পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
রিভিশন পরীক্ষা [টপিক: বিগত তিনটি পরীক্ষার উপর রিভিশন পরীক্ষা] ------------------------------ নির্দেশনা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
'সমাস' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
রূপতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
রূপতত্ত্ব
ব্যাখ্যা
সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। সুতরাং 'সমাস' ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়।

----------------
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪টি ভাগে ভাগ করা হয়:
- ধ্বনিতত্ত্ব,
- রূপতত্ত্ব,
- বাক্যতত্ত্ব,
- অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব:
রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। শব্দ ও পদনির্মাণের বিভিন্ন দিক ব্যাকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।

• বাক্যতত্ত্ব:
বাক্যের নির্মাণ ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• অর্থতত্ত্ব:
ব্যকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
সম্প্রকর্ষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি?
  1. ফিল্ম > ফিলিম
  2. তুর্ক > তুরুক
  3. অলাবু > লাবু > লাউ
  4. টপ + টপ > টপাটপ
সঠিক উত্তর:
অলাবু > লাবু > লাউ
উত্তর
সঠিক উত্তর:
অলাবু > লাবু > লাউ
ব্যাখ্যা
• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন:
ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ।
খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।
গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।

----------------
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ:
- রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- হর্ষ > হরষ ইত্যাদি।

ই:
- প্রীতি > পিরীতি,
- ক্লিপ > কিলিপ,
- ফিল্ম > ফিলিম ইত্যাদি।

উ:
- মুক্তা > মুকুতা,
- তুর্ক > তুরুক,
- ভ্রূ > ভুরু ইত্যাদি।

এ:
- গ্রাম > গেরাম,
- প্ৰেক > পেরেক,
- স্রেফ > সেরেফ ইত্যাদি।

ও:
- শ্লোক > শােলােক,
- মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

-----------------
• অসমীকরণ:
একই বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমন:
- ধপ + ধপ > ধপাধপ,
- টপ + টপ > টপাটপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন ভাষারীতিতে লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান?
  1. সাধু ভাষারীতি
  2. আঞ্চলিক ভাষারীতি
  3. উপভাষা ভাষারীতি
  4. চলিত ভাষারীতি
সঠিক উত্তর:
চলিত ভাষারীতি
উত্তর
সঠিক উত্তর:
চলিত ভাষারীতি
ব্যাখ্যা
• চলিত / প্রমিত ভাষারীতির বৈশিষ্ট্য:
- বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/ চলনরীতি।
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনে চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ-আলোচনার জন্য উপযোগী।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।

---------------
অপরদিকে,
• সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

• আঞ্চলিক ভাষা / উপভাষা: 
উপভাষা প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চলবিশেষে জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহৃত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে। সাধারণত প্রমিত ভাষায় ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণিবিন্যাসগত পার্থক্যের কারণে উপভাষার সৃষ্টি হয়। প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহৃত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলাপিডিয়া; অষ্টম শ্রেণির ব্যাকরণ বই।
.
অনুনাসিক স্বরধ্বনি নয় কোনটি?
  1. ওঁ
  2. ঈঁ
  3. উঁ
  4. আঁ
সঠিক উত্তর:
ঈঁ
উত্তর
সঠিক উত্তর:
ঈঁ
ব্যাখ্যা
• অনুনাসিক স্বরধ্বনি নয়- ঈঁ।
- ঈ সংস্কৃত দীর্ঘস্বর এবং এর উচ্চারণ-স্থান তালু।

• অনুনাসিক স্বরধ্বনি:
মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।

• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
• অনুনাসিক স্বরধ্বনি ৭টি: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম-
  1. নব্য ভারতীয় অনার্য
  2. সেমীয়-হেমীয়
  3. পূর্ব ভারতীয় প্রাকৃত
  4. অস্ট্রো-এশীয়
সঠিক উত্তর:
পূর্ব ভারতীয় প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব ভারতীয় প্রাকৃত
ব্যাখ্যা
• আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।

 বাংলা ভাষার উৎপত্তি:

• বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
• পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান,ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য।

• বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।

• ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করেতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় - ইন্দো-ইরানীয় - ভারতীয় আর্য - প্রাকৃত - বাংলা।

• আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলাভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ফলা বর্ণ নয় কোনটি?
  1. ম-ফলা
  2. ন -ফলা
  3. ল-ফলা
  4. দ-ফলা
সঠিক উত্তর:
দ-ফলা
উত্তর
সঠিক উত্তর:
দ-ফলা
ব্যাখ্যা
• ফলাবর্ণ নয়- দ-ফলা।

• অনুবর্ণ:
ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

• ফলা: ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। যেমন- ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র- ফলা, ল-ফলা।

• রেফ: র-এর একটি অনুবর্ণ রেফ।

• বর্ণসংক্ষেপ: যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। এগুলো বর্ণসংক্ষেপ। যেমন ভ, দ, ন, ম, ষ, স ইত্যাদি। এছাড়া ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'এ' বর্ণের শুদ্ধ উচ্চারণ-
  1. ই, আ
  2. এ, অ্যা
  3. এ, ই
  4. এ, অ
সঠিক উত্তর:
এ, অ্যা
উত্তর
সঠিক উত্তর:
এ, অ্যা
ব্যাখ্যা
• এ বর্ণের উচ্চারণ দুই রকম: [এ] এবং [অ্যা]। সাধারণ উচ্চারণ [এ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো [অ্যা] উচ্চারিত হয়। ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: দেশ [দেশ্], এলো [এলো]। ‘এ’ বর্ণের [অ্যা] উচ্চারণ: বেলা [ব্যালা], খেলা [খ্যালা]। 

এরূপ কিছু বর্ণের শুদ্ধ উচ্চারণ হলো:
• ‘ঐ’ বর্ণের উচ্চারণ [ওই্]: ঐকিক [ওইকিক্], তৈল [তোই্লো]।
• ‘ও’ বর্ণের উচ্চারণ [ও]: ওল [ওল্], বোধ [বোধ্]।
• ‘ঔ’ বর্ণের উচ্চারণ [ওউ্]: ঔষধ [ওউ্শধ্], মৌমাছি [মোউ্মাছি]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)।
.
পরাগত সমীভবনের উদাহরণ কোনটি?
  1. চক্র > চক্ক
  2. বিদ্যা > বিজ্জা
  3.  পক্ব > পক্ক
  4. উৎ + মুখ > উন্মুখ
সঠিক উত্তর:
উৎ + মুখ > উন্মুখ
উত্তর
সঠিক উত্তর:
উৎ + মুখ > উন্মুখ
ব্যাখ্যা
• সমীভবন (Assimilation):
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন- জন্ম > জম্ম; কাদনা > কান্না ইত্যাদি।

• প্রগত সমীভবন
পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন। যেমন: চক্র > চক্ক; পক্ব > পক্ক; পদ্ম > পদ্দ; লগ্ন > লগ্গ ইত্যাদি।

• পরাগত সমীভবন: 
পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হয়, একে বলে পরাগত সমীভবন। যেমন: তৎ + জন্য > তজ্জন্য; তৎ + হিত > তদ্ধিত; উৎ + মুখ > উন্মুখ ইত্যাদি।

• অন্যান্য সমীভবন: 
যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনিই পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যান্য সমীভবন। যেমন: সংস্কৃত সত্য > প্রাকৃত সচ্চ; সংস্কৃত বিদ্যা > প্রাকৃত বিজ্জা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
The literary term 'Hymn' primarily refers to -
  1. A dramatic monologue
  2. A philosophical essay
  3. A type of historical document
  4. A sacred or religious song of praise
সঠিক উত্তর:
A sacred or religious song of praise
উত্তর
সঠিক উত্তর:
A sacred or religious song of praise
ব্যাখ্যা
• Hymn:
- A lyric poem or song in praise of God is called Hymn.
- সাধারণত এটি religious emotion প্রকাশের  উদ্দেশ্যে chorus দ্বারা গাওয়া।
- Edmund Spenser এর 'Foere Hymnes', and John Keats 'Hymn to Apollo' are some of the well-known hymns in English literature.
- Martin Luther’s “A Mighty Fortress Is Our God” and Shelly’s “Hymn of Apollo” are some of the well-known hymns in English.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.
১০.
What does the term Soliloquy refer to in literature?
  1. A conversation between two or more characters
  2. A humorous interruption in a serious narrative
  3. A speech delivered by a character alone on stage, revealing inner thoughts
  4. A long description of the setting in a play
সঠিক উত্তর:
A speech delivered by a character alone on stage, revealing inner thoughts
উত্তর
সঠিক উত্তর:
A speech delivered by a character alone on stage, revealing inner thoughts
ব্যাখ্যা
• Soliloquy:
- A dramatic technique of speaking alone on stage.
- A long, usually serious spoken discourse that a character i play delivers to an audience and that reveals the character's thoughts.
- A passage in a drama in which a character expresses his thoughts or feelings aloud while either alone upon the stage or with the other actors keeping silent.
- It is a dramatic technique of exposing to the audience the intentions, thoughts and feelings of a character who speaks to himself.

- When a speaker speaks his thoughts aloud it is called Soliloquy.
- নাটকের কোন চরিত্র যখন নিজেই নিজের সাথে কথা বলে তার মনের ভাব প্রকাশ এবং অন্যরা নীরব থাকে, তখন তাকে Soliloquy বলে।
- Example: To be or not to be soliloquy in Hamlet by Shakespeare.

Source: Live MCQ Lecture.
১১.
"Pluck up your hearts, since fate still rests our friend." - This line is phrased by -
  1. Christopher Marlowe
  2. Charles Dickens
  3. Jane Austen
  4. Ben Jonson
সঠিক উত্তর:
Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
Christopher Marlowe
ব্যাখ্যা
• "Pluck up your hearts, since fate still rests our friend." - This line is phrased by - Christopher Marlowe.

• Doctor Faustus:
- এটি Christopher Marlowe লিখিত একটি tragedy.
- Doctor Faustus নাটকে Marlowe, Faustus এর জীবনের কাহিনী বর্ণনা করেন।
- Faustus ছিলেন একজন Doctor যিনি পরে জাদুকরে পরিণত হন।
- তিনি শয়তানের সাথে এমন একটি চুক্তি করেন যাতে করে তিনি জ্ঞান ও শক্তি প্রাপ্ত হতে পারেন।

- Mephistopheles ছিলেন Faustus এবং Lucifer এর মধ্যস্থতাকারী।
- এভাবে Faustus তার আত্মার বিক্রির মাধ্যমে ২৪ বছরে ক্ষমতাপূর্ণ একটি জীবন লাভ করে।
- এই সময়কালে সে তার এই ক্ষমতার অনেক ব্যবহার ও অপব্যবহার করতে থাকেন।

- কিন্তু জীবনের শেষ দিনে এসে তিনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পরেন এবং তার জীবন ভিক্ষা চাইতে থাকেন।
- তিনি তার কৃত কর্মের জন্য অনেক অনুতপ্ত বোধ করেন।
- তবে তখন আর কোন লাভ হয় না কারণ ততোদিনে অনেক দেরি হয়ে যায়।
- সেই মধ্যরাতে শয়তানের অতিথিসেবক আসে এবং Faustus এর আত্মা তার সাথে করে নরকে নিয়ে যায়।

• Some quotes of Doctor Faustus:
- Pluck up your hearts, since fate still rests our friend.
- Hell is just a frame of mind.
- Fools that will laugh on earth, most weep in hell.
- Money can't buy love, but it improves your bargaining position.
- He that loves pleasure must for pleasure fall.
- Was this the face that launched a thousand ships/And burnt the topless towers of Ilium?
- The stars move still, time runs, the clock will strike.
- It is a comfort to the wretched to have companions in misery.
- Sweet Helen, make me immortal with a kiss.

• Christopher Marlowe:
- তিনি একজন Elizabethan poet.
- তিনি একজন University Wit ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- তিনি University Wits দের একজন।
- He is noted especially for his establishment of dramatic blank verse.

• Notable work:
- Doctor Faustus,
- Edward II,
- Hero and Leander,
- Tamburlaine the Great,
- The Jew of Malta.

Source: Britannica.
১২.
"Why do they call me misanthrope? Because They hate me, not I them." - This quote is from -
  1. Lord Byron
  2. Charles Dickens
  3. T.S. Eliot
  4. Emily Dickinson
সঠিক উত্তর:
Lord Byron
উত্তর
সঠিক উত্তর:
Lord Byron
ব্যাখ্যা
• "Why do they call me misanthrope? Because They hate me, not I them." - This quote is from - Don Juan.

• Don Juan:
- তার জন্ম স্পেনের সেভিল শহরে।
- Don Juan এর বাবা-মা সুখী দম্পত্তি ছিলেন না।
- হঠাৎ তার বাবা মারা যান। Don Juan কে বড় করেন তার মা এবং তাকে সাধ্যের সর্বোচ্চ দিয়ে শিক্ষিত করে তোলার চেষ্টা করেন।

- কৈশোর এর শুরুতে Don Juan, নামক একজন বিবাহিত মহিলার সাথে অভিসারে লিপ্ত হন।
- পরবর্তীতে তিনি স্পেন ত্যাগ করেন। জাহাজে করে যাত্রার প্রাক্কালে জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং কোনমতে প্রানে বেঁচে যান।
- পরবর্তীতে একজন জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। হাতবদল হয়ে একজন তুরস্কের একজন সম্ভ্রান্ত মহিলার হাতে পড়েন।
- যে তাকে যৌন দাস হিসবে ব্যবহার করতে চায় ।
- কিন্ত তিনি পালিয়ে যান এবং রাশানদের পক্ষ নিয়ে তুর্কীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। পরবর্তীতে আরেকজন সম্ভ্রান্ত বংশীয়া বিবাহিত মহিলার সাথে ব্যাভিচারে জড়ান তিনি।

• Some notable quotes:

• "Sweet is revenge—especially to women.
• "Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
• "Man's love is of man's life a thing apart,
'Tis woman's whole existence."

• Lord Byron:
- Lord Byron এর পুরো নাম George Gordon Byron.
- তিনি একজন British Romantic poet এবং satirist.
- His poetry and personality captured the imagination of Europe.

Notable works:
Poetry:
• Hours of Idleness,
• Don Juan,
• She Walks in Beauty,
• Love and Death.
১৩.
"Fagin & Bill Sikes" are characters from -
  1. Oliver Twist
  2. A Christmas Carol
  3. David Copperfield
  4. Great Expectations
সঠিক উত্তর:
Oliver Twist
উত্তর
সঠিক উত্তর:
Oliver Twist
ব্যাখ্যা
• "Fagin & Bill Sikes" are characters from - Oliver Twist.

• Oliver Twist:
- উপন্যাসটি Charles Dickens এর লেখা।
- Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, novel by Charles Dickens, published under the pseudonym “Boz”.
- এই উপন্যাস টি ১৮৩৭ সাল থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
- The novel follows the journey of the titular character, Oliver Twist. an orphan since birth.
- লেখক এই কাহিনীর দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন। তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়।

• Important character of this novel:
- Oliver Twist,
- Fagin,
- Bill Sikes,
- Nancy,
- Agnes Fleming,
- Charley Bates etc.

• Charles Dickens is considered the greatest novelist of the Victorian era.
- Boz' was the pseudonym of Charles Dickens.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, ,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers.

Source: Britannica.
১৪.
"The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool." - This line is from -
  1. As You Like It
  2. Hamlet
  3. King Lear
  4. Julius Caesar
সঠিক উত্তর:
As You Like It
উত্তর
সঠিক উত্তর:
As You Like It
ব্যাখ্যা
• "The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool." - This line is phrased by - William Shakespeare's As You Like It.

• As You Like It:
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। 
- Shakespeare based the play on Rosalynde (1590), a prose romance by Thomas Lodge.
- The Forest of Arden নামক এক কাল্পনিক বনে এই নাটকের অধিকাংশ কাহিনী বর্ণিত যাতে আমরা Orlando এবং Rosalind এর প্রেম কাহিনী দেখতে পাই।

• Some other famous quotes from As You Like It - 

• "Sweet are the uses of adversity."
• "The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool."
• "I pray you, do not fall in love with me, for I am falser than vows made in wine."
• "Men have died from time to time, and worms have eaten them, but not for love."
• "Most friendship is feigning, most loving mere folly."
• "Under the greenwood tree
Who loves to lie with me"

• The major characters in this play are-
- Rosalind,
- Celia (Cousin of Rosalind),
- Orlando (Male lead),
- Oliver,
- Duke Senior,
- Duke Frederick,
- Touchstone,
- Audrey.

• William Shakespeare:
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: Britannica and SparkNotes.
১৫.
Who created the character 'Una'?
  1. Edmund Burke
  2. Chaucer
  3. Nicholas Udall
  4. Edmund Spenser
সঠিক উত্তর:
Edmund Spenser
উত্তর
সঠিক উত্তর:
Edmund Spenser
ব্যাখ্যা
• Famous character 'Una' is created by - Edmund Spenser.

• The Faerie Queen: 

- 1590 সালে এর প্রথম installment টি প্রকাশিত হয়। 
- এটি একটি religious-moral-political allegory.
- এই মহাকাব্যের নায়ক Red Cross Knight.
- এর নায়িকা Una.
- এ মহাকাব্যের মূল বিষয়বস্তু হলো Patriotism.
- একে epic poem ও বলা হয়। 

• Edmund Spenser:
- তিনি একজন English poet.
- তার long allegorical poem, 'The Faerie Queene' is one of the greatest in the English literature.

• Notable work:
- A View of the Present State of Ireland,
- Amoretti,
- Colin Clouts Come Home Again,
- Complaints,
- The Faerie Queene,
- The Shepheard's Calender.

Source: Britannica.
১৬.
গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহার করা হয়? 
  1. আলফা রশ্মি
  2. বিটা রশ্মি
  3. গামা রশ্মি
  4. রঞ্জন রশ্মি
সঠিক উত্তর:
রঞ্জন রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
রঞ্জন রশ্মি
ব্যাখ্যা
রঞ্জন রশ্মি: 
- ১৮৯৫ সালে জার্মান পদার্থবিজ্ঞানী উইলিয়াম রন্টজেন আবিষ্কার করেন যে, তড়িৎক্ষরণ নল থেকে যখন ক্যাথোড রশ্মি নলের দেয়ালে পড়ে তখন এক্স-রে বা রঞ্জন রশ্মি উৎপন্ন হয়। 
- এক্স-রের একক রন্টজেন। 
- এক্স-রে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। 
- রঞ্জন রশ্মি বা এক্স-রশ্মি (X-ray) বলতে আলোর চেয়ে অনেক ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের, মূলত ০.১ থেকে ১০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য পরিসরে এবং ৩x১০১৬ থেকে ৩x১০২০ হার্জের কম্পাংক পরিসরে অবস্থিত ও উচ্চ ভেদনক্ষমতাবিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণকে বোঝায়। 

এক্স-রে এর ব্যবহার: 
- হীরক সনাক্তকরণ,
- স্থানচ্যুত হাড়, হাড়ে দাগ বা ফাটল শনাক্ত করা,
- শরীরের ভিতরের কোন বস্তুর বা ফুসফুসে কোন ক্ষতের অবস্থান নির্ণয়,
- গোয়েন্দা বিভাগে কাঠের বাক্স বা চামড়ার থলিতে বিস্ফোরক রাখলে তা খুঁজে বের করতে এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
কোবাল্ট-৬০ আইসোটোপ থেকে নির্গত শক্তিশালী কোন রশ্মি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? 
  1. বিটা রশ্মি
  2. গামা রশ্মি
  3. রঞ্জন রশ্মি
  4. আলফা রশ্মি
সঠিক উত্তর:
গামা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
গামা রশ্মি
ব্যাখ্যা
আইসোটোপ এবং এর ব্যবহার: 
- আইসোটোপগুলো হলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ। 
- বিভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ঐ মৌলের আইসোটোপ বলে। 
- কোনো মৌলের আইসোটোপ সমূহে প্রোটনের সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রোনের সংখ্যা বিভিন্ন হয়। 
- চিকিৎসা ক্ষেত্রে ‘পরমাণু চিকিৎসায়' তেজস্ক্রিয় আইসোটোপের ব্যাপক ব্যবহার রয়েছে। 
- তেজস্ক্রিয় আইসোটোপ প্ৰধানত রোগ নির্ণয়ের এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 
- রোগীর শরীরে কোনো স্থানে বা অঙ্গে ক্ষতিকর ক্যান্সার টিউমারের উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে শনাক্ত করা যায়। 
- কোবাল্ট-60 (60Co) আইসোটোপ থেকে নির্গত শক্তিশালী 'গামা রশ্মি' ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- কোবাল্ট- 60 থেকে নির্গত গামা রশ্মির সাহায্যে অপারেশনের যন্ত্রপতি রোগ জীবাণুমুক্ত করা হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
বাংলাদেশে জিডিপি পরিমাপের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
  1. উৎপাদন পদ্ধতি
  2. আয় পদ্ধতি
  3. ব্যয় পদ্ধতি
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জিডিপি পরিমাপের জন্য তিনটি প্রধান পদ্ধতি ব্যবহৃত হয়:
- উৎপাদন পদ্ধতি: মোট উৎপাদিত পণ্য ও সেবার মূল্যের যোগফল।
- আয় পদ্ধতি: উৎপাদনের প্রতিটি উপাদান থেকে অর্জিত আয়ের যোগফল।
- ব্যয় পদ্ধতি: চূড়ান্ত ভোক্তাদের মোট ব্যয়ের যোগফল।
- এই তিনটি পদ্ধতির মাধ্যমে জাতীয় আয়ের সঠিক পরিমাপ করা সম্ভব।

বাংলাদেশে ব্যবহৃত পদ্ধতি: 
- বিশ্বের অন্যান্য দেশের মতো বিবিএসও জাতীয় হিসাব পরিসংখ্যান প্রাক্কলনের কাজ জাতিসংঘ কর্তৃক প্রণীত সিস্টেম অব ন্যাশনাল একাউন্টস (এসএনএ) ২০০৮ এর দিকনির্দেশনা অনুসরণপূর্বক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্ডস্ট্রিয়াল ক্লাসিফিকেশন (আইএসআইসি) অনুযায়ী করা হয়।
- উক্ত এসএনএ অনুযায়ী উৎপাদন পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং আয় পদ্ধতিতে জিডিপি প্রাক্কলন করা যায়।
- বিবিএস উৎপাদন এবং ব্যয় পদ্ধতিতে জিডিপি প্রাক্কলন করে থাকে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক প্রকাশিত "National Accounts Statistics 2024" ।
১৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, কৃষি খাতে মোট জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত রয়েছে?
  1. ৩৮ শতাংশ
  2. ৪০ শতাংশ
  3. ৪৫ শতাংশ
  4. ৪৮ শতাংশ
সঠিক উত্তর:
৪৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪৫ শতাংশ
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে,
কৃষি খাতে:
নিয়োজিত জনশক্তি: ৪৫%
জিডিপিতে অবদান: ১১.০২%

শিল্প খাতে: 
নিয়োজিত জনশক্তি: ১৭% 
জিডিপিতে অবদান: ৩৭.৯৫% 

সেবা খাতে: 
নিয়োজিত জনশক্তি: ৩৮% 
জিডিপিতে অবদান: ৫১.০৪%  

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
২০.
দেশের উন্নয়নমূলক কাজের জন্যে যে বাজেট করা হয় তাকে কী বলে?
  1. সুষম বাজেট
  2. ঘাটতি বাজেট
  3. রাজস্ব বাজেট
  4. মূলধন বাজেট
সঠিক উত্তর:
মূলধন বাজেট
উত্তর
সঠিক উত্তর:
মূলধন বাজেট
ব্যাখ্যা
বাজেটের প্রকারভেদ:
বাজেটকে সাধারণত দু'ভাগে ভাগ করা যায়; 
১. সুষম বাজেট: যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমান সমান থাকে তাকে সুষম বাজেট বলে।
২. অসম বাজেট: যে বাজেটে আয় ও ব্যয় সমান থাকে না তাকে অসম বাজেট বলে।

অসম বাজেট আবার দুই প্রকার; 
ক. উদ্বৃত্ত বাজেট: যে বাজেটে ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি ধরা হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলা হয়। 
খ. ঘাটতি বাজেট: যে বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয় তাকে ঘাটতি বাজেট বলে। 

প্রকৃতির ভিত্তিতে বাজেটের দু'টি অংশ থাকে:
রাজস্ব বাজেট ও
মূলধন বাজেট। 

১. রাজস্ব বাজেট:
- দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্যে যে বাজেট গৃহীত হয় তাকে রাজস্ব বাজেট বলে।
- এ বাজেটে কেবল সরকারের রাজস্ব আয় এবং প্রশাসনিক ব্যয় দেখানো হয়।
- এ বাজেটে দুটি অংশ থাকে- আয়ের উৎস ও ব্যয়ের খাত।
- আয়ের অংশে সরকারের সম্ভাব্য মোট আয় উল্লেখ করা হয় এবং কোন কোন উৎস থেকে এ আয় আসবে তাও বর্ণনা করা হয়। 
- রাজস্ব বাজেটের অর্থ সাধারণত প্রতিরক্ষা, শিক্ষা, বেসরকারি প্রশাসন, শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বাস্থ্য, সামাজিক কল্যাণ প্রভৃতি খাতে ব্যয় করা হয়। 

২. মূলধন বাজেট:
- দেশের উন্নয়নমূলক কাজের জন্যে যে বাজেট করা হয় তাকে মূলধন বাজেট বলে।
- এ বাজেটে সরকার কর্তৃক গৃহিত বার্ষিক উন্নয়ন কর্মসুচির জন্য আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়।
- যেমন, এক বছরে কৃষি, শিল্প, যোগাযোগ, পরিবহণ, বিদ্যুৎ ইত্যাদি খাতের উন্নয়নের জন্যে যে ব্যয় হবে তা এ বাজেটে দেখানো হয়।
- সুনির্দিষ্টভাবে বলতে গেলে মূলধন বাজেটে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য সম্ভাব্য ব্যয় ও প্রত্যাশিত আয়ের পরিমাণ দেখানো হয়।
- এ বাজেটের আয় প্রধানত রাজস্ব বাজেটের উদ্বৃত্ত এবং সরকারের অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ ও অনুদানের মাধ্যমে সংগৃহিত হয়ে থাকে।

উৎস: অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য গৃহীত অন্যতম পদক্ষেপ কোনটি?
  1. রপ্তানি পণ্যে নগদ সহায়তা
  2. রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ
  3. নতুন বাজার খোঁজা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- উপরের সবগুলোই বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য গৃহীত অন্যতম পদক্ষেপ।

বাংলাদেশে আমদানি-রপ্তানি ভারসাম্যহীনতা দূর করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল:
রপ্তানি পণ্যে নগদ সহায়তা: সরকার রপ্তানিকারকদের উৎসাহিত করতে রপ্তানি পণ্যে নগদ সহায়তা প্রদান করে থাকে, যাতে তারা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারে।
রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ: একক পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিভিন্ন পণ্যের রপ্তানি বাড়ানোর জন্য বৈচিত্র্যকরণের পদক্ষেপ নেয়া হয়েছে।
নতুন বাজার খোঁজা: বাংলাদেশ নতুন আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ তৈরির জন্য উদ্যোগ নিয়েছে, যাতে বিশ্বব্যাপী রপ্তানি বাড়ানো যায়।
এই পদক্ষেপগুলো একত্রে কাজ করে বাংলাদেশের আমদানি-রপ্তানি ভারসাম্যহীনতা কমানোর লক্ষ্যে সহায়তা প্রদান করছে।

রপ্তানি নীতি ২০২১-২৪ এ বলা হয়েছে:
অপেক্ষাকৃত নিম্ন সুদ হার এবং সহজ শর্তে রপ্তানি ঋণ প্রদানসহ রপ্তানিকারকদেরকে বিভিন্ন আর্থিক প্রণোদনা (Incetive) প্রদান করা;
পণ্য পরিচিতি (Product Branding)ও নতুন বাজার অন্বেষণ উদ্যোগের আওতায় বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের একক মেলা আয়োজন ও আন্তর্জাতিক মেলায় কার্যকরভাবে যোগদানের ক্ষেত্রে রপ্তানিকারকদেরকে সহায়তা প্রদান।
নতুন নতুন পণ্য উৎপাদন, পণ্য বহুমুখীকরণ, পণ্য রপ্তানিতে উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ইত্যাদি কর্মকান্ডের জন্য বিভিন্ন খাতে প্রতি বছর শ্রেষ্ঠ রপ্তানিকারকদেরকে সিআইপি মর্যাদা ও জাতীয় রপ্তানি ট্রফি প্রদান।
তৈরি পোশাকের পাশাপাশি Non-RMG খাত বিশেষকরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য ও পাদুকা, হালকা প্রকৌশল পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষিপণ্য, উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য, পাটপণ্য, প্রাণি ও প্রাণিজাত পণ্য, হালাল পণ্য, অপ্রচলিত পণ্য, মেরিন রিসোর্স হতে আহরিত পণ্য খাতে রপ্তানি বৃদ্ধিতে অগ্রাধিকারমূলক নীতি সুবিধা প্রদান। এছাড়া পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট খাতে বৈচিত্র্য আনয়নে (Diversification within the sector) উৎসাহ প্রদান প্রদান;

উৎস:বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
২২.
জিডিপির প্রধান খাত কোনটি?
  1. কৃষি
  2. শিল্প
  3. সেবা
  4. বৈদেশিক রেমিট্যান্স
সঠিক উত্তর:
সেবা
উত্তর
সঠিক উত্তর:
সেবা
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

উল্লেখ্য,
• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২৩.
হার্ডডিস্কের প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা কত?
  1. ৫১২ বাইট
  2. ৬২৪ বাইট
  3. ৮৯০ বাইট
  4. ১০৪০ বাইট
সঠিক উত্তর:
৫১২ বাইট
উত্তর
সঠিক উত্তর:
৫১২ বাইট
ব্যাখ্যা
• হার্ডডিস্কের প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।

• হার্ড ডিস্ক:

- হার্ড ডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা হয়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট।
- হার্ড ডিস্ক প্রথম ব্যবহার হয়, IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়।
- তবে তখনকার সময়ে হার্ড ডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ড ডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়।
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৪.
ALU এর পূর্ণরূপ-
  1. Advanced Logic Unit
  2. Arithmetic Logic Unit
  3. Automatic Logic Unit
  4. Algorithm Logic Unit
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
উত্তর
সঠিক উত্তর:
Arithmetic Logic Unit
ব্যাখ্যা
• ALU (গাণিতিক যুক্তি অংশ):
- ALU এর পূর্ণরূপ হলো Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
কোনটি ই-লার্নিং কার্যক্রমের উদাহরণ নয়?
  1. জাগো অনলাইন স্কুল
  2. শিক্ষক ডট কম
  3. মুক্তপাঠ
  4. শিক্ষক পাঠ
সঠিক উত্তর:
শিক্ষক পাঠ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষক পাঠ
ব্যাখ্যা
• 'শিক্ষক পাঠ' ই-লার্নিং কার্যক্রমের উদাহরণ নয়।

• ই-লার্নিং:

- প্রচলিত শ্রেণিকক্ষ শিক্ষার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা বা বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের পদ্ধতিকে ই-লার্নিং বলা হয়।
- এই পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দের বিষয়গুলোতে দক্ষতা অর্জন করা যায়।
- ধারাবাঁধা ক্লাসের পরিবর্তে, শিক্ষার্থীরা তাদের সময়সূচি অনুযায়ী শেখার কাজ চালিয়ে যেতে পারেন।
- বর্তমানে বাংলাদেশেও বেশ কয়েকটি ই-লার্নিং প্ল্যাটফর্ম চালু রয়েছে।
- তথ্য প্রযুক্তিবিদরা বাংলা ভাষায় কোর্স প্রদান করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ও পোর্টাল তৈরি করেছেন, যেখানে সারা বিশ্বের যেকোনো ব্যক্তি এই কোর্সগুলো গ্রহণ করতে পারেন।

• এ ধরনের প্ল্যাটফর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- মুক্তপাঠ,
- শিক্ষক ডট কম এবং
- জাগো অনলাইন স্কুল উল্লেখযোগ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল পড়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. OCR
  2. OMR
  3. Printer
  4. Bar Code Reader
সঠিক উত্তর:
OCR
উত্তর
সঠিক উত্তর:
OCR
ব্যাখ্যা
• চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

• OCR (Optical Character Recognition):

- OCR হলো এমন একটি প্রযুক্তি যা টেক্সট, চিহ্ন, এবং আলফানিউমেরিক ক্যারেক্টারকে পড়তে এবং ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ হলো Optical Character Reader.
- এটি মূলত ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে, তারপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

• OCR এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
যথা:
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ পড়া,
- চিঠির পিনকোড চিনতে,
- ক্যাশ রেজিস্টারের তথ্য,
- ইলেকট্রিক বিলের তথ্য প্রক্রিয়াকরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
(CD)16 = (?)10
  1. 200
  2. 205
  3. 210
  4. 212
সঠিক উত্তর:
205
উত্তর
সঠিক উত্তর:
205
ব্যাখ্যা
• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1309A)16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

এখানে,
(CD)16
= 12 × 161 + 13 × 160
= 12 × 16 + 13 × 1
= 192 + 13
= 205

∴ (CD)16 = (205)10
২৮.
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে কী বলে?
  1. Central Processing Unit
  2. Memory Unit
  3. Operating System
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
Central Processing Unit
উত্তর
সঠিক উত্তর:
Central Processing Unit
ব্যাখ্যা
• সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- সিপিইউ কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইনস্বরূপ।
- কম্পিউটার ব্যবহারকারীর দেওয়া তথ্য ও নির্দেশের ভিত্তিতে ডেটাকে প্রক্রিয়াজাত করে ফলাফল বা আউটপুট প্রদান করে থাকে।
- প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের ভেতর থাকে প্রক্রিয়াকরণ ইউনিট।
- প্রক্রিয়াকরণ ইউনিটকে প্রক্রিয়াকরণের কাজ করতে আরো কিছু যান্ত্রিক অংশ সহায়ক ভূমিকা পালন করে থাকে।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।

• সিপিইউ-এর সংগঠন: সিপিইউ নিম্নলিখিত তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
১. গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit)
২. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
৩. স্মৃতি অংশ (Memory Unit)


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
BIOS কখন Run হয়?
  1. কোনো ড্রাইভার ইনস্টল করার সময়
  2. অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময়
  3. কম্পিউটার বুট হওয়ার পরপরই
  4. কম্পিউটার বন্ধ করার সময়
সঠিক উত্তর:
কম্পিউটার বুট হওয়ার পরপরই
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার বুট হওয়ার পরপরই
ব্যাখ্যা
• BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হলো BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হলো BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৩০.
জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?
  1. দুই শ্রেণিতে
  2. তিন শ্রেণিতে
  3. চার শ্রেণিতে
  4. পাঁচ শ্রেণিতে
সঠিক উত্তর:
তিন শ্রেণিতে
উত্তর
সঠিক উত্তর:
তিন শ্রেণিতে
ব্যাখ্যা
বাংলাদেশের বনাঞ্চল (Forest of Bangladesh):
বনভূমি থেকে যে সম্পদ উৎপাদিত হয় বা পাওয়া যায় তাকে বনজ সম্পদ বলে।
- কোনো দেশের পারস্পরিক ভারসাম্য এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
- জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে তিন শ্রেণিতে বিভক্ত করা যায়।

⇒ বাংলাদেশের বনভূমি:
১) ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি।
২) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি।
৩) স্রোতজ বনভূমি বা সুন্দরবন।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি।
৩১.
নিচের কোনটি সুন্দরবন সংলগ্ন জেলা নয়?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. পিরোজপুর
  4. সাতক্ষীরা
সঠিক উত্তর:
পিরোজপুর
উত্তর
সঠিক উত্তর:
পিরোজপুর
ব্যাখ্যা
উল্লিখিত প্রশ্নে পিরোজপুর সুন্দরবন সংলগ্ন জেলা নয়।

সুন্দরবন:

- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি। 
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।

উল্লেখ্য, 
[সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি নাকি ৫টি এই বিষয়ে মতানৈক্য আছে, সকল উৎস বিবেচনায় ৩টি জেলাকে অধিক গ্রহণযোগ্য হিসেবে নেওয়া হয়েছে। তবে অপশনে ৩ না থাকলে ৫ উত্তর করবেন। বিস্তারিত জানতে তথ্যকল্পদ্রুম এর ২৩ নং পোস্ট দেখুন।] 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি ও বনবিভাগ ওয়েবসাইট।
৩২.
সর্বপ্রথম কত সালে বার্মা অয়েল কোম্পানি সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে?
  1. ১৯৫৩ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৫৭ সালে
  4. ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
১৯৫৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৫ সালে
ব্যাখ্যা
সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র: 
-  বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা অয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে।
- ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯ টি।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজ তেল প্রভৃতি উল্লেখযোগ্য।

উল্লেখ্য, 
- সম্প্রতি সিলেটের হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
- এ কূপ থেকে প্রতিদিন অন্তত ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা, প্রথম আলো।
৩৩.
জাপানের রাজধানী টোকিও কোন দ্বীপে অবস্থিত?
  1. কিউসু
  2. হনসু
  3. শিকোকু
  4. হোক্কাইডো
সঠিক উত্তর:
হনসু
উত্তর
সঠিক উত্তর:
হনসু
ব্যাখ্যা
দ্বীপরাষ্ট্র জাপান:
- জাপান পূর্ব এশিয়ার উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- জাপানের প্রধান চারটি রয়েছে।
- এগুলো হলো: শিকোকু, কিউসু, হনসু ও হোক্কাইডো।
- আয়তনে জাপানের বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত। যা বিশ্বের অন্যতম জনবহুল শহর।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। 
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ হনসু দ্বীপে অবস্থিত।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষ এবং পরাজয়ের পর, জাপান অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে।
- এটি এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উৎপাদক এবং বাণিজ্যিক শক্তি।
- জাপান তার প্রাকৃতিক সৌন্দর্য, প্রযুক্তিগত উন্নতি এবং সাংস্কৃতিক কারণে একটি অনন্য দেশ।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৩৪.
অ্যান্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য বেশি পাওয়া যায়?
  1. চুনাপাথর
  2. প্রাকৃতিক গ্যাস
  3. কয়লা
  4. খনিজ তেল
সঠিক উত্তর:
কয়লা
উত্তর
সঠিক উত্তর:
কয়লা
ব্যাখ্যা
অ্যান্টার্কটিকা মহাদেশ:
- অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৭০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
- সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ।
- সর্বনিম্ন বিন্দু: বেন্টলে স্যাবগ্লাসিয়াল।
- এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।
- এ মহাদেশের প্রধান সম্পদ: পাথর।
- প্রধান খনিজ দ্রব্য: কয়লা।

উল্লেখ্য,
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিক দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি পঞ্চম বৃহত্তম মহাদেশ। 
- এর আয়তন ১,৩২,০৯,০০০ বর্গ কি.মি.।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটেনিকা ওয়েবসাইট। 
৩৫.
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. উত্তর-পূর্ব
  2. উত্তর-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- রাজনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ১২ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ২০০ নটিক্যাল মাইল।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার এবং
- দক্ষিণে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ- পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় ভূখণ্ড (supercontinent) কী নামে পরিচিত?
  1. প্যারাশিয়া
  2. প্যানজিয়া
  3. মেসোজোয়িক
  4. পেলিওজয়িক
সঠিক উত্তর:
প্যানজিয়া
উত্তর
সঠিক উত্তর:
প্যানজিয়া
ব্যাখ্যা
বৃহত্তম মহাদেশীয় ভূখণ্ড (supercontinent):
- পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় ভূখণ্ড (supercontinent) প্যানজিয়া (Pangaea) নামে পরিচিত।

- বিজ্ঞানী ওয়েগনারের মতে, ইন্ডিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা একসঙ্গে জড়ো হয়ে গন্ডোয়ানাল্যান্ড গঠন করে।
- নর্দান আমেরিকা, ইউরোপ, নর্থ ও মিড এশিয়া লরেশিয়ার অন্তর্ভুক্ত।
- এই দুই ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ড ও লরেশিয়া মিলে যে সুবিশাল স্থলভাগ গঠন করেছিল সেটির নামই প্যানজিয়া।
- এই প্যানজিয়াই হলো বর্তমানকালের দৃশ্যমান মহাদেশগুলোর আদি-অকৃত্রিম রূপ।
- আলফ্রেড ওয়েগনার এই প্যানজিয়াকে ঘিরে থাকা বিশাল জলভাগের নামকরণ করেছিলেন প্যানথালাসা।
- এটি প্রাচীনকালকার একটি বৃহৎ ভূতাত্ত্বিক মহাদেশ ছিল, যা বর্তমানে পৃথক পৃথক মহাদেশে বিভক্ত হয়ে গেছে।
- প্যানজিয়া (Pangea) প্রায় ৩৩০ মিলিয়ন বছর আগে একত্রিত হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন মহাদেশের বিচ্ছেদ ঘটে, যার ফলস্বরূপ বর্তমানের মহাদেশগুলো সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, 
- একটি সুপারকন্টিনেন্ট হলো এমন এক ভূমিভাগ যা পৃথিবীর অধিকাংশ বা সবগুলো ভূখণ্ড নিয়ে গঠিত।
- এই সংজ্ঞা অনুযায়ী, বর্তমান আফ্রিকা ও ইউরেশিয়া মহাদেশগুলি একত্রে গঠন করা ভূমিভাগও একটি সুপারকন্টিনেন্ট হিসেবে বিবেচিত হতে পারে।
- পৃথিবীর সর্বশেষ সুপারকন্টিনেন্ট Pangea ছিল, যা পৃথিবীর প্রধান ভূখণ্ডগুলির প্রায় সবগুলো অন্তর্ভুক্ত করেছিল এবং এটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে পরিচিত সুপারকন্টিনেন্ট।

(A supercontinent is a landmass made up of most or all of Earth's land. By this definition, the landmass formed by present-day Africa and Eurasia could be considered a supercontinent. The most recent supercontinent to incorporate all of Earth's major—and perhaps best-known—landmasses was Pangea.)

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট।
৩৭.
দুইদেশের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী একমাত্র জেলা কোনটি?
  1. রাঙ্গামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।  
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙ্গামাটি।
- তার মধ্যে - ভারতের সাথে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- অর্থাৎ রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।

⇒ অন্যদিকে,
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
- পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
- দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
- পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।