পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৪১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪২
সিলেবাস
পার্ট-১) Noun, Pronoun, Adjective, Adverb. পার্ট-২) ১) ভাষাগত যৌক্তিক বিচার। ২) সমস্যা সমাধান। ৩) বানান ও ভাষা। পার্ট-১ সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
My performance is better than ____.
  1. ক) your
  2. খ) their
  3. গ) yours
  4. ঘ) her
সঠিক উত্তর:
গ) yours
উত্তর
সঠিক উত্তর:
গ) yours
ব্যাখ্যা

• Possessive Adjective + noun এর পরিবর্তে Possessive Pronoun (mine, his, hers, theirs, yours etc.) ব্যবহৃত হয়। যেমনঃ
- My performance is better than your performance = My performance is better than yours.
- My dog is smarter than theirs.

.
The noun form of the word 'Transcend' is-
  1. ক) Transcendent
  2. খ) Transcendental
  3. গ) Transcending
  4. ঘ) Transcendence
সঠিক উত্তর:
ঘ) Transcendence
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Transcendence
ব্যাখ্যা

- Transcend (verb) শব্দের অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া।
- এর Noun form হবে Transcendence.
- যার অর্থ সীমাতিক্রমী।

.
Identify the correct sentence.
  1. ক) I, you and Tish have passed.
  2. খ) I, Tisha and you have passed.
  3. গ) Tisha, I and you have passed.
  4. ঘ) You, Tisha and I have passed.
সঠিক উত্তর:
ঘ) You, Tisha and I have passed.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) You, Tisha and I have passed.
ব্যাখ্যা

• কোন sentence এ একাধিক pronoun বসলে '231' নিয়মে বসবে।
অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
যেমনঃ‌
- You, Tisha and I have passed.
• কিন্তু দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে।
যেমনঃ
- I, you and Rima committed the crime.

.
I have two dresses, one is red and _____ is blue.
  1. ক) the rest of
  2. খ) another
  3. গ) the others
  4. ঘ) the other
সঠিক উত্তর:
ঘ) the other
উত্তর
সঠিক উত্তর:
ঘ) the other
ব্যাখ্যা

• সাধারণত দুটি জিনিসের মধ্যে হলে, One ___ the other ব্যবহৃত হয়।
• তিনটি জিনিসের মধ্যে হলে, One __ another __ the other ব্যবহার করা হয়।

.
We came to an abandoned house. Here the word 'abandoned' is a/an-
  1. ক) Adverb
  2. খ) Pronoun
  3. গ) Noun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ঘ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adjective
ব্যাখ্যা

• সাধারণত article এর পর দুটি word বসলে শেষেরটি Noun এবং পূর্বেরটি Adjective হয়।
• তাই প্রদত্ত বাক্যে an abandoned house এ abandoned শব্দটি Adjective এবং house শব্দটি Noun।

.
Where there is a will, there is a way. Here the word 'will' is a/an-
  1. ক) Adverb
  2. খ) Pronoun
  3. গ) Noun
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
গ) Noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Noun
ব্যাখ্যা

- প্রদত্ত বাক্যটিতে will শব্দটি একটি Noun.
- কারণ শব্দটির পর কমা আছে বিদায় কমার পর নতুন আরেকটি বাক্য শুরু হয়েছে।
- তাই article এর পর একটি শব্দ থাকলে তা Noun।
- তাই প্রদত্ত বাক্যে will শব্দটি একটি Noun.

.
This is the house _____ I want to buy.
  1. ক) whom
  2. খ) who
  3. গ) which
  4. ঘ) whose
সঠিক উত্তর:
গ) which
উত্তর
সঠিক উত্তর:
গ) which
ব্যাখ্যা

- Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
- আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
- বাক্যটিতে house একটি বস্তুবাচক noun বিদায় শূন্য স্থানটিতে which বসবে।

.
The correct adjective form of 'adjective' is-
  1. ক) Adjectival
  2. খ) Adjunct
  3. গ) Adjectiving
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
ক) Adjectival
উত্তর
সঠিক উত্তর:
ক) Adjectival
ব্যাখ্যা
- Adjective (noun) এর adjective form হচ্ছে Adjectival (বিশেষনীয়)।
.
Which one is Plural Noun?
  1. ক) Expenditure
  2. খ) Gallows
  3. গ) Peasantry
  4. ঘ) Optics
সঠিক উত্তর:
গ) Peasantry
উত্তর
সঠিক উত্তর:
গ) Peasantry
ব্যাখ্যা

• কিছু noun সর্বদাই singular noun হয়। যেমনঃ
- Athletics,
- Bread,
- Darts,
- Abuse,
- Economics,
- Ethics,
- Expenditure,
- Furniture,
- Machinery,
- Mathematics,
- News,
- Optics,
- Physics,
- Poetry,
- Politics,
- Scenery,
- Gallows etc.

• কিছু noun সর্বদাই plural হয়। যেমনঃ
- Wages,
- Aristocracy,
- Artillery,
- Cattle,
- People,
- Peasantry,
- Public,
- Vegetables etc.

১০.
Which one is Adjective?
  1. ক) Charity
  2. খ) Homey
  3. গ) Beauty
  4. ঘ) Gravity
সঠিক উত্তর:
খ) Homey
উত্তর
সঠিক উত্তর:
খ) Homey
ব্যাখ্যা

• সাধারণত Noun এর শেষে Y থাকে। যেমনঃ Honesty, Beauty, Charity, Gravity etc.
• কিন্তু কিছু কিছু Noun এর পর Y যোগ করলে তারা Adjective হয়ে যায়।
• অর্থাৎ Noun + Y = Adjective যেমনঃ
Noun ______ Adjective
Ice _________ Icy
Mud ________ Muddy
Oil __________ Oily
Home ______ Homey
Blood ______ Bloody etc.

১১.
The noun form of the word 'Beautiful' is-
  1. ক) Beautify
  2. খ) Beauteous
  3. গ) Beauty
  4. ঘ) Beautifully
সঠিক উত্তর:
গ) Beauty
উত্তর
সঠিক উত্তর:
গ) Beauty
ব্যাখ্যা

- Beautiful হলো adjective form.
- এর noun form হলো beauty.

১২.
My brother used to help me a lot, but now he gives me _____ advice.
  1. ক) few
  2. খ) a few
  3. গ) little
  4. ঘ) the few
সঠিক উত্তর:
গ) little
উত্তর
সঠিক উত্তর:
গ) little
ব্যাখ্যা

• Little শব্দটি uncountable noun এর পূর্বে বসে।
• Advice একটি uncountable noun।
• তাই সঠিক বাক্যটি হবে My brother used to help me a lot, but now he gives me little advice.

১৩.
The word 'Lunar' is related to-
  1. ক) Mars
  2. খ) Saturn
  3. গ) Moon
  4. ঘ) Sun
সঠিক উত্তর:
গ) Moon
উত্তর
সঠিক উত্তর:
গ) Moon
ব্যাখ্যা

- Moon শব্দের Latin adjective হলো Lunar.
- Solar অর্থ সৌর।
- Solar শব্দটি Sun এর Latin adjective.

১৪.
Which is not an adjective?
  1. ক) Extremity
  2. খ) Nuptial
  3. গ) Nocturnal
  4. ঘ) Statutory
সঠিক উত্তর:
ক) Extremity
উত্তর
সঠিক উত্তর:
ক) Extremity
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে Extremity শব্দটি noun.
- Statute শব্দের Latin adjective statutory,
- Marriage শব্দের Latin adjective Nuptial,
- Night শব্দের Latin adjective Nocturnal,
- Moon শব্দের Latin adjective Lunar,
- Time শব্দের Latin adjective Temporal ইত্যাদি।

১৫.
I think that there is _____ violence on T.V.
  1. ক) too many
  2. খ) few
  3. গ) too much
  4. ঘ) many
সঠিক উত্তর:
গ) too much
উত্তর
সঠিক উত্তর:
গ) too much
ব্যাখ্যা

- Violence একটি uncountable noun.
- সাধারণত uncountable noun এর পূর্বে much বসে।
- many, few countable noun এর পূর্বে বসে।

১৬.
Which one is an Adverb?
  1. ক) Locality
  2. খ) Local
  3. গ) Localize
  4. ঘ) Locally
সঠিক উত্তর:
ঘ) Locally
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Locally
ব্যাখ্যা

- Locality শব্দটি noun.
- Local শব্দটি Adjective.
- Localize শব্দটি verb.
- Locally শব্দটি Adverb.

১৭.
Identify the correct sentence.
  1. ক) The jury is arguing among themselves.
  2. খ) The jury has been arguing among themselves.
  3. গ) The jury are arguing among themselves.
  4. ঘ) The jury has argued among themselves.
সঠিক উত্তর:
গ) The jury are arguing among themselves.
উত্তর
সঠিক উত্তর:
গ) The jury are arguing among themselves.
ব্যাখ্যা

• সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে Noun of multitude বলে।
• Collective Noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb ও pronoun দুটোই singular হয়ে থাকে। যেমনঃ
- The jury is/was unanimous in its decision
• কিন্তু Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে। যেমনঃ
- The jury were divided in their opinions.

১৮.
Any, some, all etc are _____ pronouns.
  1. ক) Demonstrative
  2. খ) Definite
  3. গ) Indefinite
  4. ঘ) Relative
সঠিক উত্তর:
গ) Indefinite
উত্তর
সঠিক উত্তর:
গ) Indefinite
ব্যাখ্যা

• যে সকল pronoun কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে Indefinite pronoun বলে। যেমনঃ
- Any,
- Anyone,
- Some,
- Someone,
- Anybody,
- Most,
- Another,
- All,
- Little,
- Many ইত্যাদি।

১৯.
The word 'Information' is a/an _______ noun.
  1. ক) Countable
  2. খ) Uncountable
  3. গ) Common
  4. ঘ) Collective
সঠিক উত্তর:
খ) Uncountable
উত্তর
সঠিক উত্তর:
খ) Uncountable
ব্যাখ্যা

• 'Equipment' শব্দটি একটি Uncountable noun.
• আরও কিছু Uncountable noun হলোঃ
- Equipment,
- Furniture,
- Fun,
- Food,
- Advice,
- Anger,
- Accommodation,
- Air,
- Hair,
- Hatred,
- Homework,
- Information,
- Ink,
- Money,
- Music,
- Machinery,
- Mail,
- Milk,
- Soap,
- Scenery,
- Sugar,
- Space,
- Sunshine,
- Sunlight,
- Work,
- Weather,
- Wind,
- News,
- Poetry,
- Poverty,
- Permission,
- Progress,
- Expenditure,
- Traffic,
- Time,
- Bread,
- Damage,
- Violence,
- Courage,
- Luggage,
- Leisure,
- Laughter ইত্যাদি।

২০.
Diamond is a precious metal. Which class of noun 'Diamond' belongs to?
  1. ক) Collective
  2. খ) Material
  3. গ) Common
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) Material
উত্তর
সঠিক উত্তর:
খ) Material
ব্যাখ্যা

• যে Noun কে গণনা করা যায় না শুধুমাত্র ওজন দ্বারা যাদের পরিমাণ নির্ধারণ করা হয় বা যার দ্বারা কোন পদার্থের সমূদয় অংশকে অখন্ডভাবে বোঝায় কিন্তু সে পদার্থ হতে উৎপন্ন কোন বস্তুকে বুঝায় না তাকে Material noun বলে। যেমনঃ
- Diamond,
- Gold,
- Iron,
- Wood,
- Milk,
- Paper,
- Rice,
- Jute,
- Rain,
- Water,
- Mutton,
- Wine,
- Gas,
- Mild ইত্যাদি।

২১.
কোন সংখ্যার ৪৫% সমান ৯?
  1. ক) ৩৫
  2. খ) ৪৫
  3. গ) ৩০
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা

ধরি,
ক এর ৪৫% = ৯
বা, ক এর ৪৫/১০০ = ৯
বা, ক = ৯ × ১০০/৪৫
বা, ক = ২০

২২.
কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) দেনাপাওনা
  2. খ) পল্লীসমাজ
  3. গ) চরিত্রহীন
  4. ঘ) নৌকাডুবি
সঠিক উত্তর:
ঘ) নৌকাডুবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নৌকাডুবি
ব্যাখ্যা

- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনাপাওনা, পল্লীসমাজ ও চরিত্রহীন।

২৩.
জাহিদ হলো আসমা ও তানিয়ার মামা। আঁখি জাহিদের দাদার একমাত্র নাতনী। তানিয়ার সাথে আঁখির সম্পর্ক কী?
  1. ক) নাতি-নাতনি
  2. খ) মামি-ভাগ্নি
  3. গ) মা-মেয়ে
  4. ঘ) খালা-ভাগ্নি
সঠিক উত্তর:
গ) মা-মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) মা-মেয়ে
ব্যাখ্যা

জাহিদের দাদার একমাত্র নাতনী আঁখি জাহিদের বোন হবে।
যেহেতু তানিয়া জাহিদের ভাগ্নি বা বোনের মেয়ে। সুতরাং তানিয়া আঁখির মেয়ে।

২৪.
532/5(3+3+3) = কত?
  1. ক) 53
  2. খ) 5
  3. গ) 56
  4. ঘ) 1
অনির্ধারিত
ব্যাখ্যা

532/5(3+3+3)
= 59/59
= 5(9-9)
= 50
= 1

লাইভ পরীক্ষার প্রশ্নে অনেকেরই প্রশ্নটি অসম্পর্ণ আসে, তাই উত্তর তুলে দেওয়া হয়েছে।

২৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Accesion
  2. খ) Acession
  3. গ) Accession
  4. ঘ) Accission
সঠিক উত্তর:
গ) Accession
উত্তর
সঠিক উত্তর:
গ) Accession
ব্যাখ্যা

- শুদ্ধ বানানটি হচ্ছে Accession.
- যার অর্থ সংযোজন।

২৬.
আজ আরিফের ১২তম ও তার বাবার ৪০তম জন্মদিন। কত বছর পর তার বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে?
  1. ক) ১২ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১৮ বছর
সঠিক উত্তর:
গ) ১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ বছর
ব্যাখ্যা

মনে করি,
ক বছর পর আরিফের বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে।
শর্তমতে,
২(ক + ১২) = ক + ৪০
বা, ২ক + ২৪ = ক + ৪০
বা, ২ক - ক = ৪০ - ২৪
বা, ক = ১৬ বছর।

২৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) মুমূর্ষূ রোগীর সেবা কর
  2. খ) মুমূর্ষ রোগীর সেবা কর
  3. গ) মূমুর্ষূ রোগীর সেবা কর
  4. ঘ) মুমূর্ষু রোগীর সেবা কর
সঠিক উত্তর:
ঘ) মুমূর্ষু রোগীর সেবা কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুমূর্ষু রোগীর সেবা কর
ব্যাখ্যা

- মুমূর্ষু শব্দের সঠিক বানানটি অপশন ঘ তে আছে।
- তাই প্রদত্ত অপশনগুলোতে সঠিক উত্তর অপশন ঘ।

২৮.
চলতি বছর অর্থাৎ ২০২১ সালের ১লা জানুয়ারি শুক্রবার হলে ৩১ ডিসেম্বর কী বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) বুধবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
ঘ) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শুক্রবার
ব্যাখ্যা

- সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয় লিপ ইয়ার ছাড়া।
- লিপ ইয়ার হলে একদিন বেশি হবে।
- যেহেতু ২০২১ সালের ১লা জানুয়ারি শুক্রবার সুতরাং ৩১ ডিসেম্বর শুক্রবার হবে।

২৯.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) Etiquette
  2. খ) Bureaucracy
  3. গ) Buouyant
  4. ঘ) Achievement
সঠিক উত্তর:
গ) Buouyant
উত্তর
সঠিক উত্তর:
গ) Buouyant
ব্যাখ্যা

- অশুদ্ধ বানানটি হচ্ছে Buouyant.
- যার শুদ্ধ বানানটি হচ্ছে Buoyant.
- যার অর্থ প্রফুল্ল।

৩০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ইতপূর্বে
  2. খ) ইতোঃপূর্বে
  3. গ) ইতঃপূর্বে
  4. ঘ) ইতোপূর্বে
সঠিক উত্তর:
গ) ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতঃপূর্বে
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানানগুলো হচ্ছে -
- ইতিপূর্বে
- ইতঃপূর্বে

'ইতোপূর্বে' বানানের কোন শব্দ আধুনিক বাংলা একাডেমি অভিধানে নেই।

তাছাড়া সংসদ বাংলা অভিধান অনুসারে,
'ইতঃপূর্বে' - ইতিপূর্বে শব্দের শুদ্ধ কিন্তু অপ্রচলিত রূপ।

সুতরাং, নিঃসন্দেহে সঠিক উত্তর - ইতঃপূর্বে।

৩১.
কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে বিয়োগফল ৮০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যাটি ক।
শর্তমতে,
ক এর ৮০% - ৮০ = ৮০
বা, ক এর ৮০/১০০ = ৮০ + ৮০
বা, ৮০ক = ১৬০০০
বা, ক = ২০০

৩২.
কোনটি 'কপাল' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) কপোল
  2. খ) ললাট
  3. গ) কাপালিক
  4. ঘ) মস্তক
সঠিক উত্তর:
খ) ললাট
উত্তর
সঠিক উত্তর:
খ) ললাট
ব্যাখ্যা

• কপাল শব্দের সমার্থক শব্দ হচ্ছেঃ
- ললাট,
- ভাল,
- কর্পর,
- অদৃষ্ট,
- ভাগ্য,
- নিয়তি ইত্যাদি।

৩৩.
√০.০০০০০৯৬১ = কত?
  1. ক) ০.০০২৯
  2. খ) ০.০০৩৩
  3. গ) ০.০০৪১
  4. ঘ) ০.০০৩১
সঠিক উত্তর:
ঘ) ০.০০৩১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.০০৩১
ব্যাখ্যা

√০.০০০০০৯৬১ = √(০.০০৩১ × ০.০০৩১)
= √(০.০০৩১)
= ০.০০৩১

৩৪.
'LNGEDNA' শব্দটি সাজালে পাওয়া যাবে একটি ____ নাম।
  1. ক) প্রাণীর
  2. খ) সমুদ্রের
  3. গ) দেশের
  4. ঘ) শহরের
সঠিক উত্তর:
গ) দেশের
উত্তর
সঠিক উত্তর:
গ) দেশের
ব্যাখ্যা

- 'LNGEDNA' শব্দটি সাজালে পাওয়া যাবে একটি দেশের নাম।
- শব্দটি সাজালে হয় England.
- যা একটি দেশের নাম।

৩৫.
নিচের কোন ভগ্নাংশটি ছোট?
  1. ক) ২/৩
  2. খ) ৪/৫
  3. গ) ৩/৪
  4. ঘ) ১/২
সঠিক উত্তর:
ঘ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/২
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ সংখ্যা গুলোর ল.সা.গু = ৬০
সুতরাং সংখ্যাগুলো = ১/২ × ৬০ = ৩০
আবার, ২/৩ × ৬০ =৪০
আবার, ৪/৫ × ৬০ = ৪৮
এবং ৩/৪ × ৬০ = ৪৫
সুতরাং সবচেয়ে ছোট ভগ্নাংশটি হচ্ছে = ১/২।

৩৬.
পুরুষের কর্ণভূষণকে বলা হয়-
  1. ক) ন রা স স
  2. খ) না র শ
  3. গ) বৌ বী লি র
  4. ঘ) লা মে খ
সঠিক উত্তর:
গ) বৌ বী লি র
উত্তর
সঠিক উত্তর:
গ) বৌ বী লি র
ব্যাখ্যা

• উপর্যুক্ত শব্দগুলো যথাক্রমেঃ
- বীরবৌলি - পুরুষের কর্ণভূষণ
- রশনা- নারীর কটিভূষণ।
- মেখলা- নারীর কোমর বেষ্টনী ভূষণ।
- সরাসন- পুরুষের কটিবন্ধ।

৩৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ফণীভূষণ
  2. খ) ফণিভূষণ
  3. গ) ফনিভূষণ
  4. ঘ) ফণিভূষন
সঠিক উত্তর:
খ) ফণিভূষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ফণিভূষণ
ব্যাখ্যা
ফণিভূষণ বানানটি শুদ্ধ।
৩৮.
নিচের কোন জোড়াটি ভিন্ন?
  1. ক) ৫-২৫
  2. খ) ৩-৮
  3. গ) ৪-১৬
  4. ঘ) ২-৪
সঠিক উত্তর:
খ) ৩-৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩-৮
ব্যাখ্যা
৩-৮ জোড়াটি বাদে প্রতি জোড়াতে প্রথমটির বর্গ হলো দ্বিতীয়টি। তাই সঠিক উত্তর হবে ৩-৯।
৩৯.
মুহসিন একটি সারির দুই দিক হতেই নবম স্থানে অবস্থান করছে। তাহলে ঐ সারিতে মোট কতজন লোক আছে?
  1. ক) ১৬ জন
  2. খ) ১৭ জন
  3. গ) ১৮ জন
  4. ঘ) ১৫ জন
সঠিক উত্তর:
খ) ১৭ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭ জন
ব্যাখ্যা

মুহসিন নবম স্থানে অবস্থান করায় মোট ব্যক্তি সংখ্যা হবে = ৮ + ১ (নবম) + ৮
= ১৭ জন

৪০.
EG : 57 :: BD : ?
  1. ক) 43
  2. খ) 42
  3. গ) 24
  4. ঘ) 26
সঠিক উত্তর:
গ) 24
উত্তর
সঠিক উত্তর:
গ) 24
ব্যাখ্যা

• বর্ণ অনুক্রমিক ভাবে E = 5, G = 7 তাহলে B = 2 এবং D = 4.
• সুতরাং EG : 57 :: BD : 24.

৪১.
একটি সংকেত পদ্ধতিতে VACATE কে লেখা হয় AVACET তাহলে LITERATE কে লেখা হবে-
  1. ক) ILETRAET
  2. খ) ILTEARTE
  3. গ) ILETARET
  4. ঘ) ILTREATE
সঠিক উত্তর:
গ) ILETARET
উত্তর
সঠিক উত্তর:
গ) ILETARET
ব্যাখ্যা
দুটি পাশাপাশি বর্ণের পরস্পর স্থান পরিবর্তন করে।
৪২.
নিরবধিঃঅবিরামঃঃনিখিলঃ?
  1. ক) অশণি
  2. খ) অনিল
  3. গ) অশান্ত
  4. ঘ) অখিল
সঠিক উত্তর:
ঘ) অখিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অখিল
ব্যাখ্যা

- নিরবধি শব্দের অর্থ অনবরত, অনুক্ষণ, নিরন্তর;
- অবিরাম শব্দের অর্থ নিরন্তর ;
- নিখিল অর্থ সমস্ত, সমগ্র, সমুদয় ;
- অখিল অর্থ সমস্ত, সমগ্র।