ব্যাখ্যা
- এখানে Juliet-কে সরাসরি সূর্যের সাথে তুলনা করা হয়েছে, তবে কোনো তুলনামূলক শব্দ (যেমন 'like' বা 'as') ব্যবহার করা হয়নি। এই উক্তিটি শেকসপিয়রের "Romeo and Juliet" নাটক থেকে নেওয়া, যেখানে রোমিও জুলিয়েটকে সূর্যের মতো উজ্জ্বল, গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যময় বলে বর্ণনা করেছেন।
- Metaphor-এ সাধারণত একটি জিনিসকে অন্য একটি জিনিস হিসেবে উপস্থাপন করা হয়, যা সরাসরি তুলনার মাধ্যমে কোনো গভীর অর্থ প্রকাশ করে।
- আর Simile এর ক্ষেত্রে তুলনামূলক শব্দ (যেমন 'like' বা 'as') ব্যবহার করে তুলনা করা হয়।
• Metaphor:
- An implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
• Metaphor এর উদাহরণ -
- It is the east, and Juliet is the sun.
- "She's all states, and all princes, I"
• অন্যদিকে,
- 'The bride hath paced into the hall, Red as a rose is she'
- I wandered lonely as a cloud.
- My love is like a red, red, rose.
- এই তিনটি হচ্ছে simile এর উদাহরণ।
- এখানে, তুলনামূলক শব্দ (যেমন 'like' বা 'as') ব্যবহার করে তুলনা করা হয়েছে।
• Simile:
• An explicit comparison between two different things is called - Simile
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
- উদাহরণ - Love is like a battlefield.
• Difference Between Metaphor and Simile:
- কিছু কিছু ক্ষেত্রে Simile and Metaphor এর মধয়ে পার্থক্য নিরূপণ করা কষ্টসাধ্য হয়ে যায়।
- এই দুটি figure of speech ই মূলত তুলনা করার জন্য ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যেতে পারে - simile is a subset of metaphor.
- মুলত এদেরকে দুটি শব্দ “like” and “as. এর মাধ্যমে আলাদা করে চিহ্নিত করা সম্ভব।
- Metaphors create direct comparisons without using either of these words.
- Similes feature either like or as in making a comparison.
- অর্থাৎ, Metaphor হবে “like” and “as ব্যাতীত বাক্য, আর simile হবে “like” and “as. যুক্ত বাক্য।
- Personification ও এক ধরণের Metaphor.
Source: Live MCQ Lecture, Britannica and An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.