পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০৯
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৯ প্রশ্ন

.
সুফিয়া কামালের কোন কবিতায় মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের জন্য মহিলাদের আহবান জানান?
  1. ক) তাহারেই পড়ে মনে
  2. খ) জাগো তবে অরণ্য কন্যারা
  3. গ) বেণীবিন্যাস সময় তো আর নেই
  4. ঘ) জন্মেছি এই দেশে
ব্যাখ্যা
সুফিয়া কামালের তাঁর কবিতায় বেণীবিন্যাস সময় তো আর নেই কবিতায় মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের জন্য মহিলাদের আহবান জানান।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি অংশগ্রহণ করেন। শুধু তা-ই নয়, পাকিস্তান সরকার বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর দমননীতির অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করলে তিনি তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান। ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে তিনি ‘সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন পরিচালনা করেন। ১৯৬৯ সালে মহিলা সংগ্রাম পরিষদ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতাপ্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত থাকেন।

সুফিয়া, তাঁর স্বামী ও ছেলে দেশের মধ্যেই থেকে যান মুক্তিবাহিনীকে সাহস ও শক্তি জোগানোর জন্য এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খবরাখবর সরবরাহের জন্য। যুদ্ধকালীন তিনি একাত্তরের ডায়েরী নামে একটি দিনলিপি রচনা করেন এবং এ সময়ে লেখা তাঁর কবিতাগুলি পরবর্তীকালে মোর যাদুদের সমাধি পরে নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। কবিতাগুলিতে তিনি বাঙালিদের ওপর পাকবাহিনীর নৃশংসতা বর্ণনা করেন এবং দেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এ সময় রচিত বেণীবিন্যাস সময় তো আর নেই কবিতায় মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের জন্য তিনি মহিলাদেরও আহবান জানান।

উৎস: বাংলাপিডিয়া
.
রাহুল সংকৃত্যায়ন কোন চর্যাপদ কবিকে "নাড়কপা" নামে অভিহিত করেছেন?
  1. ক) তন্ত্রীপা
  2. খ) জয়ন্দীপা
  3. গ) তাড়কপা
  4. ঘ) কঙ্কণপা
ব্যাখ্যা
রাহুল সাংকৃত্যায়ন তাড়কপা কে "নাড়কপা" নামে অভিহিত করেছেন। তবে শহীদুল্লাহ্‌ একে 'ভুল' বলে অভিহিত করেছেন।

• তাড়কপা চর্যাপদের ৩৭ সংখ্যক পদ লিখেছেন। তাড়কপা সম্পর্কে তেমন কিছু জানা যায় না।
- এমনকি তিব্বতী ভাষায় ৮৪ নিহাসিদ্ধের তালিকাতেও তাঁর নাম পাওয়া যায়নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
রবীন্দ্রনাথের কোন নাটকটির মূল কাহিনি বৌদ্ধগ্রন্থ থেকে গৃহীত?
  1. ক) চণ্ডালিকা
  2. খ) নটীর পূজা
  3. গ) তাসের দেশ
  4. ঘ) রাজা
অনির্ধারিত
ব্যাখ্যা

এখানে চণ্ডালিকা, নটীর পূজা ও রাজা তিনটি নাটকের মূল কাহিনিই বৌদ্ধ গ্রন্থ থেকে গৃহীত।
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে। 

• রবীন্দ্রনাথের রাজা ১৯১০ খ্রিষ্টাব্দে রচিত একটি “রূপক-সাংকেতিক নাটক। রাজা নাটকের আখ্যানভাগ মহাবস্তু গ্রন্থের রাজা কুশের বৌদ্ধ কাহিনি অবলম্বনে রচিত নাটকটি রাজনীতিক নাটকের ইতিহাসে একটি অনবদ্য সংযোজন। 

• 
‘নটীর পূজা' (১৯২৬) একটি নাটক। কথা ও কাহিনী'র অন্তর্গত পূজারিণী কবিতাটির আখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ এই নাটক রচনা করেন। মূল কাহিনিটি বৌদ্ধগ্রন্থ থেকে গৃহীত। গান ও নৃত্য সমন্বিত নাটক 'নটীর 'পূজা'।
নীতিন বসুর ক্যামেরায় রবীন্দ্রনাথ নিজের লেখা 'নটীর পুজা'র সবাক নাট্যচিত্র পরিচালনা করেন ১৯৩২ খ্রিস্টাব্দে। এতে অংশ নেয় শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। নিউ থিয়েটার্স স্টুডিওতে এ নাট্যচিত্রের শুটিং হয়।

• চণ্ডালিকা নাটকে এক বৌদ্ধ শিষ্য চণ্ডালিনী নারীর কাছে জলপান করার কথা উল্লেখ রয়েছে। বৌদ্ধ সাহিত্যের কাহিনী থেকে 'চণ্ডালিকা'র মূল ভাবটি গ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। 

তাঁর উল্লেখযোগ্য নাটক সমুহ:
- বিসর্জন
- রাজা
- অচলায়তন
- চিরকুমার সভা
- রক্তকরবী
- তাসের দেশ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

.
কাজী নজরুল ইসলাম এর কাজ করা হিন্দি ছবি কোনটি?
  1. ক) ধ্রুব
  2. খ) গোরা
  3. গ) ফের
  4. ঘ) সাপেড়া
ব্যাখ্যা
কাজী নজরুল ইসালাম এর কাজ করা হিন্দি ছবি - সাপেড়া

• যতটুকু জানা যায় প্রায় দশের অধিক ছাছবির সঙ্গে কাজ করেন কাজী নজরুল ইসলাম। এগুলো হচ্ছে :

বাংলা:

ধ্রুব
- পাতালপুরী
- গ্রহের ফের
- বিদ্যাপতি
- গোরা
- সাপুড়ে
- চৌরঙ্গী
- দিকশূল
- অভিনয় নয়

হিন্দি:
- বিদ্যাপতি
- সাপেড়া
- চৌরঙ্গী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
'ফোক টেল্স অব ইষ্ট পাকিস্তান' গ্রন্থটি কোন রচনা থেকে অনূদীত হয়েছে?
  1. ক) নক্সী কাঁথার মাঠ
  2. খ) বাঙালীর হাসির গল্প
  3. গ) গ্রামের মায়া
  4. ঘ) সোজন বাদিয়ার ঘাট
ব্যাখ্যা
'ফোক টেল্স অব ইষ্ট পাকিস্তান' গ্রন্থটি জসীমউদ্দীন এর 'বাঙালীর হাসির গল্প' থেকে অনূদীত হয়েছে।

• ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। জসীমউদ্দীনের কবিত্ব শক্তির প্রকাশ ঘটে ছাত্রজীবনেই। তখন থেকেই তিনি তাঁর কবিতায় পল্লিপ্রকৃতি ও পল্লিজীবনের সহজ-সুন্দর রূপটি তুলে ধরেন। পল্লির মাটি ও মানুষের সঙ্গে তাঁর অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

- কলেজজীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসেবে এটি তাঁর এক অসামান্য সাফল্য।

• বাংলা কবিতার ধারায় জসীমউদ্দীনের স্থানটি বিশিষ্ট। তাঁর কবিতা অনাড়ম্বর কিন্তু রূপময়। গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজীবন জসীমউদ্দীনের কবিতায় নতুন রূপ লাভ করেছে। বাংলাদেশের মানুষের সুখ-দুঃখ, হাসিকান্না ও জীবন সংগ্রামের কাহিনীই তাঁর কবিতার প্রধান উপজীব্য।তাঁর কবিতায় দেশের মাটির সাক্ষাৎ উপলব্ধি ঘটে। এজন্য ‘পল্লীকবি’ হিসেবে তাঁর বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তাঁর গদ্য রচনাও বিশেষ আকর্ষণীয়; সরল, সরস, গভীর ও আন্তরিকতার স্পর্শে তা মন ছুঁয়ে যায়।

• তাঁর 'নক্সী কাঁথার মাঠ' কাব্যটি দি ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট এবং 'বাঙালীর হাসির গল্প'  গ্রন্থটি ফোক টেল্স অব ইষ্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনূদিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া
.
‘ওই যে লোকটা বলছিল সে বার্নাডশ হবে, পরশু রাতে মারা গেছে।'- কোন রচনার অংশ?
  1. ক) ১৯৫২
  2. খ) একুশের কবিতা
  3. গ) একুশের গল্প
  4. ঘ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা
‘ওই যে লোকটা বলছিল সে বার্নাডশ হবে, পরশু রাতে মারা গেছে। - উদ্দৃতাংশটি জহির রায়হান রচিত একুশের গল্প থেকে নেয়া হয়েছে।

- এই গল্পটি জহির রায়হান রচনাবলি ২য় খণ্ড থেকে চয়িত হয়েছে।
এই গল্পের মূলকথা হচ্ছে -
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের এক উদ্দাম হৃদয়বান, প্রাণবন্ত তরুণ শহিদ হয়। কিন্তু পুলিশ সেই লাশ গুম করে ফেলে।
- তাঁর কঙ্কাল মেডিক্যাল কলেজে পড়ুয়া এক বন্ধু আবিষ্কার করে।

- জর্জ বার্নার্ড শ আয়ারল্যান্ড এর নাট্যকার ও সাহিত্যিক।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
- ‘ম্যান অ্যান্ড সুপার ম্যান', সেন্ট জোয়ান - তাঁর বিখ্যাত গ্রন্থ।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী হিসাবে বিবেচিত?
  1. ক) মোটরযোগে রাঁচি সফর
  2. খ) দেশে বিদেশে
  3. গ) বিলেতে সাড়ে সাতশ দিন
  4. ঘ) পালামৌ
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের প্রথম রচয়িতা বঙ্কিমভ্রাতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
- তার রচিত গ্রন্থের নাম 'পালামৌ' (১৮৮০)। ছোটোনাগপুরের বিশেষ অঞ্চলের ভ্রমণকাহিনি। সঞ্জীবচন্দ্রের জীবৎকালে এটি পুস্তাকারে প্রকাশ পায়নি।
- এটিই বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী বা সাহিত্য হিসাবে বিবেচিত হয়।
- পালামৌ 'সঞ্জীবনী সুধা' - নামক গ্রন্থে প্রথম গ্রন্থস্থ হয়।

• সঞ্জীবচন্দ্রের মৃত্যুর পর (১৮৮৯) বঙ্কিমচন্দ্র 'সঞ্জীবনী সুধা' নাম দিয়ে সঞ্জীবচন্দ্রের রচনাবলি প্রকাশ করেন । সেখানেই ‘পালামৌ' প্রথম গ্রন্থস্থ হয়।
- এর বহু পরে ১৩৫১ বঙ্গাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ প্রথম স্বতন্ত্র পুস্তাকারে ‘পালামৌ' প্রকাশ করে । 

উৎস: উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
কোনটি প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয়?
  1. ক) নানাচর্চা
  2. খ) বীরবলের হালখাতা
  3. গ) নানাকথা
  4. ঘ) আহুতি
ব্যাখ্যা
'আহুতি' প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ।

বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম। পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন জমিদার। প্রমথ চৌধুরী কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। তারপর  প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে অনার্সসহ বিএ (১৮৮৯) এবং ইংরেজিতে এমএ (১৮৯০) পাস করেন। ১৮৯৩ সালে প্রমথ চৌধুরী বিলেত যান এবং ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায়ে যোগদান করেন। অবশ্য এ ব্যবসায়ে তিনি বেশিদিন যুক্ত থাকেননি।

সাহিত্য ক্ষেত্রে প্রমথ চৌধুরীর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধলেখক হিসেবে। তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। বুদ্ধিদীপ্ত তির্যকভঙ্গি তাঁর গদ্য-পদ্য সব রচনার প্রধান বৈশিষ্ট্য। শাণিত যুক্তি ও আলঙ্কারিক ভাষা প্রয়োগেও তিনি দক্ষ ছিলেন। তাঁর রচিত প্রবন্ধগুলো: 
- তেল নুন লকড়ি
- বীরবলের হালখাতা
- নানাকথা
 -আমাদের শিক্ষা
- রায়তের কথা
- নানাচর্চা
- প্রবন্ধ সংগ্রহ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) পৃষ্ঠপোষকতা
  2. খ) পৃষ্ঠপ্রদর্শন
  3. গ) পৃষ্ঠব্রণ
  4. ঘ) পৃষ্ঠপোষক
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের সবগুলো বানানই শুদ্ধ।
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

উৎস: বাংলা বানান-অভিধান, বাংলা একাডেমি।
১০.
'ঠোঁট কাঁটা'- এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) বুদ্ধির ঢেঁকি
  2. খ) কানকাটা
  3. গ) চশমখোর
  4. ঘ) তালকানা
অনির্ধারিত
ব্যাখ্যা

নবম-দশম শ্রেণির বোর্ড বই অনুসারে, 'ঠোঁট কাঁটা' বাগ্‌ধারা অর্থ - বেহায়া।
আবার, ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।

অন্যদিকে,
• চশমখোর বাগ্‌ধারার অর্থ - বেহায়া
• কানকাটা - নির্লজ্জ
• তালকানা - কান্ডজ্ঞানহীন
• বুদ্ধির ঢেঁকি - নির্বোধ

এখন, ঠোঁট কাঁটা বাগধারার অর্থ 'বেহায়া' নেয়া হলে অপশনে খ) কানকাটা ও গ) চশমখোর দুইটাই সঠিক হয়।
আবার,  'স্পষ্টভাষী' অর্থ নেয়া হলে অপশনে কোন সঠিক উত্তর নেই।

তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি)

১১.
ব্যঞ্জনসন্ধি কত নিয়মে সম্পন্ন হয়?
  1. ক) এক
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) দুই
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি তিন নিয়মে হয়। যথা:
স্বর + ব্যঞ্জন
ব্যঞ্জন + স্বর
ব্যঞ্জন + ব্যঞ্জন

স্বর + ব্যঞ্জন:
স্বর+ছ = স্বর+চ্ছ। যেমন - কথা + ছলে = কথাচ্ছলে, পরি+ছেদ = পরিচ্ছেদ 
এখানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী ছ-এর জায়গায় চ্ছ হয়েছে।

ব্যঞ্জন+স্বর:
ক/চ/ট/ত/প+স্বর = গ/জ/ড(ড়)/দ/ব। যেমন - দিক্+অন্ত = দিগন্ত, সৎ+উপায় = সদুপায় স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয় । এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।

ব্যঞ্জন+ব্যঞ্জন:
- ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়। যেমন -
- চলৎ+চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)
- বিপদ্+জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)
- উৎ+লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)
- বাক্+দান = বাগ্দান (এখানে ঘোষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)
- তৎ+মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি)
১২.
'বেসরকারি' - কোন সমাসের উদাহরণ?
  1. ক) পঞ্চমী তৎপুরুষ
  2. খ) সাধারণ কর্মধারয়
  3. গ) নঞ্‌ তৎপুরুষ
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
'বেসরকারি' - নঞ্‌ তৎপুরুষ সমাস।

নঞ্‌ তৎপুরুষ সমাস:
পূর্বপদে নঞর্থক বা না-বাচক অব্যয় অর্থাৎ না, নেই, নাই, নয় প্রভৃতি ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমান হয় তাকে নঞ তৎপুরুষ সমাস বলা হয়।
বাংলায় ব্যবহৃত নঞর্থক অব্যয়গুলোর মধ্যে নয়, না, নেই, অ, অন, অনা, আ, গ ন, নি. বি, বে' প্রভৃতি উল্লেখযোগ্য।

- নঞ্ স্বরবর্ণের পূর্বে বসলে 'অন' এবং ব্যঞ্জনবর্ণের পূর্বে বসলে 'অ' হয়। যেমন- নয় কাতর = অকাতর, ন অশন = অনশন, নয় বুঝ = অবুঝ, নয় সরকারি = বেসরকারি প্রভৃতি। তেমনই- নামঞ্জুর, নীরব, বেআইনি, নির্জন, নাস্তিক প্রভৃতি ।

পঞ্চমী তৎপুরুষ:
পূর্বপদে পঞ্চমী বিভক্তি অর্থাৎ 'হইতে/হতে, থেকে, চেয়ে' প্রভৃতি বিভক্তিচিহ্ন লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে । যেমন- আগা থেকে গোড়া = আগাগোড়া, জন্ম হতে অন্ধ = জন্মান্ধ। তেমনই— স্বর্গভ্রষ্ট, লোকভয়, রোগমুক্ত, মেঘমুক্ত, মুখভ্রষ্ট, পদচ্যুত, নীতিভ্রষ্ট, ধর্মভীরু, দুগ্ধজাত, দলছাড়া, ঋণমুক্ত প্রভৃতি।

অব্যয়ীভাব:
অব্যয় পদ পূর্বে বসে যে সমাস হয় এবং যাতে অব্যয় পদের বা পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- মরণ পর্যন্ত = আমরণ, জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত ইত্যাদি ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
১৩.
‘মুখর’ শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. ক) কোলাহল
  2. খ) মৌনী
  3. গ) মিষ্টি
  4. ঘ) ভারী
ব্যাখ্যা
মুখর শব্দের বিপরীত শব্দ - মৌনী

- মিষ্টি শব্দের বিপরীত শব্দ - টক/ তেঁতো /কষা
- হালকা শব্দের বিপরীত শব্দ - ভারী 
- শ্রদ্ধা শব্দের বিপরীত শব্দ - অশ্রদ্ধা/ঘৃণা

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি। ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
১৪.
'চুনিলাল' - চরিত্রটি কোন উপন্যাসের?
  1. ক) দত্তা
  2. খ) গৃহদাহ
  3. গ) চরিত্রহীন
  4. ঘ) দেবদাস
ব্যাখ্যা
'চুনিলাল' - চরিত্রটি দেবদাস উপন্যাসের।

• দেবদাস শরতচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।' ভারতবর্ষ' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সামাজিক প্রতিবন্ধকতায় দেবদাস তার বাল্যপ্রণয়ী পার্বতীকে বিয়ে করতে ব্যর্থ হয়। সেই ব্যর্থতায় নিজেকে তিলে তিলে ক্ষয় ক বেদনাময় কাহিনি । এই উপন্যাস সমস্ত ভারতবর্ষে জনপ্রিয় হয়। দেবদাস ও পার্বতী আধুনিক ভারতীয় জীবনে ব্যর্থ প্রেমিক-প্রেমিকার রূপকে পরিণত করেছে । বাংলায় বহুবার এর চলচ্চিত্রায়ন হয়েছে।

- ২০০৪ সালে হিন্দি ভাষায় চলচ্চিত্রায়িত হয়ে বিশ্বব্যাপী সাড়া জাগায়। এর পরিচালক ছিলেন সঞ্জয় টাপাধ্যায় লীলা বংশালী।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র :
দেবদাস, পার্বতী (পারু), চন্দ্ৰমুখী, চুনিলাল, ধর্মদাস।

তাঁর অন্যান্য উপন্যাস:
- বিরাজ বৌ
- পন্ডিত মশাই
- পরিণীতা
- দত্তা
- চরিত্রহীন
- বামুনের মেয়ে
- দেনা পাওনা
- পথের দাবী
- শেষ প্রশ্ন
- বিপ্রদাস

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
রচনা শব্দকে বহুবচন করতে নিচের কোন লগ্নকটি ব্যবহৃত হয়?
  1. ক) সমূহ
  2. খ) বলি
  3. গ) সব
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
উপরের কোন লগ্নক ই সঠিক নয়। 'রচনা' শব্দের জন্য সঠিক লগ্নক আবলি।

• বচন হলো সংখ্যার ধারণা। বচনের মাধ্যমে বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয়। বাংলা ভাষায় বচন দুই প্রকার: একবচন ও বহুবচন।
সাধারণত কিছু শব্দাংশ বাঁ লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে।

তেমনি,  প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে '-সব', '-সমূহ,' '-আবলি;, '-মালা' ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
যেমন -
• সব - ভাইসব, পাখিসব
• সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমুহ
• আবলি - নিয়ামবলি, রচনাবলি
• মালা- মেঘমালা, পর্বতমালা

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি)
১৬.
ফ্যাসিবাদী সমর্থকদের হাতে মৃত্যুবরণ করেন কোন সাহিত্যিক?
  1. ক) সোমেন চন্দ
  2. খ) কল্যাণ মিত্র
  3. গ) হুমায়ুন কবির
  4. ঘ) আবুল হাসান
ব্যাখ্যা
আধুনিক বাংলা কথাসাহিত্যের স্থপতি হিসাবে বিবেচনা করাহয় - সোমেন চন্দকে।

• ঢাকার 'প্রগতি লেখক সংঘ' -এর প্রতিষ্ঠাতা সোমেন চন্দ ।
• তার লেখা অসাধারণ ছোটগল্প - ইঁদুর। হুমায়ুন আহমেদ জানিয়েছিলেন - এই ছোট গল্পটি পড়েই তাঁর কথাসাহিত্য রচনার অনুপ্রেরনা পেয়েছিলেন।
• তাঁর রচিত অন্যান্য ছোটগল্প - দাঙ্গা, সংকেত, বনস্পতি,স্বপ্ন ইত্যাদি।

- ১৯৪২ সালে ফ্যাসিবাদী সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন।

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
'কোলন' এর বাংলা অর্থ কি?
  1. ক) অর্ধচ্ছেদ
  2. খ) দৃষ্টান্তচ্ছেদ
  3. গ) পাদচ্ছেদ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'কোলন'এর বাংলা অর্থ - দৃষ্টান্তচ্ছেদ

বাক্যের প্রথম অংশের কোন উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়.
যেমন-
সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে দশ টাকা করে চাঁদা দিতে হবে। 


উৎস: ভাষা শিক্ষা - বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
১৮.
'সেই দিন সেই মাঠ' কবিতাটি জীবনানন্দের কোন কাব্যগ্রন্থভুক্ত?
  1. ক) ঝরাপালক
  2. খ) বনলতা সেন
  3. গ) রূপসী বাংলা
  4. ঘ) মহাপৃথিবী
ব্যাখ্যা
‘সেই দিন এই মাঠ' জীবনানন্দের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থভুক্ত প্রথম কবিতা।

• ‘রূপসী বাংলা’ প্রকাশিত হয় কবির মৃত্যুর পর, ১৯৫৭ সালে । গ্রন্থটি উৎসর্গ করা হয় 'আবহমান বাংলা, বাঙালী'কে।

•স্বচ্ছ, সুন্দর, শান্ত ও স্নিগ্ধ রোম্যান্টিক কবিতার স্রষ্টা জীবনান্দ দাশ স্মরণীয় ও বরণীয়। তাঁর নিসর্গবিষয়ক কবিতা বিশ শতকের ষাটের দশকের বাঙালির জাতিসত্তা বিকাশের আন্দোলন ও ১৯৭১ - এর মুক্তিযুদ্ধে তীব্রভাবে এদেশের সংগ্রামী জনতাকে অনুপ্রণিত করেছে।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:
- ঝরাপালক
- ধূসর পাণ্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- তিমির
- সাতটি তারার মালা
- বেলা অবেলা কালবেলা
- রূপসী বাংলা

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৯.
'কমজোর' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. ক) বাংলা
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
'কমজোর' শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত।

• বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে বিদেশি উপসর্গেরও আগমন ঘটেছে। বাংলা ভাষার সঙ্গে এসব উপসর্গ ঘনিষ্ঠভাবে মিশে গেছে। বিভিন্ন শব্দের আগে এগুলো যুক্ত হয়। যেমন :

- ইংরেজি : ফুল, হাফ, হেড, সাব। যেমন : হাফ হাতা =হাফ হাতা, হেড + পণ্ডিত হেডপণ্ডিত।
- আরবি : আম, খাস, গর, লা, খয়ের, বাজে। যেমন : খাস + জমি = খাসজমি, আম + দরবার = আমদরবার, লা + জওয়াব = লাজওয়াব, গর + হাজির = গরহাজির।
- ফারসি : কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। যেমন : নিম + রাজি = নিমরাজি, ফি+ বছর = ফিবছর, বদ + খেয়াল = বদখেয়াল, কম + জোর = কমজোর।
- উর্দু ও হিন্দি : হর, হরেক। যেমন : হর+দম = হরদম, হর + এক = হরেক, হরেক + রকম = হরেকরকম ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা- বাংলা ব্যকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ
২০.
'কীর্তনীয়া' শব্দের অর্থ -
  1. ক) সুনাম
  2. খ) বিখ্যাত
  3. গ) রাধা কৃষ্ণের লীলা বিষয়ক গান
  4. ঘ) কীর্তনগায়ক
ব্যাখ্যা
'কীর্তনীয়া' শব্দের অর্থ - কীর্তনগায়ক

-এটি একটি সংস্কৃত শব্দ
রাধা কৃষ্ণের লীলা বিষয়ক গান কে বলা হয় কীর্তন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
২১.
'চলোর্মি' - এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) চলো + উর্মি
  2. খ) চল + উর্মি
  3. গ) চলা + ঊর্মি
  4. ঘ) চল + ঊর্মি
ব্যাখ্যা
'চলোর্মি' - এর সথিক সন্ধি বিচ্ছেদ - চল + ঊর্মি = চলোর্মি
- এটি স্বরসন্ধির উদাহরণ।
স্বরসন্ধি:
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে স্বরসন্ধি গঠিত হয়। যেমন - নর + অধম = নরাধম।

- স্বরসন্ধি গঠনের নিয়ম অনুসারে,
• অ কিংবা আ ধ্বনির পর উ কিংবা ঊ থাকলে উভয় মিলে ও হয়। ও কার পুর্ব বর্ণে যুক্ত হয়। যেমন -
- সূর্য + উদয় =সূর্যোদয়
- চল + ঊর্মি = চলোর্মি
- মহা+ ঊরমি = মহোর্মি 

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াত মামুদ ও ড. মোহাম্মদ আমীন
২২.
'জঙ্গনামা' গ্রন্থটি কার লেখা?
  1. ক) রাধারমণ গোপ
  2. খ) হেয়াত মামুদ
  3. গ) ফকির গরীবুল্লাহ
  4. ঘ) মোঃ দানেশ
অনির্ধারিত
ব্যাখ্যা
'জঙ্গনামা' নামে হেয়াত মামুদ এবং ফকির গরীবুল্লাহ দুই জনই গ্রন্থ রচনা করেছেন।
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
------------------------------

‘জঙ্গনামা’ কাব্যের বিষয় যুদ্ধ-বিগ্রহ।
- জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা।
- যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে। তাই আরবি-ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।
- জঙ্গনামা ও মর্সিয়া সাহিত্য প্রথমত আরবে, পরে পারস্যে বিকাশ লাভ করে এবং মধ্যযুগের মুসলিম শাসনামলে এ সাহিত্যধারা বাংলাদেশে প্রবেশ করে।

জঙ্গনামা শ্রেণির কাব্যধারার উল্লেখযোগ্য কবি ও কাব্যের নাম হলো: 
- শেখ ফয়জুল্লাহ, (জয়নবের চৌতিশা)
- দৌলত উজির বাহরাম খান (জঙ্গনামা),
- মুহম্মদ খান (মকতুল হোসেন)
- শেরবাজ (কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা)
- হেয়াত মামুদ (জারি-জঙ্গনামা),
- জাফর (শহীদ-ই-কারবালা ও সখিনার বিলাপ),
- হামিদ (সংগ্রাম হুসেন)
- ফকির গরিবুল্লাহ (জঙ্গনামা ও সোনাভান)
- মুহম্মদ হামিদুল্লাহ খান (গুলজার-ই-সাহাদৎ) এবং
- ওয়াহিদ আলী (বড় জঙ্গনামা)

উৎস: বাংলাপিডিয়া।
২৩.
ময়মনসিংহ গীতিকার কোন পালাটি দ্বিজ কানাই - এর রচনা?
  1. ক) মহুয়া
  2. খ) মলুয়া
  3. গ) কাজলরেখা
  4. ঘ) দেওয়ানা মদিনা
ব্যাখ্যা
- নমশূদ্রদের ব্রাহ্মণ কবি দ্বিজ কানাই ১৬৫০ খ্রিষ্টাব্দের দিকে মহুয়া পালা রচনা করেন বলে অধ্যাপক দীনেশচন্দ্র সেনের ধারণা।
- এই পালার কাহিনির সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার - বেদনার সাদৃশ্য রয়েছে।
- এটি ময়মনসিংহ গীতিকার অন্যতম পালা।
- মহুয়ার পালার প্রধান কয়েকটি চরিত্র হলো: - মহুয়া, নদের চাঁদ, হুমরা বেদে, সাধু।

মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা রয়েছে।
এর মধ্যে
- চন্দ্রাবতী (নয়ানচাঁদ ঘোষ),
- দেওয়ানা মদিনা (মনসুর বয়াতি),
- মহুয়া (দ্বিজ কানাই),
- মলুয়া (চন্দ্রাবতী),
- কমলা (দ্বিজ ঈশান),
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা (চন্দ্রাবতী),
- রূপবতী,
- কাজল রেখা,
- কঙ্ক ও লীলা উল্লেখযোগ্য।

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
Who is the Author of 'The Legend of Good Woman'?
  1. ক) Thomas moor
  2. খ) Thomas Hardy
  3. গ) Geoffrey Chaucer
  4. ঘ) William Langland
ব্যাখ্যা
- 'The Legend of Good Woman' গ্রন্থটি লিখেছেন Geoffrey Chaucer.

• Geoffrey Chaucer:
- চসারের প্রথম যুগের রচনা ফরাসি রোমান্টিক কাব্যের অনুকরণে রচিত।
- ফরাসি সাহিত্যিক ও কবিদের কাছ থেকে সাহিত্য রচনার হাতেখড়ি লাভ করেন তিনি।
- Canterbury Tales চসারের সর্বশেষ্ঠ রচনা।

• The Legend of Good women:
- চসার রচিত The Legend of Good women হচ্ছে একটি কাব্য। তাঁর কাব্যটিতে সতী নারীদের জীবন চরিত ব্যাখ্যা রয়েছে।
- বিশ বছর বয়সের ৯টি যুবতী নারীর সুন্দর অকলঙ্ক জীবনের কাহিনী স্বপ্নের মাধ্যমে এটি বর্ণনা করেছেন।

• Geoffrey Chaucer এর শ্রেষ্ঠ রচনাসমূহ:
- The Canterbury Tales.
- The nun priest’s Tale.
- The Parliament of Fowls.
- The Legend of Good women.
- The Book of the Duchess.
- The Romance of the Rose.
- The House of Fame.
- Troilus and Criseyde.
- The Canon’s Yeoman’s Tale.
- The Monk’s Tale.
- The Man of Law’s Tale.
- The Merchant’s Tale.

Source: Britannica.com.
২৫.
Which one of the following is a correct sentence?
  1. ক) She speaks Spanish enough well to be an interpreter
  2. খ) It is not enough cold to wear a heavy jacket.
  3. গ) Do you have enough sugar for the cake?
  4. ঘ) Do you have sugar enough for the cake?
ব্যাখ্যা
• উল্লেখিত অপশনগুলোর মধ্যে Do you have enough sugar for the cake? বাক্যটি সঠিক।
- কেননা নিয়ম অনুযায়ী enough 'sugar' কে modify করেছে। তাই noun এর পূর্বে enough বসেছে।

• Enough with Noun, Adjective and Adverb –
Enough Changes positions depending on whether it is modifying a noun, an adjective or an adverb.
Enough এর পর সাধারণত Noun বসে।
আবার, adjective/ adverb এর পর enough বসে।

• Example:
She speaks Spanish well enough to be an interpreter.[ Well – Adverb]
It is not cold enough to wear a heavy jacket. [ Cold – Adjective]
Do you have enough sugar for the cake? [ Sugar– Noun]

Source: Cliffs Toffel.
২৬.
Fill in the blank with an appropriate word: He broke faith ____ me.
  1. ক) of
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে with.

• Faith with অর্থ হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা।
Example: He broke faith with me.

অন্যদিকে,
Faith in অর্থ হচ্ছে বিশ্বাস।
Example: I have no faith in him.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
২৭.
'Not bearing the name of a writer' is -
  1. ক) Courier
  2. খ) Misanthropist 
  3. গ) Omniscient
  4. ঘ) Anonymous
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে 'Not bearing the name of a writer' বলতে রচয়িতার নামহীন কাউকে বুঝানো হয়েছে।
- যা ইংরেজিতে বলা হয় - Anonymous

অপরদিকে,
• A messenger sent in great haste - (Courier, সরকারের গুরুত্বপূর্ণ কাগজপত্র অথবা সংবাদবহনকারী ব্যক্তি)।
• One who hates mankind - (Misanthropist, যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে,নরবিদ্বেষ)।
• One who knows or sees everything - (Omniscient, অসীম শক্তি, সর্বশক্তিমান)।

Source: Applied english grammar and composition, Accessible Dictionary.
২৮.
Which of the following words is not common gender?
  1. ক) Infant
  2. খ) Tutor
  3. গ) Cousin
  4. ঘ) Monarch
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে Tutor হচ্ছে Masculine Gender.
- বাকি অপশনগুলো Common gender.

• Tutor হচ্ছে শিক্ষক যা Masculine Gender.
অপরদিকে, Tutress হচ্ছে শিক্ষিকা যা Feminine Gender.

• কতকগুলো word আছে যা স্ত্রী-পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে তাদের common gender বলে।
যেমন: Infant, cousin, enemy, monarch, spouse, deer, sheep, coward etc.

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
২৯.
Fill in the blank: Either of the roads ______ to the market.
  1. ক) lead
  2. খ) leads
  3. গ) leading
  4. ঘ) have lead
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে leads.

• এক জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বুঝাতে Distributive Pronoun (Either, Neither) ব্যবহৃত হয়।
- তাই Distributive Pronoun এর ক্ষেত্রে singular number বসে।
Example:
Each of the boys is healthy.
Either of the roads leads to the market.
Neither of the girls was late.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৩০.
'Hope is a good breakfast, but it is a bad supper.' Who quoted this?
  1. ক) William Shakespeare
  2. খ) Alexander Pope
  3. গ) John Milton
  4. ঘ) Francis Bacon
ব্যাখ্যা
- 'Hope is a good breakfast, but it is a bad supper' উক্তিটি করেছেন Francis Bacon.

• Francis Bacon:
- স্যার ফ্রান্সিস বেকন একাধারে একজন কুটনৈতিক, দার্শনিক, আইজ্ঞ এবং বৈজ্ঞানিক চিন্তাধারার পথপ্রদর্শক।
- তিনি দার্শনিক চিন্তার কিছু মৌলিক তত্ত্ব প্রবর্তন করেন যা বেকনিয়ান মেথড নামে পরিচিত।
- সাহিত্য ও দর্শনেই তাঁর অনুরাগ ছিল বেশি।

• His Notable Works:
- Advancement of Learning.
- Commentarius Solutus
- De Sapientia Veterum
- Instauratio Magna
- Novum Organum
- The New Atlantis

His Famous Quotes:
1. Natural abilities are like natural plants, that need pruning by study.
2. Prosperity doth best discover vice, but Adversity doth best discover virtue.
3. There is no excellent beauty that hath not some strangeness in the proportion.
4. Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.
5. Virtue is like a rich stone, best plain set.
6. Riches are a good handmaid, but the worst mistress.
7. Fame is like a river, that beareth up things light and swollen, and drowns things weighty and solid.
8. All rising to great place is by a winding stair.
9. It is impossible to love and to be wise.
10. A wise man will make more opportunities than he finds.

Source: Britannica and An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩১.
Choose the incorrect sentence:
  1. ক) It is high time we stopped corruption.
  2. খ) It is high time he changed his bad habits.
  3. গ) It is high time to stopped corruption.
  4. ঘ) It is high time to stop corruption.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের ভুল উত্তর হচ্ছে It is high time to stopped corruption.

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

আবার,
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
- It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

Source: Applied Englishn Grammar and Composition, P.C. DAS.
৩২.
She will complete the course before she ____ school.
  1. ক) leave
  2. খ) left
  3. গ) leaves
  4. ঘ) leaving
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে leaves.

• Before দ্বারা দুইটি clause যুক্ত হলে আগের clauseটির verb এর tense future হলেও পরের clauseটির verb এর present indefinite tense হয়।
Example of sentence:
He will come before his brother comes.
She will complete the course before she leaves school.

Source: A Passage to English Language Grammar, S.M. Zakir Hussain.
৩৩.
Who wrote the comedy 'The Merry Wives of Windsor'?
  1. ক) Geoffrey Chaucer
  2. খ) William Shakespeare
  3. গ) John Webster
  4. ঘ) Christopher Marlowe
ব্যাখ্যা
- William Shakespeare 'The Merry Wives of Windsor' কমেডি রচনা করেন।

• William Shakespeare:
- শেক্সপিয়ারের জন্ম ১৫৬৪ সালের, ২৬ এপ্রিল (মতান্তরে ২৩ এপ্রিল)।
- তিনি ইংল্যান্ডের ওয়ার্কশায়ারের অন্তর্গত Stratford-upon-Avon নামক স্থানে জন্মগ্রহণ করেন।  
- তিনি ১৬১৬ সালের ২৩ শে এপ্রিল মৃত্যুবরণ করেন।

• Notable works of Shakespeare:
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Coriolanus,
- Cymbeline,
- First Folio,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VIPart 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII,
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Pericles,
- Richard III,
- The Comedy of Errors,
- The Merchant of Venice,
- The Merry Wives of Windsor,
- The Taming of the Shrew,
- The Tempest,
- Timon of Athens,
Source: Encyclopedia of Britannica.
৩৪.
'Burmese Days' is a novel written by -
  1. ক) George Bernard Shaw
  2. খ) George Orwell
  3. গ) Gunter Grass
  4. ঘ) Henry James
ব্যাখ্যা
- George Orwell রচিত 'Burmese Days' একটি উপন্যাস।

• George Orwell:
- তিনি ছিলেন একজন ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক।
- তার বিখ্যাত দুটি উপন্যাস - এনিমেল ফার্ম ও নাইন্টিন এইটি-ফোর্‌ - বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে।
- তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
- অরওয়েল মাত্র ৪৬ বছর বয়সে যক্ষা রোগে মৃত্যুবরণ করেন।

• George Orwell's Notable Works - 
- A Clergyman’s Daughter.
- A Hanging.
- Animal Farm.
- Burmese Days.
- Coming Up for Air.
- Down and Out in Paris and London.
- Homage to Catalonia.
- Keep the Aspidistra Flying.
- Nineteen Eighty-four.
- Shooting an Elephant.
- Such, Such Were the Joys.
- The Lion and the Unicorn.
- The Road to Wigan Pier etc.

Source: Britannica.
৩৫.
Raju went to the meeting by bus. [Identify the phrase]
  1. ক) Noun phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverbial Phrase
  4. ঘ) Prepositional phrase 
ব্যাখ্যা
- প্রশ্নে ‘to the meeting’ হচ্ছে একটি Adverbial Phrase.

• Adverbial Phrase:
- Verb এর পরিপূরক হিসেবে Adverbial Phrase হতে পারে।
- Adverbial Phrase গুলো Verb এর সময় (time), অবস্থা (manner), স্থান (place) ও উদ্দেশ্য (purpose) নির্দেশ করে When, where, how ও why এর প্রশ্নের উত্তর দেয়।

• প্রশ্নটি বিশ্লেষণ করলে যা হবে–
Raju went to the meeting by bus
এখানে Raju কোথায় গিয়েছিল – to the meeting. যা where দ্বারা প্রশ্ন করতে পারি এবং তা Adverbial of place কে নির্দেশ করে। 
Raju কীভাবে গিয়েছিল – by bus. যা how দ্বারা  প্রশ্ন করতে পারি এবং তা Adverbial of manner কে নির্দেশ করে।

Source: SSC Programme, Open University.
৩৬.
Which tragedy is written by Christopher Marlowe?
  1. ক) Doctor Faustus
  2. খ) The Jew of Malta 
  3. গ) Tamburlaine the Great
  4. ঘ) All of these
ব্যাখ্যা
Elizabethan Period এর অন্যতম বলিষ্ঠ নাট্যকার ছিলেন Christopher Marlowe.

• তাঁর শ্রেষ্ঠ  নাটকগুলো হলো:
- Dido, Queen Of Carthage ( ১৫৮৬, তার প্রথম নাটক)।
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II.
উপরের সবগুলো ট্রাজেডি নাটক। 

- এসব নাটকের কাহিনির মধ্যে ছড়িয়ে আছে সমাজ-বিবৃত রক্ত মাংসের মানুষের কামনা বাসনার রক্তাক্ত বিপর্যয়ের শোচনীয় পরিণাম। 
- মানুষ তার আবেগের শিকারে পরিণত হয় না, সমাজের শোচনীয় অজ্ঞতাই তার জীবনকে ভরিয়ে তোলে হৃদয়হীন ব্যর্থতার প্রলাপে। 
- মার্লো-ই প্রথম নাট্যকার যিনি মানবিক মহত্ত্বের আলোকে সমুজ্জ্বল চরিত্রের শোচনীয় পরিণামের বিষয়টি সাহিত্যে রূপদান করেছেন। 
- তিনি নাটকে Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) প্রবর্তন করেন।
• His Famous Quote: 
- Sweet Helen, make me immortal with a kiss. 

Source: ইংরাজী সাহিত্যের ইতিহাস, ড. শীতল ঘোষ, Britannica.
৩৭.
'The road of excess leads to the palace of wisdom.'These lines were written by -
  1. ক) William Blake
  2. খ) Alexander Pope
  3. গ) John Webster
  4. ঘ) William Wordsworth
ব্যাখ্যা
- William Blake তাঁর রচিত 'The Marriage of Heaven and Hell' বিখ্যাত বইটিতে 'The road of excess leads to the palace of wisdom' উক্তিটি করেছেন।

• His Notable Works:
- A Vision of the Last Judgment.
- Auguries of Innocence.
- Jerusalem: The Emanation of the Giant Albion.
- Songs of Experience.
- Songs of Innocence.
- The Everlasting Gospel.
- The First Book of Urizen.
- Vala or The Four Zoas.
- Visions of the Daughters of Albion.

• His Famous Quotation:
1. The road of excess leads to the palace of wisdom.
2. He who desires but acts not breeds pestilence.
3. A Robin Redbreast in a Cage, Puts all Heaven in a Rage.
4. To create a little flower is the labor of ages.
5. A fool sees not the same tree that a wise man sees.
6. One Law for the Lion and Ox is Oppression.
7. The eye altering, alters all.
8. No bird soars too high, if he soars with his own wings.
9. Shame is Pride's cloak.

Source: Britannica.
৩৮.
What kind of play is 'Measure for Measure’?
  1. ক) Comedy
  2. খ) Tragedy
  3. গ) Tragi- Comedy
  4. ঘ) Melodrama 
ব্যাখ্যা
"Measure for Measure" is a play written by William Shakespeare and is considered to be a tragi-comedy.
- The play deals with serious themes such as justice, morality, and sexual hypocrisy, which are often associated with tragedies.
- However, the play also contains many comic elements, including witty wordplay, mistaken identity, and humorous situations.
- The play's ending is somewhat ambiguous, as some characters are punished for their misdeeds, while others are rewarded. This mix of serious and comic elements, as well as the uncertain outcome, is typical of tragi-comedies.
- It sits uneasily between tragedy and comedy.

• Overall, "Measure for Measure" is generally considered a tragi-comedy due to its blend of serious and comic elements and its ambiguous resolution.
সুতরাং, এটি Tragi-comedy হিসেবে বিবেচিত হয়।

• তাঁর বিখ্যাত কিছু কমেডি হল -
- Twelfth night.
- All’s well that End’s well.
- As you like it.
- The comedy of errors.
- A mid summer Nights Dream.

• তার বিখ্যাত কিছু ট্রাজেডি –
- Hamlet.
- King lear.
- Othello.
- Macbeth.
- Romeo and Juliet.

Source:  An ABC of English Literature, Dr M Mofizar Rahman, Britannica.
৩৯.
Which following word is not a prefix?
  1. ক) un
  2. খ) im 
  3. গ) ir 
  4. ঘ) ial
ব্যাখ্যা
• Prefix (উপসর্গ) হচ্ছে যা শব্দের শুরুতে সংযুক্ত হয়ে নতুন word (শব্দ) গঠন করে। 
- মূলত pre শব্দের অর্থ পূর্বে অবস্থানকে (before) বুঝায়।

• অপশনগুলোতে 'ial' ছাড়া সবগুলো Prefix হিসেবে বসে নতুন শব্দ গঠনে সহায়তা করে।
যেমন:
• Ial — Official (এখানে ‘ial’ – Official শব্দের শেষে যুক্ত হয়েছে যা suffix (অনুসর্গ) হিসেবে বসেছে) 
• Un — Unnecessary.
• Ir — Irregular.
• Im — Impious.
৪০.
'Bring to book' implies -
  1. ক) Weal and woe
  2. খ) Rebuke
  3. গ) Valueless person 
  4. ঘ) None 
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Rebuke.
• 'Bring to book' অর্থ হচ্ছে তিরস্কার করা যা rebuke এর সমার্থক। 

অন্যদিকে,
• Valueless person – মূল্যহীন মানুষ।
• Weal and woe – সুখ-দুঃখ ।
সুতরাং অর্থ অনুসারে Rebuke হচ্ছে সঠিক উত্তর।
৪১.
Change the voice: The committee has selected the candidates.
  1. ক) The candidates has been selected by the committee. 
  2. খ) The candidates will be selected by the committee. 
  3. গ) The candidates have been selected by the committee. 
  4. ঘ) The candidates have selected by the committee. 
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে The candidates have been selected by the committee.

• উল্লেখিত প্রশ্নের বাক্যটি Present Perfect Tense.
• Present perfect tense- কোন বাক্যকে Active থেকে passive এ রূপান্তরিত করতে হলে –
- Auxiliary verb এর পর অতিরিক্ত 'be verb' হিসেবে been বসাতে হয়।
- Subject যদি singular হয় তাহলে auxiliary verb 'has' বসে আবার plural হলে 'have' বসে।  

• প্রদত্ত অপশনগুলোতে The candidates have been selected by the committee. বাক্যটি passive করার ক্ষেত্রে subject অনুসারে auxiliary verb 'have' এরপর অতিরিক্ত 'be verb' হিসেবে been বসেছে। 

Source: Applied English Grammar and Composition, P.C DAS, English Two, HSC Programme, Open University.
৪২.
Which of the following age is not in the Renaissance Period?
  1. ক) Commonwealth age
  2. খ) Elizabethan age
  3. গ) Victorian age
  4. ঘ) Jacobean age
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে 'Victorian age' Renaissance Period এর যুগবিভাগের অন্তর্ভূক্ত নয়।
- বাকি অপশনগুলো Renaissance Period এর যুগবিভাগের অন্তর্ভূক্ত।

English Literature Periods:
• The Old English Period: 450 - 1066.
• The Middle English Period: 1066 - 1500.
• The Renaissance Period: 1500 - 1660.
• The Neoclassical Period: 1660 - 1785.
• Romantic Period: 1798 - 1832.
• Victorian Period: 1832 - 1901.
• The Modern Period: 1901 - 1939.
• The Post Modern Period: 1939 - Present.

• Renaissance Period এর ১৬০ বছরকে ৪টি যুগে বিভাজন করা হয়।
- Elizabethan Period (1558-1603), 
- Jacobean Period (1603-1625), 
- Caroline Period (1625-1649),
- Commonwealth Period (1649-1660).

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৪৩.
No other man in the society is as good as him. (Make it Superlative)
  1. ক) He is the best mans in the society.
  2. খ) He is the good man in the society.
  3. গ) He is better man in the society.
  4. ঘ) He is the best man in the society.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের superlative হচ্ছে He is the best man in the society.

• No other যুক্ত positive degree কে superlative degree তে রুপান্তর করার নিয়ম:
প্রদত্ত sentence এর শেষের Subject + verb + the + positive এর superlative form + no other এর পর থেকে verb এর মাঝের অংশ।
Example:
Positive: No other man in the society is as good as him.
Superlative: He is the best man in the society.
৪৪.
'Samson Agonistes' is a/an-
  1. ক) epic poem
  2. খ) short story
  3. গ) play
  4. ঘ) lyrical poem
অনির্ধারিত
ব্যাখ্যা
'Samson Agonistes' is a/an- Poetic drama or Dramatic poem.
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

Samson Agonistes (1671) (Poetic Drama)
এটিকে বিবেচনা করা হয় Greatest English drama based on the Greek model হিসেবে।
এছাড়া এটাকে ’closet drama’ নামেও আখ্যায়িত করা হয়। এই ধরনের নাটকগুলো পড়ার উপযোগী করেই রচিত, মঞ্চে পারফর্ম করার জন্য নয়।

• John Milton:
-  মহাকবি মিল্টন ১৬০৮ খ্রীস্টাব্দে ৯ ই ডিসেম্বর ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি, গদ্য লেখক এবং কমনওয়েলথ অব ইংল্যান্ডের একজন সরকারি কর্মচারী।
- তিনি প্যারাডাইস লস্ট মহাকাব্যের কারণে সমধিক পরিচিত।
- Samson Agonistes, Paradise Lost, Paradise Regained তাঁর বিশ্ববিখ্যাত কালজয়ী মহাকাব্য।

• His Notable Works:
- A Treatise on Christian Doctrine.
- Areopagitica.
- Artis Logicae.
- Doctrine and Discipline of Divorce.
- History of Britain.
- Lycidas.
- Of Education.
- Of Reformation Touching Church Discipline in England.
- On the Fifth of November.
- Paradise Lost.
- Paradise Regained.
- Cry of the King’s Blood.
- The Tenure of Kings and Magistrates.

Source: Britannica.
৪৫.
একটি শ্রেণিকক্ষে xটি বেঞ্চ এবং y জন ছাত্র আছে। যদি প্রতিজন ছাত্রকে 1 টি করে বেঞ্চে বসানো হয় তবে 1 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। যদি প্রতি বেঞ্চে 2 জন ছাত্র বসানো হয় 1 টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা কত জন? 
  1. ক) 3 জন
  2. খ) 5 জন
  3. গ) 4 জন
  4. ঘ) 6 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিকক্ষে xটি বেঞ্চ এবং y জন ছাত্র আছে। যদি প্রতিজন ছাত্রকে 1 টি করে বেঞ্চে বসানো হয় তবে 1 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। যদি প্রতি বেঞ্চে 2 জন ছাত্র বসানো হয় 1 টি বেঞ্চ খালি থাকে। ঐ শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা কত জন? 

সমাধান: 
১ম শর্তমতে 
x = y - 1

২য় শর্তমতে 
2(x - 1) = y
2(y - 1 - 1) = y
2y - 4 = y
2y - y = 4
y = 4

ঐ শ্রেণিকক্ষে ছাত্র সংখ্যা 4 জন।
৪৬.
১৬০ টাকায় ৯০টি কলম বিক্রয় করলে একজন লোকের ২০% ক্ষতি হয়। ২০% লাভ করতে হলে ৯৬ টাকায় কতটি কলম বিক্রয় করতে হবে? 
  1. ক) ৩৬ টি
  2. খ) ৩৮ টি
  3. গ) ৪২ টি
  4. ঘ) ৪৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০ টাকায় ৯০টি কলম বিক্রয় করলে একজন লোকের ২০% ক্ষতি হয়। ২০% লাভ করতে হলে ৯৬ টাকায় কতটি কলম বিক্রয় করতে হবে? 

সমাধান:
 ২০% ক্ষতিতে 
১টি কলমের বিক্রয়মূল্য = ১৬০/৯০ = ১৬/৯ টাকা 
 ২০% ক্ষতিতে
১টি কলমের ক্রয়মূল্য = (১৬/৯) × (১০০/৮০)
= ২০/৯ টাকা 

 ২০% লাভে 
১টি কলমের  বিক্রয়মূল্য =(২০/৯) × (১২০/১০০) টাকা 
= ৮/৩ টাকা 

৯৬ টাকায় কলম বিক্রয় করতে হবে = ৯৬/(৮/৩) টি 
= ৩৬ টি 
৪৭.
6 ছেলে এবং 4 জন পুরুষের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত 2 জন ছেলে থাকবে?
  1. ক) 185
  2. খ) 270
  3. গ) 136
  4. ঘ) 209
ব্যাখ্যা
প্রশ্ন: 6 ছেলে এবং 4 জন পুরুষের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত 2 জন ছেলে থাকবে?

সমাধান: 

       ছেলে (6 জন)     পুরুষ (4 জন)
1)         2                           2
2)         3                           1
3)         4                           0


মোট উপায় = (6C2 × 4C2) + (6C3  × 4C1) + (6C4)
= (90 + 80 + 15)
= 185
৪৮.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 2√3 মিটার
  2. খ) 3√3 মিটার
  3. গ) 3√3 মিটার
  4. ঘ) 5√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
মনে করি,
ঘনকটির এক ধার = a
ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2 
প্রশ্নানুসারে,
6a2 = 150
বা, a2 = 25
      a = 5

ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = √3 × 5 = 5√3 মিটার
৪৯.
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
p + {1/(p - 2)} = 4
⇒ (p - 2) + 1/(p - 2) = 2 
⇒ {(p - 2) + 1/(p - 2) }2 = 22
⇒ (p - 2)2 + 1/(p - 2)2 + 2 .(p - 2). {1/(p - 2)} = 4
⇒ (p - 2)2 + 1/(p - 2)2 + 2 = 4
⇒ (p - 2)2 + 1/(p - 2)2 = 4 - 2
⇒ (p - 2)2 + 1/(p - 2)2 = 2
৫০.
কোনো আসল ৪ বছরে মুনাফা আসলে ৫৪০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৭ অংশ হলে, আসল কত?
  1. ক) ৪০০০ টাকা
  2. খ) ৪২০০ টাকা
  3. গ) ৪৪০০ টাকা
  4. ঘ) ৪৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৪ বছরে মুনাফা আসলে ৫৪০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৭ অংশ হলে, আসল কত? 

ধরি,
আসল = ৭ টাকা
মুনাফা = ২ টাকা
মুনাফা-আসল = ৯ টাকা

মুনাফা-আসল ৯ টাকা হলে মুনাফা = ২ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ২/৯ টাকা
∴ মুনাফা-আসল ৫৪০০ টাকা হলে মুনাফা = (২ × ৫৪০০)/৯ টাকা
 = ১২০০ টাকা

আসল = (৫৪০০ - ১২০০) = ৪২০০ টাকা।
৫১.
X = {x ∈ N : 2 ≤ x < 7 এবং x মৌলিক সংখ্যা} , Y = { } হলে, n(X ∪ Y) = কত? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
 প্রশ্ন: X = {x ∈ N : 2 ≤ x < 7 এবং x মৌলিক সংখ্যা} , Y = { } হলে, n(X ∪ Y) = কত? 

সমাধান: 
দেয়া আছে,
2 থেকে শুরু করে 7 থেকে ছোট  মৌলিক সংখ্যা অর্থাৎ 2, 3, 5
X = {2, 3, 5}
Y = { }

X ∪ Y ={2, 3, 5} ∪ { } = {2, 3, 5}
X ∪ Y এর উপাদান সংখ্যা n(X ∪ Y) = 3
৫২.
একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 150 জন। যদি বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 60% হয়, তাহলে বালকের সংখ্যা কত? 
  1. ক) 50 জন
  2. খ) 70 জন
  3. গ) 60 জন
  4. ঘ) 90 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 150 জন। যদি বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 60% হয়, তাহলে বালকের সংখ্যা কত? 

সমাধান:
মনে করি, বালক = x জন

প্রশ্নমতে 
x + 150 এর 60% = 150
⇒ x + 150 × (60/100) = 150 
⇒ x + 90 = 150
⇒ x = 60 

বালকের সংখ্যা = 60 জন
৫৩.
100.23x - 8 = 52 হলে, x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 100.23x - 8 = 52 হলে, x এর মান কত?

সমাধান: 
100.23x - 8 = 52 
বা, 100.23x - 8 = 25
বা, 23x - 8 = 25/100
বা, 23x - 8 =1/4
বা, 23x - 8 =1/22
বা, 23x - 8 =2- 2
বা, 3x - 8 = - 2
বা, 3x = 8 - 2 
বা, 3x = 6
     x = 2
৫৪.
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা হতে দ্বৈবভাবে যেকোনো একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি ৩ অথবা  ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ১/২
  2. খ) ১/৮
  3. গ) ৯/২০
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা হতে দ্বৈবভাবে যেকোনো একটি সংখ্যা নিলে সেই সংখ্যাটি ৩ অথবা  ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা = ২০টি
১ থেকে ২০ পর্যন্ত ৩ এর গুণিতক =৩, ৬, ৯, ১২, ১৫, ১৮ = ৬টি
১ থেকে ২০ পর্যন্ত ৫ এর গুণিতক = ৫, ১০, ১৫, ২০, = ৪টি
এখানে, একই সাথে ৩ অথবা ৫ এর গুণিতক = ১৫ = ১টি

৩ অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা = (৬/২০) + (৪/২০) - (১/২০)
= (৬ + ৪ - ১)/২০
 = ৯/২০
৫৫.
r সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্ত দ্বারা আবদ্ধ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 2r2 বর্গ সে.মি.
  2. খ) r2/2 বর্গ সে.মি.
  3. গ) 4r2 বর্গ সে.মি.
  4. ঘ) r2 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: r সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্ত দ্বারা আবদ্ধ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত? 

সমাধান:

অর্ধবৃত্ত দ্বারা আবদ্ধ বৃহত্তম ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। 
B থেকে AC ব্যাসের উপর OB লম্ব আঁকি। 
এখানে 
OB = OC = OA = r [একই বৃত্তের ব্যাসার্ধ ]


ΔOBC ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × r × r
= r2/2 বর্গ সে.মি.
ΔOAC ত্রিভুজের ক্ষেত্রফল =r2/2 বর্গ সে.মি.

ΔABC এর ক্ষেত্রফল =(r2/2) + (r2/2) বর্গ সে.মি.
= 2r2/2
=r2 
৫৬.
জেনারেটরে শক্তির কোন রূপান্তরটি ঘটে?
  1. ক) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
  2. খ) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
  3. গ) রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।
  4. ঘ) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
ব্যাখ্যা
জেনারেটর: 
- যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্রকে জেনারেটর বলে
- তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়।

জেনারেটর দুই ধরনের হয়ে থাকে। যেমন- 
১। ডি. সি. জেনারেটর ও
২। এ. সি. জেনারেটর।

- এ. সি. জেনারেটরই বহুল ব্যবহৃত হয়।
- মোটর ও জেনারেটরের গঠন প্রায় একই।
- মোটরে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তি সৃষ্টি করা হয়, আর জেনারেটরে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি সৃষ্টি করা হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
ভাইরাস ক্রোমোসোমে স্থায়ী উপাদান হিসেবে কোনটি থাকে?
  1. ক) ডিএনএ
  2. খ) আরএনএ
  3. গ) জিন
  4. ঘ) থাইমিন
ব্যাখ্যা
আরএনএ (RNA):
- RNA এর পুরো নাম- Ribo Nucleic Acid।
- এটি ক্রোমোসোমের স্থায়ী উপাদান নয়। 
- ক্রোমোসোমে এর পরিমাণ হচ্ছে ০.২-১.৪%।
- প্রতিটি RNA অণু একসূত্রকবিশিষ্ট।
- এটিও পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ শর্করা (RNA এর রাইবোজ স্যুগারের ২নং কার্বনে অক্সিজেন অণু বিদ্যমান), অজৈব ফসফেট এবং নাইট্রোজেনঘটিত ক্ষারক (অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন) দিয়ে গঠিত।
- RNA তে নাইট্রোজেনসমৃদ্ধ ক্ষারক থাইমিনের পরিবর্তে ইউরাসিল উপস্থিত থাকে। 
- এটি ১০% ক্রোমোসোমে থাকে।
- ভাইরাস ক্রোমোসোমে স্থায়ী উপাদান হিসেবে RNA থাকে।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৮.
মরিচাবিহীন ইস্পাতে শতকরা লোহার পরিমাণ-
  1. ক) ৮%
  2. খ) ১৮%
  3. গ) ৭৪%
  4. ঘ) ৯৯%
ব্যাখ্যা
সংকর ধাতু:
- একাধিক ধাতুর মিশ্রণকে সংকর ধাতু বলা হয়।
- একাধিক ধাতুকে গলিত অবস্থায় মিশ্রিত করে সংকর ধাতু তৈরি করা হয়।
- সাধারণত বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু বেশি ব্যবহার উপযোগী হয়ে থাকে।
যেমন- বিশুদ্ধ স্বর্ণ দিয়ে গয়না তৈরি করা হয় না কারণ বিশুদ্ধ স্বর্ণ নরম হওয়ায় গয়না টেকসই হয় না। স্বর্ণের সাথে সামান্য পরিমান রূপা মিশ্রিত করে গয়না তৈরি করা হয়।
আবার লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচারোধী বা মরিচাবিহীন স্টিল প্রস্তুত করা হয়। মরিচাবিহীন স্টিল লোহার চেয়ে বেশি শক্ত ও টেকসই হয়ে থাকে।


উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৯.
ডেসিমেল 130 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতির মান কত?
  1. ক) 10000011
  2. খ) 01000010
  3. গ) 10000010
  4. ঘ) 11000010
ব্যাখ্যা
• ডেসিমেল 130 দ্বারা বাইনারি সংখ্যা পদ্ধতির মান 10000010.

বাইনারি সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি সংখ্যা বা অংক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- মোট দু'টি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 2.
- যেমন- (১০১), (১০০০.১১১) ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ।

এখানে, 
10000010
= 1×2+ 0×2+ 0×2+ 0×2+ 0×2+ 0×22 + 1×2+ 0×2
= 128+0+0+0+0+0+2+0
= 130

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
নিচের কোনটি অপটিক্যাল ডিভাইসের উদাহরণ?
  1. ক) র‍্যাম
  2. খ) সিপিইউ
  3. গ) হার্ড ডিস্ক
  4. ঘ) সিডি ড্রাইভ
ব্যাখ্যা
সিডি ড্রাইভ অপটিক্যাল ডিভাইসের উদাহরণ।

অপটিক্যাল স্টোরেজ সিস্টেম (Optical Storage System):
- যে সমস্ত ডিস্কে Optical Storage Technology-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়, তাকে Optical Disk বলা হয়।
- যেমন: CD-ROM Disk বা CD Disk, DVD ইত্যাদি।

সিডি-রম (CD-Rom - Compact Disk Read Only Memory):
- সাধারণত সিডির ধারণক্ষমতা 650 মেগাবাইট থেকে 750 মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।
- এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে।
- বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার, বড়, ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
কম্পিউটার ভাইরাস এর উদাহরণ কোনটি?
  1. ক) বুট সেক্টর ভাইরাস
  2. খ) ম্যাক্রো ভাইরাস
  3. গ) ওভার রাইটিং ভাইরাস
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল "Vital Information Resources Under Seize".
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

কম্পিউটার ভাইরাস এর ধরন:
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন:
১. বুট সেক্টর ভাইরাস
২. ট্রোজান হর্স ভাইরাস
৫. ওভার রাইটিং ভাইরাস
৬. মেমোরি রেসিডেন্ট ভাইরাস
৭. ফাইল সংক্রামক ভাইরাস
৮. মিউটেটিং ভাইরাস
৯. ম্যাক্রো ভাইরাস
১০. স্টোন ভাইরাস ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
শূন্যস্থানে কোনটি বসবে?
PCD, QEF, RGH, ____, TKL
  1. ক) IJT
  2. খ) UJI
  3. গ) SIJ
  4. ঘ) IJP
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে? 
PCD, QEF, RGH, ____, TKL

সমাধান: 
এখানে 
২টি বর্ণ সিরিজ বিদ্যমান। 
১ম সিরিজ P,Q,R,S,T [যা ধারাবাহিকভাবে বসেছে]
২য় সিরিজ CD, EF, GH, IJ, KL.[যা ধারাবাহিকভাবে বসেছে]
৬৩.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) Branch
  2. খ) Dirt
  3. গ) Root
  4. ঘ) Leaf
ব্যাখ্যা
- branch, leaf, এবং root গাছের অংশ। 
- Dirt অর্থ (১) ময়লা দ্রব্য (ধুলা, মাটি, কাদা ইত্যাদি)। (২) আলগা মাটি
৬৪.
213 + 2.013 + 0.213 + 2.0013 = ?
  1. ক) 321.2727
  2. খ) 221.2737
  3. গ) 212.2773
  4. ঘ) 217.2273
ব্যাখ্যা
প্রশ্ন: 213 + 2.013 + 0.213 + 2.0013 = ?

সমাধান: 
213 + 2.013 + 0.213 + 2.0013 = 217.2273
৬৫.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি 
  2. খ) 19টি 
  3. গ) 21টি 
  4. ঘ) 23টি 
ব্যাখ্যা


১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং EJF = 10টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং GJE = 7টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ACG, ACE, CGE এবং AGE = 4 টি 

মোট ত্রিভুজ আছে  = 10 + 7 + 4 = 21টি 
৬৬.
যদি ANSWER দিয়ে SFXTOB বোঝায়, তাহলে 'BEHIND' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) EIFCOJ
  2. খ) EOJIFC
  3. গ) EOFJIC
  4. ঘ) OJEIFC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ANSWER দিয়ে SFXTOB বোঝায় তাহলে 'BEHIND' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

এখানে 
SEQUENCE এর প্রতিটি বর্ণটি উল্টা করে বসিয়ে তাদের পরবর্তী বর্ণটি বসেছে। 
ANSWER - REWSNA - SFXTOB
BEHIND - DNIHEB - EOJIFC
৬৭.
এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে 6 মিটার, তারপর পূর্বদিকে 16 মিটার এবং শেষে উত্তর দিকে 6 মিটার গেলো। সে যাত্রাশুরুর স্থান থেকে সোজা কত দূরে অবস্থান করছে?
  1. ক) 16 মিটার
  2. খ) 20 মিটার
  3. গ) 24 মিটার
  4. ঘ) 28 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে 6 মিটার, তারপর পূর্বদিকে 16 মিটার এবং শেষে উত্তর দিকে 6 মিটার গেলো। সে যাত্রাশুরুর স্থান থেকে সোজা কত দূরে অবস্থান করছে? 

সমাধান: 
যাত্রা শুরুর স্থান B এবং গন্তব্য স্থান E 
সোজাসুজি দুরত্ব BE 
ΔABE 
BE =√(AB2 + AE2)
      =√(162 + 122
      = √(256 + 144)
       = √400
       = 20
৬৮.
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
চিত্র (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ নিচের কোনটি? 


একটি কাগজ নিয়ে প্রথমে যথাক্রমে X ও Y চিত্রে প্রদর্শিতরূপে ভাঁজ করি। তারপর যথাক্রমে Z চিত্রে প্রদর্শিতরূপে দুইটি ছিদ্র করি। 
তারপর কাগজের ভাঁজ খুলে উন্মোচিত করলে (3) নং চিত্রটির অনুরূপ পাওয়া যাবে।

অর্থাৎ, প্রদত্ত চিত্রে  (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হলো অপশন গ  (3)
৬৯.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রথম চিত্রে তিনটি রেখাংশ রয়েছে এবং এই তিনটি রেখাংশ জ্যামিতিক চিত্রে রূপান্তরিত হয় যার নাম ত্রিভুজ। 
একইভাবে 
৩য় চিত্রে,  ছয়টি রেখাংশ রয়েছে।  
এই  ছয়টি রেখাংশ জ্যামিতিক চিত্রে রূপান্তরিত হয়ে ষড়ভুজ তৈরি হবে। 
৭০.
একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ১৫ মিনিট। তখন প্রকৃত সময় কত? 
  1. ক) ৪ : ২৫ মিনিট
  2. খ) ২ : ৩৫ মিনিট
  3. গ) ৮ : ১৫ মিনিট
  4. ঘ) ৩ : ৪৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ১৫ মিনিট। তখন প্রকৃত সময় কত? 

সমাধান: 
প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৮ : ১৫
=  ৩ : ৪৫
৭১.
শুদ্ধ বানানে লেখা কোনটি?
  1. ক) বিভিষিকা
  2. খ) বিভীষীকা
  3. গ) বিভিষীকা
  4. ঘ) বিভীষিকা
ব্যাখ্যা
- শুদ্ধ বানানটি -  'বিভীষিকা' 
বিভীষিকা= ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয়।

উৎস: বাংলা একাডেমি , আধুনিক বাংলা অভিধান
৭২.
(64)2 - (36)2 = 20x হলে, x/2 এর মান কত?
  1. ক) 140
  2. খ) 70
  3. গ) 210
  4. ঘ) 105
ব্যাখ্যা
প্রশ্ন: (64)2 - (36)2 = 20x হলে, x/2 এর মান কত?

সমাধান:
20x = (64 + 36)(64 - 36) = 
20x = 100 × 28
x = (100 × 28)/20
x = 140
x/2 = 140/2
x/2 = 70
৭৩.
C এর ভাই A, B হলো A এর মেয়ে, E হলো C এর বোন এবং D হলো B এর ভাই হলে, C, D এর কী হয়? 
  1. ক) বাবা
  2. খ) চাচা
  3. গ) ভাই
  4. ঘ) খালু
ব্যাখ্যা
প্রশ্ন:  C এর ভাই A, B হলো A এর মেয়ে, E হলো C এর বোন এবং D হলো B এর ভাই হলে, C, D এর কী হয়? 

সমাধান:
B এর বাবা A 
B এবং D পরস্পর ভাই 
D এর বাবা ও A 
আবার 
A এর ভাই C 
C, D এর চাচা হয় ।
৭৪.
বাঙালি জাতিধারার নৃতাত্ত্বিক গঠনে কোন নৃগোষ্ঠীর প্রভাব সর্বাধিক?
  1. ক) ককেশীয়
  2. খ) অস্ট্রিক
  3. গ) দ্রাবিড়
  4. ঘ) নেগ্রিটো
ব্যাখ্যা
বাঙালি জাতিকে সংকর জাতি মনে করা হয় যা আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত। ইন্দোচীন থেকে আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক জাতি প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে।
অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে পরবর্তী সময়ে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে।
তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটেছে।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাঙালির ইতিহাস : নিহারঞ্জন রায়)
৭৫.
কার সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে দুটো প্রদেশ করা হয়?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লর্ড মিন্টো
  3. গ) লর্ড হার্ডিঞ্জ
  4. ঘ) লর্ড ওয়াভেল
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর তৎকালীন বড়লাট লর্ড কার্জন বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, পার্বত্য ত্রিপুরা, জলপাইগুড়ি এবং মালদহ জেলা নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। ঢাকাকে করা হয় নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী এবং এর প্রথম লেফটেন্যান্ট গভর্নর হন ব্যামফিল্ড ফুলার।
অন্যদিকে,
- পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত বাংলা প্রদেশের রাজধানী করা হয় কলকাতাকে।
- কিন্তু কংগ্রেস ও হিন্দু সম্প্রদায়ের উগ্রবাদীরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং সহিংস আন্দোলন শুরু করে। সূত্রপাত ঘটে স্বদেশী আন্দোলনের। এর ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ১২ ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জের সময়ে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে তার অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৬.
কোন সাময়িকী বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে অভিহিত করে?
  1. ক) নিউজ ওয়ার্ল্ড
  2. খ) হেরাল্ড ট্রিবিউন
  3. গ) নিউজ উইক
  4. ঘ) সানডে টাইমস
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইক ১৯৭১ সালের ৫ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর কভার স্টোরি প্রকাশ করে। এই স্টোরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পয়েট অব পলিটিক্স হিসেবে অভিহিত করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন)
৭৭.
মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর জেলা কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ৬ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের জুলাই মাসে প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়।
- মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো। ৮ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর।

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট ও বাংলাপিডিয়া)
৭৮.
নিপোর্ট কী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান?
  1. ক) সংক্রামক ব্যাধি
  2. খ) জনসংখ্যা
  3. গ) মহাকাশ
  4. ঘ) কৃষি ও পরিবেশ
ব্যাখ্যা
নিপোর্ট (NIPORT-National Institute of Population Research and Training) হলো বাংলাদেশের জনসংখ্যা বিষয়ক জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এটি ঢাকার আজিমপুরে অবস্থিত।
- নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

(তথ্যসূত্র: NIPORT ওয়েবসাইট)
৭৯.
নিচের কোন নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
  1. ক) হাজং
  2. খ) সাঁওতাল
  3. গ) গারো
  4. ঘ) ওরাঁও
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহের মধ্যে গারো ও খাসিয়া সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। এছাড়া কোচ সমাজেও আংশিক মাতৃতান্ত্রিকতা বিদ্যমান রয়েছে।
- এ ব্যতীত অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট)
৮০.
৬ষ্ঠ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের স্বাক্ষরতার হার কত শতাংশ?
  1. ক) ৬৯.৩৭ শতাংশ
  2. খ) ৭২.২৫ শতাংশ
  3. গ) ৭৪.৬৬ শতাংশ
  4. ঘ) ৭৭.৯০ শতাংশ
ব্যাখ্যা
১৫-২১ জুন ২০২২ বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা বা আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- ৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ।
- পুরুষদের স্বাক্ষরতার হার : ৭৬.৫৬ শতাংশ।
- নারীদের স্বাক্ষরতার হার : ৭২.৮২ শতাংশ।
- হিজড়া জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার : ৫৩.৬৫ শতাংশ।
বিভাগ অনুসারে,
- সর্বোচ্চ স্বাক্ষরতার হার : ঢাকা বিভাগে (৭৮.০৯ শতাংশ)
- সর্বনিম্ন : ময়মনসিংহ বিভাগে (৬৭.০৯) শতাংশ।
পুরুষ জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার,
- সর্বোচ্চ : ঢাকা বিভাগে (৮০.০৮ শতাংশ) এবং
- সর্বনিম্ন : ময়মনসিংহ বিভাগে (৬৮.৭৭ শতাংশ)।
নারী জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার,
- সর্বোচ্চ : বরিশাল বিভাগে (৭৬.৭১ শতাংশ) এবং
- সর্বনিম্ন : ময়মনসিংহ বিভাগে (৬৫.৪৯ শতাংশ)।
জেলা অনুসারে স্বাক্ষরতার হার:
- সর্বোচ্চ : পিরোজপুর জেলায় (৮৫.৪১ শতাংশ)
- সর্বনিম্ন : জামালপুর জেলায় (৬১.৫৩ শতাংশ)।

(তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৮১.
সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে বলা হয়েছে?
  1. ক) ২ক নং
  2. খ) ৪ক নং
  3. গ) ৪(২) নং
  4. ঘ) ৭ক নং
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪ক নং অনুচ্ছেদে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত দূতাবাসসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে বর্ণনা করা হয়েছে।
- ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ধারাটি সংবিধানে যুক্ত করা হয়।
অন্যদিকে,
- সংবিধানের ২ক অনুচ্ছেদ : রাষ্ট্রধর্ম
- ৪(২) নং অনুচ্ছেদ : জাতীয় পতাকা এবং
- ৭ক নং অনুচ্ছেদ : সংবিধান বাতিল, স্থগিত ইত্যাদি অপরাধ।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৮২.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়?
  1. ক) পঞ্চম
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) চতুর্দশ
ব্যাখ্যা
চতুর্থ জাতীয় সংসদে ১৯৮৮ সালের ৭ জুন সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ২ক নং অনুচ্ছেদ যুক্ত করা হয় যেখানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সন্নিবেশন করা হয়।
- পরবর্তীতে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই অনুচ্ছেদটিতে পরিবর্তন আনা হলেও রাষ্ট্রধর্মের বিধান বহাল থাকে।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৮৩.
সংবিধান অনুসারে আইন প্রণয়নের এখতিয়ার কার?
  1. ক) সুপ্রিম কোর্টের
  2. খ) আইন মন্ত্রণালয়ের
  3. গ) মন্ত্রিসভার
  4. ঘ) জাতীয় সংসদের
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৬৫ (১) নং অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়নের ক্ষমতা আইনসভা বা জাতীয় সংসদের উপর ন্যস্ত। সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
- আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়। সংসদে কোন বিল গৃহীত হলে তা রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্যে প্রেরণ করা হয়। রাষ্ট্রপতিকে ১৫ দিনের মধ্যে উক্ত বিলে স্বাক্ষর করতে হয়। অন্যথায় তিনি স্বাক্ষর করেছেন বলে বিবেচনা করা হয়।
- রাষ্ট্রপতি বিলে সংশোধনীর অনুরোধ করলে সংসদ সেই সংশোধনী বিবেচনা করে রাষ্ট্রপতিকে নিকট সম্মতির জন্যে প্রেরণ করলে তখন রাষ্ট্রপতিকে ৭ দিনের মধ্যে উক্ত বিলে স্বাক্ষর করতে হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৮৪.
অগ্রণী ও সোনালী কোন ফসলের জাত?
  1. ক) গম
  2. খ) ভুট্টা
  3. গ) সরিষা
  4. ঘ) তামাক
ব্যাখ্যা
অগ্রণী ও সোনালী হলো দুটি উন্নত জাতের সরিষার জাত।
সরিষার অন্যান্য জাতের মধ্যে রয়েছে:
- সফল
- কল্যাণীয়া
- টরি-৭
- দৌলত
- বিনা সরিষা ইত্যাদি।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ও বিনা ওয়েবসাইট)
৮৫.
বাংলাদেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি কোনটি?
  1. ক) এলএনজি
  2. খ) কয়লা
  3. গ) খনিজ তেল
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস। এটি দেশের মোট বাণিজ্যিক জ্বালানির প্রায় ৬২ ভাগ পূরণ করে থাকে।

খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- বিদ্যুৎ উৎপাদন : ৪২ শতাংশ
- শিল্পখাত : ১৮ শতাংশ
- ক্যাপটিভ : ১৭ শতাংশ
- গৃহস্থালি : ১৩ শতাংশ।

(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২)
৮৬.
ভাওয়াইয়া কোন অঞ্চলের বিখ্যাত লোকসংগীত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) ফারদপুর
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত হলো ভাওয়াইয়া। রংপুর ও কুচবিহার জেলা এই গানের জন্মস্থান। ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
অন্যদিকে,
- ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি ও জারি গান।
- সিলেটের হাওরাঞ্চল ধামাইল গানের জন্যে বিখ্যাত।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৮৭.
নিচের কোন চলচ্চিত্রটি দেশভাগের পটভূমিতে নির্মিত?
  1. ক) হাঙর নদী গ্রেনেড
  2. খ) চিত্রা নদীর পাড়ে
  3. গ) হাজার বছর ধরে
  4. ঘ) আবার তোরা মানুষ হ
ব্যাখ্যা
চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত যার পরিচালক হলেন তানভীর মোকাম্মেল। এটি ১৯৯৮ সালে মুক্তি পায়। চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রটি ১৯৯৯ সালে শ্রেষ্ঠ সিনেমা ও শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
অন্যদিকে,
- হাজার বছর ধরে (পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা) : সামাজিক চলচ্চিত্র।
- হাঙর নদী গ্রেনেড (পরিচালক চাষী নজরুল ইসলাম) এবং আবার তোরা মানুষ হ (পরিচালক খান আতাউর রহমান) হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

(তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন এবং চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র)
৮৮.
স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) জেলা পরিষদ
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) উপজেলা পরিষদ
  4. ঘ) পৌরসভা
ব্যাখ্যা
স্থানীয় সরকার হলো এমন সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকার স্থানীয় প্রয়োজন মেটাবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত।
- বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো রয়েছে।
এগুলো হলো:
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা প্রশাসন
- জেলা পরিষদ।
- এছাড়া, শহরাঞ্চলে পৌরসভা ও ১২টি শহরে সিটি কর্পোরেশন এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলায় তিনটি স্থানীয় পার্বত্য জেলা পরিষদ রয়েছে।
- স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন ও সবচেয়ে কার্যকরী স্তর হলো ইউনিয়ন পরিষদ। একজন চেয়াম্যান ও বারোজন নির্বাচিত সদস্যসহ মোট ১৩জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৫ বছর।
- স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৮৯.
জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?
  1. ক) স্পিকার
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) চিফ হুইপ
  4. ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন। তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করেন।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৯০.
গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) সংসদীয় সরকার ব্যবস্থা
  2. খ) রাজনৈতিক দল
  3. গ) দক্ষ আমলাতন্ত্র
  4. ঘ) সামরিক বাহিনীর উপস্থিতি
ব্যাখ্যা
গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো রাজনৈতিক দলের উপস্থিতি। রাজনৈতিক দলকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি বলা হয়।
- রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা নির্দিষ্ট আদর্শ বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়।
- রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
৯১.
লুহানস্ক ও ডোনেৎস্ক কোন দেশের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল?
  1. ক) রাশিয়া
  2. খ) মলদোভা্
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
লুহানস্ক ও ডোনেৎস্ক হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত দুটি রুশভাষী সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। ২০১৪ সালে রাশিয়ার মদদে লুহানস্ক ও ডোনেৎস্কের রুশভাষী বিদ্রোহীরা ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।
- গত ২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়া আনুষ্ঠানিকভাবে লুহানস্ক ও ডোনেৎস্ক অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। ৩০ সেপ্টেম্বর ২০২২ রাশিয়া কর্তৃক লুহানস্ক, ডোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার সাথে একীভূত করে।
- ২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা শুরু করে যা এখনো চলমান রয়েছে।

(তথ্যসূত্র: ডয়েচভেলে ও আল জাজিরা)
৯২.
ইউয়ান কোন দেশের মুদ্রা?
  1. ক) চীন
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) হংকং
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
ইউয়ান চীনের মুদ্রার নাম।
অন্যদিকে,
- জাপানের মুদ্রা : ইয়েন
- দক্ষিণ কোরিয়ার মুদ্রা : ওন
- হংকংয়ের মুদ্রা : হংকং ডলার।

(তথ্যসূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
৯৩.
নিচের কোনটিকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) IDA
  4. ঘ) ADB
ব্যাখ্যা
১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়।

(তথ্যসূত্র: WB ওয়েবসাইট)
৯৪.
জার্মানি কর্তৃক কোন দেশ আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়?
  1. ক) বেলজিয়াম
  2. খ) পোল্যান্ড
  3. গ) সার্বিয়া
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
- ১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর অক্ষশক্তির প্রথম দেশ হিসেবে ইতালি মিত্রশক্তির নিকট আত্মসমর্পণ করে।
- ১৯৪৫ সালের ৩০ এপ্রিল জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার আত্মহত্যা করার পর ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে। এতে করে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক যুক্তরাষ্ট্রের নিকট আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট)
৯৫.
বিশ্ব গণতন্ত্র দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ১১ জুলাই
  2. খ) ১৫ সেপ্টেম্বর
  3. গ) ১৬ অক্টোবর
  4. ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
অন্যদিকে,
- ১১ জুলাই : বিশ্ব জনসংখ্যা দিবস
- ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস
- ১০ ডিসেম্বর : বিশ্ব মানবাধিকার দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৯৬.
দুর্নীতি ধারণা সূচক-২০২২ অনুসারে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সিরিয়া
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) সোমালিয়া
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২২ অনুসারে:
- শীর্ষদেশ (সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত): ডেনমার্ক
- সর্বনিম্ন বা শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ (১৮০তম) : সোমালিয়া
- বাংলাদেশের অবস্থান : উর্ধ্বক্রমে ১৪৭তম এবং নিম্নক্রমে ১২তম (স্কোর : ২৫)।

(তথ্যসূত্র: দুর্নীতি ধারণা সূচক রিপোর্ট-২০২২)
৯৭.
হাইরোগ্লিফিক্স লিখন পদ্ধতির উদ্ভব হয় কোন সভ্যতায়?
  1. ক) সুমেরীয় সভ্যতায়
  2. খ) ফিনিশীয় সভ্যতায়
  3. গ) মিশরীয় সভ্যতায়
  4. ঘ) ইনকা সভ্যতায়
ব্যাখ্যা
সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার। প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়রোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর।
- আনুমানিক ৫,০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।
অন্যদিকে,
কিউনিফর্ম লিখন পদ্ধতি উদ্ভাবিত হয় সুমেরীয় সভ্যতায়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৯৮.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন বিষয় নিয়ে কাজ করে?
  1. ক) পরিবেশ ও জলবায়ু
  2. খ) মানবাধিকার
  3. গ) নারী অধিকার
  4. ঘ) দুর্নীতিবিরোধী
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। অ্যামনেস্টির প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

(তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৯৯.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের ভেটো প্রদান ক্ষমতা রয়েছে। ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১০০.
৪৯তম জি-সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন ১৯-২১ মে ২০২৩ জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রধান এজেন্ডা ছিলো ইউক্রেন যুদ্ধ।
- জি-৭ ফোরামের বর্তমান সভাপতি জাপানের প্রধানমন্ত্রী ইউশিহোদা সুগা।

(তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট)
১০১.
নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
  1. ক) খনিজ তেল
  2. খ) কয়লা
  3. গ) এলএনজি
  4. ঘ) জিওথার্মাল
ব্যাখ্যা
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বলে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রয়েছে:
- সৌরতাপ
- জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি
- বায়ু
- জলবিদ্যুৎ
- বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে,
- খনিজ তেল, কয়লা ও প্রাকৃতিক গ্যাস/এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) হলো অনবায়নযোগ্য জ্বালানি।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১০২.
মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন?
  1. ক) জার্মান ধর্মযাজক
  2. খ) বর্ণবাদবিরোধী মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা
  3. গ) দক্ষিণ আফ্রিকার প্রথম শেতাঙ্গ প্রেসিডেন্ট
  4. ঘ) সাবেক মার্কিন প্রেডিসেন্ট
ব্যাখ্যা
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা। তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত আই হ্যাভ এ ড্রি ভাষণটি প্রদান করেন।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
অন্যদিকে,
- মার্টিন লুথার হলেন জার্মানির খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
১০৩.
বাংলাদেশ কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত?
  1. ক) ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখা
  2. খ) ২৪°৩৮´ থেকে ৩২°৪১´ দক্ষিণ অক্ষরেখা
  3. গ) ৩৮°০১´ থেকে ৪১°৮৮´ উত্তর অক্ষরেখা
  4. ঘ) ৮৮°০১´ থেকে ৯২°৪১´ উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
ভৌগোলিকভাবে বাংলাদেশ ৮৮°০১´ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমারেখা এবং ২০°৩৪´ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর ২৩.৫° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) এবং উত্তর-দক্ষিণ বরাবর ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এই রেখা দুটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে পরস্পরকে ছেদ করেছে। ভাঙ্গারদিয়া গ্রামে বঙ্গবন্ধু মানমন্দির নির্মিত হচ্ছে।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১০৪.
কাপ্তাই হ্রদ থেকে প্লাবিত উপত্যকা কী নামে পরিচিত?
  1. ক) ভেঙ্গী ভ্যালি
  2. খ) হালদা ভ্যালি
  3. গ) সাজেক ভ্যালি
  4. ঘ) বালিশিরা ভ্যালি
ব্যাখ্যা
কাপ্তাই হ্রদ থেকে প্লাবিত উপত্যকা বা ভ্যালি ভেঙ্গি ভ্যালি নামে পরিচিত। এটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত।
বিভিন্ন ভ্যালিসমূহ:
- হালদা ভ্যালি : খাগড়াছড়ি
- সাজেক ভ্যালি : রাঙামাটি
- মাইনীমুখ ভ্যালি : লংগদু, রাঙামাটি
- বালিশিরা ভ্যালি : মৌলভীবাজার।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক পত্রিকা)
১০৫.
বাংলাদেশে বর্ষাকালে কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে?
  1. ক) পরিচলন
  2. খ) শৈলোৎক্ষেপ
  3. গ) সংঘর্ষ
  4. ঘ) সাইক্লোনিক
ব্যাখ্যা
বর্ষাকালে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হয়।
- সমুদ্র থেকে আগত হওয়ায় এই বায়ু জলীয়বাষ্পপূর্ণ থাকে। ফলে এই মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাঁধা প্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
- এই প্রক্রিয়ায় বর্ষাকালে দেশের সারা বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ বৃষ্টি হয়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১০৬.
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কবে?
  1. ক) ১০ মার্চ
  2. খ) ২০ জুন
  3. গ) ১৫ জুলাই
  4. ঘ) ১৩ অক্টোবর
ব্যাখ্যা
প্রতিবছর ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হিসেবে পালিত হয়।
- প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সাল থেকে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

(তথ্যসূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর)
১০৭.
নৈতিক চেতনা একটি -
  1. ক) সামাজিক ক্রিয়া
  2. খ) ধর্মীয় ক্রিয়া
  3. গ) মানসিক ক্রিয়া
  4. ঘ) প্রাতিষ্ঠানিক ক্রিয়া
ব্যাখ্যা
নৈতিক চেতনা হলো এমন এক ধরনের মানসিক ক্রিয়া বা চেতনা যা আমাদের ইচ্ছাপ্রসূত কার্যাবলির ন্যায়-অন্যায় বা ভালো-মন্দ বিষয়গুলোকে নির্দেশ করে।
- এই চেতনার দ্বারাই আমরা আমাদের আচরণের নৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন হতে পারি।

(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০৮.
রাজনৈতিক স্বাধীনতার পরিপূর্ণ বিকাশের জন্যে নিচের কোনটি অত্যাবশ্যক?
  1. ক) সাংস্কৃতিক স্বাধীনতা
  2. খ) সামাজিকক স্বাধীনতা
  3. গ) অর্থনৈতিক স্বাধীনতা
  4. ঘ) আইনগত স্বাধীনতা
ব্যাখ্যা
রাজনৈতিক, সামাজিক, আইনগত, সাংস্কৃতিক স্বাধীনতার পরিপূর্ণ বিকাশের জন্যে অর্থনৈতিক স্বাধীনতা আবশ্যক।
- অর্থনৈতিক স্বাধীনতা মানে হলো যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব ও অনিশ্চয়তা থেকে মুক্তি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)
১০৯.
লালফিতার দৌরাত্ম্য কোথায় পরিলক্ষিত হয়?
  1. ক) আমলাতন্ত্র
  2. খ) রাজতন্ত্র
  3. গ) সমাজতন্ত্র
  4. ঘ) গণতন্ত্র
ব্যাখ্যা
- লালফিতার দৌরাত্ম্য হলো সরকারি দপ্তরে কাজের দীর্ঘসূত্রিতা।
- আমলারা আনুষ্ঠানিকতা ও বিধি বিধানের আলোকে কাজ করে থাকেন। যার কারণে তাদের কর্মকাণ্ডে আনুষ্ঠানিকতার আধিক্যের জন্যে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। মানবিক দিক উপেক্ষিত হয়।
আমলাতন্ত্র দুর্নীতিবাজ হলে লালফিতার দৌরাত্ম্য ব্যাপক হয়। এক্ষেত্রে দ্রুত কাজ হাসিলের জন্যে জনগণকে ঘুষের আশ্রয় নিতে হয়।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)