পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১২ মে, ২০২০সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর | জুনিয়র ইনস্ট্রাক্টর ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১২ মে, ২০২০ · ১০০ প্রশ্ন

.
'বিদ্রোহী' কবিতাটি কার রচনা?
  1. ক) মোহিত লাল মজুমদার
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পর নজরুলের দুটি ঐতিহাসিক ও বৈপ্লবিক সৃষ্টিকর্ম হচ্ছে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘ভাঙার গান’ সঙ্গীত। এ দুটি রচনা বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল; ‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায় ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়। সূত্রঃ বাংলাপিডিয়া
.
সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে-
  1. ক) রক্তাক্ত প্রান্তর
  2. খ) হাতহদাই
  3. গ) দ্যাশের মানুষ
  4. ঘ) খাট্টা তামাশা
ব্যাখ্যা
'হাতহদাই' হলো সেলিম আল দীন রচিত একটি নাটক। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- জন্ডিস ও বিবিধ বেলুন, কেরামতমঙ্গল, মোনতাসির, শকুন্তলা, বাসন, কীর্তনখোলা, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
ক্রিয়ার মুল অংশকে বলা হয়?
  1. ক) ধাতু
  2. খ) প্রত্যয়
  3. গ) প্রকৃতি
  4. ঘ) বিভক্তি
ব্যাখ্যা
ক্রিয়ার মূল অংশ হল ধাতু; ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি হল প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। Source: LiveMCQ Archive
.
'সিরাজুম মুনীরা' কাব্যগন্থের কবি কে?
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) আবুল হোসেন
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
ফররুখ আহমদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম।উৎসঃ বাংলাপিডিয়া
.
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক-
  1. ক) সৈয়দ নজ্রুল ইসলাম
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
.
কোন রচনাটি রোমান্টিক প্রণয়োপাখ্যানের অন্তর্গত?
  1. ক) রসুলনামা
  2. খ) মহাভারত
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) কীচকবধ
ব্যাখ্যা
ইউসুফ জোলেখা শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য। এছাড়াও ইউসুফ জুলেখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ পদ্মাবতী। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) ঝলক
  2. খ) ছুতার
  3. গ) ঘাটতি
  4. ঘ) লাগোয়া
ব্যাখ্যা
তদ্ধিত প্রত্যয় ‘-আর’ যোগে গঠিত শব্দ সমূহঃ কর্ম >কাম + আর = কামার; চর্ম > চাম + আর = চামার; সুতা + আর = সুতার > ছুতার। উৎসঃ ভাষা-শিক্ষা - ড.হায়াৎ মামুদ
.
'আকাশ' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) গগণ
  2. খ) বিভাবরী
  3. গ) জলদ
  4. ঘ) অশনি
ব্যাখ্যা
আকাশঃ আসমান, অম্বর, গগন, নভঃ, নভোমণ্ডল, খ, ব্যোম, দ্যু, অন্তরীক্ষ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অভ্যন্তরীণ
  2. খ) আভ্যন্তরীন
  3. গ) অভ্যন্তরীন
  4. ঘ) অভ্যন্তরিন
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে অভ্যন্তরীণ বানানটি সঠিক।
১০.
'ব্ধ'- যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
  1. ক) ধ্‌+ব
  2. খ) ব্‌+দ
  3. গ) দ্‌+ধ
  4. ঘ) ব্‌+ধ
ব্যাখ্যা
কয়েকটি যুক্তবর্ণঃ ব্‌+ধ = ব্ধ (ক্ষুব্ধ), ক্+ষ= ক্ষ (ক্ষুধা), ষ্+ণ= ষ্ণ (উষ্ণ) এবং ঞ্+জ= ঞ্জ (গঞ্জ)। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি
১১.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে-
  1. ক) ডাকঘর
  2. খ) বনবাণী
  3. গ) পরিশেষ
  4. ঘ) খাপছাড়া
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক -রাজা ও রাণী, বিসর্জন, কালের যাত্রা, ডাকঘর, রাজা, অচলায়তন, তাসের দেশ, বসন্ত, নটীর পূজা, চণ্ডালিকা, শ্যামা ইত্যাদি।উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই
১২.
কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত?
  1. ক) আষাঢ়
  2. খ) আনন
  3. গ) আঘাটা
  4. ঘ) আগার
ব্যাখ্যা

• খাঁটি বাংলা ‘আ’ উপসর্গযোগে গঠিত শব্দ- আঘাটা।
- এখানে ঘাটা (ঘাট; নৌকাদি ভিড়বার জায়গা) বাংলা শব্দের পূর্বে 'আ' উপসর্গযোগে আঘাটা (অব্যবহার্য ঘাট; ব্যবহারের অযোগ্য ঘাট) শব্দটি গঠিত হয়েছে।
আনন → উপসর্গযুক্ত হিসেবে ধরা হয় না (তৎসম/ভিন্ন গঠন)

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৩.
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
  1. ক) সুলতানার স্বপ্ন
  2. খ) রিক্তের বেদন
  3. গ) জীবনের মুল্য
  4. ঘ) পুর্ব- পশ্চিম
ব্যাখ্যা
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সৃজনশীল রচনার মধ্যে অন্যতম সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি। উৎসঃ বাংলাপিডিয়া
১৪.
'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভুমি হচ্ছে?
  1. ক) পানিপথের যুদ্ধ
  2. খ) সিপাহী বিদ্রোহ
  3. গ) কৃষক বিদ্রোহ
  4. ঘ) পলাশীর যুদ্ব
ব্যাখ্যা
পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় মুনীর চৌধুরীর লেখা মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর-এর চরিত্রগুলোর মধ্যে বিখ্যাত চরিত্র গুলো হচ্ছে ইব্রাহীম কার্দি, জোহরা, সুজাউদ্দৌলা, নজীবউদ্দৌলা, আবদালি প্রমুখ। উৎসঃ রক্তাক্ত প্রান্তর - মুনীর চৌধুরী
১৫.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া' কার রচনা?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) রশীদ করীম
ব্যাখ্যা
১৯৭৫ এর ১৫ই আগস্টের ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত ‘দেয়াল’ রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন।Source: LiveMCQ Lecture
১৬.
'গায়ে -হলুদ' কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) ততপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
গায়েহলুদ অলুক বহুব্রীহি সমাস। এরকম আর হচ্ছে - হাতেখড়ি, মুখেভাত, গলায়গামছা ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
কোন জন 'চর্যাপদ'-এর পদকর্তা?
  1. ক) শবরপা
  2. খ) কৃত্তিবাস
  3. গ) বিদ্যাপতি
  4. ঘ) জয়দেব
ব্যাখ্যা
চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি শবরপাদ। তিনি ছিলেন চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপাদের গুরু। তাই চর্যাদের প্রথমপদ লুইপাদের হলেও সবচেয়ে প্রাচীন কবি শবরপাদ। তিনি বাংলাদেশ ভূখন্ডের কবি ছিলেন। ভুসুকুপাদও বাঙালি কবি। কাহ্নপাদ চর্যাপদের সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেন।
সূ্ত্রঃ লাইভ এমসিকিউ লেকচার
১৮.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  1. ক) চর্যাপদ
  2. খ) রামায়ণ
  3. গ) মহাভারত
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'। ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
ড. শহীদুল্লাহর মতে - ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
সুকুমার সেনের মতে- ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত।
এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলাে ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৯.
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহত হয় তাকে বলে-
  1. ক) সর্বনাম পদ
  2. খ) ভাব বিশেষণ
  3. গ) ক্রিয়া বিশেষণ
  4. ঘ) নাম-বিশেষণ
ব্যাখ্যা
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
২০.
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?
  1. ক) কেউকেটা
  2. খ) কানপাতলা
  3. গ) কেতাদুরস্ত
  4. ঘ) অক্কা পাওয়া
ব্যাখ্যা
অক্কা পাওয়া/পটল তোলা - মারা যাওয়া। কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ। কেউকেটা - সামান্য। কেতাদুরস্ত - পরিপাটি।উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২১.
'ব্যথার দান' গল্প গ্রন্থের লেখক কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) শরতচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ - ব্যথার দান এবং এটি একটি গল্পগ্রন্থ। গ্রন্থ্যটি ১৯২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়।উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
২২.
মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস কোনটি?
  1. ক) জলাঙ্গী
  2. খ) অরণ্য
  3. গ) জননী
  4. ঘ) ওঙ্কার
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ জলাঙ্গী, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য।Source: LiveMCQ Lecture
২৩.
'Patrol' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) মোহড়া
  2. খ) নকশা
  3. গ) টহল
  4. ঘ) জ্বালানি
ব্যাখ্যা
অভিগম্য অভিধান অনুসারে 'Patrol' শব্দের বাংলা পরিভাষা - টহল দেওয়া।
২৪.
মধুসুদন দত্ত রচিত 'পত্রকাব্য' হচ্ছে-
  1. ক) ব্রজাঙ্গনা
  2. খ) পদ্মাবতী
  3. গ) তিলোত্তমা
  4. ঘ) বীরাঙ্গনা
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্য। ১৮৬২ সালে এই গ্রন্থ রচিত ও প্রকাশিত হয়। উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
২৫.
কলকাতার নানা শ্রেণির মুখের ভাষা রচিত গ্রন্থ হচ্ছে-
  1. ক) কথোপকথন
  2. খ) পথ্যপ্রদান
  3. গ) ভ্রান্তিবিলাস
  4. ঘ) হিতোপদেশ
ব্যাখ্যা
কলকাতা ও শ্রীরামপুর এলাকার নানা শ্রেণির মুখের ভাষা রচিত গ্রন্থ হচ্ছে কথোপকথন। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই এটি। উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
২৬.
'Comparative' শব্দটির পরিভাষা হলো-
  1. ক) সমাজতন্ত্র
  2. খ) খেসারত
  3. গ) প্রতিযোগিতা
  4. ঘ) তুলনামুলক
ব্যাখ্যা
তুলনামুলক - Comparative; প্রতিযোগিতা - Competition; খেসারত - Compensation; সমাজতন্ত্র- Socialism।
২৭.
The word homogeneous means-
  1. ক) of the same place
  2. খ) of the same race
  3. গ) of the density
  4. ঘ) of the same kind
ব্যাখ্যা
Homogeneous - of the same kind; alike; similar; comparable; equivalent.
২৮.
Which is not a synonym of 'beautiful'?
  1. ক) prepossessing
  2. খ) alluring
  3. গ) perplexing
  4. ঘ) attractive
ব্যাখ্যা
Synonyms of ‘beautiful’ are - prepossessing; alluring; attractive; charming; enchanting; appealing. Perplexing - completely baffling; very puzzling.
২৯.
Which is not a poetry form?
  1. ক) tale
  2. খ) ballad
  3. গ) sonnet
  4. ঘ) epic
ব্যাখ্যা
Ballad, sonnet and epic are forms of poetry. Tale is a form of prose.
৩০.
'What is your name?' This is an ___ sentence.
  1. ক) interrogative
  2. খ) imperative
  3. গ) optative
  4. ঘ) assertive
ব্যাখ্যা
Interrogative - having the force of a question.
৩১.
Change the voice: 'Please keep quiet'.
  1. ক) You are requested to keep quiet
  2. খ) You are requested for keep quiet
  3. গ) You are asked to keep quiet
  4. ঘ) You are told to keep quiet
ব্যাখ্যা
Please যুক্ত imperative বাক্যের passive করার structure: You are requested to + V1 + বাকি অংশ।
৩২.
Select the correct sentence.
  1. ক) The matter was informed of the police.
  2. খ) The matter had been informed of the police.
  3. গ) The police was informed of the matter.
  4. ঘ) The police were informed of the matter.
ব্যাখ্যা

Police (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
Source: Bangla Academy Dictionary.
The word 'police' is uncountable - it has no plural form, but has a plural sense and takes a plural verb. And here the sentence is written in passive form in past tense.
Source: Cliffs Toefl.
There are a few collective nouns (in both British and American English) that are always used with a plural verb, the most common of which are police and people:
Correct sentence: She's happy with the way the police have handled the case.
Incorrect sentence: She's happy with the way the police has handled the case.
Correct sentence: It's been my experience that people are generally forgiving.
Incorrect sentence: It's been my experience that people is generally forgiving.
Source: Oxford Dictionary.
তাই সঠিক বাক্যটি হবে- The police were informed of the matter.

৩৩.
Which one of the following words means the opposite of 'gentle'?
  1. ক) rude
  2. খ) modest
  3. গ) gloomy
  4. ঘ) clever
ব্যাখ্যা
Gentle - ভদ্র; rude - অমার্জিত, অভদ্র; modest - বিনয়ী; gloomy - বিষণ্ণ; clever - চালাক।
৩৪.
The idiom 'white elephant' means-
  1. ক) a very costly but useless possession
  2. খ) an expensive gift
  3. গ) a great opportunity
  4. ঘ) a hoarder
ব্যাখ্যা
White elephant - a possession that is useless or troublesome, especially one that is expensive to maintain or difficult to dispose of. Source: Oxford
৩৫.
'To read between the lines' means-
  1. ক) to read only some lines
  2. খ) to read quickly to save time
  3. গ) to read carefully to find out any hidden meaning
  4. ঘ) to read carefully
ব্যাখ্যা
To read between the lines- ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া; to try to understand someone's real feelings or intentions from what they say or write
৩৬.
'He runs fast', here the word 'fast' is a/an-
  1. ক) adverb
  2. খ) pronoun
  3. গ) noun
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Adverb: a word that describes or gives more information about a verb, adjective, adverb, or phrase.
‘He runs fast’ বাক্যটিতে ‘fast’ word টি verb ‘run’ কে modify করেছে তাই এখানে ‘fast’ adverb.
৩৭.
'Please close the door' The passive form of this sentence is :
  1. ক) Let the door be closed
  2. খ) You are requested to close the door
  3. গ) The door is to be closed
  4. ঘ) I request you to close the door
ব্যাখ্যা
Please যুক্ত imperative বাক্যের passive করার structure: You are requested to + V1 + বাকি অংশ। এখানে বাক্যটির passive form : You are requested to close the door।
৩৮.
Which one is the correct spelling?
  1. ক) syncrynization
  2. খ) synchronization
  3. গ) syncronisation
  4. ঘ) sinchronization
ব্যাখ্যা
Synchronization is correctly spelled. Synchronization - the operation or activity of two or more things at the same time or rate.
৩৯.
Something that is 'fresh' is something
  1. ক) in fairly good condition
  2. খ) pleasant
  3. গ) recently printed or published
  4. ঘ) disrespectful
ব্যাখ্যা
Fresh - টাটকা, তরতাজা, চমৎকার অবস্থায় রয়েছে যা (in fairly good condition)।
৪০.
FILL IN THE BLANK. '_____ mangrove forest is a UNESCO World Heritage Site'
  1. ক) The Sundarban
  2. খ) Sundarban
  3. গ) Sundarbans
  4. ঘ) The Sundarbans
ব্যাখ্যা
Sundarban এর পূর্বে the বসে এবং এর সাথে s যুক্ত হয়ে শূন্যস্তানের জন্য সঠিক expression হলো The Sundarbans। Example - The Sundarbans mangrove forest, one of the largest such forests in the world. Source: whc.unesco.org
৪১.
Which one is the verb form of the noun 'advice'?
  1. ক) advize
  2. খ) advies
  3. গ) advest
  4. ঘ) advise
ব্যাখ্যা
Advice (noun) - guidance or recommendations offered with regard to prudent future action; advise (verb) - offer suggestions about the best course of action to someone.
৪২.
FILL IN THE BLANK. 'I am not going to ___ your smoking any longer.'
  1. ক) get along with
  2. খ) take up with
  3. গ) keep up with
  4. ঘ) put up with
ব্যাখ্যা
Put up with means to accept or continue to accept an unpleasant situation or experience, or someone who behaves unpleasantly. অর্থাৎ বিরক্তিকর কিছু সহ্য (tolerate) করাকে বুঝায়। Source: Oxford
৪৩.
SELECT THE CORRECT WORD. I have read the book ___ you lent me.
  1. ক) Whom
  2. খ) whose
  3. গ) what
  4. ঘ) that
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে relative pronoun ব্যবহৃত হলে যথাযথ হবে। That একটি relative pronoun। That শূন্যস্থানে যোগ করলে অর্থ হবে আমি সে বইটা পড়েছি যেটা তুমি ধার দিয়েছিলে।
৪৪.
Put the appropriate preposition in the blank: I am disgusted ___ him.
  1. ক) at
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা
Disgusted with somebody- কারো প্রতি নিদারুন বিরক্তি অনুভব।
৪৫.
Who wrote the epic 'Paradise Lost'?
  1. ক) John Milton
  2. খ) Bernard Shaw
  3. গ) T.S. Eliot
  4. ঘ) William Shakespeare
ব্যাখ্যা
John Milton is known as an Epic poet. His famous Epic - Paradise Lost and Paradise Regained. Source: Live MCQ lecture.
৪৬.
Which one is the correct spelling?
  1. ক) Theoretically
  2. খ) Theotically
  3. গ) Thaoratically
  4. ঘ) Theoritically
ব্যাখ্যা
Theoretically is correctly spelled. Theoretically (adverb) - in a way that relates to the theory of a subject or area of study rather than its practical application.
৪৭.
Choose the appropriate preposition. 'Laila is engaged ___ Mahbub'
  1. ক) to
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা
Be engaged to somebody অর্থ বাগদান করা। শূন্যস্থানে to হবে।
৪৮.
A medicine or substance that controls the effects of a poison or disease is called a/an-
  1. ক) anesthesia
  2. খ) panacea
  3. গ) placebo
  4. ঘ) antidote
ব্যাখ্যা
Antidote - a medicine taken or given to counteract a particular poison.Source: Oxford
৪৯.
Which one is the exact synonym for the word 'extempore'?
  1. ক) improvised
  2. খ) impromptu
  3. গ) immediate
  4. ঘ) Planned
ব্যাখ্যা
Extempore - impromptu, spontaneous, unscripted.
৫০.
Which one is the correct sentence?
  1. ক) Either of the book is stolen
  2. খ) Either of the book are stolen
  3. গ) None of the three
  4. ঘ) Either of the books is stolen
ব্যাখ্যা
Either of থাকলে noun হবে plural কিন্তু verb হবে singular। তাই সঠিক বাক্যটি হবে Either of the books is stolen।
৫১.
The drama 'Romeo and Juliet' is a-
  1. ক) romantic comedy
  2. খ) essay
  3. গ) poem
  4. ঘ) tragedy
ব্যাখ্যা
Shakespeare's Tragedy: Julius Caesar (1599), Antony and Cleopatra (1606), Coriolanus, Titus Andronicus, Romeo and Juliet (1594), Hamlet (1601), Troilus and Cressida, Othello (1604), Macbeth (1605), King lear (1605). Timon of Athens. Source: LiveMCQ Lecture
৫২.
(০.৪×০.০৫×০.০২)/০.০১ = ?
  1. ক) ০.০০৪
  2. খ) ০.০৪
  3. গ) ০.৪
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
(০.৪×০.০৫×০.০২)/০.০১ = (৪×৫×২×১০০)/(১০×১০০×১০০×১) = ০.০৪
৫৩.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতি কত?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ৭%
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
২০ টাকা ক্ষতিতে বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা। ১০০ টাকায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি ২০%।
৫৪.
পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে, তাদের যোগফল কত হবে?
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ৯
ব্যাখ্যা
সংখাগুলো হতে পারেঃ ১,২ ও ৩; ২,৩ ও ৪; ৩,৪ ও ৫; ৪, ৫ ও ৬; ৫, ৬ ও ৭ প্রভৃতি।
কিন্তু ৪×৫×৬ = ১২০
এবং ৪+৫+৬ = ১৫
∴ নির্ণেয় যোগফল ১৫
৫৫.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু ৮ একক এবং সন্নিহিত বাহু ১৫ একক হলে অতিভুজ কত একক হবে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
আমরা জানি, সমকোণী ত্রিভুজের, অতিভুজ = লম্ব + ভূমি
⇒অতিভুজ = ৮ + ১৫
⇒অতিভুজ = ২৮৯
∴ অতিভুজ = ১৭
৫৬.
একটি বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আকা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
একটি বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে ১ টি স্পর্শক আঁকা যায়।
৫৭.
সমকোণী ত্রিভুজের সুক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ক) ৪২.৫°
  2. খ) ৪৭.৫°
  3. গ) ৫°
  4. ঘ) ৪০°
ব্যাখ্যা
ধরি, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ x
এখন, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° এবং
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°।
∴x + (x+5°) + 90° = 180°
⇒x° + x° = 180°-95°
⇒2x° = 85°
∴x° = 42.5°
৫৮.
একটি বইয়ের দাম ২৪০ টাকা এবং এই দাম প্রকৃত দামের ৮০%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেয়া হয়।
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ২০ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
৮০ টাকা বইয়ের দাম হলে প্রকৃত দাম ১০০ টাকা
২৪০ টাকা হলে বইয়ের প্রকৃত দাম (১০০×২৪০)/৮০ = ৩০০ টাকা।
∴সরকার ভর্তুকি দেয় (৩০০ - ২৪০) = ৬০ টাকা।
৫৯.
একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ক) ২বর্গ একক
  2. খ) πবর্গ একক
  3. গ) π বর্গ একক
  4. ঘ) ১ বর্গ একক
ব্যাখ্যা

r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = πr বর্গ একক।
∴ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = π.1 = π বর্গ একক।

৬০.
আয়তক্ষেত্রের কয়টি কোণ সমকোণ?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সবগুলো কোণ সমকোণ। অর্থাৎ, আয়তক্ষেত্রের চারটি কোণই সমকোণ।
৬১.
রাত ১১.৫৯ মিনিটে তুমুল ঝড় বৃষ্টি হলে, ঠিক ৭২ ঘন্টা পর রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ২৫%
  2. খ) ১০০%
  3. গ) ০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা
ঠিক ৭২ ঘণ্টা পর সময় হবে রাত ১১.৫৯ মিনিট। রাতের বেলা রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা ০%।
৬২.
x3-x2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে-
  1. ক) -6
  2. খ) 4
  3. গ) -8
  4. ঘ) 2
ব্যাখ্যা
এরকম অংক থাকলে যদি হরে (ভাজকে) ভগ্নাংশ না থাকে তবে,
হরের মানকে শূন্য ধরে x এর মান বের করতে হবে।
তারপর f(x এর ওই মান) বের করতে হবে।
So, x-2 = 0
x = 2
f(2) = (2)3 - 22= 4
৬৩.
x3+ x2y, x2y+xy2 এর লসাগু কোনটি?
  1. ক) x+y
  2. খ) xy(x+y)
  3. গ) x2y(x+y)
  4. ঘ) xy
ব্যাখ্যা
১ম রাশি = x3+ x2y = x2(x+y)
২য় রাশি = x2y+xy2 = xy(x+y)
∴ নির্ণেয় ল.সা.গু. = x2y(x+y)
৬৪.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) সরল কোণ
  2. খ) পুরক কোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) সন্নিহিত কোণ
ব্যাখ্যা
দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। আবার, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৬৫.
a+b = 7 এবং a-b = 3 হলে 7ab/(a2-b2) = কত?
  1. ক) 48
  2. খ) 27
  3. গ) 84
  4. ঘ) 12
অনির্ধারিত
ব্যাখ্যা
7ab/(a2 - b2)
= 7[{(a+b)/2}2 - {(a-b)/2}2]/(a+b)(a-b)
= 7[{7/2}2 - {3/2}2]/(7)(3)
= (49/4 - 9/4)/3
= 3.33
৬৬.
72×75×33×43×28 কে ন্যুনতম কত দ্বারা গুন করলে গুনফল একটি পুর্নবর্গ সংখ্যা হবে?
  1. ক) 5
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
72×75×33×43×28
= 8×9×25×3×33×43×28
= 23×32×52×3×33×(22)3×28
= 217×36×52
= (218×36×52)/2
= {(29)2×(33)2×52}/2
সুতরাং ২ দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৬৭.
P = {x∈n : 2<x≤6} এবং Q = {x∈N : x জোড় সংখ্যা এবং x≤8} হলে P∩Q এর মান হবে-
  1. ক) {4,6}
  2. খ) {2,3,5}
  3. গ) {2,4,6,8}
  4. ঘ) {2,3,4,5,6,8}
ব্যাখ্যা
P = {3,4,5,6} এবং Q = {2,4,6,8}
∴P∩Q = {3,4,5,6}∩{2,4,6,8} = {4,6}
৬৮.
log2(1/32) এর মান কত?
  1. ক) -5
  2. খ) -1/5
  3. গ) -1
  4. ঘ) 1/32
ব্যাখ্যা
log2(1/32) = log22-5 = -5log22 = -5 × 1 = -5.
৬৯.
৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে সমান দক্ষতার ২০ জন শ্রমিক সে কাজ কতদিনে শেষ করবে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
৩০ জন শ্রমিক কাজটি করে ২০ দিনে
২০ জন শ্রমিক করবে = (৩০×২০)/২০ = ৩০ দিনে
৭০.
একটি লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি ১৬ মিটার উচুতে ভেঙ্গে থাকলে এর উচ্চতা কত?
  1. ক) ৪৮ মিটার
  2. খ) ৩৬ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৩২ মিটার
ব্যাখ্যা

এখানে, BC = 16, ∠BDC = 30 sin30° = BC/CD
⇒CD = 16/(½) = 32
সুতরাং খুঁটিটির উচ্চতা = (16 + 32) = 48 মিটার।
৭১.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চ ৩ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্রীর সংখ্যা কত?
  1. ক) ৩৬ জন
  2. খ) ৬০ জন
  3. গ) ৬৪ জন
  4. ঘ) ২৪ জন
ব্যাখ্যা
ছাত্রীর সংখ্যা ক হলে,
প্রশ্নমতে, ক/৪ + ৩ = ক/৩ - ৬/৩
⇒ক/৪ + ৩ = ক/৩ - ২
⇒ক/৩ - ক/৪ = ৩+২
⇒(৪ক - ৩ক)/১২ = ৫
∴ক = ৬০
৭২.
3x2+x-10 এর উৎপাদক কত?
  1. ক) (x+2)(3x-5)
  2. খ) (x+2)(3x+5)
  3. গ) (x-2)(3x-5)
  4. ঘ) (x-2)(3x+5)
ব্যাখ্যা
3x2+x-10
= 3x2+6x-5x-10
= 3x(x+2) - 5(x+2)
= (x+2)(3x-5)
৭৩.
Computer এর মুল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) সিলিকন
  3. গ) কোনোটিই নয়
  4. ঘ) প্লাস্টিক
ব্যাখ্যা
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। Source: LiveMCQ Archive
৭৪.
কম্পিউটারে গণনার একক কোনটি?
  1. ক) সেন্টিমিটার
  2. খ) বাইট
  3. গ) ডেসিবল
  4. ঘ) মিটার
ব্যাখ্যা
বাইনারি পদ্ধতিতে কম্পিউটার গণনার একক বাইট। উৎসঃ দৈনিক প্রথম আলো
৭৫.
ওয়েব অর্থ কি?
  1. ক) পোশাক
  2. খ) ছবি
  3. গ) জাল
  4. ঘ) মানুষ
ব্যাখ্যা
অভিগম্য অভিধান অনুসারে 'web' শব্দের বাংলা পরিভাষা - জাল।
৭৬.
বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ১১
ব্যাখ্যা
সংবিধানের ২য় ভাগে রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে এবং.২য় ভাগের ৮ম অনুচ্ছেদে ৪ টি মূলনীতির উল্লেখ রয়েছে। মূলনীতি গুলো হছে - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। উৎসঃ বাংলাদেশ সংবিধান
৭৭.
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
  1. ক) বেইজিং
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) টোকিও
ব্যাখ্যা
World Population Review অনুসারে বর্তমানে জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর টোকিও, এরপরেই অবস্থান নয়া দিল্লী এবং সাংহাই শহরের।
৭৮.
সুনামি(Tsunami) কোন ভাষার শব্দ?
  1. ক) চীনা
  2. খ) জাপানি
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ, এর অর্থ পোতাশ্রয় ঢেউ। সমুদ্র তলদেশে প্রচণ্ড মাত্রার ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ-আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকাজুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূকম্পনে সৃষ্ট এ সমুদ্র ঢেউ সুনামি নামে পরিচিত।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
৭৯.
সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চাপাইনবাবগঞ্জ
  2. খ) দিনাজপুর
  3. গ) চুয়াডাঙ্গা
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
সোনা মসজিদ স্থলবন্দর চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এছাড়াও দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলায় অবস্থিত এবং ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর। উৎসঃ বাংলাপিডিয়া
৮০.
নীলগিরি কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবন
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলো হলো - বগালেক, চিম্বুক পাহাড়, মেঘলা, স্বর্ণমন্দির, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ইত্যাদি। উৎসঃ দৈনিক যুগান্তর
৮১.
পদ্মাসেতুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪.৫কিমি
  2. খ) ৬.১৫কিমি
  3. গ) ১০.৫২কিমি
  4. ঘ) ১.৮ কিমি
ব্যাখ্যা
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি বা ৬১৫০ মিটার। এর স্প্যান সংখ্যা ৪১ টি। প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। উৎসঃ প্রথম আলো
৮২.
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) শামিম শিকদার
  2. খ) রবিউল হোসেন
  3. গ) তানভীর কবির
  4. ঘ) সৈয়দ মাইনুল হোসেন
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও আত্মত্যাগের প্রতীক। ২০.১০ একর জমির উপর স্মৃতিসৌধটি স্থাপিত। ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত। স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়। ২৩টি স্তম্ভ পাকিস্তানের ২৩ বছর শাসনের প্রতীক। এই ২৩ বছরে বাঙালি জাতি ধীরে ধীরে যে সংগ্রাম গড়ে তোলে, তার প্রতীকও ২৩টি স্তম্ভ।
[সূত্র: বাংলাপিডিয়া]
৮৩.
ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৮০
  3. গ) ১৯৯৪
  4. ঘ) ১৯৬৪
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে। ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে। ৬ই মার্চ ১৯৭৫ সাল হতে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম। ১৯৮০ সালে শুরু হয় বিটিভির রঙিন সম্প্রচার। Source: btv.gov.bd
৮৪.
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা-
  1. ক) বিল গেটস
  2. খ) টিম কুক
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) মার্ক জুকারবার্গ
ব্যাখ্যা
ফেইসবুক বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জুকারবার্গ এবং তার কয়েকজন বন্ধু মিলে চালু করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত।
(সূত্র: ফেইসবুক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : নবম-দশম শ্রেণী)।
৮৫.
বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
  1. ক) মেঘনা
  2. খ) যমুনা
  3. গ) কর্ণফুলি
  4. ঘ) পদ্মা
ব্যাখ্যা
মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। Source: kamalnagar.lakshmipur.gov.bd
৮৬.
২০১০ সালের ব্রিটেনের 'নাইট' উপাধি পান-
  1. ক) ফজলে হাসান আবেদ
  2. খ) ডাঃ মোহাম্মদ ইব্রাহিম
  3. গ) এম আর খান
  4. ঘ) বিচারপতি সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
স্যার ফজলে হাসান আবেদ ১৯৭২ সালে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠা করেন যা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও। ২০১০ সালে তিনি ব্রিটেনের নাইটহুড উপাধি ও ২০১৯ সালে ইদান পুরস্কার লাভ করেন। সূত্রঃ দৈনিক প্রথম আলো
৮৭.
মাদার তেরেসার জন্মস্থান কোথায়?
  1. ক) জার্মানি
  2. খ) ইংল্যান্ড
  3. গ) আলবেনিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
Mother Teresa was born in Macedonia on August 26,1910. Her family was of Albanian descent. Source: nobelprize.org
৮৮.
'The land of the Thunder Dragon' (বজ্র ড্রাগনের দেশ) হিসেবে পরিচিত কোন দেশটি?
  1. ক) ভুটান
  2. খ) হংকং
  3. গ) চীন
  4. ঘ) নেপাল
ব্যাখ্যা
ভুটান 'The land of the Thunder Dragon' (বজ্র ড্রাগনের দেশ) হিসেবে পরিচিত। Source: un.org
৮৯.
প্রাচীন বাংলার নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?
  1. ক) সমতট
  2. খ) বরেন্দ্র
  3. গ) রাঢ়
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
প্রত্নতত্ত্ববিদ্গণ হরিকেল বলতে শ্রীহট্ট বা সিলেট ও চট্টগ্রামের পূর্বাঞ্চলকে নির্দেশ করেন। চীনা পরিব্রাজক ইৎসিং বলেছেন - হরিকেল ছিল পূর্ব ভারতের সীমায়। হরিকেল জনপদের দক্ষিণে অবস্থিত ছিলো তাম্রলিপ্ত জনপদ। বর্তমান পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত -জনপদের প্রাণকেন্দ্র।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব-সভ্যতা
৯০.
২০২২ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) আমেরিকা
  2. খ) ভারত
  3. গ) কাতার
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে। Source: Fifa
৯১.
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ এর উৎক্ষেপণকারী রকেটটি কোন দেশে তৈরী হয়েছে?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 রকেটটির মাধ্যমে। SpaceX যুক্তরাষ্ট্রের কোম্পানি। CEO - Elon Musk

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা

সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৯২.
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কোন তারিখে জারি করা হয়?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২৬ এপ্রিল, ১৯৭১
  3. গ) ২৫ মে, ১৯৭১
  4. ঘ) ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন। উৎসঃ বাংলাপিডিয়া
৯৩.
'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানোএকুশে ফেব্রয়ারি আমি কি ভুলিতে পারি' গানটির প্রনেতা কে?
  1. ক) সত্য সাহা
  2. খ) আব্দুল গাফফার চৌধুরী
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।” - এই কবিতাটি রচনা করেছিলেন ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফ্ফার চৌধুরী। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্রমিছিলে গুলি চালানোর প্রেক্ষাপটেই রচিত হয়েছিল কবিতাটি। এটি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও মোহাম্মদ সুলতান কর্তৃক প্রকাশিত “একুশে ফেব্রুয়ারি” সংকলনে 'একুশের গান' হিসেবে ছাপা হয় ১৯৫৩ সালের মার্চ মাসে। এটি প্রথমে সুর করেন - আবদুল লতিফ এবং বর্তমানে যে সুরে গাওয়া হয়, তা করেছেন - আলতাফ মাহমুদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড. সৌমিত্র শেখর
৯৪.
বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?
  1. ক) ফেঞ্চুগঞ্জ
  2. খ) জামালপুর
  3. গ) আশুগঞ্জ
  4. ঘ) কর্ণফুলি
ব্যাখ্যা

১৯৬১ সালে বাংলাদেশে প্রথম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইগাঁওয়ে স্থাপিত হয়। এটি ফেঞ্চুগঞ্জ সারকারখানা বা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ নামে পরিচিত।
দেশের প্রধান সার কারখানা গুলো হল-
ঘোড়াশাল সার কারখানা,
শাহজালাল সার কারখানা,
আশুগঞ্জ সার কারখানা,
পলাশ ইউরিয়া সার কারখানা,
চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানা।
সূত্রঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা ওয়েবসাইট ও একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোল বই (উন্মুক্ত)।

৯৫.
বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতি পূর্ণ হয়?
  1. ক) ৭০ জন
  2. খ) ৮০ জন
  3. গ) ৯০ জন
  4. ঘ) ৬০ জন
ব্যাখ্যা
সংবিধান অনুযায়ী, ন্যূনতম ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে সংসদের কোরাম হয় না। কোরাম না থাকলে বৈঠক স্থগিত বা মুলতবি করতে হয়। Source: উৎসঃ minlaw.gov.bd & প্রথমআলো
৯৬.
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২০
  2. খ) ১৯২৫
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯১৯
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য নিযে জাতিসংঘ গঠিত হয়। এর আগে একই বছরের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর পোল্যান্ড সনদে স্বাক্ষর করে।
৯৭.
'The God of Small Things' বইটি কার লিখা?
  1. ক) অরুন্ধতী রায়
  2. খ) সুচিত্রা ভট্টাচার্য্য
  3. গ) মহাশ্বেতা দেবী
  4. ঘ) অনিতা দেশাই
ব্যাখ্যা
In 1997 Arundhati Roy published her debut novel, The God of Small Things to wide acclaim. The semi-autobiographical work departed from the conventional plots and light prose that had been typical among best-sellers. [Source: Britannica]
৯৮.
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইরাক
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
This list is in order of oil production as well, so the United States of America ranks as the country with the highest rates of oil production.Source: worldpopulationreview.com
৯৯.
কোনটি টুথপেষ্ট তৈরিতে ব্যবহৃত হয়?
  1. ক) সিডার উড
  2. খ) তারপিনল
  3. গ) লিনানল
  4. ঘ) মেনথল
ব্যাখ্যা
টুথপেস্ট তৈরিতে উপাদান হিসেবে মেনথল ব্যবহৃত হয়। দাঁত ব্রাশ করলে শীতল এবং ফ্রেশ অনুভূতির উৎস মেনথল।
১০০.
'The Audacity of Hope' বইটি কার লেখা?
  1. ক) বারাক ওবামা
  2. খ) জর্জ ওয়াশিংটন
  3. গ) হেনরী কিসিঞ্জার
  4. ঘ) বিল ক্লিনটন
ব্যাখ্যা
'The Audacity of Hope' বইটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা। বিল ক্লিনটনের লেখা বইয়ের নাম My Life। Source: nytimes.com