চয়তা ছিল বাঙালি জীবন-যাত্রার নিম্নতম স্ট্যান্ডার্ড।

• অন্নদামঙ্গলে আরেকটি বিষয় লক্ষণীয় যে, অন্যান্য মঙ্গলকাব্যের মতো এতে দৈবপ্রাধান্য কম, সে স্থান দখল করেছে মানুষ। এখানে দেবীর সন্তুষ্টিকামনা অপেক্ষা রাজার সন্তুষ্টিকামনা তীব্রতর। মূলত নদীয়ার রাজবংশের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে কবি সমকালীন ঐতিহাসিক ঘটনার সঙ্গে দৈব ঘটনা মিশিয়ে নগরসংস্কৃতিসুলভ একটি আদিরসাত্মক প্রণয়োপাখ্যান রচনা করেছেন। এর সাহিত্যিক মূল্যও অসাধারণ। উপমাদি অলঙ্কার এবং ছন্দপ্রয়োগে তিনি যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে তাঁর মৌলিকত্ব প্রকাশ পেয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
.
সাধু ভাষা কোথায় অনুপযোগী?
  1. সন্ধি-সমাসে
  2. ধ্বন্যাত্মক শব্দের ক্ষেত্রে
  3. লেখ্য ভাষায়
  4. কথোপকথনে
  5. ক ও ঘ
সঠিক উত্তর:
কথোপকথনে
উত্তর
সঠিক উত্তর:
কথোপকথনে
ব্যাখ্যা
• সাধু ভাষা:
উনিশ শতকের শুরুতে সংস্কৃতানুসারী পণ্ডিতদের উদ্যোগ-আয়োজনে যে সাহিত্যিক গদ্য ভাষার উন্মেষ হয়, তাই সাধুভাষা।

সাধুভাষার বৈশিষ্টগুলো হলো-
- সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ গৃহীত হয়। যেমন: তাহার, ইহার, কাহাকে, ইহাকে ইত্যাদি।
- সাধুভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন: খাইতেছিলাম, করিতেছিল ইত্যাদি।
- সাধুভাষায় তৎসম শব্দের সমধিক প্রয়োগ (যদিও তদ্ভব ও দেশি-বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ নয়)। যেমন: চন্দ্র, অভ্যন্তর, অঙ্গ, সৌষ্ঠব, বৃন্ত, চর্ম, কাষ্ঠ, দর্পণ ইত্যাদি।
- সাধুভাষায় সন্ধি-সমাসের আধিক্য লক্ষ করা যায়। যেমন: কাষ্ঠাহরণে, রাজাজ্ঞা, রাজপুত্রহস্তে ইত্যাদি।
- সাধুভাষায় বাক্যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, অর্থাৎ বাক্যে প্রথমে উদ্দেশ্য ও পরে বিধেয় থাকে এবং ক্রিয়াপদ সাধারণত বাক্যের শেষে থাকে। যেমন: সম্মুখে এক ক্ষুদ্র প্রান্তর দেখিতে পাইলাম। সর্বশেষে আসিল রাত্রির কৃষ্ণকায় পক্ষী তাহার পক্ষ মেলিয়া।
- সাধুভাষায় দুরূহ তৎসম শব্দের ব্যবহার চলে। তবে সাধুভাষায় একসময় ব্যবহৃত অনেক শব্দই বর্তমানে অপ্রচলিত। যেমন: অত্রত্য, অপার্যমানে, নিষণ্ণ।
- সাধুভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। যেমন: জন্য, হইতে, দ্বারা, দিয়া, অপেক্ষা।
- সাধুভাষায় ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য নেই।
- সাধুভাষা কথোপকথনে, নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
- সাধুভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী।
- সাধুভাষা সর্বজনীন লেখ্য ভাষা।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
'ইত্তেফাক' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. উর্দু
  4. বাংলা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• ইত্তেফাক (বিশেষ্য পদ),
- এটি আরবি ভাষার শব্দ।
অর্থ:
- মিল; ঐক্য।
- ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শব্দ গঠন প্রক্রিয়াসমূহের কোনটি শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে?
  1. প্রত্যয়
  2. বচন
  3. উপসর্গ
  4. বলক
  5. গ ও ঘ
সঠিক উত্তর:
উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
উপসর্গ
ব্যাখ্যা
• বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ গঠন হয় উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে।

• উপসর্গ:
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন- 'পরিচালক' শব্দের 'পরি' অংশ একটি উপসর্গ।

• প্রত্যয়:
যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন- 'সাংবাদিক' শব্দের 'ইক' অংশ একটি প্রত্যয়। উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়।

• বচন:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে বচন বলে। যেমন- 'ছেলেরা' বা 'বইগুলো' পদের 'রা' বা 'গুলো' হলো বচনের উদাহরণ।

• বলক:
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। যেমন- 'তখনই' বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"জনগণ" কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. তৎপুরুষ সমাস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• ষষ্ঠী তৎপুরুষ সমাস:
পূর্বপদের ষষ্ঠী বিভক্তি রে, এর ইত্যাদি) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়। তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ষষ্ঠী বিভক্তির চিহ্ন 'র', 'এর'।
যেমন:
- বটের তলা = বটতলা;
- জনের গণ = জনগণ;
- ছাত্রদের আবাস = ছাত্রাবাস;
- জগতের নিদান = জগৎনিদান;
- জনের পথ = জনপথ;
- ঘোড়ার গাড়ি = ঘোড়গাড়ি;
রান্নার ঘর = রান্নাঘর ইত্যাদি।

এ-রকম: অশ্বডিম্ম, কবিগুরু, কর্মকর্তা, কর্মক্ষেত্র, কর্মাধ্যক্ষ, কার্যক্রম, কার্যনির্বাহক, কালপ্রবাহ, কল্পনাশক্তি, ক্ষতচিহ্ন, খাদ্যপ্রাণ, গঠনপ্রণালি, গৃহকর্তা, গৃহসজ্জা, গ্রন্থাগার। 

অন্যদিকে, 
------------------
• কর্মধারয় সমাস:

যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যেমন:
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে। যেমন- যে চালাক সেই চতুর = চালাক-চতুর।
২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে। যেমন- যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব।

• অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
যেমন- 
- কণ্ঠের সমীপে = উপকণ্ঠ, 
- শহরের সদৃশ = উপশহর,
- দিন দিন = প্রতিদিন, 
- পশ্চাৎ গমন = অনুগমন,
- বিরুদ্ধ বাদ = প্রতিবাদ। 

• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- হত (হয়েছে) শ্রী যার = হতশ্রী;
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ;
- হাতে হাতে যে লড়াই = হাতাহাতি;
- নেই বোধ যার = নির্বোধ। 

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ - সংস্করণ)।
.
"আরেক ফাল্গুন" জহির রায়হান রচিত একটি-
  1. নাটক
  2. গল্প
  3. উপন্যাস
  4. চলচ্চিত্র
  5. গ ও ঘ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• 'আরেক ফাল্গুন' উপন্যাস:
- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান 'আরেক ফাল্গুন 'উপন্যাসটি রচনা করেন।'আরেক ফাল্গুন 'উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
-  এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস। উপন্যাসের প্রতিটি চরিত্রের হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কের গতিবেগ অনুধাবন করতে হবে। মুনিম, আসাদ, সালমা চরিত্রগুলোর মধ্যে নিজেকে খুঁজতে হবে। 
- 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।

• এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- রসুল,
- মুমিন,
- আসাদ,
- সালমা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Notify' শব্দের বাংলা পারিভাষিক কোনটি?
  1. ঘোষণা
  2. বিজ্ঞপ্তি দেওয়া
  3. প্রজ্ঞাপন
  4. বার্তা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিজ্ঞপ্তি দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
বিজ্ঞপ্তি দেওয়া
ব্যাখ্যা
• 'Notify' বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপিত করা, বিজ্ঞপ্তি দেওয়া।

অন্যদিকে,
• 'Announcement' এর বাংলা পারিভাষিক অর্থ  - ঘোষণা।
• 'Notification' এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।
• 'news' এর বাংলা পারিভাষিক অর্থ - বার্তা। 

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
"জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রি।" এখানে 'জ্যোৎস্নাতে' কোন কারক? 
  1. অপাদান কারক
  2. করণ কারক
  3. কর্ম কারক
  4. অধিকরণ কারক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
করণ কারক
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা
• 'করণ' কারক:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের উপায় হিসেবে যা ব্যবহৃত হয় তা-ই করণ কারক। বাক্যের ক্রিয়াকে 'কীসের দ্বারা' বা 'কী দিয়ে'-এ প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন-
- আমরা কানে শুনি।
[কি দিয়ে শুনি? কান দিয়ে। 'কান' করণ কারক।]

- জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রি। 
[কীসের দ্বারা আলোকিত এই রাত্রি?- প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'জ্যোৎস্নাতে'। 'জ্যোৎস্নাতে' করণ কারকে সপ্তমী বভক্তি।]

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছেলেরা ফুটবল খেলে।
- সে তাস খেলে ইত্যাদি।

• তৃতীয়া বিভক্তি:
- 'মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন'।

• সপ্তমী বিভক্তি:
- ফলে ফুলে ঘর ভরেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি জটিল বাক্য?
  1. গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে তারপর সাগরে পড়েছে।
  2. পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অবাস্তব কিছু নেই।
  3. সত্য কথা স্বীকার কর, নতুবা শাস্তি পাবে।
  4. বাঙালির যে আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে।
  5. কোথাও পথ পেলাম না, তাই তোমার কাছে এসেছি।
সঠিক উত্তর:
বাঙালির যে আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে।
উত্তর
সঠিক উত্তর:
বাঙালির যে আত্মজাগরণ, তা অভিনন্দনের দাবি রাখে।
ব্যাখ্যা
• জটিল বা মিশ্র বাক্য (complex sentence):
যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
যেমন:
- যিনি পরের উপকার করেন (আশ্রিত বাক্য), তাঁকে সবাই শ্রদ্ধা করে (খণ্ডবাক্য)।
- বাঙালির যে আত্মজাগরণ (আশ্রিত বাক্য), তা অভিনন্দনের দাবি রাখে (খণ্ডবাক্য)।

অন্যদিকে, 
যৌগিক বাক্যের উদাহরণ-
• গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়েছে তারপর সাগরে পড়েছে।
• পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু অবাস্তব কিছু নেই।
• সত্য কথা স্বীকার কর, নতুবা শাস্তি পাবে।
• কোথাও পথ পেলাম না, তাই তোমার কাছে এসেছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
"ন" কোন বর্গীয় ধ্বনি?
  1. চ-বর্গীয়
  2. ট-বর্গীয়
  3. ত-বর্গীয়
  4. প-বর্গীয়
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ত-বর্গীয়
উত্তর
সঠিক উত্তর:
ত-বর্গীয়
ব্যাখ্যা
• ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণস্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি। বর্গভুক্ত বলে এ ধ্বনির চিহ্নগুলোকেও ঐ বর্গীয় নামে অভিহিত করা হয়।

যেমন-
• ক-বর্গীয় ধ্বনি: ক, খ, গ, ঘ, ঙ। (উচ্চারণস্থান- কণ্ঠ্য)। 
• চ-বর্গীয় ধ্বনি: চ, ছ, জ, ঝ, ঞ। (উচ্চারণস্থান- তালব্য)। 
• ট-বর্গীয় ধ্বনি: ট, ঠ, ড, ঢ, ণ। (উচ্চারণস্থান- মূর্ধন্য)। 
• ত-বর্গীয় ধ্বনি: ত, থ, দ, ধ, ন। (উচ্চারণস্থান- দন্ত্য)। 
• প-বর্গীয় ধ্বনি: প, ফ, ব, ভ, ম। (উচ্চারণস্থান-ওষ্ঠ্য)। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
শুদ্ধ ধ্বনিসংযুক্তি কোনটি?
  1. স্ + হ = স্থ 
  2. হ্ + ণ = হ্ণ
  3. ম + ন্‌ = ন্ম
  4. ত্‌ + থ = ন্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
হ্ + ণ = হ্ণ
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ণ = হ্ণ
ব্যাখ্যা
• শুদ্ধ ধ্বনিসংযুক্তি: হ্ + ণ = হ্ণ। 

• ধ্বনিসংযুক্তি: উচ্চারণের সময়ে বিভিন্ন ধ্বনি একত্রে উচ্চারণ হয়, সেগুলিই ধ্বনিসংযুক্তি।

যুক্তবর্ণের গঠন -
ন্‌ + ধ = ন্ধ। 
ব্‌  + ধ = ব্ধ।   
হ্ + ন = হ্ন। 
গ্‌ + ন = গ্ন। 
ণ্‌ + ড = ণ্ড। 
ন্‌ + থ = ন্থ। 
স্ + থ = স্থ। 
স্ + ক = স্ক। 
ম্ + ক = ম্ক।  
ন্‌ + ন = ন্ন।  
ম্ + ন = ম্ন। 
ম্ + ম = ম্ম। 
ন্‌ + ম = ন্ম। 
স্ + ট = স্ট। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয় কোনটি?
  1. তাসের দেশ
  2. অচলায়তন
  3. বসন্ত
  4. পূরবী
  5. গ ও ঘ
সঠিক উত্তর:
পূরবী
উত্তর
সঠিক উত্তর:
পূরবী
ব্যাখ্যা
• "পূরবী" কাব্যগ্রন্থ:
- "পূরবী" রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ।এ টি ১৯২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব"-এর একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
- এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে।

-----------------
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকগুলো হলো:
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- বিসর্জন,
- রাজা,
- রক্তকরবী,
- তাসের দেশ,
- ডাকঘর, 
- বসন্ত,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- চণ্ডালিকা,
- চিত্রাঙ্গদা,
- নটীর পূজা।

উৎস: "পূরবী" কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
সম্প্রকর্ষের উদাহরণ নয় কোনটি?
  1. কুটুম্ব > কুটুম
  2. সন্ধা > সঞঝা > সাঁঝ
  3. জিলাপি > জিলিপি
  4. আটমেসে > আটাসে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জিলাপি > জিলিপি
উত্তর
সঠিক উত্তর:
জিলাপি > জিলিপি
ব্যাখ্যা
• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন- আটমেসে > আটাসে, বসতি > বস্তি, কুটুম্ব > কুটুম, জানালা > জান্না ইত্যাদি।

• আদিস্বর লোপ (Aphesis):
ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের প্রথমের স্বরধ্বনির লোপ হলে তাকে আদিস্বর লোপ বলে। যেমন- অলাবু > লাবু > লাউ; উদ্ধার > উধার > ধার ইত্যাদি।

• মধ্যস্বর লোপ (Syncope): সুবর্ণ > স্বর্ণ, আগুরু > অগ্রু ইত্যাদি।

• অন্ত্যস্বর লোপ (Apocope):
ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের শেষের স্বরধ্বনি উচ্চারণ থেকে বাদ গেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে। যেমন- আশা > আশ, আজি > আজ, চারি > চার, সন্ধা > সঞঝা > সাঁঝ, লজ্জা > লাজ, চাকা > চাক ইত্যাদি।

অন্যদিকে, 
• মধ্যগত স্বরসঙ্গতি (Mutual):
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়। যেমন- ভিখারি > ভিখিরি, জিলাপি > জিলিপি, বিলাতি > বিলিতি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
বাল্যকালে 'তারা ক্ষ্যাপা' নামে ডাকা হতো কোন লেখক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. শামসুর রাহমান
  3. বুদ্ধদেব বসু
  4. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

- বাল্যকালে কাজী নজরুল ইসলামকে 'তারা ক্ষ্যাপা', 'নজর আলী', 'দুখু মিয়া' নামে ডাকা হতো। বাল্যকালেই নজরুল লেটোগানের দলে যোগ দেন। লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকার তাঁকে 'ব্যাঙাচি' বলে ডাকতেন। এছাড়াও কবি নজরুলের অন্য ছদ্মনামগুলো হলো- ধূমকেতু ও নুরু। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি'।

- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

অন্যদিকে, 
শামসুর রাহমানের ডাকনাম ছিল বাচ্চু। 

উৎস: কবি নজরুল জীবনী; বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
We planned a secret _________ at the park to exchange the documents.
  1. rendezvoes
  2. randezvous
  3. rendizvous
  4. randezvious
  5. rendezvous
সঠিক উত্তর:
rendezvous
উত্তর
সঠিক উত্তর:
rendezvous
ব্যাখ্যা
• Complete Sentence: We planned a secret rendezvous at the park to exchange the documents.

• Rendezvous (noun)
English Meaning: A meeting at an agreed time and place, typically between two people.
Bangla Meaning: পূর্বনির্ধারিত স্থানে ও সময়ে সাক্ষাৎ বা মিলন।

Example Sentence:
- The spies arranged a secret rendezvous at midnight.
- We had a rendezvous at our favorite café to discuss the project.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
The grand ________ sparkled brightly above the dinner table, casting a warm glow across the room.
  1. chandelier
  2. chandeleer
  3. chandielier
  4. chandelaier
  5. chendelier
সঠিক উত্তর:
chandelier
উত্তর
সঠিক উত্তর:
chandelier
ব্যাখ্যা
• Complete Sentence: The grand chandelier sparkled brightly above the dinner table, casting a warm glow across the room.

• Chandelier (noun)
English Meaning: A decorative hanging light fixture with branches for several light bulbs or candles.
Bangla Meaning: শাখাযুক্ত ও ঝুলন্ত অলংকৃত বাতি, যা সাধারণত ছাদে ঝোলানো হয়।

Example Sentence:
- The grand chandelier in the ballroom sparkled with hundreds of crystals.
- She bought a beautiful chandelier to enhance the elegance of her living room.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
The poem was full of ________, with words like sizzle and crash creating vivid imagery.
  1. onematopoeia
  2. onamatopoeia
  3. onomatopoeia
  4. onometopoeia
  5. onomatopaoeia
সঠিক উত্তর:
onomatopoeia
উত্তর
সঠিক উত্তর:
onomatopoeia
ব্যাখ্যা
• Complete Sentence: The poem was full of onomatopoeia, with words like sizzle and crash creating vivid imagery.

• Onomatopoeia (noun)
English Meaning: The formation of a word from a sound associated with what is named.
Bangla Meaning: কোনো শব্দের উৎপত্তি সেই শব্দের সঙ্গে সম্পর্কিত ধ্বনি বা শব্দানুকরণ থেকে হওয়া।

Example Sentence:
- The word "buzz" is an example of onomatopoeia because it mimics the sound of a bee.
- Comic books often use onomatopoeia like "bam," "pow," and "whack" to represent sounds.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
With a ________ grin, he decided to play a harmless prank on his friend.
  1. mischieveus
  2. mischievaus
  3. mischaevous
  4. mischievous
  5. mischievoes
সঠিক উত্তর:
mischievous
উত্তর
সঠিক উত্তর:
mischievous
ব্যাখ্যা
• Complete Sentence: With a mischievous grin, he decided to play a harmless prank on his friend.

• Mischievous (adjective)
English Meaning: causing or showing a fondness for causing trouble in a playful way.
Bangla Meaning: দুষ্টুমি বা কৌতুকপ্রবণ; মজা করার ছলে বিপত্তি সৃষ্টি করা।

Example Sentence:
- The mischievous child hid his sister’s shoes as a prank.
- His mischievous smile hinted at the prank he was planning.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Despite his busy schedule, he remains _______ about maintaining a healthy work-life balance.
  1. conscientious
  2. conscientieus
  3. conscientiaus
  4. consciantious
  5. consicientious
সঠিক উত্তর:
conscientious
উত্তর
সঠিক উত্তর:
conscientious
ব্যাখ্যা
• Complete Sentence: Despite his busy schedule, he remains conscientious about maintaining a healthy work-life balance.

• Conscientious (adjective)
English Meaning: Wishing to do one's work or duty well and thoroughly.
Bangla Meaning: কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সতর্কতার সাথে কাজ সম্পন্নকারী।

Example Sentence:
- A conscientious student always completes assignments with great care.
- Doctors must be conscientious while treating their patients.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Which of the following best defines the word "Ubiquitous"?
  1. Having a minimal presence or impact
  2. Seen only in remote and isolated regions
  3. Restricted to a certain class of people
  4. Existing in only one place at a specific time
  5. Existing or being everywhere at the same time
সঠিক উত্তর:
Existing or being everywhere at the same time
উত্তর
সঠিক উত্তর:
Existing or being everywhere at the same time
ব্যাখ্যা
• The required answer is - Existing or being everywhere at the same time.

• Ubiquitous (adjective)
English Meaning: Existing or being everywhere at the same time.
Bangla Meaning: সর্বত্র বিদ্যমান; একই সঙ্গে সব জায়গায় উপস্থিত।

Example Sentence:
- In the modern world, smartphones have become ubiquitous.
- The ubiquitous presence of technology has transformed daily life.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
What is the most accurate definition of the word "Prosaic"?
  1. Inspiring or uplifting in nature
  2. Lacking in originality, dull, or commonplace
  3. Vibrant and full of life
  4. Characterized by an elaborate or artistic style
  5. Relating to poetic or literary beauty
সঠিক উত্তর:
Lacking in originality, dull, or commonplace
উত্তর
সঠিক উত্তর:
Lacking in originality, dull, or commonplace
ব্যাখ্যা
• The required answer is - Lacking in originality, dull, or commonplace.

• Prosaic (adjective)
English Meaning: Lacking in originality, dull, or commonplace.
Bangla Meaning: সাধারণ, গতানুগতিক, কল্পনাহীন বা নীরস।

Example Sentence:
- His speech was quite prosaic, lacking any enthusiasm or creativity.
- The novel’s plot was prosaic, failing to capture the reader’s imagination.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
What does "Obfuscate" mean?
  1. To exaggerate or overstate a situation
  2. To reduce the complexity of an idea
  3. To confuse or deliberately make something unclear
  4. To make something transparent or visible
  5. To make something clear and understandable
সঠিক উত্তর:
To confuse or deliberately make something unclear
উত্তর
সঠিক উত্তর:
To confuse or deliberately make something unclear
ব্যাখ্যা
• The required answer is - To confuse or deliberately make something unclear.

• Obfuscate (verb)
English Meaning: To confuse, obscure, or deliberately make something unclear.
Bangla Meaning: কোনো কিছু জটিল, অস্পষ্ট বা বিভ্রান্তিকর করে তোলা।

Example Sentence:
- The lawyer tried to obfuscate the facts to mislead the jury.
- Technical jargon can often obfuscate the meaning of simple concepts.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Which of the following best describes something "Nefarious"?
  1. Ordinary and mundane
  2. Noble and virtuous
  3. Innocuous and harmless
  4. Inspiring kindness and charity
  5. Wicked and villainous
সঠিক উত্তর:
Wicked and villainous
উত্তর
সঠিক উত্তর:
Wicked and villainous
ব্যাখ্যা
• The required answer is - Wicked and villainous.

• Nefarious (adjective)
English Meaning: Wicked, villainous, or criminal.
Bangla Meaning: দুষ্কৃতকারী, পাপী বা অত্যন্ত অনৈতিক।

Example Sentence:
- The detective uncovered a nefarious plot to steal classified information.
- His nefarious activities led to his arrest by the authorities.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
What does the word "Impugn" most accurately mean?
  1. To befriend or reconcile
  2. To criticize or attack the validity of
  3. To confuse or complicate
  4. To celebrate or honor
  5. To support or endorse
সঠিক উত্তর:
To criticize or attack the validity of
উত্তর
সঠিক উত্তর:
To criticize or attack the validity of
ব্যাখ্যা
• The required answer is - To criticize or attack the validity of. 

• Impugn (verb)
English Meaning: To criticize, challenge, or attack the truth, validity, or integrity of something.
Bangla Meaning: কোনো কিছুর সত্যতা, বৈধতা বা সৎ উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ বা আক্রমণ করা।

Example Sentence:
- The lawyer attempted to impugn the credibility of the witness.
- His motives were impugned by his political opponents.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
What does the idiom "Throw a spanner in the works" mean?
  1. To unexpectedly cause a problem or complication
  2. To solve a problem efficiently
  3. To complete a task without delay
  4. To celebrate a success with a party
  5. To fix something that is broken
সঠিক উত্তর:
To unexpectedly cause a problem or complication
উত্তর
সঠিক উত্তর:
To unexpectedly cause a problem or complication
ব্যাখ্যা
• The idiom "Throw a spanner in the works" means - To unexpectedly cause a problem or complication.

• Throw a spanner in the works (idiom)
English Meaning: To create an obstacle or disruption in a plan or process.
Bangla Meaning: কোনো পরিকল্পনা বা প্রক্রিয়ায় হঠাৎ সমস্যা সৃষ্টি করা; বিঘ্ন ঘটানো।

Example Sentence:
- The sudden resignation of the project manager threw a spanner in the works of the entire construction plan.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৭.
What does the idiom "Put the cat among the pigeons" mean?
  1. To tell a story that will make everyone laugh
  2. To act in a way that is overly predictable
  3. To cause confusion or upset the situation
  4. To bring a sense of calmness to an intense situation
  5. To be overly cautious and avoid risks
সঠিক উত্তর:
To cause confusion or upset the situation
উত্তর
সঠিক উত্তর:
To cause confusion or upset the situation
ব্যাখ্যা
• The idiom "Put the cat among the pigeons" means - To cause confusion or upset the situation.

• Put the cat among the pigeons (idiom)
English Meaning: To do or say something that causes trouble, controversy, or excitement.
Bangla Meaning: এমন কিছু করা বা বলা, যা বিশৃঙ্খলা বা উত্তেজনার সৃষ্টি করে।

Example Sentence:
- His sudden resignation put the cat among the pigeons in the company.
- When she revealed the secret, it really put the cat among the pigeons.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৮.
What does the idiom "A rare bird" typically refer to?
  1. A person who is ordinarily popular, one of a kind
  2. A person who is difficult to understand
  3. Someone who is highly talented in a specific field
  4. A person who behaves strangely or unusually
  5. Someone who is very ordinary and unremarkable
সঠিক উত্তর:
A person who behaves strangely or unusually
উত্তর
সঠিক উত্তর:
A person who behaves strangely or unusually
ব্যাখ্যা
• The idiom "a rare bird" means - A person who behaves strangely or unusually.

• a rare bird (idiom)
English Meaning: A person who is very uncommon, unique, or unusual in some way.
Bangla Meaning: একজন অস্বাভাবিক বা বিরল ব্যক্তি; অনন্য বা ব্যতিক্রমী কেউ।

Example Sentence:
- He is a rare bird in the world of politics, always staying true to his principles.
- A scientist with both creativity and business acumen is a rare bird indeed.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
The phrase "A rare old time" is most likely used to describe:
  1. A particularly exciting and enjoyable experience
  2. A time of reflection and nostalgia
  3. A time when something unexpectedly went wrong
  4. A quiet and peaceful day
  5. An ordinary event that occurred recently
সঠিক উত্তর:
A particularly exciting and enjoyable experience
উত্তর
সঠিক উত্তর:
A particularly exciting and enjoyable experience
ব্যাখ্যা
• The required answer is - A particularly exciting and enjoyable experience.

• A rare old time (phrase)
English Meaning: A very enjoyable, lively, or exciting experience.
Bangla Meaning: অত্যন্ত আনন্দদায়ক, প্রাণবন্ত বা উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।

Example Sentence:
- We had a rare old time at the festival last night!

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০.
In which situation would the idiom "A fool at 40 is a fool forever" be most appropriately used?
  1. To assert that at 40, people become incapable of making any more foolish choices.
  2. To encourage someone to continue making mistakes until they turn 40.
  3. To suggest that someone should stop worrying about being foolish after 40.
  4. To warn someone that they need to stop being foolish before they reach 40.
  5. To highlight that an individual’s foolish behaviour at an older age could be seen as permanent.
সঠিক উত্তর:
To highlight that an individual’s foolish behaviour at an older age could be seen as permanent.
উত্তর
সঠিক উত্তর:
To highlight that an individual’s foolish behaviour at an older age could be seen as permanent.
ব্যাখ্যা
• The required answer is - To highlight that an individual’s foolish behaviour at an older age could be seen as permanent.

• A fool at 40 is a fool forever (idiom)
English Meaning: Someone who continues to act foolishly by the age of 40 will always be seen as foolish.
Bangla Meaning: ৪০ বছর বয়সের পর যদি কেউ বোকামি করতে থাকে, তাকে সারাজীবন বোকা হিসেবেই দেখা হবে।

Example Sentence:
- If he doesn’t change his attitude soon, he’ll be labeled as a fool at 40, and it will stick with him forever.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Choose the best option.
The novel’s plot was filled with unexpected twists, and its __________ ending left readers pondering its deeper meanings for weeks.
  1. shallow
  2. straightforward
  3. ambiguous
  4. anticlimactic
  5. predictable
সঠিক উত্তর:
ambiguous
উত্তর
সঠিক উত্তর:
ambiguous
ব্যাখ্যা
Options:
ক) shallow:
- অগভীর; তাত্ত্বিক বা চিন্তার দিক থেকে গভীর নয়।

খ) straightforward:
- সরল; কোন জটিলতা বা বিভ্রান্তি ছাড়া স্পষ্ট।

গ) ambiguous:
- অস্পষ্ট; যার মানে বা উদ্দেশ্য একাধিক হতে পারে বা পরিষ্কার নয়।

ঘ) anticlimactic:
- প্রত্যাশার বিপরীত; যেখানে শুরুতে উত্তেজনা ছিল কিন্তু শেষে তেমন কিছু ঘটে না।

ঙ) predictable:
- পূর্বানুমানযোগ্য; যা আগে থেকে অনুমান করা যায়।

- অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে "ambiguous" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence: The novel’s plot was filled with unexpected twists, and its ambiguous ending left readers pondering its deeper meanings for weeks.
- Bangla: উপন্যাসের প্লটটি অপ্রত্যাশিত মোড়ে ভর্তি ছিল, এবং এর অস্পষ্ট সমাপ্তি পাঠকদের কয়েক সপ্তাহ ধরে এর গভীর মানে নিয়ে ভাবতে বাধ্য করেছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Choose the best option.
The company's new CEO was known for her __________ leadership style, often encouraging collaboration and open communication among employees.
  1. disorganized
  2. indifferent
  3. autocratic
  4. inclusive
  5. authoritarian
সঠিক উত্তর:
inclusive
উত্তর
সঠিক উত্তর:
inclusive
ব্যাখ্যা
Options:
ক) disorganized:
- অগোছালো; অগোছালো বা পরিকল্পনাহীন।

খ) indifferent:
- উদাসীন; কোনো বিষয়ে আগ্রহ বা মনোযোগ না দেওয়া।

গ) autocratic:
- একনায়কতান্ত্রিক; যেখানে একজন ব্যক্তি সব সিদ্ধান্ত নেন এবং অন্যদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না।

ঘ) inclusive:
- অন্তর্ভুক্তিমূলক; যেখানে সকলের মতামত এবং অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।

ঙ) authoritarian:
- স্বৈরাচারী; যেখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকে এবং অন্যদের মতামত গুরুত্ব দেয়া হয় না।

• অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে "inclusive" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence: The company's new CEO was known for her inclusive leadership style, often encouraging collaboration and open communication among employees.
- Bangla: কোম্পানির নতুন সিইও তার অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব শৈলীর জন্য পরিচিত ছিলেন, যেখানে তিনি প্রায়ই কর্মীদের মধ্যে সহযোগিতা এবং উন্মুক্ত যোগাযোগ উৎসাহিত করতেন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Choose the best option.
After years of neglect, the old mansion stood __________ on the hill, its once grand facade now crumbling with age.
  1. immaculate
  2. vibrant
  3. robust
  4. forlorn
  5. pristine
সঠিক উত্তর:
forlorn
উত্তর
সঠিক উত্তর:
forlorn
ব্যাখ্যা
Options:
ক) immaculate:
- সম্পূর্ণ পরিপাটি এবং নিখুঁত।

খ) vibrant:
- জীবন্ত, উজ্জ্বল, প্রাণবন্ত।

গ) robust:
- শক্তিশালী, সুস্থ, মজবুত।

ঘ) forlorn:
- একাকী, নিরাশ, ঊদ্ধত।

ঙ) pristine:
- নিখুঁত, অপরিবর্তিত, আদিম।

- অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে "forlorn" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence: After years of neglect, the old mansion stood forlorn on the hill, its once grand facade now crumbling with age.
- Bangla: বছরের পর বছর অবহেলার পর, পুরানো ম্যানশনটি পাহাড়ে একাকী দাঁড়িয়ে ছিল, তার একসময়কার রাজকীয় ফ্যাসেড এখন বয়সের সঙ্গে ভেঙে পড়ছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Choose the best option.
The young artist's work was full of __________, blending bright colours and abstract forms that captured the complexity of human emotion.
  1. boldness
  2. restraint
  3. simplicity
  4. clarity
  5. monotony
সঠিক উত্তর:
boldness
উত্তর
সঠিক উত্তর:
boldness
ব্যাখ্যা
Options,
ক) boldness:
- সাহসিকতা; ঝুঁকি নেওয়ার প্রবণতা।

খ) restraint:
- নিয়ন্ত্রণ; সংযম।

গ) simplicity:
- সরলতা; সহজতা।

ঘ) clarity:
- স্বচ্ছতা; পরিষ্কারতা।

ঙ) monotony:
- একঘেয়েমি; একই রকমতা।

- অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে boldness বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence: The young artist's work was full of boldness, blending bright colours and abstract forms that captured the complexity of human emotion.
- Bangla: তরুণ শিল্পীর কাজ ছিল সাহসিকতায় পূর্ণ, যেখানে উজ্জ্বল রং এবং বিমূর্ত রূপগুলি মানবিক আবেগের জটিলতা প্রকাশ করেছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Choose the best option.
The detective was known for his sharp intellect and ability to read people, which made him particularly __________ when interrogating witnesses.
  1. distracted
  2. indifferent
  3. empathetic
  4. perceptive
  5. clumsy
সঠিক উত্তর:
perceptive
উত্তর
সঠিক উত্তর:
perceptive
ব্যাখ্যা
Options:
ক) distracted:
- বিভ্রান্ত; মনোযোগ না থাকা।

খ) indifferent:
- উদাসীন; অসংগতিপূর্ণ বা কোনো বিষয়ে আগ্রহ না থাকা।

গ) empathetic:
- সহানুভূতিশীল; অন্যের অনুভূতি বুঝতে পারা।

ঘ) perceptive:
- বুদ্ধিমান; সজাগ; তীক্ষ্ণ অবলম্বন বা মনোযোগী।

ঙ) clumsy:
- অমার্জিত; অপটু; হাত পা চালানোর ক্ষেত্রে দক্ষ না হওয়া।

- অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে perceptive বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence:
- The detective was known for his sharp intellect and ability to read people, which made him particularly perceptive when interrogating witnesses.
- Bangla: গোয়েন্দা তার তীক্ষ্ণ বুদ্ধি এবং মানুষের মনোভাব বোঝার ক্ষমতার জন্য পরিচিত ছিল, যা তাকে সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিশেষভাবে সজাগ এবং মনোযোগী করে তুলত।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা ছিল?
  1. ৫ কি.মি./ঘণ্টা
  2. ৭ কি.মি./ঘণ্টা
  3. ৩ কি.মি./ঘণ্টা
  4. ৬ কি.মি./ঘণ্টা
  5. ১০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে ৪ ঘণ্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা ছিল?

সমাধান:
ধরি, পূর্বের গতিবেগ x kmph
গতি বৃদ্ধি করার পর, নতুন গতিবেগ হবে (x+২) kmph

পূর্বের সময় = ৩০​/x
নতুন সময় = ৩০/​x+২
এখন, ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময়ের পরিবর্তন ৪ ঘণ্টা কমেছে।

প্রশ্নমতে,
⇒ ৩০​/x - ৩০/​x+২ = ৪
⇒ {৩০​(x+২) - ৩০x}/x(​x+২) = ৪
⇒ (৩০x + ৬০ - ৩০x)/x(​x+২)  = ৪
⇒ ৪x2 + ৮x = ৬০
⇒ x + ২x - ১৫ = ০
⇒ x + ৫x - ৩x - ১৫ = ০
⇒ x(x + ৫) -৩(x + ৫) = ০
⇒ (x + ৫)(x - ৩) = ০
হয়,
⇒ x + ৫ = ০
∴ x = - ৫ [ যা গ্রহণযোগ্য নয় ]

অথবা,
⇒ x - ৩ = ০
∴ x = ৩

∴ নির্ণেয় গতিবেগ ৩ কি.মি./ঘণ্টা
৩৭.
৫ জন পুরুষ বা ১০ জন মহিলা একটি কাজ ১২ দিনে করতে পারে। ৮ জন পুরুষ এবং ৮ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?
  1. ৭ দিনে
  2. ৫ দিনে
  3. ১২ দিনে
  4. ৮ দিনে
  5. ১৬ দিনে
সঠিক উত্তর:
৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ বা ১০ জন মহিলা একটি কাজ ১২ দিনে করতে পারে। ৮ জন পুরুষ এবং ৮ জন মহিলা সেই কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:
১০ জন মহিলা = ৫ জন পুরুষ
১ জন মহিলা = ৫/১০ জন পুরুষ
৮ জন মহিলা = (৫ × ৮)/১০ = ৪ জন পুরুষ

∴ ৮ জন পুরুষ এবং ৮ জন মহিলা = ৮ + ৪ = ১২ জন পুরুষ

∴ ৫ জন পুরুষ ১টি কাজ করতে পারে = ১২ দিনে
১ জন পুরুষ ১টি কাজ করতে পারে = (১২ × ৫) দিনে
১২ জন পুরুষ ১টি কাজ করতে পারে = ৬০/১২ = ৫ দিনে
৩৮.
x + y = 8 হলে xy এর বৃহত্তম মান কত?
  1. 16
  2. 20
  3. 18
  4. 32
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 8 হলে xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 8

এখন,
x = 7 হলে y = 1 ; xy = 7 × 1 = 7
x = 6 হলে y = 2 ; xy = 6 × 2 = 12
x = 5 হলে y = 3 ; xy = 5 × 3 = 15
x = 4 হলে y = 4 ; xy = 4 × 4 = 16

অতএব, xy এর বৃহত্তম মান 16
৩৯.
১১ + ১৩ + ১৫ +......... + ৪৫ =?
  1. ৫০০
  2. ৪০৪
  3. ৫৭৫
  4. ৬২৫
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ + ১৩ + ১৫ +......... + ৪৫ =?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা 
যার ১ম পদ = ১১
শেষ পদ = ৪৫ এবং সাধারণ অন্তর = ২
∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৪৫ - ১১)/২} + ১
= (৩৪/২) + ১
= ১৭ + ১
= ১৮

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(৪৫ + ১১)/২} × ১৮
= (৫৬/২) × ১৮
= ২৮ × ১৮
= ৫০৪

∴ ধারাটির সমষ্টি ৫০৪।
৪০.
একটি চিরিয়াখানায় বাঘ ও হরিণের অনুপাত 5 : 8 । ঐ চিরিয়াখানায় বাঘের চেয়ে হরিণের সংখ্যা 33 টি বেশি হলে বাঘের সংখ্যা কত?
  1. 55
  2. 45
  3. 77
  4. 88
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
55
উত্তর
সঠিক উত্তর:
55
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চিরিয়াখানায় বাঘ ও হরিণের অনুপাত 5 : 8 । ঐ চিরিয়াখানায় বাঘের চেয়ে হরিণের সংখ্যা 33 টি বেশি হলে বাঘের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বাঘ ও হরিণের সংখ্যা যথাক্রমে 5x ও 8x
প্রশ্নমতে,
⇒ 8x - 5x = 33
⇒ 3x = 33
⇒ x = 33/3
∴ x = 11

∴ বাঘের সংখ্যা = 5 × 11 = 55 টি
৪১.
২০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঐ ট্রেনটি ৪২ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৬০০ মিটার
  2. ৫৫০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৫০০ মিটার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৫০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঐ ট্রেনটি ৪২ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ট্রেনটি প্রতি ঘণ্টায় যায় ৬০ কিলোমিটার বা ৬০০০০ মিটার

আমরা জানি,
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড

∴ ট্রেনটি ৩৬০০ সেকেন্ড যায় ৬০০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ড যায় ৬০০০০/৩৬০০ মিটার
ট্রেনটি ৪২ সেকেন্ড যায় {(৬০০০০ × ৪২)/৩৬০০} = ৭০০ মিটার

∴ সেতুর দৈর্ঘ্য = মোট অতিক্রান্ত দূরত্ত - ট্রেনের দৈর্ঘ্য
= (৭০০ - ২০০) মিটার
= ৫০০ মিটার

∴ সেতুটির দৈর্ঘ্য ৫০০ মিটার
৪২.
1 + 1/x2 = 3 হলে, (x2 - 1)/x3 এর মান কত?
  1. - √3
  2. - √2
  3. 5
  4. √5
  5. - 2
সঠিক উত্তর:
- √2
উত্তর
সঠিক উত্তর:
- √2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 1/x2 = 3 হলে, (x2 - 1)/x3 এর মান কত?

সমাধান:
⇒ 1 + 1/x2 = 3
⇒ 1/x2 = 3 - 1
⇒ 1/x2 = 2
⇒ x2 = 1/2
∴ x = 1/√2

প্রদত্ত রাশি,
(x2 - 1)/x3
= {(1/√2)2 - 1}/(1/√2)3
=(1/2 - 1)/(1/2√2)
= (- 1/2)/(1/2√2)
= (- 1/2) × (2√2)
= - √2
৪৩.
140 টাকা কেজি দরের 4 কেজি আম, 80 টাকা কেজি দরের 3 কেজি পেঁপে এবং 350 টাকা দরের 2 কেজি আঙ্গুর দ্বারা একটি সালাদ তৈরী করা হলো । 30% লাভে বিক্রয় করতে হলে কত টাকা কেজি দরে বিক্রয় করতে হবে?
  1. 220.67 টাকা
  2. 235.60 টাকা
  3. 310.70 টাকা
  4. 216.67 টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
216.67 টাকা
উত্তর
সঠিক উত্তর:
216.67 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 140 টাকা কেজি দরের 4 কেজি আম, 80 টাকা কেজি দরের 3 কেজি পেঁপে এবং 350 টাকা দরের 2 কেজি আঙ্গুর দ্বারা একটি সালাদ তৈরী করা হলো । 30% লাভে বিক্রয় করতে হলে কত টাকা কেজি দরে বিক্রয় করতে হবে?

সমাধান:
প্রতি কেজি 140 টাকা দরে 4 কেজি আমের দাম = 140 × 4 = 560 টাকা
প্রতি কেজি 80 টাকা দরে 3 কেজি পেঁপের দাম = 80 × 3 = 240 টাকা
প্রতি কেজি 350 টাকা দরে 2 কেজি আঙ্গুর দাম = 350 × 2 = 700 টাকা

এখন, মোট খরচ হবে = 560 + 240 + 700 = 1500 টাকা

মোট ওজন হবে = 4 + 3 + 2 = 9 কেজি
∴ 1 কেজি সালাদের দাম = 1500/9 = 166.67 টাকা

30% লাভে বিক্রয় করতে চাইলে বিক্রি করতে হবে
= 166.67 + 166.67 এর 30%
= 166.67 + 50
= 216.67 টাকা
৪৪.
বর্তমানে জামিলের বয়স আরিফের বয়সের দ্বিগুণ । 24 বছর পর জামিল আরিফের চেয়ে 20 বছরের বড় হবে । জামিলের বর্তমান বয়স কত?
  1. 50 বছর
  2. 42 বছর
  3. 30 বছর
  4. 35 বছর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে জামিলের বয়স আরিফের বয়সের দ্বিগুণ । 24 বছর পর জামিল আরিফের চেয়ে 20 বছরের বড় হবে । জামিলের বর্তমান বয়স কত?

সমাধান:
আরিফের বর্তমান বয়স = x বছর
জামিলের বর্তমান বয়স = 2x বছর

প্রশ্নমতে,
⇒ 2x + 24 = x + 24 + 20
⇒ 2x - x = 24 + 20 - 24
⇒ x = 20

∴ জামিলের বর্তমান বয়স = 2x = (2 × 20) = 40 বছর
৪৫.
সজিব প্রতিটি টিকেট বিক্রয় করে 10 টাকা করে লাভ করে । কিন্তু 100 টি টিকেট বিক্রির পর সে প্রতি টিকেটে আরো 4 টাকা করে বেশি লাভ করে । সজিব মোট 3800 টাকার টিকেট বিক্রয় করলে সে কতটি টিকেট বিক্রয় করেছিল?
  1. 200 টি
  2. 300 টি
  3. 350 টি
  4. 270 টি
  5. 150টি
সঠিক উত্তর:
300 টি
উত্তর
সঠিক উত্তর:
300 টি
ব্যাখ্যা
প্রশ্ন: সজিব প্রতিটি টিকেট বিক্রয় করে 10 টাকা করে লাভ করে। কিন্তু 100 টি টিকেট বিক্রির পর সে প্রতি টিকেটে আরো 4 টাকা করে বেশি লাভ করে । সজিব মোট 3800 টাকার টিকেট বিক্রয় করলে সে কতটি টিকেট বিক্রয় করেছিল?

সমাধান:
ধরি,
সজিব মোট টিকেট বিক্রয় করেছিল x টি
প্রথম 100টি 10 টাকা ধরে বিক্রয় করলে আয় হয় = (100 × 10) = 1000 টাকা

14 টাকা ধরে বিক্রয় করলে আয় হয় = 14(x - 100) টাকা

প্রশ্নমতে,
1000 + 14(x - 100) = 3800
14(x - 100) = 3800 - 1000
14x - 1400 = 2800
14x = 2800 + 1400
14x = 4200
x = 4200/14
x = 300

অতএব, সজিব মোট 300 টি টিকেট বিক্রি করেছে।
৪৬.
৬৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?
  1. ১২ টি
  2. ২২ টি
  3. ১৬ টি
  4. ১৮ টি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৬ টি
উত্তর
সঠিক উত্তর:
১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪০ সংখ্যাটির কতগুলো ভাজক য়াছে?

সমাধান:
৬৪০ সংখ্যাটির ভাজক বের করতে, প্রথমে ৬৪০ সংখ্যাটির মৌলিক গুননফল বের করি,
৬৪০ = ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ২ × ৫
= ২ × ৫ 
এখন, একটি সংখ্যার ভাজক বের করার জন্য, তার গুণনফলের প্রতিটি মৌলিক গুণকটির ঘাতের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।
ভাজক সংখ্যা = (৭ + ১)( ১ + ১) = ৮ × ২ = ১৬ টি
৪৭.
এক ব্যক্তি ৫০০০ টাকার কিছু পরিমাণ টাকা ১০% মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা ৫% মুনাফায় বিনিয়োগ করে । বছর শেষে ঐ ব্যক্তি ২৮০ টাকা মুনাফা লাভ করে । ১০% মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?
  1. ৮০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ৪৩০ টাকা
  5. ১৪০০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৫০০০ টাকার কিছু পরিমাণ টাকা ১০% মুনাফায় বিনিয়োগ করে এবং অবশিষ্ট টাকা ৫% মুনাফায় বিনিয়োগ করে । বছর শেষে ঐ ব্যক্তি ২৮০ টাকা মুনাফা লাভ করে । ১০% মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন?

সমাধান:
ধরি,
১০% মুনাফায় বিনিয়োগ করা টাকা হলো x  টাকা । তাহলে, ৫% মুনাফায় বিনিয়োগ করা টাকা হবে (৫০০০ − x) টাকা।
এখন,
১০০ টাকার ১ বছরে সুদ ১০ টাকা
১ টাকার ১ বছরে সুদ ১০/১০০ টাকা
x টাকার ১ বছরে সুদ = x/১০ টাকা

আবার,
১০০ টাকার ১ বছরে সুদ ৫ টাকা
১০০ টাকার ১ বছরে সুদ ৫/১০০ টাকা
(5000−x) টাকার ১ বছরে সুদ = (5000−x)/২০ টাকা

প্রশ্নমতে,
⇒ x/১০ + (5000−x)/২০ = ২৮০
⇒ (২x + ৫০০০ - x)/২০ = ২৮০
⇒ x + ৫০০০ = ৫৬০০
⇒ x = ৫৬০০ - ৫০০০
∴ x = ৬০০
অতএব  ১০% মুনাফায় বিনিয়োগ করা টাকা হলো ৬০০ টাকা।
৪৮.
tan A = 3/4 হলে, cosec A এর মান কত?
  1. 1/4
  2. 3/5
  3. 2/3
  4. 5/3
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
5/3
উত্তর
সঠিক উত্তর:
5/3
ব্যাখ্যা
প্রশ্ন: tan A = 3/4 হলে, cosec A এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
tan A = 3/4

আমরা জানি,
⇒ sec2A = 1 + tan2A
= 1 + (3/4)2
= 1 + 9/16
= (16 + 9)/16
= 25/16
⇒ sec A = √(25/16)
= 5/4
∴ sec A = 5/4

আবার,
cos A = 1/sec A = 1/(5/4) = 4/5
∴ cos A = 4/5
⇒ sin2A = 1 - cos2A
= 1 - (4/5)2
= 1 - 16/25
= (25 - 16)/25
= 9/25
⇒ sin A = √(9/25)
∴ sin A = 3/5
∴ cosec A = 1/sin A = 1/(3/5) = 5/3
৪৯.
ঘড়িতে যখন ৬ টা ৩৫ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
  1. ১৫°
  2. ১২.৫°
  3. ১২৫°
  4. ২.৫°
  5. ১২°
সঠিক উত্তর:
১২.৫°
উত্তর
সঠিক উত্তর:
১২.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৬ টা ৩৫ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?

সমাধান:
ঘড়িতে ৬ টা ৩৫ মিনিট বাজে,
এক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র হলো = । (৬০H - ১১M)/২।

এখানে, H = ৬ এবং M = ৩৫
= । (৬০H - ১১M)/২।
= । {(৬০ × ৬) - (১১ × ৩৫)}/২।
= । (৩৬০ - ৩৮৫)/২।
= । - ২৫/২।
= । - ১২.৫।
= ১২.৫°
৫০.
একটি বাক্সে 300 টি মার্বেল আছে যার 30% লাল । বাবুল ঐ বাক্স হতে কিছু মার্বেল তুলে দেখল যে তাতে 40% মার্বেল লাল । বাক্সের বাকি মার্বেলের 10% লাল মার্বেল রয়েছে । বাবুল কতগুলো মার্বেল তুলেছিল?
  1. 120টি
  2. 250টি
  3. 150টি
  4. 200টি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
200টি
উত্তর
সঠিক উত্তর:
200টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে 300 টি মার্বেল আছে যার 30% লাল । বাবুল ঐ বাক্স হতে কিছু মার্বেল তুলে দেখল যে তাতে 40% মার্বেল লাল । বাক্সের বাকি মার্বেলের 10% লাল মার্বেল রয়েছে । বাবুল কতগুলো মার্বেল তুলেছিল?

সমাধান:
বাক্সে লাল মার্বেলের সংখ্যা = (300 × 30)/100 = 90 টি
এখন ধরি, বাবুল x টি মার্বেল তুলেছিল ।
∴ অবশিষ্ট মার্বেলের সংখ্যা = (300 - x) টি

প্রশ্নমতে,
⇒ x এর 40% + (300 - x) এর 10% = 90
⇒ 40x/100 + 10(300 - x)/100 = 90
⇒ 40x + 3000 - 10x = 9000
⇒ 30x = 9000 - 3000
⇒ 30x = 6000
⇒ x = 6000/30
∴ x = 200 

অতএব, বাবুল 200টি মার্বেল তুলেছিল।
৫১.
একটি সংখ্যার সাতগুণ থেকে তিনগুণ বিয়োগ করলে ১২০ হয়। সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ২২
  3. ৩২
  4. ৪২
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার সাতগুণ থেকে তিনগুণ বিয়োগ করলে ১২০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = x 
প্রশ্নমতে,
⇒ ৭x - ৩x = ১২০
⇒ ৪x = ১২০
⇒ x = ১২০/৪
⇒ x = ৩০
৫২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি এবং প্রস্থ ১৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৬.২৫% বৃদ্ধি
  2. ৫.২৫% হ্রাস
  3. ৮% বৃদ্ধি
  4. ৭.৫% হ্রাস
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬.২৫% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বৃদ্ধি এবং প্রস্থ ১৫% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি, দৈর্ঘ্য = ১০০ একক এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক

আবার,
২৫% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১০০ + ২৫ = ১২৫ একক
১৫% হ্রাসে প্রস্থ = ১০০ - ১৫ = ৮৫ একক

∴ ক্ষেত্রফল = ১২৫ × ৮৫ = ১০৬২৫ বর্গ একক
∴ ক্ষেত্রফল বাড়বে = ১০৬২৫ - ১০০০০ = ৬২৫ বর্গ একক

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = (৬২৫/১০০০০) × ১০০%
= ৬.২৫%
অতএব, ক্ষেত্রফল শতকরা ৬.২৫% বৃদ্ধি পাবে ।

শর্টকাট: A + B + AB/100
= ২৫ - ১৫ + {২৫ × (- ১৫)}/১০০
= ১০ - ৩.৭৫
= ৬.২৫%
৫৩.
A একটি কাজ করে 16 দিনে এবং B একটি কাজ করে 12 দিনে । তারা একত্রে 6 দিন কাজ করলো । কতটুকু কাজ বাকি থাকবে?
  1. 1/8
  2. 1/5
  3. 8/15
  4. 1/15
  5. 1/4
সঠিক উত্তর:
1/8
উত্তর
সঠিক উত্তর:
1/8
ব্যাখ্যা
প্রশ্ন: A একটি কাজ করে 16 দিনে এবং B একটি কাজ করে 12 দিনে । তারা একত্রে 6 দিন কাজ করলো । কতটুকু কাজ বাকি থাকবে?

সমাধান:
A এর 1 দিনে কাজ 1/16 অংশ
B এর 1 দিনে কাজ 1/12 অংশ

∴ দুইজন একত্রে 1 দিনে করে = 1/16 + 1/12
= (3 + 4)/48
= 7/48 অংশ

∴ দুইজন একত্রে 6 দিনে করে = (7 × 6)/48 = 7/8 অংশ

∴ বাকি কাজ থাকবে = 1 - 7/8 = (8 - 7)/8 = 1/8 অংশ
৫৪.
8x + 3 = 64 হলে x এর মান কত?
  1. 1
  2. - 2
  3. - 3
  4. 4
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 8x + 3 = 64 হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
8x + 3 = 64
⇒ (23)x + 3 = 64
⇒ 23x + 9 = 26
⇒ 3x + 9 = 6
⇒ 3x = 6 - 9
⇒ 3x = - 3
∴ x = - 1
৫৫.
সেভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠাতা কে?
  1. স্পোলজারিক এগার
  2. হেনরি ডুনান্ট
  3. পল হ্যারিস
  4. এগল্যান্টাইন জেব
  5. গুস্তাভ ময়নিয়ার
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
উত্তর
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
ব্যাখ্যা
সেভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টাইন জেব।
- তিনি একজন সমাজসেবী ছিলেন।
- বর্তমানে ১১৬টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

তথ্যসূত্র - সেভ দ্য চিলড্রেন এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬.
বাংলাদেশের কোন বিভাগের মধ্য দিয়ে সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. সিলেট
  5. রাজশাহী
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
⇒ সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলা: সুনামগঞ্জ।
- সুনামগঞ্জ জেলায় নদীর সংখ্যা: ৯৭টি।

⇒ সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগ: ঢাকা।
- ঢাকা বিভাগে নদীর সংখ্যা: ২২২টি।

⇒ সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী: পদ্মা।
- পদ্মা নদী মোট ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

⇒ সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী: মেঘনা।
- মেঘনা নদী মোট ৩৬টি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের দীর্ঘতম নদী: পদ্মা।
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদী: গাঙ্গিনা।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।
৫৭.
কার বিবরণের মাধ্যমে জানা যায়, 'কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট'?
  1. হিউয়েন সাঙ
  2. বাণভট্ট
  3. কৌটিল্য
  4. কালিদাস
  5. আবুল ফজল
সঠিক উত্তর:
হিউয়েন সাঙ
উত্তর
সঠিক উত্তর:
হিউয়েন সাঙ
ব্যাখ্যা
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটি বর্ণনামূলক এবং এর অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- সপ্তম শতকে সমতটে এসেছিলেন হিউয়েন সাঙ। তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- মূলত মেঘনা-পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল এবং এ অঞ্চলের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- একেবারে সঠিকভাবে সমতটের সীমা নির্ধারণ না করা গেলেও ত্রিপুরা (কুমিল্লা) ও নোয়াখালী অঞ্চলই ছিল সম্ভবত প্রাচীন সমতট।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
নিচের কোনটি পূর্ব ইউরোপের দেশ?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
  5. মলদোভা
সঠিক উত্তর:
মলদোভা
উত্তর
সঠিক উত্তর:
মলদোভা
ব্যাখ্যা
⇒ পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

⇒ উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৫৯.
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. যশোর
  2. সিলেট
  3. খুলনা
  4. চট্টগ্রাম
  5. নোয়াখালী
সঠিক উত্তর:
নোয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
নোয়াখালী
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন:
- তিনি জন্মগ্রহণ করেন: ১৯৩৫ সালে।
- তাঁর জন্মস্থান: বাঘচাপড়া, নোয়াখালী।
- ১৯৫৩ সালে তিনি নৌ বাহিনীতে জুনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন।
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে তিনি ২নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন।
- সেপ্টেম্বর ১৯৭১ এ বাংলাদেশ নৌ-বাহিনী গঠনের উদ্দেশ্যে সকল সেক্টর থেকে প্রাক্তন নৌসেনাদের আগরতলায় সংগঠিত করে নৌ বাহিনীর প্রাথমিক কাঠামো গঠন করা হয়।
- ভারত সরকার বাংলাদেশ নৌ বাহিনীকে দুইটি টাগবোট উপহার দেয়। এগুলোকে কোলকাতার গার্ডেনরীচ নৌ ওয়ার্কসপে দুইটি বাফার গান ও মাইন পড লাগিয়ে গানবোটে রূপান্তরিত করা হয়।
- গানবোট দুটির নামকরণ করা হয় 'পদ্মা' ও 'পলাশ'।
- রুহুল আমিন নিয়োগ পান 'পলাশের' ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে।
- ১০ ডিসেম্বর, ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে তিনি নিহত হন।
- খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬০.
FBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রিয়া
  3. কানাডা
  4. ইতালি
  5. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ব্রায়ান ড্রিসকল। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৬১.
প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান -
  1. রাষ্ট্রপতি
  2. স্পিকার
  3. ডেপুটি স্পিকার
  4. প্রধান নির্বাচন কমিশনার
  5. উপরের সবগুলো
সঠিক উত্তর:
প্রধান নির্বাচন কমিশনার
উত্তর
সঠিক উত্তর:
প্রধান নির্বাচন কমিশনার
ব্যাখ্যা
⇒ প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান:
• আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
• পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
• মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।

⇒ রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
• প্রধানমন্ত্রী।
• প্রধান বিচারপতি।
• মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
• স্পিকার।
• ডেপুটি স্পিকার।

⇒ স্পিকার শপথবাক্য পাঠ করান:
• রাষ্ট্রপতি।
• সংসদ সদস্যবৃন্দ।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।
৬২.
ইনসুলিন আবিষ্কার করেন কে?
  1. লুক মন্টাজনিয়ের
  2. হ্যারল্ড ভার্মুস
  3. এডওয়ার্ড জেনার
  4. উইলিয়াম হার্ভে
  5. ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং
সঠিক উত্তর:
ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং
ব্যাখ্যা
ইনসুলিন:
- ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং (Frederick G. Banting)।
- তিনি একজন কানাডিয়ান চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিনের আবিষ্কারক।
- তিনি বিজ্ঞানী Charles H. Best এবং রোমানিয়ান ফিজিওলজিস্ট Nicolas C. Paulescu এর সঙ্গে ১৯২১ সালে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।
- ইনসুলিন: ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of Langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
North American Free Trade Agreement এর সদস্য দেশ নয় কোনটি? (ফেব্রুয়ারী, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. হন্ডুরাস
  4. মেক্সিকো
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
হন্ডুরাস
উত্তর
সঠিক উত্তর:
হন্ডুরাস
ব্যাখ্যা
⇒ North American Free Trade Agreement এর সদস্য দেশ নয় হন্ডুরাস।

NAFTA:
- এটি হল উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২ সালে।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪ সালে।
- বর্তমান সদস্য: ৩টি। (ফেব্রুয়ারী, ২০২৫)
- দেশগুলো হলো:
• যুক্তরাষ্ট্র,
• কানাডা ও
• মেক্সিকো।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
৬৪.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের অধিবেশনের উল্লেখ করেছে?
  1. ৭২নং অনুচ্ছেদ
  2. ৭৩নং অনুচ্ছেদ
  3. ৭৪নং অনুচ্ছেদ
  4. ৭৫নং অনুচ্ছেদ
  5. ৭৬নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
৭২নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৭২নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
অনুচ্ছেদসমূহ:
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
- অনুচ্ছেদ ৭৩ক - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
- অনুচ্ছেদ ৭৪ - স্পীকার ও ডেপুটি স্পীকার।
- অনুচ্ছেদ ৭৫ - কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- অনুচ্ছেদ ৭৬ - সংসদের স্থায়ী কমিটিসমূহ।
- অনুচ্ছেদ ৭৭ - ন্যায়পাল।
- অনুচ্ছেদ ৭৮ - সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।
- অনুচ্ছেদ ৭৯ - সংসদ-সচিবালয়।
- অনুচ্ছেদ ৮০ - আইনপ্রণয়ন-পদ্ধতি।

তথযসূত্র - বাংলাদেশের সংবিধান।