পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়46 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা – ২৩ পার্ট – ১: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. বৈশ্বিক ইতিহাস: [প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না।] ২. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি: [পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তিসমূহ] Part-2: English Grammar Topics: 1. Idioms and Phrases [Meaning of Phrases, Kinds of Phrases and Identifying Phrases] 2. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc. পার্ট-৩: গাণিতিক যুক্তি টপিকসমূহ: বীজগণিত: [i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা; ii) বিন্যাস ও সমাবেশ।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো না নিচের কোন দেশ?
  1. বেলজিয়াম
  2. সার্বিয়া
  3. অস্ট্রিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
• প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
.
কার্টাগোনা প্রটোকলের বিষয়বস্তু কী?
  1. জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ
  2. জৈব নিরাপত্তা
  3. ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নিংসরণ হ্রাস
  4. স্থলমাইন নিষিদ্ধকরণ
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা
উত্তর
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা
ব্যাখ্যা
• কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। 
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।

• এক নজরে কার্টাগেনা প্রটোকল:
কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯ তারিখে এটি কলম্বিয়ার কার্টাগেনা শহরে  অনুমোদিত হয়। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- চুক্তি স্বাক্ষর - ২৯ জানুয়ারি, ২০০০ সাল। 
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
 
উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।
.
'বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য কী ছিল?
  1. অটোমানদের রাজ্য অধিকার
  2. ইহুদিদের জন্য একটি সমাজ প্রণয়ন
  3. জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল
  4. ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।

উৎস: Britannica এবং  আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ইথিওপিয়া
  2. ইরান
  3. ইরাক
  4. কেনিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 172. 

বাংলাদেশ ও রামসার: 
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে - সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর।

উৎস: রামসার ওয়েবসাইট।
.
‘কিয়োটো প্রটোকল’ কীসের সাথে সম্পর্কিত?
  1. পরিবেশ
  2. কৃষি
  3. বাণিজ্য
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
পরিবেশ
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
- ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। 
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স। 
.
বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. মন্ট্রিয়াল প্রটোকল
  3. বাসেল কনভেনশন
  4. ভিয়েনা কনভেনশন
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- এর পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।

উৎস: বাসেল কনভেনশন ও UNEP ওয়েবসাইট।
.
If you cross swords with someone, you ________ them.
  1. make a business deal with
  2. make a promise to
  3. argue with
  4. tell a lie to
সঠিক উত্তর:
argue with
উত্তর
সঠিক উত্তর:
argue with
ব্যাখ্যা
• If you cross swords with someone, you argue with them.

• To cross swords (phrase)
- English Meaning: Have an argument or dispute.
- Bangla Meaning: বিবাদ বাধানো, ঝগড়া করা
- If you cross swords with someone, you disagree with them and argue with them about something.

Example Sentence: She was a prominent member of the council and frequently crossed swords with the local MP.

Source: Oxford Learner's Dictionary and Collins Dictionary.
.
People having less intelligence are sometimes safe.
The underlined part here is an example of -
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverb phrase
  4. Gerundial phrase
সঠিক উত্তর:
Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective phrase
ব্যাখ্যা
• People having less intelligence are sometimes safe.
The underlined part here is an example of - Adjective phrase.

• উল্লিখিত বাক্যে having less intelligence এর পূর্ববর্তী noun People কে modify করছে।
- তাই এটি Adjective phrase হয়েছে।

• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-  Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
.
Fill in the gap: Now that she's out of prison she's trying to stay on the right side of the ______
  1. page
  2. book
  3. law
  4. fence
সঠিক উত্তর:
law
উত্তর
সঠিক উত্তর:
law
ব্যাখ্যা
• On the right side of the law (phrase)
English Meaning: used to say that someone is not living the life of a criminal
Bangla Meaning: সৎ জীবন যাপন করা।

Ex. Sentence: Now that she's out of prison she's trying to stay on the right side of the law.
Bangla Meaning: জেল থেকে বেরিয়ে আসার পর সে চেষ্টা করছে সৎ জীবন যাপন করার।

Source: Live MCQ Lecture.
১০.
She speaks Spanish fluently, as well as French and Italian. Here 'as well as' is -
  1. Preposition phrase
  2. Conjunctional phrase
  3. Verb phrase
  4. Phrasal verb
সঠিক উত্তর:
Conjunctional phrase
উত্তর
সঠিক উত্তর:
Conjunctional phrase
ব্যাখ্যা
• She speaks Spanish fluently, as well as French and Italian. Here 'as well as' is - Conjunctional phrase.

• Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- যখন কোন phrase বা শব্দসমষ্টি একটি বাক্যে ব্যবহৃত হয়ে Conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
- Parts of Speech এর যে Word গুলো দুই বা ততোধিক word, phrase, clause বা sentence কে যুক্ত করে তাকে Conjunction বলে। 
- দুইটি Sentence এর মধ্যে সংযোগ স্থাপনের জন্য Conjunction ব্যবহৃত হয়।
-  as much as, as long as, as soon as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase.

• প্রদত্ত বাক্যে 'as long as' Conjunction এর কাজ করেছে বিধায় এটি Conjunctional phrase হয়েছে।
১১.
To prioritize self-care is important for overall well-being. Here 'To prioritize self-care' is a/an -
  1. Phrase preposition
  2. Infinitive phrase
  3. Prepositional phrase
  4. Both A + B
সঠিক উত্তর:
Infinitive phrase
উত্তর
সঠিক উত্তর:
Infinitive phrase
ব্যাখ্যা
• To prioritize self-care is important for overall well-being. Here 'To prioritize self-care' is an Infinitive Phrase.

Infinitive Phrase মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং তা সাধারণত Noun/Adverb Phrase এর কাজ করে।
 প্রশ্নে উল্লেখিত বাক্যে To prioritize self-care অংশটুকু  'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase এবং Sentence এর subject হিসেবে Noun phrase এর কাজ করছে। 
- তাই, এটি Noun phrase and Infinitive phrase হিসেবে বিবেচিত হবে।
- অপশনে কেবল Infinitive phrase থাকায় এটিই সঠিক উত্তর।

Noun phrase.
• A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
• Sentence এর subject, verb এর object বা complement হিসেবে কোনো phrase বসলে তা noun phrase হবে।
- তাই gerund বা infinitive phrase যদি Sentence এর subject/object হয় তবে তা Noun phrase হবে।
১২.
The sunflowers, swaying gently in the breeze, brightened up the field. Here the underlined phrase is -
  1. Phrasal verb
  2. Participle phrase
  3. Prepositional phrase
  4. Gerund phrase
সঠিক উত্তর:
Participle phrase
উত্তর
সঠিক উত্তর:
Participle phrase
ব্যাখ্যা
• The Sunflowers, swaying gently in the breeze, brightened up the field. Here the underlined phrase is - Participle phrase.

• Participle phrase: 
-  Participial phrases (sometimes known as participial clauses) are groups of words that contain a participle and function as adjective or adverb phrases.
- এই phrase গুলোর একটি সাধারণ গঠন হচ্ছে এরা participle দিয়ে শুরু হয় এবং noun দিয়ে শেষ হয়।
- Participle phrase মূলত sentence এ adjective এর মতো কাজ করে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে swaying gently in the breeze phrase টি subject The Sunflowers কে modify করছে এবং Adjective এর মত কাজ করছে বিধায় এটি Participle phrase.
১৩.
He copied in the examination and managed to _________ it.
  1. do away with
  2. put up with
  3. passed away with
  4. get away with
সঠিক উত্তর:
get away with
উত্তর
সঠিক উত্তর:
get away with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - get away with.
- Complete sentence: He copied in the examination and managed to get away with it.
- Bangla Meaning: সে পরীক্ষায় নকল করে সত্ত্বেও শাস্তি পাওয়া থেকে পার পেয়ে গেলো।

To get away with (Phrasal verb)
English Meaning: To succeed in avoiding punishment for something
Bangla Meaning: কোনো কিছুর শাস্তি এড়াতে সফল হওয়া

Example: Everyone thinks he's guilty of the robbery, but it looks like he's going to get away with it.
Bangla meaning: সবাই মনে করে সে ডাকাতির জন্য দোষী, কিন্তু মনে হচ্ছে সে শাস্তি এরিয়ে যেতে সক্ষম হবে।

• To do away with (Phrasal Verb)
English Meaning: To get rid of something or stop using something/To eliminate.
Bangla Meaning: মুক্তি পাওয়া।
Example Sentence:
1. The company decided to do away with its outdated policies and embrace a more modern approach to management.

• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা।
Examples Sentence:
- She could not put up with her new roommate.

• Pass Away (phrase)
- English Meaning: To die
- Bangla Meaning: মারা যাওয়া।
Example Sentence: He passed away last night.

Source: Cambridge Dictionary and Live MCQ Lecture.
১৪.
The phrase 'A la mode' refers to -
  1. Mark well
  2. In reality
  3. In a fashionable style
  4. At first sight
সঠিক উত্তর:
In a fashionable style
উত্তর
সঠিক উত্তর:
In a fashionable style
ব্যাখ্যা
A la mode (Latin phrase)
English Meaning: in fashion; up to date/ in a fashionable or modern style.
Bangla Meaning: লোকাচার অনুসারে, হালফ্যাশান মাফিক।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Nota Bene (Latin phrase)
English Meaning: used to call attention to something important/Mark well.
Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

De facto (Latin phrase)
-English Meaning: in reality, actually, existing in fact, although perhaps not intended, legal, or accepted.
- Bangla Meaning: প্রকৃতপক্ষে, সত্য, বস্তুত।

Prima facie (Latin phrase) 
- English Meaning: At the first sight’or on the first view,
- বাংলা অর্থ - প্রথম দর্শনে বা আপাতদৃষ্টিতে।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy
১৫.
'Developers' is the alternate name of ___________ in a paragraph.
  1. Topic Sentence
  2. Body
  3. Terminator
  4. Cohesion
সঠিক উত্তর:
Body
উত্তর
সঠিক উত্তর:
Body
ব্যাখ্যা

• 'Developers' is the alternate name of 'body' in a paragraph.

• Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
• Topic Sentence: 
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

• Body/ developers.
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

এছাড়াও,
• Linkers - Linkers are used in a paragraph.
- Linker Words or Word Connectors are used to link large groups of words: phrases and sentences. We can also use them to connect paragraphs to give them coherence.
- Ex: Whereas, Nevertheless, Despite, In Spite of, Instead, alternatively etc.
• Cohesion and coherence also used in a paragraph.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain and Live MCQ English Wizard (Grammar) by Saleh Ahmed.

১৬.
She had cooked dinner before she wound down with a cup of tea. The underlined parts here are respectively -
  1. Verb phrase, prepositional phrase
  2. Phrasal verb, prepositional phrase
  3. Prepositional phrase, phrase preposition
  4. Verb phrase, phrasal verb
সঠিক উত্তর:
Verb phrase, phrasal verb
উত্তর
সঠিক উত্তর:
Verb phrase, phrasal verb
ব্যাখ্যা
• She had cooked dinner before she wound down with a cup of tea. The underlined parts here are respectively - Verb phrase and phrasal verb.

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
- A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase.
- নিয়মানুযায়ী, had cooked বাক্যে auxiliary + main verb সহ এসেছে এবং verb এর কাজ করছে, তাই verb phrase.

• Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে (wound  + down) - (verb + preposition) হচ্ছে phrasal verb. 
- Wound down - to gradually relax after doing something that has made you tired or worried.

১৭.
Surprisingly the task was finished in the blink of an eye. The underlined part is an example of -
  1. Adverb phrase, Prepositional phrase
  2. Prepositional phrase, phrase preposition
  3. Adjective phrase, Prepositional phrase
  4. Adjective phrase, Adverb phrase,
সঠিক উত্তর:
Adverb phrase, Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverb phrase, Prepositional phrase
ব্যাখ্যা
• Surprisingly the task was finished in the blink of an eye. The underlined part is an example of - Adverb phrase, Prepositional phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

• এই বাক্যে verb 'finished' কে how দ্বারা প্রশন করলে উত্তর পাওয়া যাবে in the blink of an eye।
- কাজ সম্পন্ন হবার পদ্ধতি নির্দেশ করায় এটি Adverbial phrase.
- আবার, এই Phrase টি Preposition দিয়ে শুরু হয়েছে এবং Adverb এর মতন কাজ করছে, তাই Prepositional phrase হয়েছে।
১৮.
Writing poetry allows her to express her emotions creatively. Here 'Writing poetry' is an example of -
  1. Participle phrase
  2. Adjective phrase
  3. Adverb phrase
  4. Gerundial phrase
সঠিক উত্তর:
Gerundial phrase
উত্তর
সঠিক উত্তর:
Gerundial phrase
ব্যাখ্যা
• Writing poetry allows her to express her emotions creatively. Here 'Writing poetry' is an example of - Gerundial Phrase
- এখানে, 'Writing poetry' phrase টি বাক্যের subject বা noun এর কাজ করছে তাই এটি Gerundial Phrase.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
-  Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।

যেমন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.
১৯.
What is the meaning of the phrase 'A green horn'?
  1. An experienced man
  2. An inexperienced man
  3. A man with very cunning personality
  4. A very kind-hearted man
সঠিক উত্তর:
An inexperienced man
উত্তর
সঠিক উত্তর:
An inexperienced man
ব্যাখ্যা
• A green horn
English Meaning: a person who is new to or inexperienced at a particular activity.
Bangla Meaning: অনভিজ্ঞ ও সহজে প্রতারিত ব্যক্তি।
Example Sentence: I'm not a seasoned veteran, but I'm no greenhorn either"\.

Source: Oxford Learners Dictionary.
২০.
Emma, the dedicated student, aced her math test with flying colors. Here 'the dedicated student' is an example of -
  1. Adjective phrase
  2. Noun phrase
  3. Adverb phrase
  4. Preposition phrase
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
• Emma, the dedicated student, aced her math test with flying colors. Here 'the dedicated student' is an example of - Noun phrase
- Phrase টি Emma, noun এর পরে বসে Emma সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.
- Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।

• তাছাড়াও Phrase টি গঠনগতভাবে ও Subject complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase হয়।
- •  প্রশ্ন প্রদত্ত বাক্যে the (article) + dedicated (adjective) +student (noun), তাই এটি noun phrase হবে।
২১.
Identify the missing word in the sentence: Why should I do all the _____ work while you sit around doing nothing?
  1. lamb
  2. dog
  3. donkey
  4. fox
সঠিক উত্তর:
donkey
উত্তর
সঠিক উত্তর:
donkey
ব্যাখ্যা
• Do (all) the donkey work
English Meaning: to do the hard, boring part of a job.
Bangla Meaning: নীরস একঘেয়ে খাটুনি বা পরিশ্রম।

Ex. Sentence: Why should I do all the donkey work while you sit around doing nothing?
Bangla Meaning: তুমি কিছু না করে শুধু শুধু বসে থাকলে আমি কেন গাধার মত খাটবো?

Source: Live MCQ Lecture.
২২.
What a disaster! The roof is leaking. Here the underlined phrase is a/an -
  1. Verb phrase
  2. Conjunction phrase
  3. Preposition phrase
  4. Interjection phrase
সঠিক উত্তর:
Interjection phrase
উত্তর
সঠিক উত্তর:
Interjection phrase
ব্যাখ্যা
What a disaster! The roof is leaking." Here the underlined phrase is an - Interjection phrase.

• Interjectional Phrase
- যে শব্দসমষ্টি interjection এর কাজ করে তাকে interjectional phrase বলে।
- এটি মনের আকস্মিক ভাব প্রকাশ করে।
- যেমন -
- What a pity! He is ruined.
- What a pity! You have failed.
- Oh dear me! What shall I do now?
২৩.
My uncle comes to see me every now and then. The phrase 'every now and then' refers to -
  1. A long interval
  2. Daily
  3. Occasionally
  4. Regularly
সঠিক উত্তর:
Occasionally
উত্তর
সঠিক উত্তর:
Occasionally
ব্যাখ্যা
• Every now and again / then
English Meaning: sometimes, but not regularly / occasionally.
Bangla Meaning: মাঝে মাঝে, প্রায়ই।

Ex. Sentence: My uncle comes to see me every now and then.
Bangla Meaning: আমার চাচা মাঝেমধ্যেই আমাকে দেখতে আসেন৷

Source: Live MCQ Lecture.
২৪.
Thieves broke into our office downtown and stole the computers. Here 'broke into' is a/an -
  1. Preposition phrase
  2. Phrase preposition
  3. Phrasal verb
  4. Verb phrase
সঠিক উত্তর:
Phrasal verb
উত্তর
সঠিক উত্তর:
Phrasal verb
ব্যাখ্যা
• Thieves broke into our office downtown and stole the computers. Here 'broke into' is a - Phrasal verb.

• Phrasal Verb:

- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.

• তাই এখানে, broke into (verb + preposition) হচ্ছে phrasal verb.

• অন্যদিকে,
• Phrase preposition: 
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন - in front of, because of, according to ইত্যাদি।

• Prepositional Phrase:
- Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)

• Verb Phrase:
- যে phrase - verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase
২৫.
Too much curiosity often leads to awkward situations.The underlined part is an example of -
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Infinitive phrase
  4. both A + C
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
Too much curiosity often leads to awkward situations. The underlined part is an example of - Noun phrase.

• Noun phrases
A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে subject হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি একটি Noun phrase হয়েছে।
২৬.
A = {x ∈ N : 1 < x ≤ 5 } হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 15 টি
  2. 7 টি
  3. 31 টি
  4. 16 টি
সঠিক উত্তর:
15 টি
উত্তর
সঠিক উত্তর:
15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 1 < x ≤ 5 } হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
• উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যেকোনো সেটের উপসেট।
• প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। 
দেওয়া আছে
A = {x ∈ N : 1 < x ≤ 5 }
A = {2, 3, 4, 5}
A সেটের উপাদান =4টি
A এর প্রকৃত উপসেট = 24 = 16 টি
প্রকৃত উপসেট = 16 - 1= 15 টি
২৭.
7 জন বালক ও 6 জন বালিকা থেকে 2 জন বালক ও 1 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?
  1. 42
  2. 39
  3. 286
  4. 126 
সঠিক উত্তর:
126 
উত্তর
সঠিক উত্তর:
126 
ব্যাখ্যা
প্রশ্ন: 7 জন বালক ও 6 জন বালিকা থেকে 2 জন বালক ও 1 জন বালিকা কত উপায়ে বেছে নেওয়া যায়?

সমাধান:
 7 জন বালক থেকে 2 জন বালক বেছে নেওয়ার উপায়
= 7C2 = 21

6 জন বালিকা থেকে 1 জন বালিকা বেছে নেওয়ার উপায়
= 6C1 = 6

7 জন বালক ও 6 জন বালিকা থেকে 2 জন বালক ও 1 জন বালিকা বেছে নেওয়ার উপায়
= 21 × 6
= 126 
২৮.
7টি পুরস্কার 5 জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 
  1. 12
  2. 35
  3. 75
  4. 57
সঠিক উত্তর:
57
উত্তর
সঠিক উত্তর:
57
ব্যাখ্যা
প্রশ্ন: 7টি পুরস্কার 5 জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 

সমাধান:
বালকের সংখ্যা n = 5 জন
পুরস্কার r = 7টি 


পুরস্কার বিতরণ করা যেতে পারে = nr
= 57
২৯.
0, 2, 4, 6, 8, 9 অংকগুলো দ্বারা ছয় অংকের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যেখানে শতক স্থানে 0 থাকবে?
  1. 60
  2. 120
  3. 180
  4. 210
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 2, 4, 6, 8, 9 অংকগুলো দ্বারা ছয় অংকের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যেখানে শতক স্থানে 0 থাকবে?

সমাধান:
শতক স্থানে 0 রেখে
মোট বিন্যাস সংখ্যা = 5! = 120
৩০.
A = {x ∈ N : 10 < x < 19 এবং মৌলিক সংখ্যা} এবং B = ∅ হলে A ∪ B = কত?
  1. {11, 13, 17, 19}
  2. {11, 13, 17}
  3. {11, 13, 17, ∅}
  4. {11, 13, 17, 19, ∅}
সঠিক উত্তর:
{11, 13, 17}
উত্তর
সঠিক উত্তর:
{11, 13, 17}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 10 < x < 19 এবং মৌলিক সংখ্যা} এবং B = ∅ হলে A ∪ B = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x ∈ N : 10 < x < 19 এবং মৌলিক সংখ্যা}
A = {11,13,17}
B = ∅

A ∪ B = {11,13,17} ∪ ∅
= {11,13,17}
৩১.
একটি থলিতে ১২ টি নীল, ১৫ টি কালো এবং ৮ টি লাল বল আছে। একটি বলকে দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি কালো বা লাল হবার সম্ভাবনা কত?
  1. ৫/৭
  2. ২৩/৩৫
  3. ৮/৩৫
  4. ১২/৩৭
সঠিক উত্তর:
২৩/৩৫
উত্তর
সঠিক উত্তর:
২৩/৩৫
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি থলিতে ১২ টি নীল, ১৫ টি কালো এবং ৮ টি লাল বল আছে। একটি বলকে দৈবভাবে তুলে নেওয়া হলে বলটি কালো বা লাল হবার সম্ভাবনা কত?

সমাধান: 
কালো বল আছে  = ১৫টি
 লাল বল আছে = ৮ টি
নীল বল আছে = ১২টি

থলেতে মোট বল আছে = ১৫ + ৮ + ১২ = ৩৫
বলটি কালো হওয়ার সম্ভাবনা  = ১৫/৩৫ = ৩/৭
বলটি লাল হওয়ার সম্ভাবনা  = ৮/৩৫ 

∴ বলটি কালো বা লাল হওয়ার সম্ভাবনা
৮/৩৫ + ৩/৭
=(৮ + ১৫)/৩৫
= ২৩/৩৫
৩২.
'EVERYDAY' শব্দটির বিন্যাস সংখ্যা কত?
  1. 6,720
  2. 13,440
  3. 10,080
  4. 20,160
সঠিক উত্তর:
10,080
উত্তর
সঠিক উত্তর:
10,080
ব্যাখ্যা
প্রশ্ন: 'EVERYDAY' শব্দটির বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
'EVERYDAY' শব্দটিতে 8টি বর্ণ আছে। 
E আছে 2টি এবং Y আছে 2টি  
'EVERYDAY' শব্দটির বিন্যাস সংখ্যা x = 8!/(2! × 2!)
= 10,080
৩৩.
ভেনচিত্রে A এবং B সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে। যদি n(A) = n(B) হয়, তবে n(A ∩ Bc) এর মান কত?
  1. 24
  2. 32
  3. 56
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: ভেনচিত্রে A এবং B সেটের উপাদান সংখ্যা দেখানো হয়েছে। যদি n(A) = n(B) হয়, তবে n(A ∩ Bc) এর মান কত?


সমাধান:
দেওয়া আছে
n(A) = n(B)
3x + x = x + 2x + 8
4x = 3x + 8
4x - 3x = 8
x = 8

n(A ∩ Bc) = 3x
= 3 × 8
= 24 
৩৪.
একটি ক্লাসের 10 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?
  1. 35
  2. 207
  3. 120
  4. 70
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের 10 জন শিক্ষার্থীর মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন ছাত্রী কোন কমিটিতে থাকবেনা?

দসমাধান: 
3 জনকে সর্বদা বাদ দিয়ে 4 জনের কমিটি গঠনের উপায়,
= (10 - 3)C4
= 7C4
= 35
৩৫.
30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা দৈবচয়নে নিলে তা মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?
  1. 6/121
  2. 5/11
  3. 1/2
  4. 3/50
সঠিক উত্তর:
5/11
উত্তর
সঠিক উত্তর:
5/11
ব্যাখ্যা
প্রশ্ন:  30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটি সংখ্যা দৈবচয়নে নিলে তা মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত?

সমাধান: 
30 হতে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল, 31, 37
30 হতে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল 30, 35, 40

সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা = 2/11 + 3/11
= (2 + 3)/11
= 5/11
৩৬.
nc10 = nc5 হলে, n = ?
  1. 12
  2. 13
  3. 14
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: nc10 = nc5 হলে, n = ?

সমাধান:
nc10 = nc5
বা, nc n -10 = nc5
∴ n - 10 = 5
⇒ n = 10 + 5 = 15 
৩৭.
A = {2, 3, 4, 7, 9, 10}; B = {3, 6, 9, 12} । A সেট হতে একটি সংখ্যা দৈব পদ্ধতিতে নিলে সংখ্যাটি A ∩ B তে থাকার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 2/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 4, 7, 9, 10}; B = {3, 6, 9, 12} । A সেট হতে একটি সংখ্যা দৈব পদ্ধতিতে নিলে সংখ্যাটি A ∩ B তে থাকার সম্ভাবনা কত?

সমাধান:
A = {2, 3, 4, 7, 9, 10}
B = {3, 6, 9, 12}

A ∩ B = {2, 3, 4, 7, 9, 10} ∩ {3, 6, 9, 12}
= {3, 9}

A সেট হতে একটি সংখ্যা দৈব পদ্ধতিতে নিলে সংখ্যাটি A ∩ B তে থাকার সম্ভাবনা = 2/6 = 1/3
৩৮.
'AUTHORIZED' শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে?  
  1. 100
  2. 120
  3. 105
  4. 210
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা
প্রশ্ন: 'AUTHORIZED' শব্দটি থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে?  

সমাধান:
'AUTHORIZED' শব্দটি ব্যঞ্জনবর্ণ আছে 5টি 
 এবং স্বরবর্ণ আছে 5টি 

5টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায় = 5C3
= 10

5টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায় = 5C2 
  = 10

বাছাইয়ের মোট উপায় = 10 × 10 
= 100
৩৯.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/৭
  2. ৪/৭
  3. ৪/২৯
  4. ৩/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহের বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে মোট ৭ দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল ৪ দিন।

বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭
বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (১ - ৪/৭)
=(৭ - ৪)/৭
= ৩/৭
৪০.
4 × nP3 = 5 × n - 1P3 হলে, n এর মান কত ?
  1. 16
  2. 15
  3. 17
  4. 18
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: 4 × nP3 = 5 × n - 1P3 হলে, n এর মান কত ?

সমাধান: 
4 × nP3 = 5 × n - 1P3
4 × n!/(n - 3)! = 5 × (n - 1)!/ (n - 1 - 3)!
4 × n!/(n - 3)! = 5 × (n - 1)!/ (n - 4)! 
4 ×n(n -1)!/(n - 3)(n - 4)! =  5 × (n - 1)!/ (n - 4)!
4n/(n - 3) = 5 
5n - 15 = 4n 
5n - 4n = 15 
n = 15 
৪১.
৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর গড় কত? 
  1. ২৫/৯৬
  2. ৩/৭৬
  3. ৪৯/৯৬
সঠিক উত্তর:
৪৯/৯৬
উত্তর
সঠিক উত্তর:
৪৯/৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর গড় কত? 

সমাধান:
৩/৪ , ৫/৬, ১/১২, ৩/৮ এর যোগফল = ৩/৪ + ৫/৬ + ১/১২ + ৩/৮
=  (১৮ + ২০ + ২ + ৯)/২৪
= ৪৯/২৪

নির্ণেয় গড়  = (৪৯/২৪)/৪
= ৪৯/২৪ × ১/৪
= ৪৯/৯৬
৪২.
7 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?
  1. 180
  2. 420
  3. 360
  4. 720
সঠিক উত্তর:
720
উত্তর
সঠিক উত্তর:
720
ব্যাখ্যা
প্রশ্ন: 7 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)!
7 জনকে নিয়ে বৈঠক করা যায় = (7 - 1)!
= 6!
= 720
৪৩.
5, 10, 15, 20, 25 তথ্যসারির ভেদাঙ্ক কত?
  1. 50
  2. 40
  3. 25
  4. 35
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা
প্রশ্ন: 5, 10, 15, 20, 25 তথ্যসারির ভেদাঙ্ক কত?

সমাধান: 
এখানে, তথ্য সংখ্যা, n = 4
গাণিতিক গড় = (5 + 10 + 15 + 20 + 25)/5
= 75/5
= 15

ভেদাঙ্ক = {(5 - 15)2 + (10 - 15)2 + (15 - 15)2 + (20 - 15)2 + (25 - 15)2}/5
= (100 + 25 + 0 + 25 + 100)/5
= 250/5
= 50