পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] -------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
APTA চুক্তি কোন সংস্থার অধীনে পরিচালিত হয়?
  1. ESCAP
  2. ASEAN
  3. SAARC
  4. WTO
সঠিক উত্তর:
ESCAP
উত্তর
সঠিক উত্তর:
ESCAP
ব্যাখ্যা

• APTA: 
- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific). 
- পরিচালিত হয়: জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) এর তত্ত্বাবধানে।
- উদ্দেশ্য: শুল্ক হ্রাস, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্র: UN-ESCAP ওয়েবসাইট।

.
বিমসটেক প্রতিষ্ঠিত হয়েছিল কোন শহরে?
  1. ব্যাংকক
  2. সিঙ্গাপুর
  3. কুয়ালালামপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

• BIMSTEC: 
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র:  BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৮ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

• অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

.
OPEC Plus কবে গঠিত হয়েছিল?
  1. ২০১০ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০১৬ সালে
সঠিক উত্তর:
২০১৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৬ সালে
ব্যাখ্যা

• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)। 
- OPEC+ দেশ: ৮টি (সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমান)। 
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।

• OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট।

.
রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. উইলিয়াম জোন্স
  2. হেনরি ডুনান্ট
  3. পল হ্যারিস
  4. জেমস ব্রাউন
সঠিক উত্তর:
পল হ্যারিস
উত্তর
সঠিক উত্তর:
পল হ্যারিস
ব্যাখ্যা

• রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান- শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর- যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation.

তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

.
European Free Trade Association কত সালে প্রতিষ্ঠিত হয়? 
  1. ১৯৫২ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬০ সালে
ব্যাখ্যা

• EFTA:
- EFTA এর পূর্ণরূপ European Free Trade Association.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সাল।
- এর সেক্রেটারিয়েটের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত, যার অফিস ব্রাসেলস এবং লুক্সেমবার্গে রয়েছে।
- বর্তমান সদস্য: ৪টি।  [ডিসেম্বর, ২০২৫]
⇒ সদস্য দেশসমূহ - আইসল্যান্ড, লিচেস্টেন, নরওয়ে, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: EFTA অফিসিয়াল ওয়েবসাইট।

.
MERCOSUR জোটের সদস্য বহির্ভূত দেশ কোনটি?
  1. উরুগুয়ে
  2. প্যারাগুয়ে
  3. বলভিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলভিয়া)। [ডিসেম্বর, ২০২৫]
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, MERCOSUR এর রাষ্ট্রীয় পক্ষ (State Parties) হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ডিসেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

.
Commonwealth-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়েস্টমিনস্টার অ্যাবি
  2. হোয়াইট হল
  3. মার্লবোরো হাউস
  4. বাকিংহাম প্যালেস
সঠিক উত্তর:
মার্লবোরো হাউস
উত্তর
সঠিক উত্তর:
মার্লবোরো হাউস
ব্যাখ্যা

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি। 
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

তথ্যসূত্র:  Commonwealth ওয়েবসাইট।

.
APEC- প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন? 
  1. এনগেলা মের্কেল
  2. এমিলি ক্লার্ক
  3. বব হক
  4. ফ্রান্সোয়া মিতেরাঁ
সঠিক উত্তর:
বব হক
উত্তর
সঠিক উত্তর:
বব হক
ব্যাখ্যা

APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

তথ্যসূত্র: APEC ওয়েবসাইট।

১০.
Lions Club মূলত কোন পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত?
  1. শিক্ষক 
  2. ব্যবসায়ী 
  3. কৃষক 
  4. ডাক্তার
সঠিক উত্তর:
ব্যবসায়ী 
উত্তর
সঠিক উত্তর:
ব্যবসায়ী 
ব্যাখ্যা

- Lions Club ব্যবসায়ী ব্যক্তিদের নিয়ে গঠিত।

• Lions Clubs International :
- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
- ১৯১৭ সালে  প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্রুত শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যার প্রতিক্রিয়ায় মোকাবেলায় মেলভিন জোন্স নামে একজন শিকাগোর ব্যবসায়ী আমেরিকার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িক ক্লাবগুলিকে একটি সভায় আমন্ত্রণ জানান যেখানে অ্যাসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব গঠিত হয়।
- ১৯৬৮ সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন তৈরি করা হয়।
- সদর দপ্তর : ইলিনয়, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: Lions Clubs International website.

১১.
Arab League প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছিল - 
  1. খার্তুম প্রটোকল
  2. কায়রো প্রটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রটোকল
  4. রাবাত প্রটোকল
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট।

১২.
শিল্পোন্নত দেশ হলেও কোন দেশটি G-7 এর সদস্য নয়?
  1. জাপান
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- শিল্পোন্নত দেশ হলেও কোন দেশটি G-7 এর সদস্য নয় ভারত

G-7:

• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র : জি- ৭ -এর ওয়েবসাইট।

১৩.
D-8-এর সদস্য দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. ইরাক
  3. ঘানা
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
নাইজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইজেরিয়া
ব্যাখ্যা

• D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৯টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য দেশ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।

১৪.
অরবিস ইন্টারন্যাশনাল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. কানাডা
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে তারবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
- বর্তমানে অরবিস বিশ্বের ৯০টি দেশে কাজ করছে।

তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

১৫.
নিচের কোন রাষ্ট্রটি EU সদস্য দেশ নয়?
  1. বুলগেরিয়া
  2. হাঙ্গেরি
  3. পোল্যান্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

- সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়।
- অন্যদিকে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য। 
 
• ইউরোপিয়ান ইউনিয়ন (European Union):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।

- ইইউ এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়। 

এছাড়াও,
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ: ২০টি।

তথ্যসূত্র: EU ওয়েবসাইট।

১৬.
ARTICLE 19 কোন দেশভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• ARTICLE 19:
- ARTICLE 19 যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্টিত হয়: ১৯৮৭ সালে।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- এটি বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা রক্ষা ও প্রচারের জন্য কাজ করে।

⇒ সংস্থাটির নাম 'ARTICLE 19' এসেছে মূলত মহাদেশীয় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক সনদের ১৯ নং ধারার (Article 19 of the Universal Declaration of Human Rights) উপর ভিত্তি করে যা প্রতিটি মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিত করে।

তথ্যসূত্র: i) ARTICLE 19 ওয়েবসাইট।
ii) Citizen's Platform for SDGs, Bangladesh ওয়েবসাইট।

১৭.
প্রথম ন্যাম (NAM) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বেলগ্রেড
  2. তেহরান
  3. কায়রো
  4. জাগ্রেব
সঠিক উত্তর:
বেলগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড
ব্যাখ্যা

• Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement এর সূচনা হয় ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে (ইন্দোনেশিয়ার বান্দুং শহরে)।
- ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম NAM সম্মেলন অনুষ্ঠিত হয়।
-NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই।
সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে।
-NAM একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে।
-সদস্য: ১২১টি দেশ।

তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট।

১৮.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

• স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

১৯.
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট OPEC এর উদ্যোক্তা দেশ কোনটি? 
  1. সৌদি আরব
  2. ইরান
  3. ইরাক
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। 

•মূল লক্ষ্য: 
- আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা,
- সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা,
- বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট।

২০.
অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. জেনেভা
  3. আমস্টারডাম
  4. নাইরোবি
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা

• অক্সফাম ইন্টারন্যাশনাল:
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- অক্সফ্যাম ইন্টারন্যাশনাল বেসরকারীভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপী দরিদ্র বা দুর্যোগ-পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- এটি ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে যুদ্ধ-বিধ্বস্ত গ্রীসের ক্ষুধার্ত শিশুদে ত্রাণ তহবিল সংগ্রহের জন্য প্রতিষ্ঠিত হয়।
-  'অক্সফাম' নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি ফর ফামিন রিলিফ থেকে এসেছে।
- Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের 

তথ্যসূত্র: অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।

২১.
BENELUX এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
  3. আমস্টারডাম, নেদারল্যান্ডস
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ব্রাসেলস, বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস, বেলজিয়াম
ব্যাখ্যা

• BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র: বেনেলাক্স ওয়েবসাইট।

২২.
Fortify Rights কোন দেশ ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. থাইল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

• Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) থাইল্যান্ডভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
- এর অপারেশনাল হেডকোয়ার্টার ও মূল কার্যালয় ব্যাংকক, থাইল্যান্ডে অবস্থিত।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। 
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য,
- মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

অন্যদিকে,
- Fortify Rights-এর নন-প্রফিট স্ট্যাটাস ও কিছু ফান্ডিং/রেজিস্ট্রেশনের জন্য যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আছে। কিন্তু এটি শুধু আইনি রেজিস্ট্রেশনের জন্য। সংগঠনের অপারেশনাল হেডকোয়ার্টার, লিডারশিপ, ফিল্ড অফিস ও দৈনন্দিন কাজ যুক্তরাষ্ট্রে নয়।

তথ্যসূত্র: সমকাল পত্রিকা এবং Fortify Rights ওয়েবসাইট। 

২৩.
CIRDAP কোন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? 
  1. FAO
  2. UNESCO
  3. WHO
  4. ADB
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা

- CIRDAP গঠিত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্যোগে।

• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

তথ্যসূত্র: CIRDAP ওয়েবসাইট।

২৪.
হিউম্যান রাইটস্‌ ওয়াচ কোন দেশ ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।

২৫.
RCEP-এর আওতাভুক্ত দেশ নয় কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. জাপান
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

• RCEP:
- এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- ১৫ নভেম্বর, ২০২০ স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি, ২০২২ কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- ASEAN সদস্য দেশ সমূহ ১০ টি যথা:-
- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।
- ASEAN সদস্য বহির্ভূত স্বাক্ষরকারী দেশ :চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।   
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- ভারত RCEP-এর আওতাভুক্ত নয়। 

• আসিয়ানের এফটিএ কৌশল:
- আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব (RCEP):
- RCEP প্রতিষ্ঠার দিকেও কাজ করছে ASEAN এবং FTA অংশীদার রয়েছে।

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।

২৬.
OIC কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. সৌদি আরব
  2. প্যালেস্টাইন
  3. মিশর
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

• OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন। 
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

তথ্যসূত্র: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.

২৭.
কোন আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে Care International প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. প্রথম বিশ্বযুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. কোরিয়া যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

• Care International:
- CARE-এর পূর্ণরূপ: Cooperative for Assistance and Relief Everywhere.
- যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বৃহত্তম মানবকল্যাণধর্মী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- মহাসচিব: সোফিয়া স্প্রেচম্যান সিনেইরো।
- সদরদপ্তর: আটলান্টা, মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ Care International গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের সাহায্য করা।
- প্রথমদিকে CARE Packages নামে পরিচিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হতো।
- ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থায় রূপান্তরিত হয়।

তথ্যসূত্র: Care International ওয়েবসাইট।

২৮.
Red Cross-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross-এর প্রতীক হলো সাদা পটভূমিতে লাল ক্রস, যা মানবিক সহায়তার প্রতিনিধিত্ব করে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান। 

তথ্যসূত্র: Red Cross ওয়েবসাইট।

২৯.
Transparency International কোন দেশভিত্তিক একটি সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• Transparency International:
- প্রকৃতি: জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। 
- প্রতিষ্ঠিত: ১৯৯৩
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি
- মূল কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা

তথ্যসূত্র: Transparency International ওয়েবসাইট

৩০.
আন্তর্জাতিক অপরাধ আদালত (International Criminal Court) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৫
  2. ১৯৯৭
  3. ১৯৯৮
  4. ২০০০
সঠিক উত্তর:
১৯৯৮
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮
ব্যাখ্যা

 • ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি। [ডিসেম্বর, ২০২৫]
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে ইউক্রেন ICC-এর ১২৫তম দেশ হিসেবে যোগদান করছে।

তথ্যসূত্র: International Criminal Court ওয়েবসাইট।

৩১.
G-77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত হয়েছে? 
  1. উন্নয়নশীল দেশ
  2. উন্নত দেশ
  3. অনুন্নত দেশ
  4. দ্বীপ রাষ্ট্র
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশ
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল দেশ
ব্যাখ্যা

• G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। 
- এই জোটের ২০২৫ সালের চেয়ারম্যান ইরাক।

উল্লেখ্য,
- ১৯৬৪ সালের ১৫ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত UNCTAD-এর প্রথম সম্মেলনে G-77-এর প্রতিষ্ঠা হয়েছিল।

⇒ ১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় UNCTAD-এর প্রথম অধিবেশনের সমাপ্তিতে ৭৭টি উন্নয়নশীল দেশের স্বাক্ষরিত "Joint Declaration of the Seventy-Seven Developing Countries" এর মাধ্যমে গ্রুপ অফ ৭৭ (G-77) প্রতিষ্ঠিত হয়। 

- এই গোষ্ঠীটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে (আলজেরিয়া) প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে "আলজিয়ার্স সনদ" গৃহীত হয়, যা G-77-এর কার্যক্রমকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে।
- এর ফলে জেনেভা (UNCTAD), নাইরোবি (UNEP), প্যারিস (UNESCO), রোম (FAO/IFAD), ভিয়েনা (UNIDO) এবং ওয়াশিংটন, ডিসি (IMF ও বিশ্বব্যাংক)-এ G-24-এর সাথে G-77-এর অধ্যায় গঠিত হয়।
- বর্তমানে G-77-এর সদস্য সংখ্যা বেড়ে ১৩৪টি দেশে পৌঁছেছে।
- তবে, ঐতিহাসিক তাৎপর্যের কারণে গোষ্ঠীটির নাম "গ্রুপ অফ ৭৭" অপরিবর্তিত রাখা হয়েছে। এই সংগঠনটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় তাদের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

তথ্যসূত্র: i) G-77 ওয়েবসাইট।
ii) UNCTAD ওয়েবসাইট।

৩২.
WEF-এর বার্ষিক সভা কোন শহরে অনুষ্ঠিত হয়? 
  1. দাভোস
  2. নিউ ইয়র্ক
  3. সিডনি
  4. প্যারিস
সঠিক উত্তর:
দাভোস
উত্তর
সঠিক উত্তর:
দাভোস
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা প্রতি বছর জানুয়ারিতে দাভোস, সুইজারল্যান্ডে এ বৈঠক হয়।

• WEF: 
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য, 
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট।

৩৩.
'সেকডেভ ফাউন্ডেশন' প্রধানত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. ডিজিটাল সুরক্ষা
  2. স্বাস্থ্য ও শিক্ষা 
  3. দুর্যোগ ত্রাণ
  4. খাদ্য নিরাপত্তা
সঠিক উত্তর:
ডিজিটাল সুরক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল সুরক্ষা
ব্যাখ্যা

• SecDev Foundation:
- 'সেকডেভ (SecDev Foundation)' হলো কানাডাভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান (NGO)।
- এটি বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল স্থিতিস্থাপকতা প্রচারের জন্য কাজ করে। 
- সদর দপ্তর: অটোয়া, কানাডা।
- প্রতিষ্ঠিত হয়: ২০১১ সালে।

⇒ সেকডেভ ফাউন্ডেশন বিশেষ করে নারী, তরুণ এবং সিভিল সোসাইটি গ্রুপের উপর ফোকাস করে, তাদের ডিজিটাল ক্ষতি (যেমন হ্যাকিং, ফিশিং, ডিজিটাল সহিংসতা) থেকে সুরক্ষা এবং ডিজিটাল নাগরিকত্ব বিকাশে সহায়তা করে।
- এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরেশিয়া, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ২০টিরও বেশি দেশে কাজ করে। 
- তাদের উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে CyberSTAR এবং SalamaTech, যা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ায়।

তথ্যসূত্র: SecDev Foundation ওয়েবসাইট।

৩৪.
'স্মাইল ট্রেন' সংস্থা মূলত কোন ক্ষেত্রে কাজ করে?
  1. শিশু শিক্ষা
  2. শিশু চিকিৎসা
  3. শিশু শ্রম
  4. শিশু খাদ্য ও পুষ্টি সহায়তা
সঠিক উত্তর:
শিশু চিকিৎসা
উত্তর
সঠিক উত্তর:
শিশু চিকিৎসা
ব্যাখ্যা

• স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।

তথ্যসূত্র: স্মাইল ট্রেন-এর ওয়েবসাইট।

৩৫.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কাঠমান্ডু
  2. ঢাকা
  3. গুজরাট
  4. কলম্বো
সঠিক উত্তর:
গুজরাট
উত্তর
সঠিক উত্তর:
গুজরাট
ব্যাখ্যা

• সার্ক( SAARC):
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র ৮টি।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: SAARC ওয়েবসাইট।

৩৬.
ব্রিটিশ উপনিবেশ না হলেও Commonwealth সদস্য দেশ কোনটি?
  1. কেনিয়া
  2. নাইজেরিয়া
  3. রুয়ান্ডা
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। 
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য, 
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

তথ্যসূত্র: Commonwealth ওয়েবসাইট।

৩৭.
Bangkok Vision 2030 কোন সংস্থার উদ্যোগ?
  1. BIMSTEC
  2. ASEAN
  3. SAARC
  4. ESCAP
সঠিক উত্তর:
BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
BIMSTEC
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে।
- এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।

৩৮.
Economic Cooperation Organization (ECO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. তেহরান
  2. বিশকেক
  3. বাকু
  4. আংকারা
সঠিক উত্তর:
তেহরান
উত্তর
সঠিক উত্তর:
তেহরান
ব্যাখ্যা

• ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি। [ডিসেম্বর, ২০২৫]
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র: ECO -এর ওয়েবসাইট।

৩৯.
OECD কোন পরিকল্পনার আওতায় ইউরোপ পুনর্গঠনে সহায়তা করেছে?
  1. মার্শাল প্ল্যান
  2. নিউ ডিল
  3. ট্রুম্যান ডকট্রিন
  4. ব্রেটন উডস চুক্তি
সঠিক উত্তর:
মার্শাল প্ল্যান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল প্ল্যান
ব্যাখ্যা

• OECD:
- OECD-এর পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর, ১৯৬১।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রতিষ্ঠাতা দেশ: ২০টি।
- বর্তমান সদস্য: ৩৮টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য মার্শাল প্ল্যানের অধীনে আমেরিকান এবং কানাডিয়ান সাহায্য পরিচালনার জন্য ১৯৪৮ সালে The Organisation for European Economic Cooperation (OEEC) গঠিত হয়।
- OEEC যা OECD এর পূর্বসূরী সংস্থা।
- ১৪ ডিসেম্বের, ১৯৬০ সালে ‘OECD Convention’ স্বাক্ষরের মাধ্যমে The Organisation for European Economic Cooperation (OEEC) এর সদস্য সহ ইউরোপের আরো কয়েকটি দেশ মিলে The Organisation for Economic Co-operation and Development (OECD) গঠন করে।
- যুদ্ধবিদ্ধস্থ ইউরোপের পুনর্গঠন ও সদস্য দেশগুলোর অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বর্তমানে এটি সারা বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, শুল্ক ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি খাত নিয়ে কাজ করছে।

উৎস: OECD ওয়েবসাইট।

৪০.
‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধা কোন সংস্থা প্রদান করে?
  1. বিশ্ব বাণিজ্য সংস্থা
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল 
  4. আসিয়ান
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

• ‘Everything but Arms (EBA):
- ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধা প্রদান করে ইউরোপীয় ইউনিয়ন (EU)।

⇒ Everything But Arms হলো ইউরোপীয় ইউনিয়নের একটি বিশেষ বাণিজ্য সুবিধা প্রোগ্রাম। 
- এই প্রোগ্রামের আওতায় স্বল্পোন্নত দেশগুলি থেকে ইইউতে অস্ত্র ব্যতীত সকল পণ্য শুল্ক এবং কোটামুক্তভাবে আমদানি করা যায়। 
- এই সুবিধা ২০০১ সালের ৫ মার্চ থেকে কার্যকর হয়। 
- এটি ইউরোপীয় ইউনিয়নের Generalised System of Preferences (GSP)-এর অংশ।

⇒ ‘Everything but Arms (EBA)’ বাণিজ্য-সুবিধাভোগী দেশ: 
- জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি (UN Committee for Development Policy) দ্বারা সংজ্ঞায়িত সবচেয়ে কম উন্নত দেশগুলো (LDCs) এই সুবিধা পায়। 
- বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় রয়েছে।

তথ্যসূত্র: EU Trade ওয়েবসাইট।

৪১.
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫ টি 
  2. ৬ টি
  3. ৮ টি 
  4. ৯ টি
সঠিক উত্তর:
৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬ টি
ব্যাখ্যা

 • জিসিসি (GCC): 
- গালফ কো-অপারেশন কাউন্সিল। 
- আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র। [ডিসেম্বর, ২০২৫]
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান। 
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব। 
- সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য। 
- Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত। 
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

৪২.
COMESA কোন অঞ্চলের বাণিজ্যিক ব্লক?
  1. আফ্রিকা
  2. এশিয়া
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা

• COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়।
- এর লক্ষ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট।

৪৩.
Asian Development Bank (ADB)-এর প্রধান কার্যালয় কোন শহরে?
  1. ম্যানিলা
  2. জাকার্তা
  3. ব্যাংকক
  4. বেইজিং 
সঠিক উত্তর:
ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
ম্যানিলা
ব্যাখ্যা

• Asian Development Bank (ADB):
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি (এর মধ্যে ৫০টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের)।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (Masato Kanda)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ADB’র সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: ADB ওয়েবসাইট।

৪৪.
Save the Children প্রতিষ্ঠা করেন কে?
  1. এগল্যান্টাইন জেব
  2. হেনরি ডুনান্ট
  3. ফ্রেডারিক এঙ্গেলস
  4. ফ্রেডারিক প্যাসে
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
উত্তর
সঠিক উত্তর:
এগল্যান্টাইন জেব
ব্যাখ্যা

• সেভ দ্য চিলড্রেন:
- যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান।
- একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, সকল প্রকার দুর্যোগ থেকে শিশুদের রক্ষা করা এবং শিশুর সার্বিক উন্নয়নে বিনিয়োগ এর উদ্দেশ্যে কাজ করে।
- ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সমাজসেবী এগল্যান্টাইন জেব সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে ১১৬টি দেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- বিশ্বব্যাপী সেভ দ্যা চিলড্রেন আন্দোলনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে সেভ দ্য চিলড্রেন সংস্থা গড়ে উঠে।
- বর্তমানে সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স বা জোট হিসেবে শিশুকল্যাণে নিয়োজিত।
- বিশ্বব্যাপী ৩০টি দেশ সেভ দ্যা চিলড্রেন এলায়েন্স এর সদস্য।

তথ্যসূত্র: সেভ দ্য চিলড্রেন এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪৫.
অর্থনৈতিক ফোরাম G-20 কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৯৬ সালে 
  2. ১৯৯৭ সালে 
  3. ১৯৯৮ সালে 
  4. ১৯৯৯ সালে 
সঠিক উত্তর:
১৯৯৯ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে 
ব্যাখ্যা

• G-20:
- G-20 (Group of Twenty) হলো বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির একটি ফোরাম।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সাল।
- ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- সদস্য সংখ্যা: ১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন = মোট ২০টি সদস্য।
- স্থায়ী সদর দপ্তর: নেই (এটি ঘূর্ণায়মান সভাপতিত্ব ভিত্তিক)।
• সদস্য দেশসমূহ:
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
- সুইজারল্যান্ড জি- ২০ সদস্য দেশ নয়।

তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট।

৪৬.
African Union-এর পূর্ব নাম কোনটি?
  1. African Free Trade Association
  2. Organization of African Unity
  3. African Community
  4. United Africa Council
সঠিক উত্তর:
Organization of African Unity
উত্তর
সঠিক উত্তর:
Organization of African Unity
ব্যাখ্যা

• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- সংস্থাটি ১৯৬৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিলো।
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
– আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া ।
- সংস্থাটির সদস্য সংখ্যা - ৫৫টি।

তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।