পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৬১
সিলেবাস
পরীক্ষা - ২২: ফুল মডেল টেস্ট - ৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
নিচের কোন শব্দটির সঙ্গে 'গুচ্ছ' বহুবচন বোধক শব্দ ব্যবহৃত হয়?
  1. পুস্তক
  2. কবিতা
  3. পর্বত
  4. তারকা
সঠিক উত্তর:
কবিতা
উত্তর
সঠিক উত্তর:
কবিতা
ব্যাখ্যা
• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ-
আবলি - পুস্তকাবলি।
গুচ্ছ - কবিতাগুচ্ছ।
দাম - কুসুমদাম, পুষ্পদাম।
নিকর - কমলনিকর।
পুঞ্জ - মেঘপুঞ্জ।
মালা - পর্বতমালা।
রাজি - তারকারাজি।
রাশি - বালিরাশি।
নিচয় - কুসুমনিচয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অচল' শব্দের বিপরীত শব্দ কী?
  1. স্থিতিশীল
  2. সচল
  3. অবিচল
  4. গমনশীল
সঠিক উত্তর:
সচল
উত্তর
সঠিক উত্তর:
সচল
ব্যাখ্যা
• ‘অচল’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো- 'সচল'।

আরো কিছু বিপরীত শব্দ:
• ‘অনুরাগ’ - বিরাগ।
• দেউড়ি' - খিড়কি।
• 'দরদি' - নির্দয়।
• 'সৌম্য' - 'উগ্র'।
• 'আবির্ভাব'- 'তিরোভাব'।
• 'অচল'- 'সচল'।
• 'আবশ্যক'- 'অনাবশ্যক'।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'চতুর্ভুজ' কোন ধরনের বহুব্রীহি সমাস?
  1. পদলােপী বহুব্রীহি
  2. অলুক বহুব্রীহি
  3. সংখ্যাবাচক বহুব্রীহি
  4. সমানাধিকার বহুব্রীহি
সঠিক উত্তর:
সংখ্যাবাচক বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
সংখ্যাবাচক বহুব্রীহি
ব্যাখ্যা
• সংখ্যাবাচক বহুব্রীহি সমাস: 
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন,
চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ।
সে (তিন) তাঁর যে যন্ত্রের = সেতার। 
------------------------
অন্যদিকে, 
পদলােপী বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লােপ পায়, তাকে পদলােপী বহুব্রীহি বলে।
যেমন - চিরুনির মতাে দাঁত যার = চিরনদাঁতি,
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।

সমানাধিকার বহুব্রীহি: 
সমানাধিকার বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।
যেমন –
এক গো যার = একগুঁয়ে,
লাল পাড় যে শাড়ির = লালপেড়ে।

অলুক বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ন থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন,
- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সুব্‌ + অন্ত = সুবন্ত
  2. তৎ+ অবধি = তদবধি
  3. সৎ + চিন্তা = সচ্চিন্তা
  4. ণিচ্+অন্ত = ণিজন্ত
সঠিক উত্তর:
সুব্‌ + অন্ত = সুবন্ত
উত্তর
সঠিক উত্তর:
সুব্‌ + অন্ত = সুবন্ত
ব্যাখ্যা
• 'সুবন্ত' এর সন্ধি বিচ্ছেদ: 'সুপ্‌ + অন্ত'।

• সন্ধির নিয়ম: 
- ক্‌, চ্‌, ট্‌, ত্‌, প্‌ এর পর স্বরধ্বনি থাকলে এর পর যথাক্রমে- গ্‌, জ্‌, ড্‌ (ড়্‌), দ্‌, ব্‌, হয়। 
- পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। 
যেমন- 
- দিক্ + অন্ত = দিগন্ত,
- তৎ+ অবধি = তদবধি। 
- সুপ্‌ + অন্ত = সুবন্ত।
- ণিচ্+অন্ত = ণিজন্ত। 
- সৎ + উপায় = সদুপায়।
- ষট্‌+আনন = ষড়ানন ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
.
'খাঁটি বাংলা উপসর্গ' কোনটি?
  1. কার
  2. ইতি
  3. অভি
  4. প্র
সঠিক উত্তর:
ইতি
উত্তর
সঠিক উত্তর:
ইতি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

•  খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। 
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াত মামুদ।
.
'সংবাদ' শব্দের উৎসমূল কোনটি?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. দেশি
  4. ফারসি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সংবাদ' - তৎসম শব্দ।

• 'সংবাদ' শব্দের অর্থ:
- খবর, সমাচার, বার্তা। 

আরো কয়েকটি তৎসম শব্দ:
- সমুদ্র,
- সংঘাত,
- সাংবাদিক,
- হৈমন্ত,
- বৃষ্টি,
- পাণ্ডব ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
একখানি রৌদ্রপীত হিরণ্য-অঞ্চল। এখানে "হিরণ্য" শব্দের অর্থ কী?
  1. সূর্য
  2. হীরা
  3. স্বর্ণ
  4. রৌপ্য
সঠিক উত্তর:
স্বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
স্বর্ণ
ব্যাখ্যা
• একখানি রৌদ্রপীত হিরণ্য-অঞ্চল। এখানে "হিরণ্য" শব্দের অর্থ'স্বর্ণ'।

• "হিরণ্য" শব্দের আরো কয়েকটি প্রতিশব্দ:

- সুবর্ণ
- স্বর্ণ,
- সোনা,
- ধন,
- কড়ি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'এখানে ময়লা ফেললে শাস্তি হবে' বাক্যে 'ফেললে' শব্দের ব্যবহার কী বোঝাতে করা হয়েছে?
  1. সাপেক্ষতা
  2. বিধিনিষেধ
  3. সম্ভাব্যতা
  4. প্রতিফল
সঠিক উত্তর:
বিধিনিষেধ
উত্তর
সঠিক উত্তর:
বিধিনিষেধ
ব্যাখ্যা
'ইলে' > 'লে' বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার কয়েকটি ব্যবহার-
• বিধিনিষেধ বোঝাতে- এখানে ময়লা ফেললে শাস্তি হবে।
• প্রতিফল বোঝাতে- ইট মারলে পিটুনি খেতেই হয়।
• সাপেক্ষতা বোঝাতে --তুমি গেলে আমিও যাব। 
• সম্ভাব্যতা অর্থে - 'এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে।'
- প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে -- একবার 'মরলে' কি কেউ ফেরে?
- বিধিনির্দেশ অর্থে- এখানে প্রচারপত্র লাগালে ফৌজদারিতে সোপর্দ হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
.
‘আমার এ দরখাস্তটা পড়ুন’- এ বাক্যে অনুজ্ঞার কোন ভাব প্রকাশিত হয়?
  1. অনুরোধ
  2. প্রার্থনা
  3. উপদেশ
  4. আদেশ
সঠিক উত্তর:
প্রার্থনা
উত্তর
সঠিক উত্তর:
প্রার্থনা
ব্যাখ্যা
• বর্তমান কালের অনুজ্ঞা:
- আদেশ : কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
- উপদেশ : সত্য গোপন করো না।
- অনুরোধ : অঙ্কটা বুঝিয়ে দাও না।
- প্রার্থনা : আমার এ দরখাস্তটা পড়ুন।

• ভবিষ্যৎ কালের অনুজ্ঞা:

- আদেশ : সদা সত্য বলবে।
- সম্ভাবনায় : চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
- বিধান অর্থে : রোগ হলে ওষুধ খাবে।
- অনুরোধে : কাল একবার এসো (বা আসিও বা আসিবে)। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'গাড়ি স্টেশন ছাড়ে' এখানে 'স্টেশন' কোন কারকে কোন বিভক্তি?
  1. করণে শূন্য
  2. কর্তাকারকে শূন্য
  3. অধিকরণে শূন্য
  4. অপাদানে শূন্য
সঠিক উত্তর:
অপাদানে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
অপাদানে শূন্য
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• 'রেলগাড়িটি স্টেশন ছেড়েছে' বাক্যে-
'স্টেশন' থেকে রেলগাড়িটি বিচ্যুত হয়েছে বোঝায়। 
- এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি। 
- তাই 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
‘দুধের মাছি’ এর সমার্থক বাগধারা কোনটি?
  1. শাপে বর
  2. বসন্তের কোকিল
  3. আদায় কাঁচকলায়
  4. দা-কুমড়া
সঠিক উত্তর:
বসন্তের কোকিল
উত্তর
সঠিক উত্তর:
বসন্তের কোকিল
ব্যাখ্যা
• দুধের মাছি বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু। 
- বসন্তের কোকিল বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
তাই,
'দুধের মাছি' বাগ্‌ধারাটির সমার্থক বাগ্‌ধারা 'বসন্তের কোকিল'।


অন্যদিকে,
• ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
• 'শাপে বর' বাগধারাটির অর্থ = অমঙ্গলের মঙ্গল ঘটা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ত্রিযামা
  2. শর্বরী
  3. যামী
  4. তিথি
সঠিক উত্তর:
তিথি
উত্তর
সঠিক উত্তর:
তিথি
ব্যাখ্যা
• ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দগুলো হলো: ‍
- নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী। 

অন্যদিকে,
• ‘লগ্ন’ শব্দের সমার্থক শব্দ : তিথি, ক্ষণ, দণ্ড, সময়, কাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• ‘দ’ হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।

• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা- 
: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।
 
অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
'Deadlock' এর বাংলা পরিভাষা-
  1. শালীনতা
  2. অচলাবস্থা
  3. সতর্কতামূলক ব্যবস্থা
  4. বিরুদ্ধাচরণ
সঠিক উত্তর:
অচলাবস্থা
উত্তর
সঠিক উত্তর:
অচলাবস্থা
ব্যাখ্যা
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 

অন্যদিকে, 
• 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
• 'Anticipatory measure' এর বাংলা পরিভাষা- সতর্কতামূলক ব্যবস্থা। 
• 'Antagonism' এর বাংলা পরিভাষা- বিরুদ্ধাচরণ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৫.
'নিখিলেশ, বিমলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
  1. ঘরে বাইরে
  2. চতুরঙ্গ
  3. প্রজাপতির নির্বন্ধ
  4. চোখের বালি
সঠিক উত্তর:
ঘরে বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘরে বাইরে
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- তিনি মোট বারোটি উপন্যাস রচনা করেন।
----------
'ঘরে বাইরে': 
- রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস।
- ঘরে-বাইরে উপন্যাসটি ১৯১৫ সালে ‘সবুজপত্রে’ প্রকাশিত হয়।
- এর উল্লেখযােগ্য চরিত্র: নিখিলেশ, বিমলা ও সন্দীপ।

অন্যদিকে, 
 ‘প্রজাপতির নির্বন্ধ’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি হাস্যরসাত্মক উপন্যাস।
- এটি ১৯০৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। চিরকুমার সভা' নামে এই উপন্যাসের নাট্যরূপটি ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের প্রধান প্রধান চরিত্র হলো: অক্ষয়কুমার, চন্দ্রমাধব, শ্রীশ, বিপিন, পূর্ণ প্রমুখ।

 ‘চোখের বালি’ (১৯০৩): বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- ২০০৩ সালে ঋতুপর্ণ ঘােষ এই উপন্যাস অবলম্বনে ‘চোখের বালি' চলচ্চিত্রটি নির্মাণ করেন।
- প্রধান চরিত্র: মহেন্দ্র, আশা, বিহারী, বিনােদিনী প্রভৃতি।

 ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস।
- উপন্যাসে চতুরঙ্গ হলো চারটি চরিত্র: জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস।
- এই চারটি চরিত্র চার অঙ্গের মতো উপন্যাস-দেহকে গঠন করেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. পূজক
  2. আণবিক
  3. চালক
  4. কর্তব্য
সঠিক উত্তর:
আণবিক
উত্তর
সঠিক উত্তর:
আণবিক
ব্যাখ্যা
• 'অণু + ইক = আণবিক' বাংলা তদ্ধিত প্রত্যয়। 

• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে ।
যথা: 
 • সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন -
অণু + ইক = আণবিক, পুষ্প + ইত = পুষ্পিত। 

 • বাংলা তদ্ধিত প্রত্যয়: 
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়। 
যেমন - থাল + আ = থালা, চোর + আই = চোরাই ।

 • বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন- মুসাফির + খানা = মুসাফিরখানা, বিবি + আনা = বিবিয়ানা। 

অন্যদিকে,
√ পূজি + ণক = পূজক; 
√ চলি + ণক =চালক;
√ কৃ + তব্য = কর্তব্য ইত্যাদি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
যোজক কাকে যুক্ত করে?
  1. পদ
  2. বাক্য
  3. বর্গ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• যোজক: 
- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে।
- যেমন:
এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।

• যোজকের প্রকারভেদ:
বৈশিষ্ট্য অনুযায়ী যোজক কে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা হয়:

- সাধারন যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে।
- বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন: চা না-হয় কফি খান।
- বিরোধ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।
- কারণ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
- সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১৮.
'সেমিকোলন’ এর বাংলা অর্থ -
  1. পাদচ্ছেদ
  2. দৃষ্টান্তচ্ছেদ
  3. অর্ধচ্ছেদ
  4. পূর্ণচ্ছেদ
সঠিক উত্তর:
অর্ধচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
অর্ধচ্ছেদ
ব্যাখ্যা
• 'সেমিকোলন’- এর বাংলা অর্থ - অর্ধচ্ছেদ।

• 'সেমিকোলন’:
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাযে অথবা একই ধরণের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়।
যেমন -
সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।

• সেমিকোলন চিহ্নের ব্যবহার:
- একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে।
- কমা’র বারংবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসে।
- কমা অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়।
যেমন- গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১৯.
Identify the Reflexive pronoun?
  1. I
  2. That
  3. All
  4. Itself
সঠিক উত্তর:
Itself
উত্তর
সঠিক উত্তর:
Itself
ব্যাখ্যা
• যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
২০.
If the case is not brought to trial, the defendant is automatically acquitted __________ all charges.
  1. with
  2. in
  3. of
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Acquit someone of something
English meaning: to decide officially in a law court that someone is not guilty of a particular crime
Bangla meaning: নির্দোষ বলে রায় দেওয়া; খালাস দেওয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া।  
- কাউকে কোন কিছু হতে বেকসুর খালাস দেয়া বোঝাতে acquitted এরপর of হবে.

Complete sentence: If the case is not brought to trial, the defendant is automatically acquitted of all charges.

Source: Cambridge Dictionary.
২১.
Choose the correct sentence.
  1. Twenty-five dollars are too much to pay for that dress.
  2. Twenty-five dollars is too much to pay for that dress.
  3. Twenty-five dollar is too much to pay for that dress.
  4. Twenty-five dollar are too much to pay for that dress.
সঠিক উত্তর:
Twenty-five dollars is too much to pay for that dress.
উত্তর
সঠিক উত্তর:
Twenty-five dollars is too much to pay for that dress.
ব্যাখ্যা
• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও verb টি singular হবে।
- Ten thousand dollars / Fifty miles/ Fifty minutes ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।

Examples:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.

• Correct sentence: Twenty-five dollars is too much to pay for that dress.
২২.
He prohibited me _____________ any unnecessary risks.
  1. from taking
  2. taking
  3. to taking
  4. to take
সঠিক উত্তর:
from taking
উত্তর
সঠিক উত্তর:
from taking
ব্যাখ্যা
• Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর
- from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

Correct sentence: He prohibited me from taking any unnecessary risks.

Example:
- They exempted the boy from paying the fine.

Source: Live MCQ English Wizard by Saleh Ahmed.
২৩.
They were concerned about how much it would cost. Here the underlined part
  1. Adjective clause
  2. Adjective phrase
  3. Noun clause
  4. prepositional clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• They were concerned about how much it would cost. Here the underlined part is a - Noun clause.
• প্রদত্ত বাক্যে 'how much it would cost' clause টি preposition এর object হিসেবে এটি Noun clause.
- তাই এটি preposition এর object হিসেবে Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough.
- They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে, 
2. transitive verb এর object হিসেবে,
3. Linking verb এর পরে complement হিসাবে,
4. Preposition এর Object হিসেবে।
২৪.
Exhausted from the long journey, they decided to rest. Here 'Exhausted' is a -
  1. Gerund
  2. Participle
  3. Linking verb
  4. Model verb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• Exhausted from the long journey, they decided to rest. Here 'Exhausted' is a - Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন Exhaust-Exhausted.
- সুতরাং, এই বাক্যে Exhausted হচ্ছে past participle.
২৫.
They are desirous ________ improving their performance to win the championship.
  1. with
  2. to
  3. on
  4. of
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Desirous (of):
English meaning: wanting something.
Bangla meaning: অভিলাষী; কামী; অভিকাঙ্ক্ষী।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Desirous এর সাথে 'অভিলাষী' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: They are desirous of improving their performance to win the championship.

Source: Cambridge & Accessible Dictionary.
২৬.
The house needs to be __________ before the guests arrive.
  1. cleaned
  2. clean
  3. cleaning
  4. cleanes
সঠিক উত্তর:
cleaned
উত্তর
সঠিক উত্তর:
cleaned
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে To be এর পর মুল verb এর সঠিক ব্যবহারের উপর ভিত্তি করে।

• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
- Example:
Incorrect: He was happy having (win) the competition.
Correct: He was happy having won the competition.

Incorrect: The garden needs to be (water) every day.
Correct: The garden needs to be watered every day.

সুতরাং, 
Correct sentence: The house needs to be cleaned before the guests arrive.
২৭.
''Don't waste your time''. (Change the voice)
  1. Let your time not be waste.
  2. Let not your time be not waste.
  3. Let not your time be wasted.
  4. Let your time be not wasted.
সঠিক উত্তর:
Let not your time be wasted.
উত্তর
সঠিক উত্তর:
Let not your time be wasted.
ব্যাখ্যা
• Imperative sentence এর Active voice থেকে passive : 

• শুধু মূল verb দিয়ে শুরু হওয়া Active voice থেকে passive করার নিয়ম:
- প্রথমে Let not  বসবে।
- Active voice এর object টির subject রূপে বসবে।
- be বসবে।
- মূল verb এর past participle বসবে।

Structure: Let not + object টির subject হয় + be + মূল verb এর past participle.

Active Voice: Don't waste your time. 
Passive Voice: Let not your time be wasted.

Source: Advanced Learners Communicative English.
২৮.
If I had remembered your birthday, I _____________ you a gift.
  1. had had bought
  2. have bought
  3. would bring
  4. would have bought
সঠিক উত্তর:
would have bought
উত্তর
সঠিক উত্তর:
would have bought
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Third conditional sentence এর উপর ভিত্তি করে।

• Third conditional এর নিয়মানুযায়ী - 
- Had + Subject + Past Participle দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence perfect conditional
- অর্থাৎ subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়

Complete sentence: If I had remembered your birthday, I would have bought you a gift.
২৯.
Since the writer was young, he could not refuse the proposal of the lady guest. (Compound)
  1. The writer was young but could not refuse the proposal of the lady guest.
  2. The writer was young and could not refuse the proposal of the lady guest.
  3. As the writer was young and could not refuse the proposal of the lady guest.
  4. The writer was young, could not refuse the proposal of the lady guest.
সঠিক উত্তর:
The writer was young and could not refuse the proposal of the lady guest.
উত্তর
সঠিক উত্তর:
The writer was young and could not refuse the proposal of the lady guest.
ব্যাখ্যা
• Complex to compound:

- Since/as/ when উঠে যায়,
- দুটি clause এর মাঝে and বসে,
- আর সব ঠিক থাকে।

Complex: Since the writer was young, he could not refuse the proposal of the lady guest.
Compound: The writer was young and could not refuse the proposal of the lady guest.

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
৩০.
(a/b)2p + 5 = b2p + 5 হলে, p এর মান কত?
  1. 2/5
  2. - 5/2
  3. - 2/5
  4. 1
সঠিক উত্তর:
- 5/2
উত্তর
সঠিক উত্তর:
- 5/2
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)2p + 5 = b2p + 5 হলে, p এর মান কত?

সমাধান:
(a/b)2p + 5 = b2p + 5
⇒ (a/b)2p + 5/b2p + 5 = 1
⇒ {(a/b)/b}2p + 5 = 1
⇒ (a/b2)2p + 5 = (a/b2)0
⇒ 2p + 5 = 0
⇒ 2p = - 5
∴ p = - 5/2
৩১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 15 বর্গ সে.মি.
  2. 25√2 বর্গ সে.মি.
  3. 5√2 বর্গ সে.মি.
  4. 30 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
25√2 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
25√2 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণ = 45°
প্রত্যেকটি বাহুদ্বয়ের দৈর্ঘ্য = 10 সে.মি.
 
আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × ab × sinθ
= (1/2) × 10 × 10 × sin45°
= 50/√2
= (25 × √2 × √2)/√2
= 25√2 বর্গ সে.মি.
৩২.
শতকরা বার্ষিক কত মুনাফায়  ৩০০০ টাকার ৬ বছরের মুনাফা ১৮০০ টাকা হবে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায়  ৩০০০ টাকার ৬ বছরের মুনাফা ১৮০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৩০০০ টাকা
সময়, n = ৬ বছর
মুনাফা, I = ১৮০০ টাকা

আমরা জানি,
মুনাফা, I = Pnr
∴ r = (I × ১00)/pn
⇒ r = (১৮০০ × ১০০)/(৩০০০× ৬)
⇒ r = ১০ টাকা বা ১০%
৩৩.
5a - 4b = 6 এবং a + 2b = 4 হলে, (a, b) এর মান কত?
  1. (1, 1)
  2. (1, 2)
  3. (2,4)
  4. (2, 1)
সঠিক উত্তর:
(2, 1)
উত্তর
সঠিক উত্তর:
(2, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 5a - 4b = 6 এবং a + 2b = 4 হলে, (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
5a - 4b = 6 ......... (1)
a + 2b = 4 ........... (2)
(2) নং সমীকরণের সাথে 2 গুণ করে (1) নং সমীকরণের যোগ করে পাই,
5a - 4b + 2a + 4b = 6 + 8
⇒ 7a = 14
∴ a = 2

(2) নং সমীকরণে a এর মান বসিয়ে পাই,
2 + 2b = 4
⇒ 2b = 4 - 2
⇒ 2b = 2
∴ b = 1

সুতরাং, নির্ণেয় সমাধান: (a, b) = (2, 1)
৩৪.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৩৫ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ১৮
  3. ১৯
  4. ১২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৩৫ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
বড় সংখ্যাটি = (ক + ১)
এবং ছোট সংখ্যাটি = ক

∴ প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৩৫
⇒ ক + ২ক + ১ - ক = ৩৫
⇒ ২ক = ৩৫ - ১
⇒ ২ক = ৩৪
∴ ক = ১৭
বড় সংখ্যাটি = (ক + ১) = (১৭ + ১) = ১৮
৩৫.
a4 - a2 + 1 = 0 হলে, a3 + (1/a3) এর মান কত?
  1. 1
  2. 0
  3. 2
  4. 4
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: a4 - a2 + 1 = 0 হলে, a3 + (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a4 - a2 + 1 = 0
⇒ a4 + 1 = a2
⇒ a2{a2 + (1/a2)} = a2
⇒ {a2 + (1/a2)} = 1
⇒ {a + (1/a)}2 - 2 · a · (1/a) = 1
⇒ {a + (1/a)}2 = 1 + 2
∴ a + (1/a) = √3

এখন,
প্রদত্ত রাশি, a3 + (1/a3)
= {a + (1/a)}3 - 3 · a · (1/a){a + (1/a)}
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৩৬.
কোনো কূয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে ঐ কূয়ার আয়তন কত?
  1. 10π ঘনমিটার
  2. 20π ঘনমিটার
  3. π3 ঘনমিটার
  4. 100π ঘনমিটার
সঠিক উত্তর:
20π ঘনমিটার
উত্তর
সঠিক উত্তর:
20π ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো কূয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে ঐ কূয়ার আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
কূয়ার গভীরতা, h = 20 মিটার
কূয়ার ব্যাসার্ধ, r = 1 মিটার

আমরা জানি,
কূয়ার আয়তন = πr2h
= (π · 12 · 20) ঘনমিটার
= 20π ঘনমিটার
৩৭.
একজন ঠিকাদার একটি কাজ ৯০ দিনে শেষ করার জন্য ৬০ জন লোক নিয়োগ করল। ৩০ দিন পর দেখা গেলো ঐ কাজের মাত্র ১/৬ অংশ শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে?
  1. ৭০ জন
  2. ৯০ জন
  3. ৮০ জন
  4. ৬০ জন
সঠিক উত্তর:
৯০ জন
উত্তর
সঠিক উত্তর:
৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঠিকাদার একটি কাজ ৯০ দিনে শেষ করার জন্য ৬০ জন লোক নিয়োগ করল। ৩০ দিন পর দেখা গেলো ঐ কাজের মাত্র ১/৬ অংশ শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে?

সমাধান:
অবশিষ্ট কাজ = ১ - (১/৬) অংশ
= (৬ - ১)/৬ = ৫/৬ অংশ
অবশিষ্ট সময় = (৯০ - ৩০) =  ৬০ দিন

১/৬ অংশ কাজ ৩০ দিনে করে = ৬০ জন লোক
১  অংশ কাজ  ১ দিনে করে = (৬০ × ৬ × ৩০) জন লোক
৫/৬ অংশ কাজ ৬০ দিনে করে = (৬০ × ৬ × ৩০ × ৫)/(৬ ×৬০) জন লোক
= ১৫০ জন লোক

∴ অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে = (১৫০ - ৬০) জন
= ৯০ জন
৩৮.
একটি সমান্তর ধারার 14 তম পদ - 20 হলে, এর প্রথম 27টি পদের সমষ্টি কত?
  1. - 460
  2. - 540
  3. - 602
  4. 732
সঠিক উত্তর:
- 540
উত্তর
সঠিক উত্তর:
- 540
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 14 তম পদ - 20 হলে, এর প্রথম 27টি পদের সমষ্টি কত?

সমাধান:
মনে করি, 
১ম পদ = a
সাধারণ অন্তর = d
∴ 14 তম পদ = a + (14 - 1)d = a + 13d

প্রশ্নমতে,
a + 13d = - 20
∴ n পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
⇒ S27 = (27/2){2a + (27 - 1)d}
= (27/2){2a + 26d}
= (27/2) · 2(a + 13d)
= (27/2) · 2 · (- 20)
= 27 × (- 20)
= - 540
৩৯.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের বিস্তারের ৪ গুণ। দৈর্ঘ্য ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৬৪ মিটার
  2. ৯০ মিটার
  3. ১৪৪ মিটার
  4. ১৬০ মিটার
সঠিক উত্তর:
১৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের বিস্তারের ৪ গুণ। দৈর্ঘ্য ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
মনে করি,
আয়তাকার ক্ষেত্রের বিস্তার = a মিটার
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪a মিটার

∴ প্রশ্নমতে,
৪a = ৬৪
⇒ a = ১৬ 

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২(৪a + a)
= (২ × ৫a) 
= ২ × (৫ × ১৬)
= ১৬০ মিটার
৪০.
a = 9 এবং b ও c এর মানের গড় 18 হলে ‍a, b এবং c এর গড় মান কত হবে?
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

 প্রশ্ন: a = 9 এবং b ও c এর মানের গড় 18 হলে ‍a, b এবং c এর গড় মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
a = 9
b ও c এর মানের গড় = 18
b ও c এর মানের সমষ্টি = (18 × 2)= 36

∴ a, b এবং c এর মানের গড় = (36 + 9)/3
= 45/3
= 15

৪১.
log√8 a = 10/3 হলে, a এর মান কত?
  1. 8
  2. 16
  3. 24
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: log√8 a = 10/3 হলে, a এর মান কত?

সমাধান:
log√8 a = 10/3
⇒ (√8)10/3 = a
⇒ (√23)10/3 = a
⇒ (23/2) 10/3 = a
⇒ 25 = a
∴ a = 32
৪২.
একটি দ্রব্য ৬৬০ টাকায় বিক্রয় করলে  ১০% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০ টাকা
  2. ৫২৫ টাকা
  3. ৬২০ টাকা
  4. ৬০০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬৬০ টাকায় বিক্রয় করলে  ১০% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১০% লাভে,
দ্রব্যটির বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ৬৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৬০)/১১০ টাকা
= ৬০০ টাকা
৪৩.
(1/।5a - 1।) > 1/9 অসমতাটির সমাধান কত?
  1. - (8/5) < a < 2
  2. - (8/5) < a < 1
  3. (4/5) < a < 2
  4. (4/5) < a < 1
সঠিক উত্তর:
- (8/5) < a < 2
উত্তর
সঠিক উত্তর:
- (8/5) < a < 2
ব্যাখ্যা
প্রশ্ন: (1/।5a - 1।) > 1/9 অসমতাটির সমাধান কত?

সমাধান:
(1/।5a - 1।) > 1/9
⇒ ।5a - 1। < 9
⇒ - 9 < 5a - 1 < 9
⇒ - 9 + 1 < 5a - 1 + 1 < 9 + 1
⇒ - 8 < 5a < 10
⇒ - (8/5) < a < 2
৪৪.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২.২৫ হেক্টর। বাগানটির পরিসীমা কত?
  1. ৩০০ মিটার
  2. ৫০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৬০০ মিটার
সঠিক উত্তর:
৬০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২.২৫ হেক্টর। বাগানটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার

বাগানের এক বাহু a হলে ক্ষেত্রফল, a2 = ২.২৫ × ১০০০০
⇒ a = √২২৫০০
∴ a = ১৫০ মিটার

সুতরাং, বাগানের পরিসীমা = ৪a = (৪ × ১৫০) = ৬০০ মিটার
৪৫.
পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকে?
  1. ৯৯৩৬০
  2. ৯৯২৬১
  3. ৯৯৪৫০
  4. ৯৯৩৭০
সঠিক উত্তর:
৯৯৩৭০
উত্তর
সঠিক উত্তর:
৯৯৩৭০
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকে?

সমাধান:
১৬, ২৪, ৩০ ও ৩৬ ল.সা.গু = ৭২০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
এখানে,
ভাজক = ৭২০
ভাজ্য = ৯৯৯৯৯
ভাগফল = ১৩৮
ভাগশেষ = ৬৩৯

∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ - ৬৩৯ = ৯৯৩৬০
প্রশ্নমতে, 
প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকবে।

সুতরাং,  নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ৯৯৩৬০ + ১০ = ৯৯৩৭০
৪৬.
নিচের কোনটি a4 + 6a2 - 7 এর একটি উৎপাদক নয়?
  1. (a - 1)
  2. (a + 3)
  3. (a2 + 7)
  4. (a + 1)
সঠিক উত্তর:
(a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a4 + 6a2 - 7 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
a4 + 6a2 - 7
= (a2)2 + 2 · a2 · 3 + 32 - 16
= (a2 + 3)2 - 42
= (a2 + 3 + 4)(a2 + 3 - 4)
= (a2 + 7)(a2 - 1)
= (a2 + 7)(a + 1)(a - 1)
৪৭.
১টি চৌবাচ্চার ২/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ১০ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১৪ ঘণ্টা
সঠিক উত্তর:
১০ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ১টি চৌবাচ্চার ২/৭ অংশ পানি দ্বারা পূর্ণ হতে ৪ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (২/৭) = ৫/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ২/৭ অংশ পূর্ণ হতে সময় লাগে = ৪ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ১ বা সম্পূর্ণ ভাগ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭)/২ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির ৫/৭ পূর্ণ হতে সময় লাগে = (৪ × ৭ × ৫)/(২ × ৭) ঘণ্টা
= ১০ ঘণ্টা
৪৮.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার পূর্বের বেতন কত ছিলো?
  1. ৫২০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৮৫০ টাকা
সঠিক উত্তর:
৮৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি ১১০৫ টাকা পায়। তার পূর্বের বেতন কত ছিলো?

সমাধান:
৩০% বৃদ্ধি পাওয়ায়,
বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা

বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১৩০ টা
বর্তমান বেতন ১১০৫ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১১০৫)/১৩০ টাকা
= ৮৫০ টাকা
৪৯.
a + b = 12 এবং a - b = 4 হলে, ab এর মান কত?
  1. 32
  2. 24
  3. 18
  4. 12
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 12 এবং a - b = 4 হলে, ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 12
এবং, a - b = 4

আমরা জানি,
ab = {(a + b)/2}2 - {(a - b)/2}2
⇒ ab = (12/2)2 - (4/2)2
⇒ ab = (6)2 - (2)2
⇒ ab = 36 - 4
∴ ab = 32
৫০.
দুইটি ভগ্নাংশের গুণফল ৪০/৬৩। এদের একটি ৮/৯ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৩/৮
  2. ৫/৭
  3. ৪/৯
  4. ৮/৩
সঠিক উত্তর:
৫/৭
উত্তর
সঠিক উত্তর:
৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ৪০/৬৩। এদের একটি ৮/৯ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ৪০/৬৩ 
এবং, একটি ভগ্নাংশ = ৮/৯

∴ অপর ভগ্নাংশটি = (৪০/৬৩ )/(৮/৯)
= (৪০/৬৩) × (৯/৮)
= ৫/৭
৫১.
কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?
  1. ১২০
  2. ১৮০
  3. ৯০
  4. ১৪০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান?

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি = ক
∴ প্রশ্নমতে,
ক এর (৪/৭) = ৮০
⇒ ৪ক/৭ = ৮০
⇒ ৪ক = ৮০ × ৭
⇒ ৪ক = ৫৬০
∴ ক = ১৪০
৫২.
যদি θ সূক্ষ্মকোণ এবং cos(θ + 18°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
  1. 30°
  2. 42°
  3. 45°
  4. 24°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং cos(θ + 18°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos(θ + 18°) = 1/2
⇒ cos(θ + 18°) = cos60°
⇒ θ + 18° = 60°
⇒ θ = 60° - 18°
∴ θ = 42°
৫৩.
ঐতিহাসিক ছয় দফার পঞ্চম দফা কী ছিল?
  1. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
  2. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
  3. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
  4. মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
সঠিক উত্তর:
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
ব্যাখ্যা
ছয় দফা:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৫৪.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
  1. অ্যাডা লাভলেস
  2. টিম বার্নাস লি
  3. মার্ক জুকারবার্গ
  4. চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
ব্যাখ্যা
অ্যাডা লাভলেস:
- গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কণ্যা অ্যাডা লাভলেস।
- তিনি ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং' এর ধারণা দেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে 'প্রোগ্রামিং' ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- অ্যাডার মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা আসলে অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল-
  1. নৌকা
  2. হারিকেন
  3. মোমবাতি
  4. বই
সঠিক উত্তর:
হারিকেন
উত্তর
সঠিক উত্তর:
হারিকেন
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে মূলত ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা'।
- নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল 'হারিকেন'।
- নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

তথ্যসূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
আমিষ বা প্রোটিনের গঠনগত একক কোনটি?
  1. কার্বন
  2. অক্সিজেন
  3. অ্যামাইনো অ্যাসিড
  4. নাইট্রোজেন
সঠিক উত্তর:
অ্যামাইনো অ্যাসিড
উত্তর
সঠিক উত্তর:
অ্যামাইনো অ্যাসিড
ব্যাখ্যা
আমিষের গঠন:
- আমিষ বা প্রোটিনের গঠন উপাদান হলো- কার্বন (C), হাইড্রোজেন (H₂), অক্সিজেন (O₂) এবং নাইট্রোজেন (N₂)।
- আমিষে ১৬% নাইট্রোজেন থাকে।
- আমিষ বা প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড।
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন মৌল সমন্বয়ে আমিষ বা প্রোটিনের গঠন একক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়।
- একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে পলিপেপটাইড ও পরিশেষে প্রোটিন গঠিত হয়। তাই প্রোটিনের রাসায়নিক বিশ্লেষণের ফলে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়।
- পরিপাকের পর আমিষ বা প্রোটিন অ্যামাইনো এসিডে পরিণত হয়।
- মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, মটরশুঁটি শিমেরবিচি, সয়াবিন, বাদাম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য। এসব খাদ্যে যথেষ্ট পরিমাণে আমিষ পাওয়া যায়।

অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড:
- প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ৮টি অ্যামাইনো অ্যাসিড মানবদেহের জন্য অত্যাবশ্যকীয়।
- এ ৮টি অত্যাবশ্যকীয় অ্যাসিডগুলো হলো-
১। লাইসিন।
২। লিউসিন।
৩। আইসোলিউসিন।
৪। মিথিওনিন।
৫। ট্রিপটোফ্যান।
৬। ভ্যালিন।
৭। ফিনাইল অ্যালানিন।
৮। থ্রিওনিন।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
  1. ইরান
  2. ইরাক
  3. জর্দান
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৫৮.
নিচের কোনটি প্রাকৃতিক পলিমার?
  1. স্টার্চ
  2. পলিভিনাইল ক্লোরাইড
  3. নাইলন
  4. টেরিলিন
সঠিক উত্তর:
স্টার্চ
উত্তর
সঠিক উত্তর:
স্টার্চ
ব্যাখ্যা
পলিমার (Polymer):
- পলিমার (Polymer) শব্দটি গ্রিক শব্দ 'পলি' (poly) অর্থ বহু বা অনেক এবং 'মেরোস' (meros) অর্থ অংশ থেকে উৎপত্তি হয়েছে।
- পলিমার বলতে একই ধরনের অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভরবিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয় তাকে বোঝায়। যে ক্ষুদ্র অণু যুক্ত হয়ে পলিমার তৈরি হয় তাকে মনোমার (Monomer) বলা হয়।
- পলিমার সাধারণত দুই প্রকার। যথা-
ক) প্রাকৃতিক পলিমার ও
খ) কৃত্রিম পলিমার।

প্রাকৃতিক পলিমার:
- সাধারণভাবে প্রাকৃতিক উৎস বিশেষ করে উদ্ভিদ ও প্রাণি থেকে প্রাপ্ত পলিমার এ জাতীয় পলিমার।
- যেমন- প্রাকৃতিক রাবার, স্টার্চ, সেলুলোজ ইত্যাদি।

কৃত্রিম পলিমার:
- পরীক্ষাগারে কৃত্রিমভাবে প্রস্তুত পলিমার সমূহ এ জাতীয় পলিমার।
- যেমন- পলিইথিলিন, পলিস্টারিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), নাইলন, টেফলন, টেরিলিন ইত্যাদি।
- গঠন ও তাপীয় বেশিষ্ট্যের উপর ভিত্তি করে কৃত্রিম পলিমারকে আবার দুই শ্রেণিতে ভাগ করা হয়। যেমন-
১। থার্মোপ্লাস্টিক ও
২। থার্মোর্সেটিং প্লাস্টিক।

তথ্যসূত্র - রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
  1. ১ মার্চ
  2. ২ মার্চ
  3. ৩ মার্চ
  4. ৪ মার্চ
সঠিক উত্তর:
২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ
ব্যাখ্যা
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
৬০.
মহান মুক্তিযুদ্ধে 'অপারেশন জ্যাকপট' পরিচালনা করে -
  1. মিত্র বাহিনী
  2. মুক্তিবাহিনী
  3. নৌবাহিনী
  4. বিমান বাহিনী
সঠিক উত্তর:
নৌবাহিনী
উত্তর
সঠিক উত্তর:
নৌবাহিনী
ব্যাখ্যা
অপারেশন জ্যাকপট:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- 'অপারেশন জ্যাকপট' পরিচালিত হয় ১৫ই আগস্ট মতান্তরে ১৬ই আগস্ট ১৯৭১ সালে। [অপশনে ১৫ আগস্ট থাকলে ১৫ আগস্ট দাগাতে হবে। অপশনে ১৫ আগস্ট না থাকলে সেই ক্ষেত্রে ১৬ আগস্ট দাগাতে হবে।]
- দেশের দুইটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও মোংলা এবং দুইটি নদী বন্দর - চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে একই নামে পরিচালিত অপারেশনগুলো চালানো হয়েছিল।
- অপারেশন জ্যাকপট ছিল একটি আত্মঘাতী অভিযান।
- এই অপারেশনে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছিল।
- চট্টগ্রামে বন্দরে অপারেশন চালানোর জন্য বাছাই করা হয়েছিল ৬০ জনের একটি দল।
- ১৯৭১ সালের অগাস্টের ১৫ তারিখ রাতে অপারেশন জ্যাকপট পরিচালনার সময় নির্ধারণ করা হয়েছিল। তবে এর পরিকল্পনা ও প্রশিক্ষণ শুরু হয়েছিল সেই বছরের মে মাসে।
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের কমান্ডার।
- অপারেশন জ্যাকপটে চট্টগ্রাম বন্দরের অভিযান তার তত্ত্বাবধানে পরিচালিত হয়।
- সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব লাভ করেছিলেন।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও বিবিসি বাংলা, ১৬ই আগস্ট ২০২১।
৬১.
ইলাস্ট্রেটর একটি -
  1. গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
  2. এডিটিং সফট্ওয়‍্যার
  3. অডিও সফট্ওয়্যার
  4. শুধুমাত্র লেখালেখি করার সফ্টওয়্যার
সঠিক উত্তর:
গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
ব্যাখ্যা
ইলাস্ট্রেটর:
- ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন ও চিত্র অংকন করার সফট্ওয়্যার যা Windows এবং Macintosh উভয় অপারেটিং সিস্টেমেই কাজ করার উপযোগী।
- এডোবি ইলাস্ট্রেটর একটি একক প্রোগ্রাম তবে ডিজাইনকে আরো বেশি সুন্দর করার জন্য এটি এডোবি ক্রিয়েটিভ সুইট এর অন্তর্ভুক্ত।
- ইলাস্ট্রেটর এর মাধ্যমে প্রিন্ট ডিজাইন, ওয়েব ডিজাইন এবং মোবাইল এর সফট্ওয়‍্যারও ডিজাইন করা হয়ে থাকে।
- গ্রাফিক্স ডিজাইনাররা সকল ধরণের ডিজাইন ভেক্টর এবং জটিল ধরণের নকশার কাজে ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন।
- বর্তমানে সকল ধরণের প্রিন্টিং ডিজাইন, ডিজাইন পরিবর্তন ও পরিবর্ধন, মাল্টিমিডিয়া গ্রাফিক্সসহ সকল ধরণের ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটর সর্বাধিক জনপ্রিয় সফট্ওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।