পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] রিভিশন পরীক্ষা টপিক: পূর্ববর্তী ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
William Shakespeare wrote -
  1. 37 plays
  2. 154 sonnets
  3. 168 sonnets
  4. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা

• William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।

• William Shakespeare:
- He was an English dramatist and poet of the sixteenth century এবং The Great Dramatist of All Time.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford upon Avon.
- তাকে English national poet এর পাশাপাশি 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Dr. Samuel Johnson Shakespeare কে Poet of Human Nature হিসাবেও আখ্যায়িত করেছেন।
- Shakespeare তাঁর সাহিত্যি জীবনে মোট ১৫৪ টি Sonnet এবং ৩৭টি Drama লিখেছেন।
- তাঁর সাহিত্য কর্মগুলোর মধ্যে অধিক পরিচিত এবং পঠিত হচ্ছে তাঁর Drama গুলো
- Drama গুলো Tragedy and Comedy এই দুইভাগে বিভক্ত।

• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Error,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona, etc.

• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis,
- A Lover's Complaint, etc.

Source: Britannica and Live MCQ Lecture.

.
Charles Dickens was a writer of -
  1. The Victorian Period
  2. The Modern Period
  3. The Romantic Period
  4. The Age of Sensibility
সঠিক উত্তর:
The Victorian Period
উত্তর
সঠিক উত্তর:
The Victorian Period
ব্যাখ্যা
Charles Dickens:
- In full Charles John Huffam Dickens,
- Born: February 7, 1812, Portsmouth, Hampshire, England
- Death: June 9, 1870.
- He was one of the most famous novelists of the Victorian Period.

Best Works:

- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
Who of the following writers was not a novelist?
  1. James Joyce
  2. W.B. Yeats
  3. Charles Dickens
  4. Jane Austen
সঠিক উত্তর:
W.B. Yeats
উত্তর
সঠিক উত্তর:
W.B. Yeats
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - W.B Yeats is not a novelist,
- তিনি একজন আইরিশ নাট্যকার, কবি ও সাহিত্য সমালোচক।
- তাছাড়া Charles Dickens, James Joyce, Jane Austen তিনজনই Novelist.

• W.B Yeats:
- W. B. Yeats কে Ireland এর National poet বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্মগুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- প্রথম আইরিশ লেখক হিসাবে ১৯২৩ সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।

• তাঁর রচিত কিছু বিখ্যাত কবিতা -
- No Second Troy,
- A Prayer for My Daughter,
- The Tower,
- Sailing to Byzantium,
- The Second Coming,
- Easter 1916,
- The Man Who Dreamed of Fairyland,
- The Stolen Child,
- The Lake Isle of Innisfree,
- September 1913,
- An Irish Airman Foresees His Death.

• W.B Yeats রচিত কিছু play হচ্ছে -
- The Countess Cathleen,
- The Hour Glass,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Calvary,
- At Hawk's Wall, etc.

Source: Britannica.com

.
An antonym of 'Repeal' is -
  1. Establish
  2. Withdraw
  3. Cancel
  4. Annul
সঠিক উত্তর:
Establish
উত্তর
সঠিক উত্তর:
Establish
ব্যাখ্যা
Repeal (verb, noun)
- English Meaning: The act of removing the legal force of law; The act of stating officially that a law, rule, etc. no longer has legal force.
- Bangla meaning - (আইন সম্বন্ধীয়) বাতিল করা; প্রত্যাহার করা।

Synonyms: Cancel (বাতিল/রদ করা), Withdraw (সরিয়ে নেওয়া; প্রত্যাহার করা), Abolish (লোপ করা), Abandon (পরিত্যাগ করা), Revoke (বাতিল করা), Annul (আইন, চুক্তি প্রভৃতি রদ করা)।

Antonyms: Enact (আইনে পরিণত করা), Establish (প্রতিষ্ঠা করা), Proclaim ( ঘোষণা/অনুকীর্তন করা), Continuation (বহাল; অনুবর্তন), Legislate (আইন প্রণয়ন করা), ।

Example Sentence:
1. Legislators repealed the sales tax.
2. Previous efforts to repeal the law have failed.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
"Who answered the phone?" (Make it passive)
  1. By whom the phone is answered?
  2. Who was answered the phone?
  3. By whom was the phone answered?
  4. whom was the phone answered?
সঠিক উত্তর:
By whom was the phone answered?
উত্তর
সঠিক উত্তর:
By whom was the phone answered?
ব্যাখ্যা
• সঠিক passive voice টি হবে - By whom was the phone answered?

- Who answered the phone? - এটি একটি interrogative sentence.

Who যুক্ত interrogative sentence - এর active voice - কে passive voice করার নিয়ম হলো:
- Who -এর পরিবর্তে প্রথমেই By whom বসবে।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb বসবে।
- তারপর active voice- এর object টি passive voice - এর subject হবে।
- তারপর মূল verb - এর past participle বসবে।
- Sentence টি interrogative sentence - এ-ই থাকবে, তাই শেষে interrogative চিহ্ন “?” বসবে।

Structure: By whom + auxiliary verb + subject + v3 + ? / Who + auxiliary verb + subject + v3 + by + ?

• Active voice: Who answered the phone?
• Passive voice: By whom was the phone answered?

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
The word 'proclamation' means -
  1. A short declaration by an agitating group.
  2. An official public announcement.
  3. A public announcement through shouting.
  4. A declaration through movement.
সঠিক উত্তর:
An official public announcement.
উত্তর
সঠিক উত্তর:
An official public announcement.
ব্যাখ্যা
• The word 'proclamation' means - An official public announcement.

Proclamation (noun)
- English Meaning: An official formal public announcement; a public announcement, or the act of making it.
- Bangla Meaning: ঘোষণা-পত্র; প্রখ্যাপন; অনুকীর্তন।

• Example Sentence:
1. A bloody civil war followed the proclamation of an independent state.
2. The Advisor made a proclamation regarding the new national holiday.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
.
We ____ the match if we had played better.
  1. should have win
  2. would win
  3. win
  4. would have won
সঠিক উত্তর:
would have won
উত্তর
সঠিক উত্তর:
would have won
ব্যাখ্যা
• Complete sentence: We would have won the match if we had played better.
- Bangla meaning: আমরা যদি ভালো খেলতাম, তবে আমরা ম্যাচটি জিততাম।

• বাক্যটি একটি third Conditional জাতীয় বাক্য।
• একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল / subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ‘if clauses’-ও বলা হয়।

3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause -এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ (would/could/might + have + V3 + extension) হয়।
- Conditional sentence -এ (Had + Sub + V3 + Extension) এভাবে কোন sentence শুরু হলে সেটিও Perfect conditional / 3rd conditional হয়।
- If clause- টি sentence -এর শুরুতে বা শেষে থাকে।

There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional: If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional: If + Present + Future
• 2nd Conditional: If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional: If + Past Perfect (had + V3 + Perfect Modal (S + would have/could have/might have + V3))

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
‘ব্যক্তির সঙ্গে সমাজের,
সমাজের সঙ্গে ধর্মের,
ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়’। - উক্তিটি কোন উপন্যাসের বিষয়বস্তু?
  1. চোখের বালি
  2. গোরা
  3. যোগাযোগ
  4. নৌকাডুবি
সঠিক উত্তর:
গোরা
উত্তর
সঠিক উত্তর:
গোরা
ব্যাখ্যা
'গোরা' উপন্যাস:
- গোরা (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
- গোরা উপন্যাসটি ‘প্রবাসী’ পত্রিকায় ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।
- উপন্যাসটির চরিত্র: গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।
- উপন্যাসের বিষয়বস্তু হলো
‘ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়’

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Song Offerings এর ভূমিকা লেখেন কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. উইলিয়াম বাটলার ইয়েটস
  4. মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
উইলিয়াম বাটলার ইয়েটস
উত্তর
সঠিক উত্তর:
উইলিয়াম বাটলার ইয়েটস
ব্যাখ্যা
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০। গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats। Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।

উৎস:
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) বাংলাপিডিয়া।
১০.
"তাহমিনা এবং ফিরদৌস বেগম" কাজী নজরুল ইসলাম রচিত কোন সাহিত্যকর্মের চরিত্র?
  1. কুহেলিকা
  2. মৃত্যু-ক্ষুধা
  3. বাঁধন-হারা
  4. পদ্মগোখরা
সঠিক উত্তর:
কুহেলিকা
উত্তর
সঠিক উত্তর:
কুহেলিকা
ব্যাখ্যা
'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'
এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: কুহেলিকা, তাহমিনা, ফিরদৌস বেগম

কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- 'বাঁধন-হারা' 
- 'মৃত্যু-ক্ষুধা' 
- 'কুহেলিকা।

তাছাড়া,
'পদ্মগোখরা' কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১১.
‘গুটিশুটি’ কোন ধরনের শব্দদ্বিত্ব?
  1. পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. অনুকার দ্বিত্ব
  3. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  4. বিভক্তহীন দ্বিত্ব
সঠিক উত্তর:
অনুকার দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
অনুকার দ্বিত্ব
ব্যাখ্যা
অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
- ঝাল-টাল,
- মোটাসোটা,
- নরম-সরম,
- ব্যাপার-স্যাপার,
- বুঝে-সুঝে,
- অল্পস্বল্প,
- বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি,
- অঙ্ক-টঙ্ক,
- আম-টাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১২.
কোনটি 'আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. গায়িকা
  2. বিবাহিতা
  3. মালিকা
  4. নায়িকা
সঠিক উত্তর:
বিবাহিতা
উত্তর
সঠিক উত্তর:
বিবাহিতা
ব্যাখ্যা
• সাধারণ অর্থে 'আ' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ-
- প্রথম- প্রথমা;
- বিবাহিত- বিবাহিতা;
- মাননীয়- মাননীয়া;

অন্যদিকে,
'ইকা প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ:
- মালিকা, নায়িকা, গায়িকা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৩.
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে কী বলে?
  1. নির্দেশক
  2. প্রত্যয়
  3. বিভক্তি
  4. বলক
সঠিক উত্তর:
বলক
উত্তর
সঠিক উত্তর:
বলক
ব্যাখ্যা
বলক:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে।
- 'তখনই' বা 'এখনও' পদের 'ই' বা 'ও' হলো বলকের উদাহরণ।

অন্যদিকে,
বিভক্তি:
- ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে।
- বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।
- 'করলাম' ক্রিয়াপদের 'লাম' শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং 'কৃষকের' পদের 'এর' শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

নির্দেশক:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে।
- 'লোকটি' বা 'ভালোটুকু' পদের 'টি' বা 'টুকু' হলো নির্দেশকের উদাহরণ।

বচন:
- যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে বচন বলে।
- 'ছেলেরা' বা 'বইগুলো' পদের 'রা' বা 'গুলো' হলো বচনের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৪.
১৯৭১ সালের ১০ই এপ্রিল কয় জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ১০ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
- ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
- ১০ই এপ্রিল সরকার ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে
- ১১ই এপ্রিল তা পুনর্গঠিত করে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং জেড, কে এবং এস নামে তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
১৫.
মুক্তিযুদ্ধে আকবর বাহিনী কোথায় স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল?
  1. টাঙ্গাইল
  2. সিরাজগঞ্জ
  3. চট্টগ্রাম
  4. মাগুরা
সঠিক উত্তর:
মাগুরা
উত্তর
সঠিক উত্তর:
মাগুরা
ব্যাখ্যা
- প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল।
- এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল।
- এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছিল।
- ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক ছাউনি বা আস্তানায় হামলা চালায়।
- মুক্তিযুদ্ধে সরকারের অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি আঞ্চলিক বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল।
- এসব সংগঠন স্থানীয়ভাবে পাকিস্তানি বাহিনী এবং রাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।
- যেমন: টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনী, মাগুরার আকবর বাহিনী ইত্যাদির কথা স্মরণীয় হয়ে আছে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৬.
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কোন নীতি গ্রহণ করেছিল?
  1. ঘরোয়া নীতি
  2. শান্তি নীতি
  3. পোড়ামাটি নীতি
  4. বিভাজন নীতি
সঠিক উত্তর:
পোড়ামাটি নীতি
উত্তর
সঠিক উত্তর:
পোড়ামাটি নীতি
ব্যাখ্যা
- পাকিস্তান সেনাবাহিনী 'পোড়ামাটি নীতি' অনুযায়ী বাংলাদেশের সব সম্পদ ও প্রতিষ্ঠান ধ্বংস করে দিতে চেয়েছে।
- যে কারণে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, ঘর-বাড়ি, হাসপাতাল, মসজিদ, মন্দির কোনো কিছুই তাদের হাত থেকে রেহাই পায়নি।
- তাদের লক্ষ্য ছিল এই ভূখণ্ডের মানুষদের হত্যা করে কেবল ভূমির দখল নেওয়া।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৭.
কার প্ররোচনায় ইয়াহিয়া খান ৩রা মার্চের জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করেন?
  1. টিক্কা খান
  2. জুলফিকার আলী ভুট্টো
  3. রাও ফরমান আলী
  4. আইয়ুব খান
সঠিক উত্তর:
জুলফিকার আলী ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
জুলফিকার আলী ভুট্টো
ব্যাখ্যা
- পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি আরম্ভ করেন।
- তিনি জুলফিকার আলী ভুট্টোর প্ররোচনায় ৩রা মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের অধিবেশন ১লা মার্চ স্থগিত ঘোষণা করেন।
- এ ঘোষণার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের ছাত্র, শ্রমিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী তথা সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে।
- বিভিন্ন স্থানে জনতা পাকিস্তানি সেনাদের আক্রমণ করে।
- সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষে বহু লোক নিহত ও আহত হয়।
- ঐদিন 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করা হয়।
- এ সংগঠনের উদ্যোগে ২রা মার্চ দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৮.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল কোন রাষ্ট্র?
  1. বুলগেরিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন: 
- পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে আহ্বান জানান।
- তিনি ইয়াহিয়াকে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্যও বলেন।
- সোভিয়েত পত্রপত্রিকা, প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কাহিনি ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে।
- সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানিসহ তৎকালীন - সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তিসংগ্রামকে সমর্থন জানায়।
- লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র।
- ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্বজনমত সৃষ্টিতে সাহায্য করে।
- ইরাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, প্রচার মাধ্যম, কংগ্রেসের অনেক সদস্য এ দেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, চীন এবং ইরান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১৯.
Q(x) = 3x3 + 7x2 - 2x - 3 হলে  Q(- 2) এর মান কত?
  1. 5
  2. - 5
  3. 6
  4. - 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: Q(x) = 3x3 + 7x2 - 2x - 3 হলে  Q(- 2) এর মান কত?

সমাধান: 
Q(x) = 3x3 + 7x2 - 2x - 3 
∴ Q(- 2) = 3(- 2)3 + 7(- 2)2 - 2(-2) - 3 
= - 24 + 28 + 4 - 3
= 5 
২০.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত? 
  1. 4 মি.
  2. 5 মি.
  3. 6 মি.
  4. 7 মি.
সঠিক উত্তর:
5 মি.
উত্তর
সঠিক উত্তর:
5 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গ মি. এবং দৈর্ঘ্য 8 মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 48 বর্গ মি.
∴ প্রস্থ = 48/8 মি. 
= 6 মি.

আয়তক্ষেত্রের কর্ণ = বৃত্তের ব্যাস
∴ বৃত্তের ব্যাস = √(82 + 62)
= √100
= 10

∴ বৃত্তের ব্যাসার্ধ = 10/2 মি. 
= 5 মি. ।