পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৬
সিলেবাস
৪৬তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৯ পরীক্ষার টপিক: ১) ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২) ১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৬ প্রশ্ন

.
মধ্যযুগের নাগরিক কবি বলা হয় কাকে?
  1. বড়ু চণ্ডীদাস
  2. বিদ্যাপতি
  3. কৃত্তিবাস ওঝা
  4. ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়: 
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। 
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- উনবিংশ শতাব্দীর কলকাতায় ভারতচন্দ্র অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
দীনবন্ধু মিত্র রচিত প্রহসন নয় কোনটি?
  1. সধবার একাদশী
  2. এর উপায় কি
  3. বিয়ে পাগলা বুড়ো
  4. জামাই বারিক
ব্যাখ্যা
• দীনবন্ধু মিত্র: 
- রায়বাহাদুর দীনবন্ধু মিত্র একজন নাট্যকার ছিলেন।
- ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতৃদত্ত নাম গন্ধর্বনারায়ণ। 
- ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতেন।
- তিনি কলেজে পড়ার সময়ই ঈশ্বর গুপ্তের সংস্পর্শে গিয়ে সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে শুরু করেন।
- তবে নাটক ও প্রহসন লিখেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
- নীলদর্পণ তাঁর শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।

দীনবন্ধু মিত্রের কাব্যগ্রন্থ -
- দ্বাদশ কবিতা ও
- সুরধুনী কাব্য।

দীনবন্ধু মিত্র রচিত প্রহসন:
-  সধবার একাদশী,
- বিয়ে পাগলা বুড়ো ও
- জামাই বারিক।

নাটক:
- লীলাবতী,
- নবীন তপস্বিনী,
- কমলে কামিনী।

অন্যদিকে,
- 'এর উপায় কি?' মীর মশাররফ হোসেন রচিত একমাত্র প্রহসন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
“সকলেই কবি নন, কেউ কেউ কবি।”- উক্তিটি জীবনানন্দ দাশ রচিত কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. জলপাইহাটি
  2. সতীর্থ
  3. মাল্যবান
  4. কবিতার কথা
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ: 
- জীবনানন্দ দাশ ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”।
- ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি।”
- 'বনলতা সেন' তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- 'বনলতা সেন' কবিতার উপর এডগার অ্যালান পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় 'রূপসী বাংলা' এবং “বেলা অবেলা কালবেলা' নামক কাব্য।

• জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
 - ঝরাপালক (প্রথম প্রকাশিত), 
- ধূসর পাণ্ডুলিপি, 
- বনলতা সেন, 
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি।

• তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে:
- মাল্যবান,
- সুতীর্থ,
- জলপাইহাটি,
- জীবনপ্রণালী,
- বাসমতীর উপাখ্যান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া, শঙ্খমালা- কবিতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘মৈথিল কোকিল’ বলা হয় কাকে?
  1. মালাধর বসু
  2. বিদ্যাপতি
  3. মুকুন্দরাম চক্রবর্তীর
  4. রামপ্রসাদ সেন
ব্যাখ্যা
• বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি।
- তিনি ছিলেন  পঞ্চদশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ।
- এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- ‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়।
- কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সংকীর্ণমনা লোক’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. খয়ের খাঁ
  2. কুয়োর ব্যাঙ
  3. ছুঁচোর কেত্তন
  4. চিনে জোঁক
ব্যাখ্যা
• ‘কুয়োর ব্যাঙ’ বাগধারার অর্থ - সংকীর্ণমনা লোক।

অন্যদিকে,
- 'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ - নিতান্তই অলস।
- ‘ছুঁচোর কেত্তন’ বাগধারার অর্থ - অবিরাম কলহ।
- ‘খয়ের খাঁ’ বাগধারার অর্থ - চটুকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অঘোষ ব্যঞ্জনের দৃষ্টান্ত?
  1. ঢ়
ব্যাখ্যা
• ধ্বনির কম্পমাত্রা অনুযায়ী বিভাজন: ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই। ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘােষ।

⇒ ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি। যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

⇒ অঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি, যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
কোন বাক্যে উত্তম পুরুষ ব্যবহার করা হয়েছে?
  1. ওরা কি করে?
  2. আপনি গিয়েছিলেন?
  3. তোরা কবে আসবি?
  4. আমরা যাচ্ছি না।
ব্যাখ্যা
• ‘আমরা যাচ্ছি না।’- বাক্যে আমরা উত্তম পুরুষের দৃষ্টান্ত।

পুরুষ তিন প্রকার। যেমন:
১. উত্তম পুরুষ,
২. মধ্যম পুরুষ,
৩. নাম পুরুষ।

⇒ উত্তম পুরুষ: ক্রিয়ার কর্তা নিজেকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে উত্তম পুরুষ বলে। যেমন: আমি, আমরা ইত্যাদি।
⇒ মধ্যম পুরুষ: বক্তা যার সাথে কথা বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে মধ্যম পুরুষ বলে। যেমন: তুমি, তােমরা, আপনি ইত্যাদি।
⇒ নাম পুরুষ: বক্তা যার সম্পর্কে কিছু বলে তাকে বুঝাতে যে সর্বনাম ব্যবহার করে, তাকে নাম পুরুষ বলে। যেমন: সে, তারা, ওরা, করিম, এটা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
They are waiting for the train. The underlined part is-
  1. a noun phrase
  2. an infinitive phrase
  3. a verb phrase
  4. an adverbial phrase
ব্যাখ্যা
• They are waiting for the train. The underlined part is- an adverbial phrase.

→ Phrase টি wait verb-কে modify করায় এটি adverbial phrase.
→ অপশনে, adverbial phrase না থাকলে, উত্তর হিসাবে prepositional phrase দেয়া যাবে।
→ তবে, অপশনে adverbial phrase ও prepositional phrase দুটিই থাকলে adverbial phrase উত্তর হবে।

Adverbial Phrase:
→ যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
→ সাধারণত বাক্যকে কখন (when), কোথায় (where), কেন( why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায়, সেটিই Advrbial phrase.

• অন্যদিকে, 
• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর মত কাজ করে, তাকে Prepositional Phrase বলে।

• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন: in front of, because of, according to ইত্যাদি।

সে অনুসারে, in front of হচ্ছে Phrase preposition.
.
This airport is consistently ranked as one of the ____________ airports in the world, with thousands of flights departing and arriving daily.
  1. more busy
  2. busiest
  3. busy
  4. most busiest
ব্যাখ্যা
Complete Sentence: This airport is consistently ranked as one of the busiest airports in the world, with thousands of flights departing and arriving daily.

→ one of the এর পর সর্বদা superlative degree বসে।
→ one of the প্রদত্ত বাক্যটি Superlative Degree তে গঠিত হওয়ায় শূন্যস্থানে busy এর Superlative form ‘busiest’ বসবে।

Example:
1. Mili was one of the happiest children in the class.
2. Rakib is one of the best boys in the class.
১০.
She had written the article before he ___________.
  1. will die.
  2. had died.
  3. has died.
  4. died.
ব্যাখ্যা
• Complete Sentence: She had written the article before he died.

• Before যুক্ত বাক্যের গঠন:
→ Past perfect + before + Past indefinite.
→ 'Before' conjunction যুক্ত sentence এ 'before' এর পূর্বে past perfect tense হয় এবং 'before' এর পরে past indefinite হবে।

Example:
→ I had finished my dinner before she came home.
→ বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হয়েছে।
১১.
You can arrange a mortgage online, __________ the phone, or through a meeting.
  1. over
  2. through
  3. with
  4. by
ব্যাখ্যা
Complete Sentence: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.

On the phone vs Over the phone:
The phrase "on the phone" means that someone is using a telephone. The following examples show how "on the phone" is used:

→ Please do not interrupt your mother while she is on the phone. [= while she is using the phone]
→ Can you please turn down the TV? I am on the phone.
→ He was on the phone when I arrived at his house so I let myself in.
 
The phrase "over the phone" means that something is done using the phone as a way to do it. The following examples show how "over the phone" is used:

→ She told him the news over the phone. [= she used the phone to tell him the news rather than telling him in a letter or in person]
→ I am able to pay my bills over the phone so I don’t have to write checks.
→ We ordered take-out over the phone before driving to the restaurant to pick it up.

অন্যদিকে,
- Phone শব্দটির পূর্বে by বসে। কিন্তু the phone এর পূর্বে over/on বসে।
- By phone: The company can be reached by phone on this number.

Source: Britannica Dictionary.
১২.
Which sentence is correct?
  1. The boutique offered the unique collection of handmade jewellery you couldn't find anywhere else.
  2. The boutique offered very unique collection of handmade jewellery you couldn't find anywhere else.
  3. The boutique offered an unique collection of handmade jewellery you couldn't find anywhere else.
  4. The boutique offered a unique collection of handmade jewellery you couldn't find anywhere else.
ব্যাখ্যা
• Correct Sentence: The boutique offered a unique collection of handmade jewellery you couldn't find anywhere else.

→ কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে।
→ যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
→ তাই, এগুলোর পূর্বে more, most, very বা অন্যকোন qualifier বসে না।
→ আবার, article- এর নিয়মানুযায়ী 'u'- এর উচ্চারণ 'ইউ' এর মত হলে, তার পূর্বে 'an' না বসে 'a' বসে।

Example:
- This is a unique case.
- He is a perfect judge.
১৩.
Which word is a synonym for 'Priority'?
  1. Irrelevant
  2. Primacy
  3. Inferior
  4. Conclusive
ব্যাখ্যা
• Primacy is a synonym for 'Priority'.

• Priority (noun) 
English Meaning: the quality or state of being prior.
Bangla Meaning: অন্যের আগে কোনো কিছু পাওয়া বা করার অধিকার; অগ্রাধিকার।

অন্যদিকে,
→ Irrelevant - অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন।
→ Primacy - শ্রেষ্ঠত্ব; প্রাধান্য।
→ Inferior - নিকৃষ্ট; অধস্তন; ন্যূন; হীন।
→ Conclusive - চূড়ান্ত; ফলাফল নিরূপণকারী; সমাপ্তিমূলক; সিদ্ধান্তমূলক।

Example Sentence:

1. Safety is our top priority when it comes to operating heavy machinery.
2. In times of crisis, providing medical care to the injured is our highest priority.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Only after she ____ home, did she remember my doctor's appointment.
  1. going
  2. go
  3. went
  4. gone
ব্যাখ্যা
Complete Sentence: Only after she went home, did she remember my doctor's appointment

→ Only after, only if, only in this way etc. বাক্যের শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে।
→ তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে।

→ When only after, only if, only in this way etc. are placed at the beginning of the sentence for rhetorical effect, the subject and auxiliary are inverted.

Example:
1. Only after lunch can you play. (You can only play after lunch.)
2. Only after finishing your homework can you play. (You can only play after you finish your homework.)
3. Only after you have finished your homework can you play. (You can only play after you have finished your homework.)
4. Only by guessing can you solve this puzzle. (You can only solve this puzzle by guessing.)
5. Only if everybody agreed would I accept this position. (I would only accept this position if everybody agreed.) 
6. Only in this way does this machine work. (This machine only works in this way.)
7. Only then did they discover his secret. (They only discovered his secret then.)
8. Only when he needed some help did he call me. (He only called me when he needed some help.)
9. Only when I filled my glass did I notice that it was broken. (I only noticed that my glass was broken when I filled it.)
১৫.
In the early days of television, black-and-white programmes were ___________, captivating audiences with their simplicity.
  1. telecust
  2. published
  3. brodcasted
  4. telecast
ব্যাখ্যা
Complete Sentence: In the early days of television, black-and-white programmes were telecast, captivating audiences with their simplicity.

• telecast (verb)
English Meaning: to broadcast a television program.
Bangla Meaning: টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করা।

→ Telecast is the transmission by television.
→ Broadcast is used especially for live and radio programmes.
→ Published is used when it comes to books or newspapers.

Source: merriam-webster.
১৬.
What is the meaning of the word 'Tardy'?
  1. Punctual
  2. Swift
  3. Delayed
  4. Hasty
ব্যাখ্যা
• The meaning of the word 'Tardy' is - Delayed.

• Tardy (adjective) (noun) 
English Meaning: delayed beyond the expected or proper timer.
Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন।

অন্যদিকে,
→ Punctual - সময়নিষ্ঠ; যথাসময়ে কাজকর্ম করে এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত হয় এমন।
→ Swift - দ্রুত; দ্রুতগতি; আশুগতি; ত্বরিত।
→ Delayed - বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো।
→ Hasty - তাড়াহুড়া; দ্রুতগতি।

Example Sentence:
1. The student was tardy to class because of heavy traffic on the way to school.
2. Please make sure to submit your assignments on time to avoid being marked as tardy.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
Select the correct synonym for 'Electorate'.
  1. Voting bloc
  2. Jurisdiction
  3. Lobbyist
  4. Campaign
ব্যাখ্যা
• The correct synonym for 'Electorate' is - Voting bloc.

• Electorate (noun) 
English Meaning: a body of people entitled to vote.
Bangla Meaning: নির্বাচকমণ্ডলী।

অন্যদিকে,
→ Voting bloc - নির্বাচনের উদ্দেশ্যে বা স্বার্থে বিভিন্ন জাতি, রাজনৈতিক দল ইত্যাদির সমন্বয়ে গঠিত গোষ্ঠী বা সংঘ।
→ Jurisdiction - বিচারব্যবস্থা; আইনগত অধিকার; আইনগত অধিকারের ব্যাপ্তি বা সীমা; অধিকারের এলাকা; এক্তিয়ার।
→ Lobbyist - যে কোনো রাজনীতিবিদ বা কোনো দলকে কিছু করার জন্য প্ররোচিত করার চেষ্টা করে।
→ Campaign - সাধারণত একই এলাকায় সুনির্দিষ্ট লক্ষ্যে অনেকগুলো সামরিক তৎপরতা; প্রচারাভিযান।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
"Lady Chatterley's Lover" is-
  1. a poem by Wordsworth
  2. a short story by Somerset Maugham
  3. a novel by D. H. Lawrence
  4. a verse by Coleridge
ব্যাখ্যা
• "Lady Chatterley's Lover" is - a novel by D. H. Lawrence.

D. H. Lawrence:
→ D. H. Lawrence এর পুরো নাম David Herbert Lawrence.
→ He is a Modern English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.

• David Herbert Lawrence's well well-known novels:
→ Sons and Loves,
→ Lady Chatterley's Lover,
→ The White Peacock,
→ The Rainbow,
→ Women in Love,
→ A Modern Lover.

Source:
1. An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
2. Britannica
১৯.
I put ___________ a little every month for a deposit on a house.
  1. beside
  2. outside
  3. under
  4. aside
ব্যাখ্যা
Complete Sentence: I put aside a little every month for a deposit on a house.

• put something aside (phrasal verb)
English Meaning: to save something, usually time or money, for a special purpose.
Bangla Meaning: সঞ্চয় করা।

Example Sentence:
1. He tries to put some time aside every evening to read to the kids.
2. When they had their first child, they put aside a large sum for his education.

Source:
1. Cambridge Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
"Sixes and Sevens" was written by -
  1. Samuel L. Clemen
  2. Fitz-James O'Brien
  3. William Huntington Wright
  4. William Sydney Porter
ব্যাখ্যা
• "Sixes and Sevens" was written by - William Sydney Porter.

→ O Henry: pseudonym of William Sydney Porter.
→ He was an American short-story writer whose tales romanticized the commonplace—in particular the life of ordinary people in New York City.
→ O. Henry was a professional writer, he worked as a clerk in a drugstore.

Best Works (Short stories):
→ Roads of Destiny,
→ Strictly Business,
→The Four Million,
→ The Furnished Room,
→ Sixes and Sevens,
→ The Gift of the Magi,
→ The Last Leaf,
→ The Ransom of Red Chief,
→ The Trimmed Lamp,
→ The Voice of the City,
→ Waifs and Strays,
→ Whirligigs.

Source: Britannica.com
২১.
Fahemi has been living in Dhaka __________ 2016.
  1. about
  2. since
  3. in
  4. for
ব্যাখ্যা
Complete Sentence: Fahemi has been living in Dhaka since 2016.

Since vs For:
→ 'since' preposition টি point of time অর্থাৎ, (কোন সময় থেকে শুরু) বোঝাতে ব্যবহৃত হয়‌।
→ অন্যদিকে, 'for' preposition টি period of time অর্থাৎ, (কত সময় ধরে) বোঝাতে ব্যবহৃত হয়।

Example:
1. He has been ill for three months.
2. It has been raining since morning.
২২.
Were I in your position, I _____________ a different approach.
  1. would consider
  2. will consider
  3. consider
  4. would have considered
ব্যাখ্যা
Complete Sentence: Were I in your position, I would consider a different approach.

→ If clause এ যদি past tense হয়, তাহলে অপরাংশে সাধারণত would + verb - এর base form হয়।
→ আবার, 'were' দিয়ে কোনো clause শুরু হলে তা দ্বারা ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়। তখন, অপরাংশে সাধারণত would + verb - এর base form হয়।
→ তবে, could/might ও হতে পারে।
→ if যুক্ত অংশে be verb থাকলে তা সবসময় were হবে।
→ লক্ষণীয় যে, এখানে verb টি past Tense হলেও বাক্যটি ভবিষ্যতে সম্ভাবনা বা বর্তমানে অসম্ভাবনা অর্থ প্রকাশ করে।

Example:
1. Were I a bird, I would fly in the sky.
2. Were I a king, I could help the poor.

Source: Applied English Grammar & Composition, P.C. Das.
২৩.
'A Clergyman Daughter' was written by -
  1. Stevenson
  2. Swift
  3. Mark Twain
  4. George Orwell
ব্যাখ্যা
• 'A Clergyman Daughter' was written by - George Orwell.
 
• George Orwell:
→ George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
→ তিনি একাধারে English novelist, essayist, and critic.
→ 'Eric Arthur Blair' was the real name of George Orwell.
→ তিনি তাঁর 'Animal Farm' এবং Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• George Orwell's Notable Works -
→ Animal Farm,
→ Burmese Days,
→ A Clergyman’s Daughter,
→ Coming Up for Air,
→ Down and Out in Paris and London,
→ Homage to Catalonia,
→ Keep the Aspidistra Flying,
→ Nineteen Eighty-four,
→Shooting an Elephant,
→ The Lion and the Unicorn,
→ The Road to Wigan Pier, etc.

Source: Britannica.
২৪.
ফ্রেয়ন হচ্ছে - 
  1. ডাইক্লোরাে-ট্রাইফ্লোরাে মিথেন
  2. ডাইক্লোরাে-ডাইফ্লোরাে ইথেন 
  3. ডাইক্লোরাে-ডাইফ্লোরাে মিথেন
  4. ডাইক্লোরাে-ট্রাইফ্লোরাে ইথেন
ব্যাখ্যা
- রেফ্রিজারেটরের শীতলীকরণ প্রকোষ্ঠকে ঘিরে থাকে তামার তৈরি ফাপা নলের কুন্ডলী যা বাষ্পীভবন কুন্ডলী নামে পরিচিত। 
- এই কুন্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন ব্যবহার করা হয়। 
- ফ্রেয়ন হচ্ছে ডাইক্লোরাে-ডাইফ্লোরাে মিথেন। 
- এই নলের সাথে একটি সংকোচন পাম্প সংযুক্ত থাকে। 
- পাম্প চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। এজন্য যে সুপ্ততাপ প্রয়ােজন তার খানিকটা ফ্রেয়ন নিজে সরবরাহ করে আর বাকিটা আসে শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে, ফলে শীতলীকরণ ঘটে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
চুনাপাথরের রাসায়নিক নাম কী? 
  1. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
  2. ক্যালসিয়াম সালফেট
  3. ক্যালসিয়াম অক্সাইড
  4. ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যা
- চুনাপাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)
- চুনের নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড (CaO). 
- কলিচুন বা চুনের পানির নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2
- চুন (CaO) এর সাথে পানি (H2O) সংমিশ্রণে কলিচুন বা চুনের পানি উৎপন্ন হয়। 
- কাপড় কাচার সোডার রাসায়নিক সংকেত Na2CO3.10H2O. 
- খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3). 
- মরিচার রাসায়নিক নাম - Fe2O3.nH2O. 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
২৬.
নিরক্ষরেখার উপর সূর্য কিভাবে কিরণ দেয়? 
  1. তির্যকভাবে
  2. লম্বভাবে
  3. কৌণিকভাবে
  4. আড়াআড়িভাবে
ব্যাখ্যা
নিরক্ষরেখা: 
- সূর্যকিরণের মাত্রা অক্ষাংশভেদে বিভিন্ন রকম হয়। 
- নিরক্ষরেখার উপর সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। 
- নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায়, সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে। 
- এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।
২৭.
রঙিন টেলিভিশনের মৌলিক রং কী কী?
  1. লাল, হলুদ ও সবুজ
  2. লাল, সবুজ ও কমলা
  3. বেগুনি, লাল ও সবুজ
  4. লাল, সবুজ ও নীল
ব্যাখ্যা
রঙিন টেলিভিশন: 
- রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। 
- তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়। 
- রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি মৌলিক রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে। 
- রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়। 
- এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে। ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে। 
- ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৮.
নিচের কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
  1. রূপা
  2. তামা
  3. নিকেল
  4. সোনা
ব্যাখ্যা
চৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায়, তাদেরকে চৌম্বক পদার্থ বলে। 
- বেশির ভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থও বলা হয়। 
- ফেরো শব্দটির অর্থ লোহা। 
উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি। 

অচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না, তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। 
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৯.
'কসমিক ইয়ার' বলতে কোনটি বুঝায়? 
  1. ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল
  2. সূর্যের নিজ অক্ষে আবর্তন কাল
  3. পৃথিবীর নিজ অক্ষে আবর্তন কাল
  4. চাঁদের নিজ অক্ষে আবর্তন কাল
ব্যাখ্যা
- সৌরজগতের গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর সূর্য মিল্কি-ওয়ে গ্যালাক্সির মধ্যবিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। 
- এই মধ্যবিন্দুর চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর ২২৫-২৫০ মিলিয়ন বছর সময় লাগে, এই সময়টাকেই কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলে। 
- অর্থাৎ, ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকালকে কসমিক ইয়ার বলে

উৎস: ব্রিটানিকা।
৩০.
একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ১৪৪ টাকা
  2. ২৫৬ টাকা
  3. ২৮৮ টাকা
  4. ২৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান:
২০,০০০ টাকার ৪০% = ৮,০০০ টাকা।

আবার
২০,০০০ টাকার ৩৬% = ৭২০০ টাকা
এখন, (২০,০০০ - ৭২০০) = ১২৮০০ টাকা

১২৮০০ টাকার ৪% = ৫১২ টাকা।

কমতির প্রার্থক্য = ৮,০০০ - (৭২০০ + ৫১২) টাকা।
=  ৭,০০০ -  ৭৭১২ টাকা 
= ২৮৮ টাকা।
৩১.
কোনো মাসের দ্বিতীয় দিন যদি রবিবার হয়, তাহলে ঐ মাসের ১৮তম দিনটি কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো মাসের দ্বিতীয় দিন যদি রবিবার হয়, তাহলে ঐ মাসের ১৮তম দিনটি কী বার হবে?

সমাধান:
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই ঐ মাসের ১ম দিন শুক্রবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন শুক্রবার হবে।

প্রদত্ত প্রশ্নে 
 মাসের ২য় দিন = রবিবার
 মাসের ১ম দিন = শনিবার
মাসের ১৫তম দিন = শনিবার
মাসের ১৬তম দিন = রবিবার
মাসের ১৭তম দিন = সোমবার
মাসের ১৮তম দিন = মঙ্গলবার
৩২.
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ৫০টি
  2. ৪০টি
  3. ৩০টি
  4. ২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

সমাধান:
 ধরি,
প্রশ্নের সংখ্যা = n
সে প্রথম ২০টি থেকে উত্তর করে ১৫ টি
অবশিষ্ট অংশ থেকে উত্তর করে (n - ২০) × (১/৩)

প্রশ্নমতে,
১৫ + (n - ২০)× (১/৩) = n এর ৫০%
১৫ + (n - ২০) × (১/৩) = n /২
(৪৫ + n  - ২০)/৩ = n /২
(২৫ + n)/৩  = n /২
৩n = ৫০ + ২n 
৩n - ২n = ৫০ 
∴ n = ৫০
৩৩.
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
  1. ৪৮ মাইল
  2. ৩৬ মাইল
  3. ৫৪ মাইল
  4. ৫৮ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

সমাধান:
উত্তরের দিকে ২ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/২ = ৩০ মাইল

আবার
দক্ষিণ দিকে পূর্বস্থানে ২ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/২ মিনিটে
∴ ৩০ মাইল ফিরে আসে = ৩০/২ = ১৫ মিনিটে।

সুতরাং মোট সময় = ৬০+১৫ = ৭৫ মিনিট
এবং মোট দূরত্ব = ৩০ + ৩০ = ৬০ মাইল

এখন,
সে ৭৫ মিনিটে যায় = ৬০ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০×৬০/৭৫ মাইল
= ৪৮ মাইল।
৩৪.
যদি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করা হয়, তাহলে কতটি ৫ পাওয়া যাবে?
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা করা হয়, তাহলে কতটি ৫ পাওয়া যাবে?

সমাধান : 
১ থেকে ১০০ পর্যন্ত গণনায় ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৫, ৭৫, ৮৫, ৯৫
এই সংখ্যাগুলোতে ৫ পাওয়া যায় মোট ২০ বার
(বিঃ দ্রঃ ৫৫ তে দুটি ৫ গণনা করতে হবে)
৩৫.
2 এর 4 ভিত্তিক লগারিদম কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2 এর 4 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
2 এর 4 ভিত্তিক লগারিদম = log42
= log441/2
= 1/2log44
= 1/2 .1 
= 1/2 
৩৬.
রহিম করিমের চেয়ে তিনগুণ বড়। রহিমের বর্তমান বয়স ১৮ বছর। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুন হবে তখন রহিমের বয়স কত হবে?
  1. ১০ বছর
  2. ২০ বছর
  3. ১২ বছর
  4. ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম করিমের চেয়ে তিনগুণ বড়। রহিমের বর্তমান বয়স ১৮ বছর। যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুন হবে তখন রহিমের বয়স কত হবে?

সমাধান:
রহিমের বর্তমান বয়স ১৮ বছর
করিমের বর্তমান বয়স = ১৮/৩ বছর
= ৬ বছর

ধরি 
ক বছর পর রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুন হবে

প্রশ্নমতে
ক + ১৮ = ২(ক + ৬)
ক + ১৮ = ২ক + ১২
১৮ - ১২ = ২ক - ক
ক = ৬

তখন রহিমের বয়স হবে = ১৮ + ৬ = ২৪ বছর
৩৭.
যদি x3 - hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
  1. - 9
  2. 9
  3. - 2
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x3 - hx + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?

সমাধান:
x = 2 হলে 2 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে।
∴ 23 - h × 2 + 10 = 0
8 - 2h + 10 = 0
- 2h = - 18
∴ h = 9
৩৮.
[২ - ৪(৩ - ৪) - ১] - ১ এর মান কত?
  1. ১/৫
  2. .৫
  3. - ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: [২ - ৪(৩ - ৪) - ১] - ১ এর মান কত?

সমাধান:
[২ - ৪(৩ - ৪) - ১] - ১
= [২ - ৪ × ( - ১) - ১]- ১
= [২ + ৪ - ১]- ১
= [২ + ৪]-১
= ৫ - ১
= ১/৫
৩৯.
The sixth consonant from the beginning of this sentence is the letter-
  1. t
  2. h
  3. c
  4. b
ব্যাখ্যা
প্রশ্ন: The sixth consonant from the beginning of this sentence is the letter-

সমাধান: 
Consonants from the beginning of the sentence are t, h, s, x, t, h.
So “h” is the fifth consonant.
৪০.
১০ এর ৪০% কোন সংখ্যার ২০ % এর সমান?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ এর ৪০% কোন সংখ্যার ২০ % এর সমান?

সমাধান:
১০ এর ৪০% = ক এর ২০%
১০এর ৪০/১০০ = ক এর ২০/১০০
৪০০ = ২০ক
ক = ৪০০/২০
ক = ২০
৪১.
দুজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে । ৮ মিনিটে ২০ পৃষ্ঠা টাইপ করতে কত জন টাইপিস্ট লাগবে?
  1. ৬ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: দুজন টাইপিস্ট দুই মিনিটে দুই পৃষ্ঠা টাইপ করতে পারে । ৮ মিনিটে ২০ পৃষ্ঠা টাইপ করতে কত জন টাইপিস্ট লাগবে?

সমাধান:
২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে = ২ জন 
১ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করে = ২ × ২ জন 
১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে = (২ × ২)/২ জন 
৮ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করে = (২ × ২ )/(২ × ৮)  জন 
৮ মিনিটে ২০ পৃষ্ঠা টাইপ করে = (২ × ২ × ২০)/(২ × ৮) জন 
= ৫ জন
৪২.
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?

সমাধান:
সমআকৃতির বৃত্তের ক্ষেত্রে এখানে 6টি বৃত্ত বা মুদ্রা লাগবে।
চিত্র লক্ষ্য করুন।
৪৩.
A farmer had 21 hens. All but 13 died. How many live hens were left?
  1. 13
  2. 8
  3. 0
  4. 17
ব্যাখ্যা
Question: A farmer had 21 hens. All but 13 died. How many live hens were left?

Solution:
Answer is given in the question.
All but 13 died means except 13all other died.
So there are 13 alive hens.
৪৪.
FAO পরিসংখ্যান বর্ষপঞ্জি ২০২৩ অনুযায়ী, চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. মায়ানমার
  2. চীন
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী - 
→ বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
→ চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
→ বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ - চীন।
→ খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
→ খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।
→ চাল রপ্তানিতে শীর্ষ দেশ – ভারত।

তথ্যসূত্র: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ওয়েবসাইট।
৪৫.
বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন?
  1. ৫-৬ ফেব্রুয়ারী, ১৯৬৬
  2. ২৩ ফেব্রুয়ারী, ১৯৬৬
  3. ২৩ মার্চ, ১৯৬৬
  4. ১৩ এপ্রিল, ১৯৬৬
ব্যাখ্যা
• ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা গৃহীত হয়।
- ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবী উত্থাপন করেন।
- ৭ জুন ‘ছয়দফা দিবস’ পালিত হয়।
- ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৬.
ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত?
  1. যমুনা
  2. গঙ্গা
  3. তিস্তা
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
ফারাক্কা বাঁধ:
- ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ।
- ভারতের হুগলী নদীতে পানি সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য ১৯৭৪ সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়।
- যার অবস্থান বাংলাদেশ থেকে মাত্র ১৬.৫ কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে।
- ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- শেষ হয় ১৯৭৫ সালে।
- সেই বছর ২১ এপ্রিল থেকে বাঁধ চালু হয়।
- বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে।
- ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে পানির প্রবাহ কমতে থাকার প্রেক্ষাপটে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি হয়।

উৎস: ১ অক্টোবর ২০১৯, বিবিসি বাংলা নিউজ।
৪৭.
চলন বিলের অবস্থান কোথায়?
  1. নাটোর ও নওগাঁ জেলায়
  2. পাবনা ও নাটোর জেলায়
  3. রাজশাহী ও নওগাঁ জেলায়
  4. মাগুরা জেলায়
ব্যাখ্যা
• চলন বিল:
→ বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল। ৩টি জেলা জুড়ে এর বিস্তৃতি।
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তৃত অংশ জুড়ে যে জলভূমি, বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে দেখা যায় সেটাই বিখ্যাত চলনবিল।
→ ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, সে সময়েই চলনবিলের সৃষ্টি।
→ গঠিত হওয়ার সময় চলনবিলের আয়তন ছিল প্রায় ১ হাজার ৮৮ বর্গকিলোমিটার। বর্তমানে এর আয়তন অনেক কমে এসেছে।

উৎস: নাটোর জেলার ওয়েবসাইট।
৪৮.
ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী করেন কে?
  1. মীর জুমলা
  2. ইসলাম খান
  3. শায়েস্তা খান
  4. মুর্শিদকুলি খান
ব্যাখ্যা
- ১৬১০ সালের ১৬ জুলাই সুবাদার ইসলাম খান চিশতী সর্বপ্রথম ঢাকাকে বাংলার রাজধানী করেন এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর।
- এই নাম সম্রাট জীবিত থাকা পর্যন্ত বহাল ছিল। 
- এরপর ১৬৫০ সালে সুবাদার শাহ সুজা পুনরায় বাংলার রাজধানী বিহারের রাজমহলে নিয়ে যান।
- কিন্তু ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় ঢাকায় রাজধানী স্থানান্তর করেন যা ১৭১৭ সাল পর্যন্ত বজায় ছিল। 
- ১৭১৭ সালে মুর্শিদকুলি খান বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
- পরবর্তী ১৯০৫ থেকে ১৯১১ এবং ১৯৪৭ সাল থেকে ঢাকা বাংলার রাজধানী হিসেবে ছিলো।
- ১৯৭১ সাল থেকে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী। 

উৎস: ঢাকা জেলার ওয়েবসাইট। 
৪৯.
হাজংদের বাস নেই কোন জেলায়?
  1. শেরপুর
  2. ময়মনসিংহ
  3. নেত্রকোনা
  4. জয়পুরহাট
ব্যাখ্যা
হাজংদের বাস নেই - জয়পুরহাটে।

• হাজং:
- হাজং  বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে।
- বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।

- তবে হাজংদের নিজস্ব ভাষা রয়েছে। এটি তারা নিজেদের মধ্যেই ব্যবহার করে।
- হাজং ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই।
- হাজংরা ভাষার লিখিত রূপ দিতে অসমীয়া বর্ণমালা ব্যবহার করে।
- হাজংরা সনাতন ধর্মাবলম্বী।
- হাজং সমাজ পিতৃতান্ত্রিক।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৫০.
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
  1. চিম্বুক পাহাড়
  2. ফুরমোন পাহাড়
  3. গারো পাহাড়
  4. চন্দ্রনাথ পাহাড়
ব্যাখ্যা
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।
- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- এর ভৌগোলিক অবস্থান ৮৯°৫০´ পূর্ব হতে ৯০°৫০´ পূর্ব অক্ষাংশ এবং ২৮°০৮´ উত্তর হতে ২৬°০১´ উত্তর  দ্রাঘিমাংশে এর আয়তন প্রায় ৮১৬৭ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।
 
- বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং।
- এটি বিজয় নামেও পরিচিত।
- স্থানীয় ভাষায় তাজিং অর্থ বড় আর ডং অর্থ পাহাড়। একত্রে বড় পাহাড় বা তাজিংডং।
- তাজিংডং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। 
তাজিংডং এর উচ্চতা:
- ১২৩১ মি. বা ৪০৩৯ ফুট [সূত্র: মাধ্যমিক ভূগোল]।
- ১৩৭২ মি. বা ৪৫০০ ফুট [সূত্র: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন]। 
- ১০০৩ মিটার [সূত্র: জেলা প্রশাসক কার্যালয়, বান্দরবান]।

- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং (রুমা, বান্দরবান)।
- বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় হচ্ছে গারো পাহাড়।
 
নিম্নে পাহাড় ও পর্বতের মধ্যকার পার্থক্য নিম্নে দেওয়া হলো -
পাহাড় (Hill)
সমুদ্রতল থেকে ৬০০-১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপ পাহাড় নামে পরিচিত। পর্বতের তুলনায় পাহাড় নিচু ও কম আয়তনের হয়। যেমন—গারো পাহাড়, রাজা পাহাড় ও চন্দ্রনাথ পাহাড়।

পর্বত (Mountain)
সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপ পর্বত নামে পরিচিত। পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। যেমন—কিলিমানজারো ও হিমালয় পর্বতমালা।

উৎস: ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণি এবং প্রথম আলো আর্কাইভ, কালেরকণ্ঠ ।
৫১.
জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ৭ টি
ব্যাখ্যা
• জাতীয় স্মৃতিসৌধ:
- বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত।
- এই জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি।
- স্বাধীনতা আন্দোলনের সাতটি ঐতিহাসিক পর্যায়ের জন্য স্মৃতিসৌধে ফলক সংখ্যা ৭টি রাখা হয়েছে। 

এর পর্যায় গুলো হলো:
- ১৯৫২ সালের ভাষা আন্দোলন;
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন;
- ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন;
- ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন;
- ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন;
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং
- ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ।

জাতীয় তথ্য বাতায়ন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৫২.
দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্য দেশ নয় কোনটি?
  1. মালয়েশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন
  4. কাতার
ব্যাখ্যা
• ASEAN: 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- এশিয়া মহাদেশের অন্যতম প্রধান বানিজ্য কেন্দ্র হংকং।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
৫৩.
IUCN কোন বিষয়ে কাজ করে?
  1. দারিদ্র্য দূরীকরণ
  2. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
  3. বুদ্ধিবৃত্তিক মেধা সম্পদ সংরক্ষণ
  4. সাংস্কৃতিক ঐহিত্য সংরক্ষণ
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- (IUCN) -এর পূর্ণরূপ (The International Union for Conservation of Nature)।
- The International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।
- বিশ্বব্যাপী প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কাজ করে থাকে 'বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণবাদী সংস্থা' (IUCN)।

তথ্যসূত্র - IUCN এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫৪.
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট OPEC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬০ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৪ সালে
ব্যাখ্যা
• OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC)।
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries
- প্রতিষ্ঠা লাভের স্থান - বাগদাদ, ইরাক (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়। 

- বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর, ১৯৬৫ থেকে)।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর  বর্তমান সদস্য দেশ- ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উতস: OPEC -এর ওয়েবসাইট।
৫৫.
শিল্পোন্নয়ন সংস্থা UNIDO-এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৭০ টি
  2. ১৭১ টি
  3. ১৭২ টি
  4. ১৭৩ টি
ব্যাখ্যা
• UNIDO:
– জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)
– এর লক্ষ্য উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার এবং ত্বরান্বিত করা।
– UNIDO-এর পূণর্রুপ  United Nations Industrial Development Organization
– প্রতিষ্ঠাকাল– ১৭ নভেম্বর, ১৯৬৬
– জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ২১ জুন, ১৯৮৫
– বর্তমান মহাপরিচালক– গার্ড মুলার (দায়িত্ব গ্রহণ–১০ ডিসেম্বর, ২০২১)।
– সদর দপ্তর– ভিয়েনা, অস্ট্রিয়া।
– বর্তমান সদস্য সংখ্যা– ১৭২ টি

তথ্যসূত্র: Official Website (UNIDO)
৫৬.
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কী?
  1. হাউজ অব কমন্স
  2. সিনেট
  3. হাউজ অব লর্ডস
  4. হাউজ অব রিপ্রেজেনটিটিভ
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট - ১০০ আসন। 
- নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটিটিভ - ৪৩৫ আসন।   

- যুক্তরাজ্যের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম পার্লামেন্ট।
- পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

তথ্যসূত্র:  ব্রিটানিকা।