পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
Exam - 06 Class - 3 & 4 Topics: Psychoanalytic and behavioral theory of personality Assessment of personality Definition of developmental psychology
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
Personality can be broadly defined as the total quality of an individual's behavior, as it is revealed in his habits and thoughts and expression, his attitudes and interests, his manner of acting, and his personal philosophy of life. This is defined by ________.
  1. McMahon and Mcmahon
  2. Walter Mischel
  3. Clifford T. Morgan
  4. Woodworth and Marquis 
সঠিক উত্তর:
Woodworth and Marquis 
উত্তর
সঠিক উত্তর:
Woodworth and Marquis 
ব্যাখ্যা

Personality can be broadly defined as the total quality of an individual's behavior, as it is revealed in his habits and thoughts and expression, his attitudes and interests, his manner of acting, and his personal philosophy of life. This is defined by Woodworth and Marquish . ব্যক্তিত্বকে ব্যাপক অর্থে একজন ব্যক্তির আচরণের সামগ্রিক গুন হিসেবে সংজ্ঞায়িত করা যায় যা তাঁর চিন্তার ধরন ও প্রকাশভঙ্গী, তাঁর মনোভাব ও আগ্রহ, তাঁর কাজের প্রক্রিতি এবং তাঁর ব্যক্তিগত জীবন দর্শনে প্রকাশ পায়। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

.
কোনটি ব্যক্তিত্বের দৃষ্টিভঙ্গির মধ্যে পরে না? 
  1. জৈবিক দৃষ্টিভঙ্গি 
  2. মনোগতীয় দৃষ্টিভঙ্গি 
  3. মানবিক দৃষ্টিভঙ্গি 
  4. সামাজিক দৃষ্টিভঙ্গি 
সঠিক উত্তর:
সামাজিক দৃষ্টিভঙ্গি 
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক দৃষ্টিভঙ্গি 
ব্যাখ্যা

আধুনিক মনোবিজ্ঞানে ব্যক্তিত্ব পাঁচটি প্রধান দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে: জৈবিক দৃষ্টিভঙ্গি, মনোগতীয় দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গি, সংলক্ষণ দৃষ্টিভঙ্গি, ও আচরণগত দৃষ্টিভঙ্গি । 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

.
জার্মান মনোবিজ্ঞানী আর্নেষ্ট ক্রেসমার শারীরিক গঠন অনুযায়ী ব্যক্তিত্বকে কয়ভাগে ভাগ করেছেন? 
  1. ২ ভাগে 
  2. ৪ ভাগে 
  3. ৫ ভাগে 
  4. ৬ ভাগে 
সঠিক উত্তর:
২ ভাগে 
উত্তর
সঠিক উত্তর:
২ ভাগে 
ব্যাখ্যা

জার্মান মনোবিজ্ঞানী আর্নেষ্ট ক্রেসমার শারীরিক গঠন অনুযায়ী ব্যক্তিত্বকে ২ ভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে সাইক্লোয়েড এবং সিজোয়েড। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

.
শেলডনের মানসিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের গুণাবলীতে কোন শ্রেণীকে আরামপ্রিয়, ভোজনবিলাসী বলে উল্লেখ করেছেন? 
  1. ভিসেরোটোনিক 
  2. সেরিবোটনিক 
  3. সোমাটোটোনিক 
  4. এ্যাসথেটিক
সঠিক উত্তর:
ভিসেরোটোনিক 
উত্তর
সঠিক উত্তর:
ভিসেরোটোনিক 
ব্যাখ্যা

শেলডন মানসিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের গুণাবলীতে ভিসেরোটোনিক শ্রেণীকে আরামপ্রিয়, ভোজনবিলাসী সামাজিক স্বীকৃতির প্রত্যাশী, বন্ধু বান্দবের সাথে গল্প করতে পছন্দ করে এসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

.
ফ্রয়েডের ব্যক্তিত্ব কাঠামোর তৃতীয় স্তর অধিসত্তা বা অতি অহম (Super Ego) এর আরেকটি নাম কী? 
  1. বিবেক 
  2. অহম আদর্শ 
  3. অহম
  4. আদিসত্তা 
সঠিক উত্তর:
বিবেক 
উত্তর
সঠিক উত্তর:
বিবেক 
ব্যাখ্যা

ফ্রয়েডের ব্যক্তিত্ব কাঠামোর তৃতীয় স্তর অধিসত্তা বা অতি অহম (Super Ego) এর আরেকটি নাম হচ্ছে বিবেক বা Conscience। বিবেক হলো ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার। বিবেক বাস্তবকে নয়, আদর্শকে প্রতিফিলিত করে এবং আনদনের বদলে পূর্ণতা খুঁজে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

.
ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশ তত্ত্বে ব্যক্তিত্ব বিকাশের প্রথম পর্যায় কি? 
  1. পায়ু পর্যায় (Anal stage)
  2. মুখ পর্যায় (Oral Stage)
  3. প্রসুপ্তিকাল (Latency Stage)
  4. যৌন পর্যায় (Genital Stage)
সঠিক উত্তর:
মুখ পর্যায় (Oral Stage)
উত্তর
সঠিক উত্তর:
মুখ পর্যায় (Oral Stage)
ব্যাখ্যা

ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশ তত্ত্বে ব্যক্তিত্ব বিকাশের প্রথম পর্যায় হচ্ছে মুখ পর্যায় বা Oral Stage। এ পর্যায়ে বয়সসীমা হচ্ছে জীবনের প্রথম আঠারো মাস এবং সবচেয়ে সংবেদনশীল এলাকা হচ্ছে মুখ। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

.
প্রসুপ্তিকাল বা Latency Stage এর বয়সসীমা কত? 
  1. ৩/৪ বছর থেকে যৌবনকাল 
  2. ৫/৬ বছর থেকে বয়ঃসন্ধিকাল 
  3. জীবনের প্রথম ২৪ মাস 
  4. প্রথম আঠারো মাস হতে ৩/৪ বছর 
সঠিক উত্তর:
৫/৬ বছর থেকে বয়ঃসন্ধিকাল 
উত্তর
সঠিক উত্তর:
৫/৬ বছর থেকে বয়ঃসন্ধিকাল 
ব্যাখ্যা

The Latency Stage বা প্রসুপ্তি কালের বয়সসীমা হচ্ছে ৫/৬ বছর হতে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। ৬ বছর বয়স পর্যন্ত শিশুরা যৌন সম্পর্ক অবদমিত করে রাখে এজন্য একে সুপ্তি কাল বলে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

.
ব্যক্তিত্বের কোন মতবাদে ব্যক্তিত্ব গঠনে বাহ্যিক আচরণের উপর জোর দেয়া হয়েছে? 
  1. মানবিক দৃষ্টিভঙ্গি 
  2. আচরণগত দৃষ্টিভঙ্গি 
  3. মনোগতীয় দৃষ্টিভঙ্গি 
  4. জৈবিক দৃষ্টিভঙ্গি 
সঠিক উত্তর:
আচরণগত দৃষ্টিভঙ্গি 
উত্তর
সঠিক উত্তর:
আচরণগত দৃষ্টিভঙ্গি 
ব্যাখ্যা

ব্যক্তিত্বের আচরণগত দৃষ্টিভঙ্গিতে বি এফ স্কীনার আচরণের ক্ষেত্রে বাহ্যিক আচরণের উপর জোর দিয়েছেন। তিনি বলেন আমাদের আচরণ সম্পূর্ণভাবে পরিবেশের উদ্দীপকের দ্বারা নির্ধারিন যা আমাদের ব্যক্তিত্ব বিকাশ করে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

.
নিম্নের কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্বের বিকাশে  আচরণবাদী দৃষ্টিভঙ্গির সাথে অন্তর্ভুক্ত নন?
  1. জন বি ওয়াটসন 
  2. স্কীনার 
  3. বান্দুরা 
  4. আব্রাহাম মাসলো 
সঠিক উত্তর:
আব্রাহাম মাসলো 
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম মাসলো 
ব্যাখ্যা

জন বি ওয়াটসন, বি এফ স্কীনার, আলবার্ট বান্দুরা এঁরা সবাই ব্যক্তিত্ব বিকাশের আচরণবাদী তত্বের সাথে জরিত।  তাঁদের মতে পরিবেশের সাথে আচরণের সংমিশ্রণেই ব্যক্তিত্ব গড়ে উঠে। আব্রাহাম মাসলো মূলত ব্যক্তিত্বের মানবিক দৃষ্টিভঙ্গির সাথে অন্তর্ভুক্ত। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

১০.
ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে রোশাক কালির ছাপ কোন ধরণের ব্যক্তিত্ব অভীক্ষা? 
  1. প্রক্ষেপণমূলক 
  2. অপ্রক্ষেপণমূলক 
  3. জ্ঞানীয় 
  4. প্রশ্নমালা 
সঠিক উত্তর:
প্রক্ষেপণমূলক 
উত্তর
সঠিক উত্তর:
প্রক্ষেপণমূলক 
ব্যাখ্যা

রোশাক কালীর ছাপ একটি প্রক্ষেপণমূলক (Projective) ব্যক্তিত্ব অভীক্ষা যেখানে ১০টি কালির ছাপ বিশিষ্ট কার্ড নিয়ে এই অভীক্ষা গঠিত। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

১১.
রোশাক অভীক্ষায় ১০টি কালির ছাপের মধ্যে কালো ও ধূসর বর্ণের কয়টি ? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ব্যক্তিত্ব পরিমাপের জন্য রোশাক অভীক্ষায় মোট ১০ টি কালির ছাপের কার্ডের মধ্যে ৫টি কার্ড হচ্ছে কালো ও ধূসর বর্ণের, ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১২.
রোশাক অভীক্ষায় কালির ছাপ সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করলে তা কি নির্দেশ করে? 
  1. বিক্ষিপ্ত চিন্তা
  2. অধিক বুদ্ধিমত্তা
  3. সংযত প্রতিক্রিয়া
  4. বিমূর্ত চিন্তা ও তাত্ত্বিক জ্ঞানের প্রতি আগ্রহ 
সঠিক উত্তর:
বিমূর্ত চিন্তা ও তাত্ত্বিক জ্ঞানের প্রতি আগ্রহ 
উত্তর
সঠিক উত্তর:
বিমূর্ত চিন্তা ও তাত্ত্বিক জ্ঞানের প্রতি আগ্রহ 
ব্যাখ্যা

ব্যক্তিত্ব পরিমাপের রোশাক অভীক্ষায় পরীক্ষণপাত্র কালির ছাপ সামগ্রিকভাবে প্রত্যক্ষন করলে তা ব্যক্তিত্বের বিমূর্ত চিন্তা ও তাত্ত্বিক জ্ঞানের প্রতি আগ্রহ নির্দেশ করে। অংশবিশেষ প্রত্যক্ষণ করলে খুঁটিনাটি বা সামান্য বিষয় নিয়ে ব্যস্ত থাকার আগ্রহকে নির্দেশ করে। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।  

১৩.
ব্যক্তিত্ব পরিমাপের রোশাক অভীক্ষায় কার্ডের রঙয়ের প্রতি প্রতিক্রিয়াকে ব্যক্তিত্বের কি নির্দেশ করে? 
  1. বুদ্ধিমত্তা
  2. অসংযত আবেগ 
  3. চিন্তাশক্তির সীমাবদ্ধতা 
  4. সংযত আবেগ 
সঠিক উত্তর:
অসংযত আবেগ 
উত্তর
সঠিক উত্তর:
অসংযত আবেগ 
ব্যাখ্যা

ব্যক্তিত্ব পরিমাপের রোশাক অভীক্ষায় কার্ডের রঙয়ের প্রতি প্রতিক্রিয়াকে ব্যক্তিত্বের অসংযত আবেগকে নির্দেশ করে। তবে রঙ ও আকৃতি উভয়ের প্রতি প্রতিক্রিয়া সংযত ও সাবলীল আবেগ নির্দেশ করে।

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১৪.
ব্যক্তিত্ব পরিমাপের কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা (Thematic Apperception Test) কত সালে প্রণয়ন করা হয়? 
  1. 1940
  2. 1950
  3. 1935
  4. 1945
সঠিক উত্তর:
1935
উত্তর
সঠিক উত্তর:
1935
ব্যাখ্যা

1935 সালে আমেরিকার ক্রিস্টিয়ানা মরগান এবং এইচ এ মারে সর্বপ্রথম কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১৫.
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় কতটি কার্ড ব্যবহার করা হয়? 
  1. ১৯ টি
  2. ১৮ টি 
  3. ২০ টি 
  4. ১৭ টি 
সঠিক উত্তর:
২০ টি 
উত্তর
সঠিক উত্তর:
২০ টি 
ব্যাখ্যা

কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় মোট ২০ টি কার্ড ব্যবহার করা হয়। এসব কার্ডের মধ্যে ১৯টি কার্ড অস্পষ্ট ও দ্ব্যররথবোধক এবং একটি কার্ড ফাকা বা সাদা। 

Source: Psychology, Crider and Others

১৬.
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় পরিক্ষণপাত্রকে একটি ছবিযুক্ত কার্ড দিয়ে সেটি অবলম্বন করে কী রচনা করতে বলা হয়? 
  1. গদ্য 
  2. গল্প 
  3. কবিতা
  4. নাটক
সঠিক উত্তর:
গল্প 
উত্তর
সঠিক উত্তর:
গল্প 
ব্যাখ্যা

কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষায় পরিক্ষণপাত্রকে একটি ছবিযুক্ত কার্ড দিয়ে সেটি অবলম্বন করে  গল্প রচনা করতে বলা হয়। গল্প লেখার ধারা হলো-ছবিটিতে কি দেখা যাচ্ছে, কী ঘটছে ,ছবিতে লোকগুলো কী ভাবছে ইত্যাদি । 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১৭.
নিম্নের কোনটি অপ্রক্ষেপণমূলক অভীক্ষা নয়? 
  1. সাক্ষাৎকার 
  2. ব্যক্তিত্ব প্রশ্নমালা 
  3. পরিস্থিতিমূলক অভীক্ষা 
  4. কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা 
সঠিক উত্তর:
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা 
ব্যাখ্যা

ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে অপ্রক্ষেপণমূলক অভীক্ষা ব্যবহার করা যাতে কোন অস্পষ্ট ছবি বা কার্ড দেখানো হয় না। এখানে যেসব পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো হলো: সাক্ষাৎকার, ব্যক্তিত্ব প্রশ্নমালা, পরিস্থিতিমূলক অভীক্ষা ইত্যাদি। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১৮.
কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্ব কাঠামোকে আত্ম-ধারণা হিসেবে দেখেছেন? 
  1. ওয়াল্টার মিশেল 
  2. আলবার্ট বান্ডুরা 
  3. কার্ল রজার্স 
  4. আব্রাহাম মাসলো 
সঠিক উত্তর:
কার্ল রজার্স 
উত্তর
সঠিক উত্তর:
কার্ল রজার্স 
ব্যাখ্যা

কার্ল রজার্স ব্যক্তিত্ব কাঠামোকে আত্ম-ধারনা (Self-concept) হিসেবে দেখেছেন। আত্ম-ধারণা হলো ব্যক্তির নিজের প্রকৃতি, অনন্য গুণাবলী এবং বিশেষ আচরণ সম্পর্কিত বিশ্বাসের একটি সংগ্রহ। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১৯.
মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালাতে কয়টি বাক্য বা Items রয়েছে? 
  1. ৫৫২ টি
  2. ৫৫০ টি 
  3. ৪৫০ টি 
  4. ৫৪৫ টি 
সঠিক উত্তর:
৫৫০ টি 
উত্তর
সঠিক উত্তর:
৫৫০ টি 
ব্যাখ্যা

মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালাতে ৫৫০ টি বাক্য বা Items রয়েছে। এগুলোতে অভীক্ষার্থী সত্য, মিথ্যা, বলতে পারিনা এভাবে উত্তর দিয়ে থাকেন। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২০.
ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালাতে কতগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করা হয়? 
  1. ২০টি 
  2. ১৮টি 
  3. ২২টি 
  4. ১৫টি 
সঠিক উত্তর:
১৮টি 
উত্তর
সঠিক উত্তর:
১৮টি 
ব্যাখ্যা

ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালাতে ১৮টি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রাধান্য বিস্তারের আকাঙ্ক্ষা, সামাজিকতা, দায়িত্ব, আত্মসংযম, ইত্যাদি। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২১.
সুগঠিত পেশি, অস্থি প্রধান ব্যক্তি এবং দেহ ও মনের দিক থেকে এরা সুস্থ ও স্বাভাবিক মানুষ__ এরা কোন শ্রেনীর অন্তর্ভুক্ত? 
  1. অ্যাসথেটিক
  2. অ্যাথলেটিক 
  3. পিকনিক
  4. সিজোয়েড 
সঠিক উত্তর:
অ্যাথলেটিক 
উত্তর
সঠিক উত্তর:
অ্যাথলেটিক 
ব্যাখ্যা

ক্রেসমার সুস্থ ও স্বাভাবিক ব্যক্তিদের পর্যবেক্ষন করে দৈহিক বৈশিষ্ট্যের দিক থেকে তাদের তিনটি শ্রেণিতে ভাগ করেছেন। তাঁর মধ্যে যাদের সুগঠিত পেশি, অস্থি প্রধান ব্যক্তি এবং দেহ ও মনের দিক থেকে এরা সুস্থ ও স্বাভাবিক মানুষ। এদেরকে অ্যাথলেটিক পর্যায়ের কথা বলছেন। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২২.
আলবার্ট বান্দুরা তাঁর সামাজিক শিক্ষণ মতবাদে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কোন শিক্ষণের ভূমিকার কথা উল্লেখ করেছেন? 
  1. সহায়ক শিক্ষণ 
  2. চিরায়ত শিক্ষণ 
  3. পর্যবেক্ষণমূলক শিক্ষণ 
  4. ভুল ও প্রচেষ্টা শিক্ষণ 
সঠিক উত্তর:
পর্যবেক্ষণমূলক শিক্ষণ 
উত্তর
সঠিক উত্তর:
পর্যবেক্ষণমূলক শিক্ষণ 
ব্যাখ্যা

আলবার্ট বান্ডুরার মূল অবদান হলো পর্যবেক্ষণমূলক শিক্ষণ এর বর্ণনা। যখন কোন আদর্শ পর্যবেক্ষণের দ্বারা একজন ব্যক্তির প্রতিক্রিয়া প্রভাবিত হয় তখন পর্যবেক্ষণমূলক শিক্ষণ ঘটে। এর মাধ্যমেই ব্যক্তিত্ব গড়ে উঠে। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২৩.
আলপোর্ট-ভার্নন-লিন্ডজে মানকে ব্যাক্তিত্বে কী পরিমাপ করা হয়? 
  1. মনোভাব 
  2. মতামত 
  3. মূল্যবোধ 
  4. বুদ্ধি 
সঠিক উত্তর:
মূল্যবোধ 
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবোধ 
ব্যাখ্যা

ব্যক্তির মূল্যবোধ পরিমাপ করার জন্য আলপোর্ট- ভার্নন-লিন্ডজে মানক বহুল ব্যবহৃত হয়। এই মানকের সাহায্য মূলত ৬ ধরণের মূল্যবোধ পরিমাপ করা হয়। ১৯৩১ সালে এই অভীক্ষাটি প্রথম প্রণয়ন করা হয়। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২৪.
ব্যক্তিত্ব পরিমাপের কোন অভীক্ষাতে অভীক্ষার্থী প্রশ্ন পড়তে পারে ও লিখিত আকারে জবাব দিতে পারে? 
  1. পরিস্থিতিমূলক অভীক্ষা 
  2. পেপার-পেন্সিল অভীক্ষা 
  3. সাক্ষাৎকার 
  4. ব্যক্তিত্ব প্রশ্নমালা 
সঠিক উত্তর:
পেপার-পেন্সিল অভীক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
পেপার-পেন্সিল অভীক্ষা 
ব্যাখ্যা

পেপার-পেন্সিল অভীক্ষাতে অভীক্ষার্থীরা প্রশ্ন পড়তে পারে ও লিখিত আকারে জবাব দিতে পারে। এই অভীক্ষাতে মূল্যায়নের সরঞ্জাম বা উপকরনের ব্যবহার করা হয়। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২৫.
কোন অভীক্ষার সাহায্যে ব্যক্তির আশা, আকাঙ্ক্ষা, ব্যররথতা, দ্বন্দ্ব, ক্কর্তৃত্ব ইত্যাদি সম্পর্কে জানা যায়? 
  1. রোশাক অভীক্ষা 
  2. কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা 
  3. সাক্ষাতকার 
  4. প্রশ্নমালা 
সঠিক উত্তর:
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা 
ব্যাখ্যা

কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষার সাহায্যে ব্যক্তির আশা, আকাঙ্ক্ষা, ব্যররথতা, দ্বন্দ্ব, ক্কর্তৃত্ব ইত্যাদি সম্পর্কে জানা যায়। এই অভীক্ষায় পরীক্ষক গল্পের মূল বিষয়বস্তু বা থিম উদঘাটন করতে চেষটা করেন এবং তা থেকে ব্যক্তির অভ্যন্তরীণ প্রেষণা ও দ্বন্দ্বসমূহ খুঁজে বের করেন। 

Source: মনোবিজ্ঞান ২য় পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

২৬.
Developmental Psychology is the scientific study of the behavioral, cognitive, and_____changes that occur throughout the life cycles of organisms.
বিকাশ মনোবিজ্ঞান হল আচরণগত, জ্ঞানীয় এবং ______ পরিবর্তনের বৈজ্ঞানিক অধ্যয়ন যা জীবের জীবনচক্র জুড়ে ঘটে। 
  1. Peronality 
  2. motivational 
  3. Emotional 
  4. Physical 
সঠিক উত্তর:
Peronality 
উত্তর
সঠিক উত্তর:
Peronality 
ব্যাখ্যা

According to Sarafino, Developmental Psychology is the scientific study of the behavioral, cognitive, and personality changes that occur throughout the life cycles of organisms. 

Source: Child and Adolescent Development, Sarafino and Armstrong

২৭.
The process of wanting to be like another person as much as possible, imitating that person,s behavior and adpoting similar beliefs and values is called _______.
(যতটা সম্ভব অন্য ব্যক্তির মতো হতে চাওয়ার প্রক্রিয়া, সেই ব্যক্তির আচরণ অনুকরণ করা এবং অনুরূপ বিশ্বাস ও মূল্যবোধকে _______ বলে।
  1. Imitation 
  2. Identification
  3. Fixation
  4. Personality 
সঠিক উত্তর:
Identification
উত্তর
সঠিক উত্তর:
Identification
ব্যাখ্যা

The process of wanting to be like another person as much as possible, imitating that person's behavior and adopting similar beliefs and values, is known as identification. By identifying with his father, a son seeks to obtain a woman like his unattainable mother. যতটা সম্ভব অন্য ব্যক্তির মতো হতে চাওয়ার প্রক্রিয়া, সেই ব্যক্তির আচরণ অনুকরণ করা এবং অনুরূপ বিশ্বাস এবং মূল্যবোধ গ্রহণ করা, সনাক্তকরণ হিসাবে পরিচিত। পিতার সাথে পরিচয়ের মাধ্যমে, একটি পুত্র তার অপ্রাপ্য মায়ের মতো একজন মহিলাকে পেতে চায়।

Source: Understanding Psychology, Feldman.

২৮.
________are conflicts or concerns that persist beyond the developmental period in which they first occur.
________ হলো দ্বন্দ্ব বা উদ্বেগ যা বিকাশের সময়কালের পরেও স্থায়ী হয় যেখানে তারা প্রথম ঘটে।
  1. Fixations
  2. Conflicts
  3. Delay 
  4. Retardation (প্রতিবন্ধকতা)
সঠিক উত্তর:
Fixations
উত্তর
সঠিক উত্তর:
Fixations
ব্যাখ্যা

Fixations are conflicts or concerns that persist beyond the developmental period in which they first occur.  Such conflicts may be due to having needs ignored, such as ending breastfeeding too early or being treated too strictly during toilet training. ফিক্সেশনগুলি হল দ্বন্দ্ব বা উদ্বেগ যা বিকাশের সময়কালের পরেও স্থায়ী হয় যেখানে তারা প্রথম ঘটে।  এই ধরনের দ্বন্দ্ব প্রয়োজন উপেক্ষা করার কারণে হতে পারে, যেমন খুব তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানো বন্ধ করা বা টয়লেট প্রশিক্ষণের সময় খুব কঠোরভাবে আচরণ করা।

Source: Understanding Psychology, Feldman

২৯.
The term Freud used to deal with anxiety is called________ফ্রয়েড উদ্বেগ মোকাবেলা করার জন্য ব্যবহৃত শব্দটিকে ________ বলে
  1. Defense Mechanisms (প্রতিরক্ষা ব্যবস্থা)
  2. Antibody
  3. Self protection 
  4. Reinforcement 
সঠিক উত্তর:
Defense Mechanisms (প্রতিরক্ষা ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Defense Mechanisms (প্রতিরক্ষা ব্যবস্থা)
ব্যাখ্যা

Freud believed that people develop a range of ways to deal with anxiety, which he called defense mechanisms. Defense mechanisms are unconscious strategies that people use to reduce anxiety by distorting reality and concealing the anxiety from themselves.  ফ্রয়েড বিশ্বাস করতেন যে মানুষ উদ্বেগের সাথে মোকাবিলা করার বিভিন্ন উপায় তৈরি করে, যাকে তিনি প্রতিরক্ষা ব্যবস্থা বলে। প্রতিরক্ষা ব্যবস্থা হল অচেতন কৌশল যা মানুষ বাস্তবতাকে বিকৃত করে এবং উদ্বেগকে নিজেদের থেকে লুকিয়ে উদ্বেগ কমাতে ব্যবহার করে।

Source: Understanding Psychology, Feldman

৩০.
The expression of unwanted feelings or thought is redirected from a more threatening, powerful person to a weaker one is called_________(অবাঞ্ছিত অনুভূতি বা চিন্তার অভিব্যক্তিকে আরও ভয়ঙ্কর শক্তিশালী ব্যক্তি থেকে দুর্বল ব্যক্তির কাছে পুনঃনির্দেশিত করা হয় তাকে _________ বলে)
  1. Repression (অবদমন)
  2. Displacement (স্থানচ্যুতি)
  3. Rationalization (যুক্তাভ্যাস)
  4. Denial (অস্বীকৃতি)
সঠিক উত্তর:
Displacement (স্থানচ্যুতি)
উত্তর
সঠিক উত্তর:
Displacement (স্থানচ্যুতি)
ব্যাখ্যা

The expression of unwanted feelings or thoughts is redirected from a more threatening, powerful person to a weaker one, a phenomenon known as displacement. For example, A brother yells at his younger sister after a teacher gives him a bad grade. অবাঞ্ছিত অনুভূতি বা চিন্তাভাবনার অভিব্যক্তিকে আরও ভয়ঙ্কর, শক্তিশালী ব্যক্তি থেকে দুর্বল ব্যক্তিতে পুনঃনির্দেশিত করা হয়, যা স্থানচ্যুতি নামে পরিচিত একটি ঘটনা। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক তাকে খারাপ গ্রেড দেওয়ার পরে একজন ভাই তার ছোট বোনের দিকে চিৎকার করে।

Source: Understanding Psychology, Feldman

৩১.
Self-esteem is the component of personality that encompasses our positive and negative__________(আত্মসম্মান ব্যক্তিত্বের উপাদান যা আমাদের ইতিবাচক এবং নেতিবাচক ___________কে অন্তর্ভুক্ত করে)
  1. Self confidence 
  2. Self evaluations
  3. Self development 
  4. self motivation
সঠিক উত্তর:
Self development 
উত্তর
সঠিক উত্তর:
Self development 
ব্যাখ্যা

Self-esteem is the component of personality that encompasses our positive and negative self-evaluations. Self-esteem relates to how we feel about ourselves. আত্ম-সম্মান ব্যক্তিত্বের উপাদান যা আমাদের ইতিবাচক এবং নেতিবাচক আত্ম-মূল্যায়নকে অন্তর্ভুক্ত করে। আত্মসম্মান আমরা নিজেদের সম্পর্কে কেমন অনুভব করি তার সাথে সম্পর্কিত।

Source: Understanding Psychology, Feldman

৩২.
Which approach to personality emphasizes the innate goodness of people and their desire to grow? (ব্যক্তিত্বের কোন পদ্ধতিটি মানুষের সহজাত মঙ্গল এবং তাদের বৃদ্ধির আকাঙ্ক্ষাকে জোর দেয়?
  1. Humanistic
  2. Psychodynamic
  3. Learning
  4. Biological and Evolutionary (জৈবিক এবং বিবর্তনীয়)
সঠিক উত্তর:
Humanistic
উত্তর
সঠিক উত্তর:
Humanistic
ব্যাখ্যা

The humanistic approach to personality emphasizes the innate goodness of people and their desire to grow. (ব্যক্তিত্বের প্রতি মানবতাবাদী দৃষ্টিভঙ্গি মানুষের সহজাত মঙ্গল এবং তাদের বৃদ্ধির আকাঙ্ক্ষার উপর জোর দেয়।)

৩৩.
__________a method of gathering data about people by asking them about their own behavior and traits. (__________ লোকেদের তাদের নিজস্ব আচরণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি।)
  1. Self-report measures (স্ব-রিপোর্ট ব্যবস্থা)
  2. Questionnairies
  3. Observation
  4. Experimentation
সঠিক উত্তর:
Self-report measures (স্ব-রিপোর্ট ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Self-report measures (স্ব-রিপোর্ট ব্যবস্থা)
ব্যাখ্যা

In self-report measures, people are asked questions about their own behavior and traits. This sampling of self-report data is then used to infer the presence of particular personality characteristics. স্ব-প্রতিবেদনের ব্যবস্থায়, মানুষকে তাদের নিজস্ব আচরণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন করা হয়। স্ব-প্রতিবেদনের ডেটার এই নমুনাটি তখন নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের উপস্থিতি অনুমান করতে ব্যবহৃত হয়।

Source: Understanding Psychology, Feldman

৩৪.
Behavior measurement is a ____________measure of an individual's behavior used to describe personality characteristics. (আচরণের পরিমাপ হল একজন ব্যক্তির আচরণের একটি ____________ পরিমাপ যা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বর্ণনা করতে ব্যবহৃত হয়।)
  1. Indirect
  2. Direct
  3. Systematic
  4. Automatic
সঠিক উত্তর:
Direct
উত্তর
সঠিক উত্তর:
Direct
ব্যাখ্যা

Behavioral assessment is a direct measure of an individual's behavior designed to describe characteristics indicative of personality. As with observational research, behavioral assessment may be carried out naturally by observing people in their own settings.  আচরণগত মূল্যায়ন হল একজন ব্যক্তির আচরণের একটি সরাসরি পরিমাপ যা ব্যক্তিত্বের নির্দেশক বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য ডিজাইন করা হয়েছে। পর্যবেক্ষণমূলক গবেষণার মতো, আচরণগত মূল্যায়ন স্বাভাবিকভাবেই মানুষের নিজস্ব সেটিংসে পর্যবেক্ষণ করে করা যেতে পারে।

Source: Understanding Psychology, Feldman

৩৫.
____________is the consistency of a personality test. (____________ একটি ব্যক্তিত্ব পরীক্ষার ধারাবাহিকতা।)
  1. Reliability 
  2. Validity
  3. Norms
  4. Standardization
সঠিক উত্তর:
Reliability 
উত্তর
সঠিক উত্তর:
Reliability 
ব্যাখ্যা

Reliability is the consistency of a personality test. If the same result can be consistently achieved by using the same methods under the same circumstances, the measurement is considered reliable. নির্ভরযোগ্যতা একটি ব্যক্তিত্ব পরীক্ষার ধারাবাহিকতা। যদি একই পরিস্থিতিতে একই পদ্ধতি ব্যবহার করে ধারাবাহিকভাবে একই ফলাফল অর্জন করা যায়, তাহলে পরিমাপকে নির্ভরযোগ্য বলে মনে করা হয়।

Source: Understanding Psychology, Feldman

৩৬.
আলপোর্ট-ভার্নন-লিন্ডজে মানকে প্রতিটি প্রশ্নের জন্য কত পয়েন্ট বরাদ্দ ছিল? 
  1. ১৪ পয়েন্ট 
  2. ১০ পয়েন্ট 
  3. ১২ পয়েন্ট 
  4. ৪ পয়েন্ট
সঠিক উত্তর:
১০ পয়েন্ট 
উত্তর
সঠিক উত্তর:
১০ পয়েন্ট 
ব্যাখ্যা

আলপোর্ট-ভার্নন-লিন্ডজে মানকে প্রতিটি প্রশ্নের জন্য ১০ পয়েন্ট বরাদ্দ ছিলো। প্রতিটি প্রশ্নের সম্ভাভ্য ৪টি উত্তর দেয়া আছে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

৩৭.
নিচের কোনটি ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালা মানকের বৈশিষ্ট্য নয়? 
  1. প্রাধান্য বিস্তার 
  2. মর্যাদার ক্ষমতা
  3. দায়িত্ববোধ
  4. সন্দেহবাতিকতা 
সঠিক উত্তর:
সন্দেহবাতিকতা 
উত্তর
সঠিক উত্তর:
সন্দেহবাতিকতা 
ব্যাখ্যা

প্রাধান্য বিস্তার, মর্যাদার ক্ষমতা, দ্বায়িত্ববোধ সহ ১৮টি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে ক্যালিফোর্নিয়া মনস্তাত্ত্বিক প্রশ্নমালা মানকে। সন্দেহবাতিকতা মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালার অন্তর্ভুক্ত। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

৩৮.
Client Centered Therapy টি কে প্রণয়ন করেছেন? 
  1. আব্রাহাম মাসলো 
  2. কার্ল রজার্স 
  3. আলবার্ট বান্ডুরা
  4. হ্যান্স আইসেঙ্ক 
সঠিক উত্তর:
কার্ল রজার্স 
উত্তর
সঠিক উত্তর:
কার্ল রজার্স 
ব্যাখ্যা

ফ্রয়েডের মনঃসমীক্ষণ মতবাদের ফলস্বরুপ বিংশ শতাব্দীর চল্লিশ দশকে কার্ল রজার্স একটি নতুন ধরনের ব্যক্তিত্ব গবেষণাযোগ্য মতবাদের বিকাশ ঘটায়।তার এই মতবাদকে ব্যক্তিত্বের Client Centered Therapy বলে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

৩৯.
মাসলোর চাহিদার ক্রমপর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের নাম কী? 
  1. শারীরবৃত্তীয় চাহিদা  (Physological)
  2. আত্মোপলব্ধির চাহিদা (Self Actualization)
  3. নিরাপত্তার চাহিদা (Security and Safety)
  4. সামাজিক চাহিদা (Social Needs)
সঠিক উত্তর:
আত্মোপলব্ধির চাহিদা (Self Actualization)
উত্তর
সঠিক উত্তর:
আত্মোপলব্ধির চাহিদা (Self Actualization)
ব্যাখ্যা

যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তাদের ভালো গুণগুলোকে উন্নত করে এবং অভ্যন্তরীণ বৃদ্ধি সর্বাধিক করে তাকে আত্মোপলদ্ধি বলে। এটি মাসলোর পিরামিডের সর্বোচ্চ অবস্থানে থাকে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

৪০.
ক্যাটেলের মতে কয়টি বাহ্যিক সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে? 
  1. ২০ টি 
  2. ২৪ টী 
  3. ১৬ টি 
  4. ১৮টি 
সঠিক উত্তর:
১৬ টি 
উত্তর
সঠিক উত্তর:
১৬ টি 
ব্যাখ্যা

রেমন্ড বি ক্যাটেল তাঁর সংলক্ষণ মতবাদে ২ ধরণের সংলক্ষণের কথা বলেছেন। এর মধ্যে বাহ্যিক সংলক্ষণ হচ্ছে ১৬ টি  যার মাধ্যমে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য।

৪১.
ব্যক্তির বংশগত এবং জন্মগত গুণাবলীকে ক্যাটেল কোন সংলক্ষণে ভাগ করেছেন? 
  1. পরিবেশগত সংলক্ষণ 
  2. মেটা আর্গ
  3. আর্গ 
  4. গঠনগত সংলক্ষণ
সঠিক উত্তর:
আর্গ 
উত্তর
সঠিক উত্তর:
আর্গ 
ব্যাখ্যা

ব্যক্তির বংশগত এবং জন্মগত গুণাবলীকে ক্যাটেল আর্গ সংলক্ষণে ভাগ করেছেন। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

৪২.
কোন মনোবিজ্ঞানী ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ সংলক্ষণ নির্ধারণে উপাদান বিশ্লেষণ বা Factor Analysis নামক গাণিতিক কৌশল ব্যবহার করেন? 
  1. গর্ডন আলপোর্ট 
  2. আলবার্ট বান্ডুরা 
  3. রেমন্ড বি ক্যাটেল
  4. সিগমন্ড ফ্রয়েড 
সঠিক উত্তর:
রেমন্ড বি ক্যাটেল
উত্তর
সঠিক উত্তর:
রেমন্ড বি ক্যাটেল
ব্যাখ্যা

ক্যাটেলের সংলক্ষণ মতবাদের প্রধান বৈশিষ্ট্য হলো তিনি উপাদান বিশ্লেষণ বা Factor Analysis নামক গাণিতিক কৌশল প্রয়োগ করে বহু সংখ্যক সংলক্ষণ থেকে গুরুত্বপূর্ণ সংলক্ষণগুলো নির্ধারণ করেছেন। 

Source: মনোবিজ্ঞান ২য় প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

৪৩.
মনোবিজ্ঞানের যে শাখায় জন্মপূর্ব পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্যক্তির বিকাশ সম্পর্কিত কার্যাবলির বিজ্ঞানসম্মত পর্যালোচনা করা হয় তাকে কি মনোবিজ্ঞান বলে? 
  1. সমাজ মনোবিজ্ঞান
  2. পরিবেশ মনোবিজ্ঞান
  3. জৈব মনোবিজ্ঞান 
  4. বিকাশ মনোবিজ্ঞান
সঠিক উত্তর:
বিকাশ মনোবিজ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
বিকাশ মনোবিজ্ঞান
ব্যাখ্যা

মনোবিজ্ঞানের যে শাখায় জন্মপূর্ব পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্যক্তির বিকাশ সম্পর্কিত কার্যাবলির বিজ্ঞানসম্মত পর্যালোচনা করা হয় তাকে বিকাশ মনোবিজ্ঞান বলে। 

Source: বিকাশ মনোবিজ্ঞান, মোঃ আমিনুল হক 

৪৪.
নিম্নের কোনটি বিকাশের পরিবর্তন ধারা নয়? 
  1. আকৃতিগত পরিবর্তন 
  2. অনুপাতের পরিবর্তন 
  3. নতুন বৈশিষ্ট্য অর্জন
  4. সামাজিক পরিবর্তন 
সঠিক উত্তর:
সামাজিক পরিবর্তন 
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক পরিবর্তন 
ব্যাখ্যা

বিকাশ একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। বিকাশের পরিবর্তন ধারা হচ্ছে আকৃতিগত পরিবর্তন, অনুপাতের পরিবর্তন , নতুন বৈশিষ্ট্য অর্জন, ও পুরনো বৈশিষ্ট্যের অবলুপ্তি। 

Source: বিকাশ মনোবিজ্ঞান, মোঃ আমিনুল হক 

৪৫.
শিশুর দেহের ঘাড়ের চেয়ে মাথা ও কপাল বড় হয় আবার মাথার আকৃতির সাথে সঙ্গতি রেখে পা ও ধর বৃদ্ধি পায়। এটিকে বিকাশের পরিবর্তনের কোন ধরণের ধারা? 
  1. আকৃতিগত পরিবর্তন 
  2. অনুপাতের পরিবর্তন 
  3. পুরনো বৈশিষ্ট্যের অবলুপ্তি 
  4. নতুন বৈশিষ্ট্যে অর্জন 
সঠিক উত্তর:
অনুপাতের পরিবর্তন 
উত্তর
সঠিক উত্তর:
অনুপাতের পরিবর্তন 
ব্যাখ্যা

মানুষের শারিরীক বৃদ্ধিজনিত যে পরিবর্তন দেখা যায় টা আনুপাতিক হারে হয়। এজন্য শিশুর দেহের ঘাড়ের চেয়ে মাথা ও কপাল বড় হয় আবার মাথার আকৃতির সাথে সঙ্গতি রেখে পা ও ধর বৃদ্ধি পায়। মানসিক বিকাশ ও আনুপাতিক হারে হয়। 

Source: বিকাশ মনোবিজ্ঞান, মোঃ আমিনুল হক 

৪৬.
আর জে হাভংহার্স্ট এর মতে, নিম্নের কোনটি শৈশবকালের বিকাশমূলক কার্যাবলি?
  1. হাঁটতে শেখা 
  2. মূল্যবোধের উন্নয়ন
  3. নাগরিক দ্বায়িত্ব পালন
  4. পেশা নির্বাচন
সঠিক উত্তর:
হাঁটতে শেখা 
উত্তর
সঠিক উত্তর:
হাঁটতে শেখা 
ব্যাখ্যা

R.J. Havighurst, 1972 এর মতে ব্যক্তি যে বয়স অবস্থান করছে সেই বয়সের বিকাশমূলক কার্যাবলি যথাযথভাবে সম্পাদন করার জন্য কতগুলো স্তর নির্দেশ করেছেন। শৈশবকালীন সময়ে হাঁটতে শেখা হচ্ছে একজন শিশুর বিকাশমূলক কাজ। 

Source: Developmental Psychology, Hurlock.

৪৭.
বিকাশ মনোবিজ্ঞান অনুযায়ী গর্ভাবস্থা বা Prenatal Stage এর সময়সীমা কত? 
  1. গর্ভধারণ থেকে জন্ম 
  2. ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ২য় সপ্তাহ 
  3. দ্বিতীয় সপ্তাহের পর থেকে দুই বছর 
  4. দুই বছর থেকে ছয় বছর 
সঠিক উত্তর:
গর্ভধারণ থেকে জন্ম 
উত্তর
সঠিক উত্তর:
গর্ভধারণ থেকে জন্ম 
ব্যাখ্যা

বিকাশ মনোবিজ্ঞান অনুযায়ী গর্ভাবস্থা বা Prenatal Stage এর সময়সীমা হচ্ছে গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত ।

Source: বিকাশ মনোবিজ্ঞান, প্রফেসর সুলতানা বানু