পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
Exam-03 [Video Section এ ভিডিও লেকচার ০৬, ০৭, ০৮ (মোট ৭টি ভিডিয়ো)] Exam Topics: - Kinds of Noun & Pronoun [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Pronouns & Noun-Pronoun Agreement [Part A] - Uses of Gender & Number [Part A+D] - Formation of Words from Noun to Verb & Vice-Versa (Prefix/ Suffix) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
The infantry took position with light machine guns. Here the word ‘infantry’ is a/an -
  1. ক) Common noun
  2. খ) Collective noun
  3. গ) Abstract noun
  4. ঘ) Material noun
সঠিক উত্তর:
খ) Collective noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective noun
ব্যাখ্যা

Infantry (noun) 
(সমষ্টিগত singular) [uncountable noun] পদাতিকবাহিনী; পদাতিক।

Collective Noun:
A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
যে noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টি বুঝায় তা ই collective noun.
যেমন: Crowd, mob, team, flock, herd, army, infantry, fleet, jury, family, nation etc.

.
What kind of noun is the word ‘Death’?
  1. ক) Proper noun
  2. খ) Common Noun
  3. গ) Abstract Noun
  4. ঘ) Material Noun
সঠিক উত্তর:
গ) Abstract Noun
উত্তর
সঠিক উত্তর:
গ) Abstract Noun
ব্যাখ্যা

Abstract noun
যে noun দ্বারা কোন অবস্তুগত ধারণাকে নির্দেশ করে, যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না, শুধু কল্পনা বা চিন্তা দ্বারা অনুভব করা যায়, তাকে abstract noun বলে।
যেমন: truth, danger, happiness, life, death etc.

.
So many people died because of Hitler's insanity. Here the word ‘insanity’ is a/an -
  1. ক) Abstract noun
  2. খ) Common noun
  3. গ) Material noun
  4. ঘ) Collective noun
সঠিক উত্তর:
ক) Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Abstract noun
ব্যাখ্যা

Insanity (noun) [uncountable noun] 
- উন্মাদরোগ; বাতুলতা; মস্তিষ্কবিকৃতি; বুদ্ধিভ্রংশ; ক্ষিপ্ততা।

.
Being frustrated he killed himself. Here, what type of pronoun is ‘himself’?
  1. ক) Relative
  2. খ) Emphatic
  3. গ) Reflexive
  4. ঘ) Demonstrative
সঠিক উত্তর:
গ) Reflexive
উত্তর
সঠিক উত্তর:
গ) Reflexive
ব্যাখ্যা

যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলো Reflexive  pronoun অথবা Emphatic Pronoun হয়। যেমন- myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.
এখন Reflexive আর Emphatic এর মধ্যে পার্থক্য হচ্ছে, যখন Subject এবং Object উভয়টি একই ব্যক্তি হয়, তখন Object হিসেবে myself, ourselves etc. ব্যবহৃত হয় এবং তখন এগুলোকে Reflexive Pronoun বলা হয়।  যেমন – He killed himself. আর যখন ‍Subject এর উপর Emphasis বা জোর প্রদান করার জন্য myself, ourselves etc. ব্যবহৃত হয়, তখন এগুলোকে Emphatic Pronoun বলা হয়। যেমন- He himself killed his son.

.
Kazi Nazrul Islam had four brothers ____ died before his birth. Which of the following is the best form of pronoun in the above sentence?
  1. ক) all of them
  2. খ) who all
  3. গ) they all
  4. ঘ) all of whom
সঠিক উত্তর:
ঘ) all of whom
উত্তর
সঠিক উত্তর:
ঘ) all of whom
ব্যাখ্যা

শূণ্যস্থানে একটা relative pronoun লাগবে। কিন্তু অপশন ''ক'' এবং ''গ'' তে কোন relative pronoun নেই।
আর ''who all'' ব্যাকরণের নিয়ম অনুযায়ী সঠিক নয়।
সকল নিয়ম মেনে ''all of whom'' relative pronoun হিসেবে শূণ্যস্থানে বসবে।

.
Which word is a relative pronoun?
  1. ক) them
  2. খ) such
  3. গ) but
  4. ঘ) each
সঠিক উত্তর:
গ) but
উত্তর
সঠিক উত্তর:
গ) but
ব্যাখ্যা

But = যে না, যা না – অর্থ হলে তা Relative Pronoun হয়।
যেমন- There is no mother but loves her child.
অপশনের অন্য কোনটি relative pronoun হিসেবে ব্যবহৃত হয় না।

.
Choose the correct sentence:
  1. ক) The student absented himself from college.
  2. খ) The student absented from college.
  3. গ) The student absented him from college.
  4. ঘ) The student absented him to college.
সঠিক উত্তর:
ক) The student absented himself from college.
উত্তর
সঠিক উত্তর:
ক) The student absented himself from college.
ব্যাখ্যা

Enjoy, avail, absent ইত্যাদির পরে Object না থাকলে Object হিসেবে Reflexive Pronoun বসে। যেমন:
- We enjoyed ourselves very much in the picnic.
- I should avail myself of the opportunity. 
- The student absented himself from college. 
তবে Object থাকলে Reflexive Pronoun বসে না। 
যেমন: We enjoyed the match.

.
Which sentence is the correct one?
  1. ক) Salam helped you and I.
  2. খ) Your shirt is costlier than me.
  3. গ) Let us go you and I.
  4. ঘ) Allah help us.
সঠিক উত্তর:
গ) Let us go you and I.
উত্তর
সঠিক উত্তর:
গ) Let us go you and I.
ব্যাখ্যা

Correct Ans:
ক)  Salam helped you and me. (Object হিসেবে me বসবে।)
খ)  Your shirt is costlier than mine/ that of mine. (me লিখলে আমি- ব্যক্তির সাথে তোমার শার্টের তুলনা হবে।)
গ) Let us go you and I. (Imperative Sentence এর Subject Clear করে বসালে তা মূল Verb এর পরে বসে।   Subject হিসেবে ‘I’ বসবে।) 
ঘ) Allah, help us. (Vocative Case এর পর Comma বসে। অথবা Allah helps us. Subject – Third Person, Singular Number হলে Verb এর শেষে s/es যোগ হয়।) 

.
Always dream that it is you who ____ a BCS Cadre.
  1. ক) is
  2. খ) are
  3. গ) was
  4. ঘ) being
সঠিক উত্তর:
খ) are
উত্তর
সঠিক উত্তর:
খ) are
ব্যাখ্যা

Relative Pronoun এর আগের noun/pronoun অনুযায়ী Verb বসে।
এখানে Relative pronoun হিসেবে who আছে এবং এর আগের pronoun হচ্ছে you.
সুতরাং, you অনুসারে verb - are এখানে মানানসই।

১০.
Choose the correct sentence:
  1. ক) He is an orphan.
  2. খ) She is an orphanage.
  3. গ) She is an orphaness
  4. ঘ) Both ক & গ
সঠিক উত্তর:
ক) He is an orphan.
উত্তর
সঠিক উত্তর:
ক) He is an orphan.
ব্যাখ্যা

Orphan - এতিম।
এটা একটা Common Gender যা ছেলে মেয়ে উভয়কেই বুঝায়। 
Orphanage - এতিমখানা।
Orphaness শব্দটি ভুল। মেয়েদের ক্ষেত্রেও orphan ই ব্যবহৃত হয়।

১১.
The word ‘Duke’ is a -
  1. ক) Masculine Gender
  2. খ) Faminine Gender
  3. গ) Neuter Gender
  4. ঘ) Neutral Gender
সঠিক উত্তর:
ক) Masculine Gender
উত্তর
সঠিক উত্তর:
ক) Masculine Gender
ব্যাখ্যা

Duke -  অভিজাত ব্যক্তি বা ভূস্বামী; যুবরাজের অব্যবহিত নিম্নপদ; ক্ষুদ্র রাজ্যের নৃপতি।
এটি Masculine Gender.
এর Feminine Gender হচ্ছে - Duchess - ডিউকপত্নী; ডিউকের বিধবা স্ত্রী; ডিউকের সমমর্যাদার্সম্পন্ন মহিলা।
Source: Accessible Dictionary by Bangla Academy

১২.
The child is crying for ____ mother.
  1. ক) his
  2. খ) her
  3. গ) his/her
  4. ঘ) its
সঠিক উত্তর:
ঘ) its
উত্তর
সঠিক উত্তর:
ঘ) its
ব্যাখ্যা

Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird ইত্যাদি Neuter Gender, কারণ এগুলো জড় পদার্থের মত বোধহীন।
তাই এখানে child এর পরিবর্তে its বসবে।

১৩.
Which of the following words is not in singular form?
  1. ক) Datum
  2. খ) Agendum
  3. গ) Media
  4. ঘ) Radius
সঠিক উত্তর:
গ) Media
উত্তর
সঠিক উত্তর:
গ) Media
ব্যাখ্যা

Singular  - Plural
Medium - Media
Datum (উপাত্ত) - Data
Agendum (আলোচ্য বিষয়) - Agenda
Radius (ব্যাসার্ধ) - Radiuses/ Radii.

১৪.
Which sentence is the correct one?
  1. ক) All on a sudden, I saw a herd of deers running swiftly.
  2. খ) A flock of sheeps were grazing in the field.
  3. গ) Circumstances are not in my favor.
  4. ঘ) None of above
সঠিক উত্তর:
গ) Circumstances are not in my favor.
উত্তর
সঠিক উত্তর:
গ) Circumstances are not in my favor.
ব্যাখ্যা

- Deer, sheep, cannon, taka ইত্যাদির Singular ও Plural form একই। এ হিসেবে ‘ক’ ও ‘খ’ ভুল।
- Circumstances সর্বদা Plural হিসেবে ব্যবহৃত হয়। এর কোন Singular Form নেই। তাই এর পর Verb-ও Plural হবে। তাই গ) সঠিক।

১৫.
_______ was fifty-nine.
  1. ক) A number of boys
  2. খ) A number of boy
  3. গ) The number of boys
  4. ঘ) The number of boy
সঠিক উত্তর:
গ) The number of boys
উত্তর
সঠিক উত্তর:
গ) The number of boys
ব্যাখ্যা

- The number of এর পরে Noun - Plural হলেও Verb - Singular হয়। কারণ এখানে Subject এর Head-word হচ্ছে number (সংখ্যা) যা singular.
 
- A number of এর পরে Noun ও Verb দুইটাই Plural হয়। কারণ a number of একটি Plural Determiner যার অর্থ হচ্ছে কিছু সংখ্যক এবং এর পরের Noun টি Subject এর Head-word হয় এবং সে অনুযায়ী Verb বসে।

১৬.
The verb form of the word ‘Power’ is -
  1. ক) Empower
  2. খ) Poweren
  3. গ) Enpower
  4. ঘ) Impower
সঠিক উত্তর:
ক) Empower
উত্তর
সঠিক উত্তর:
ক) Empower
ব্যাখ্যা

Empower (verb transitive): কাউকে ক্ষমতা অর্পণ করা; ক্ষমতা প্রদান করা।
Source: Accessible Dictionary by Bangla Academy