পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ নভেম্বর, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ (শিউলী) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ১১.০৯.২০০৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ নভেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
‘ভাটিয়ালি’ কোন অঞ্চলের গান?
  1. রংপুর
  2. দিনাজপুর
  3. ময়মনসিংহ
  4. বরিশাল
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
লোকসঙ্গীত:
- ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত হলো ভাটিয়ালি
- ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত লোকসংগীত।
- ভাওয়াইয়া গানের বিখ্যাত শিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমেদ।
- গম্ভীরা হলো চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলের বিখ্যাত লোকসঙ্গীত।
- ধামাইল গান প্রধানত সিলেটের হাওরাঞ্চলে প্রচলিত মেয়েদের আচার-কেন্দ্রিক নাচ ও গানের নাম।

উৎস: বাংলাপিডিয়া।
.
মাইকেল এঞ্জেলা কোন দেশের শিল্পী?
  1. ইতালী
  2. সুইডেন
  3. জার্মান
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালী
উত্তর
সঠিক উত্তর:
ইতালী
ব্যাখ্যা
মাইকেল এঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
- তিনি পশ্চিমা শিল্পের বিকাশে একটি অতুলনীয় প্রভাব ফেলেছিল।
- তিনি ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
- জন্ম: মার্চ ৬, ১৪৭৫ এবং মৃত্যু: ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪।
- মাইকেলে এঞ্জেলোকে তার জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসাবে বিবেচনা করা হয়েছিল।
- তখন থেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে ধরা হয়।
- পেইন্টিং, ভাস্কর্য, এবং স্থাপত্যে তার বেশ কয়েকটি কাজ বিখ্যাত।
- যদিও সিস্টিন চ্যাপেলের ছাদের ফ্রেস্কোগুলি সম্ভবত তার কাজের সবচেয়ে পরিচিত।

উৎস: Britannica.
.
একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
  1. ৬ বর্গমিটার
  2. ৮ বর্গমিটার
  3. ৯ বর্গমিটার
  4. ১০ বর্গমিটার
সঠিক উত্তর:
৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব = (২ × ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল
= (২ × ৪৮)/(৫ + ৭) মিটার 
= ৯৬/১২ মিটার 
= ৮ মিটার 

∴ বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব = ৮ মিটার। 
.
কোন বানানটি শুদ্ধ?
  1. আদ্যোক্ষর
  2. আদ্যক্ষর
  3. আদ্যখর
  4. আদ্যাক্ষর
সঠিক উত্তর:
আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
আদ্যাক্ষর
ব্যাখ্যা
• আদ্যাক্ষর (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [আদ্য + অক্ষর]
অর্থ: প্রথম অক্ষর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা ‘বীর প্রতীক’ উপাধি পান?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. কেউ না
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে নারীর অবদান:
- ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ।
- নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মক এই যুদ্ধে শামিল হয়েছিল সমানভাবে।
- মোট গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা ২০৩ জন।
- বর্তমানে মোট বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ জন।
- এদের মধ্যে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ২ জন।
- ২ জন নারী বীর প্রতীক: ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি।

উৎস: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ওয়েবসাইট।
.
ছয় দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায়?
  1. ঢাকায়
  2. চট্টগ্রামে
  3. লাহোরে
  4. ইসলামাবাদে
সঠিক উত্তর:
লাহোরে
উত্তর
সঠিক উত্তর:
লাহোরে
ব্যাখ্যা
ছয় দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

• দফা গুলো হলো:
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন,
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

 উৎস: ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
'Loaves and fishes'- Phrase টির অর্থ হলো-
  1. Personal gains
  2. Personal loss
  3. Bread with fishes
  4. None
সঠিক উত্তর:
Personal gains
উত্তর
সঠিক উত্তর:
Personal gains
ব্যাখ্যা
• Loaves and fishes
English Meaning: material gain/ Personal gains.
Bangla Meaning: বৈষয়িক লাভ / জাগতিক বিষয় অর্জন। 

Ex. Sentence: Everything he does is for loaves and fishes.
Bangla Meaning: সে যা কিছু করে সবই বৈষয়িক প্রাপ্তির জন্য করে।

উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক। 

Source: Live MCQ Lecture.
.
'By fair means or foul'- phrase টির অর্থ হলো-
  1. Without difficulty
  2. In any way, honest or dishonest
  3. Without using common sense
  4. Having been instigated
সঠিক উত্তর:
In any way, honest or dishonest
উত্তর
সঠিক উত্তর:
In any way, honest or dishonest
ব্যাখ্যা
• By fair means or foul

English Meaning: using whatever means are necessary/ In any way, honest or dishonest.
Bangla Meaning: যা যা করা দরকার তার সব করা। 

Ex. Sentence: They were determined to win, by fair means or foul
Bangla Meaning: তারা যেকোনো উপায়ে জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলো।

উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক। 

Source: Live MCQ Lecture.
.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভৃুজটির ক্ষেত্রফল হবে-
  1. ৮√৩ বর্গমিটার
  2. ৯√৩ বর্গমিটার
  3. ১২√৩ বর্গমিটার
  4. ১৬ বর্গমিটার
সঠিক উত্তর:
৯√৩ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভৃুজটির ক্ষেত্রফল হবে-

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল = (√৩/৪) × a 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a 
= (√৩/৪) × (৬) 
= (√৩/৪) ×৩৬
= ৯√৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৯√৩ বর্গমিটার। 
১০.
ত্রিভুজের যে-কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-
  1. দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর
  2. দুই সমকোণ সমান
  3. দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
উত্তর
সঠিক উত্তর:
দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
ব্যাখ্যা
প্রশ্ন:  ত্রিভুজের যে-কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-

সমাধান: 
- ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
- ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে ত্রিভুজটির অন্তঃস্থ কোণ দুটিও সমান হবে।
- ত্রিভুজের যে-কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর।
১১.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রাণপাত
  2. নির্মান
  3. কৃপান
  4. রূপায়ন
সঠিক উত্তর:
প্রাণপাত
উত্তর
সঠিক উত্তর:
প্রাণপাত
ব্যাখ্যা
• প্রাণপাত (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
অর্থ: মৃত্যু, প্রাণঘাতী কঠোর পরিশ্রম।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ রূপ হলো:
• শুদ্ধ বানান: কৃপণ।
অর্থ: অত্যন্ত ব্যয়কুণ্ঠ, অনুদার।

• শুদ্ধ বানান: নির্মাণ।
অর্থ: গঠন, রচনা, সৃষ্টি, প্রতিষ্ঠা।

• শুদ্ধ বানান: রূপায়ণ।
অর্থ: মূর্তি বা আকার দান,  রূপদান, বাস্তবে পরিণতকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ধরন
  2. ধারনা
  3. গ্রহন
  4. প্রেরন
সঠিক উত্তর:
ধরন
উত্তর
সঠিক উত্তর:
ধরন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ধরন (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√ধৃ + অন]
অর্থ: পদ্ধতি, প্রণালি, আকুতি, ভঙ্গি, চালচলন।

অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ রূপ হলো:
• শুদ্ধ বানান: গ্রহণ (বিশেষ্য)।
অর্থ: প্রাপ্তি, পরিগ্রহ, স্বীকার, অবলম্বন, বরণ ইত্যাদি।

• শুদ্ধ বানান: প্রেরণ (বিশেষ্য)।
অর্থ: প্রেষণ, নিয়োগ, প্রণোদন।

• শুদ্ধ বানান: ধারণা (বিশেষ্য)।
অর্থ: বোধ, অনুমান, বিশ্বাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ব্রিগেড ফোর্স:
- মুজিবনগর সরকারের দপ্তর বণ্টন হলে তাজউদ্দীন আহমেদ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজ দায়িত্বে রাখেন।
- ১৪ এপ্রিল কর্নেল এম. এ. জি. ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
- মে ও জুন মাসে মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। 
-  ব্রিগেড ফোর্সগুলোর নাম হলো:
(ক) 'কে' ফোর্স (অধিনায়ক: মেজর খালেদ মোশাররফ),
(খ) 'এস' ফোর্স (অধিনায়ক: মেজর কে. এম সফিউল্লাহ),
(গ) 'জেড' ফোর্স (অধিনায়ক: মেজর জিয়াউর রহমান)।
- বাংলাদেশ বাহিনীর হেড কোয়ার্টার স্থাপিত হয় কোলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৪.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. নয়
  2. দশ
  3. এগার
  4. বার
সঠিক উত্তর:
এগার
উত্তর
সঠিক উত্তর:
এগার
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
• সেক্টর নং ১: ৫টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
• সেক্টর নং ২: এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।
• সেক্টর নং ৩: এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৪: এই সেক্টরে ছিল ৬টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৫: ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল।
• সেক্টর নং ৬: এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৭: এই সেক্টরে ছিল ৯টি সাব-সেক্টর। 
• সেক্টর নং ৮: এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৯: এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর।
• সেক্টর নং ১০: এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।
• সেক্টর নং ১১: এই সেক্টরকে ৭টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া। 
১৫.
Break- এর সমার্থক শব্দ কোনটি?
  1. Unite
  2. Smash
  3. Join
  4. Assembled
সঠিক উত্তর:
Smash
উত্তর
সঠিক উত্তর:
Smash
ব্যাখ্যা
♦ Break
English meaning: to be damaged and separated into two or more parts, as a result of force; to damage something in this way.
Bangla meaning: ভেঙে ফেলা; ভেঙে যাওয়া

Options,
- Unite: এক হওয়া বা করা; মেলা বা মেলানো; একত্র হওয়া বা করা।
- Smash: ভেঙে টুকরা টুকরা করা বা টুকরা টুকরা হওয়া
- Join: মিলিত বা সংযুক্ত করা দুটি জিনিস বা প্রান্তকে দড়ি, রেখা, সেতু দ্বারা সংযুক্ত করা
- Assembled: সমাগত/সমবেত হওয়া; একত্র জোটপাট হওয়া; মিলিত হওয়া

অপশন বিবেচনা করে দেখা যায়, Break- এর সমার্থক শব্দ - Smash. 

Source: Accessible & Cambridge Dictionary.
১৬.
'Calm'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. Angry
  2. Quiet
  3. Agitated
  4. Irritated
সঠিক উত্তর:
Quiet
উত্তর
সঠিক উত্তর:
Quiet
ব্যাখ্যা
♦ Calm
English meaning: peaceful, quiet, and without worry.
Bangla meaning: শান্ত; নির্বাত

Options,
- Angry: ক্রুদ্ধ; রুষ্ট।
- Quiet: শান্ত; নীরব
- Agitated: নাড়া; ঝাঁকানো।
- Irritated: বিরক্ত; জালাতন; অতিষ্ঠ

অপশন বিবেচনা করে দেখা যায়, 'Calm'-এর সমার্থক শব্দ - Quiet.

Source: Accessible & Cambridge Dictionary.
১৭.
কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?
  1. ২৮০০
  2. ২৯০০
  3. ৩০০০
  4. ৩০৫০
সঠিক উত্তর:
৩০০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা ১২% বাড়ে। বছরের শেষে লোকসংখ্যা ৩৩৬০ হলে, বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
১২% বৃদ্ধিতে লোকসংখ্যা ১১২ জন
১১২ জন বছর শেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ জন
১ জন বছর শেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০/১১২ জন
৩৩৬০ জন বছর শেষে হলে বছরের শুরুতে লোক সংখ্যা ১০০ × ৩৩৬০/১১২ জন
= ৩০০০ জন
১৮.
‘অহরহ’- এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. অহ + রহ
  2. অহঃ + রহ
  3. আহঃ + রহ
  4. অহঃ + অহ
সঠিক উত্তর:
অহঃ + অহ
উত্তর
সঠিক উত্তর:
অহঃ + অহ
ব্যাখ্যা
• 'অহরহ' এর সন্ধি বিচ্ছেদ - 'অহঃ + অহ'।

• সন্ধির নিয়ম:
অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৯.
‘উচ্ছাস’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-
  1. উত + চ্ছাস
  2. উৎ + ছাস
  3. উৎ + শ্বাস
  4. উৎ + চ্ছাস
সঠিক উত্তর:
উৎ + শ্বাস
উত্তর
সঠিক উত্তর:
উৎ + শ্বাস
ব্যাখ্যা
⇒ সূত্র: ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়।
যেমন:
- উৎ+ শ্বাস = উচ্ছ্বাস।

এরূপ, চলচ্ছক্তি, উচ্ছৃঙ্খল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৯ সংস্করণ)।
২০.
ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
  1. চতুর্দশ
  2. পঞ্চদশ
  3. সপ্তদশ
  4. অষ্টাদশ
সঠিক উত্তর:
চতুর্দশ
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশ
ব্যাখ্যা
ইবনে বতুতা:
- মরক্কোর পর্যটক ইবনে বতুতা।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন। 
- ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুঘলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন।
- ইবনে বতুতা চতুর্দশ শতকে ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
- ইবনে বতুতা তাঁর ভ্রমণ কাহিনীতে বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
২১.
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
  1. শায়েস্তা খান
  2. যুবরাজ মোহাম্মদ আযম
  3. হোসেন শাহ্
  4. সুবাদার ইসলাম খান
সঠিক উত্তর:
যুবরাজ মোহাম্মদ আযম
উত্তর
সঠিক উত্তর:
যুবরাজ মোহাম্মদ আযম
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ।
- এই কেল্লার নকশা করেন শাহ আজম।
- মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
- নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণকাজ শুরু করেন।
- শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন।
- পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়।
- ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে।
- এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে।
- ১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়।
-  এটি মোগল আমল এর একটি চমৎকার নিদর্শন। 

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২২.
He did not profit _____ experience - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. by
  2. in
  3. with
  4. on
অনির্ধারিত
ব্যাখ্যা
• Profit by দ্বারা 'to earn money from something' বোঝায়, আর Profit from দ্বারা 'to gain an advantage from something' বোঝায়।
- যেহেতু এখানে 'to earn money' বোঝানো হয়নি।
- 'experience' বোঝাচ্ছে তাই এখানে by এর ব্যবহার সঠিক হবে না, সঠিক উত্তর from হতো।
- সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Profit by
Meaning: to earn money from something.
profit by doing something: Traders can profit by buying the stocks back later at lower prices.

• Profit from: 
Meaning: to gain an advantage from something.
Profit from doing: I profited enormously from working with her.

Source: Cambridge Dictionary.
২৩.
He despaired ______ success - বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. in
  2. of
  3. with
  4. at
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Despair of
Meaning: নিরাশ হওয়া।
Example: Do not despair of success.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Despair এর সাথে 'নিরাশ হওয়া' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: He despaired of success.
২৪.
২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?
  1. ৩ গ্যালন
  2. ৪ গ্যালন
  3. ৬ গ্যালন
  4. ৭ গ্যালন
সঠিক উত্তর:
৭ গ্যালন
উত্তর
সঠিক উত্তর:
৭ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৪ হবে?

সমাধান: 
পেট্রোলের পরিমাণ = (৪ × ২১)/৭ = ১২ গ্যালন 
অকটেনের পরিমাণ = (৩ × ২১)/৭ = ৯ গ্যালন 

ধরি, ক গ্যালন অকটেন মেশাতে হবে। 

১২ : (৯ + ক) = ৩ : ৪ 
⇒ ১২/ (৯ + ক) = ৩/৪ 
⇒ ২৭ + ৩ক = ৪৮ 
⇒ ৩ক = ৪৮ - ২৭ = ২১ 
⇒  ক = ৭ গ্যালন 
২৫.
এক ভাই ও বোন তাদের সংগৃহীত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ : ৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ : ১ : ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?
  1. ৫৭৫
  2. ৬০০
  3. ৬২৫
  4. ৬৫০
সঠিক উত্তর:
৬২৫
উত্তর
সঠিক উত্তর:
৬২৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক ভাই ও বোন তাদের সংগৃহীত ৫০০০ ডাক টিকেট নিজেদের মধ্যে ৫ : ৩ অনুপাতে ভাগ করে। ভাই তার অংশের ডাক টিকেট নিজের জন্য বেশি অংশ রেখে তার দুই বন্ধুর সঙ্গে ৩ : ১ : ১ অনুপাতে ভাগ করলে, তার প্রত্যেক বন্ধু কতটি ডাক টিকেট পাবে?

সমাধান: 
ভাই পায় = (৫ × ৫০০০)/৮ = ৩১২৫ টাকা 

∴ প্রত্যেক বন্ধু পায় = (১ × ৩১২৫)/৫
= ৬২৫ টাকা 
২৬.
‘প্রাচীন’- এর বিপরীতার্থক শব্দ কি?
  1. নতুন
  2. বর্তমান
  3. অর্বাচীন
  4. এর কোনটিই নয়
সঠিক উত্তর:
অর্বাচীন
উত্তর
সঠিক উত্তর:
অর্বাচীন
ব্যাখ্যা
• ‘প্রাচীন’ শব্দের বিপরীতার্থক শব্দ - অর্বাচীন।

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• ‘নতুন’ শব্দের বিপরীতার্থক শব্দ - পুরাতন।
• ‘ভূত’  শব্দের বিপরীতার্থক শব্দ - ভবিষ্যৎ।
• ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ - বিলম্ব।
• 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২৭.
ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?
  1. ব্রহ্মপুত্র
  2. সুরমা
  3. কুশিয়ারা
  4. মেঘনা
সঠিক উত্তর:
মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা
ভৈরব ব্রীজ:
- ১৯৩৫-১৯৩৭ খ্রিষ্টাব্দে মেঘনা নদীর উপর King George the Sixth Bridge বা ‘রাজা ৬ষ্ট জর্জ সেতু’(ভৈরব রেল সেতু) নির্মিত হয়।
- সেতুটির নির্মাণ ব্যয় হয় ভারতীয় মুদ্রায় ৬৪ লক্ষ টাকা।
- ঐ বছরই ডিসেম্বর, ১৯৩৭ সেতুটির উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে।
- রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনায় সহাপিত হয় ভৈরব রেলওয়ে জংশন।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
২৮.
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
  1. পক
  2. জিব্রাল্টার
  3. হরমুজ
  4. বেরিং
সঠিক উত্তর:
বেরিং
উত্তর
সঠিক উত্তর:
বেরিং
ব্যাখ্যা
বেরিং প্রণালি:
- 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- প্রণালিটির গড় গভীরতা ৯৮ থেকে ১৬৪ ফুট (৩০ থেকে ৫০ মিটার)।
- এবং এর প্রশস্ততা প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি। 

অন্যদিকে -
- জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- পক প্রণালী ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।

উৎস: Britannica.
২৯.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. I have read the first and second chapters of the book.
  2. This is the most unique opportunity.
  3. Four soldiers were wounded and one killed.
  4. Let him to know all in details.
সঠিক উত্তর:
I have read the first and second chapters of the book.
উত্তর
সঠিক উত্তর:
I have read the first and second chapters of the book.
ব্যাখ্যা
• Options,

• Let him to know all in details
- Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই এখানে to বসবে না।
- বাক্যটি ভুল।

• Four soldiers were wounded and one killed.
- বাক্যটি ভুল।
- যদি one was killed হতো তবে এটি সঠিক হতো।

• This is the most unique opportunity.
-কতগুলো শব্দ আছে যেগুলো superlative এর অর্থ প্রদান করে। যেমন: absolute, almighty, chief, complete, daily, entire, excellent, perfect, supreme, unique ইত্যাদি।
- তাই এগুলোর পূর্বে more, most, very বা অন্য কোন qualifier বসে না।

• I have read the first and second chapters of the book.
- বাক্যটি সঠিক।
- একটি বইয়ের দুটি chapter বোঝানো হয়েছে তাই ব্যাকরণগত ও গঠনগত দিক থেকে বাক্যটি সঠিক।
৩০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. Honour and glory are his reward.
  2. Either you or he is to blame.
  3. This is the same book which he lost.
  4. He has written no less than four letters.
সঠিক উত্তর:
Either you or he is to blame.
উত্তর
সঠিক উত্তর:
Either you or he is to blame.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর - Either you or he is to blame.
- Either ….. Or / Neither …… nor এর ক্ষেত্রে verb টি সবসময় নিকটবর্তী subject অর্থাৎ or/ nor এর পরের subject অনুসারে বসে।
- সে অনু্যায়ী or এর পরের subject ‘he’ অনুসারে verb ‘is’ হবে।
- তাই 'Either you or he is to blame' সঠিক। 

অন্য অপশন,
• Honour and glory are his reward.
- are এর স্থলে is হবে।
- কারণ, এই বাক্যে Honour and Glory একক ধারণা বুঝাচ্ছে।
- দুইটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ধরনের অর্থ প্রকাশ করে ,সেক্ষেত্রে এদের পরের verb টি singular হয়।

• This is the same book which he lost.
- which এর স্থলে as হবে।
- কারণ, noun টির পূর্বে the same, such থাকলে relative pronoun রূপে as ব্যবহৃত হয়।

• He has written no less than four letters.
- less এর স্থলে fewer হবে।
- কারণ, plural countable noun এর পূর্বে fewer বসে, uncountable noun এর পূর্বে less বসে।

Correct Sentence: Either you or he is to blame.
৩১.
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.১ × ০.০৪) এর মান কত?
  1. ০.১
  2. ০.২
  3. ০.০২
  4. ০.০০২
সঠিক উত্তর:
০.০০২
উত্তর
সঠিক উত্তর:
০.০০২
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.১ × ০.০৪) এর মান কত?

সমাধান: 
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.১ × ০.০৪)
= ০.০০০০০৮/০.০০৪ 
= (৮/১০০০০০০)/ (৪/১০০০)
= ২/১০০০
= ০.০০২
৩২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৩/৫
  2. ৩/৭
  3. ৪/৯
  4. ৫/১১
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান: 
৩/৫ = ০.৬ 
৩/৭ = ০.৪৩ 
৪/৯ = ০.৪৪
৫/১১ = ০.৪৫৫ 

সুতরাং, ৩/৭ ক্ষুদ্রতম।  
৩৩.
‘সঙ্কুচিত’- এর বিপরীতার্থক শব্দ কি?
  1. চওড়া
  2. প্রসারিত
  3. প্রশস্ত
  4. বিস্তৃত
সঠিক উত্তর:
প্রসারিত
উত্তর
সঠিক উত্তর:
প্রসারিত
ব্যাখ্যা
- 'সংকুচিত' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রসারিত।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ - প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিভক্ত।
- শুচি (পবিত্র) এর বিপরীতার্থক শব্দ - অশুচি।
- বিচিত্র এর বিপরীতার্থক শব্দ - একবর্ণা। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
‘জঙ্গম’ -এর বিপরীতার্থক শব্দ কি?
  1. অরণ্য
  2. পর্বত
  3. স্থাবর
  4. সমুদ্র
সঠিক উত্তর:
স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
স্থাবর
ব্যাখ্যা
⇒ ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ - স্থাবর।

• জঙ্গম (বিশেষ্যণ),
অর্থ গতিশীল, শক্তিপূর্ন।

• স্থাবর (বিশেষণ),
অর্থ: নিশ্চল; স্থানান্তরিত করার অযোগ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫.
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
  1. শনি
  2. বুধ
  3. বৃহস্পতি
  4. মঙ্গল
সঠিক উত্তর:
বুধ
উত্তর
সঠিক উত্তর:
বুধ
ব্যাখ্যা
বুধ গ্রহ: 
- সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। 
- সূর্য থেকে বুধ গ্রহের গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার। 
- বুধ গ্রহের ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। 
- সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে ৮৮ দিন। 
- বুধের কোন উপগ্রহ নেই। 
- বুধ গ্রহে মেঘ, বৃষ্টি, বাতাস বা পানি কোনো কিছুই  নেই। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৩৬.
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
  1. ৭২ সেন্টিমিটার
  2. ৭৪ সেন্টিমিটার
  3. ৭৬ সেন্টিমিটার
  4. ৭৭ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৭৬ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৬ সেন্টিমিটার
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর গ্যাসের অনুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বলই হলো বায়ুর চাপ।
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান। 
- আদর্শ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার (১০১,৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মি.মি., ২৯.৯২ পারদ ইঞ্চি, বা ১৪.৬৯৬ পাউন্ড/ইঞ্চি
- এটিএম (atm) এককটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুমণ্ডলীয় চাপের সমতুল্য অর্থাৎ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ প্রায় ১ এটিএম। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৩৭.
'Rafiq called me a liar'- বাক্যটির direct speech হবে-
  1. Rafiq said to me, 'You were a liar'.
  2. Rafiq say to me, 'You are a liar'.
  3. Rafiq told me, 'You are a liar'.
  4. Rafiq said to me, 'You are a liar'.
সঠিক উত্তর:
Rafiq said to me, 'You are a liar'.
উত্তর
সঠিক উত্তর:
Rafiq said to me, 'You are a liar'.
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে, 
- Indirect speech এ reported speech টি past indefinite এ হওয়ায় direct speech এ তা present indefinite এ হবে।
- Indirect speech এ called me থাকলে direct speech এ তা said to হয়।
- তারপর কমা বসবে। 
- তারপর inverted comma এর ভিতর বাকি অংশ বসে।

Correct answer: Rafiq said to me, 'You are a liar'.
৩৮.
I said to him, 'will you follow me?' বাক্যটির indirect speech হবে-
  1. I said to him if he would follow me.
  2. I asked him if he would follow me.
  3. I asked him if he will follow me.
  4. I asked to him if he would follow me.
সঠিক উত্তর:
I asked him if he would follow me.
উত্তর
সঠিক উত্তর:
I asked him if he would follow me.
ব্যাখ্যা
• যদি Direct speech Interrogative sentence হয়, তাহলে indirect speech এ if বসে এবং Reported speech কে Indirect করার সময় sentence কে assertive করে নিতে হয়।
- Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে।

- সুতরাং, সঠিক indirect speech টি - I asked him if he would follow me.
৩৯.
২, ৬, ১২, ২০,......... ধারাটির নবম পদ হবে-
  1. ৮০
  2. ৮৪
  3. ৮৬
  4. ৯০
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬, ১২, ২০,......... ধারাটির নবম পদ হবে-

সমাধান: 
প্রথম ব্যবধান = ৬ - ২ = ৪
দ্বিতীয় ব্যবধান = ১২ - ৬ = ৬ 
তৃতীয় ব্যবধান = ২০ - ১২ = ৮ 

n সংখ্যক পদের যোগফল = (n/2) {2a + (n - 1)d}

৪, ৬, ৮... ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি = (৮/২) {২ × ৪ + (৮ - ১) × ২}
= ৪ × ২২ 
= ৮৮ 

 ∴ ২, ৬, ১২, ২০,......... ধারাটির নবম পদ হবে = ২ + ৮৮ 
= ৯০ 
৪০.
২, ৫, ১১, ২০,......... ধারাটির নবম পদ হবে-
  1. ৮৬
  2. ১১০
  3. ১২৭
  4. ১৫০
সঠিক উত্তর:
১১০
উত্তর
সঠিক উত্তর:
১১০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ১১, ২০,......... ধারাটির নবম পদ হবে-

সমাধান: 
প্রথম ব্যবধান = ৫ - ২ = ৩
দ্বিতীয় ব্যবধান = ১১ - ৫ = ৬ 
তৃতীয় ব্যবধান = ২০ - ১১ = ৯ 

n সংখ্যক পদের যোগফল = (n/2) {2a + (n - 1)d}

৩, ৬, ৯... ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি = (৮/২) {২ × ৩ + (৮ - ১) × ৩}
= ৪ × ২৭ 
= ১০৮ 

 ∴ ২, ৫, ১১, ২০,.........  ধারাটির নবম পদ হবে = ২ + ১০৮ 
= ১১০ 
৪১.
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ফুলশর
  2. রঙ্গনা
  3. অলি
  4. অহি
সঠিক উত্তর:
রঙ্গনা
উত্তর
সঠিক উত্তর:
রঙ্গনা
ব্যাখ্যা
• ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, পুষ্পক।

অন্যদিকে,
• ‘সাপ’ এর সমার্থক শব্দ গুলি হল:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর।

• ‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

• ফুলশর অর্থ: ফুলের ধনু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪২.
কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. জলদ
  2. বারিদ
  3. জীমূত
  4. অন্তরীক্ষ
সঠিক উত্তর:
অন্তরীক্ষ
উত্তর
সঠিক উত্তর:
অন্তরীক্ষ
ব্যাখ্যা
• ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ: জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

অন্যদিকে,
• আকাশের সমর্থক শব্দ: ব্যোম, নভ, গগন, অন্তরীক্ষ, অম্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৩.
যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলে-
  1. আইসোমার
  2. আইসোবার
  3. আইসোটোপ
  4. আইসোটোন
সঠিক উত্তর:
আইসোটোপ
উত্তর
সঠিক উত্তর:
আইসোটোপ
ব্যাখ্যা
আইসোটোন: 
- যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোন বলা হয়। 

আইসোটোপ: 
- যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই , কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। 

আইসোবার: 
- যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে। 

আইসোমার: 
- যেসব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই তাদেরকে আইসোমার বলা হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৪.
কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
  1. বেলে মাটি
  2. পলি মাটি
  3. দো-আঁশ মাটি
  4. এঁটেল মাটি
সঠিক উত্তর:
দো-আঁশ মাটি
উত্তর
সঠিক উত্তর:
দো-আঁশ মাটি
ব্যাখ্যা
দো-আঁশ মাটি: 
- ফসল উৎপাদনের জন্য দো-আঁশ মাটি উত্তম। 
- কারণ, দো-আঁশ মাটিতে বালি, পলি, কর্দমকণা প্রায় সমান অনুপাতে বিদ্যমান থাকে। 
- এ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাই চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। 
- এ মাটির পানি ধারণ ও শোষণ ক্ষমতা উভয় বেশি। 
- বাংলাদেশের অধিকাংশ মাটি দো-আঁশ মাটি। 
- কৃষিক্ষেত্রে দো-আঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয়। 

উৎস: কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।
৪৫.
'He is thought to be a teacher'- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
  1. We thought him to be a teacher.
  2. We think him to be a teacher.
  3. We think him a teacher.
  4. We thought him a teacher.
সঠিক উত্তর:
We think him to be a teacher.
উত্তর
সঠিক উত্তর:
We think him to be a teacher.
ব্যাখ্যা
• এ ধরনের sentence কে active form এ রূপান্তরের ক্ষেত্রে -

• Object ছাড়া passive voice এর বাক্যকে active করার ক্ষেত্রে সুবিধাজনক একটি subject ধরে নিয়ে করতে হয়। 
- তাই এখানে We বসাতে হবে।
- মূল verb এর base form হয়,
- বাকি অংশ বসবে।
- Passive voice এর subject টি Active voice এর object হয়। 
৪৬.
'I know that he did the work' - বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
  1. It was known to me that the work was done by him.
  2. It is known to me that the work was done by him.
  3. It was known to me that the work has been done by him.
  4. It was known to me that the work had been done by him
সঠিক উত্তর:
It is known to me that the work was done by him.
উত্তর
সঠিক উত্তর:
It is known to me that the work was done by him.
ব্যাখ্যা
• Complex এবং compound sentence-যুক্ত Active voice-কে passive-এ পরিণত করার সময় উভয় clause-এর voice পরিবর্তন করা হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি complex sentence.
- তাই এর passive করবার ক্ষেত্রে  উভয় clause-এর voice পরিবর্তন করতে হবে। 
 - known এর পর Passive Voice এ to ব্যবহৃত হয়।

• Past Indefinite tense কে passive করতে হলে -Active voice এর object + was/were + v এর(past participle) + by+ subject এর object.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - It is known to me that the work was done by him.
৪৭.
একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ৭৫ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২০% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?
  1. ৫.০০ টাকা
  2. ৬.২৫ টাকা
  3. ৭.৫০ টাকা
  4. ১০.০০ টাকা
সঠিক উত্তর:
৫.০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫.০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ৭৫ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২০% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?

সমাধান: 
১/৩ যোগ করার পর মূল্য = ৭৫ + (৭৫/৩) 
= ৭৫ + ২৫ 
= ১০০ টাকা 

২০% ডিসকাউন্টে মূল্য = ১০০ - ১০০ × ০.২ 
= ১০০ - ২০ 
= ৮০ টাকা 

∴ তিনি মোট লাভ করেন = ৮০ - ৭৫ টাকা 
= ৫ টাকা
৪৮.
একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৭৫০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ৮৩০ টাকা
  4. ৮৫০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩৫ টাকা লাভ করেন যখন ক্রয়মূল্য ১০০ টাকা 
১ টাকা লাভ করেন যখন ক্রয়মূল্য ১০০/৩৫ টাকা 
২৮০ টাকা লাভ করেন যখন ক্রয়মূল্য (১০০× ২৮০)/৩৫ টাকা 
= ৮০০ টাকা
৪৯.
‘কানাকানি’ কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. বহুব্রীহি
  3. অব্যয়ীভাব
  4. দ্বন্দ্ব
সঠিক উত্তর:
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকে বহুব্রীহি সমাস বলে।

• ব্যতিহার বহুব্রীহি সমাস:
ক্রিয়ার পারস্পরিকতা বুঝাতে যে সমাস হয়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলা হয়।
যেমন:
- হাতে হাতে যে যুদ্ধ =হাতাহাতি,
- কানে কানে যে কথা’ = কানাকানি,
- গালে গালে যে লড়াই = গালাগালি,
 - লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি,
- ঘুষিতে ঘুষিতে যে লড়াই = ঘুষাঘুষি,
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
‘মহর্ষি’ কোন সমাস?
  1. দ্বন্দ্ব
  2. সাধারণ কর্মধারয়
  3. তৎপুরুষ
  4. দ্বিগু
সঠিক উত্তর:
সাধারণ কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ কর্মধারয়
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:  
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট।
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।

• বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে, ‘মহৎ’ ও ‘মহান’ স্থানে ‘মহা’ হয়।
যেমন:
- মহৎ যে জ্ঞান= মহাজ্ঞান।
- মহান যে নবি = মহানবি।
- মহান যে ঋষি = মহর্ষি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
৫১.
কোন বানানটি শুদ্ধ?
  1. Surveilance
  2. Surveillance
  3. Sarveillance
  4. Surveillence
সঠিক উত্তর:
Surveillance
উত্তর
সঠিক উত্তর:
Surveillance
ব্যাখ্যা
♦ Surveillance
English meaning: the careful watching of a person or place, especially by the police or army, because of a crime that has happened or is expected.
Bangla meaning: সন্দেহভাজন ব্যক্তির উপর কড়ানজর; পাহারা। 

Source: Accessible & Cambridge Dictionary.
৫২.
কোন বানানটি শুদ্ধ?
  1. Caleidoscope
  2. Kalaidoscope
  3. Caleidoskope
  4. Kaleidoscope
সঠিক উত্তর:
Kaleidoscope
উত্তর
সঠিক উত্তর:
Kaleidoscope
ব্যাখ্যা
♦ Kaleidoscope
English meaning: a toy in the shape of a tube, that you look through to see different patterns of light made by pieces of coloured glass and mirrors.
Bangla meaning: এক ধরনের চোঙাকৃতি খেলনা যার ভিতর অনেক রঙের কাচ ও আয়না থাকে এবং যা ঘোরালে ক্রমাগত পরিবর্তনশীল বর্ণ ও নকশা দেখা যায়।

Source: Accessible & Cambridge Dictionary.
৫৩.
x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর এবং a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর। সব ছেলের বয়সের গড় কত?
  1. (x + a)/2
  2. (y + b)/2
  3. (xy + ab)/(y + b)
  4. (xy + ab)/(x + a)
সঠিক উত্তর:
(xy + ab)/(x + a)
উত্তর
সঠিক উত্তর:
(xy + ab)/(x + a)
ব্যাখ্যা
প্রশ্ন: x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর এবং a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর। সব ছেলের বয়সের গড় কত?

সমাধান:
x সংখ্যক ছেলের বয়সের গড় y বছর 
x সংখ্যক ছেলের মোট বয়স xy বছর 

a সংখ্যক ছেলের বয়সের গড় b বছর
a সংখ্যক ছেলের মোট বয়স ab বছর

সব ছেলের বয়সের গড় = (xy + ab)/(x + a)
৫৪.
একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ১৮
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?

সমাধান:
একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০ উইকেট পান
মোট রান দিয়েছেন = (১৮ × ১০)
= ১৮০ রান

পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪ টি উইকেট পান।
মোট রান = (৪ × ৪) = ১৬ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন = (১৮০ + ১৬)/(১০ + ৪)
= ১৯৬/১৪
= ১৪
৫৫.
কালির দাগ দাও’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে ২য়া
  2. করণে ৬ষ্ঠী
  3. অপাদানে ৬ষ্ঠী
  4. অধিকরণে ৬ষ্ঠী
সঠিক উত্তর:
করণে ৬ষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৬ষ্ঠী
ব্যাখ্যা
• করণ কারক: করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন:
- কালির দাগ দাও ।

এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে দাগ দেওয়া যাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘কালির’। এবং কালির দ্বারা দাগ দেয়ার কর্ম সম্পাদন হচ্ছে। সুতরাং ‘কালি’ করণ কারক এবং এর সাথে ষষ্ঠী বিভক্তি ‘র’ যুক্ত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫৬.
‘গাড়ী স্টেশন ছাড়ল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. কর্মে ‍শূন্য
  3. করণে শূন্য
  4. অপাদানে শূন্য
সঠিক উত্তর:
অপাদানে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
অপাদানে শূন্য
ব্যাখ্যা
⇒ অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
- 'গাড়ী স্টেশন ছাড়ল। 

এই বাক্যে 'স্টেশন' থেকে গাড়িটি বিচ্যুত হয়েছে। এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি। 
- তাই 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয়, কারণ-
  1. শূন্য ঘর নীরব থাকে
  2. লোক ভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
  3. শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
  4. শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
সঠিক উত্তর:
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
উত্তর
সঠিক উত্তর:
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
ব্যাখ্যা
শব্দ: 
- শব্দ এক ধরনের যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। 
- বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। 
- যখন একটি ঘরে মানুষ বা আসবাব পত্র দিয়ে ভর্তি থাকে, তখন অনেক শব্দ সেগুলোর মাধ্যমে শোষিত হয়ে যায়। 
অর্থাৎ, লোকভর্তি হল ঘরে মানুষ বেশি থাকায় শব্দের শোষণ বেশি হয় তাই সেখানে শব্দের আওয়াজ ক্ষীণ হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
  1. ভিটামিন ‘এ’
  2. ‘বি’
  3. ‘সি’
  4. ‘ডি’
সঠিক উত্তর:
‘বি’
উত্তর
সঠিক উত্তর:
‘বি’
ব্যাখ্যা
রিবোফ্লাভিন বা ভিটামিন বি উৎস: 
- কমলা ও হলুদ বর্ণের শাকসবজি যেমন- মিষ্টি কুমড়া, পাকা পেঁপে, কুমড়োর ফুল, ডিমের কুসুম, দুধ, বাদাম, যকৃত রিবোফ্লাভিনের ভালো উৎস। 

অভাবজনিত অবস্থা: 
- রিবোফ্লাভিন বা ভিটামিন বি এর অভাবে জিহ্বায়, ঠোঁটের কোণায় ও মুখের ভিতরে ঘা দেখা দেয়। 
- ত্বক খসখসে হয়ে যায়। 
- ভিটামিন বি২ অভাবে মুখে ঘা হতে পারে। 

দৈনিক চাহিদা: 
- প্রাপ্ত বয়স্ক পুরুষের দৈনিক ১.৭ মিলিগ্রাম ও নারীর ১.৩ মিলিগ্রাম প্রয়োজন। 
- শিশুদের দৈনিক ০.৮ মিলিগ্রাম এবং কিশোর কিশোরীদের যথাক্রমে ২.০ মিলিগ্রাম ও ১.৩ মিলিগ্রাম প্রয়োজন। 

অন্যদিকে, 
- ভিটামিন-এ এর অভাবে রাতকানা রোগ হয়।
- ভিটামিন-ডি এর অভাবে ছোটদের রিকেটস ও বড়দের অস্টিওমেলাসিয়া রোগ হয়।
- ভিটামিন-সি এর অভাবে স্কার্ভি রোগ হয়।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. Inkandescent
  2. Incandecent
  3. Incandiscent
  4. Incandescent
সঠিক উত্তর:
Incandescent
উত্তর
সঠিক উত্তর:
Incandescent
ব্যাখ্যা
♦ Incandescent
English meaning: producing a bright light from a heated filament or other part.
Bangla meaning: উত্তপ্ত হলে আলো দেয় বা দিতে পারে এমন; ভাস্বর

Source: Accessible & Cambridge Dictionary.
৬০.
কোন বানানটি শুদ্ধ?
  1. Missionery
  2. Missionary
  3. Misionery
  4. Misionary
সঠিক উত্তর:
Missionary
উত্তর
সঠিক উত্তর:
Missionary
ব্যাখ্যা
• German language এ শব্দটি প্রচলিত।

• Missionary (ধর্মপ্রচারক): 
Meaning: a person who is sent to teach and spread a particular religion.

Source: Cambridge Dictionary.
৬১.
যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?
  1. ২২ দিনে
  2. ২৫ দিনে
  3. ২৭ দিনে
  4. ৩০ দিনে
সঠিক উত্তর:
২৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
২৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫টি বলদ ১০ দিনে ১২ বিঘা জমি চাষ করতে পারে, তবে ৯টি বলদ কত দিনে ১৮ বিঘা জমি চাষ করবে?

সমাধান:
১৫ টি বলদ ১২ বিঘা জমি চাষ করে ১০ দিনে
১টি বলদ ১২ বিঘা জমি চাষ করে ১০ × ১৫ দিনে
১টি বলদ ১ বিঘা জমি চাষ করে (১০ × ১৫)/১২ দিনে
৯ টি বলদ ১ বিঘা জমি চাষ করে (১০ × ১৫)/(১২ × ৯)
৯ টি বলদ ১৮ বিঘা জমি চাষ করে (১০ × ১৫ × ১৮)/(১২ × ৯)
= ২৫ দিনে
৬২.
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?
  1. ৪ দিনে
  2. ২ দিনে
  3. ৩ দিনে
  4. ৬ দিনে
সঠিক উত্তর:
৩ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ৮টি ঘোড়া কত দিনে ৩০ সের ছোলা খাবে?

সমাধান:
৬ টি ঘোড়া ৩০ সের ছোলা খায় ৪ দিনে
১ টি ঘোড়া ৩০ সের ছোলা খায় ৪ × ৬ দিনে 
৮ টি ঘোড়া ৩০ সের ছোলা খায় (৪ × ৬)/৮ দিনে 
= ৩ দিনে
৬৩.
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির রচিয়তা কে?
  1. জহির রায়হান
  2. শিশির ভাদুড়ী
  3. শওকত ওসমান
  4. মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা
 ⇒ ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক: 
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস-আশ্রিত নাটক। 
- ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি। নাটকে উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।
- চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।

⇒ মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

মুনীর চৌধুরীর মৌলিক নাটক: 
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য।

অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৪.
‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
  1. মুনীর চৌধুরী
  2. আবদুল্লাহ আল মামুন
  3. মামুনুর রশীদ
  4. রশীদ হায়দার
সঠিক উত্তর:
মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
মামুনুর রশীদ
ব্যাখ্যা
• 'ওরা কদম আলী' নাটক:
- প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ রচিত নাটক ওরা কদম আলী।
- ১৯৭৮ সালে নাটকটি প্রকাশিত হয়।
- শোষিত- নিপীড়িত, বঞ্চিত মানুষের সংগ্রামের রূপকার হিসেবে রচিত 'ওরা কদম আলী' নাটক। 
- গরিব ও মেহনতি মানুষের ব্যাক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কিভাবে পরিগ্রহ করে কদম আলী নামের একটি বোবা চরিত্রের মধ্যে দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে।

• মামুনুর রশীদ:
- তিনি মূলত নাট্যকার হিসেবে পরিচিত।
- টাঙ্গাইলের ঘাটাইলে ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারিতে মামুনুর রশীদ জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯০ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান। 

• তাঁর রচিত নাটক:
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- মে দিবস,
- ইবলিশ,
- এখানে নোঙর,
- গিনিপিগ,
- সমতট,
- পাথর,
- লেবেদেফ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫.
কচু শাকে কোনটি বেশি থাকে?
  1. ক্যালসিয়াম
  2. লৌহ
  3. আয়োডিন
  4. ভিটামিন সি
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক্যালসিয়াম
ব্যাখ্যা
খনিজ পদার্থ: 
- দেহ কোষ ও দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যক। 
- মানব দেহে Ca, Fe, S, Zn, Na, K, I ইত্যাদি খনিজ লবণ থাকে। 
- এগুলো খাদ্য ও মানব দেহে বিভিন্ন পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব ও অজৈব যৌগের লবণ তৈরি করে। 
- খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। হাড়, দাঁত, পেশি, এনজাইম ও হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান। 

খনিজ পদার্থের উৎস: 
- দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ, নানা রকম ডাল, সবুজ শাকসব্জি, লাল শাক, কঁচু শাক ইত্যাদিতে প্রচুর ক্যালসিয়াম থাকে। তবে  কঁচু শাকেও কম পরিমাণে লৌহ থাকে। 
- কলিজা, মাংস, ডিমের কুসুম, কঁচু শাক ইত্যাদিতে লৌহ থাকে। 
- দুধ, মাছ, বাদাম, ডাল হতে ফসফরাস পাওয়া যায়। 
- খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম, আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে। 
- মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল, গাজর ইত্যাদিতে পটাসিয়াম থাকে। 
- সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস ও শ্যাওলায় আয়োডিন থাকে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্ট কত সময়ে ১০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন?
  1. ৯.৫৬ সেকেন্ড
  2. ৯.৫৭ সেকেন্ড
  3. ৯.৫৮ সেকেন্ড
  4. ৯.৬০ সেকেন্ড
সঠিক উত্তর:
৯.৫৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৯.৫৮ সেকেন্ড
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]

উসাইন বোল্ট:
- ২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিকসে ৯.৫৮ টাইমিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার স্প্রিন্ট জিতেছিলেন বোল্ট।

উল্লেখ্য,
- বোল্টের উচ্চতা ১৯৫ মিটার। অন্য হিসাবে ৬ ফুট ৫ ইঞ্চি।
- ২০১৭ সালে লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন বোল্ট।
- ১০০ মিটার স্প্রিন্টের মতোই বেইজিং, লন্ডন আর রিওতে জ্যামাইকাতে রিলে দৌড়ে সোনা জিতেছিলেন বোল্ট।
- ২০০৯, ২০১০, ২০১৩, ২০১৭ সালে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন নিজের ক্যারিয়ারে।
- জীবনে পাঁচজন স্প্রিন্টারের কাছেই হেরেছেন বোল্ট। এঁরা হলেন: গ্যাটলিন, কোলম্যান, আসাফা পাওয়েল, টাইসন গে আর জাস্টিন গ্যাটলিন।
- ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৬ সালে আইএএফের সেরা পুরুষ অ্যাথলেটের শিরোপা জয় করেছিলেন।

উৎস: ১৫ আগস্ট ২০১৭, প্রথম আলো।
৬৭.
Mr. Kabir is on the committee, এখানে ‘on’ শব্দটি -
  1. Adverb
  2. Preposition
  3. Conjunction
  4. Interjection
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
• Mr. Kabir is on the committee, এখানে ‘on’ শব্দটি - Preposition.

• Preposition
- যে সকল শব্দ সাধারণত noun বা pronoun এর সামনে বসে noun বা pronoun এর সাথে sentence এর অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে preposition বলা হয়।
- বাক্যটির অর্থ দাঁড়ায়, 'কবির সাহেব কমিটিতে আছেন'। 
- এখানে ‘on’ শব্দটি দ্বারা Mr. Kabir ও committee এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। 
- তাই এটি Preposition.
৬৮.
Wisdom is better than strength. এখানে 'strength' শব্দটি -
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Abstract noun
সঠিক উত্তর:
Abstract noun
উত্তর
সঠিক উত্তর:
Abstract noun
ব্যাখ্যা
• Abstract Noun: 
- যে Noun কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যক্ত করে তাকে Abstract noun বলে।
- Abstract noun এর বাহ্যিক কোন অস্তিত্ব নেই।
- একে দেখা বা স্পর্শ করা যায় না।
- এটি শুধু অনুভূতির সাহায্যে ধারণা করা যায়।

• Strength শব্দটির অর্থ 'শক্তি, শক্তিমত্তা; তেজ' যা দেখা বা স্পর্শ করা যায় না তাই এটি Abstract noun.
৬৯.
2x2 - x - 3 এর উৎপাদক-
  1. (2x + 1)(x - 3)
  2. (x - 1)(2x + 3)
  3. (x + 1)(2x - 3)
  4. (2x - 1)(x + 3)
সঠিক উত্তর:
(x + 1)(2x - 3)
উত্তর
সঠিক উত্তর:
(x + 1)(2x - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - x - 3 এর উৎপাদক-

সমাধান:
2x2 - x - 3
= 2x2 - 3x + 2x - 3
= x(2x - 3) + 1(2x - 3)
= (2x - 3)(x + 1)
৭০.
a - 1/a = 3 হলে, a3 - (1/a3) = কত?
  1. 36
  2. - 36
  3. 18
  4. - 18
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 3 হলে, ‍a3 - (1/a3) = কত?

সমাধান:
দেওয়া আছে
a - 1/a = 3

আমরা জানি
a3 - (1/a3) = (a - 1/a)3 + 3.a.1/a.(a - 1/a)
= 33 + 3 × 3
= 27 + 9
= 36
৭১.
‘পদ্মরাগ’ গ্রন্থটির রচিয়তা কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. প্রমথ চৌধুরী
  3. রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. আবুল ফজল
সঠিক উত্তর:
রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ'। এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

⇒ তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো। কেননা উপন্যাসের গাঁথুনি এখানে নেই, শিল্প হিসেবেও অসফল। তবে ‘পদ্মরাগে’র মূল্য অন্যত্র। প্রথমত কোনো মুসলিম নারীর রচনা; দ্বিতীয়ত মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না ; তৃতীয়ত অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত আছে এ জন্যে।
এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
• ‘পদ্মরাগ’ গ্রন্থটি উৎসর্গ করা হয় রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিমকে।

-------------------------
রোকেয়া সাখাওয়াত হোসেন:
• নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে
বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম  বা মুসলিম মহিলা সমিতি। 
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন  নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land  বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 
 
 রোকেয়ার উলে­খযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,  
- Sultana’s Dream (নকশাধর্মী রচনা),
- পদ্মরাগ (উপন্যাস),
- অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, প্রভৃতি।
- এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭২.
‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
  1. ঐতিহাসিক নাটক
  2. গল্প
  3. উপন্যাস
  4. ভ্রমণ কাহিনী
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
⇒ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর কৈশোর ও প্রথম যৌবন কাটে ভাগলপুরে মাতুলালয়ে। 
-  শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
- দেবদাস, পল্লী সমাজ ও দত্তা তাঁর রচিত উপন্যাস।

⇒ পথের দাবী:
• 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৬ সালে।
• এটি স্বদেশী বিপ্লবীদের হাতে হাতে থাকতো। কাহিনির পটভূমিকা ব্রহ্মদেশ। কারো এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী এই উপন্যাসের প্রধান চরিত্র। কারো মতে সব্যসাচী চরিত্রে বিপ্লবী রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। নিঃসন্দেহে এই কাহিনিতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা এবং সশস্ত্র বিপ্লবকে আন্তরিক সমর্থন আছে।

• গ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক নিষিদ্ধ হয়। নান্দনিক মানদণ্ডে ‘পথের দাবী' উৎকৃষ্ট সাহিত্য কিনা এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে এ উপন্যাস উদ্দীপকের ভূমিকা রাখে।

•  ‘আমি বিপ্লবী, ভারতের স্বাধীনতাই আমার একমাত্র কাম্য,আমার একটি মাত্র সাধনা।' আমার একটিমাত্র এই বক্তব্য ছিল উপন্যাসের শেষে। ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এই গ্রন্থ বিশেষ গুরুত্বপূর্ণ।

• 'বঙ্গবাণী' পত্রিকায় ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে 'পথের দাবী’ ধারাবাহিকরূপে প্রকাশিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৩.
কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?
  1. ডিউই
  2. মন্টেসরী
  3. ফ্রোয়েবল
  4. পেস্তালৎসী
সঠিক উত্তর:
ফ্রোয়েবল
উত্তর
সঠিক উত্তর:
ফ্রোয়েবল
ব্যাখ্যা
কিন্ডার গার্টেন:
- কিন্ডার গার্টেন (kindergarten) একটি জার্মান শব্দ অর্থাৎ জার্মানি থেকে এসেছে।
- কিন্ডার গার্টেন শব্দের অর্থ হচ্ছে ‘শিশুদের বাগান‘।
- কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা Friedrich Froebel.
- তিনি ১৮৩৭ সালে Garden of Children নামে প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন।
- কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম পদ্ধতি হচ্ছে কোমল মতি বাচ্চাদের খেলার ছলে তাদেরকে শিক্ষা প্রদান করা।
- কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চাদের খেলাধুলার পরিবেশকে বেশি প্রাধান্য দেয়া হয় এবং খেলার ছলে বাচ্চাদেরকে গণিত, বিজ্ঞান, নৈতিক শিক্ষা, সমাজে কার সাথে কি আচরণ করতে হবে এগুলো শেখানো হয়।
- শিশুরা খেলতে খেলতে শিখার নামই হচ্ছে কিন্ডারগার্টেন।

উৎস: Britannica.
৭৪.
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
  1. রম
  2. র‍্যাম
  3. অপারেটিং সিস্টেম
  4. হার্ডওয়্যার
সঠিক উত্তর:
র‍্যাম
উত্তর
সঠিক উত্তর:
র‍্যাম
ব্যাখ্যা
RAM: 
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory. 
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়। 
- এটি একটি অস্থায়ী মেমোরি। 
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে। 
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে। 
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
The elephant has great strength এখানে 'elephant' হচ্ছে-
  1. Proper noun
  2. Common noun
  3. Collective noun
  4. Material noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
♦ Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- এটি যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

- যেহেতু, 'elephant' দ্বারা পুরো হাতি সম্প্রদায় এর প্রত্যেকটির সাধারণ নাম বুঝায় বোঝায় তাই এটি Common Noun.
৭৬.
Farida is a good girl এখানে girl শব্দটি কোন প্রকারের noun?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Material
সঠিক উত্তর:
Common
উত্তর
সঠিক উত্তর:
Common
ব্যাখ্যা
♦ Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে।
- এটি যদিও সাধারণ নাম বুঝায় তবুও এটি স্বাভাবিকভাবে singular noun বা একবচন হয়ে থাকে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

- যেহেতু, 'girl' দ্বারা পুরো বালিকা সম্প্রদায় এর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় বোঝায় তাই এটি Common Noun.
৭৭.
মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?
  1. 9 বছর
  2. 10 বছর
  3. 12 বছর
  4. 13 বছর
সঠিক উত্তর:
12 বছর
উত্তর
সঠিক উত্তর:
12 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা থেকে মেয়ে 18 বছরের ছোট। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি 54 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর 
∴ মায়ের বয়স = (x + 18) বছর 

শর্তমতে,
(x + 6) + (x + 18 + 6) = 54
বা, x + 6 + x + 24 = 54
বা, 2x + 30 = 54 
বা, 2x = 54 - 30 
বা, 2x = 24
বা, x = 24/2
∴ x = 12

∴ মেয়ের বর্তমান বয়স = 12 বছর। 
৭৮.
15 - 5x = 24 - 8x কে সমাধান করলে x এর মান হবে-
  1. 0
  2. 2
  3. 3
  4. - 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: 15 - 5x = 24 - 8x কে সমাধান করলে x এর মান হবে-

সমাধান:
15 - 5x = 24 - 8x
বা, 8x - 5x = 24 - 15
বা, 3x = 9
∴ x = 3
৭৯.
মেঘনা নদী দেবো পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যবো আমার ।-
উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?
  1. সুফিয়া কামাল
  2. জসীমউদ্দীন
  3. আহসান হাবীব
  4. শামসুর রহমান
সঠিক উত্তর:
শামসুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রহমান
ব্যাখ্যা
• আলোচ্য পঙক্তিটি কবি শামসুর রাহমান রচিত 'প্রিয় স্বাধীনতা' কবিতা থেকে নেয়া হয়েছে। 
- কবিতায় উল্লেখিত এই 'পাড়াতলী গাঁয়ে' জন্মগ্রহণ করেন - শামসুর রাহমান। 

প্রিয় স্বাধীনতা
– শামসুর রাহমান
মেঘনা নদী দেব পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাহাড়তলী গাঁয়ে।

==============
⇒ শামসুর রাহমান:
- কবি, সাংবাদিক শামসুর রহমান ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। 
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

- প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত 'সোনার বাংলা' পত্রিকায়। 
- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য - "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"- এর প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে।
- তাঁর অত্যন্ত জনপ্রিয় কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’।

- যুদ্ধকালীন লেখা কবিতাগুচ্ছ মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ নামে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- একাত্তরের মুক্তিযুদ্ধের ফসল অজস্র গল্প, উপন্যাস কবিতার মধ্যে ‘বন্দী শিবির থেকে’র কবিতাগুচ্ছ এক অনন্য মর্যাদার অধিকারী।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- রােদ্র করােটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালােকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শােকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
৮০.
‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’ -
এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
  1. কাজী নজরুল ইসলাম
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. বিদ্যাপতি
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

- উল্লেখিত লাইনদ্বয় কাজী নজরুল ইসলামের 'দারিদ্র্য' কবিতার অন্তর্গত।
- 'দারিদ্র' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- ‘সিন্ধু হিন্দোল’ ১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- মোট ১৯টি কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে।


⇒ কাজী নজরুল ইসলাম: 
- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।  
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’। 
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’। 
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি।

 কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ: 
- অগ্নিবীণা, 
- বিষের বাঁশি, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী, 
- সর্বহারা, 
- ঝিঙে ফুল, 
- ফণি-মনসা, 
- জিঞ্জির, 
- সন্ধ্যা, 
- নতুন চাঁদ, 
- প্রলয় শিখা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।