পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Exam-04 [ভিডিও লেকচার ১২, ১৩, ১৪, ১৫ অ্যাপ বা সাইটের Premium Module এ পর্যায়ক্রমে দেয়া হবে।] - Kinds of Verbs [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Verbs: Finite (Transitive & Intransitive) & Non-finite (Infinitive, Participle, Gerund) [Part A+D] - Uses of Tenses according to Adverbs of Times (like always, recently, yet, for, since etc.) [Part D] - Formation of Words from Adjective to Verb & Vice Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
He fell asleep. Here, ‘fell’ is a/an -
  1. ক) transitive verb
  2. খ) intransitive verb
  3. গ) factitive verb
  4. ঘ) linking verb
সঠিক উত্তর:
খ) intransitive verb
উত্তর
সঠিক উত্তর:
খ) intransitive verb
ব্যাখ্যা

যে Verb এর Object থাকে না, তাকে Intransitive Verb বলে।
এখানে fell এর কোনো Object নেই। তাই এটা intransitive verb; Transitive Verb অথবা Factitive Verb নয়।
এর কোনো Subjective Complement ও নেই, তাই এটাকে linking Verb ও বলা যাবে না।
asleep মূলত on sleep এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে এবং এখানে এটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

.
Which sentence is the correct one?
  1. ক) It is snowing since morning.
  2. খ) I am hoping for success.
  3. গ) I have seen him long ago.
  4. ঘ) He was a teacher but now he works as a day-labourer.
সঠিক উত্তর:
ঘ) He was a teacher but now he works as a day-labourer.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He was a teacher but now he works as a day-labourer.
ব্যাখ্যা

বাক্যগুলোর সঠিক গঠন হবে:
ক) It has been snowing since morning. (since morning- point of time থাকায় Present Perfect Continuous হওয়া উচিৎ।)
খ) I hope for success. (Stative Verb – hope এর Present Continuous Tense এর পরিবর্তে Present Indefinite Tense ব্যবহৃত হয়।)
গ) I saw him long ago. (long ago থাকলে Past Indefinite Tense হয়।)
ঘ) He was a teacher but now he works as a day-labourer. (এটা সঠিক বাক্য। এখানে now থাকলেও এটা চলমান কিছু নির্দিষ্ট করে বুঝাচ্ছে না। তাই এটা Continuous Tense এ ব্যবহার হওয়া আবশ্যক নয়। বরং আগের Clause এর সাথে Contrast (তুলনামূলক পার্থক্য) বুঝানোর জন্য Indefinite Tense এ ব্যবহারই সঠিক হয়েছে।

.
Distributing the Kingdom among the three daughters, the king is now powerless. Here ‘distributing’ is a
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) infinitive
  4. ঘ) gerundial participle
সঠিক উত্তর:
খ) participle
উত্তর
সঠিক উত্তর:
খ) participle
ব্যাখ্যা

Distributing এখানে পরের Clause এর verb কে Modify করছে। Distributing the Kingdom among the three daughters রাজার Powerless হওয়ার কারণ বুঝাচ্ছে।
তাই এটা Adverb of Reason হিসেবে ব্যবহৃত হয়েছে।
আর Distributing the Kingdom among the three daughters এর প্রধান শব্দ হচ্ছে Distributing.
আর Verb+ing- Adverb হলে এটা Participle হয়।

.
I have the task completed. Here ‘have’ is a-
  1. ক) causative verb
  2. খ) linking verb
  3. গ) factitive verb
  4. ঘ) impersonal verb
সঠিক উত্তর:
ক) causative verb
উত্তর
সঠিক উত্তর:
ক) causative verb
ব্যাখ্যা
Have এখানে Causative Verb . Causative Verb বলতে বুঝায়, যার Subject নিজে কাজ করে না, অন্যকে দিয়ে করায়, অর্থাৎ Subject টা অন্যের কাজ করার Cause বা কারণ হয়।
যেমন এখানে বাক্যের অর্থ- আমি কাজটি (অন্য কাউকে) দিয়ে সম্পূর্ণ করালাম।
.
Which verb does not follow the structure of tense?
  1. ক) transitive
  2. খ) intransitive
  3. গ) finite
  4. ঘ) non-finite
সঠিক উত্তর:
ঘ) non-finite
উত্তর
সঠিক উত্তর:
ঘ) non-finite
ব্যাখ্যা

Finite Verb (সমাপিকা ক্রিয়া) – Tense এর Structure – follow করে বাক্য Complete করতে পারে, তাই তাকে Finite Verb বলা হয়।
আর Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)– Tense এর Structure follow করে না, তাই তার দ্বারা বাক্য Complete করাও হয় না, এজন্যই তার নাম Non-finite.
Transitive (সকর্মক) এবং Intransitive (অকর্মক) – Tense এর Structure - follow করতেও পারে, নাও করতে পারে, তাদের নামকরণের ভিত্তি হচ্ছে Object বা কর্ম আছে কি না।

.
The voice was relaxing. Here, ‘relaxing’ is a/an -
  1. ক) finite verb
  2. খ) participle
  3. গ) infinitive
  4. ঘ) gerund
সঠিক উত্তর:
খ) participle
উত্তর
সঠিক উত্তর:
খ) participle
ব্যাখ্যা
Relaxing শব্দটি এখানে Voice এর Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
Verb+ing যদি Adjective এর কাজ করে, তখন তাকে Participle বলে।
.
Which sentence is correct?
  1. ক) He was died last night.
  2. খ) Money should earn according to necessity.
  3. গ) The magician vanished from our sight.
  4. ঘ) Rome did not built in a day.
সঠিক উত্তর:
গ) The magician vanished from our sight.
উত্তর
সঠিক উত্তর:
গ) The magician vanished from our sight.
ব্যাখ্যা

ক- He was died last night. die- Intransitive Verb হওয়ায় এটা কখনো Passive হয় না।
খ- টাকা উপার্জন করে না, বরং টাকাকে উপার্জন করা হয়, তাই বাক্যটা Passive হতে হবে।
গ- vanished – Intransitive Verb হিসেবে Active Voice এ Past Indefinite Tense এ এর ব্যবহার সঠিক হয়েছে।
ঘ- Rome শহরটি মানুষের দ্বারা নির্মিত হয়েছে। তাই এটা Passive হওয়া বাঞ্ছনীয়।

সবগুলোর সঠিক বাক্য হবে নিম্নরূপ:
He died last night.
Money should be earned according to necessity.
The magician vanished from our sight.
Rome was not built in a day.

.
He came here with a view to _____ some financial help.
  1. ক) got
  2. খ) getting
  3. গ) get
  4. ঘ) have got
সঠিক উত্তর:
খ) getting
উত্তর
সঠিক উত্তর:
খ) getting
ব্যাখ্যা
to এর পরে verb এর base form হলেও with a view to, look forward to, be used to ইত্যাদির পরে verb এর শেষে ing যোগ হয়।
.
Even a poor, old man _____ from many maladies can remain happy if he has only contentment.
  1. ক) suffers
  2. খ) suffered
  3. গ) suffering
  4. ঘ) suffer
সঠিক উত্তর:
গ) suffering
উত্তর
সঠিক উত্তর:
গ) suffering
ব্যাখ্যা
একটা Subject দিয়ে একটির বেশি finite verb হতে পারে না। যেহেতু a poor, old man এর জন্য can remain – finite verb আছে তাই শূন্যস্থানে একটি non-finite verb হবে।
আর লোকটা নিজেই যেহেতু Suffer করবে তাই Active Sense প্রকাশ করার জন্য Verb+ing ব্যবহৃত হবে।
১০.
The adjective form of cowardize is –
  1. ক) cowardly
  2. খ) coward
  3. গ) cowared
  4. ঘ) cowardy
সঠিক উত্তর:
ক) cowardly
উত্তর
সঠিক উত্তর:
ক) cowardly
ব্যাখ্যা
cowardize (কাপুরুষে পরিণত করা) এর adjective হচ্ছে cowardly (কাপুরুষোচিত)।
Coward (কাপুরুষ) হচ্ছে Noun.
১১.
Which sentence is the correct one?
  1. ক) He has yet come.
  2. খ) He has not yet been coming.
  3. গ) He did not yet come.
  4. ঘ) He has not yet come.
সঠিক উত্তর:
ঘ) He has not yet come.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He has not yet come.
ব্যাখ্যা
Yet শব্দটি এখনও অর্থে Negative বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যটি Present Perfect Tense হয়। এ হিসেবে (ঘ) সঠিক।
১২.
I made Haris, my servant, clean the floor. Here, ‘clean’ is a -
  1. ক) finite verb
  2. খ) intransitive verb
  3. গ) non-finite verb
  4. ঘ) reciprocal verb
সঠিক উত্তর:
গ) non-finite verb
উত্তর
সঠিক উত্তর:
গ) non-finite verb
ব্যাখ্যা

বাক্যের অর্থ – আমি আমার চাকর হাবিবকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিলাম। এখানে made -Causative Verb যা অন্যকে দিয়ে করানোর জন্য ব্যবহৃত হয়।
Causative Verb – make - এর পর Bare Infinitive (উহ্য to + Verb এর base form) ব্যবহৃত হয়।
Bare Infinitive একটি Non-finite verb.

১৩.
Sleeping well is keeping well. Here ‘keeping’ is a -
  1. ক) gerund
  2. খ) present participle
  3. গ) perfect participle
  4. ঘ) finite verb
সঠিক উত্তর:
ক) gerund
উত্তর
সঠিক উত্তর:
ক) gerund
ব্যাখ্যা

Subject + be verb + verb + ing এ রকম Structure এ আসা verb + ing খুবই Confusing. লক্ষ্য রাখতে হবে–
a) Verb+ing যদি চলমান কোন কাজকে নির্দেশ করে, তখন সেটা Continuous Tense এর মূল Verb. যেমন- The exam is running.
b) Verb+ing যদি Subject এর কোন বৈশিষ্ট্য বর্ণনা করে, তখন সেটা Adjective. যেমন- The offer is alluring. Education is enlightening.
c) Verb+ing যদি Subject এর পরিচয় প্রদান করে, বা Health is wealth. এর মত ‘‘এটাই সেটা” এ রকম অর্থ প্রদান করে, তখন সেটা Noun হয়। যেমন- Reading is understanding. Silence is accepting. Sharing is caring.
এখানে ভালো ঘুম হলেই সুস্থ থাকা যায়, এ রকম ধারণা প্রকাশ করছে। তাই এটা এখানে Noun তথা Gerund.

১৪.
The verb form of ‘long’ is-
  1. ক) linger
  2. খ) lengthen
  3. গ) longen
  4. ঘ) enlong
সঠিক উত্তর:
খ) lengthen
উত্তর
সঠিক উত্তর:
খ) lengthen
ব্যাখ্যা
long (লম্বা, দীর্ঘ) এর Verb Form হচ্ছে lengthen (দীর্ঘ করা)।
অন্যদিকে linger অর্থ গড়িমসি করা।
১৫.
Which sentence is the correct one?
  1. ক) The man just arrived.
  2. খ) Parvin has been forsaken by her husband last month.
  3. গ) He has recently married a widow of 40.
  4. ঘ) Robin had died in 2017.
সঠিক উত্তর:
গ) He has recently married a widow of 40.
উত্তর
সঠিক উত্তর:
গ) He has recently married a widow of 40.
ব্যাখ্যা

সবগুলোর সঠিক বাক্য হবে:
The man has just arrived. (just থাকায় Present Perfect Tense হবে)
Parvin was forsaken by her husband last month. (last month- অতীতের সময় উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে।)
He has recently married a widow of 40. (recently থাকলে Present Perfect Tense হয়, এবং এখানে যথাযথভাবেই তা আছে)
Robin died in 2017. (in 2017 - অতীতের সময় উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে।)

১৬.
Which one is not an impersonal verb?
  1. ক) It dews in winter.
  2. খ) It is 10 o’clock.
  3. গ) It sounds good.
  4. ঘ) It has been raining for two days.
সঠিক উত্তর:
গ) It sounds good.
উত্তর
সঠিক উত্তর:
গ) It sounds good.
ব্যাখ্যা
Impersonal Verb বলতে বুঝায় যে Verb এর Subject কোনো ব্যক্তি/বস্তু/ ধারণা নয়, বরং Subject নেই বিধায় একটা It অর্থবিহীনভাবে Subject হিসেবে ব্যবহার করা হয়।
এখানে (ক), (খ) এবং (ঘ) এর মধ্যে it অর্থবিহীনভাবে ব্যবহৃত হয়েছে।
কেবল (গ)- তে It ‘এটা’ অর্থে ব্যবহৃত হয়েছে। তাই (গ) তে Sounds শব্দটি Impersonal Verb নয়।
১৭.
Running into debt, he is suffering from extreme mental agony. Here, ‘running’ is a/an -
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) finite verb
সঠিক উত্তর:
ক) adverb
উত্তর
সঠিক উত্তর:
ক) adverb
ব্যাখ্যা
Running শব্দটি Suffering – verb এর কারণ বর্ণনা করছে।
তাই verb কে Modify করার কারণে এটি এখানে Adverb হয়েছে।
১৮.
The verb form of ‘dangerous’ is –
  1. ক) dangeren
  2. খ) endangeren
  3. গ) endanger
  4. ঘ) indanger
সঠিক উত্তর:
গ) endanger
উত্তর
সঠিক উত্তর:
গ) endanger
ব্যাখ্যা
dangerous (বিপদজনক) এর Verb হচ্ছে endanger (বিপদগ্রস্থ করা)।
১৯.
The adjective form of bleed is –
  1. ক) bloody
  2. খ) bold
  3. গ) blood
  4. ঘ) blade
সঠিক উত্তর:
ক) bloody
উত্তর
সঠিক উত্তর:
ক) bloody
ব্যাখ্যা
bleed (রক্তপাত হওয়া) এর Adjective হচ্ছে bloody (রক্তাক্ত)।
২০.
He _____ ill for seven days.
  1. ক) has been
  2. খ) has been being
  3. গ) is
  4. ঘ) is being
সঠিক উত্তর:
ক) has been
উত্তর
সঠিক উত্তর:
ক) has been
ব্যাখ্যা
এখানে for seven days – period of time থাকার কারণে Present Perfect Continuous Tense হওয়ার কথা।
কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।
২১.
The adjective form of hasten is-
  1. ক) haste
  2. খ) hasty
  3. গ) hastle
  4. ঘ) host
সঠিক উত্তর:
খ) hasty
উত্তর
সঠিক উত্তর:
খ) hasty
ব্যাখ্যা
hasten (দ্রুত করা) এর adjective হচ্ছে hasty (ত্বরিত, হঠকারী)।
২২.
It is obvious smoking is responsible for the death of many people. Here, ‘smoking’ is a -
  1. ক) participle
  2. খ) bare infinitive
  3. গ) gerund
  4. ঘ) infinitive
সঠিক উত্তর:
গ) gerund
উত্তর
সঠিক উত্তর:
গ) gerund
ব্যাখ্যা

obvious শব্দটি দিয়ে একটি Clause (খণ্ডবাক্য) শেষ হয়েছে এবং Smoking দিয়ে নতুন Clause শুরু হয়েছে এবং এ Clause এর মধ্যে Smoking- Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
আর Subject হওয়ার কারণে এটি Noun.
আর Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে, তাকে Gerund বলে।