পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

পরীক্ষাবার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯০
সিলেবাস
Exam - 12 Full Model Test - 02 Topic: Full Syllabus
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ] · তারিখ অনির্ধারিত · ৯০ প্রশ্ন

.
Public Servant এর সংজ্ঞা পেনাল কোড-এর কত ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ১২
  2. ১৪
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
♦ পেনাল কোডের ২১ ধারায় পাবলিক সার্ভেন্ট কারা কারা হবেন এর দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে। পেনাল কোডের ২১ ধারায় ১১ শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট বলা হয়েছে।
.
সাধারণত অপরাধের বিচার বা অনুসন্ধান কোন আদালতে হয়?
  1. যেখানে অভিযোগকারী বসবাস করে
  2. যেখানে অভিযুক্ত বসবাস করে
  3. যেখানে অপরাধ সংঘটিত হয়
  4. উপরের যে কোনো টি তে
সঠিক উত্তর:
যেখানে অপরাধ সংঘটিত হয়
উত্তর
সঠিক উত্তর:
যেখানে অপরাধ সংঘটিত হয়
ব্যাখ্যা
♦ ফৌজদারি কার্যবিধিতে ১৭৭ ধারার বিধান মোতাবেক সাধারণত অপরাধ সংঘটন যে স্থানে হবে সেই স্থানের আদালতেই তার অনুসন্ধান ও বিচার হবে

♦ ফৌজদারি কার্যবিধির ১৭৯ ধারার  বিধান মোতাবেক অপরাধ সংঘটন একস্থানে এবং অপরাধের পরিণাম অন্যস্থানে হয় তাইলে ২ স্থানের যেকোন একটিতে বিচার করা যাবে। 

♦ ফৌজদারি কার্যবিধির ১৮২ ধারার বিধান মোতাবেক অপরাধ সংঘটন স্থান অনিশ্চিত হলে যে কোন আদালতে বিচার বা অনুসন্ধান করতে পারবে।
.
চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হলে কোনটি থাকা আবশ্যক?
  1. নালিশী জমিতে বাদীর নিরংকুশ দখল
  2. নালিশী জমিতে বাদীর নিরংকুশ স্বত্ব
  3. নালিশী জমিতে বাদীর ঘরবাড়ি বা প্রযোজ্য ক্ষেত্রে ফসল থাকা
  4. নালিশী জমিতে বিবাদীর স্বত্ব না থাকা।
সঠিক উত্তর:
নালিশী জমিতে বাদীর নিরংকুশ দখল
উত্তর
সঠিক উত্তর:
নালিশী জমিতে বাদীর নিরংকুশ দখল
ব্যাখ্যা
♦ চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় প্রধানত বাদীর নিরংকুশ দখল বা exclusive possession প্রমাণিত হওয়া আবশ্যক। বাদীর স্বত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ না। prima facie স্বত্ব থাকাই যথেষ্ট হয়।
.
চোরাই মালের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে?
  1. ৪১১
  2. ৪১২
  3. ৪১০
  4. ৩৭৮
সঠিক উত্তর:
৪১০
উত্তর
সঠিক উত্তর:
৪১০
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ৪১০ ধারায় চোরাই  মালের সংজ্ঞা রয়েছে। দণ্ডবিধির ৪১০ ধারা মতে যে সকল মাল বা সম্পত্তি চোরাই মাল বলে গণা হবে তা হল-

(i) চুরির মাধ্যমে অর্জিত সম্পত্তি

(ii) বলপূর্বক গৃহীত সম্পত্তি

(iii) দস্যুতা এবং ডাকাতিমূলে হস্তান্তরিত সম্পত্তি এবং 

(iv) অপরাধমূলকভাবে আত্মসাৎকৃত ও বিশ্বাসভঙ্গের দ্বারা অর্জিত সম্পত্তিকে চোরাই মাল বা Stolen Property বলে।


♦উক্ত চোরাই মাল যখন আইনানুগভাবে দখলের অধিকারী লোকের দখলে আসে, তখন সেগুলো আর চোরাই সম্পত্তি থাকে না।
.
ফৌজদারি কার্যবিধিতে কোন বিষয়ে বিধান নেই?
  1. রিভিউ
  2. রিভিশন
  3. আগাম জামিন
  4. হেবিয়াস কর্পাস
সঠিক উত্তর:
রিভিউ
উত্তর
সঠিক উত্তর:
রিভিউ
ব্যাখ্যা
♦ ফৌজদারি কার্যবিধিতে রিভিউ এর কোনো বিধান নেই। রিভিশনের বিধান ৪৩৫, ৪৩৯ ও ৪৩৯ক ধারায় আছে। ৪৯১ ধারায় হেবিয়াস কর্পাসের বিধান আছে। ৪৯৮ ধারায় আগাম জামিনের বিধান আছে।
.
কয় পদ্ধতিতে অপরাধের সহায়তা (abetment) করা যায়?
  1. ২ ভাবে
  2. ৩ ভাবে
  3. ৪ ভাবে
  4. অসংখ্য ভাবে
সঠিক উত্তর:
৩ ভাবে
উত্তর
সঠিক উত্তর:
৩ ভাবে
ব্যাখ্যা
♦ যে সমস্ত কাজ করলে অপরাধ হয় সেই সমস্ত কাজ করার জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোন ইন্ধন যোগান কিংবা সমর্থন করাকে আইনের ভাষায় প্ররোচনা বা Abetment বলা হয়ে। 
     ♦ ১০৭ ধারা অনুযায়ী ৩ ভাবে প্ররোচনা বা অপরাধে সহায়তা অপরাধ হতে পারে

      (i) কাউকে প্ররোচিত করে  (instigation)

      (ii) ষড়যন্ত্রে অংশগ্রহণ করে  (engagement)

      (iii) কার্য বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে সাহায্য করে  (aiding)
.
বার কাউন্সিলের স্থায়ী কমিটি কোনটি ?
  1. নির্বাহী কমিটি
  2. আর্থিক কমিটি
  3. আইন শিক্ষা কমিটি
  4. উপরের সবগুলাই
সঠিক উত্তর:
উপরের সবগুলাই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলাই
ব্যাখ্যা
♦ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972-এর ১১ অনুচ্ছেদে ৩ টি স্থায়ী কমিটির (Standing Committees] উল্লেখ আছে।
♦ ১১(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বার কাউন্সিল নিম্নলিখিত স্থায়ী কমিটি” নিয়ে গঠিত হবে

১. নির্বাহী কমিটি 

২. আর্থিক কমিটি 

৩. আইন শিক্ষা কমিটি
.
Criminal Conspiracy কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ১২০
  2. ১২০ক
  3. ১২১
  4. ১২১ক
সঠিক উত্তর:
১২০ক
উত্তর
সঠিক উত্তর:
১২০ক
ব্যাখ্যা
দণ্ডবিধির ১২০ক ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ তথা কোন অবৈধ কাজ করার জন্য অথবা কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য দুই বা ততোধিক ব্যক্তির সম্মতিকে অপরাধমূলক ষড়যন্ত্র বা Criminal Conspiracy বলে।

♦ ১২০ক ধারামতে ২ ভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ হতে পারে। যথা:

      (i) কোন অবৈধ কাজ করার জন্য সম্মতির মাধ্যমে

      (ii) কোন বৈধ কাজ অবৈধ উপায়ে করার সম্মতির মাধ্যমে
.
দলিল বাতিলের মোকদ্দমা করা যায় কখন?
  1. দলিলটি বাতিল হলে
  2. দলিলটি বাতিলযোগ্য হলে
  3. দলিলটি নিবন্ধিত হলে
  4. ক+খ
সঠিক উত্তর:
ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ক+খ
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ৩৯ ধারায় বলা আছে যে কোনো দলিল যদি void (বাতিল) বা voidable (বাতিলযোগ্য) হয় তখন যে পক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করে সে আদালতে উক্ত দলিল বাতিলের মামলা করতে পারবেন। দলিল নিবন্ধিত হওয়া শর্ত নয়।
১০.
একটি সমাবেশ বেআইনি সমাবেশ হতে হলে এই সমাবেশে-
  1. সর্বোচ্চ ৫ জন ব্যক্তি থাকতে হবে
  2. অনুর্ধ্ব ৫ জন ব্যক্তি থাকা আবশ্যক
  3. ৫ বা ততোধিক ব্যক্তি থাকা আবশ্যক
  4. অসংখ্য ব্যক্তি থাকা আবশ্যক
সঠিক উত্তর:
৫ বা ততোধিক ব্যক্তি থাকা আবশ্যক
উত্তর
সঠিক উত্তর:
৫ বা ততোধিক ব্যক্তি থাকা আবশ্যক
ব্যাখ্যা
♦ দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনি সমাবেশের বিধান রয়েছে। পাঁচ বা ততোধিক ব্যক্তি জনসাধারনের শান্তি শৃঙ্খলা  বিঘ্নকারী কোন সমাবেশ করলে তাকে বেআইনি সমাবেশ বলে।

♦ পেনাল কোড-এর ১৪১ ধারা মতে বে-আইনি সমাবেশে ৫ বা ততোধিক ব্যক্তি থাকা আবশ্যক।
১১.
FIR দায়ের করা যায় ফৌজদারী কার্যবিধির কোন ধারার বিধান মোতাবেক?
  1. ১৫৪
  2. ১৫৫
  3. ১৫৬
  4. ১৫৭
সঠিক উত্তর:
১৫৪
উত্তর
সঠিক উত্তর:
১৫৪
ব্যাখ্যা
♦ ১৫৪ ধারায় আমলযোগ্য অপরাধ আমলে নিয়ে এফআইআর (FIR) রেকর্ড করার বিধান আছে।

♦ আমলযোগ্য কোন অপরাধ সংঘটিত হলে থানায় লিখিতভাবে বা মৌখিকভাবে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তা ১৫৪ ধারানুযায়ী বি.পি. ২৭ নং ফরমে লিপিবদ্ধ করা হয় যা FIR বা প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত।

♦ অর্থাৎ আমলযোগ্য কোন অপরাধ সংঘটিত হলে থানায় লিখিতভবে কিংবা মৌখিকভাবে খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তা নির্ধারিত বইতে লিপিবদ্ধ করাকে FIR বা এজাহার বলে।
১২.
নিম্নের কে সাক্ষী হতে পারবে না?
  1. বধির
  2. শিশু
  3. উন্মাদ
  4. উপরের কেউই হতে পার বে না।
সঠিক উত্তর:
উন্মাদ
উত্তর
সঠিক উত্তর:
উন্মাদ
ব্যাখ্যা
♦ পাগল বা উন্মাদ ছাড়া সকলেই সাক্ষী হতে পারবে। সাক্ষী হওয়ার জন্য সেই যোগ্য যে প্রশ্ন বুঝতে পারে এবং প্রেক্ষিতে উত্তর প্রদানে সক্ষম
১৩.
পেনাল কোডে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি বর্ণিত হয়েছে-
  1. ১৯১ ধারায়
  2. ১৯২ ধারায়
  3. ১৯৩ ধারায়
  4. ১৯৪ ধারায়
সঠিক উত্তর:
১৯৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৯৩ ধারায়
ব্যাখ্যা
♦ ১৯১ ধারায় মিথ্যা সাক্ষ্যের সংজ্ঞা, ১৯২ ধারায় মিথ্যা সাক্ষ্য সাজানোর সংজ্ঞা দেওয়া হয়েছে।

♦ পেনাল কোডে্র ১৯৩ ধারায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি (Punishment for false evidence ) দেওয়া আছে : মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য তৈরি করার শাস্তিঃ

১) অন্য কোন ক্ষেত্রে হলে-৩ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন

২) বিচার বিভাগীয় কার্যক্রম হলে- ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড

ব্যাখ্যা ১:- সামরিক আদালত সংঘটিত বিচারও একটি বিচার বিভাগীয় কার্যক্রম

ব্যাখ্যা ২:- কোন আদালতের কোন কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আইনের নির্দেশানুগ প্রারম্ভিক তদন্ত ও বিচারবিভাগী কার্যক্রমের একটি পর্যায় যদিও সে তদন্ত কোন আদালতে সংঘটিত নাও হতে পারে।
১৪.
যেদিন তামাদির মেয়াদ শেষ হয় সেদিন আদালত বন্ধ থাকলে এর ফলাফল কী?
  1. আদালত যে কয়দিন বন্ধ থাকবে আদালত খোলার ততোদিনের মধ্যে মামলা করা যাবে
  2. আদালত যেদিন খুলবে ঠিক সেদিনই মামলা করতে হবে।
  3. আদালত বন্ধ হওয়ার আগেই মোকদ্দমা দায়ের করতে হবে
  4. আদালত খোলার পর ৭ দিনের মধ্যে দায়ের করতে হবে।
সঠিক উত্তর:
আদালত যেদিন খুলবে ঠিক সেদিনই মামলা করতে হবে।
উত্তর
সঠিক উত্তর:
আদালত যেদিন খুলবে ঠিক সেদিনই মামলা করতে হবে।
ব্যাখ্যা
♦ তামাদি আইনের ৪ ধারার বিধান মোতাবেক কোনো মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ অতিক্রান্ত হওয়ার দিন আদালত বন্ধ থাকলে (সরকারি ছুটির বন্ধ) উক্ত মোকদ্দমা যেদিন আদালত খুলবে সেদিন দায়ের করতে হবে।
১৫.
কোনো মোকদ্দমায় res sub-judice নীতির প্রয়োগ হলে এর ফলাফল কী?
  1. পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি খারিজ হবে।
  2. পূর্ববর্তী মোকদ্দমাটির কার্যক্রম স্থগিত করা হবে।
  3. পরবর্তী মোকদ্দমাটির আরজি প্রত্যাখ্যান করা হবে।
  4. পরবর্তী মোকদ্দমাটির কার্যক্রম স্থগিত করা হবে।
সঠিক উত্তর:
পরবর্তী মোকদ্দমাটির কার্যক্রম স্থগিত করা হবে।
উত্তর
সঠিক উত্তর:
পরবর্তী মোকদ্দমাটির কার্যক্রম স্থগিত করা হবে।
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধির ১০ ধারা মোতাবেক কোনো একই বিষয় নিয়ে একই  পক্ষদের মধ্যে পূর্বেই একটি মোকদ্দমা চলমান থাকলেল পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটির কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। 

♦ ধারা ১০ অনুযায়ী মামলা স্থগিত রাখাবে। এই ধারায় বলা আছে যে, কোন আদালত এমন কোন মামলার বিচার চালায়ে যাবেন না, যার বিচার বিষয়বস্তু প্রত্যক্ষভাবে এবং মূলত পূর্বে দায়েরকৃত অপর একটি মামলাও বিচার্য বিষয়, তা একই পক্ষগণের মধ্যে অথবা এমন পক্ষগণের মধ্যে যাদের অধীনে তারা বা তাদের মধ্যে কোন একজনের সূত্রে পরবর্তী মামলার পক্ষগণ বা পক্ষগণের মধ্যে কোন একজন স্বত্ব দাবী করেন, যেখানে এরূপ মামলা একই অথবা বাংলাদেশের অন্য কোন আদালতে বিচারাধীন আছে, যে আদালতের প্রার্থীত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে অথবা বাংলাদেশের বাইরে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা চলতি কোন আদালত যার এরূপ এখতিয়ার আছে, অথবা সুপ্রীমকোটে বিচারাধীন কোন মামলা।
ব্যাখ্যাঃ কোন বিদেশী আদালতে দায়েরকৃত মামলা যদি বাংলাদেশের কোন আদালতে দায়েরকৃত মামলার সাথে একই কারণযুক্ত হয়, তবুও ইহা বাংলাদেশের আদালতে উক্ত মামলা বিচারে বাধা হবে না।

♦ ১০ ধারার অধীন আদালত পরবর্তী মোকদ্দমাটি খারিজ করতে পারে না বরং বিচার স্থগিতের আদেশ দিতে পারে।

♦  এই Doctrine বা নীতিটি Res-Subjudice নামে পরিচিত। এই Doctrine প্রয়োগ করার শর্তসমূহ হলো:
১- প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই বিচার্য বিষয়ে দুটি মোকদ্দমা থাকতে হবে।
২-উভয় মোকদ্দমা একই পক্ষগণ বা তাদের প্রতিনিধিদের মধ্যে হবে।
৩-পূর্ববর্তী মোকদ্দমা বিচারাধীন থাকবে
৪- উক্ত মোকদ্দমার দাবীকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার আদালতে থাকতে হবে।
৫- উভয় মোকদ্দমায় উভয় পক্ষগণ একই স্বত্বের জন্য মোকদ্দমা করেছে।

♦ এই নীতিটি প্রয়োগ করতে আদালত বাধ্য।
♦ বিদেশী আদালতে বিচারাধীন কোন মোকদ্দমার ক্ষেত্রে Res-Subjudice নীতি প্রযোজ্য হবে না ।
♦ যে মামলাটি প্রথমে দায়ের করা হয়েছে তা চলমান থাকবে এবং দ্বিতীয় মামলাটির কার্যক্রম স্থগিত রাখা হবে। খারিজ হবে না। বা ন্যায়বিচারের স্বার্থে আদালত ১৫১ ধারা প্রয়োগ করে ১ম মামলাটি স্থগিত রাখার আদেশ দিতে পারেন।
১৬.
The Code of Criminal Procedure 1898- একটি-
  1. Substantive law
  2. Procedural Law
  3. Penal Law
  4. সবগুলো
সঠিক উত্তর:
Procedural Law
উত্তর
সঠিক উত্তর:
Procedural Law
ব্যাখ্যা
♦ ফৌজদারী কার্যবিধি ( CrPC ) একটি পদ্ধতিগত আইন। এটি পেনাল কোডসহ অন্যান্য আইনের অপরাধের বিচারের প্রক্রিয়া বর্ণনা করে বলে একে procedural law বলে। অন্য দিকে যে আইন অধিকার ও দায়িত্বকে সংজ্ঞায়ন করে এবং প্রতিকার প্রদান করে তাঁকে মৌলিক আইন বা substantive law বলে।
১৭.
এস্টোপেলের বা Estoppel নীতি সাক্ষ্য আইনের কোন ধারায় আছে?
  1. ১১০
  2. ১১১
  3. ১১৫
  4. ১২০
সঠিক উত্তর:
১১৫
উত্তর
সঠিক উত্তর:
১১৫
ব্যাখ্যা
এস্টোপেল বিষয়ে ১১৫ ধারায় বলা হয়েছে। সাক্ষ্য আইনে estoppel শব্দটি বহুল পরিচিত। সাধারণতঃ স্বকার্যজনিত বাধা বা Estoppel হচ্ছে যা একবার স্বীকার করে নেয়া হয় তা পরবর্তীতে অস্বীকার করার বাধা। অর্থাৎ সাক্ষ্য আইনের যে নীতি কোন ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত কোন বক্তব্যকে পরবর্তীতে অস্বীকার করতে বিরত রাখে তা Estoppel বা প্রতিবন্ধক বা স্বকার্যজনিত বাধা নামে পরিচিত। মূলতঃ কোন ব্যক্তির পরস্পর বিরোধী বক্তব্য গ্রহণীয় নয়, এটাই এস্টপলের মূলনীতি

সাক্ষ্য আইনের ১১৫ ধারায় বলা হয়েছে যখন কোন ব্যক্তি তার ঘোষনা, কাজ বা কার্যবিরতি দ্বারা ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে কোন বিষয়কে সত্য বলে বিশ্বাস করিয়েছেন এবং সেই বিশ্বাসের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে কোন কাজ করতে বলেছেন, তখন উক্ত ব্যক্তি বা তার মধ্যে অথবা তাদের প্রতিনিধিদের মধ্যে কোন মামলায় প্রথমোক্ত ব্যক্তি বা তার প্রতিনিধি তার পূর্বে প্রদত্ত ঘোষণা, কার্য বা কার্য বিরতির বিষয়টি অস্বীকার করতে পারবে না”।
১৮.
দেওয়ানী কার্যবিধি অনুসারে কোনো আদেশের বিরুদ্ধে রিভিউ করতে হয় কোন আদালতে?
  1. আদেশ দানকারী আদালতে
  2. উর্ধ্বতন আদালতে
  3. যে আদালতে আপিল করা যায় সেই আদালতে
  4. অবস্থাপ্রেক্ষিতে যে কোনো আদালতে।
সঠিক উত্তর:
আদেশ দানকারী আদালতে
উত্তর
সঠিক উত্তর:
আদেশ দানকারী আদালতে
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধি ১৯০৮-এর ১১৪ ধারায় বলা হয়েছে “….may apply for a review of judgment  to the court which passed the decree or order”. অর্থাৎ যে আদালত রায় বা আদেশ দিয়েছে রিভিউ-এর আবেদন সেই আদালতেই করতে হবে।

♦ দেওয়ানি মামলায় যুগ্ম জেলা জজ কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করতে হবে রায়ের তারিখ থেকে ১০ দিনের মধ্যে। (তামাদি আইন, ১৯০৮ এর অনুচ্ছেদ ১৭৩)
১৯.
খুনের শাস্তি কী?
  1. মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন
  2. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন
  3. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ও তদুপরি অর্থদণ্ড
  4. মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন এবং তদুপরি অর্থদণ্ড
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ও তদুপরি অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ও তদুপরি অর্থদণ্ড
ব্যাখ্যা
♦ পেনাল কোডের ৩০২ ধারার বিধান অনুসারে খুনের অপরাধে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং উভয়ক্ষেত্রে অর্থদণ্ড দেওয়ার বিধান আছে।অপশন ক ও খ অসম্পূর্ণ, কারণ অর্থদণ্ডের কথা উল্লেখ নাই। ঘ নং অপশনে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন লেখা আছে যা সম্ভব নয়। কারণ একজন ব্যক্তিকে একসাথে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডে দন্ডিত করা সম্ভব নয়।
২০.
আদালত সাক্ষীকে প্রশ্ন করতে পারেন কোন ধারার বিধান অনুসারে?
  1. ১৬১
  2. ১৬৫
  3. ১৬৬
  4. ১৬০
সঠিক উত্তর:
১৬৫
উত্তর
সঠিক উত্তর:
১৬৫
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় বিচারক কর্তৃক প্রশ্ন জিজ্ঞেস করার বা কিছু দাখিল করার আদেশ প্রদানের ক্ষমতা আছে- বিচারক প্রাসঙ্গিক ঘটনা উদ্ঘাটন করার জন্য অথবা উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য যে কোন সাক্ষীকে যে কোন সময় যে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, অথবা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে পক্ষগণকে যে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন এবং যে কোন দলিল বা বস্তু উপস্থাপন করার আদেশ দিতে পারবেন।

♦ তবে শর্ত থাকে যে, এই আইন অনুসারে যে সকল ঘটনা প্রাসঙ্গিক ও যথারীতি প্রমাণিত বলে ঘোষিত হবে, তার ভিত্তিতেই মামলার রায় দান করতে হবে।

♦ পক্ষগণ বা তাদের প্রতিনিধিগণ বিচারকের কোন প্রশ্ন বা আদেশ সম্পর্কে কোন আপত্তি করতে পারবে না। অনুরূপ কোন প্রশ্নের উত্তরে সাক্ষী যা বলবে ঐ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত সাক্ষীকে কোন জেরা করতেও পারবে না।

♦ সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় Inquisitorial system এর বিধান রয়েছে। এখানে বিচারক একজন আইনজীবী ও তদন্তকারীর ভূমিকা পালন করেন।
২১.
কয় ক্ষেত্রে পুলিশ আদালতের গ্রেফতারি পরওয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
  1. ৬ ক্ষেত্রে
  2. ৭ ক্ষেত্রে
  3. ৮ ক্ষেত্রে
  4. ৯ ক্ষেত্রে
সঠিক উত্তর:
৯ ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
৯ ক্ষেত্রে
ব্যাখ্যা
♦ ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৯ টি ক্ষেত্রে বিনা পরওয়ানায় গ্রেফতারের বিধান আছে।

♦ পুলিশ ৯ প্রকার ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে:-

১. কোন আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে মর্মে সন্দেহ হলে (Cognizable Offence)

২. ঘর ভাঙ্গার সরঞ্জাম পেলে (Implement of House breaking )

৩. অপরাধী ঘোষিত হলে (Proclaimed offender)

৪. চোরাই মাল পাওয়া গেলে (Stolen property )

৫. পুলিশ অফিসারের কাজে বাধা দিলে, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়নের চেষ্টা বা পলায়ন করলে (Obstructs)

৬. সশস্ত্র বাহিনী হতে পলায়ন করলে (Deserter from Armed forces)

৭. বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে (Out of BD act committed)

৮. মুক্তিপ্রাপ্ত আসামি ৫৬৫(৩) ধারা ভঙ্গ করলে (Released Convict )

৯. যাকে গ্রেফতারের জন্য অনুরোধ রয়েছে (Requisition of arrest) ।
২২.
পেনাল কোডের ৩২৫ ধারায় কোন অপরাধের শাস্তি বর্ণিত আছে?
  1. Voluntarily causing hurt by dangerous weapon or means
  2. Voluntarily causing grievous hurt
  3. Voluntarily causing grievous hurt by dangerous weapon or means
  4. Voluntarily causing grievous hurt by corrosive substances etc
সঠিক উত্তর:
Voluntarily causing grievous hurt
উত্তর
সঠিক উত্তর:
Voluntarily causing grievous hurt
ব্যাখ্যা
♦ পেনাল কোডের ৩২৫ ধারায় স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের (Voluntarily causing grievous hurt) শান্তি রয়েছে: কোন ব্যক্তি, যদি ৩৩৫ ধারার বিধান সাপেক্ষে, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে, তবে সে ব্যক্তি ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে ।
২৩.
Specific relief cannot be granted for the mere purpose of enforcing a ­­_____ law
  1. Penal
  2. Civil
  3. Personal
  4. Tort law
সঠিক উত্তর:
Penal
উত্তর
সঠিক উত্তর:
Penal
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ৭ ধারায় বলা হয়েছে কোনো দন্ড বা Penal  কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যাবে না।
২৪.
বিবাদী খ-এর হাতে একটি দলিল আছে, কিন্তু খ উক্ত দলিল আদালতে দাখিল করেনি। অন্যদিকে বাদী ক উক্ত দলিল আদালতে দাখিলের জন্য খ-কে বললেও সে তা দাখিল করেনি। এই দলিলের বিষয়ে আদালত কী অনুমান করতে পারেন?
  1. দলিলটি বিবাদীর বিরুদ্ধে যাবে
  2. দলিল টি বাদীর অনুকূলে যাবে
  3. দলিলটি বিবাদীর অনুকূলে যাবে
  4. দলিলের বিষয়ে আদালত কোনো অনুমান করতে পারবে না।
সঠিক উত্তর:
দলিলটি বিবাদীর বিরুদ্ধে যাবে
উত্তর
সঠিক উত্তর:
দলিলটি বিবাদীর বিরুদ্ধে যাবে
ব্যাখ্যা
১১৪ ধারার বলা হয়েছে-the Court may presume- that evidence which could be and is not produced would, if produced, be unfavourable to the person who withholds it;

♦ অর্থাৎ, যে পক্ষ কোনো দলিল দাখিলে বাঁধা দিবে উক্ত দলিল তাঁর বিরুদ্ধে যাবে এইমর্মে অনুমান করা যাবে।
২৫.
“No appeal shall lie from a decree passed by the Court with the consent of the parties”- এটি দেওয়ানী কার্যবিধির কোন ধারা/আদেশের বিধান?
  1. আদেশ ৪১
  2. ধারা ৯৫
  3. ধারা ৯৬
  4. ধারা ৯৭
সঠিক উত্তর:
ধারা ৯৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৯৬
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধির ৯৬ (৩) ধারা অনুযায়ী পক্ষগণের সম্মতিতে আদালত কোন ডিক্রি প্রদান করে থাকলে তার হতে কোন আপীল চলবে না।

♦ অর্থাৎ পক্ষগণের সম্মতিতে (Compromise Decree) আদালত কোন ডিক্রি দান করলে তার বিরুদ্ধে আপিল চলে না।

♦ দেওয়ানি মোকদ্দমার আপিল আদালত দুটি। ১) জেলা জজ আদালত ২) হাইকোর্ট বিভাগ।
২৬.
খুন করার উদ্দেশ্যে অপহরণের শাস্তি কী?
  1. যাবজ্জীবন কারাদণ্ড বা ১৪ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
  2. অন্যূন ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
  3. যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
  4. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
ব্যাখ্যা
♦ পেনাল কোড-এর ৩৬৪ ধারায় এই অপরাধের শাস্তি বর্ণনা করা হয়েছে যা যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড।
২৭.
সুপ্রিম কোর্ট ব্যতীত সাধারণ ফৌজদারি আদালত কয় প্রকার?
  1. ২ প্রকারের
  2. ৪ প্রকারের
  3. ৫ প্রকারের
  4. ৬ প্রকারের
সঠিক উত্তর:
২ প্রকারের
উত্তর
সঠিক উত্তর:
২ প্রকারের
ব্যাখ্যা
♦ফৌজদারি কার্যবিধির ধারা ৬-এ বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্পেশাল আদালত ছাড়া দেশে ফৌজদারি ২ প্রকারের আদালত থাকবে- দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত।
২৮.
আইনগত অপারগতার কারণে কোন ধরণের মোকদ্দমার তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না?
  1. স্বত্বঘোষণা
  2. বন্ধক উদ্ধারের মোকদ্দমা
  3. দেন মোহরের মোকদ্দমা
  4. অগ্রক্রয়ের মোকদ্দমা
সঠিক উত্তর:
অগ্রক্রয়ের মোকদ্দমা
উত্তর
সঠিক উত্তর:
অগ্রক্রয়ের মোকদ্দমা
ব্যাখ্যা
♦ তামাদি আইনের ৬-৭ ধারায় মামলা করার অধিকার সৃষ্টির সময় বাদী legal disability তে আক্রান্ত থাকলে তখন তামাদির মেয়াদ গণনা বন্ধ রাখার বিধান আছে। কিন্তু এই বিধান অগ্রক্রয়ের আবেদন বা মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধারা ৮ এ এই বিষয়ে উল্লেখ আছে।
২৯.
‘ক’ নিজের মনে করে ‘খ’ এর ঘর হতে তাঁকে না জানিয়ে একটি ঘড়ি নিয়ে গেলো। পেনাল কোডের অধীনে ‘ক’ কী অপরাধ করেছে?
  1. ক চুরির অপরাধ করেছে
  2. ক কোনো অপরাধ করেনি
  3. ক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে
  4. ক বিনা অনুমতিতে বস্তু সরানোর অপরাধ করেছে।
সঠিক উত্তর:
ক কোনো অপরাধ করেনি
উত্তর
সঠিক উত্তর:
ক কোনো অপরাধ করেনি
ব্যাখ্যা
♦ চুরির অপরাধ সংঘটনের জন্য অসৎ উদ্দেশ্য থাকা লাগে। এখানে ক ঘড়িটি তাঁর নিজের ঘড়ি ভেবে সৎ বিশ্বাসে তা নিয়ে যাওয়ায় তা চুরি হয় নি। এখানে বিশ্বাসভঙ্গের কোনো উপাদানও নাই।
৩০.
ক এর প্রতিবেশিরা সাক্ষ্য দিয়েছেন যে ক-কে তারা গত ১০ বছরের মধ্যে দেখেনি এবং কোথায় আছে জানে না, কিন্তু বাদী দাবি করেছেন যে ক বেঁচে আছেন। ক বেঁচে আছেন এটি প্রমাণের দায়িত্ব কার?
  1. বাদীর
  2. বিবাদীর
  3. ক-এর প্রতিবেশীদের
  4. বাদী-বিবাদী সকলের
সঠিক উত্তর:
বাদীর
উত্তর
সঠিক উত্তর:
বাদীর
ব্যাখ্যা
সাক্ষ্য আইনের ১০৮ ধারায় বলা হয়েছে- when the question is whether a man is alive or dead, and it is proved that he has not been heard of for seven years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it. এখানে বাদীর দাবি যে ক বেঁচে আছে। তাহলে বাদীকেই তা প্রমাণ করতে হবে।
৩১.
এজাহারকারীকে এজাহার বিষয়ে জেরা করা যায় সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে?
  1. ১৪১
  2. ১৪২
  3. ১৪৪
  4. ১৪৫
সঠিক উত্তর:
১৪৫
উত্তর
সঠিক উত্তর:
১৪৫
ব্যাখ্যা
১৪৫ ধারা অনুসারে কোনো ব্যক্তি মামলার বিচার্য  বিষয় সম্পর্কে পূর্বে কোনো বক্তব্য দিলে তার বিষয়ে জেরা করা সুযোগ আছে এবং এই বিষয়ে তাঁর বক্তব্যর মধ্যে বৈপরীত্ব আছে মর্মে দেখাতে চাইলে তাঁকে উক্ত পূর্বোক্ত বক্তব্য দেখাতে হবে।
৩২.
একটি অপরাধ জামিনযোগ্য কি-না তা জানা যাবে-
  1. সিডিউল ১, কলাম ৫ থেকে
  2. সিডিউল ২ কলাম ৫ থেকে
  3. সিডিউল ৩ কলাম ৭ থেকে
  4. সিডিউল ২ কলাম ৮ থেকে
সঠিক উত্তর:
সিডিউল ২ কলাম ৫ থেকে
উত্তর
সঠিক উত্তর:
সিডিউল ২ কলাম ৫ থেকে
ব্যাখ্যা
♦ ফৌজদারি কার্যবিধির সিডিউল-২ এর ৫ নং কলামে অপরাধের জামিনযোগ্যতার বিষয়ে উল্লেখ আছে।
৩৩.
Recovery of specific moveable property সংক্রান্ত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর কত ধারায় আছে?
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইনে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করতে হয় ১০ ধারার বিধান অনুসারে।

♦ স্থাবর সম্পত্তি সম্পর্কিত হলে ৮ ধারায় মোকদ্দমা দায়ের করতে হয়।
৩৪.
ক এর অনুকূলে মোকদ্দমা করার অধিকার সৃষ্টি হওয়ার কিছুদিন পর ক পাগল হয়ে যায় এবং ২ বছর যাবত পাগল থাকে এবং ইতোমধ্যে মোকদ্দমা দায়েরের মেয়াদকাল অতিক্রান্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. ক যতদিন পাগল থাকবে ততোদিন তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে।
  2. তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে না
  3. ক সর্বোচ্চ ৩ বছর তামাদির সুযোগ পাবে
  4. বিলম্ব মওকুফের দরখাস্ত দিয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে।
সঠিক উত্তর:
তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে না
উত্তর
সঠিক উত্তর:
তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে না
ব্যাখ্যা
♦ ৯ ধারার বিধান মোতাবেক তামাদির মেয়াদ গণনা একবার শুরু হুলে তা পরবর্তী অপারগতার কারণে তামাদির গণনা বন্ধ থাকবে না। আইনগত অপারগতা প্রযোজ্য হবে যদি তা শুরু হওয়ার কালে মামলার অধিকার সৃষ্টি হয়।
৩৫.
নিচের কোন চুক্তির বাস্তবায়ন না করার কারণে যে ক্ষতি হয় তা অর্থ দ্বারা পূরণীয় নয় মর্মে গণ্য করতে হবে?
  1. বায়নানামা
  2. বিক্রয় দলিল
  3. লিজ চুক্তি
  4. এজেন্সি চুক্তি
সঠিক উত্তর:
বায়নানামা
উত্তর
সঠিক উত্তর:
বায়নানামা
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ১২ ধারায় বলা হয়েছে- Unless and until the contrary is proved, the Court shall presume that the breach of a contract to transfer immoveable property cannot be adequately relieved by compensation in money.

♦উল্লেখ্য যে contract to transfer immovable property বলতে contract for sale বা বায়নানামা কে বুঝানো হয়েছে। বিক্রয় দলিল সম্পাদন না করলে সম্পত্তি হস্তান্তর আইনের ৫৩ক ধারার অধীনে part performance –এর মামলা করা যাবে, এই আইনে তার প্রতিকার নাই।
৩৬.
The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 রাষ্ট্রপতির কত নং আদেশ?
  1. PRESIDENT'S ORDER NO. 36 OF 1972
  2. PRESIDENT'S ORDER NO. 46 OF 1972
  3. PRESIDENT'S ORDER NO. 56 OF 1972
  4. PRESIDENT'S ORDER NO. 26 OF 1972
সঠিক উত্তর:
PRESIDENT'S ORDER NO. 46 OF 1972
উত্তর
সঠিক উত্তর:
PRESIDENT'S ORDER NO. 46 OF 1972
ব্যাখ্যা
♦The Bangladesh Legal Practitioner's and Bar Council Order, 1972 রাষ্ট্রপতির ৪৬ নং আদেশ।
♦ বাংলাদেশের সংবিধান প্রণয়নের পূর্ব পর্যন্ত অস্থায়ী সংবিধান আদেশের অধীনে রাষ্ট্রপতি অনেক আইন প্রণয়ন করেছেন। এই সময়ের আইনগুলো President’s Order বা PO হিসেবে পরিচিত।
৩৭.
Penal Code-এর অধীনে Criminal Breach of Trust এর শাস্তি কী?
  1. ৩ বছর কারাদণ্ড, অর্থদণ্ড ও উভয়দণ্ড
  2. ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  3. ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  4. যে কোনো বর্ণনার ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড
সঠিক উত্তর:
৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ব্যাখ্যা
♦ ৪০৬ ধারায় Criminal Breach of Trust এর শাস্তি বলা আছে যা ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৩৮.
দেওয়ানী মোকদ্দমা দায়ের করার সময় আদালতে কী দাখিল করতে হয়?
  1. লিখিত বর্ণনা/written statement
  2. আরজি / plaint
  3. দরখাস্ত/petition
  4. উপরের যে কোনোটি।
সঠিক উত্তর:
আরজি / plaint
উত্তর
সঠিক উত্তর:
আরজি / plaint
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধির ২৬ ধারায় বলা হয়েছে প্রত্যেক মোকদ্দমা আরজির বা plaint মাধ্যমে দায়ের করতে হবে।
৩৯.
কত বছরের পুরাতন ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে সরকার ৯০ক ধারা মতে অনুমান করতে পারেন?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ১৫ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
♦ ২০২২ সালে সাক্ষ্য আইনে যে সংশোধনী আনা হয়েছে তাতে ডিজিটাল ডকুমেন্ট এর বিষয়ে ৯০ক ধারায় অনুমান করার ক্ষমতা দিয়েছে আদালত কে। 

৫ বছরের পুরানো ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত may presume ধরে নিবেন। ডিজিটাল রেকর্ডটি সঠিক ব্যক্তির হেফাজত থেকে দাখিল করতে হবে। ৯০ ধারার দলিলের মতোই ব্যবহার হবে।
৪০.
ফৌজদারী কার্যবিধি এর ৩৩ক ধারায় ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এর সর্বোচ্চ ক্ষমতা কী?
  1. ১০ বছরের কারাদণ্ড
  2. ৭ বছরের কারাদণ্ড
  3. ৫ বছরের কারাদণ্ড
  4. ন্যূনতম ৭ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা
৩৩ক ধারায় বলা হয়েছে যে ২৯গ ধারায় ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও ৭ বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না। অতএব, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দিতে পারবেন
৪১.
তামাদি আইন, ১৯০৮-এর ১৪ ধারার বিধান বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কি-না?
  1. প্রযোজ্য নয় যদি না সেই আইনে প্রযোজ্যতা দেওয়া হয়
  2. প্রযোজ্য যদি সেই আইনে এই ধারার প্রযোজ্যতা বারিত করা না হয়
  3. এটি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা
  4. খ+গ
সঠিক উত্তর:
প্রযোজ্য যদি সেই আইনে এই ধারার প্রযোজ্যতা বারিত করা না হয়
উত্তর
সঠিক উত্তর:
প্রযোজ্য যদি সেই আইনে এই ধারার প্রযোজ্যতা বারিত করা না হয়
ব্যাখ্যা
তামাদি আইনের ২৯ ধারায় বলা হয়েছে তামাদি আইনের ৪, ৬-১৮ ধারার বিধান অন্য বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য যদি সেই আইনে এই ধারাগুলোর প্রযোজ্যতা কে বারিত না করে।
৪২.
প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে কোন ধারায়?
  1. ৪১৫ ধারায়
  2. ৪১৭ ধারায়
  3. ৪১৯ ধারায়
  4. ৪২০ ধারায়
সঠিক উত্তর:
৪১৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪১৫ ধারায়
ব্যাখ্যা
♦ দন্ডবিধির ৪১৫ ধারায় প্রতারণার সংজ্ঞা রয়েছে। প্রতারণা বলতে ফাঁকি দিয়ে বা মিথ্যা বর্ণনার দ্বারা কাউকে এমনভাবে প্রভাবিত করা যে, প্রতারিত ব্যক্তি যেন প্রতারণাকারীর ইচ্ছামাফিক কোন কাজ করে যা প্রতারিত ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি করে (damage or harm to that person in body,mind,reputation or property) অথবা প্রতারিত ব্যক্তিকে কোন কাজ করতে বা না করতে বা সম্পত্তি অর্পনে বাধ্য করে।
৪৩.
১২০০০০০ (বার লক্ষ) টাকা মূল্যমানের একটি দেওয়ানী মোকদ্দমা কোন আদালতে দায়ের করতে হবে?
  1. পক্ষদের সুবিধামতে নীচের যে কোনো একটি আদালতে
  2. সহকারী জজের আদালতে
  3. সিনিয়র সহকারী জজের আদালতে
  4. যুগ্মজেলা জজের আদালতে
সঠিক উত্তর:
সহকারী জজের আদালতে
উত্তর
সঠিক উত্তর:
সহকারী জজের আদালতে
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধির ১৫ ধারা মোতাবেক সর্বনিম্ন যে আদালত কোনো মোকদ্দমা বিচার করতে পারে মামলাটি সেই আদালতে করতে হবে।

♦ The Civil Court Act, 1887 এর ২০২১ সালের সংশোধনী অনুসারে, দেওয়ানি আদালতে আর্থিক এখতিয়ার হলঃ সহকারী জজ ১৫ লক্ষ পর্যন্ত, সিনিয়র সকারী জজ ২৫ লক্ষ পর্যন্ত ও যুগ্মজেলা জজ সীমাহীন মূল্যের মোকদ্দমা বিচার করতে পারেন। এই ক্ষেত্রে সিনিয়র সহকারী জজের এখতিয়ার শুরু হবে ১৫ লক্ষ ১ টাকা হতে। 

♦ তাই এই মামলাটি মূল্যমান ১২০০০০০ (বার লক্ষ)  হওয়ায় অত্র মামলাটি সহকারী জজ আদালতে দায়ের করতে হবে।
৪৪.
নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট না?
  1. আরজি
  2. গেজেট নোটিফিকেশন
  3. আদালতের আদেশ
  4. রেজিস্ট্রিকৃত কবলা দলিলের আসল
সঠিক উত্তর:
রেজিস্ট্রিকৃত কবলা দলিলের আসল
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্ট্রিকৃত কবলা দলিলের আসল
ব্যাখ্যা
♦ খতিয়ান, গেজেট নোটিফিকেশন ও আদালতের আদেশ ৭৪(১) ধারার বিধান মতে পাবলিক ডকুমেন্টস। কারণ এগুলো সরকারের বিভিন্ন অঙ্গের কাজের অংশ। রেজিস্টার্ড কবলা দলিলের আসল পাবলিক দলিল নয়
♦ ৭৪(২) ধারা অনুসারে বেসরকারী যে সকল দলিল সরকার নিজের কাছে সংরক্ষণ রাখে সেগুলোও সরকারী দলিল। কবলার আসল সরকার সংরক্ষণ করে না, বরং এর লেখা সরকার কপি করে বালামে সংরক্ষণ করে। সেই বালাম হতে সার্টিফাইড দিলে সেটি সরকারি দলিল হবে, মূল কবলা দলিল সরকারি দলিল হবে না, কারণ এটি ব্যক্তির হেফাজতে থাকে।
৪৫.
মানহানির অপরাধ কয়টি ব্যতিক্রম সাপেক্ষে সংঘটিত হতে পারে?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
♦ পেনাল কোড-এর ৪৯৯ ধারায় মানহানি বা defamation এর সংজ্ঞা দেয়া হয়েছে এবং সেখানে মোট ১০ টি ব্যতিক্রম সাপেক্ষে এই অপরাধ সংঘটনের কথা বলা আছে।
♦ ৪৯৯ ধারায় ১০টি  ব্যতিক্রম নিচে দেয়া হল-

১) জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য-দোষারোপ করা হলে তা মানহানি হবে না।

২) জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোন অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়।

৩) কোন জনসমস্যা/গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়।

৪) কোন আদালতের কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়।

৫) আদালত কর্তৃক সিদ্ধান্ত নেয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ, গুণ বা সাক্ষী বা সাক্ষ্যের সম্পর্কে সৎ বিশ্বাসে কোন অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়।

৬) কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এ বিষয়ে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। যেমন- কোন ব্যক্তি কোন বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা হবে।

৭) অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে কোন নিন্দা করলে তা মানহানি হবে না।

৮) ক্ষমতাসম্পন্ন কোন ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিমত দেয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না। যেমন- পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা ।

৯) কোন ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে সৎ বিশ্বাসে কোন দোষারোপ করলে তা মানহানি নয়।

১০) জনকল্যাণে সৎ বিশ্বাসে কোন ব্যক্তিকে সতর্ক করে কিছু বলা হলে তা মানহানি হবে না ।

♦ শান্তি: ধারা ৫০০ অনুযায়ী, মানহানি অপরাধের শাস্তি- ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়।
৪৬.
১৯০(১) ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট কত প্রকারে অপরাধের আমল নিতে পারেন?
  1. ৩ ভাবে
  2. ৪ ভাবে
  3. ২ ভাবে
  4. অসংখ্যভাবে
সঠিক উত্তর:
৩ ভাবে
উত্তর
সঠিক উত্তর:
৩ ভাবে
ব্যাখ্যা
♦ The Code of Criminal Procedure 1898 (CrPC )এর ১৯০(১) ধারার বিধান মোতাবেক ম্যাজিস্ট্রেট তিন ভাবে অপরাধের আমল নিতে পারেনঃ
১। complaint এর ভিত্তিতে
২। পুলিশ রিপোর্টের ভিত্তিতে
৩। পুলিশ ব্যতীত অন কোনো ব্যক্তির তথ্যের ভিত্তিতে বা নিজের জ্ঞান থেকে বা সন্দেহের ভিত্তিতে কগনিজেন্স নিতে পারেন।
৪৭.
জেলা জজের আদালত কখন মোকদ্দমা স্থানান্তর করতে পারেন?
  1. যে কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে
  2. বাদী-বিবাদী উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে
  3. স্বপ্রণোতদিত হয়ে
  4. উপরের সকল ক্ষেত্রে
সঠিক উত্তর:
উপরের সকল ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উপরের সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধির ধারা ২৪ অনুসারে উপরিউক্ত ৩ ক্ষেত্রেই মোকদ্দমা স্থানান্তর করা যায়।

♦ দেওয়ানী কার্যবিধির ২৪ ধারায় স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতার বিধান আছে। এই ধারা অনুযায়ী মোকদ্দমার যেকোন পক্ষের আবেদনক্রমে, সকল পক্ষকে নোটিশ দিয়ে এবং তাদের কারো বক্তব্য শুনার ইচ্ছা করলে তা শ্রবণ করে অথবা কোন নোটিশ না দিয়া স্বতঃপ্রবৃত্ত হয়ে হাইকোর্ট বিভাগ অথবা জেলা আদালত যে কোন সময়- ‌তার সম্মুখে বিচারাধীন কোন মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধীনস্থ এবং এখতিয়ারসম্পন্ন কোন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারেন, অথবা তার অধীনস্থ কোন আদালত হতে কোন মোকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম-
১) প্রত্যাহার করতে পারেন, এবং
২) তা বিচার বা নিষ্পত্তি করতে পারেন, অথবা
৩) অধীনস্ত কোন এখতিয়ারসম্পন্ন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারেন; অথবা
৪) যেই আদালত হতে তা প্রত্যাহার করা হয়েছিল, সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য প্রেরণ করতে পারেন।

♦ কোন মোকদ্দমা স্থানান্তরিত বা প্রত্যাহৃত হয়ে থাকলে যে পর্যায়ে তা স্থানান্তর বা প্রত্যাহার করা হয়েছিল, সেই পর্যায় হতে বিচার শুরু করতে পারেন।

♦ স্বল্প এখতিয়ার আদালত হতে স্থানান্তরিত বা প্রত্যাহৃত মোকদ্দমার বিচারকারী আদালতকে উক্ত মোকদ্দমার ব্যাপারে স্বল্প এখতিয়ার আদালত বলে গণ্য করতে হবে।
৪৮.
ক একটি বক্স থেকে সোনা চুরির উদ্দেশ্যে বক্সটি ভেঙ্গে দেখলো বক্সটি খালি। ক-এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য।
  1. ক কোনো অপরাধ করেনি
  2. ক চুরির অপরাধ করেছে
  3. ক চুরির প্রচেষ্টার অপরাধ করেছে
  4. ক চুরির প্রস্তুতির অপরাধ করেছে
সঠিক উত্তর:
ক চুরির প্রচেষ্টার অপরাধ করেছে
উত্তর
সঠিক উত্তর:
ক চুরির প্রচেষ্টার অপরাধ করেছে
ব্যাখ্যা
♦ আলোচ্য সমস্যাতে ক চুরির চেষ্টা বা attempt to commit theft করেছে।  পেনাল কোড-এর ৫১১ ধারার (a) নং উদাহরণ দ্রষ্টব্য।
৪৯.
জামিনঅযোগ্য অপরাধের মামলার জামিনের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক?
  1. জামিন দেওয়া যায় না
  2. ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারে না, তবে হাইকোর্ট জামিন দিতে পারে
  3. জামিন দেওয়া আদালতের Discretionary Power
  4. জামিন পাওয়া অভিযুক্তের অধিকার।
সঠিক উত্তর:
জামিন দেওয়া আদালতের Discretionary Power
উত্তর
সঠিক উত্তর:
জামিন দেওয়া আদালতের Discretionary Power
ব্যাখ্যা
♦ জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা Discretionary Power। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধে অপরাধী হওয়ার মতো বিশ্বাসযোগ্য কারণ ব্যতীত আদালত এই বিবেচনা প্রয়োগ করতে পারেন। তবে সব ধরনের অপরাধের ক্ষেত্রে তিনটি কারণে জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়ার বিষয় বিবেচনার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে। এই তিনটি কারণ হলো- (১) ১৬ বছরের কম বয়স্ক (২) স্ত্রীলোক ও (৩) পীড়িত বা অক্ষম ব্যক্তি

♦ জামিনযোগ্য হলে অধিকার বলে জামিন প্রাপ্ত হবে।  জামিনঅযোগ্য হলে অধিকারবলে দাবি করা না গেলেও জামিন চাইতে পারেন। 
৫০.
দেওয়ানী কার্যবিধি অনুসারে remand কী?
  1. মামলার পক্ষকে জিজ্ঞাসাবাদ করা
  2. আপিল আদালত কর্তৃক মামলা পুনর্বিচার করা
  3. আপিল আদালত কর্তৃক পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে পাঠানো
  4. পুনর্বিচার করা
সঠিক উত্তর:
আপিল আদালত কর্তৃক পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে পাঠানো
উত্তর
সঠিক উত্তর:
আপিল আদালত কর্তৃক পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে পাঠানো
ব্যাখ্যা
♦ ফৌজদারী কার্যবিধি ও দেওয়ানী কার্যবিধিতে remand –এর ধারণা সম্পূর্ণ ভিন্ন। দেওয়ানী মোকদ্দমায় কোনো বিচার্য বিষয়ে সিদ্ধান্ত প্রদান না করলে এবং আদালত যদি প্রাথমিক বিষয়াদি বিবেচনায় রায় প্রদান করেন সেই ক্ষেত্রে আপিল আদালত মামলাটি পুনর্বিচারের জন্য ১০৭(১)(খ) ধারা মোতাবেক পুনর্বিচার-এর জন্য প্রেরণ করতে পারেন। রিমান্ড কখনও পুনর্বিচার নয়, পুনর্বিচারের জন্য পাঠানোর প্রক্রিয়াই হলো রিমান্ড
৫১.
যে দলিল সত্যায়ন করা আবশ্যক তার সম্পাদন কখন আদালতে প্রমাণ করার আবশ্যকতা নাই?
  1. রেজিস্টার্ড দলিল হলে
  2. দলিলের দাতা অস্বীকার না করলে
  3. রেজিস্টার্ড দলিল হলে ও দলিলের দাতা সম্পাদন অস্বীকার না করলে
  4. দলিলটি ৩০ বছরের পুরাতন হলে এবং সঠিক ব্যক্তির হেফাজত থেকে আসলে
সঠিক উত্তর:
রেজিস্টার্ড দলিল হলে ও দলিলের দাতা সম্পাদন অস্বীকার না করলে
উত্তর
সঠিক উত্তর:
রেজিস্টার্ড দলিল হলে ও দলিলের দাতা সম্পাদন অস্বীকার না করলে
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ৬৮ ধারার প্রোভিসো তে উল্লেখ আছে যে সম্পাদনকারী যদি সম্পাদন অস্বীকার না করে তবে তার সম্পাদন আদালতে প্রমাণ করার আবশ্যকতা নাই। ৩০ বছরের পুরাতন দলিল হলেও আদালত এর সম্পাদন সঠিকভাবে হয়েছে মর্মে অনুমান করতে পারেন ৯০ ধারার বিধান মোতাবেক। তবে, এটি করতে আদালত বাধ্য নয়। এই কারণে গ অপশনই সঠিক।
৫২.
Imprisonment, which is of _________ descriptions.
  1. 2
  2. 3
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
♦ দণ্ডবিধি মূলত দণ্ড সম্পর্কিত আইন, দণ্ডবিধির ৫৩ ধারায় শাস্তির প্রকারভেদ রয়েছে। ৫৩ ধারায় পাঁচ প্রকার শাস্তি উল্লেখ আছে। যথা:

      (i)  মৃত্যুদণ্ড (Death penalty)

      (ii) যাবজ্জীবন কারাদণ্ড (Imprisonment for life)

      (iii) কারাদণ্ড(Imprisonment) দুই প্রকার:

           ক) সশ্রম( Rigorous, that is,  with hard labour) এবং

           খ) বিনাশ্রম (Simple)

      (iv) সম্পত্তি বাজেয়াপ্ত (forfeiture of property)

      (v) অর্থদণ্ড (fine)

♦দণ্ডবিধির ধারা ৫৩ তে বিধান আছে যে, কারাদণ্ড ২ প্রকারের- সশ্রম ও  বিনাশ্রম।
     
♦ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদায় সশ্রম কারাদণ্ড হবে।
৫৩.
তল্লাশী পরওয়ানা কোন ধারার বিধান অনুসারে ইস্যু করা হয়?
  1. ১০৩
  2. ৯৫
  3. ৯৬
  4. ৯৭
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা
♦ তল্লাশী পরোয়ানা ইস্যু করা হয় ফৌজদারি কার্যবিধি-এর ৯৬ ধারা মোতাবেক। ৯৬ ধারা অনুযায়ী আদালত মূলত দলিল বা অন্যান দ্রবাদি হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করে থাকেন ।

♦ আদালত ৩ টি কারণে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন । যথা-

১. কোন ব্যক্তি কোন দলিল বা বস্তু হাজির করতে বাধ্য হওয়া সত্ত্বেও উক্ত দলিল বা বস্তু আদালতে হাজির করবে না বলে আদালত বিশ্বাস করলে;

২. উক্ত দলিল বা বস্তু কার দখলে আছে তা আদালতের জানা না থাকলে; এবং

৩. অনুসন্ধান, বিচার বা অন্য কোন প্রসিডিং এর উদ্দেশ্যে।
৫৪.
Restitution-এর আবেদন কোন ধারা অনুসারে আনয়ন করা হয়?
  1. ৪৪
  2. ১৪৪
  3. ১১৪
  4. ৫৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
♦ কোনো রায়-ডিক্রি পরিবর্তন বা উল্টে গেলে পূর্বোক্ত ভুল রায়-ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্থ ব্যক্তি ১৪৪ ধারার অধীনে restitution এর আবেদন করতে পারেন।

♦ দেওয়ানী কার্যবিধির  ১৪৪ ধারা পুনরুদ্ধারের বিধান আছে। এই ধারায় বলা আছেঃ-
(১) যেক্ষেত্রে কোন ডিক্রির যতদূর পরিবর্তন বা রদ করা হয়, সেক্ষেত্রে পুনরুদ্ধার বা অন্য কোনভাবে কোনরূপ সুবিধা পাওয়ার অধিকারী কোন পক্ষের আবেদন ক্রমে প্রাথমিক আদালত এরূপ পুনরুদ্ধারের ব্যবস্থা করা হয়েছে, তা একদম প্রদত্ত না হলে পক্ষগণ যে অবস্থায় থাকতেন, সেই অবস্থায় স্থাপন করবেন এবং এই উদ্দেশ্যে আদালতে মামলার খরচ প্রদান এবং সুদ, খেসারত ও ক্ষতিপূরণ এবং মধ্যবর্তী কালীন মুনাফা পরিশোধের আদেশসহ এরূপ পরিবর্তন বা রদের কারণে যেরূপ উপযুক্ত হয় সেরূপ আদেশ প্রদান করতে পারেন।

(২) উপধারা (১) অনুসারে আবেদন করে পুনরুদ্ধার বা অন্য কোন প্রতিকার পাওয়া গেলে এই উদ্দেশ্যে কোন মামলা দায়ের করা চলবে না।

♦ দখল প্রত্যর্পণ বা পুনরুদ্ধারের আদেশ ডিক্রির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। তাই এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে।
৫৫.
সুনির্দিষ্ট প্রতিকার আইন-এ solatium দেওয়ার বিধান আছে কোন ধারায়?
  1. ১২
  2. ২১
  3. ২০
  4. ২২
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ২২ ধারায় এই বিধান আছে। কোনো কোনো ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের কারণে অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাঁকে ক্ষতিপূরণ হিসেবে কিছু অর্থ প্রদান করাকে Solatium বলা হয়
৫৬.
দলিল বাতিলের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত বছর?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
♦ তামাদি আইনের  সিডিউল ১, আর্টিকেল ৯১ মতে সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ৩৯ ধারায় মোকদ্দমা দায়ের করতে হলে এই দলিলের বিষয়ে জানার ৩ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।
৫৭.
“Pleading” shall mean-
  1. Plaint
  2. Written Statement
  3. Plaint and Written statement
  4. Plaint or written statement
সঠিক উত্তর:
Plaint or written statement
উত্তর
সঠিক উত্তর:
Plaint or written statement
ব্যাখ্যা
আদেশ ৬, বিধি ১-এ বলা হয়েছে “Pleading” shall mean Plaint or written statement .
৫৮.
বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি কী?
  1. ১ বছর কারাদণ্ড বা অর্থদন্ড
  2. ৬ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড
  3. ৩ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  4. ৬ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
সঠিক উত্তর:
৬ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ব্যাখ্যা
♦ পেনাল কোড-এর ১৪৩ ধারায় এই অপরাধের শাস্তি বর্ণিত আছে যা ৬ মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
৫৯.
ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা নীচের কোনটি?
  1. Power to issue curfew
  2. Power to issue order
  3. Power to issue 144
  4. Power to issue emergency
সঠিক উত্তর:
Power to issue order
উত্তর
সঠিক উত্তর:
Power to issue order
ব্যাখ্যা
♦ ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তিভঙ্গ রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারেন। এই ধারার শিরোনামে এই ক্ষমতা কে power to issue order হিসেবে লেখা হয়েছে।
৬০.
কোনটি আইনজীবীর আচরণবিধির লঙ্ঘন হবে।
  1. অপর পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বিচারকের খাস কামরায় গিয়ে মোকদ্দমার বিষয়ে কথা বলা
  2. ভিজিটিং কার্ড ব্যবহার করা
  3. নিজের কাজ জুনিয়র আইনজীবীকে দিয়ে করানো
  4. উপরের সবগুলো।
সঠিক উত্তর:
অপর পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বিচারকের খাস কামরায় গিয়ে মোকদ্দমার বিষয়ে কথা বলা
উত্তর
সঠিক উত্তর:
অপর পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে বিচারকের খাস কামরায় গিয়ে মোকদ্দমার বিষয়ে কথা বলা
ব্যাখ্যা
♦ Canons of professional conduct and etitquette এর conduct with regard to other advocates –এর ৫ নং পয়েন্টে বলা আছে এই বিধিটি।
৬১.
ক তাঁর ভাড়াটে কিছু অস্ত্রধারী ব্যক্তিকে একটি ভবন-এর প্রবেশপথে পাহারা বসায় এবং খ কে বলে যে সে যদি ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে তাঁর ভাড়াটে অস্ত্রধারীরা তাঁকে গুলি করবে। ক কী অপরাধ করেছে?
  1. হুমকি
  2. কিডন্যাপ করার চেষ্টা
  3. অবৈধ আটক
  4. বে-আইনি বাঁধা
সঠিক উত্তর:
অবৈধ আটক
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ আটক
ব্যাখ্যা
♦ কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট জায়গা হতে কোনো দিকে যেতে বাঁধা দিলে সেটি অবৈধ আটক বা wrongful confinement, অপর দিকে নির্দিষ্ট কোনো এক দিকে যেতে বাঁধা দিলে সেটি বে-আইনি বাঁধা। আলোচ্য উদাহরণে খ একটি ভবনে আটকে থাকায় ক কর্তৃক প্রদত্ত বাঁধা এক দিক থেকে হলেও তা এক প্রকার confinement।
৬২.
আরজির কোন অংশে সত্যায়ন (verification) করতে হয়?
  1. একেবারে শুরুতে
  2. একেবারে শেষে
  3. সুবিধাজনক যে কোনো স্থানে
  4. কোনোটি নয়।
সঠিক উত্তর:
একেবারে শেষে
উত্তর
সঠিক উত্তর:
একেবারে শেষে
ব্যাখ্যা
♦ আদেশ ৬, বিধি ১৫ তে এই বিষয়ে বলা আছে। …every pleading shall be verified at the foot by the party or one of the parties….”

♦ আদেশ ৬ বিধি-১৫ তে আরজি জবাব সত্যতা প্রতিপাদন (Verification of pleadings) বিধান রয়েছে :
যেসব ব্যক্তিদের দ্বারা আরজি জবাব সত্যতা প্রতিপাদন করতে হবে-
প্রত্যেক আরজি জবাবের পক্ষ বা পক্ষদের মধ্যে একজন অথবা অপর কোন ব্যক্তি, যিনি মোকদ্দমার ঘটনাবলীর সাথে পরিচিত।

♦ আরজির সত্যতা প্রতিপাদনকারী ব্যক্তি তাতে একেবারে শেষে স্বাক্ষর দিবেন এবং স্বাক্ষরে তারিখ ও স্থান উল্লেখ করবেন ।
৬৩.
আত্মহত্যার প্রচেষ্টার শাস্তি পেনাল কোড-এর কোন ধারায় বর্ণিত?
  1. ৩০৮
  2. ৩০৯
  3. ৩১০
  4. ৩১১
সঠিক উত্তর:
৩০৯
উত্তর
সঠিক উত্তর:
৩০৯
ব্যাখ্যা
♦ আত্মহত্যার প্রচেষ্টার অপরাধের শাস্তি পেনাল কোড-এর ৩০৯ ধারায় উল্লেখ আছে। যার শাস্তি ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 
৬৪.
Such confessions shall be recorded and signed in the manner provided in section__________
  1. ১৬৪
  2. ৩৬৪
  3. ১৬১
  4. ১৬২
সঠিক উত্তর:
৩৬৪
উত্তর
সঠিক উত্তর:
৩৬৪
ব্যাখ্যা
♦ Confessional statement ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান মোতাবেক রেকর্ড করা হয়, তবে রেকর্ড করার সময় ম্যাজিস্ট্রেট কিছু নিয়ম অনুসরণ করে থাকেন যা এই আইনের ৩৬৪ ধারায় বলা আছে। প্রশ্নে উল্লেখিত বাক্যটি ১৬৪ ধারায় উল্লেখ আছে যেখানে বলা হয়েছে ৩৬৪ ধারার নিয়মাবলী অনুসরণ করতে হবে।
৬৫.
মামলা শুনানীর জন্য ডাকা হলে বাদী-বিবাদী উভয়পক্ষ গরহাজির থাকলে-
  1. খারিজ হবে
  2. একতরফা ডিক্রি হবে
  3. আরজি প্রত্যাখ্যান করা হবে
  4. উপরের সবগুলো সঠিক
সঠিক উত্তর:
খারিজ হবে
উত্তর
সঠিক উত্তর:
খারিজ হবে
ব্যাখ্যা
♦ আদেশ ৯, বিধি-৩। কোনপক্ষই হাজির না হলে মোকদ্দমা খারিজ হবে (Where neither party appears, suit to be dismissed): মোকদ্দমা শুনানির দিন বাদী এবং বিবাদী উভয়পক্ষ অনুপস্থিত থাকলে আদালত মোকদ্দমা খারিজের আদেশ দিতে পারেন।

♦ আদেশ ৯, বিধি ৩ অনুসারে উল্লেখিত অবস্থায় মোকদ্দমা খারিজ বা ডিসমিস হবে। আরজি প্রত্যাখ্যান হওয়ার কারণ আদেশ ৭, বিধি ১১ তে উল্লেখিত আছে। আর, যখন বাদী হাজির ও বিবাদী গরহাজির হয় তখন আরজি প্রত্যাখ্যান করা হয়।
৬৬.
অভিযোগকারীকে ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান অনুসারে পরীক্ষা করা হয়?
  1. ১৯০
  2. ১৯৯
  3. ২০০
  4. ২০৩
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
♦ আদালতে অভিযোগ দায়ের করলে আদালত বা ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে ২০০ ধারার অধীনে অবশ্যই অভিযোগকারীকে পরীক্ষা করবেন। এটি বাধ্যতামূলক।
৬৭.
বায়নানামা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য নিচের কোন কাজটি আবশ্যক নয়?
  1. চুক্তিটি নিবন্ধিত হওয়া
  2. চুক্তি টি লিখিত হওয়া
  3. চুক্তির অবশিষ্ট টাকা আদালতে জমা প্রদান করা
  4. অস্থাবর সম্পত্তি বিষয়ে চুক্তি হওয়া
সঠিক উত্তর:
অস্থাবর সম্পত্তি বিষয়ে চুক্তি হওয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্থাবর সম্পত্তি বিষয়ে চুক্তি হওয়া
ব্যাখ্যা
♦ ধারা ২১ক অনুসারে বায়নানামা চুক্তি প্রবলের মোকদ্দমায় দলিল টি লিখিত, নিবন্ধিত হওয়া ও অবশিষ্ট টাকা আদালতে জমা দেওয়া কথা বলা হয়েছে।
৬৮.
খালাসের বিরুদ্ধে আপিলের তামাদির মেয়াদ কত দিন?
  1. ৩০ দিন
  2. ৬ মাস
  3. ৩ মাস
  4. ১ বছর
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
♦ তামাদি আইনের ১৫৭ নং আর্টিকেল অনুসারের খালাসের বিরুদ্ধে আদেশ প্রচারের ৬ মাসের মধ্যে আপিল করার বিধান আছে।
৬৯.
মোকদ্দমার বিচার্য বিষয় গঠন করেন কে?
  1. আদালতের অফিসার
  2. আদালত
  3. পেশকার
  4. সেরেস্তাদার
সঠিক উত্তর:
আদালত
উত্তর
সঠিক উত্তর:
আদালত
ব্যাখ্যা
♦ আদেশ ১৪, বিধি ১(৫) মতে আদালত- অর্থাৎ বিচারক নিজেই বিচার্য বিষয় গঠন করবেন। আদালতের অফিসার সঠিক উত্তর নয়, কারণ- বিচারক, আইনজীবী ও সেরেস্তাদার- এরা সকলেই আদালতের অফিসার। আদালত অর্থ স্বয়ং বিচারক।
৭০.
চূড়ান্ত শুনানীর জন্য আদালত দৈনিক কার্যতালিকায় সর্বোচ্চ কয়টি মোকদ্দমা ধার্য্য করতে পারে?
  1. ১০০ টি
  2. ৭০ টি
  3. ৫ টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধির  আদেশ ১৮ বিধি ২০ অনুযায়ী চূড়ান্ত শুনানীর জন্য আদালত দৈনিক কার্যতালিকায় ৫টির বেশি মোকদ্দমা ধার্য্য করবেন না এবং আদালত দৈনিক কার্য তালিকায় মোকদ্দমার চূড়ান্ত পর্যায়ে ১০০ টির অধিক মোকদ্দমা ধার্য্য করবে না।
♦ যদি চূড়ান্ত পর্যায়ে মোকদ্দমার সংখ্যা ৭০ টির নীচে আসে তাহলে আবার চূড়ান্ত পর্যায়ে আরো মোকদ্দমা আনার ব্যবস্থা করবেন।
৭১.
দণ্ডিত ব্যক্তির দন্ড স্থগিত বা হ্রাস করতে পারেন কে?
  1. প্রধানমন্ত্রী 
  2. সরকার
  3. রাষ্ট্রপতি
  4. খ+গ
সঠিক উত্তর:
খ+গ
উত্তর
সঠিক উত্তর:
খ+গ
ব্যাখ্যা
♦ ফৌজদারি কার্যবিধি এর ৪০১ ধারা সংবিধানের ৪৮ অনুচ্ছেদ মতে সরকার ও রাষ্ট্রপতি উভয়ের ক্ষমতা আছে।
৭২.
Oral evidence must, in all cases whatever, be direct- সাক্ষ্য আইনের কোন ধারার বক্তব্য?
  1. ৫৮
  2. ৫৯
  3. ৬০
  4. ৬১
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ৬০ ধারায় মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে এই বিধান আছে- অর্থাৎ কোনো ঘটনার চাক্ষুস সাক্ষীকে বলতে হবে সে নিজে দেখেছে, কেউ যদি কোনো ঘটনা শুনে তাকেই বলতে হবে তিনি নিজে শুনেছেন। কিন্তু কেউ যদি বলে ঘটনা ঘটার সময় আমি দেখিনি, কিন্তু যে দেখেছে তাঁর মুখে শুনেছি তবে এই ঘটনার জন্য এই সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্য নয়। ৬০ ধারায় এই বিষয়ে বিস্তারিত বলা আছে।
৭৩.
চূড়ান্ত শুনানীকালে মোকদ্দমা মুলতবী করা যায় কোন কারণে?
  1. আদালতের বিবেচনায় যে কোনো কারণে
  2. যথোপযুক্ত কারণে
  3. ন্যায়বিচারের স্বার্থে
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
ন্যায়বিচারের স্বার্থে
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়বিচারের স্বার্থে
ব্যাখ্যা
♦ মূলতবী সংক্রান্ত বিধিবিধান আদেশ ১৭ তে বলা আছে। বিধি ১-এর উপবিধি ৪-এর বিধান মতে চূড়ান্ত শুনানীকালে কোনো মুলতবী মনজুর করা যায় না। তবে proviso তে বলা আছে-if for ends of justice any adjournment is granted to a party…” অর্থাৎ, ন্যায়বিচারের স্বার্থে আদালত চাইলে চূড়ান্ত শুনানীকালেও সর্বোচ্চ ৩ বার ২০০-১০০০ টাকার খরচের আদেশ সহ বিচার মুলতবি করা যায়।
৭৪.
যে সকল অপরাধে আপসযোগ্য তাঁর তালিকা দেওয়া আছে কোথায়?
  1. ফৌজদারি কার্যবিধির ৫ম সিডিউলে
  2. পেনাল কোড-এর ৩য় সিডিউলে
  3. ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায়
  4. ফৌজদারি কার্যবিধির ২৪৫ ধারায়
সঠিক উত্তর:
ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায়
ব্যাখ্যা
♦ আপসযোগ্য অপরাধের তালিকা দেওয়া আছে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৪৫ ধারায়। আপসযোগ্য অপরাধ ২ প্রকারের হয়।এক প্রকার হলো আদালতের অনুমতি ব্যতীত আপস করা যায়। অপর প্রকার অপরাধ হলো আদালতের অনুমতি সহ আপসযোগ্য।
৭৫.
কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের ডিক্রি দিবে না আদালত?
  1. বাদী অনুচিত সুবিধা পেলে
  2. বিবাদীর উপর তা কষ্টকর হলে
  3. বাদী যেক্ষেত্রে চুক্তির শর্ত মোতাবকে উল্লেখযোগ্য কাজ করে ফেলেছেন
  4. ক+খ
সঠিক উত্তর:
ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ক+খ
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর অধীনে চুক্তির সুনির্দিষ্ট সম্পাদন সম্ভব হলেও আদালত চাইলে তাঁর বিবেচনাধীন ক্ষমতা প্রয়োগ করে ডিক্রি নাও দিতে পারেন। আবার চুক্তির বাস্তবায়ন –এর শর্ত (২১ ধারার বিধান মোতাবেক) উপস্থিত না থাকলেও আদালত একটি ক্ষেত্রে ডিক্রি দিতে পারবেন। এই বিষয়ে নীতি প্রদান করা হয়েছে ২২ ধারায়।
৭৬.
দেওয়ানি আদালতের জারি মামলার দরখাস্ত দাখিলের তামাদির মেয়াদ বর্ণিত আছে কোন আর্টিকেলে?
  1. ১৮০
  2. ১৮২
  3. ১৮৩
  4. ১৮১
সঠিক উত্তর:
১৮২
উত্তর
সঠিক উত্তর:
১৮২
ব্যাখ্যা
♦ তামাদি আইনের সিডিউলের ১৮২ নং আর্টিকেলের বিধান অনুসারে দেওয়ানী মামলার ডিক্রি জারির আবেদন করতে হয় ৩ বছরের মধ্যে এবং ডিক্রি রেজিস্টার্ড হলে ৬ বছরের মধ্যে।
৭৭.
জারির জন্য মৌখিক আবেদন কখন করা যায়?
  1. সকল ধরণের মোকদ্দমার ক্ষেত্রে
  2. দাম্পত্য পুনরুদ্ধারের মোকদ্দমার ক্ষেত্রে
  3. মানি মোকদ্দমার (money suit) ক্ষেত্রে
  4. চুক্তি প্রবলের মোকদ্দমার ক্ষেত্রে
সঠিক উত্তর:
মানি মোকদ্দমার (money suit) ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
মানি মোকদ্দমার (money suit) ক্ষেত্রে
ব্যাখ্যা
♦ আদেশ ২১ বিধি-১১ তে মৌখিক আবেদন (Oral application): অর্থ পরিশোধের ডিক্রি হলে ডিক্রি প্রদানের সময়েই ডিক্রিদারের মৌখিক আবেদনক্রমে ডিক্রি দায়িক আদালত প্রাঙ্গনে উপস্থিত আদালত তাকে গ্রেফতারের মাধ্যমে তৎক্ষনাৎ ডিক্রি জারির আদেশ দিতে পারবেন।

♦ ডিক্রি জারির জন্য প্রত্যেকটি আবেদনপত্র লিখিত হতে হবে এবং আবেদনকারী বা মোকদ্দমার ঘটনাবলীর সাথে পরিচিত অন্য কোন ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত এবং সত্যতা প্রতিপাদনকৃত হতে হবে।

♦ অর্থাৎ Money suit হলে এবং রায় ঘোষণার দিন বিবাদী উপস্থিত থাকলে বাদী মৌখিক আবেদন করবেন।
৭৮.
নিচের কোনটি আদালত জুডিসিয়াল নোটিশে নিতে পারে না?
  1. বাংলাদেশের আইন
  2. বাংলাদেশের সীমানা
  3. আদালতের সীল
  4. বাংলাদেশের জাতীয় সংস্কৃতি
সঠিক উত্তর:
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইনের ৫৭ ধারায় যে সকল বিষয়ে আদালত প্রমাণ ছাড়াই নিজ নোটিশে নিবেন তাঁর তালিকা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।
৭৯.
Tender of pardon to accomplice অর্থ কী?
  1. রাজসাক্ষীকে ক্ষমা করে দেওয়া
  2. অপরাধের সহযোগীকে ক্ষমা করে দেওয়া
  3. সহযোগী অপরাধীকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব
  4. লঘু অপরাধকারী আসামীকে ক্ষমা করে দেওয়া
সঠিক উত্তর:
সহযোগী অপরাধীকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব
উত্তর
সঠিক উত্তর:
সহযোগী অপরাধীকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব
ব্যাখ্যা
♦ tendering pardon to accomplice –বিষয়ে ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ধারায় বিধান দেওয়া হয়েছে।

♦ কোনো অপরাধের সহ-অপরাধীকে অপরাধ সংক্রান্তে তাঁর জ্ঞানে থাকা সকল বিষয়ে সাক্ষ্য দিলে তাঁকে ক্ষমা করে দেওয়া হবে – এই প্রক্রিয়াকে tendering pardon to accomplice বলা হয়।
৮০.
দেওয়ানী আদালত কমিশন ইস্যু করতে পারে-
  1. সাক্ষীকে পরীক্ষা করার জন্য
  2. স্থানীয় তদন্ত করার জন্য
  3. স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য
  4. উপরের যে কোনোটির জন্য
সঠিক উত্তর:
উপরের যে কোনোটির জন্য
উত্তর
সঠিক উত্তর:
উপরের যে কোনোটির জন্য
ব্যাখ্যা
♦ দেওয়ানি কার্যবিধির ধারা ৭৫ এবং আদেশ ২৬ অনুযায়ী আদালত নিম্নোক্ত ৪টি ক্ষেত্রে কমিশন ইস্যু করতে পারে-

i) কোন ব্যক্তিকে পরীক্ষা করতে: কোন ব্যক্তি বা সাক্ষীকে জবানবন্দি গ্রহণের জন্য কমিশনের নিয়মাবলি আদেশ ২৬ এর ১-৮ বিধিতে বর্ণিত আছে। হাজিরা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি বা অসুস্থ বা অচল ব্যক্তি আদালতে হাজির হতে না পারলে তাদের জবানবন্দি গ্রহণের জন্য আদালত কমিশন প্রেরণ করতে পারে ।

ii) স্থানীয় তদন্তের জন্য: আদালত মোকদ্দমার বিরোধীয় বিষয় ব্যাখ্যা করতে বা কোন সম্পত্তির বাজারমূল্য, মধ্যবর্তী মুনাফা বা ক্ষতিপূরণ বা বার্ষিক নীট মুনাফা নির্ণয় করতে স্থানীয় তদন্তের জন্য কমিশন ইস্যু করতে পারে। বিধি ৯, ১০ এর মধ্যে স্থানীয় তদন্ত সম্পর্কে বলা হয়েছে।

iii) হিসাব পরীক্ষা ও সমন্বয়: বিধি ১১, ১২ এর মধ্যে এ সংক্রান্ত বিধান উল্লেখ আছে। কোন মোকদ্দমায় হিসাবপত্র পরীক্ষা বা সমন্বয় সাধনের প্রয়োজন হলে আদালত যাকে উপযুক্ত মনে করবেন তার নিকট কমিশন প্রেরণ করে উক্ত হিসাব পরীক্ষা বা সমন্বয় করার নির্দেশ দিতে পারবেন।

iv) স্থাবর সম্পত্তির বাটোয়ারার জন্য কমিশন: বিধি ১৩, ১৪ এর মধ্যে এ সংক্রান্ত বিধান উল্লেখ আছে। যে ক্ষেত্রে বাটোয়ারার জন্য প্রাথমিক ডিক্রি দেয়া হয়েছে, তা ৫৪ ধারার আওতাধীন না হলে, আদালত বাটোয়ারার জন্য কমিশন প্রেরণ করতে পারবেন।

♦ উপরের তিনটি বিষয়ে কমিশন ইস্যু করা যায়।
৮১.
দলিল সংশোধনের বিষয়ে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর কত ধারায়?
  1. ৩০
  2. ৩১
  3. ৩৫
  4. ৩৯
সঠিক উত্তর:
৩১
উত্তর
সঠিক উত্তর:
৩১
ব্যাখ্যা
♦ সুনির্দিষ্ট প্রতিকার আইন-এর ৩১ ধারায় দলিল সংশোধনের বিধান আছে
৮২.
Previous judgments relevant to bar a second suit or trial- সাক্ষ্য আইনের ৪০ ধারার এই বিধানের ব্যতিক্রম কী?
  1. পূর্বোক্ত মোকদ্দমার ডিক্রি প্রতারণা ও যোগসাজসীভাবে নেওয়া
  2. পূর্বোক্ত মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা না করা
  3. পূর্বোক্ত মোকদ্দমার ফলাফল সম্পর্কে না জানা
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
পূর্বোক্ত মোকদ্দমার ডিক্রি প্রতারণা ও যোগসাজসীভাবে নেওয়া
উত্তর
সঠিক উত্তর:
পূর্বোক্ত মোকদ্দমার ডিক্রি প্রতারণা ও যোগসাজসীভাবে নেওয়া
ব্যাখ্যা
♦ একই বিষয়ে পূর্বে কোনো ডিক্রি থাকলে ঐ বিষয়ে নতুন মামলা করার ক্ষেত্রে পূর্বোক্ত মামলার ডিক্রি প্রাসঙ্গিক হবে এবং নতুন মামলাটি করতে দেওয়া হবে না। তবে যদি দাবি করা হয় যে fraud or collusion এর মাধ্যমে পূর্বের ডিক্রি হাসিল করা হয়েছে তবে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ মোকদ্দমা দায়ের বারিত নয়।
৮৩.
নিচের কোন বিধানের অধীনে প্রদত্ত আদেশ টি আপিলযোগ্য নয়?
  1. আদেশ ১০ রুল ৭
  2. আদেশ ৮, রুল ১০
  3. আদেশ ১৬, রুল ২০
  4. আদেশ ৩৯, রুল ২
সঠিক উত্তর:
আদেশ ১০ রুল ৭
উত্তর
সঠিক উত্তর:
আদেশ ১০ রুল ৭
ব্যাখ্যা
♦ দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর আদেশ নং ৪৩ এ আপিলযোগ্য আদেশের তালিকা দেওয়া হয়েছে। ক  নং অপশনটি বা আদেশ ১০ রুল ৭ উক্ত তালিকায় নাই। আদেশ ৭ রুল ১০ আপিলযোগ্য আদেশ। আদেশ ৪৩-এ মোট ২৫ টি আদেশকে আপিলযোগ্য আদেশ মর্মে বলা হয়েছে।  এই ২৫ প্রকারের আদশ ব্যতীত দেওয়ানী আদালতের অপরাপর আদেশ-এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই, সেখানে রিভিশন করার বিধান আছে।
৮৪.
সাধারণত গ্রেফতারী পরওয়ানা কার বরাবরে নির্দেশ করা হয়?
  1. পুলিশ
  2. আনসার
  3. র‍্যাব
  4. উপরের সকলের বরাবরে
সঠিক উত্তর:
পুলিশ
উত্তর
সঠিক উত্তর:
পুলিশ
ব্যাখ্যা
♦ফৌজদারি কার্যবিধি ৭৭ ধারা মতে সাধারণত পুলিশের বরাবরে গ্রেফতারী পরওয়ানা নির্দেশ করা হয়। ক্ষেত্রবিশেষে আদালত যে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট বা পরওয়ানা নির্দেশ করতে পারেন।
৮৫.
সাক্ষ্য আইনের ৩২ ধারার সামগ্রিক বিষয়বস্তু কী?
  1. মৃত্যুকালীন ঘোষণা
  2. মৃত বা যে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বা যার সাক্ষ্য নেওয়া যাচ্ছে না এমন ব্যক্তির পূর্বোক্ত বক্তব্যের প্রাসঙ্গিকতা (relevancy)
  3. স্বীকৃতির গ্রহণযোগ্যতা
  4. দোষ স্বীকারের গ্রহণযোগ্যতা
সঠিক উত্তর:
মৃত বা যে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বা যার সাক্ষ্য নেওয়া যাচ্ছে না এমন ব্যক্তির পূর্বোক্ত বক্তব্যের প্রাসঙ্গিকতা (relevancy)
উত্তর
সঠিক উত্তর:
মৃত বা যে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বা যার সাক্ষ্য নেওয়া যাচ্ছে না এমন ব্যক্তির পূর্বোক্ত বক্তব্যের প্রাসঙ্গিকতা (relevancy)
ব্যাখ্যা
♦ ৩২ ধারায় মৃত্যুকালীন ঘোষণার আলোচনা থাকলেও সামগ্রিকভাবে এই ধারার আলোচ্য বিষয় হলো- Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found, etc., is relevant অর্থাৎ মৃত বা যে ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না বা যার সাক্ষ্য নেওয়া যাচ্ছে না এমন ব্যক্তির পূর্বোক্ত বক্তব্যের প্রাসঙ্গিকতা (relevancy)।
৮৬.
অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করা যায় দেওয়ানী কার্যবিধি, ১৯০৮-এর কত ধারা মতে?
  1. ১৫৩
  2. ১৫০
  3. ১৫১
  4. ১৫২
সঠিক উত্তর:
১৫১
উত্তর
সঠিক উত্তর:
১৫১
ব্যাখ্যা
♦ ১৫১ ধারার ক্ষমতা বলে দেওয়ানী আদালত অন্তর্নিহিত ক্ষমতা বা inherent power প্রয়োগ করতে পারেন।

♦ এই ধারা আদালতকে একটি বিপুল ক্ষমতা দিয়েছে। ন্যায়বিচার করার জন্য বা আদালতের ক্ষমতার অপব্যবহার রোধ করার জন্য আদালত তার সহজাত ক্ষমতাবলে যেকোন আদেশ দেওয়ার অধিকার রাখেন। আইন সমস্ত পরিস্থিতির মোকবেলা করার পূর্ণ বিধান দিতে পারে না। আইন যে সময় প্রণীত হয় সেই সময়ের পরিস্থিতি আইন প্রযুক্ত হওয়ার সময় বদলে যেতে পারে; আইন প্রযুক্ত হওয়ার সময় এমন অবস্থার উদ্ভব হতে পারে, যা আইনপ্রণেতাগণ আইন প্রণয়নের সময় ভাবতেও পারেন নাই; এই সমস্ত কারণে এই ধারায় বলা হয়েছে, আদালত তার নিজস্ব বিবেচনায় সবিচারের জন্য যেকোন আদেশ দিতে পারেন।
৮৭.
স্বত্বঘোষণার মামলায় বাদীকে কী প্রমাণ করতে হয়?
  1. সম্পত্তি সংক্রান্ত অধিকার
  2. আইনগত চরিত্র সম্পর্কে অধিকার
  3. চুক্তির অধিকার
  4. ক+খ
সঠিক উত্তর:
ক+খ
উত্তর
সঠিক উত্তর:
ক+খ
ব্যাখ্যা
♦ Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit against any person denying……৪২ ধারায় legal character, right to property যদি কেউ অস্বীকার করে তখন স্বত্বঘোষণার মামলা করা যায়।
৮৮.
সাক্ষ্য আইন, ১৯৭২ সর্বশেষ কবে সংশোধিত হয়?
  1. ২০২৩
  2. ২০২২
  3. ২০২১
  4. ২০১২
সঠিক উত্তর:
২০২২
উত্তর
সঠিক উত্তর:
২০২২
ব্যাখ্যা
♦ সাক্ষ্য আইন সর্বশেষ ২০২২ সালের সংশোধনের মাধ্যমে সংশোধন করা হয়।
৮৯.
দেওয়ানী মোকদ্দমায় অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত সংশোধনের আবেদন করতে হয় কোন ধারার বিধান অনুসারে?
  1. আদেশ ৬ রুল ১৭
  2. ১৫২ ধারা
  3. ১৫৩ ধারা
  4. ১৫৫ ধারা
সঠিক উত্তর:
১৫৩ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১৫৩ ধারা
ব্যাখ্যা
♦ ১৫৩ ধারায় দেওয়ানী আদালতের সংশোধনের সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে। আদেশ ৬ রুল ১৭ অনুসারে আরজি ও লিখিত বর্ণনা সংশোধনের বিধান আছে। অন্যান্য দরখাস্ত ১৫৩ ধারার ক্ষমতাবলে সংশোধন করা যায়।
৯০.
Code of Criminal Procedure, 1898-এ কোথাও শুধু Magistrate শব্দ থাকলে তা  দ্বারা কী বুঝাবে?
  1. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  2. এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
  3. স্পেশাল ম্যাজিস্টেট
  4. ক্ষেত্রবিশেষে যে কোনো ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
উত্তর
সঠিক উত্তর:
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ব্যাখ্যা
♦ CrpC-এর ৪ক ধারায় বলা আছে যে without any qualifying word, a Magistrate shall be construed as a reference to a Judicial Magistrate.

♦ অর্থাৎ কোন ম্যাজিস্ট্রেট বলতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ করবে এবং সহকারী দায়রা জজ বলতে যুগ্ম দায়রা জজকে নির্দেশ করবে।