পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
বাংলা সাহিত্য সম্পূর্ণ [১০০ নাম্বার] (যারা প্যাকেজ নিয়েছেন তাদের জন্য সকল পরীক্ষা ফ্রি)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
প্রাচীন বাংলা সাহিত্যে প্রত্যেক অধ্যায়ের শুরুতে নির্দিষ্ট সুর-তাল-লয় বিশিষ্ট একটি পদ থাকত। সেটিকে কি বলা হয়?
  1. ক) ধূয়া
  2. খ) টীকা
  3. গ) ছন্দ
  4. ঘ) বৃত্ত
সঠিক উত্তর:
ক) ধূয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ধূয়া
ব্যাখ্যা
প্রাচীন বাংলা সাহিত্যে প্রত্যেক অধ্যায়ের শুরুতে যে নির্দিষ্ট সুর-তাল-লয় বিশিষ্ট একটি পদ থাকত, সেটিকে কি বলা হয় ধূয়া।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
.
সুনির্দিষ্ট মত অনুসারে চর্যাপদের রচনাকাল -
  1. ক) ৬০০-১২০০ খ্রিস্টাব্দ
  2. খ) ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ
  3. গ) ৯০০-১২০০ খ্রিস্টাব্দ
  4. ঘ) ৯৫০-১২৫০ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
খ) ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
চর্যাপদের রচনাকাল ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০-১২০০ খ্রিস্টাব্দের মধ্য়ে এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে ৯৫০-১২০০ খ্রিস্টাব্দের মধ্য়ে।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
.
চর্যাপদের শেষ পদটির রচয়িতা কে?
  1. ক) লুইপা
  2. খ) শরবপা
  3. গ) শবরপা
  4. ঘ) শরহপা
সঠিক উত্তর:
গ) শবরপা
উত্তর
সঠিক উত্তর:
গ) শবরপা
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র মতে, চর্যাপদের সর্বশেষ পদের রচয়িতা শবরপা (৫০ নং পদ)। লুইপা চর্যাপদের প্রথম পদটির রচয়িতা। শবরপা ছিলেন লুইপার গুরু।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
.
বৈষ্ণব সাহিত্য কয় প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
ব্যাখ্যা
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার। যথা: ১. জীবনীকাব্য, ২. বৈষ্ণব শাস্ত্র ও ৩. বৈষ্ণব পদাবলী।
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার]
.
‘মনসামঙ্গল’ এর অপর নাম কি?
  1. ক) মনসার পূজা
  2. খ) পদ্মাপুরাণ
  3. গ) কেতকামঙ্গল
  4. ঘ) পদ্মদেবী
সঠিক উত্তর:
খ) পদ্মাপুরাণ
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মাপুরাণ
ব্যাখ্যা
‘মনসামঙ্গল’ এর অপর নাম পদ্মাপুরাণ।
মনসামঙ্গলের প্রধান চরিত্রগুলো হলো সাপের দেবী মনসা (অপর না কেতকা ও পদ্মদেবী), চাঁদ, সওদাগর, বেহুলা,লখিন্দর।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
.
চণ্ডীমঙ্গলের প্রধান চরিত্র কোনটি?
  1. ক) লহনা
  2. খ) ধনপতি
  3. গ) ফুল্লরা
  4. ঘ) কালকেতু
সঠিক উত্তর:
ঘ) কালকেতু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালকেতু
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গলের প্রধান চরিত্র হলো কালকেতু।
এছাড়া অন্যান্য চরিত্রগুলো হলো ফুল্লরা, ভাড়ুদত্ত, ধনপতি, লহনা, মুরারি শীল প্রমুখ।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
.
‘রামায়ণ’ এর মূল রচয়িতা বাল্মীকির ছদ্মনাম কি?
  1. ক) রত্নাকর
  2. খ) কস্যচিৎ
  3. গ) বানভট্ট
  4. ঘ) কালকূট
সঠিক উত্তর:
ক) রত্নাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) রত্নাকর
ব্যাখ্যা
‘রামায়ণ’ এর মূল রচয়িতা বাল্মীকির ছদ্মনাম ‘রত্নাকর’। তিনি আগে এই নামে দস্যুবৃত্তি করতেন। ‘বাল্মীক’ শব্দের অর্থ ‘উইপোকার ঢিবি’।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
.
‘হাতেম তাই’ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আবদুল হাকিম
  2. খ) আলাওল
  3. গ) ফকির গরীবুল্লাহ
  4. ঘ) সৈয়দ হামজা
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ হামজা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ হামজা
ব্যাখ্যা
ফার্সি থেকে বাংলায় অনুবাদকৃত ‘হাতেম তাই’ এর রচয়িতা সৈয়দ হামজা।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থসমূহ- আমীর হামজা (২য় অংশ), জৈগুনের পুঁথি ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
“খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়” গানটির রচয়িতা কে?
  1. ক) লালন শাহ
  2. খ) পাঞ্জু শাহ
  3. গ) সিরাজ শাহ
  4. ঘ) দুদ্দু শাহ
সঠিক উত্তর:
ক) লালন শাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) লালন শাহ
ব্যাখ্যা
এটি বাউল পদাবলীর অন্তর্গত। বাউল সম্রাট লালনের একটি গান। লালনের গান 'লালন গীতি’ বা ‘লালন সংগীত' নামে পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথও লালনের গানে প্রভাবিত হয়েছিলেন এবং এ গান সংগ্রহ ও প্রকাশ করেন। মূলত রবীন্দ্রনাথের প্রচেষ্টায়ই লালন সংগীত মানুষের কাছে পরিচিতি পায়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ -
  1. ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  2. খ) বঙ্গ ভাষা ও সাহিত্য
  3. গ) বাংলা সাহিত্যের কথা
  4. ঘ) বাংলা ভাষার ইতিবৃত্ত
সঠিক উত্তর:
খ) বঙ্গ ভাষা ও সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গ ভাষা ও সাহিত্য
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ বঙ্গ ভাষা ও সাহিত্য (১৮৯৬)। এর রচয়িতা দীনেশচন্দ্র সেন।
[সূত্র: লাইভ এমসিকিউ লেকচার]
১১.
‘আগুনের মেয়ে’ উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আল মাহমুদ
  2. খ) জহির রায়হান
  3. গ) আলাউদ্দিন আলা আজাদ
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
ক) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আল মাহমুদ
ব্যাখ্যা
আল মাহমুদ রচিত উপন্যাসঃ ডাহুকী, কবি ও কোলাহল, উপমহাদেশ, আগুনের মেয়ে, কাবিলের বোন, চেহারায় চতুরঙ্গ।
[সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা]
১২.
‘ইউরোপের চিঠি’ ভ্রমণ কাহিনীর লেখক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) সোইয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
গ) অন্নদাশঙ্কর রায়
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
‘ইউরোপের চিঠি’ অন্নদাশঙ্কর রায় রচিত একটি ভ্রমণ কাহিনী। তার রচিত আরেকটি উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী ‘পথে প্রবাসে’।
[সূত্র: লাইভ এমসিকিউ লেকচার]
১৩.
‘শকুন্তলা’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) কালিদাস
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ- শকুন্তলা (১৮৫৪)। এটি সংস্কৃত কবি কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলা নাটকের 'আভজ্ঞান শকুন্তলম' নাটকের উপখ্যান ভাগের অনুবাদ।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
১৪.
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি কোন প্রেক্ষাপটের উপর রচিত?
  1. ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  2. খ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
  3. গ) ১৯৪৭ সালের দেশ ভাগ
  4. ঘ) ১৯৬৯ সালের গণুভ্যুত্থান
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৯ সালের গণুভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৯ সালের গণুভ্যুত্থান
ব্যাখ্যা
চিলেকোঠার সেপাই (১৯৮৭) আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস এটি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য- মোহসীনা নাজিলা
১৫.
‘মহাপতঙ্গ’ ছোটগল্পটি কার লেখা?
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) আবু ইসহাক
  3. গ) মোজাম্মেল হক
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
খ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
খ) আবু ইসহাক
ব্যাখ্যা
মহাপতঙ্গ ও হারেম আবু ইসহাক রচিত গল্প।
এছাড়াও তাঁর রচিত আরেকটি উল্লেখযোগ্য ছোট গল্প ‘জোঁক’।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৬.
আনোয়ার পাশা কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
ব্যাখ্যা
আনোয়ার পাশা (এপ্রিল ১৫, ১৯২৮ - ডিসেম্বর ১৪, ১৯৭১) বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন ১৯৭২ সালে (মরণোত্তর)।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত ও তার অব্যবহিত পরেই প্রকাশিত অন্যতম উপন্যাস - 'রাইফেল রোটি আওরাত'। উপন্যাসটি ১৯৭১ সালে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে রচিত এবং এটিই মুক্তিযুদ্ধের উপর প্রথম রচিত উপন্যাস। কিন্তু এটি প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
‘আমি কিংবদন্তির কথা বলছি’ - কাবিতাটির রচয়িতা কে?
  1. ক) আবু জাফর ওবায়দুল্লাহ
  2. খ) আবু জাফর শামসুদ্দীন
  3. গ) আবুল কালাম শামসুদ্দীন
  4. ঘ) আবুল মনসুর আহমেদ
সঠিক উত্তর:
ক) আবু জাফর ওবায়দুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যা
আবু জাফর ওবায়দুল্লাহ (১৯৩৪-২০০১) রচিত বিখ্যাত কবিতা হলো ‘কোন এক মাকে’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তার রচিত কালজয়ী কবিতা ‘ আমি কিংবদন্তীর কথা বলছি' এবং ‘মাগো, ওরা বলে'(ভাষা আন্দোলনকে কেন্দ্র করে)।তিনি ‘পদাবলি’ নামে কবিদের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
[সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা]
১৮.
‘লেলিহান পান্ডুলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) আলাউদ্দিন আল আজাদ
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর:
খ) আলাউদ্দিন আল আজাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা
মানচিত্র, লেলিহান পান্ডুলিপি, ভোরের নদীর মোহনায় জাগরণ, সূর্য জ্বালার স্বপন, নিখোঁজ সনেটগুচ্ছ, সাজঘর ইত্যাদি আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৯.
আহমদ ছফা রচিত উপন্যাস নয় কোনটি?
  1. ক) সূর্য তুমি সাথী
  2. খ) ওঙ্কার
  3. গ) গাভী বৃত্তান্ত
  4. ঘ) ভূমিপুত্র
সঠিক উত্তর:
ঘ) ভূমিপুত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূমিপুত্র
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত উপন্যাস- সূর্য তুমি সাথী, একজন আলী কেনানের উত্থান-পতন, মরণবিলাস, গাভী বিত্তান্ত, ওঙ্কার, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ইত্যাদি।
অন্যদিকে ভূমিপুত্র উপন্যাসে রচয়িতা ইমদাদুল হক মিলন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২০.
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?
  1. ক) রামরাম বসু
  2. খ) উইলিয়াম কেরি
  3. গ) অক্ষয় কুমার দত্ত
  4. ঘ) পঞ্চানন কর্মকার
সঠিক উত্তর:
খ) উইলিয়াম কেরি
উত্তর
সঠিক উত্তর:
খ) উইলিয়াম কেরি
ব্যাখ্যা
১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃউন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম
২১.
‘হাসনাহেনা’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
ক) গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
ক) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ- রক্তরাগ, হাসনাহেনা, খোশরোজ, সাহারা, গুলিস্তান, বনি আদম, কাব্য কাহিনী, বুলবুলিস্তান ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাস সমূহ- রূপের নেশা, ভাঙাবুক ও এক মন এক প্রাণ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২২.
বাংলা ভাষার ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করা হয় কাকে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
বাংলা ভাষার ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করা হয় জীবনানন্দ দাশকে।
এছাড়া, রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’ প্রভৃতি নামেও পরিচিত তিনি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
২৩.
জীবনানন্দ দাশ কোন বইটি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন?
  1. ক) ধূসর পাণ্ডুলিপি
  2. খ) রূপসী বাংলা
  3. গ) মহাপৃথিবী
  4. ঘ) সাতটি তারার তিমির
সঠিক উত্তর:
ক) ধূসর পাণ্ডুলিপি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ ধূসর পান্ডুলিপির কাব্যগ্রন্থটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি তাঁর সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ।
সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেন হুমায়ুন কবির কে। ঝরা পালক তার প্রথম কাব্যগ্রন্থ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২৪.
নির্মলেন্দু গুণ কত সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন?
  1. ক) ১৯৮২
  2. খ) ২০০১
  3. গ) ২০১২
  4. ঘ) ২০১৬
সঠিক উত্তর:
ঘ) ২০১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০১৬
ব্যাখ্যা
নির্মলেন্দু গুণ ১৯৮২ সালে বাংলা একাডেমী পদক, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
২৫.
‘বঙ্গনারী’ নাটকটি কে রচনা করেছেন?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) দীনেশ্চন্দ্র সেন
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্র
সঠিক উত্তর:
গ) দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
‘বঙ্গনারী’ নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। এটি একটি সামাজিক নাটক।
তার রচিত আরেকটি সামাজিক নাটক হলো ‘পরপারে’।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
২৬.
‘নীলদর্পণ’ নাটকে বাংলাদেশের কোন জেলার সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে?
  1. ক) দিনাজপুর
  2. খ) মেহেরপুর
  3. গ) কুষ্টিয়া
  4. ঘ) রংপুর
সঠিক উত্তর:
খ) মেহেরপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) মেহেরপুর
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ নাটকে বাংলাদেশের মেহেরপুর জেলার সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে। কীভাবে কৃষক গোলকমাধবের পরিবার নীলকর অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হল, তার এক মর্মস্পর্শী চিত্র অঙ্কিত হয়েছে এই নাটকে।
এই নাটকের অন্যতম বৈশিষ্ট হলো আঞ্চলিক ভাষার সাবলিল প্রয়োগ।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
২৭.
সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য ভারত সরকার দীনেশ্চন্দ্র সেনকে কি উপাধিতে ভূষিত করে?
  1. ক) রায়গুণাকর
  2. খ) রায়বাহাদুর
  3. গ) ভাষাবিজ্ঞানী
  4. ঘ) চারণ কবি
সঠিক উত্তর:
খ) রায়বাহাদুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রায়বাহাদুর
ব্যাখ্যা
সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য দীনেশ্চন্দ্র সেনকে ভারত সরকার ১৯২১ সালে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করে।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
২৮.
‘হ-য-ব-র-ল’ নাটকটির রচয়িতা কে?
  1. ক) নুরুল মোমেন
  2. খ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
ক) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নুরুল মোমেন
ব্যাখ্যা
'হ-য-ব-র-ল' নাটকের রচয়িতা নুরুল মোমেন।
তাঁর রচিত অন্যান্য নাটক- নেমেসিস, রূপান্তর, যদি এমন হতো, নয়া খান্দান, আলোছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন, ইত্যাদি।
তাছাড়া 'হ-য-ব-র-ল' নামে সুকুমার রায় রচিত একটি রম্যরচনা রয়েছে।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
২৯.
‘নীললোহিত’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) অনন্ত বড়ু
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) ফররুখ আহমদ
সঠিক উত্তর:
ক) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
চার ইয়ারী কথা, নীললোহিত ও আহুতি প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ। নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, বীরবলের হালখাতা, তেল নুন লাকড়ি ইত্যাদি তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৩০.
বাংলা গীতাঞ্জলিতে কয়টি গীতিকবিতার সংকলন করা হয়েছে?
  1. ক) ১০৩ টি
  2. খ) ১৩২ টি
  3. গ) ১৪৯ টি
  4. ঘ) ১৫৭ টি
সঠিক উত্তর:
ঘ) ১৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫৭ টি
ব্যাখ্যা
গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ। বাংলা গীতাঞ্জলি (রচনাকাল, ১৯০৮-১৯০৯) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings। বাংলা গীতাঞ্জলি হলো ১৫৭টি গীতিকবিতার সংকলন আর ইংরেজি গীতাঞ্জলী হলো ১০৩ টি গীতি কবিতার সংকলন।
বাংলা গীতাঞ্জলী থেকে ইংরেজি গীতাঞ্জলিতে ৫৩টি কবিতা/গানকে স্থান দিয়েছেন। অবশিষ্ট ৫০টি কবিতা/গান নিয়েছেন ৯টি কাব্যগ্রন্থ থেকে, যেমন-গীতিমাল্য থেকে ১৬টি, নৈবেদ্য থেকে ১৫টি, খেয়া থেকে ১১টি, শিশু থেকে ৩টি, কল্পনা থেকে ১টি, চৈতালি থেকে ১টি, উৎসর্গ থেকে ১টি, স্মরণ থেকে ১টি এবং অচলায়তন নাটক থেকে ১টি।
[সূত্র: বাংলাপিডিয়া ও LiveMCQ লেকচার]
৩১.
রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিসর্জন’ নটকটি কোন উপন্যাস অবলম্বনে রচনা করেছেন?
  1. ক) রাজর্ষি
  2. খ) চতুরঙ্গ
  3. গ) চোখের বালি
  4. ঘ) নৌকাডুবি
সঠিক উত্তর:
ক) রাজর্ষি
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজর্ষি
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর ‘রাজর্ষি’ উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে ‘বিসর্জন’ (১৮৯১) নটকটি রচনা করেছেন।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
৩২.
‘অতসী মামী’ একটি -
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) ছোটগল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
গ) ছোটগল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) ছোটগল্প
ব্যাখ্যা
‘অতসী মামী’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প। এটি তাঁর প্রথম গল্প।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
৩৩.
‘রমা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. ক) পল্লী সমাজ
  2. খ) শ্রীকান্ত
  3. গ) পরিণীতা
  4. ঘ) গৃহদাহ
সঠিক উত্তর:
ক) পল্লী সমাজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পল্লী সমাজ
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো- রমা, রমেশ, বেণী, বলরাম ইত্যাদি।
উপন্যাসটি রমা নামে নাট্যায়িত হয়।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]
৩৪.
‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন ⎯
  1. কাজী নজরুল ইসলাম
  2. জসীমউদ্‌দীন
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. আখতারুজ্জামান ইলিয়াস
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• সাঝের মায়া:
- ১৯৩৮ সালে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ 'সাঝের মায়া' প্রকাশিত হয়।
- এর ভূমিকা/মুখবন্ধ লিখেছিলেন ⎯ কাজী নজরুল ইসলাম।
- উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

- ২৮টি কবিতার এই নাতিদীর্ঘ সঞ্চয়নটির অন্যতম গুণ হচ্ছে সুফিয়া কামালের ভবিষ্যৎ সাহিত্য রচনার ভিত্তি স্থাপনা, যার স্বরূপ স্পষ্টভাবে ফুটে ওঠে এক নারীর কণ্ঠস্বরে, সংস্কৃতির শিকড়ে তার গভীর অথচ গতিময় সঞ্চরণে এবং এক বৈশ্বিক, সামগ্রিক চেতনার পরিচয়ে ।
- কবি কামা ইভানোভা কর্তৃক অনূদিত 'সাঁঝের মায়া' গ্রন্থটির রাশিয়ান অনুবাদ প্রকাশিত হয় ১৯৮৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
• সুফিয়া কামাল:
- তিনি ছিলেন কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী। 
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। তাঁর পিতা সৈয়দ আবদুল বারি এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন।
-  সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
- ১৯৩১ সালে সুফিয়া মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ‘ভারতীয় মহিলা ফেডারেশন’- এর সদস্য নির্বাচিত হন।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত থাকেন।
- তাঁকে 'জননী সাহসিকা' বলা হয়।
- ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তাঁর জীবনাবসান ঘটে। 

• তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া, 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ।
৩৫.
সৈয়দ আলী আহসান রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) সহচা সচকিত
  2. খ) একক সন্ধায় বসন্ত
  3. গ) অনেক আকাশ
  4. ঘ) অনল প্রবাহ
সঠিক উত্তর:
ঘ) অনল প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনল প্রবাহ
ব্যাখ্যা
সৈয়দ আলী আহসান রচিত কাব্যগ্রন্থ - অনেক আকাশ, একক সন্ধায় বসন্ত, সহচা সচকিত, উচ্চারণ, আমার প্রতিদিনের শব্দ, প্রেম যেখানে সর্বস্ব।
অনল প্রবাহ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার
৩৬.
‘শবনম’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) ইসমাইল হোসেন সিরাজী
  3. গ) ইব্রাহীম খাঁ
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস - অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার