পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১৩ মে - ১৯ মে) Live MCQ Daily NewsPicker ও ২০ মে Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
দুর্যোগে বাস্তুচ্যুতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান কত? [মে, ২০২৫]
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
সঠিক উত্তর:
৫ম
উত্তর
সঠিক উত্তর:
৫ম
ব্যাখ্যা
দুর্যোগে বাস্তুচ্যুতির বৈশ্বিক তালিকা:
- নরওয়েভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) বৈশ্বিক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত প্রতিবেদন-২০২৫ প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগে বাস্তুচ্যুতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।
- প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে দেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ।
- মূলত বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে এসব বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।
- দুর্যোগ ছাড়াও দেশে গত বছর সংঘাত ও সহিংসতার কারণে ২ হাজার ৮০০ জন বাস্তুচ্যুত হয়েছেন বলে আইডিএমসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য,
- প্রতিবেদন অনুযায়ী এর আগের বছর (২০২৩ সালে) দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ।
- এক বছরের ব্যবধানে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৬ লাখ বেড়ে ২৪ লাখ হয়েছে।
- মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যায় এটা দেশে তৃতীয় সর্বোচ্চ।
- এর আগে ২০১৯ সালে বন্যায় এবং ২০২০ সালে বন্যা ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে এর চেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত ছিলেন।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
.
‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা করা হয় কবে?
  1. ১০ মে, ২০২৫
  2. ১২ মে, ২০২৫
  3. ১৪ মে, ২০২৫
  4. ১৬ মে, ২০২৫
সঠিক উত্তর:
১২ মে, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১২ মে, ২০২৫
ব্যাখ্যা
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫:
- বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ ১২ মে, ২০২৫ জারি করা হয়েছে।
- জারি করা অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করা হয়েছে।
- দুই বিভাগই অর্থ মন্ত্রণালয়ের আওতায় কাজ করবে।
- নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগটি শুল্ক-কর আদায়ের কাজ করবে।
- আর রাজস্ব নীতি বিভাগ শুল্ক-কর হার বৃদ্ধি বা কমানোর বিষয়টি ঠিক করবে।
- এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে।
- এনবিআরের ৫০ বছরের ইতিহাসে এটি প্রথম বড় প্রশাসনিক বিভাজন।
- সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে রাজস্ব খাতের দ্বৈত ভূমিকা পৃথক হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

তথ্যসূত্র: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫।
.
২০২৫ সালের সুখী শহরের সূচকে কয়টি শহরকে ‘গোল্ড সিটি’ তালিকায় রাখা হয়েছে? [মে, ২০২৫]
  1. ২১টি
  2. ২৫টি
  3. ৩১টি
  4. ৩৫টি
সঠিক উত্তর:
৩১টি
উত্তর
সঠিক উত্তর:
৩১টি
ব্যাখ্যা
সুখী শহরের সূচক- ২০২৫:
- সম্প্রতি ইনস্টিটিউট ফর দ্য কোয়ালিটি অব লাইফ–এর গবেষকেরা ২০২৫ সালের হ্যাপি সিটি ইনডেক্স বা সুখী শহরের সূচক প্রকাশ করেছেন।
- এ ক্ষেত্রে তাঁরা ৬টি ক্যাটাগরির (নাগরিক, প্রশাসন, পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য এবং চলাচল) মধ্যে ৮২টি সুখ–সংক্রান্ত সূচক পর্যবেক্ষণ করেছেন।
- সূচকে ৩১টি শহরকে ‘গোল্ড সিটি’ তালিকায় স্থান দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী শহরের তালিকায় শীর্ষস্থানে আছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।
- পরিবেশ ও অর্থনীতি ক্যাটাগরিতে এগিয়ে আছে কোপেনহেগেন।
- সূচকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখ এবং ৩য় স্থানে আছে সিঙ্গাপুর।

তথ্যসূত্র: HAPPY CITY INDEX, 2025. [Link]
.
USGBC-এর তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা কোনটি? [মে, ২০২৫]
  1. এসএম সোর্সিং, গাজীপুর
  2. তাসনিয়া ফেব্রিকস, গাজীপুর
  3. রেমি হোল্ডিংস লিমিটেড, নারায়ণগঞ্জ
  4. গ্রিন টেক্সটাইল লিমিটেড, ময়মনসিংহ
সঠিক উত্তর:
তাসনিয়া ফেব্রিকস, গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
তাসনিয়া ফেব্রিকস, গাজীপুর
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব ১০টি কারখানার ৯টিই এখন বাংলাদেশে।
- গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে। 

- যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ৮ মে এই পরিবেশবান্ধব সনদ পেয়েছে তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ভবন।
- কারখানাটির প্রশাসনিক ভবন লিড সনদে ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ১০৭।
- গাজীপুরের এসএম সোর্সিং এবং তাসনিয়া ফেব্রিকসের পোশাক কারখানা যৌথভাবে দ্বিতীয় শীর্ষ পরিবেশবান্ধব কারখানা।

উল্লেখ্য,
- বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম ইউএসজিবিসি।
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণাঙ্গ রূপ হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ করা থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
- বিজিএমইএর তথ্য অনুযায়ী, তৈরি পোশাক ও বস্ত্র খাতে বর্তমানে লিড সনদ পাওয়া পরিবেশবান্ধব কারখানা ২৪৩টি। [মে, ২০২৫]
- তার মধ্যে ১০১টি লিড প্লাটিনাম, ১২৮টি গোল্ড, ১০টি সিলভার এবং ৪টি কারখানা সার্টিফায়েড সনদ পেয়েছে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে? [মে, ২০২৫]
  1. ইরাক
  2. সিরিয়া
  3. ইরান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার:
- সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৩ মে সৌদি আরবের রিয়াদে বক্তৃতাকালে ট্রাম্প জানিয়েছেন, তিনি সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন।
- ট্রাম্পের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
- ঘোষণার পর রিয়াদে ১৪ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক হয়েছে।
- এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য,
- সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।
- সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এক দশকেরও বেশি সময় ধরে কার্যকর ছিল।
- আর এর উদ্দেশ্য ছিল সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান এবং অর্থনৈতিকভাবে সিরিয়াকে চাপে রাখা।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
.
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে কয়টি বিভাগ সৃষ্টি করা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ:
- গত ১২ মে, ২০২৫ ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারির মাধ্যমে এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।
- অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে।
- রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
- নতুন অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে।
- এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে।
- এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে।

তথ্যসূত্র: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫।
.
সম্প্রতি, ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. স্পেন
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. হাঙেরি
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন:
- সম্প্রতি, ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ অভিহিত করে দখলদার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেন।
- গত ১৪ মে রাজধানী মাদ্রিদে স্পেনের পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
- গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে আগে থেকেই ইসরায়েলের বিরোধিতা করে আসছিলেন তিনি। তবে এটিই তার সবচেয়ে কঠোর পদক্ষেপ ও সরাসরি বক্তব্য।
- স্প্যানিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্য স্পেনের পররাষ্ট্রনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক বলে মনে করছেন বিশ্লেষকরা।
- গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে বিভাজনের প্রেক্ষাপটে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- এছাড়া, বামপন্থী জোট সুমার দলের নেত্রী এবং স্পেনের দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন।

প্রসঙ্গত,
- গাজা উপত্যকায় গত দেড় বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
- এতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫২ হাজার ৯০০ এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জন।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
.
লস্কর-ই-তৈয়বা (এলইটি) কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন?
  1. সিরিয়া
  2. ইরান
  3. পাকিস্তান
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
লস্কর-ই-তৈয়বা (এলইটি):
- জম্মু ও কাশ্মীরে সক্রিয় বৃহত্তম জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে একটি হচ্ছে লস্কর-ই-তৈয়বা।
- ১৯৮০-এর দশকের শেষের দিকে পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা প্রতিষ্ঠিত হয়।
- মারকাজ দাওয়াত–উল ইরশাদ নামক প্রচার ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রের সামরিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এলইটি।
- এটি শেষ পর্যন্ত সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
- পাকিস্তানে অবস্থিত হলেও, লস্কর-ই-তৈয়বা প্রাথমিকভাবে পাকিস্তান- ভারত সীমান্তে জম্মু ও কাশ্মীরে কার্যক্রম পরিচালনা করতো।
- লস্কর-ই-তৈয়বা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম আক্রমণ চালায়।
- ১৯৯৯ সালের শুরুতে এই গোষ্ঠীটি ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একাধিক আত্মঘাতী হামলা চালায়।
- পাকিস্তান সরকার ২০০২ সালের জানুয়ারিতে লস্কর-ই-তৈয়বাকে নিষিদ্ধ করে।
- জাতিসংঘ এবং ভারত কানাডা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আরও কয়েকটি দেশের সাথে লস্কর-ই-তৈয়বাকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
.
ফিলিস্তিনিরা নাকবা বা মহাবিপর্যয় দিবস পালন করে কবে?
  1. ১০ মে
  2. ১১ মে
  3. ১৪ মে
  4. ১৫ মে
সঠিক উত্তর:
১৫ মে
উত্তর
সঠিক উত্তর:
১৫ মে
ব্যাখ্যা
নাকবা বা মহাবিপর্যয় দিবস:
- ১৫ মে বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা নাকবা দিবস পালন করেন। 
- ১৯৪৮ সালের ১৪ মে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিন ভূখণ্ডে।
- ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরদিন থেকেই স্থানীয় আরব অধিবাসীদের ওপর নেমে আসে মহাবিপর্যয় বা আল-নাকবা।
- ইহুদি সশস্ত্র গোষ্ঠী ও সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হত্যা-লুট-অগ্নিসংযোগ শুরু করেন।
- প্রাণভয়ে লাখ লাখ ফিলিস্তিনি বাড়িঘর, সহায়-সম্পত্তি ছেড়ে পালাতে থাকেন।
- প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনি জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেন।
- সেই বিপর্যয় স্মরণে প্রতিবছর ১৫ মে পালিত হয় আল-নাকবা বা মহাবিপর্যয় দিবস।

উল্লেখ্য,
- ১৯৯৮ সালে ফিলিস্তিনিদের কিংবদন্তি নেতা ও ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ইসরায়েলের স্বাধীনতা দিবসের পরের দিনটিকে নাকবা দিবস হিসেবে ঘোষণা দেন।
- সেই থেকে নাকবা পালিত হয়ে আসছে। 
- জাতিসংঘ ২০২৩ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালন শুরু করে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
১০.
‘গরিব প্রেসিডেন্ট’ হিসেবে খ্যাত হোসে মুজিকা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. পেরু
  2. উগান্ডা
  3. নামিবিয়া
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা
হোসে মুজিকা (১৯৩৫- ২০২৫):
- বিশ্বজুড়ে বামপন্থীদের কাছে এক কিংবদন্তি ও গেরিলা যোদ্ধা হিসেবে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা।
- 'পেপে' নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ে শাসন করেন।
- সাবেক এই গেরিলা তার পরিমিত জীবনযাপনের কারণে বিশ্বের সবচেয়ে 'গরিব প্রেসিডেন্ট' হিসেবে পরিচিত ছিলেন।
- তরুণ বয়সে মুজিকা উরুগুয়ের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি ন্যাশনাল পার্টির সদস্য ছিলেন।
- ১৯৬০-এর দশকে তিনি টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট (এমএলএন-টি) নামে একটি গেরিলা সংগঠন গড়ে তোলেন।
- রাজনৈতিক কারণে তিনি প্রায় ১৪ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন এবং ২০১০ সালে ৭৪ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ক্যানসারের সঙ্গে এক বছর লড়াইয়ের পর গত ১৩মে, ২০২৫ ৮৯ বছর বয়সে সদ্য প্রয়াত হয়েছেন এই আদর্শিক নেতা।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১১.
২০২৪ সালে বিশ্বে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত? [মে, ২০২৫]
  1. ৪ কোটি ৩৪ লাখ
  2. ৫ কোটি ৩৪ লাখ
  3. ৬ কোটি ৩৪ লাখ
  4. ৮ কোটি ৩৪ লাখ
সঠিক উত্তর:
৮ কোটি ৩৪ লাখ
উত্তর
সঠিক উত্তর:
৮ কোটি ৩৪ লাখ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা- ২০২৪:
- বাস্তুচ্যুতির ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) যৌথ বার্ষিক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বব্যাপী ২০২৪ সালে ৮ কোটি ৩৪ লাখ মানুষের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হওয়ার তথ্য নিবন্ধিত হয়েছে।
- গত ছয় বছরে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।
- এর মধ্যে মধ্যে ৯০ শতাংশ বা ৭ কোটি ৩৫ লাখ মানুষ সংঘাত ও সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছেন।
- আর দুর্যোগের কারণে ৯৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
- গাজা ও সুদানের মতো অঞ্চলগুলোতে সংঘাতের পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
- এর মধ্যে গৃহযুদ্ধকবলিত সুদানে ১ কোটি ১৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১২.
কালুরঘাট সেতু কোন নদীর ওপর নির্মিত হবে? [মে, ২০২৫]
  1. নাফ
  2. হালদা
  3. মেঘনা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী
ব্যাখ্যা
কালুরঘাট সেতু:
- ২০২৪ সালের ৭ অক্টোবর একনেক সভায় কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল-কাম-রোড সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
- এতে ব্যয় ধরা হয় ১১ হাজার ৫৬০ কোটি টাকা।
- প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।
- কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর এই ‘রেল কাম রোড সেতু’র দৈর্ঘ্য হবে ৭০০ মিটার।
- সেতুর প্রস্তাবিত নকশা অনুযায়ী, কর্ণফুলী নদীর ওপর বিদ্যমান রেল সেতুর ৭০ মিটার উজানে নতুন সেতু নির্মিত হবে।
- দুই পাশে দুই লেন করে চার লেনের সেতু তৈরি হবে। এক পাশে চলবে ট্রেন, অপর পাশে বাস-ট্রাকসহ সাধারণ যানবাহন চলবে।

উল্লেখ্য,
- ১৪ মে, ২০২৫ চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করে সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ২০২৬ সালের শুরুর দিকে নতুন সেতুর কাজ শুরু হয়ে ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
১৩.
সম্প্রতি, বাংলাদেশে কোন দুইটি গাছ রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে? [মে, ২০২৫]
  1. গামার ও কড়ই
  2. আকাশমণি ও রেইনট্রি
  3. ইউক্যালিপটাস ও গামার
  4. ইউক্যালিপটাস ও আকাশমণি
সঠিক উত্তর:
ইউক্যালিপটাস ও আকাশমণি
উত্তর
সঠিক উত্তর:
ইউক্যালিপটাস ও আকাশমণি
ব্যাখ্যা
ইউক্যালিপটাস ও আকাশমণি:
- সারা দেশে ইউক্যালিপটাস ও আকাশমণি দুটি প্রজাতির গাছের চারা রোপণ, তৈরি করা ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। 
- প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ দুটি প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
- নানা গবেষণায় দেখা গেছে এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে।
- এছাড়া এসব গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে। ফলে এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না।
- তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
১৪.
সম্প্রতি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কোথায় অনুষ্ঠিত হয়? [মে, ২০২৫]
  1. মস্কো, রাশিয়া
  2. কিয়েভ, ইউক্রেন
  3. ইস্তাম্বুল, তুরস্ক
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ইস্তাম্বুল, তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইস্তাম্বুল, তুরস্ক
ব্যাখ্যা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৬ মে শান্তি বৈঠক করে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।
- ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
- তিন বছরের বেশি সময় পর দুই দেশের মধ্যে এটাই প্রথম সরাসরি শান্তি আলোচনা।
- সেখানে রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।
- ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রুস্তেম উমেরভ। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, তা বন্ধই ছিল এই বৈঠকের লক্ষ্য।
- দুই ঘণ্টার কম সময়ের বৈঠকে উভয় দেশ ১ হাজার করে যু্দ্ধবন্দী বিনিময়ে একমত হয়েছে।
- যুদ্ধ শুরু হওয়ার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দী বিনিময় হবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১৫.
বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এজি৬০০ তৈরি করেছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান:
- চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এজি৬০০।
- এজি৬০০ উভচর বিমানটির সর্বোচ্চ উড্ডয়নের ওজন (টেক-অফ ওয়েট) ৬০ টন।
- অগ্নিনির্বাপণসহ নানা জরুরি অভিযানে ব্যবহারের লক্ষ্যে নির্মিত এই বিমান ১২ টন পানি বহন করতে পারে।
- নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানটি সম্প্রতি পার্শ্বীয় বাতাসে উড্ডয়ন ও অবতরণের কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছে।
- এজি-৬০০ ইতিমধ্যে চায়না সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএসি) থেকে টাইপ সার্টিফিকেট পেয়েছে।
- যা এর সফল উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নির্দেশ করে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [Link]
১৬.
আইসিসি কর্তৃক এপ্রিল, ২০২৫-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? [মে, ২০২৫]
  1. সৌম্য সরকার
  2. মেহেদী হাসান মিরাজ
  3. নাজমুল হাসান শান্ত
  4. মোস্তাফিজুর রহমান
সঠিক উত্তর:
মেহেদী হাসান মিরাজ
উত্তর
সঠিক উত্তর:
মেহেদী হাসান মিরাজ
ব্যাখ্যা
আইসিসির সেরা খেলোয়াড়:
- আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
- ক্যারিয়ারে এই প্রথম আইসিসির মাসসেরা হলেন ২৭ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার।
- জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স করায় মিরাজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
- এই দুই টেস্টে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮.৬৬ গড়ে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ।
- সেই সাথে ৪ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট নেন।

উল্লেখ্য,
- ২০২১ সাল থেকে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার দিচ্ছে আইসিসি।
- নারী–পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের চার ক্রিকেটার চারবার আইসিসির মাসসেরা হলেন।
- ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম।
- সাকিব জিতেছেন দুবার- ২০২১ সালের জুলাইয়ের পর ২০২৩ সালের মার্চে।
- একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার আইসিসির মাসসেরা স্বীকৃতি পেয়েছেন ২০২৩ সালের নভেম্বরে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১৭.
সম্প্রতি, দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. পাকিস্তান
  2. সৌদি আরব
  3. আফগানিস্তান
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা:
- ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার আফগানিস্তানে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে।
- দেশে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
- এরই ধারাবাহিকতায় সম্প্রতি আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা।
- জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার।
- দেশটির ক্রীড়া অধিদপ্তর জানায়, যেকোনো ধরনের জুয়া সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী।
- পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]