পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
পরীক্ষা - ১৩: রিভিশন - মিক্সড মডেল টেস্ট [১০০ নম্বর] বিষয়ের নাম: i) বাংলা সাহিত্য ও ব্যাকরণ - ২০; ii) ইংরেজি সাহিত্য ও গ্রামার - ২০; iii) গণিত ও মানসিক দক্ষতা - ২০; iv) বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - ২০ v) সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিকসহ সংশ্লিষ্ট) - ২০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা’ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ভারতী
  2. সাধনা
  3. বঙ্গদূত
  4. সবুজপত্র
ব্যাখ্যা
⇒ প্রমথ চৌধুরী:
• বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
- বাংলা কাব্যের সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন। 
- ‘তেল নুন লকড়ি’ প্রমথ চৌধুরীর একটি প্রবন্ধগ্রন্থ। 

• প্রমথ চৌধুরী প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- বীরবলের হালখাতা,
- তেল নুন লকড়ি ইত্যাদি।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘বুদ্ধ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. বুধ্+ত
  2. বুদ্+ধ
  3. বুধ্+অ
  4. বুদ্+অধ
ব্যাখ্যা
সন্ধি শব্দ গঠনের একটি পদ্ধতি। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ‘বর্ণদ্বয়ের মিলনকে সন্ধি বলে।’ পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ একটি বর্ণে পরিণত হলে সন্ধি হয়। কতকগুলো নিয়ম মেনে দুটি বর্ণ যখন মিলিত হয় তখন কখনো কখনো একটি বর্ণ লোপ পায় অথবা আরেকটি নতুন বর্ণের সৃষ্টি হয়। এ মিলনে ধ্বনির ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন ঘটে। যেমন-

• ধ্বনি বিকৃত: সাধারণ সন্ধির ক্ষেত্রে তিন ধরণের ধ্বনি বিকৃতি ঘটে। যেমন-
ক. আদ্যধ্বনি বিকৃতি: জগৎ+ময় = জগন্ময়; এখানে পূর্বপদের ‘ৎ’ বিকৃত হয়ে ন-তে পরিণত হয়েছে।

খ. পরধ্বনি বিকৃতি: বুধ্+ত = বুদ্ধ; পরধ্বনি ত বিকৃত হয়ে দ-তে পরিণত হয়েছে।

গ.উভয় ধ্বনির বিকৃতি: উৎ+হরণ = উদ্ধরণ; এখানে পূর্বধ্বনি ‘ৎ’ রূপান্তরিত হয়ে ‘দ’; পরধ্বনি হ রূপান্তরিত হয়ে ধ হয়েছে এবং শেষে দ্ধ যুক্তব্যঞ্জন পরিণত হয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদও ড. মোহাম্মদ আমীন।
.
‘রজনিকান্ত’ কোন ভাষার শব্দ?
  1. হিন্দি
  2. দেশি
  3. সংস্কৃত
  4. ফারসি
ব্যাখ্যা
• রজনিকান্ত,
- সংস্কৃত শব্দ।
-  প্রকৃত প্রত্যয় = [রজনি+কান্ত]
অর্থ: চন্দ্র, চাঁদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বাক্যের দ্বারা কৃতকলহ’ এক কথায় বলে-
  1. বচসা
  2. বাগ্মী
  3. রবাহূত
  4. বাচাল
ব্যাখ্যা
• ‘বাক্যের দ্বারা কৃতকলহ’ এক কথায় বলে - বচসা।

অন্যান্য শব্দের এক কথায় প্রকাশ হচ্ছে:
• ‘যে বেশি কথা বলে’ এক কথায় বলে - বাচাল।
• ‘বচনে কুশল’ এক কথায় বলে - বাগ্মী।
• ‘যে রব শুনে এসেছে’ এক কথায় বলে - রবাহূত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু/ এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু! - ধূমকেতু কবিতায় এই লাইনটি কতবার এসেছে?
  1. ৩ বার
  2. ৫ বার
  3. ৪ বার
  4. ৬ বার
ব্যাখ্যা

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু! - ধূমকেতু কবিতায় উদ্ধৃত লাইনটি ৪ বার উল্লেখ করা হয়েছে।

⇒ ‘ধূমকেতু’ কবিতা:
‘ধূমকেতু’ নজরুলের আরেকটি বিখ্যাত কবিতা। এ কবিতায় নজরুলের ‘কবিসত্তার স্বরূপ প্রতিবিম্বিত’। ‘রাজনৈতিক চেতনার একটি বিশেষ উত্তেজনাময় অধ্যায়ে ‘ধূমকেতু’ কবিতাটির জন্ম।
- নজরুলের ‘ধূমকেতু’র সূচনা হয় ১৯২২ সালে।
- ‘ধুমকেতু’ অগ্নিবীনা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা।

⇒ ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ:
• কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা।
• এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
• এতে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতা গুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধূমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

ধূমকেতু কবিতার কিছু পঙক্তি হলো:

 ধূমকেতু
- কাজী নজরুল ইসলাম

আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব
হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!
সাত সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,
মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।
আমি অশিব তিক্ত অভিশাপ,
আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার-
আর মর্তে সাহারা-গোবি-ছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ! (সংক্ষিপ্ত)

উৎস:  ধূমকেতু কবিতা; লাইভ এমসিকিউ লেকচার; কালের কণ্ঠ রিপোর্ট।

.
'নিষেধ' অর্থে 'নি' উপসর্গের ব্যবহার ঘটেছে কোন শব্দে ?
  1. নিবারণ
  2. নিবৃত্তি
  3. নিষ্কলুষ
  4. নিদাঘ
ব্যাখ্যা
• 'নি' উপসর্গের ব্যবহার:
- 'নিশ্চয়' অর্থে 'নি' উপসর্গ - নির্ণয়, নিবারণ।
- 'নিষেধ' অর্থে 'নি' উপসর্গ - নিবৃত্তি।
- 'আতিশয্য' অর্থে 'নি' উপসর্গ - নিদাঘ, নিদারুন।
- 'অভাব' অর্থে 'নি' উপসর্গের ব্যবহার - নিষ্কলুষ, নিষ্কাম।
-----------------
আ, সু, বি, নি- এ চারটি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় উপসর্গের মধ্যে পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়।
যেমন-
• আকাঠা, সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। সুতরাং এই শব্দসমূহের আ, সু, বি, নি হলাে বাংলা উপসর্গ।
• আবার আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। এখানের আ, সু, বি, নি তৎসম উপসর্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ধাতুর সাথে প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. রক্ষ
  2. বিগড়
  3. বন্ধ
  4. পাঠ্য
ব্যাখ্যা
• ‘পঠ্’ সংস্কৃত ধাতুর সাথে প্রত্যয় যোগে গঠিত শব্দ - পাঠ্য।

অন্যদিকে,
- ‘বন্ধ্’ ও ‘রক্ষ’ সংস্কৃত ধাতুর উদাহরণ।
-  ‘বিগড়’ নষ্ট হওয়া অর্থে বিদেশি ধাতুর উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
‘আমার যত গ্লানি’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. শওকত আলী
  3. সৈয়দ শামসুল হক
  4. রশীদ করীম
ব্যাখ্যা
⇒ ‘আমার যত গ্লানি’ উপন্যাস:
• রশীদ করীম (১৯২৫-২০১১) বাংলাদেশের প্রথিতযশা ঔপন্যাসিক। তাঁর প্রথম উপন্যাস উত্তম পুরুষ।
• রশীদ করীমের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আমার যত গ্লানি’ (১৯৭৩)।
• উপন্যাসে এরফান চরিত্রের প্রেক্ষণবিন্দু দিয়ে পাকিস্তান কায়েম থেকে শাসক গোষ্ঠীর শোষণ নিপীড়ন এবং সত্তরের নির্বাচন-উত্তরকালে ভূমিধস বিজয়ী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরে ইয়াহিয়া-ভুট্টোর অনীহা, আলোচনার নামে সময় ক্ষেপণ এবং ঘুমন্ত বাঙালির ওপর বর্বর আক্রমণের চিত্র শহর ও গ্রাম জীবনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

উৎস: যুগান্তর সংবাদপত্র প্রতিবেদন; বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
নিচের কোন প্রকৃত-প্রত্যয়টি সঠিক নয়?
  1. √দা + অ = দায়
  2. √দৃশ্ + অনীয় = দর্শনীয়
  3. √দৈন + ইক = দৈনিক
  4. √নন্দি + অন = নন্দন
ব্যাখ্যা
• 'দৈনিক' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়: দিন + ইক = দৈনিক।
- 'দৈনিক' শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। 

অন্যদিকে,
- 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়: √নন্দি+অন। 
- 'দর্শনীয়' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়: √দৃশ্ + অনীয়।
- 'দাপট' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় = √দা + অ = দায়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘ওরা দস্যি ছেলের দল।’- বাক্যে ‘ওরা’ কোন ধরনের সর্বনাম পদ?
  1. নির্দেশক সর্বনাম
  2. অনির্দষ্ট সর্বনাম
  3. আত্মবাচক সর্বনাম
  4. সাকুল্যবাচক সর্বনাম
ব্যাখ্যা
• ‘ওরা দস্যি ছেলের দল।’- বাক্যে ‘ওরা’ নির্দেশক সর্বনাম পদের উদাহরণ।

⇒ সর্বনাম:
 বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকেই সর্বনাম পদ বলে। সর্বনাম পদগুলোকে মূলত ৯ ভাগে ভাগ করা যায়।
যথা:
১. ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে বসে। যেমন-  আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা।

২. আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোরদিয়ে বোঝানোর জন্য এ ধরণের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন- স্বয়ং, নিজ, খোদ, আপনি।

৩. নির্দেশক সর্বনাম: যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে  নির্দেশক সর্বনাম বলে। যেমন:
নিকট নির্দেশক- এ, এই, এরা, ইহারা, ইনি।
দূর নির্দেশক- ও, ওই, ওরা, উনি।

৪. অনির্দষ্ট সর্বনাম: অনির্দষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন- কেউ, কোথাও, কিছু, একজন।

৫. প্রশ্নবাচক সর্বনাম: প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন- কে, কারা, কাকে, কার, কী ইত্যাদি।

৬. সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন- যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।

৭. পারস্পারিক সর্বনাম: দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয় । যেমন- পরস্পর, নিজেরা নিজেরা ইত্যাদি।

৮. সকলবাচক/সাকুল্যবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন- সব, সকল, সমুদয়, তাবৎ, সমস্ত ইত্যাদি।

৯. অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

- তবে পুরাতন বই অনুযায়ী সর্বনাম ১০ প্রকার। ১০ নম্বরটি হলো- ব্যতিহারিক সর্বনাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ ও ২০১৯ সংস্করণ)।
১১.
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত শতাব্দীতে?
  1. বিংশ শতাব্দী
  2. ঊনবিংশ শতাব্দী
  3. অষ্টাদশ শতাব্দী
  4. সপ্তদশ শতাব্দী
ব্যাখ্যা
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- অপরদিকে, ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

⇒ সালের ভিত্তিতে শতাব্দী হলো:
• ১৯০১-২০০০ সাল পর্যন্ত সময় হচ্ছে বিংশ শতাব্দী।
• ১৮০১-১৯০০ সাল পর্যন্ত সময়কে ঊনবিংশ শতাব্দী বলে।
• ১৭০১-১৮০০ সাল পর্যন্ত সময়কে অষ্টাদশ শতাব্দী বলে।
• ১৬০১-১৭০০ সাল পর্যন্ত সময়কে সপ্তদশ শতাব্দী বলে।

• অতএব,  ড. হরপ্রসাদ শাস্ত্রী কতৃক চর্যাপদ আবিষ্কার/উদ্ধারের সময় কাল হচ্ছে বিংশ শতাব্দী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
কোন বানানটি সঠিক নয়?
  1. উৎপীড়ন
  2. উচ্ছৃঙ্খল
  3. উচ্ছাস
  4. উজ্জ্বল
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - উচ্ছাস।
• শুদ্ধ বানান - উচ্ছ্বাস।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [উৎ+√শ্বস্+অ]
অর্থ: প্রবল ভাবাবেগ, উল্লাস, বিকাশ, স্ফুরণ, স্ফীতি।

অন্যদিকে,
উৎপীড়ন, উচ্ছৃঙ্খল এবং উজ্জ্বল শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
‘বিশ্ব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ইন্দু
  2. রিষ
  3. ইষ্ট
  4. ইলা
ব্যাখ্যা
⇒ বিশ্ব/পৃথিবী শব্দের সমার্থক শব্দ হচ্ছে- ইলা।

• ‘পৃথিবী’র অন্যান্য সমার্থক শব্দ হলো: ধরণি, ধরিত্রী, ধরা, বসুন্ধরা , দুনিয়া, ভূজগৎ, অবনী।

অন্যদিকে,
‘চাঁদ’ এর সমার্থক শব্দ - ইন্দু।
‘আত্মীয়’ শব্দের সমার্থক শব্দ - ইষ্ট।
‘ঈর্ষা’ শব্দের সমার্থক শব্দ - রিষ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৪.
Which of the following is the synonym of 'Paucity'?
  1. ক) Decisive
  2. খ) Scarcity
  3. গ) Enough
  4. ঘ) Abundance
ব্যাখ্যা
♦ Paucity: (noun)
English Meaning: The condition of having very little or not enough of something.
Bangla Meaning: [Uncountable noun] (আনুষ্ঠানিক) পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।

Synonyms: Scarcity (দুষ্প্রাপ্যতা; আকাল), Insufficiency (অপর্যাপ্ততা), Shortage (কমতি; ঘাটতি), Dearth (অভাব, কমতি), Deficit (ঘাটতি, আকাল)। 
Antonyms: Abundance (প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য; অতিপ্রাচুর্য), Teemingness, Sufficiency (পর্যাপ্ততা), Plenty (প্রচুর), Enough (যথেষ্ট)।  

Example Sentence: 
1. There is a paucity of information on the ingredients of many cosmetics.
2. There is at present a paucity of evaluations of disease management programs. 

অন্য অপশন,
- Decisive (নিশ্চায়ক; সুস্পষ্ট)

Source: Live MCQ Lecture.
১৫.
"So when are you two going to tie the knot?" Here the phrase 'tie the knot' means -
  1. To tie the rope
  2. Start to act or behave in a better or more responsible way.
  3. Keeping a sincere promise.
  4. To get married.
ব্যাখ্যা
♦ Tie the knot
English Meaning: to get married.
Bangla Meaning: বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া

Ex. Sentence: So when are you two going to tie the knot?
Bangla Meaning: তোমরা দুজনে কখন বিয়ে করছো?

অন্য অপশন,
- True to your word
English Meaning: keeping a sincere promise.
Bangla Meaning: কথা রাখা

- Turn over a new leaf
English Meaning: start to act or behave in a better or more responsible way.
Bangla Meaning: নতুনভাবে বা উন্নততর জীবন শুরু করা / দায়িত্বশীল হওয়া

- To tie the rope: অপ্রাসঙ্গিক। 

Source: Live MCQ Lecture.
১৬.
What kind of literary work is 'The Silent Women'?
  1. Novel
  2. Play
  3. Short story
  4. Essay
ব্যাখ্যা
The Silent Women:
- এটি Ben Jonson রচিত। 
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman

• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

• Famous works:  
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Masque of Blackness,
- The Poetaster,
- Volpone.
১৭.
William Blake was a poet from -
  1. Modern period
  2. Renaissance period
  3. Romantic period
  4. Victorian period
ব্যাখ্যা
♦ William Blake: 
- তিনি ২৮ নভেম্বর ১৭৫৭ সালে London, England এ জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে একজন engraver, artist, poet, author.

- He is one of the greatest romantic poets in English Literature.
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল: engraver (খোদাই কাজ করে যে) and watercolor artist.
- তিনি খোদাই করে ছবি তৈরী করতেন। তার আঁকা ছবি গুলো অদ্ভুত এবং ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতে প্রবৃত্ত হোন।

• Some notable work:
- A Vision of the Last Judgment,
- Auguries of Innocence,
- Jerusalem: The Emanation of the Giant Albion,
- London,
- Milton,
- Songs of Experience,
- Songs of Innocence.

Source: Encyclopedia Britannica
১৮.
Who is the author of the famous literary creation 'Twelfth Night'?
  1. William Shakespeare
  2. George Bernard Shaw
  3. Samuel Beckett
  4. Tennessee Williams
ব্যাখ্যা
♦ Twelfth Night:
- এটি Shakespeare লিখিত একটি নাটক।
- Twelfth Night, in full Twelfth Night; or, What You Will.
- 5acts বিশিষ্ট একটি comedy.
- One of Shakespeare’s finest comedies, Twelfth Night precedes the great tragedies and problem plays in order of composition.

• William Shakespeare:
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time. 

• Notable works: 
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

• Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

Source: britannica.com
১৯.
Shelley's literary work 'Adonis' is a/an -
  1. Sonnet
  2. Elegy
  3. Lyric
  4. Ode
ব্যাখ্যা
♦ Adonis: 
- এটি Shelley রচিত একটি কবিতা।
- এই কবিতাটি হলো একটি pastoral elegy.
- এই ধরনের কবিতাগুলোর মূল বৈশিষ্ট্য হলো মৃত্যু এবং গ্রামীণ পরিবেশের বর্ণনা।
- Shelley তার বন্ধু John Keats এর মৃত্যুতে শোক প্রকাশ করে এই কবিতাটি লিখেছিলেন।

- গ্রীক পূরানকাহিনী অনুযায়ী Adonais একজন তরুন বীরের নাম।
- এই কবিতাকে John Milton এর Lycidas কবিতার সাথে তুলনা দেয়া হয়।
- কবিতায় দেখা যায়, John Keats এর মৃত্যুতে শোক প্রকাশ করছে প্রকৃতি, দেবতাদের আহবান করা হচ্ছে যেন তারাও শোক প্রকাশ করে।

• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

• Some notable work:
- Adonais,
- Mont Blanc,
- Ode to the West Wind,
- Ozymandias,
- Peter Bell the Third,
- Prometheus Unbound,
- Queen Mab,
- Rosalind and Helen,
- The Cenci,
- The Cloud,
- The Masque of Anarchy.

Source: Britannica
২০.
She rarely complains, even when faced with difficult situations. Here 'rarely' is -
  1. Noun
  2. Pronoun
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
♦ Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। 

• উল্লেখিত বাক্যে 'rarely' হলো Adverb of frequency.

• Adverb of frequency: 
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।

• প্রশ্নে উল্লেখিত 'rarely' শব্দটির অর্থ 'কদাচিৎ'।
- Adverb of frequency describes how often an action happens.
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.
২১.
Change the voice: Did she respect the elderly people? 
  1. Were the elderly people respected by her?
  2. Were the elderly people is respected by her?
  3. Does she respect the elderly people? 
  4. Was the elderly people respected by her?
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:

• Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।
- Active Voice এ Auxiliary Verb হিসেবে did থাকলে Passive Voice এ এটাকে বাদ দিয়ে তার জায়গায় was/ were বসে আর মূল Verb এর Past Participle বসে।


• সুতরাং নিয়মানুযায়ী, 
Active voice: Did he respect the elderly people? 
Passive voice: Were the elderly people respected by him?
২২.
Choose the correct one:
  1. Spare the rod and spoil the soul.
  2. Spare the soul and spoil the child.
  3. Spare the evil and spoil the soul.
  4. Spare the rod and spoil the child.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে proverb এর উপর। 
- সঠিক proverb টি হলো - Spare the rod and spoil the child.

• Spare the rod and spoil the child.
Meaning: শিশুকে শাস্তি না-দিলে তার স্বভাব নষ্ট হয়ে যায়।
২৩.
Choose the determiner in the sentence: Most of the employees are attending the company's annual meeting.
  1. Most of the
  2. employees
  3. attending the company's
  4. meeting
ব্যাখ্যা
♦ Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun/pronoun কে determine করা।
- সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে।

• প্রদত্ত বাক্যে determiner হিসেবে most of the ব্যবহৃত হয়েছে যা employees কে determine করেছে।
২৪.
The book which was published last year got a good market. (simple)
  1. The book which had published last year got a good market.
  2. The book was published last year got a good market.
  3. The book published last year got a good market.
  4. The book is published last year got a good market.
ব্যাখ্যা
♦ Complex to simple sentence:

• Subject + relative pronoun + past participle যুক্ত এর ক্ষেত্রে,
- প্রথমে Subject বসে।
- relative pronoun উঠে যায়।
- auxiliary verb উঠে যায়।
- sentence এর বাকি অংশ বসে।

Structure: প্রথমে Subject + relative pronoun উঠে যায় + auxiliary verb উঠে যায় + sentence এর বাকি অংশ বসে।

• The book + relative pronoun which উঠে যায় + auxiliary verb was উঠে যায় + published last year got a good market.

উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর - The book published last year got a good market.

Source: Advanced Learner's HSC by Chowdhury & Hossain.
২৫.
Select the one-word substitution for the given sentence: The arrangement of events or dates in the order of their occurrence -
  1. Autocracy
  2. Chronology
  3. Anarchy
  4. Axiom
ব্যাখ্যা
♦ Chronology
English meaning: The arrangement of events or dates in the order of their occurrence.
Bangla meaning: ঘটনাপঞ্জির কালানুক্রমিক গ্রন্থনা; কালনির্ঘন্ট।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো হলো:
- Anarchy: A state of disorder due to absence or non-recognition of authority or other controlling systems.
- Autocracy: A system of government by one person with absolute power.
- Axiom: A statement or proposition on which an abstractly defined structure is based.
২৬.
The teacher would often frown _____ students who didn't complete their homework.
  1. with
  2. in
  3. to
  4. at
ব্যাখ্যা
♦ Frown at:
English meaning: as in disliked.
Bangla meaning: ভ্রকুটি করা।
Example sentence: The teacher frowned at the boy who made noise in the class.

• Appropriate preposition এর ক্ষেত্রে, 'ভ্রকুটি করা' অর্থ বোঝাতে Frown এর সাথে at বসে।
- তাই শূন্যস্থানে at বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৭.
যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x3 - y3 + 8(x + y)2 এর মান কত?
  1. 1064
  2. 1304
  3. 1144
  4. 1024
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - y = 8 এবং xy = 5 হয়, তবে x3 - y3 + 8(x + y)2 এর মান কত?

সমাধান:
x3 - y3 + 8(x + y)2
= (x - y)3 + 3xy(x - y) + 8{(x - y)2 + 4xy}
= (8)3 + (3 × 5 × 8) + 8{82 + (4 × 5)}
= 83 + (15 × 8) + 8(64 + 20)
= 83+ (15 × 8) + (8 × 84)
= 8(82 + 15 + 84)
= 8(64 + 15 + 84)
= 8 × 163
= 1304
২৮.
53, 53, 40, 40, 27, 27, ..... ধারাটির পরবর্তী পদ কোনটি?
  1. 14
  2. 12
  3. 11
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: 53, 53, 40, 40, 27, 27, ..... ধারাটির পরবর্তী পদ কোনটি?

সমাধান:
53 - 40 = 13
40 - 27 = 13
প্রদত্ত ধারায়, প্রতিটি সংখ্যা পুনরাবৃত্তি হয়, তারপর 13 বিয়োগ করে পরবর্তী সংখ্যা আনা হয়।

∴ পরবর্তী সংখ্যা হবে 27 - 13 = 14
২৯.
হাবিব পশ্চিমদিকে ৫ কি.মি. গেল। তারপর বামদিকে ৩ কি.মি. গেল। তারপর ডানদিকে ৯ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৩ কি.মি. গেল। সে শুরুর অবস্থান থেকে এখন কত দূরে অবস্থান করছে?
  1. ২০ কি.মি.
  2. ১৭ কি.মি.
  3. ১৪ কি.মি.
  4. ১১ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: হাবিব পশ্চিমদিকে ৫ কি.মি. গেল। তারপর বামদিকে ৩ কি.মি. গেল। তারপর ডানদিকে ৯ কি.মি. গেল। তারপর সে উত্তরদিকে ৩ কি.মি. গেল। সে শুরুর অবস্থান থেকে এখন কত দূরে অবস্থান করছে?

সমাধান:

হাবিবের শুরু ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হবে ৫ + ৯ = ১৪ কি.মি.।
৩০.
সৌরভ ৬০০০ টাকার পণ্য ক্রয়করে ১/২ অংশ পণ্য ১০% লাভে বিক্রয় করলো। সর্বমোট শতকরা ২৫% লাভ করতে হলে বাকি পণ্যগুলো তাকে কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ৩৩০০ টাকা
  2. ৩৫০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৪২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সৌরভ ৬০০০ টাকার পণ্য ক্রয়করে ১/২ অংশ পণ্য ১০% লাভে বিক্রয় করলো। সর্বমোট শতকরা ২৫% লাভ করতে হলে বাকি পণ্যগুলো তাকে কত টাকায় বিক্রয় করতে হবে?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা 
∴ক্রয়মূল্য ৬০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৬০০০ × ১২৫)/১০০
= ৭৫০০ টাকা 

১/২ অংশ পণ্য অর্থাৎ,
৩০০০ টাকার পণ্যের ১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ক্রয়মূল্য ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৩০০০ × ১১০)/১০০
= ৩৩০০ টাকা 

∴ বাকি ৩০০০ টাকার পণ্য বিক্রয় করতে হবে = (৭৫০০ - ৩৩০০) টাকা 
= ৪২০০ টাকা 
৩১.
22x + 1 = 128 হলে 3x + 1 এর মান কত?
  1. 81
  2. 243
  3. 27
  4. 2187
ব্যাখ্যা
প্রশ্ন: 22x + 1 = 128 হলে 3x + 1 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
22x + 1 = 128
⇒ 22x + 1 = 27
∴ 2x + 1 = 7 [ax = ay হলে x = y hoy]
⇒ 2x = 7 - 1
⇒ 2x = 6
∴ x = 3

এখন,
3x + 1
= 33 + 1
= 34
= 81
৩২.
১০টি চেয়ারের মূল্য ৪টি টেবিলের মূল্যের সমান। ১৫টি চেয়ার ও ২টি টেবিলের মূল্য একত্রে ৪০০০ টাকা হলে, ১২টি চেয়ার ও ৩টি টেবিলের মূল্য একত্রে কত হবে?
  1. ৩৫০০ টাকা
  2. ৩৯০০ টাকা
  3. ৩৮৪০ টাকা
  4. ৩৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি চেয়ারের মূল্য ৪টি টেবিলের মূল্যের সমান। ১৫টি চেয়ার ও ২টি টেবিলের মূল্য একত্রে ৪০০০ টাকা হলে, ১২টি চেয়ার ও ৩টি টেবিলের মূল্য একত্রে কত হবে?

সমাধান: 
ধরি,
১টি চেয়ারের মূল্য ক টাকা 
১টি টেবিলের মূল্য খ টাকা 

∴ ১০ক = ৪খ 
বা, ৫ক = ২খ
∴ খ = (৫ক)/২ ............(১)

আবার,
১৫ক + ২খ = ৪০০০
বা, ১৫ক + ২ × {(৫ক)/২} = ৪০০০
বা, ১৫ক + ৫ক = ৪০০০
বা, ২০ক = ৪০০০
∴ ক = ২০০ 

(১) নং হতে পাই,
খ = (৫ × ২০০)/২ = ৫০০

∴ ১২টি চেয়ার ও ৩টি টেবিলের মূল্য একত্রে = ১২ × ২০০ + ৩ × ৫০০ = ২৪০০ + ১৫০০ টাকা 
= ৩৯০০ টাকা 
৩৩.
নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?

সমাধান:

১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৮টি
২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪, ৯১০) আছে ২টি
৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪২, ৭৯১০) আছে ২টি
৬টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪২৬৭৮, ১২৫৭৯১০) আছে ২টি 

∴ মোট ত্রিভুজ আছে ৮ + ২ + ২ + ২ = ১৪টি
৩৪.
  1. 8
  2. 16
  3. 2√15
  4. 2(√15 + √13)
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:

৩৫.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ১২০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ১৩২০ টাকা
  2. ১৪৫৮ টাকা
  3. ১৪৪০ টাকা
  4. ১৪৫২ টাকা।
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ১২০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐই ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান:
আমরা জানি,
চক্রবৃদ্ধি সুদাসল C = P(1 + r)n
এখানে,
P = ১২০০ টাকা 
r = ১০% = ০.১ 
n = ২ বছর 

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = ১২০০ (১ + ০.১)
= ১২০০ × ১.১ × ১.১ 
= ১৪৫২ টাকা।
৩৬.
A ডিম্বকে ব্যতিক্রমী সংখ্যা কোনটি? 
  1. 12
  2. 36
  3. 42
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: A ডিম্বকে ব্যতিক্রমী সংখ্যা কোনটি? 

সমাধান: 
42 বাদে বাকি 12, 24, 36, 48 সবগুলো 12 এর গুণিতক। 
৩৭.
৫ জন পুরুষ এবং ৪ জন মহিলাকে কত উপায়ে একই সারিতে বসানো যাবে যেন জোড়তম স্থানে কেবলমাত্র মহিলারা বসে?
  1. ২০ উপায়
  2. ২৮৮০ উপায়
  3. ৪৮০ উপায়
  4. ২০০০ উপায়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন পুরুষ এবং ৪ জন মহিলাকে কত উপায়ে একই সারিতে বসানো যাবে যেন জোড়তম স্থানে কেবলমাত্র মহিলারা বসে?

সমাধান:
৫ জন পুরুষ ও ৪ জন মহিলা মিলে = ৫ + ৪ = ৯ জন
সারিতে বসলে জোড়তম স্থান হবে, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম মোট ৪টি 

৪টি স্থানে ৪ জন মহিলাকে বসানো যায় ৪! = ২৪ উপায়ে
বাকি ৫টি স্থানে ৫ জন পুরুষকে বসানো যায় ৫! = ১২০ উপায়ে

∴ মোট উপায় = ২৪ × ১২০ = ২৮৮০ 
৩৮.
চিত্রে m1 ও m2  ভারদ্বয় ভারসাম্য অবস্থায় আছে। যদি x : y = 2 : 3 হয়, তাহলে m1 : m2 = কত?
  1. 2 : 3
  2. 1 : 2
  3. 2 : 1
  4. 3 : 2
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে m1 ও m2  ভারদ্বয় ভারসাম্য অবস্থায় আছে। যদি x : y = 2 : 3 হয়, তাহলে m1 : m2 = কত?

সমাধান:
ধরি,
x = 2a
y = 3a
ভারসাম্য অবস্থায় থাকলে,
m1 × (2a) = m2 × (3a)
বা, m1/m2 = (3a)/(2a)
বা, m1/m2 = 3/2
∴ m1 : m2 = 3 : 2
৩৯.
যদি ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বুধবার হয়, তাহলে ৬ অক্টোবর, ২০২৩ তারিখ কী বার হবে?
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. শনিবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বুধবার হয়, তাহলে ৬ অক্টোবর, ২০২৩ তারিখ কী বার হবে?

সমাধান:
৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের পর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত মোট দিন (৩০ - ৬) = ২৪ দিন
১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দিন ৬ দিন 

∴ মোট দিন = ২৪ + ৬ = ৩০ দিন 

এখন,
৩০ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ২

∴  ৬ অক্টোবর, ২০২৩ তারিখে বার হবে (বুধবার + ২ দিন) = শুক্রবার 
৪০.
সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২৪ বর্গমিটার
  2. ৪৮ বর্গমিটার
  3. ৯৬ বর্গমিটার
  4. ২৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য ৪ মিটার হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, a = ৪ মিটার
বাহুর সংখ্যা, n = ৬ 

আমরা জানি,
সুষম বহুভুজের ক্ষেত্রফল = {(n × a)/৪} × cot(১৮০°/n)
∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {৬ × ৪)/৪} × cot(১৮০°/৬) বর্গমিটার
= ২৪ × cot৩০° বর্গমিটার
= ২৪√৩ বর্গমিটার

∴ নির্ণেয় ক্ষেত্রফল ২৪√৩  বর্গমিটার।
৪১.
[২ - ৩ × (২ - ৩)- ১]- ১ এর মান নির্ণয় করুন।
  1. - ৫
  2. - ১/৫
  3. ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: [২ - ৩ × (২ - ৩)- ১]- ১ এর মান নির্ণয় করুন।

সমাধান:
[২ - ৩ × (২ - ৩)- ১]- ১
= [২ - ৩ × ( - ১)- ১]- ১
= [২ - ৩ × {১/(- ১)}]- ১
= [২ - ৩ × (- ১)]- ১
= [ ২ + ৩]- ১
= ৫- ১
= ১/৫ 
৪২.
কৌণিক গতির জন্য নিউটন কতটি সূত্র প্রদান করেছেন?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
- কৌণিক গতির ক্ষেত্রেও নিউটনের  তিনটি সূত্র আছে।
নিম্নে সূত্রগুলো বর্ণনা করা হলো:

প্রথম সূত্র:
- বস্তুর ওপর বাহ্যিক টর্ক ক্রিয়া না করলে, স্থির বস্তু স্থির থাকবে এবং ঘূর্ণনরত বস্তু সমকৌণিক বেগে ঘুরতে থাকবে।

দ্বিতীয় সূত্র:
- ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ঐ বস্তুর ওপর প্রকুক্ত টর্কের সমানুপাতিক এবং কৌণিক ভরবেগের এই পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকেই ঘটে।

তৃতীয় সূত্র:
- ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে প্রত্যেক ক্রিয়ামূলক টর্কের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়ামূলক টর্ক আছে। 

উৎস: পদার্থবিজ্ঞান ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
বুলিয়ান উপপাদ্য অনুসারে, A + 1 =?
  1. 0
  2. 1
  3. A
  4. 2
ব্যাখ্যা
সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজেবরার সকল জটিল সমীকরণসমূহের সরল করা হয়।
নিম্নে বুলিয়ান অ্যালজেবরার সাধারণ উপপাদ্যগুলো দেয়া হলো - 



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
মৌলিক ডেটা টাইপ কয় ধরনের?
  1. ২ ধরনের
  2. ৩ ধরনের
  3. ৪ ধরনের
  4. ৫ ধরনের
ব্যাখ্যা
সি ভাষা চার ধরণের ডেটা টাইপ সমর্থন করে: 
১। মৌলিক বা প্রাথমিক বা বিল্ট ইন ডেটা টাইপ: 
- মৌলিক ডেটা টাইপ আবার ৩ ধরনের। 
যথা:
• ক্যারেক্টার, 
• পূর্ণসংখ্যা এবং 
• ভগ্নাংশযুক্ত সংখ্যা। 
২। ব্যবহার কর্তৃক সংজ্ঞায়িত বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, 
৩। ডিরাইভড ডেটা টাইপ, 
৪। ফাঁকা বা এম্পটি ডেটা সেট। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদ্বশ- দ্বাদশ শ্রেণী।
৪৫.
সালফারের যোজনী নয় কোনটি?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৬
ব্যাখ্যা
বিভিন্ন মৌলের পরমাণুসমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে অণু গঠন করে। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়।

সাধারণত সব সময় হাইড্রোজেনের যোজনী এক (1) ধরা হয়। কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ঐ পরমাণু বা H পরমাণু বা Cl পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ঐ মৌলের যোজনী বা যোজ্যতা।

কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যেমন: Fe এর পরিবর্তনশীল যোজনী 2 এবং 3।
- সালফারের পরিবর্তনশীল যোজনী ২, ৪, ৬

উৎস: রসায়ন, নবম - দশম শ্রেণি। 
৪৬.
মিথেন কোন ধরণের যৌগ?
  1. মুক্ত শিকল ও অসম্পৃক্ত যৌগ
  2. বদ্ধ শিকল ও সুষমচাক্রিক যৌগ
  3. বদ্ধ শিকল ও বিষমচাক্রিক যৌগ
  4. মুক্ত শিকল ও সম্পৃক্ত যৌগ
ব্যাখ্যা
জৈব যৌগের শ্রেণিবিভাগ (Classification of Organic Compounds): 
- কার্বন শিকলের গঠনের উপর ভিত্তি করে জৈব যৌগসমূহকে প্রধান দুটি শ্রেণিতে বিভক্ত করা যায়।
যথা-
১। মুক্ত শিকল যৌগ (Open chain compounds), 
২। বদ্ধ শিকল যৌগ (Closed chain or cyclic compounds)। 

১। মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ :
- যে সব জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না তাদেরকে মুক্ত শিকল বা অ্যালিফেটিক জৈব যৌগ বলা হয়।
যেমন- প্রোপেন, ইথিন ইত্যাদি। 

- বন্ধন প্রকৃতি অনুযায়ী অ্যালিফেটিক যৌগসমূহকে দু'ভাগে ভাগ করা হয়।
যথা- (i) সম্পৃক্ত যৌগ ও (ii) অসম্পৃক্ত যৌগ। 

(i) সম্পৃক্ত যৌগ: যে সব যৌগের কার্বন শিকলের কার্বন পরমাণুসমূহ পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে সম্পৃক্ত যৌগ বলে।
যেমন-  মিথেন, ইথানল ইত্যাদি। 

(ii) অসম্পৃক্ত যৌগ: যে সব যৌগের কার্বন শিকলে অন্তত দুটি কার্বন পরমাণু দ্বি-বন্ধন বা ত্রি-বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে তাদেরকে অসম্পৃক্ত যৌগ বলে । যেমন- ইথিন, প্রোপাইন ইত্যাদি। 

২। বদ্ধ শিকল যৌগ:
- যে সব জৈব যৌগের অণুর কার্বন শিকলের দু'প্রান্তের কার্বন নিজেদের মধ্যে সরাসরি যুক্ত হয়ে অথবা অপর মৌলের পরমাণু যেমন- N, O, S ইত্যাদির মাধ্যমে যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে তাদেরকে বদ্ধ শিকল যৌগ বলে।
যেমন- সাইক্লো প্রোপেন। 
- বদ্ধ শিকল যৌগসমূহকে তাদের বলয় গঠনকারী পরমাণুর প্রকৃতির উপর ভিত্তি করে দু'টি উপশ্রেণিতে ভাগ করা যায়। 
যথা- (ক) কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক বা সুষমচাক্রিক যৌগ ও (খ) হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ।

(ক) কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ: যে সব বদ্ধ শিকল যৌগের কাঠামো বলয় কেবলমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত তাদেরকে কার্বোসাইক্লিক যৌগ বলে । যেমন- সাইক্লোপ্রোপেন, বেনজিন ইত্যাদি। 

(খ) হেটারোসাইক্লিক যৌগ: যে সব বদ্ধ শিকল যৌগে কার্বন পরমাণুর সাথে ভিন্ন মৌল যেমন-N, O, S ইত্যাদি যুক্ত হয়ে বলয় গঠন করে তাদেরকে হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ বলে। 
যেমন- ইথিলিন অক্সাইড, থায়োফিন ইত্যাদি। 

উৎস: রসায়ন ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
নিম্নের কোনটি বিশ্বগ্রাম এর উপাদান?
  1. সফট্ওয়্যার
  2. মানুষের সক্ষমতা
  3. হার্ডওয়্যার
  4. সবগুলোই
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা সহজেই বাস্তবায়ন ও এর প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নিচে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ উল্লেখ করা হলো।
যথা-
১। হার্ডওয়্যার (Hardware),
২। সফট্ওয়্যার (Software),
৩। নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity),
৪। ডেটা (Data) এবং
৫। মানুষের সক্ষমতা (Capacity)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৪৮.
E.coli এক ধরনের-
  1. ভাইরাস
  2. শৈবাল
  3. ব্যাকটেরিয়া
  4. ছত্রাক
ব্যাখ্যা
- গ্রিক শব্দ Bakterion = Little rod থেকে ব্যাকটেরিয়া শব্দটি এসেছে।
- যার অর্থ ক্ষুদ্র দন্ড। ব্যাকটেরিয়া (এক বচনে ব্যাকটেরিয়াম) সাধারণত ক্লোরোফিলবিহীন, প্রাককেন্দ্রিক এককোষী ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব।
- গাঠনিক, উপাদান ও পুষ্টি পদ্ধতির জন্য ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয়। 

- ব্যাকটেরিয়া মাটিতে, পানিতে, বাতাসে, জীবদেহের বাইরে এবং ভেতরে বাস করে।
- এমনকি মানুষের অন্ত্রেও ব্যাকটেরিয়া বাস করে।
যেমন- Escherichia coli 
- এরা আমাদেরকে ভিটামিন বি-কমপ্লেক্স সরবরাহ করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
নিচের কোনটি ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে রূপান্তর ঘটায়?
  1. হাব
  2. মডেম
  3. রাউটার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
মডেম:
- মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (DAC - Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (ADC - Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে। 
অর্থাৎ মডেম ডিজিটাল সিগন্যাল ও অ্যানালগ সিগন্যালের মধ্যে রূপান্তর ঘটায়। 

হাব:
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌঁছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়।

রাউটার:
- রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে WAN ডিভাইসও বলা হয় ।
- রাউটার রাউটিং টেবিল ব্যবহার করে উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের জন্য সহজ, নিরাপদ ও কম দূরত্বের পথটি বেছে নেয়।
- রাউটার ডেটা আদান-প্রদানের সময় স্বয়ংক্রিয়ভাবে রাউটিং টেবিল তৈরি করে, যেখানে নেটওয়ার্কের সকল নোডের অ্যাড্রেস এবং পাথ থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫০.
চৌম্বকক্ষেত্রে স্থাপিত কোনো চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ ও চৌম্বক তীব্রতার অনুপাতকে বলা হয় -
  1. চৌম্বক প্রাবল্য
  2. চৌম্বক প্রবেশ্যতা
  3. চৌম্বক গ্রাহিতা
  4. চৌম্বক প্রবণতা
ব্যাখ্যা
♦ চৌম্বক প্রবেশ্যতা (Magnetic permeability): 
- চৌম্বকক্ষেত্রে স্থাপিত কোনো চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ (B) ও চৌম্বক তীব্রতা (H) এর অনুাতকে ঐ পদার্থের চৌম্বক প্রবশ্যেতা বলে।
- একে μ (মিউ) দ্বারা প্রকাশ করা হয় 

- এর একক TmA-1

♦ চৌম্বক প্রাবল্য (Magnetic Intensity): 
- চৌম্বকক্ষেত্রের কোনো চৌম্বক আবেশ এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক প্রাবল্য বা তীব্রতা বলে ।
- একে H দ্বারা প্রকাশ করা হয়।
এর একক Am-1

চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা (Magnetic susceptibiliby): 
- কোনো চৌম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা (I) এবং চৌম্বক তীব্রতা (H) এর অনুপাতকে চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা বলে । 
- এটি একটি এককবিহীন রাশি। 

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
  1. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  2. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  3. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  4. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
আসাদ গেট ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়।

আসাদ গেট:
- শহীদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা।
- আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
- তিনি ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
- তাঁর মৃত্যু ঊনসত্তরের ছাত্র-গণআন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়।

- অনেক জায়গায় জনতা স্বতঃস্ফূর্তভাবে আইয়ুবের নামফলক নামিয়ে আসাদের নাম উৎকীর্ণ করে।
- এভাবে ‘আইয়ুব গেট’ হয়ে যায় ‘আসাদ গেট’, ‘আইয়ুব এভিনিউ’ নামান্তরিত হয়ে হয় ‘আসাদ এভিনিউ’।
- তখন থেকে আসাদের নাম হয়ে ওঠে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের মূর্ত প্রতীক। 

উৎস: বাংলাপিডিয়া।
৫২.
বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কখন?
  1. ১১ এপ্রিল, ১৯৭২
  2. ১২ অক্টোবর, ১৯৭২
  3. ১১ জানুয়ারি, ১৯৭২
  4. ২২ মার্চ, ১৯৭২
ব্যাখ্যা
• সংবিধান:
- সংবিধানে তফসিল রয়েছে - ৭টি।
- সংবিধানে অনুচ্ছেদ রয়েছে - ১৫৩টি।
- মূলনীতি রয়েছে - ৪টি।
- সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় - ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় - ১১ জানুয়ারি, ১৯৭২ সালে।

- অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন - শেখ ‍মুজিবুর রহমান।
- গণপরিষদ আদেশ জারি করা হয় - ২৩ মার্চ, ১৯৭২ সালে (আদেশটি গেজেট আকারে প্রকাশিত হয় ২৩ মার্চ, ১৯৭২)।
- সংবিধানে স্বাক্ষরের সময় গণপরিষদের মোট সদস্য - ৪০৩ জন।
- গণপরিষদের প্রথম বৈঠক বসে -১০ এপ্রিল, ১৯৭২ সালে।
- গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে - ১২ অক্টোবর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, মো: আরিফ খান।
৫৩.
জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
  1. আগ্রাবাদ
  2. পাহাড়পুর
  3. সোনারগাঁও
  4. ময়নামতি
ব্যাখ্যা
• জাতিতাত্ত্বিক জাদুঘর:
- বাংলাদেশের একমাত্র জাতিতাত্ত্বিক বা নৃতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত।
- এটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৫ সালে।
- জনসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় ১৯৭৪ সালের ৯ জানুয়ারি। 
- এই জাদুঘরে বিভিন্ন নৃগোষ্ঠীর জাতি তাত্ত্বিক সামগ্রী প্রদর্শিত হয়েছে।
- বাংলাদেশের প্রথম জাদুঘর হলো রাজশাহীতে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর (১৯১০)।

তথ্যসূত্র: জাতীয় জাদুঘর ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৫৪.
কোন দেশের সংবিধান অলিখিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. ডেনমার্ক
  4. সুইডেন
ব্যাখ্যা
সংবিধান:
- লিখিত সংবিধান:
- লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে। যেমন : বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান :
- অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: World Atlas.
৫৫.
জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. মেক্সিকো সিটি
  2. কোপেনহেগেন
  3. বেইজিং
  4. নাইরোবি
ব্যাখ্যা
জাতিসংঘ নারী সম্মেলন:
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকো সিটি,
- দ্বিতীয় সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন,
- তৃতীয় সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি এবং
- চতুর্থ সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: জাতিসংঘের অফিসিয়াল সাইট (unwomen.org)।