পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
কোনটি ছাড়া কম্পিউটার চালু করা যায় না?
  1. ক) মাউস
  2. খ) কীবোর্ড
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালনা করা অসম্ভব। 

- অপারেটিং সিস্টেম বা ওএস একটি সিস্টেম সফটওয়্যার।
- কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেম কাজ শুরু হয়ে যায়।
- অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারকে সচল ও ব্যবহার উপযোগী করে রাখে।
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ বা ইন্টারফেসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। যথা–
১. টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text based Interface)
২. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম (Graphical User Interface)

উদাহরণ- উইন্ডোজ, ম্যাক ইত্যাদি হলো অপারেটিং সিস্টেম।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
.
মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম নয় কোনটি?
  1. ক) LINUX
  2. খ) UNIX
  3. গ) WINDOWS NT
  4. ঘ) WINDOWS 98
ব্যাখ্যা
WINDOWS 98 হচ্ছে একটি মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। 

- মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম- অনেকগুলো প্রোগ্রাম যখন একসাথে CPU দ্বারা Execute হয় তখন তাকে মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম বলে।  
- মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম পদ্ধতিটি ডিভাইসের উপর নির্ভরশীল। 
- মাল্টিপ্রসেসিং বলতে দুই বা ততোধিক নির্দেশনা সমান্তরালভাবে দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ কর্তক পরিচালিত হওয়া বুঝায়। 

সূত্র- ৫৪ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
.
MS-DOS অপারেটিং সিস্টেমটি কত বিট বিশিষ্ট হয়?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ৬৪
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
MS-DOS অপারেটিং সিস্টেমটি ১৬ বিট বিশিষ্ট হয়।

- MS-DOS হচ্ছে একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। 
- অপারেটিং সিস্টেম বা ওএস একটি সিস্টেম সফটওয়্যার।
- কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেম কাজ শুরু হয়ে যায়।
- অপারেটিং সিস্টেম একটি কম্পিউটারকে সচল ও ব্যবহার উপযোগী করে রাখে।

সূত্র- Indiana University Website [লিঙ্ক]
.
এমবেডেড কম্পিউটার সিস্টেম কোথায় ব্যবহৃত হয়?
  1. ক) ATMs
  2. খ) Cash registers
  3. গ) Smartphones
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটার সিস্টেম যে সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়- 
ATMs
Cars
Cash registers
Cell phone and Smartphones
DVD and Blu-ray players
Home appliances, like dishwashers, microwaves, refrigerators, and washing machines
Manufacturing robots
Medical equipment
Printers, copiers, and fax machines
Security cameras
Smoke detectors
Televisions
Traffic lights
Ventilating systems

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
.
ইন্টিগ্রেটেড সার্কিট কে আবিষ্কার করেন?
  1. ক) John Backjar
  2. খ) Jack Kilby
  3. গ) Dr. Grass Hopper
  4. ঘ) Dr. John Kamony
ব্যাখ্যা
১৯৫৮ সালে Jack Kilby ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন। 

- ইন্টিগ্রেটেড সার্কিটের ফলে বিদ্যুৎ প্রবাহের গতিপথের এক পরিপূর্ণ রূপ আবিষ্কার হয়।
- John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN (Formula Translation). 
- Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস অ্যাপ্লিকেশন ল্যাংগুয়েজ COBOL.
- Dr. John Kamony আবিষ্কার করেন উন্নত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। 

সূত্র- ১০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
.
IBM-709 কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
IBM-709, হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ- 
- প্রধান ইলেকট্রনিক উপাদান হিসাবে ভালভ বা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত।
- কম্পিউটিং ক্ষমতা সীমিত ছিল।
- বৃহদাকার ইলেক্ট্রনিক কম্পিউটার। 
- কাজের সময় খুব গরম হতো। 
- সীমিত তথ্য ধারণ করতো। 
- পাগ বোর্ড দিয়ে প্রোগ্রাম চালনা করা হতো। 

উদাহরণ- IBM-650,704,709, UNIVAC-1 ইত্যাদি। 

সূত্র- ১৫ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
.
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর সম্পর্কে ধারণা কে প্রদান করেন?
  1. ক) Ed Roberts
  2. খ) Maurice Wilkes
  3. গ) Howard H. Aiken
  4. ঘ) Charles Babbage
ব্যাখ্যা
সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর সম্পর্কে Maurice Wilkes ১৯৫১ সালে ধারণা প্রবর্তন করেন। 

- মাইক্রোপ্রসেসর (Microprocessor) হল একক ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিলিকন চিপ।
- এটি মাইক্রোকম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ।
- মাইক্রোপ্রসেসর একক চিপ বা আইসি আকারে মাইক্রোকম্পিউটারের ভেতরে সন্নিবিষ্ট থাকে।
- মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রোকম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সমাধান করা হয়।

সূত্র- Computer History [লিঙ্ক]
.
সর্বপ্রথম আবিষ্কৃত পোর্টেবল কম্পিউটারটির নাম কী?
  1. ক) Dynabook
  2. খ) IBM 5100
  3. গ) Osborne I
  4. ঘ) Epson HX-20
ব্যাখ্যা
সর্বপ্রথম আবিষ্কৃত পোর্টেবল কম্পিউটার- IBM 5100. 

- IBM ১৯৭৫ সালে এটি বাজারে আনে, যা পরবর্তীতে ল্যাপটপ নামক ছোট কম্পিউটারে রূপ নেয়। 
- Alan Kay ১৯৭৬ সালে Dynabook নামক পোর্টেবল কম্পিউটার আবিষ্কার করেন। 
- Adam Osborne এপ্রিল, ১৯৮১ সালে Osborne-I নামক পোর্টেবল কম্পিউটার আবিষ্কার করেন। 
- এপসণ কোম্পানি ১৯৮১ সালে Epson HX-20 নামক ল্যাপটপ বাজারে নিয়ে আসেন, যেইটার সাথে প্রিন্টারের সুবিধাও ছিল। 

সূত্র- Computer Hope Website [লিঙ্ক]
.
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার ভাইরাসটির নাম কী?
  1. ক) The Rabbit Virus
  2. খ) The Brain Boot Sector Virus
  3. গ) Morris worm
  4. ঘ) The LoveLetter Virus
ব্যাখ্যা
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার ভাইরাসটির নাম হচ্ছে The Brain Boot Sector Virus. 

-The Brain Boot Sector Virus হচ্ছে প্রথম কম্পিউটার ভাইরাস যা ১৯৮৬ সালে শনাক্ত করা হয়েছিল। 
- সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস ধারণার প্রবক্তা হলেন John von Neumann (১৯৪৯)। 
- Morris worm নামক কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন Robert Morris, ১৯৮৮ সালের ২রা নভেম্বর। 

সূত্র- Kaspersky Antivirus Website [লিঙ্ক]
১০.
নিম্নের কোনটি কম্পিউটার অ্যান্টিভাইরাস?
  1. ক) Malwarebytes
  2. খ) Companion
  3. গ) Command Purpose
  4. ঘ) Perrin
ব্যাখ্যা
Malwarebytes হচ্ছে একটি কম্পিউটার অ্যান্টিভাইরাস। 

- অ্যান্টিভাইরাস হচ্ছে একধরনের কম্পিউটার প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার সিস্টেমের ভাইরাস রোধ করতে সাহায্য করে থাকে। 

আরও কিছু জনপ্রিয় কম্পিউটার অ্যান্টিভাইরাসের নামসমূহ-
- বিটডিফেন্ডার(Bitdefender)
- নর্টন(Norton Antivirus)
- এভিরা ফ্রি এন্টিভাইরাস (Avira Free Antivirus)
- এভিজি এন্টিভাইরাস ফ্রি(AVG Free Antivirus)
-এভাস্ট ফ্রি এন্টিভাইরাস (Avast Free Antivirus)
- ম্যাকফি(McAfee)
- ক্যাসপারাস্কি (Kaspersky)
- থ্রি সিক্সটি সিকিউরিটি (360 Security)  

সূত্র- Malwarebytes Website [লিঙ্ক]