পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ৮ টপিক Kinds of Adverb; kinds of Conjunction & Preposition. [Class – 15 & 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Which of the following is an adverb of place?
  1. Quickly
  2. Outside
  3. Now
  4. Well
ব্যাখ্যা
• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে।
যেমন,
Outside, abroad, home, here, there, away ইত্যাদি।

অন্যদিকে,
• Quickly, Well- Adverb of manner.
• 'Now' - Adverb of time.
.
"He tried hard, yet he couldn’t win the race." - Here 'yet ' is a/an -
  1. Noun
  2. Preposition
  3. Conjunction
  4. Pronoun
ব্যাখ্যা
• "He tried hard, yet he couldn’t win the race." Here 'yet ' is - Conjunction.
- এটি মূলত Coordinating Conjunction.

• বাক্যে "He tried hard, yet he couldn’t win the race" শব্দটি "yet" একটি সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি "He tried hard" এবং "he couldn’t win the race" যুক্ত করে এবং তাদের মধ্যে একটি বিপরীত সম্পর্ক বা বিরোধ প্রদর্শন করে।

• Conjunction: A conjunction is a part of speech that connects two or more words, phrase, clause or sentence.
- Conjunction হলো একটি part of speech যা দুই বা ততোধিক words, phrase, clause বা sentence কে যুক্ত করে। 
- যেমন: but, or, and.

Coordinating Conjunctions:

- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but,
- yet etc.
.
Identify the compound preposition.
  1. Upon
  2. Beside
  3. Considering
  4. Within
ব্যাখ্যা
 Compound Preposition:
- একটি preposition আর একটি non preposition মিলে তৈরী হয় এগুলো।
- Example: across, before, beside.
- across= on + cross, before=by + fore, beside= by+ side.

অন্যদিকে,
• Double Preposition:
 - এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমন্বয়ে সৃষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।
- Example: Into, upon, within.

• Considering: Participle Preposition.
- verb + ing হলে Participle Preposition হয়।
.
Which type of adverb tells us when something happens?
  1. Adverb of time  
  2. Adverb of place
  3. Adverb of frequency
  4. Adverb of manner
ব্যাখ্যা
• Adverb of time:
Adverbs that change or qualify the meaning of a sentence by telling us when things happen are defined as adverbs of time.
- যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এই ধরণের adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায় অর্থা , 'when?' বা 'কখন?'  উত্তর দেয়।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.

যেমন -
- I will talk to you later.
- I will ever love you.
- He will never come back.
.
Which type of conjunction joins words, phrases, or clauses that are grammatically equal?
  1. Subordinating conjunction
  2. Correlative conjunction
  3. Conjunctive adverb
  4. Coordinating conjunction
ব্যাখ্যা
• Conjunction:
→ যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions.
2. Subordinating Conjunctions.
3. Correlative Conjunctions.

নিচে বিস্তরভাবে আলোকপাত করা হলো।
1. Coordinating Conjunctions:
→ যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but, etc.

2. Subordinating Conjunctions:
→ যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.

3. Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
.
"The chef almost burned the dinner while preparing it." - Here 'almost' is a/an -
  1. Adverb of Time
  2. Adverb of Manner
  3. Adverb of Degree
  4. Adverb of Frequency
ব্যাখ্যা
• "The chef almost burned the dinner while preparing it." Here, 'almost' is used as an - adverb of degree.

- "Almost" modifies the verb "burned" and shows the extent to which the action was completed, making it an adverb of degree.
- Almost (adverb) -  প্রায়।

• Adverb of degree:
- এই ধরনের adverb কতোখানি, কি পরিমাণ, কি মাত্রায় এসব বোঝায়।
- It tells us about the intensity of something.
- The words "almost" "too", "enough", "very", “barely” and "extremely" are examples of adverbs of degree.
.
"She wanted to go to the park, but it started raining." - Here "but" is a/an -
  1. Coordinating Conjunctions
  2. Subordinating Conjunctions
  3. Correlative Conjunctions
  4. None of the above
ব্যাখ্যা
Coordinating Conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but,
- yet etc.

• In the sentence "She wanted to go to the park, but it started raining," "but" joins two independent clauses.
এই বাক্যে "but" দুটি স্বাধীন বাক্যের (She wanted to go to the park এবং it started raining) মধ্যে সংযোগ স্থাপন করছে।
সুতরাং এটি একটি Coordinating conjunction
-----------------------
Subordinating Conjunctions:
→ যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.

Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.
.
"Always, Usually" is a/an -
  1. Adverb of time
  2. Adverb of frequency
  3. Adverb of manner
  4. Adverb of place
ব্যাখ্যা
• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.

• Adverb of manner:
- যে adverb কোন কিছু কিভাবে হয়/হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে।
- যেমন_ sweetly, quickly.

• Adverb of time:
- এই ধরনের Adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়।
- এটি সাধারণত 'When' বা 'কখন' দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়।
- যেমন: When will you come?

• Adverb of place:
- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে।
.
Which one is Subordinating Conjunctions?
  1. and
  2. but
  3. when
  4. as ….. as
ব্যাখ্যা
There are three basic types of conjunctions:

1. Coordinating conjunctions: যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন: and, or, but, etc. 

2. Subordinating Conjunctions: যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc. 

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as; either ….. or ; not only ….. but also ; etc.
১০.
Which of the following is a double preposition?
  1. Before
  2. Upon
  3. After
  4. Over
ব্যাখ্যা
• Double Preposition:
 - এই ধরনের preposition গুলো অন্য দুইটি preposition এর সমন্বয়ে সৃষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।

Example of Double Preposition:
- Into, Upon, within.

অন্যদিকে,
Before, After, Over - হলো Simple preposition এর উদাহরণ।
১১.
He _________ speaks to anyone these days.
  1. lately
  2. early
  3. hardly
  4. shortly
ব্যাখ্যা
• He _________ speaks to anyone these days.
- শূন্যস্থানের সঠিক Adverb টি হলো - "hardly".

• "Hardly" একটি adverb, যা খুব কম, প্রায় না, বা কদাচিৎ হওয়ার অর্থ প্রকাশ করে।
এটি প্রায়শই "when," "before," বা "any" এর সঙ্গে ব্যবহার হয়।

তাই, 
He hardly speaks to anyone these days.
(সে এখনকার দিনে কারো সঙ্গেই তেমন কথা বলে না।)
------------------- 
অনুরূপ উদাহরণ:
I hardly ever watch TV these days.
(আমি এখনকার দিনে টিভি প্রায় দেখিই না।)
They hardly know each other.
(তারা একে অপরকে প্রায় চিনেই না।)
১২.
"In spite of the rain, they continued playing." Here the phrase preposition is -
  1. of the rain
  2. spite
  3. continued playing
  4. In spite of
ব্যাখ্যা
• "In spite of the rain, they continued playing." Here the phrase preposition is - In spite of.

• Phrase preposition: 
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

উদাহরণ: 
He studied hard with a view to passing the exam.
He missed the train because of the traffic jam.
১৩.
Choose the correct correlative conjunction pair:
You can _________ go to the party _________ stay at home.
  1. neither… nor
  2. either… or
  3. not only…but also
  4. both… and
ব্যাখ্যা
Choose the correct correlative conjunction pair:
You can _________ go to the party _________ stay at home.

The sentence will be:
You can either go to the party or stay at home.

Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

• "Either... or" হলো একটি (correlative conjunction), যা দুটি বিকল্প বা সম্ভাবনার মধ্যে একটিকে বেছে নেওয়ার জন্য ব্যবহৃত হয়।
অর্থাৎ, এটি দুটি সম্ভাবনা বা বিকল্পের মধ্যে একটি নির্বাচন করার নির্দেশ দেয়।
সে অনুসারে,
বাক্যে সঠিক correlative conjunction হবে - either.…..or.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
১৪.
Select the appropriate Phrase Preposition: I am speaking __________ my entire team.
  1. because of
  2. on behalf of
  3. in case of
  4. out of
ব্যাখ্যা
• "on behalf of" - হলো একটি Phrase Preposition, যার অর্থ হচ্ছে "কাউকে বা একটি দলে পক্ষ হয়ে কথা বলা"।

• "I am speaking on behalf of my entire team."
— বাক্যে "on behalf of" ব্যবহৃত হবে, যার মানে হলো, আমি আমার পুরো দলের পক্ষে কথা বলছি।
১৫.
Which of the following is not a recognized type of preposition?
  1. Compound Preposition
  2. Double Preposition
  3. Concrete Preposition
  4. Disguised Preposition
ব্যাখ্যা
• Concrete Preposition বলে  Preposition  এর কোন প্রকার নাই।

অপর দিকে,
Double Preposition: 
এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমষ্টি। কিন্তু তারা ঠিক একটি  preposition এর মতো কাজ করে।
যেমন: The cow lives upon grass. এখানে up+on ‍দুটি preposition আছে। 

• Compound Preposition:
- একটি preposition আর একটি non preposition মিলে তৈরী হয় এগুলো।
- Example: across, before, beside.
- across= on + cross, before=by + fore, beside= by+ side.

Disguised Preposition:
কিছু কিছু ক্ষেত্রে on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word -এর শুরুতে বসে। এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।
১৬.
Select the correct sentence with Disguised Preposition:
  1. The book fell off the table.
  2. We are going in the park.
  3. She was late for the meeting.
  4. He went a hunting.
ব্যাখ্যা
Disguised preposition:
যখন on এর পরিবর্তে a এবং of এর পরিবর্তে O ব্যবহৃত হয় তাকে Disguised preposition বলে।
যেমন:
He went a hunting. এখানে on এর পরিবর্তে a বসেছে।

আবার, 
"Ten of clock." -  Ten O'clock হয়েছে।
১৭.
"Lastly" is an example of which type of adverb?
  1. Adverb of manner
  2. Adverb of order
  3. Adverb of place
  4. Adverb of time
ব্যাখ্যা
Adverb of Order:
যে Adverb Verb-এর  কার্য সম্পাদনের ক্রম/পর্যায় প্রকাশ করে, তাকে Adverb of Order বলে।
যেমন, 
First, Firstly, Second, Secondly, Third, Last, Lastly,  Thirdly, etc.

১৮.
"She is as tall as her friend." - In this sentence "as......as" is a -
  1. Correlative Conjunctions
  2. Subordinating Conjunctions
  3. Coordinating Conjunctions
  4. None of the above
ব্যাখ্যা
Correlative Conjunctions:
→ পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

• "She is as tall as her friend." - In this sentence "as......as" is a - Correlative Conjunctions.
১৯.
What type of conjunction introduces a dependent clause in order to link it to an independent clause?
  1. Correlative conjunction
  2. Coordinating conjunction
  3. Subordinating conjunction
  4. None of the above
ব্যাখ্যা
• Subordinating Conjunctions:
- A subordinating conjunction introduces a dependent clause in order to link it to an independent clause.

→ যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.