পরীক্ষা আর্কাইভ

Sonali Bank Limited (Officer)

পরীক্ষাFBS, DUতারিখ৩০ মার্চ, ২০১৮সময়50 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Sonali Bank Limited Post Name: Officer (গ্রেড-১০) Exam Date: 30.03.2018 Faculty Name: Faculty of Business Studies, DU
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Sonali Bank Limited (Officer)

FBS, DU · ৩০ মার্চ, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
'মহানবী' কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা

- বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।

যেমন:
- মহান যে নবী = মহানবী,
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- লাল যে জামা = লালজামা,
- মহতী যে কীর্তি = মহাকীর্তি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।

.
'অম্বু' শব্দের অর্থ কি?
  1. ক) নদী
  2. খ) আগুন
  3. গ) চাঁদ
  4. ঘ) পানি
ব্যাখ্যা
পানি - অম্বু, জল, বারি, সলিল, অপ্, নীর, অম্ভ, তোয়, পুষ্কর, তামর, জীবন।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘লাজ’ শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) বিশেষণের বিশেষণ
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা
লাজ [লাজ্‌] (বিশেষ্য) - লজ্জা; শরম।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
.
'ইঁদুর কপালে' -এর সমার্থক বাগধারা -
  1. ক) ঊনপাঁজরে
  2. খ) কাক জোছনা
  3. গ) ভূষন্ডির কাক
  4. ঘ) নেই আঁকড়া
অনির্ধারিত
ব্যাখ্যা

‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ - মন্দভাগ্য
‘ঊনপাঁজরে’ - অপদার্থ
‘নেই আঁকড়া’ - একগুয়ে স্বভাবের।
‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্রত্যুদ্‌গমন
  2. খ) প্রত্যুৎগমন
  3. গ) প্রত্যুতগমন
  4. ঘ) প্রত্যুদগমণ
ব্যাখ্যা

প্রত্যুদ্‌গমন - অভ্যর্থনাবিশেষ; সম্মানিত ব্যক্তিকে কিছু দূর অগ্রসর হয়ে অভ্যর্থনা অথবা বিদায়কালে কিছু পথ সঙ্গে গমন।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

.
তুর্কি ভাষার শব্দ কোনগুলি?
  1. ক) চা, চিনি
  2. খ) হজ, ওজু
  3. গ) চাকু, তোপ
  4. ঘ) চশমা, রশদ
ব্যাখ্যা

তুর্কি কয়েকটি শব্দ হলোঃ
- উজবুক,
- কোর্মা,
- খাতুন,
- বিবি,
- চাকর,
- চাকু,
- তোপ,
- দারোগা,
- বাবুর্চি,
- লাশ,
- মুচলেখা,
- কুলি,
- খোকা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।

.
'বিহগ' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) প্রসূন
  2. খ) খগ
  3. গ) পাখি
  4. ঘ) খেচর
ব্যাখ্যা

পাখি - পক্ষী, বিহগ, খগ; খেচর।
ফুল - পুষ্প; কুসুম; প্রসূন।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

.
'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' --চরণটি কোন কবিতার?
  1. ক) ধূমকেতু
  2. খ) বীরাঙ্গনা
  3. গ) শিখা
  4. ঘ) বিদ্রোহী
ব্যাখ্যা

- 'আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।' -চরণটি বিদ্রোহী কবিতার।
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রহী কবি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা।

.
'ছেলে তো নয় যেন ননীর পুতুল' - এখানে 'যেন' কী?
  1. ক) অব্যয়
  2. খ) বিশেষ্য
  3. গ) বিশেষণ
  4. ঘ) সর্বনাম
ব্যাখ্যা

- যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
- যে, যদি, যেন হলো অনুগামী সমুচ্চয়ী অব্যয়।
যেমনঃ
- ছেলে তো নয় যেন ননীর পুতুল।
- এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হও।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
'বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে' - এ বাক্যে 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ৫মী
  2. খ) কর্মে ৫মী
  3. গ) কর্তায় ৭মী
  4. ঘ) করণে ৭মী
ব্যাখ্যা

- বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
- ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।

উদাহরণঃ
- বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কর্তৃকারকে সপ্তমী (বুলবুলিতে- এ) বিভক্তি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
'যে নারীর স্বামী ও পুত্র নেই ' - এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অনূঢ়া
  2. খ) অবীরা
  3. গ) নবোঢ়া
  4. ঘ) কুমারী
ব্যাখ্যা

যে নারীর স্বামী ও পুত্র নেই/ মৃত - অবীরা।
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া।
যে নারীর বিয়ে হয় না - অনূঢ়া।
যে নারীর বা মেয়ের বিয়ে হয় নি - কুমারী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
  1. ক) অহিনকুল সম্বন্ধ
  2. খ) আদায় কাঁচকলায়
  3. গ) সাপে নেউলে
  4. ঘ) তাসের ঘর
ব্যাখ্যা

‘তাসের ঘর’ বাগধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।
অপরদিকে,
অহিনকুল, আদায় কাঁচকলায়, দা-কুমড়া - ভীষণ শত্রুতা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
'মনীষা' - শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) মন + ঈষা
  2. খ) মন: + ইসা
  3. গ) মনস্‌ + ঈষা
  4. ঘ) মনো + ঈষা
ব্যাখ্যা

• নিপাতনে সিদ্ধ কিছু ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলোঃ
- মনস্ + ঈষা = মনীষা ,
- ষট্ + দশ = ষোড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
- তৎ + কর = তস্কর,
- বন + পতি = বনস্পতি,
- পর + পর = পরস্পর,
- এক + দশ = একাদশ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
'মালা' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. ক) মালিকা
  2. খ) মালী
  3. গ) মালীনী
  4. ঘ) মালিনী
ব্যাখ্যা

ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয় যোগে গঠিত শব্দঃ
নাটক - নাটিকা
মালা - মালিকা
গীত - গীতিকা
পুস্তক - পুস্তিকা

- এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
  1. ক) সঞ্চিতা
  2. খ) বিশের বাঁশি
  3. গ) ব্যথার দান
  4. ঘ) রাজবন্দীর জবানবন্দী
ব্যাখ্যা

- 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন।
- এটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
- গ্রন্থটি তিনি উৎসর্গ করেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে।
- এতে মোট ৭৮টি কবিতা ও গান আছে।
- নজরুলের কবিতার ধারা বুঝবার জন্য এ সংকলনটি গুরুত্বপূর্ণ। কেননা তাঁর জীবিতাবস্থায় এগুলোকেই তাঁর শ্রেষ্ঠ কাব্য সৃষ্টি বলে অনুমোদন করে গেছেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
'ভানুমতির খেল' প্রবচনটির অর্থ -
  1. ক) চালবাজি
  2. খ) ভেলকিবাজি
  3. গ) ফটকাবাজি
  4. ঘ) ফেরববাজি
ব্যাখ্যা

ভেলকিবাজি (বিশেষ্য) - জাদুরখেলা; ভোজবাজি; ম্যাজিক।
'ভানুমতির খেল' প্রবচনটির অর্থ - অবিশ্বাস্য ব্যাপার।
অর্থাৎ, সঠিক উত্তর হবে - ভেলকিবাজি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমী অভিধান।

১৭.
'সংশপ্তক' কোন জাতীয় গ্রন্থ?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) রম্যরচনা
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা

- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ্।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- সংশপ্তক (১৯৬৫),
- সারেং বউ (১৯৬২)।

স্মৃতিকথাঃ
- রাজবন্দীর রোজনামচা (১৯৬২)।

ভ্রমণবৃত্তান্তঃ
- পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৮.
'Like priest, like pupil ' - এর বাংলা প্রবচন কোনটি?
  1. ক) যেমন কর্ম তেমন ফল
  2. খ) যেমন গাওয়া তেমন পাওয়া
  3. গ) যেমন গুরু, তেমন চেলা
  4. ঘ) যেমন কুকুর, তেমন মুগুর
ব্যাখ্যা
Like priest/master, like pupil = যেমন গুরু, তেমন চেলা
Like dog, like hammer = যেমন কুকুর, তেমন মুগুর
১৯.
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
  1. ক) আমীর হামজা
  2. খ) দৌলত কাজী
  3. গ) ফকির গরিবুল্লাহ্
  4. ঘ) আলাওল
ব্যাখ্যা

- দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যর প্রাচীনতম, আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।
- ফকির গরীবুল্লাহ না থাকলে উত্তর হবে সৈয়দ হামজা।
- মর্সিয়া‌ সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
  1. ক) সৌদি আরব
  2. খ) ইরাক
  3. গ) ইরান
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

- 'লাইলী মজনু' কাব্য রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান৷
- পারসি (ইরান) কবি আবদুর রহমান জামির লায়লী মজনু (১৪৪৮) কাব্য অবলম্বনে এটি রচিত৷
- এই কাব্যটিতে মানবিক প্রেমবোধ প্রাধান্য পেয়েছে৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
I don't care _____ your opinion.
  1. ক) for
  2. খ) of
  3. গ) about
  4. ঘ) at
ব্যাখ্যা
Care about someone or something - কাউকে বা কোনকিছু নিয়ে মাথা ব্যথা/ ভয়/ পরোয়া থাকা।
বাক্যের অর্থঃ তোমার মতমতকে আমি পরোয়া করি না।
২২.
My best friend lives ____ the Chittagong Road.
  1. ক) in
  2. খ) at
  3. গ) by
  4. ঘ) on
ব্যাখ্যা

Next to or along the side of বুঝাতে on বসে।
যেমনঃ
- It's a small town on the Mississippi River.
- Our house was on Sturton Street.
- My best friend lives on the Chittagong Road.

২৩.
They do not have enough capital to set themselves ___, ___ trade.
  1. ক) up , in
  2. খ) on , in
  3. গ) with , in
  4. ঘ) in, with
ব্যাখ্যা

Set up - establish a business, institution, or other organization; কোনকিছু প্রতিষ্ঠা করা।
in trade - ব্যবসাতে।
বাক্যটির অর্থঃ বাণিজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করার মতো পর্যাপ্ত পুঁজি তাদের নেই।

২৪.
Tisha has a knack for playing ____ piano.
  1. ক) a
  2. খ) on
  3. গ) the
  4. ঘ) with
ব্যাখ্যা

- Musical instrument এর পূর্বে সাধারণত the ব্যবহৃত হয়।
- তবে play on এর পর the ব্যবহৃত হয় না।

অতএব, শূন্যস্থানে the বসবে।

২৫.
The idiom 'hit pay dirt' is used to mean -
  1. ক) great attempts but insignificant achievement
  2. খ) to make futile attempts.
  3. গ) to end up in failures after great labor.
  4. ঘ) to achieve something valuable after an arduous search.
ব্যাখ্যা

Hit pay dirt - something very valuable or very useful that is found after searching or effort/ to achieve something valuable after an arduous search; যথাসাধ্য প্রচেষ্টা বা খোজার পর কোনকিছু অর্জন করা।
Example:
- If a salesperson does not quickly hit pay dirt with a customer they will usually move straight on to someone else.

২৬.
The word 'trade-off' implies-
  1. ক) deception
  2. খ) fraudulence
  3. গ) duplicity
  4. ঘ) mutuality
ব্যাখ্যা

Trade-off - a situation in which you balance two opposing situations or qualities; ভারসাম্য
Example:
- There is a trade-off between doing the job accurately and doing it quickly.

Mutuality - the sharing of a feeling, action, or relationship between two or more parties; ভাগাভাগি।

২৭.
The word 'float' is the antonym of -
  1. ক) promote
  2. খ) propose
  3. গ) reject
  4. ঘ) offer
ব্যাখ্যা

Float - put forward (an idea) as a suggestion or test of reactions.
Similar:
- suggest
- put forward
- propose
- offer

Antonym:
- reject
- turn down
- refuse
- withdraw

২৮.
The complex form of the simple sentence 'The management of the bank is thoroughly meticulous' should be-
  1. ক) The management of the bank is as meticulous as it could be.
  2. খ) The management of the bank is very meticulous.
  3. গ) The management of the bank is very meticulous as it could be.
  4. ঘ) The management of the bank is very much meticulous.
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৯.
In the sentence 'They were asked to wait till the signal was given' the underlined part constitute -
  1. ক) an adjective clause.
  2. খ) a noun clause
  3. গ) a pronoun clause.
  4. ঘ) an adverb clause
ব্যাখ্যা

- Adverbial clause সাধারণত verb কে modify করে।
- Adverbial clause of time শুরু হয় as, as soon as, before, after, hardly...when, no sooner ... than, till, untill, since ইত্যাদি দিয়ে।
- প্রদত্ত বাক্যে till দ্বারা শুরু হওয়া clauseটি ‘wait’ verb কে modify করেছে।

তাই বলা যায়, underlined part টি হলো adverb clause.

৩০.
The expression 'penny wise pound foolish' indicates a situation where someone is -
  1. ক) very meticulous in discharging his duties.
  2. খ) thrifty with small amounts but profligate with large amounts.
  3. গ) very prudent in spending.
  4. ঘ) financially insolvent.
ব্যাখ্যা

Be penny wise and pound foolish - to be extremely careful about small amounts of money and not careful enough about larger amounts of money.
Thrifty - মিতব্যয়ী।
Profligate - অপব্যয়ী।

অর্থাৎ, সঠিক উত্তর হবে অপশন (খ)।

৩১.
'Home Page' means--
  1. ক) the most informative page of a web site.
  2. খ) the starting page of a web site
  3. গ) the web page containing the official picture of the office.
  4. ঘ) web address of an office or an individual.
ব্যাখ্যা
Home page - the introductory page of a website, typically serving as a table of contents for the site.
৩২.
Which of the following is not an incorrect spelling?
  1. ক) Considerable
  2. খ) Consionable
  3. গ) Contionable
  4. ঘ) Conscionible
ব্যাখ্যা

Considerable - বিবেচ্য।
Example:
- ''A position of considerable influence''.
- ''Snow was a limited, but still considerable, novelist''.

৩৩.
The underlined word in the sentence ''The guests arrived after we had left for the market '' is-
  1. ক) a preposition
  2. খ) a conjunction
  3. গ) an adverb
  4. ঘ) an adjective
ব্যাখ্যা

Conjunction: যেসব শব্দ একটি বাক্য বা বাক্যাংশের সঙ্গে আরেকটি বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাদের Conjunction বলে।
যেমনঃ
And, as, if, but, or, both, because, after, before, still, till, until, though, although, unless etc.

প্রদত্ত বাক্যে After শব্দটি দুটি বাক্যকে যুক্ত করেছে বলে এটি একটি Conjunction.

৩৪.
Which of the following is a neutral gender?
  1. ক) Rooster
  2. খ) Server
  3. গ) Stallion
  4. ঘ) Waiter
ব্যাখ্যা

Rooster - a male domestic fowl; a cock.
Stallion - an uncastrated adult male horse.
Waiter - a man whose job is to serve customers at their tables in a restaurant.

অপরদিকে,
Server - a waiter or waitress.
অর্থাৎ, Server একটি neutral gender.

৩৫.
The active form of the sentence 'Promises should be kept' is-
  1. ক) You should keep our promise.
  2. খ) We should keep the promises made.
  3. গ) One should keep one's promises.
  4. ঘ) One should keep ones promises.
ব্যাখ্যা

- বাক্যে ক্রিয়ার কর্তা না দেয়া থাকলে Passive থেকে Active করার সময় Someone, somebody, people, the authority, one ইত্যাদি ধরে নিতে হবে।

- তাই প্রদত্ত বাক্যটি active করতে হলে কর্তা হিসবে one ধরে নিতে হবে।
সঠিক বাক্যঃ One should keep one's promises.

৩৬.
The indirect form of the sentence 'We were told, the match had already started when she arrived' is-
  1. ক) We were told the match had already started when she arrived.
  2. খ) We were told the match had already started when she had arrived.
  3. গ) We were told the match had already been started when she arrived.
  4. ঘ) We were told the match already started when she had arrived.
ব্যাখ্যা

Narration এর ক্ষেত্রে Direct sentence এ past perfect tense এ থাকলে Indirect form এ past perfect tense ই হয়।
আবার, past indefinite tense এ থাকলেও সেটা past perfect tense হয়।
সুতরাং সঠিক উত্তর - খ) We were told the match had already started when she had arrived.

৩৭.
Choose the correct sentence.
  1. ক) Between you and I, I doubt that be will come.
  2. খ) Between you and I, I doubt that he would come.
  3. গ) Between you and me, I doubt that he will come.
  4. ঘ) Between you and me, I doubt that be would come.
ব্যাখ্যা

- বাক্যে Preposition - (between, like, among, with, except)- এর পর pronoun এর objective form (me, you, him, her, them) বসে।
- আর প্রদত্ত বাক্যে ‘I doubt’ present form এ থাকায় that এর পরের অংশ future indefinite tense বসবে।

তাই সঠিক বাক্যঃ Between you and me, I doubt that he will come.

৩৮.
Choose the correct sentence.
  1. ক) I have never heard that kinds of excuse.
  2. খ) I have never heard these kinds of an excuse.
  3. গ) I have never heard that sorts of an excuse.
  4. ঘ) I have never heard that kind of excuse.
ব্যাখ্যা

(singular determiner) + kind of/sort of + singular noun বসে।
অর্থাৎ, সঠিক বাক্য - I have never heard that kind of excuse.
বাক্যের অর্থ - এই ধরনের অজুহাত আমি কখনো শুনিনি।

৩৯.
Choose the correct sentence
  1. ক) It had been raining all day today.
  2. খ) It was raining all day today.
  3. গ) It rains all day today.
  4. ঘ) It has been raining all day today.
ব্যাখ্যা

বাক্যে all day today অর্থাৎ, সময়ের উল্লেখ থাকায় বোঝা যাচ্ছে এটি Perfect continuous tense হবে।
তাই সঠিক বাক্যঃ It has been raining all day today.

৪০.
Choose the correct sentence
  1. ক) One and a half hour is a long time.
  2. খ) One and a half hours is a long time.
  3. গ) One and a half hour are a long time
  4. ঘ) One and half hour is a long time.
ব্যাখ্যা

- One and a half + plural noun + singular verb.
- One and a half hours is a long time.

৪১.
A triangular plot with sides of 25 feet, 40 feet and 55 feet is to surround by a fence built on pillars set 5 feet apart. How many pillars will be required to surround the plot?
  1. ক) 21
  2. খ) 22
  3. গ) 23
  4. ঘ) 24
ব্যাখ্যা

The perimeter is = 25 + 40 + 55 = 120 ft
Distance between pillars is 5 feet.
Required pillars = 120/5 + 1 = 25 [If it was a straight single line]
But as it is a triangular plot, one pillar overlaps 
So required pillar number is 25 - 1 = 24

৪২.
The length of room is 1.5 times of its breadth. If the area of the room is 216 sq. meters , what is the perimeter of the room?
  1. ক) 60 meter
  2. খ) 54 meter
  3. গ) 48 meter
  4. ঘ) 50 meter
ব্যাখ্যা

ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য ১.৫x মিটার বা ৩x/২ মিটার
প্রশ্নমতে,
x × ৩x/২ = ২১৬
⇒ ৩x² = ৪৩২
⇒ x² = ১৪৪
∴ x = ১২
অর্থাৎ প্রস্থ x = ১২ মিটার এবং দৈর্ঘ্য ৩x/২ = ৩×১২/২ = ১৮ মিটার
∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২(১২+১৮) = ৬০ মিটার

৪৩.
A person needs to pay Tk. 500 to buy pencils and Tk. X for any additional unit of pencil. If the customer pays a total of Tk. 4,700 for 1200 pencils, what is the value of X?
  1. ক) 4.0
  2. খ) 3.91
  3. গ) 3.85
  4. ঘ) 3.5
ব্যাখ্যা

সমাধান: 
মোট খরচ = নির্দিষ্ট (বরাদ্দকৃত) টাকা + প্রতি পেন্সিলের অতিরিক্ত মূল্য × পেন্সিলের সংখ্যা

এখানে,
নির্দিষ্ট টাকা = ৫০০ টাকা
মোট পেন্সিল = ১২০০ টি
মোট প্রদানকৃত টাকা = ৪৭০০ টাকা
প্রতি পেন্সিলের অতিরিক্ত মূল্য = X টাকা

সুতরাং সমীকরণ,
৪৭০০ = ৫০০ + ১২০০X
বা। ৪৭০০ − ৫০০ = ১২০০X
বা, ৪২০০ = ১২০০X
বা, X = ৪২০০ ÷ ১২০০
বা, X = ৪২ ÷ ১২
∴ X = ৩.৫

সুতরাং, প্রতিটি অতিরিক্ত পেন্সিলের জন্য মূল্য X = ৩.৫ টাকা

৪৪.
Find the value of 6(-3)(1/3)(-0.25)
  1. ক) 6
  2. খ) 4.5
  3. গ) 1.5
  4. ঘ) -0.5
ব্যাখ্যা

6(-3)(1/3)(-0.25)
= 6×0.25
= 1.5

৪৫.
Find the largest fraction from the following.
  1. ক) -15/30
  2. খ) -8/64
  3. গ) -7/98
  4. ঘ) -15/90
ব্যাখ্যা

-15/30 = -0.5
-8/64 = -0.125
-7/98 = -0.07
-15/90 = -0.17
যেহেতু এরা ঋণাত্মক মানে আছে, সেহেতু সাংখ্যিক মান সবচেয়ে ছোট যেটার সেটাই সবচেয়ে বড় ভগ্নাংশ 
অর্থাৎ -7/98 বৃহত্তম ভগ্নাংশ 

৪৬.
As the price of mango reduced 20%, it is now possible to buy 2 more mangoes at TK. 12. What is the current price of 50 mangoes?
  1. ক) TK. 30
  2. খ) TK. 40
  3. গ) TK. 50
  4. ঘ) TK. 60
ব্যাখ্যা

প্রশ্নে বলা হচ্ছে, আমের মূল্য 20% কমে যাওয়ায় 12 টাকা দিয়ে 2 টি আম বেশি ক্রয় করা যায়।
ধরি, পূর্বে 1 টি আমের দাম ছিল = x Tk.
তাহলে বর্তমানে 20% কমে 1 টি আমের দাম = 0.8x Tk.
প্রশ্নমতে, 12/0.8x − 12/x = 2
বা, 15/x − 12/x = 2
বা, x = 1.5
তাহলে বর্তমানে 1টি আমের দাম = 0.8 × 1.5 = 1.20 Tk
∴ বর্তমানে 50টি আমের দাম = 1.20 × 50 = 60 Tk.

৪৭.
In the given series which number comes next: 91, 86, 76, 61.....?
  1. ক) 31
  2. খ) 36
  3. গ) 41
  4. ঘ) 46
ব্যাখ্যা

91 - 5 =86 
86 - 10 = 76
76 - 15 = 61
So, 61 - 20 = 41

৪৮.
P works twice as fast as Q. If Q can complete a work in 12 days independently, the number of days in which P and Q can together finish the work is -
  1. ক) 3 days
  2. খ) 4 days
  3. গ) 5 days
  4. ঘ) 6 days
ব্যাখ্যা

Ratio of rates of working of P and Q = 2:1
So, ratio of times taken = 1 : 2
∴ P's 1 day's work = (1/6);
Q's 1 day's work = 1/12
(P + Q)'s 1 day's work = (1/6) + (1/12)
= 3/12
= 1/4
So, P and Q together can finish the work in 4 days.

৪৯.
If Kabir loses 8 pounds, he will weigh twice as much as his sister. Together they now weigh 278 pounds. What is Kabir’s present weight, in pounds?
  1. ক) 135
  2. খ) 139
  3. গ) 147
  4. ঘ) 188
ব্যাখ্যা

Let, K = Kabir’s current weight, in pounds
S = Sister’s current weight, in pounds

We are told that “If Kabir loses 8 pounds, he will weigh twice as much as his sister.'' We put this into an equation:
K – 8 = 2S
∴ K = 2S + 8...... (i)

Next, we are told that “Together they now weigh 278 pounds.” We can also put this into an equation.
K + S = 278........ (ii)
To solve this equation, we can substitute 2S + 8 from Equation (i) for the variable K in Equation 2:
2S + 8 + S = 278
3S = 270
S = 90

From equation (ii) we can find,
K = 278 - 90 = 188

৫০.
If x-7/2 = 1/128 then the value of x is:
  1. ক) -4
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা

Given, x-7/2 = 1/128
⇒ 1/x7/2 = 1/27
⇒ x7/2 = 27
⇒ (x1/2)7/2 = 27/2 [বর্গমূল করে]
⇒ x1/2 = 2
⇒ x = 4

৫১.
If P = 5 + √2 then the value of P2 is
  1. ক) 25 + 10√2
  2. খ) 20 + 5√2
  3. গ) 27 + 10√2
  4. ঘ) 27
ব্যাখ্যা

Given, P = 5 + √2
the value of P2 is = (5 + √2)2
= 25 + 2.5.√2 + (√2)2
= 27 + 10√2

৫২.
If 12a + 3b = 1 and 7b – 2a = 9, what is the average of a and b ?
  1. ক) 0.1
  2. খ) 0.5
  3. গ) 1
  4. ঘ) 2.5
ব্যাখ্যা

Adding the given equations:
12a + 3b + 7b - 2a = 10
Or, 10a + 10b = 10
Or, 10(a + b) = 10
Or, a + b = 1
So, average of a and b is 0.5

৫৩.
(2x-1)2 ÷ x-5 is equal to
  1. ক) 2x2
  2. খ) 4x
  3. গ) 4x2
  4. ঘ) 4x3
ব্যাখ্যা

Given, (2x-1)2 ÷ x-5 
= 22 × x-2 ÷ x-5
= 4 × x-2+5
= 4x3

৫৪.
If the salary of an employee is reduced by 10 percent for his late attendance and then increased by 10 percent can a pardon, how much does he lose?
  1. ক) 2%
  2. খ) 1%
  3. গ) 1/2%
  4. ঘ) 9%
ব্যাখ্যা

ধরি কর্মীর বেতন ছিল 100 টাকা
10% হ্রাসে তার বর্তমান বেতন হবে = (100 - 100 এর 10%) = [100 − {(100×10)/100}] =100 − 10 = 90 টাকা
আবার, 10% বৃদ্ধিতে তার বর্তমান বেতন হবে = (90 + 90 এর 10%) = [90 − {(90×10)/90}] = 90 + 9 = 99 টাকা
∴ তার মোটের উপর ক্ষতি হলো = 100 - 99 = 1 টাকা বা 1%

৫৫.
35% of Nabila's income is equal to 25% of Nuru's income. The ratio of their income is
  1. ক) 5 : 7
  2. খ) 4 : 7
  3. গ) 7 : 3
  4. ঘ) 4 : 3
ব্যাখ্যা

ধরি, Nabila's income = T
এবং Nuru's income = N
প্রশ্নমতে, T এর 35% = S এর 25%
⇒ T(35/100) = N (25/100)
⇒ T/N = 25/100 × 100/35 = 5/7
T : N = 5 : 7

৫৬.
The simple interest on a sum of money will be TK. 600 after 10 years. If the principal is trebled after 5 years what will be the total interest at the end of the tenth year ?
  1. ক) Tk. 600
  2. খ) Tk. 900
  3. গ) Tk. 1200
  4. ঘ) Tk. 1500
ব্যাখ্যা

Given that amount of interest in 10 years 600
So, amount of interest for first 5 years = 300
Trebled interset after 5 years for the remaining 5 years = 900
Total interest after 10 years = 300 + 900 = 1200

৫৭.
A man spent 1/2 of his money and then lost 1/4 of the remainder. He was left with TK. 3,600. How much did he start with?
  1. ক) TK. 7200
  2. খ) TK. 8800
  3. গ) TK. 9600
  4. ঘ) TK. 10400
ব্যাখ্যা

Let,
he has TK. x
ATQ, x - x/2 - x/2×1/4 = 3600
or, x/2 - x/8 = 3600
or, (4x - x)/8 = 3600
∴ x = (3600×8)/3 = 9600

৫৮.
In a class of 78 students 41 are taking French, 22 are taking German. Of the students taking French or German, 9 are taking both courses. How many students are not enrolled in either course?
  1. ক) 6
  2. খ) 15
  3. গ) 24
  4. ঘ) 33
ব্যাখ্যা

Formula for calculating two overlapping sets:
A + B - both + NOT (A or B) = Total

ATQ,
41 (french) + 22 (german) - 9 (both) + NOT = 78
⇒ 54 + NOT = 78
⇒ NOT = 78 - 54 = 24
⇒ So answer is 24

৫৯.
What is the greatest number that divides 84, 144 or 18 without any remainder?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 18
  4. ঘ) 24
ব্যাখ্যা

HCF of the given numbers will be the greatest number which can divide 48, 84 and 144
18 = 2 × 3 × 3
84 = 2 × 2 × 3 × 7
144 = 2 × 2 × 2 × 2 × 3 × 3
∴ HCF = 2 × 3 = 6
Hence 6 is the greatest number which divides 18, 84 and 144

৬০.
If a + 2b = 6 and ab = 4 what is 2/a + 1/b?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 3/2
  4. ঘ) 2
ব্যাখ্যা

2/a + 1/b
= (2b + a)/ab
= (a + 2b)/ab
= 6/4
= 3/2

৬১.
At present, How many Valiant freedom fighters were awarded the title 'Bir Uttam' for their stellar performances in Bangladesh Liberation of 1971?
  1. ক) 66
  2. খ) 67
  3. গ) 68
  4. ঘ) 69
ব্যাখ্যা

- সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বঙ্গবন্ধুর পলাতক চার খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করা হয়।
তাদের মধ্যে নূর চৌধুরী ‘বীর বিক্রম, শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ এবং মোসলেহ উদ্দিন খান ‘বীর প্রতীক’ খেতাবধারী ছিলেন।

বর্তমানে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা-
বীরশ্রেষ্ঠ ৭ জন
বীর-উত্তম ৬৭ জন
বীরবিক্রম ১৭৪ জন
বীরপ্রতীক ৪২৪ জন

- ২০১০ সালে ৭৫এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেয়া হয়।
- তাই বীর উত্তম খেতাবপ্রাপ্ত সামরিক + বেসামরিক ব্যক্তির মোট সংখ্যা ৬৯ জন।
- তবে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত সংখ্যা মুক্তিযোদ্ধা ৬৮ জন।

উৎসঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দৈনিক পত্রিকা

৬২.
Birshrestha Nur Muhammad Sheikh is remembered most importantly for his heroic fight against the Pakistani occupation army in :
  1. ক) Goalhati, Jessore
  2. খ) Kashipur , Jessore
  3. গ) Mahishhola, Narail
  4. ঘ) Chowgacha, Jessore
ব্যাখ্যা

নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-বিজিবি) যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন। পরে ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান নূর মোহাম্মদ।
১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধের সময় শাহাদাতবরণ করেন নূর মোহাম্মদ। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।

উৎসঃ প্রথম আলো 

৬৩.
'Sheikh Hasina Cantonment' is located at
  1. ক) Patuakhali District
  2. খ) Jhalokati District
  3. গ) Barguna District
  4. ঘ) Pirojpur District
ব্যাখ্যা

দেশের ৩১তম এবং দক্ষিণাঞ্চলের প্রথম 'শেখ হাসিনা সেনানিবাস' এর অবস্থান পটুয়াখালী জেলার লেবুখালীতে।
সূত্রঃ সমকাল

৬৪.
Which one of the famous Six-point demands of the Bengalis contained specific provision for a distinct monetary system?
  1. ক) point number 2
  2. খ) Point number 3
  3. গ) Point number 4
  4. ঘ) Point number 5
ব্যাখ্যা

- ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন।
- ১৯৬৬ সালের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
- ৭ জুন ‘ছয়দফা দিবস’ পালিত হয়।
ছয়দফার দাবীসমূহ হলো:
১) লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে
২) ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে
৩) পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে
৪) দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে
৫) দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে।
৬) প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৬৫.
A statute for the protection of the right of consumers in Bangladesh was first enacted in the year
  1. ক) 2006
  2. খ) 2011
  3. গ) 2009
  4. ঘ) 2010
ব্যাখ্যা

পণ্য ক্রয়ে প্রতারণার হাত থেকে ভোক্তাদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার ২০০৯ সালে বহুল প্রতীক্ষিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করেছে।
এ আইনের ফলে কোনো ভোক্তা পণ্য ক্রয়ে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, মূল্যসহ কোনো বিষয়ে প্রতারিত হলে তার প্রতিকার পেয়ে থাকেন।
উৎসঃ দৈনিক যুগান্তর

৬৬.
Who is the promoter of chinese 'One Belt One Road' initiative?
  1. ক) Xi Jinping
  2. খ) Chiang Kaisak
  3. গ) Shinzo Abe
  4. ঘ) Mao shetung
ব্যাখ্যা

বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ পরিকল্পনা হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা। ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়। 
এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো বিশ্বের ৬৮টি দেশ, ৬০ শতাংশ জনগোষ্ঠী এবং ৪০ শতাংশ উৎপাদনের মধ্যে স্থল, নৌ, রেল ও প্রযুক্তিগত দিক থেকে কানেকটিভিটি গড়ে তোলা।
এর ফলে এশিয়া বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠবে। ভারত, যুক্তরাষ্ট্র ও জাপান চীনের এই পরিকল্পনার সাথে একাত্ম নয়।
(সূত্রঃ কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো)

৬৭.
The Fourth Industrial Revolution is featured by emergence of technological break-through in a number of fields except -
  1. ক) Nanotechnology
  2. খ) Artificial Intelligence
  3. গ) 3D Printing
  4. ঘ) Personal Computer
ব্যাখ্যা

The Fourth Industrial Revolution is a term used by CEOs, policymakers and industry to describe technologies like artificial intelligence, quantum computing, 3D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing. and the internet of things.

Source: CNBC, WEF

৬৮.
Who has received posthumous Ekushey Padak in 2018?
  1. ক) Humayun Ahmed
  2. খ) Humayun Azad
  3. গ) Humayun Kabir
  4. ঘ) Humayun Faridi
ব্যাখ্যা

Humayun Faridi has received posthumous Ekushey Padak in acting in 2018.

Source: thedailystar.net

৬৯.
The first BIMSTEC summit was held in -
  1. ক) Bangkok
  2. খ) Goa
  3. গ) New Delhi
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
The First Summit Meeting of the Heads of the BIMSTEC Countries was held in Bangkok, Thailand on 31 July 2004.
The Second Summit was held on 13 November 2008 in New Delhi.
The Third Summit was held in Nay Pyi Taw, Myanmar on 4 March 2014.

Source: bimstec.org
৭০.
The first legislative response in Bangladesh for addressing the problem of defaulting on bank loans and other financial obligations was made by creating Artha Rin Adalat
  1. ক) 1993
  2. খ) 1990
  3. গ) 2007
  4. ঘ) 2003
ব্যাখ্যা
The Artha Rin Adalat Ain, 2003 (Money Loan Court Act, 2003) is the primary legal instrument dealing with bank and non-bank financial institutions’ (NBFI) loan defaulters, which prescribes mechanisms for the banks and financial institutions (FIs) to get reimbursed.
The Act provides for the establishment of a separate court for dealing with money loan cases, which can only be filed by a bank or an NBFI.
The Act obliges the banks and NBFIs to auction the mortgaged property before approaching the Money Loan Court and empowers the Court to give ex parte decrees (by hearing only one party) provided that summons have been duly served.
The whole legislation carries the spirit of resolving loan default matters as quickly as possible since the objective of this law is to ensure fast repayment.
Source: thedailystar
৭১.
What is the name of the central bank of china?
  1. ক) Central Bank of China
  2. খ) Reserve Bank of China
  3. গ) People's Bank of china
  4. ঘ) Bank of China
ব্যাখ্যা
The People's Bank of China is the central bank of the People's Republic of China and is located in Beijing.
৭২.
As per World Bank criteria, Bangladesh graduated to the lower middle-income status in the year.
  1. ক) 2013
  2. খ) 2014
  3. গ) 2015
  4. ঘ) 2016
ব্যাখ্যা
Bangladesh has made remarkable progress in poverty reduction, supported by sustained economic growth.
It has been among the fastest growing economies in the world over the past decade, thanks to a demographic dividend, strong ready-made garment (RMG) exports, and stable macroeconomic conditions.
As a result, Bangladesh reached lower-middle-income status in 2015 and is on track to graduate from the UN’s Least Developed Countries (LDC) list in 2026.
Source: WB
৭৩.
Who is the current President of India?
  1. ক) APJ Abul Kalam
  2. খ) Prabab Mukharjee
  3. গ) Pratibha Patil
  4. ঘ) Ram Nath Kovind
ব্যাখ্যা

- শ্রী রামনাথ কোবিন্দ বর্তমান ও ১৪তম রাষ্ট্রপতি।
- ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রাসাদ। তিনি ১৯৫০-১৯৬২ মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
- ড. জাকির হোসেন ভারতের ৩য় ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি।
- বরাহগিরি ভেঙ্কটগিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।
- প্রতিভা দেবীসিং পাতিল ১২তম ও প্রথম ‍নারী রাষ্ট্রপতি।
- প্রণব মুখার্জী ১৩তম ও প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

(সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট)

৭৪.
The recent mass killings and atrocities of Rohingya Muslims in Myanmar was described as a 'textbook example of ethnic cleansing' by :
  1. ক) Turkey's President Recep Tayyip Erdogan.
  2. খ) UN High Commissioner for Refugees.
  3. গ) UN High Commissioner for Human Rights.
  4. ঘ) Un Secretary General.
ব্যাখ্যা
The mass killings and atrocities of Rohingya Muslims in Myanmar was described as a textbook example of ethnic cleansing by the UN High Commissioner for Human Rights.
Source: UN
৭৫.
The Second OIC Summit on Science and Technology, 2021, was held in -
  1. ক) Kyrgyzstan
  2. খ) UAE
  3. গ) Turkmenistan
  4. ঘ) Iran
ব্যাখ্যা
The First OIC Summit on Science and Technology, 2017, was held in Nur-Sultan (formerly Astana), capital of Kazakhstan.
The second Organisation of Islamic Cooperation (OIC) on Science & Technology, chaired by the UAE, was held virtually in the presence of leaders and representatives from OIC member states to discuss ways to promote the advanced technology and science agenda among the member states.
Source: OIC

N:B: We’ve updated the question.
৭৬.
The process of identifying and computer program is referred to as :
  1. ক) Debugging
  2. খ) Desk checking
  3. গ) Validation
  4. ঘ) Verification
ব্যাখ্যা
Debugging - the process of identifying and removing errors from computer hardware or software.
৭৭.
Which protocol provides e-mail facilities among different hosts?
  1. ক) SMTP
  2. খ) FTP
  3. গ) TELNET
  4. ঘ) HTML
ব্যাখ্যা
Simple Mail Transfer Protocol (SMTP) is a TCP/IP protocol used in sending and receiving e-mail.
Source: ibm.com
৭৮.
Which of the following is not an output device?
  1. ক) Printer
  2. খ) Monitor
  3. গ) Mouse
  4. ঘ) CPU
ব্যাখ্যা

কমন ইনপুট ডিভাইসসমূহ হলোঃ
১। কি-বোর্ড
২। মাউস
৩। ট্র্যাকবল
৪। জয়স্টিক
৫। টাচস্ক্রিন
৬। বার কোড রিডার
৭। পয়েন্ট অফ সেল
৮। ওএমআর
৯। ওসিআর
১০। স্ক্যানার
১১। ডিজিটাইজার
১২। লাইটপেন
১৩। গ্রাফিক্স প্যাড
১৪। ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।

উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসসমূহ হলোঃ
১। মনিটর
২। প্রিন্টার
৩। প্লটার
৪। স্পিকার
৫। মাল্টিমিডিয়া প্রজেক্টর
৬। ইমেজ সেটার
৭। ফিল্ম রেকর্ডার
৮। হেড ফোন ইত্যাদি।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯.
Which computer memory is never erased?
  1. ক) RAM
  2. খ) ROM
  3. গ) CHIPS
  4. ঘ) BIOS
ব্যাখ্যা

ROM is non-volatile memory, meaning that it stores data both while the power is on and when the power is switched off. Programs stored in ROM memories can't be erased.

Read-only memory (ROM) is a type of non-volatile memory used in computers and other electronic devices. Data stored in ROM can only be modified slowly, with difficulty, or not at all, so it is mainly used to store firmware or application software in plug in-catridges.

৮০.
One nibble equals to -
  1. ক) 1 bit
  2. খ) 2 bits
  3. গ) 4 bits
  4. ঘ) 8 bits
ব্যাখ্যা

১ নিবল সমান অর্ধ বাইট বা ৪ বিট।
১ বাইট সমান ১ ক্যারেক্টার বা ৮ বিট।
১ কিলোবাইট সমান ১০২৪ বাইট।
১ মেগাবাইট সমান ১০২৪ কিলোবাইট।
১ গিগাবাইট সমান ১০২৪ মেগাবাইট।
১ টেরাবাইট সমান ১০২৪ গিগাবাইট।
উৎসঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি