পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ২৩ পার্ট-১) বাংলা সাহিত্য: টপিকসমূহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL (সুবিধামতো যেকোনো একটা বই থেকে পড়লেই হবে)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। উক্তিটি করেন -
  1. কায়কোবাদ
  2. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্
  3. মীর মশাররফ হোসেন
  4. মুহম্মদ আব্দুল হাই
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম। 
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত।
- তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: 
- ভাষা ও সাহিত্য, 
- বাঙ্গালা ব্যাকরণ, 
- বাংলা সাহিত্যের কথা, 
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।
এছাড়া তিনি বাংলা একাডেমির 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
নওয়াব ফয়জুন্নেসা কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. রংপুরে
  2. বরিশালে
  3. ঢাকায়
  4. কুমিল্লায়
ব্যাখ্যা
নওয়াব ফয়জুন্নেসা:  
- জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি নওয়াব ফয়জুন্নেসা ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন পশ্চিমগাঁও গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন।
- তিনি জমিদারি লাভের পূর্ব থেকেই সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দীন-দরিদ্রের কল্যাণে আত্মনিয়োগ করেন। 
- ফয়জুন্নেসার জনহিতৈষণার পুরস্কারস্বরূপ মহারানী ভিক্টোরিয়া ১৮৮৯ সালে তাঁকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করেন। তিনিই বাংলার প্রথম মহিলা যিনি এই উপাধি লাভ করেন।
-  'বান্ধব', 'ঢাকা প্রকাশ', 'মুসলমান বন্ধু', 'সুধাকর', 'ইসলাম প্রচারক' প্রভৃতি বাংলা পত্রপত্রিকা তাঁর আর্থিক সহায়তা লাভ করে।
- সাহিত্যিক হিসেবেও নওয়াব ফয়জুন্নেসার পরিচিতি আছে।
- গদ্যে-পদ্যে রচিত তাঁর রূপজালাল (১৮৭৬) গ্রন্থটি রূপকের আশ্রয়ে একটি আত্মজীবনীমূলক রচনা। এতে তাঁর বিড়ম্বিত দাম্পত্য জীবনের করুণ কাহিনি স্থান পেয়েছে।
- এছাড়া 'সঙ্গীতসার' ও 'সঙ্গীতলহরী' নামে তাঁর দুখানি কাব্যের কথাও জানা যায়।
- ১৯০৩ সালে স্বগ্রামে তাঁর মৃত্যু হয় এবং পারিবারিক গোরস্থানে তিনি সমাহিত হন।
- ২০০৪ সালে নওয়াব ফয়জুন্নেসাকে একুশে পদক (মরণোত্তর) প্রদান করা হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
  1. নির্মলেন্দু গুণ
  2. বিজন ভট্টাচার্য
  3. বন্দে আলী মিয়া
  4. মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
• 'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা - বন্দে আলী মিয়া। 

বন্দে আলী মিয়া: 

- বন্দে আলী মিয়া সাহিত্যিক, সাংবাদিক, চিত্রকর।
- তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- তিনি কিছুদিন ইসলাম দর্শন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করার পর কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা করেন।
- দেশ-বিভাগের পর তিনি ঢাকা ও রাজশাহী বেতার কেন্দ্রে চাকরি করেন।
- বন্দে আলী মিয়া রচিত ‘রুপকথা’ এ শিশুতোষ গ্রন্থ।
- বন্দে আলী মিয়া কবিতা, উপন্যাস, নাটক, জীবনী, শিশুসাহিত্য প্রভৃতি মাধ্যমে গ্রন্থ রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা হলো:
কাব্য:
- ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর,
- মধুমতীর চর,
- ধরিত্রী;

উপন্যাস: 
- বসন্ত জাগ্রত দ্বারে,
- শেষ লগ্ন,
- অরণ্য গোধূলি,
- নীড়ভ্রষ্ট।

নাটক: 
- মসনদ।

শিশুসাহিত্য: 
- চোর জামাই, 
- মেঘকুমারী, 
- বাঘের ঘরে ঘোগের বাসা, 
- সোনার হরিণ, 
- শিয়াল পন্ডিতের পাঠশালা, 
- কুঁচবরণ কন্যা
- সাত রাজ্যের গল্প।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোন লেখকের উপাধি 'সাহিত্যরত্ন'?
  1. মোহাম্মদ মোজাম্মেল হক
  2. আবুল হোসেন
  3. গোবিন্দচন্দ্র দাস
  4. মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
মোহাম্মদ নজিবর রহমান:
- মোহাম্মদ নজিবর রহমান ছিলেন মূলত ঔপন্যাসিক।
- তিনি আনুমানিক ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে তাঁর মৃত্যু হয়।
- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 
- তাঁর জনপ্রিয় উপন্যাসের নাম ‘আনোয়ারা’।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি।
- পরিণাম
- গরীবের মেয়ে
- দুনিয়া আর চাই না ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক কে?
  1. মীর মশাররফ
  2. লুৎফর রহমান
  3. মোহাম্মদ মোজাম্মেল হক
  4. নজিবর রহমান
ব্যাখ্যা
• 'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক - মোহাম্মদ মোজাম্মেল হক

মোহাম্মদ মোজাম্মেল হক:
- তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন।
- মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে তিনি লেখনী ধারণ ও সংগঠনের মাধ্যমে বিশিষ্ট ভূমিকা পালন করেন।

- তাঁর সাহিত্যকর্ম:
উপন্যাস:
- জোহরা,
- দরাফ খান গাজী।

কাব্যগ্রন্থ:
- কুসুমাঞ্জলি,
- অপূর্ব দর্শন,
- প্রেমহার,
- জাতীয় ফোয়ারা,
- ইসলাম সংগীত,
- হযরত মুহম্মদ ইত্যাদি।

গদ্যগ্রন্থ:
- মহর্ষি মনসুর,
- ফেরদৌসি চরিত ইত্যাদি।

উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক। 
২) বাংলাপিডিয়া।
.
'কৃপার শাস্ত্রের অর্থভেদ' বইটি কোন হরফে প্রকাশিত হয়?
  1. ইংরেজি
  2. বাংলা
  3. পর্তুগিজ
  4. রোমান
ব্যাখ্যা
কৃপার শাস্ত্রের অর্থভেদ: 
- এটি মনোএল দ্য আসসুম্পসাঁউ পর্তুগিজ খ্রিষ্টান মিশনারি কর্তৃক রচনা করেন।
- ১৭৪৩ খ্রিষ্টাব্দে লিসবন শহর থেকে রোমান লিপিতে মুদ্রিত হয়।
- গুরুশিষ্যের কথোপকথনের মধ্য দিয়ে খ্রিষ্টধর্মের মহিমা কীর্তন এই গ্রন্থের লক্ষ্য।

মনোএল দা আসসুম্পসাঁউ:
- তিনি একজন পর্তুগিজ ছিলেন।
- তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক।
- মনোএল দা আসসুম্পসাঁউ এর আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেননি।
- ১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁউ দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন।

তাঁর রচিত গ্রন্থ দুটি হলো:
- কৃপা শাস্ত্রের অর্থভেদ
- ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
.
You're welcome to use my laptop for your presentation, ___________ you handle it with care.
  1. regarding that
  2. included that
  3. provided that
  4. excluded that
ব্যাখ্যা
• Complete sentence: You're welcome to use my laptop for your presentation, provided that you handle it with care.

• এখানে provided (that) হলো Conjunction.
- এর অর্থ if, or only if.
- শর্ত বুঝাতে Provided/Provided that (যদি) ব্যবহৃত হয়।

- More examples:
- Anyone can come on the trip provided that provided.

• Options,
- Exclude- বাধা দেওয়া।
- Regarding - সম্পর্কে; বিষয়ে।
- include - অন্তর্ভুক্ত/অন্তর্গত/অন্তর্বর্তী করা।

এই বাক্যটির অর্থানুযায়ী, অন্য অপশন গুলোর ব্যবহার সঠিক নয়।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
Well, I guess we'll have to find another solution. Here 'well' is -
  1. Conjunction
  2. Interjection
  3. Determiner
  4. Preposition
ব্যাখ্যা
• Well, I guess we'll have to find another solution. - Here 'Well' is an - Interjection.

• Interjection:
Interjection একটি part of speech যা আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি ব্যাকরণগতভাবে sentence এর বাকি অংশের সাথে সম্পর্কযুক্ত নয়।
-They have no real grammatical value but we use them quite often, usually more in speaking than in writing.  
- It is a word or phrase used in exclamation (such as Heavens! Dear me!)
- মোট কথা আবেগ, অনুভূতি, কিংবা বিরক্তি, হতাশা, দুঃখ, আশ্চর্যান্বিত হওয়া ইত্যাদি বোঝাতে  Interjection ব্যবহৃত হয়।
- এটি Formal লেখায় ব্যবহৃত হয়না, কেবল Informal কথোপকথন, মুভি বা সিনেমার ডায়লগ, কিংবা উপন্যাসে ব্যবহৃত হয়।

• আলোচ্য বাক্যে, 'Well' ব্যবহার করা হয়েছে দ্বিধা বা চিন্তাশীলতার অনুভূতি বোঝাতে।
.
Which of the following are examples of Coordinating conjunctions?
  1. as ….. as, either ….. or
  2. if, lest
  3. or, but
  4. when, how
ব্যাখ্যা
• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions.
2. Subordinating Conjunctions.
3. Correlative Conjunctions.

1. Coordinating Conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমন:
- and,
- or,
- but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন:
- when,
- how,
- if,
- lest, etc.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন:
- as…...as,
- either.…..or,
- not only…..but also, etc.

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
১০.
Which of the following words is not suitable as a determiner?
  1. The few
  2. Such
  3. The number of
  4. His
ব্যাখ্যা
• The number of (কোনো কিছুর সংখ্যা) - এটা determiner নয়।
যেমন- The number of his errors is not mentionable.
- এখানে Number-ই মূলত Subject এর Head-word.

এছাড়া,
• The few (কিছু সংখ্যক তবে সবাই/সবগুলো) Quantifier হিসেবে determiner.
• His (তার) - Possessive হিসেবে determiner.
• Such (এরূপ) - Demonstrative হিসেবে determiner.

Source: Accessible Dictionary
১১.
Bring me that pen. Identify the determiner in the sentence.
  1. Bring
  2. me
  3. that
  4. pen
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে Determiner হচ্ছে that.
• Determiner বলতে কোনো Noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণকে বুঝায়।

• Bring me that pen. 
- প্রশ্নোক্ত বাক্যে that একটি Demonstrative determiner যা pen শব্দটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে।
 অতএব, that এখানে একটি Determiner.
১২.
The students are ____ the room.
  1. to
  2. into
  3. in
  4. on
ব্যাখ্যা
• কোন কিছুর ভিতরে অবস্থিত বা স্থিতিশীল বুঝালে in বসে।
যেমন: The students are in the room. 

• আর কোন কিছুর ভিতরে প্রবেশ বা গতিশীলতা বুঝাতে into বুঝায়। 
যেমন: She came into the room.

• রূপান্তরিত হওয়া বুঝালে into বসে।
যেমন: Water changes into vapor.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১৩.
God cannot but respond ________ the call of a man.
  1. during
  2. to
  3. in
  4. of
ব্যাখ্যা
• Respond to:
Meaning: জবাব দেওয়া।
Example: God cannot but respond to the call of a man.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'জবাব দেওয়া' অর্থ বোঝাতে Respond এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৪.
I returned to my native village ______ six months.
  1. after
  2. in
  3. on
  4. of
ব্যাখ্যা
• Preposition এর ক্ষেত্রে:
- অতীত কালের ব্যাপক সময়(period of time) বুঝাতে after ব্যবহৃত হয়। 
- Past tense এ after ব্যবহৃত হয়। 
যেমন: I returned to my native village after six months.

• ভবিষ্যত কালের ব্যাপক সময় বুঝাতে in ব্যবহৃত হয়।
- Future tense এ in ব্যবহৃত হয়।
যেমন: We shall finish the work in a week.

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১৫.
The jar is full _____ candy.
  1. with
  2. to
  3. on
  4. of
ব্যাখ্যা
• Appropriate preposition এর ক্ষেত্রে,

Full of:
Meaning: পরিপূর্ণ। 
Example: The jar is full of candy.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৬.
Only ________ knowledge of first aid could make a big difference in an emergency situation.
  1. a little
  2. few
  3. the little
  4. a few
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: Only a little knowledge of first aid could make a big difference in an emergency situation.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
- 'knowledge' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে।

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.
১৭.
Risk is inherent __________ entrepreneurship; it's part of the journey to success.
  1. to
  2. in
  3. on
  4. with
ব্যাখ্যা
• Inherent in:
Meaning: সহজাত।
Example: Honesty is inherent in Jerry.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'সহজাত' অর্থ বোঝাতে Inherent এর পরে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Risk is inherent in entrepreneurship; it's part of the journey to success.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৮.
The new laboratory will be an annex ________ the existing research facility.
  1. on
  2. off
  3. of
  4. to
ব্যাখ্যা
• Annex to:
Meaning: সংযোজিত করা
Example: The addition will be used as an annex to the library.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'সংযোজিত করা' অর্থ বোঝাতে Annex এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The new laboratory will be an annex to the existing research facility.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৯.
She enjoys confrontation, ______ I prefer a quiet life.
  1. therefore
  2. whether
  3. even as
  4. whereas
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- therefore: সেই কারণে; সুতরাং।
- whether: যদি অর্থে ব্যবহৃত হয়।
- even as: এমন সময়
- whereas:  কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে।

• সুতরাং, বোঝা যাচ্ছে, শব্দগুলোর অর্থ বিবেচনায় শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete Sentence: She enjoys confrontation, whereas I prefer a quiet life.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
Identify the correct sentence.
  1. A great number of students have joined the debate club.
  2. A little number of students have joined the debate club.
  3. A small number of students has joined the debate club.
  4. The number of students have joined the debate club.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - A great number of students have joined the debate club. - বাক্যটি সঠিক।
- সাধারণত, a great number of এরপর Plural Noun + Plural Verb হয়।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে a great number of  আছে তাই এরপর plural noun students এবং plural verb have হয়েছে।

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.

• অন্যদিকে,
• The Number of + Plural Noun + Singular Verb.
• A little number of/ The little number of + singular noun + singular verb.

সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
২১.
"Would you put the jar back into the cupboard for me, please?" - Here 'into' is a -
  1. Simple Preposition
  2. Double Preposition
  3. Disguised Preposition
  4. Compound Preposition
ব্যাখ্যা
• "Would you put the jar back into the cupboard for me, please?" - Here 'into' is a - Double Preposition.

• Double Preposition:
 - এই ধরনের preposition গুলো দুইটি অন্য  preposition এর সমষ্টি।
- কিন্তু তারা ঠিক একটি preposition এর মতো কাজ করে।
- যেমন: The cow lives upon grass. এখানে up + on ‍দুটি preposition আছে।

- ঠিক তেমনি, অপশনের into হচ্ছে, মূলত: in+to এই দুটি Preposition এর সমন্বিত রূপ।

অপর দিকে,
• Compound Preposition:
- Compound Prepositions: Compound prepositions are those prepositions that are made by prefixing the preposition to a noun, an adjective or an adverb.
- Example: amongst, amidst, above, around, along, across

• Disguised Preposition:
- কিছু কিছু ক্ষেত্রে on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহৃত হয় এবং word - এর শুরুতে বসে।
- এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী
- যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহৃত হয়েছে।

• Simple Preposition:
- যে preposition গুলো একটি word দিয়ে গঠিত সেগুলো Simple Preposition.
- যেমন: on, in, to etc.
২২.
While I was in Italy I went to see Alessandro. Here 'While' is a/an -
  1. Coordinating conjunction
  2. Subordinating Conjunction
  3. Correlative Conjunction
  4. Disguised Correlative Conjunction
ব্যাখ্যা
• While I was in Italy I went to see Alessandro. Here 'While' is a/an - Subordinating Conjunctions.

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
- যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমনঃ and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
- যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
- যেমন: While, Since, Because, Although, As, Until When, How, If, LLest, etc.

3. Correlative Conjunctions:
- পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
- যেমনঃ as ….. as; either ….. or; not only …. but also; etc.

• Disguised Correlative Conjunctions বলে কোনো conjunction নেই।
২৩.
Choose the correct one.
  1. A Lake Chilka is in Orissa.
  2. Lake Chilka is in Orissa.
  3. The Lake Chilka is in Orissa.
  4. None
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Lake/ হ্রদ  এবং কোন স্থানের নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Correct sentence: Lake Chilka is in Orissa.
২৪.
___________! You solved the puzzle in record time.
  1. Bravo
  2. Alas
  3. Tut
  4. Fie
ব্যাখ্যা
• Complete Sentence: Bravo! You solved the puzzle in record time.

• Bravo (Interjection)
English Meaning: used to express your pleasure when someone, especially a performer, has done something well.
Bangla Meaning: (উৎসাহ দিতে) শাবাশ! চমৎকার! 

Example Sentence:
1. Bravo! What an incredible goal by Barcelona in the last minutes of the match!
2. Bravo! You have done it.

অন্যদিকে,
- দুঃখ বুঝাতে Alas! ব্যবহৃত হয়।
- কাউকে ধিক্কার জানাতে Fie! ব্যবহৃত হয়।
- কোন কিছুর প্রতি ঘৃণা বুঝাতে বা ছি! বুঝাতে Tut! ব্যবহৃত হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Dolphins are known to dwell _______ the waters of the ocean.
  1. on
  2. in
  3. with
  4. of
ব্যাখ্যা
• Dwell in:
Meaning: বাস করা।
Example: The manager dwells in a fine house.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'বাস করা' অর্থ বোঝাতে Dwell এর পরে in বসে।
- তাই শূন্যস্থানে in বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Dolphins are known to dwell in the waters of the ocean.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৬.
The sons did not pay heed _________ their father's advice.
  1. in
  2. above
  3. to
  4. of
ব্যাখ্যা
• Heed to:
Meaning: মন দিয়ে শোনা।
Example: The sons did not pay heed to their father's advice.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'মন দিয়ে শোনা' অর্থ বোঝাতে Heed এর পরে to বসে।
- তাই শূন্যস্থানে to বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৭.
________ I reached the station when the train left.
  1. No sooner had
  2. Scarcely has
  3. Hardly had
  4. No sooner has
ব্যাখ্যা
• বাক্যে No sooner had ___ than, scarcely had___ when, hardly had ___ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।

- No sooner had হবে না কারন no sooner had - than  হয়।
- scarcely Had - when  হলেও প্রশ্নে has দেয়া আছে তাই অশুদ্ধ। 
- সুতরাং সঠিক উত্তর - Hardly had.

Complete sentence: Hardly had I reached the station when the train left.
২৮.
We made _______ mistakes, but we'll fix them before submitting the report.
  1. a little
  2. the least
  3. a few
  4. a lots of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a few.
• Complete sentence: We made a few mistakes, but we'll fix them before submitting the report.

• A few অর্থ - কিছু সংখ্যক।
- কয়েকজন বা কিছু সংখ্যক বুঝাতে Countable Noun এর পুর্বে a few বসে।
- A few এর পরবর্তী noun ও verb উভয়ই plural হয়।

• Fewer, less, a few, more ইত্যাদি বাক্যে determiner হিসেবে বসে।
- Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
-  Fewer এবং less হচ্ছে যথাক্রমে few এবং little এর comparative degree.
- তুলনামূলক কম সংখ্যক অর্থে countable noun এর পূর্বে fewer এবং তুলনামূলক কম পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে less বসে। 

• যেহেতু, mistake (ভুল; ভ্রম; প্রমাদ) countable, তাই এর পূর্বে a few বসবে।

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Determiners can be the following types - 
- Articles - A, an, the.
- Demonstrative - This, that, these, those. 
- Possessive - My, your, his, her, etc.
- Quantifier - Some, few, a few, fewer, no, one, two, a lot of, several, lot of, much, many, little, a little, the little etc. 
- Numbers - Two, second, last, etc. 
- Interrogatives - Which, what, whose, etc.
২৯.
I’ll go __________ Tk. 2500 for this blanket.
  1. as high as
  2. so high as
  3. as high to
  4. as high for
ব্যাখ্যা
• Go as low/high as;
Meaning: (মূল্য) নির্দিষ্ট দাম পর্যন্ত যাওয়া।

Example:
Prices for bicycles can run as high as TK. 2,000.
Meaning: বাইসাইকেলের দাম নির্দিষ্ট ২০০০ টাকা পর্যন্ত যেতে পারে।

So 'as high as' form will be correct according to grammar.

• Complete sentence: I’ll go as high as Tk. 2500 for this blanket.
৩০.
She walked home by herself, _______ she knew that it was dangerous.
  1. since
  2. although
  3. because
  4. if
ব্যাখ্যা
• অপশন গুলোর অর্থ:
• Although:
English meaning: despite the fact that.
Bangla meaning: যদিও; যদ্যপি।

• Since: 
English meaning: because; as.

• If: on condition that: যদি।

• Because: for the reason that: সে-কারণে; কেননা; যেহেতু।

•  She walked home by herself, _________ she knew that it was dangerous.
- বাক্যটি দ্বারা বিপরীত্য প্রকাশ করছে।
- তাই অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর হবে: although.

• She walked home by herself, although she knew that it was dangerous.
বাক্যটির অর্থ দ্বারায়: সে একাই বাড়ি চলে গেল, যদিও সে জানত যে এটা বিপজ্জনক।

Source: Cambridge & Accessible Dictionary.
৩১.
They saved money diligently __________ they could afford a vacation.
  1. in order that
  2. unless
  3. in case
  4. when
ব্যাখ্যা
• In order that/ So that / that / so = যাতে।
• He works hard so that/ in order that/ that/ so he can pass.

Options,
• If, in case, provided, provided that, providing that = যদি,
- Unless: যদি না।
- When: যখন।

• সুতরাং, অর্থ বিবেচনা করে দেখা যাচ্ছে শূন্যস্থানে in order that  বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: They saved money diligently in order that they could afford a vacation.