পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: টপিকসমূহ: ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। উৎস: ভূগোল ও পরিবেশ সম্পর্কিত অষ্টম, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শ্রেণির বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, ব্রিটানিকা, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা -
  1. ক) ৩,০০০ মিটার
  2. খ) ৭,০০০ মিটার
  3. গ) ৫,০০০ মিটার
  4. ঘ) ৮,০০০ মিটার
ব্যাখ্যা
• গভীর সমুদ্রে সমভূমি (Deep Sea Plains):
- মহাসাগরের তলদেশে মহীসোপান, মহীঢালের পরবর্তী বিস্তীর্ণ প্রায় সমতল অংশকে গভীর সমুদ্রের সমভূমি বলে।
- গভীর সমুদ্রের সমভূমির গড় গভীরতা ৫,০০০ মিটার
- এই সমভূমির মাঝে মাঝে বহু জলমগ্ন মালভূমি, অনুন্নত পর্বত শ্রেণি রয়েছে, যেমন আটলান্টিকের মধ্যস্থান দিয়ে বিস্তৃত সুদীর্ঘ মধ্য আটলান্টিক শৈলশিরা।
- আবার কোথাও রয়েছে বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি। আগ্নেয়গিরিগুলি হতে উৎক্ষিপ্ত নানা প্রকার পদার্থ ও সূক্ষ্ম ভস্ম গভীর সমুদ্রের সমভূমিতে স্তরে স্তরে সঞ্চিত হয়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে কয় ভাগে বিভক্ত করা হয়?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
ব্যাখ্যা
• প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে দুই ভাগে বিভক্ত করা হয়। যথা:
- অবাধ অভিবাসন:
নিজের ইচ্ছায় বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে।
- বলপূর্বক অভিবাসন: প্রত্যক্ষ রাজনৈতিক চাপেরর মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে।
- অভিবাসনের কারণ: মানুষ প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণে অভিগমন করে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
মৌসুমি জলবায়ুতে শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য কতটুকু হয়?
  1. ক) ২°-৫° সে.
  2. খ) ৫°-১০° সে.
  3. গ) ১০°-১২° সে.
  4. ঘ) ১০°-১৫° সে.
ব্যাখ্যা
• মৌসুমি জলবায়ু:
- মৌসুমি শব্দটি এসেছে আরবি শব্দ “মওসুম” থেকে যার অর্থ ঋতু।
- ঋতু পরিবর্তনের সাথে সাথে এ বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় বলে একে মৌসুমি জলবায়ু বলা হয়।
- ’কর্কটক্রান্তি ও মকরক্রান্তির নিকটবর্তী অঞ্চল জুড়ে যে জলবায়ু বিস্তৃত তা মৌসুমি জলবায়ু।
- ক্যারিবিয়ান সাগর, পশ্চিম ভারতীয় দ্বীপসমূহের দেশগুলো, পূর্ব আফ্রিকা, পূর্ব ব্রাজিল, উত্তর-পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ চীন ও জাপান, থাইল্যান্ড, কম্পুচিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়া এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।

এছাড়াও -
- মেক্সিকো উপসাগরের উপকূলবর্তী দেশসমূহ, লাওস, মালাগাছি দ্বীপও এই জলবায়ুর অন্তর্ভুক্ত।

• মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য :

- মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকালে অধিক গরম ও শীতকালে শীত পড়ে।
- জুলাই মাস সবচেয়ে বেশি গরম ও জানুয়ারি মাসে বেশি শীত পড়ে।
- গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তবে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে।
- গ্রীষ্মকালীন তাপমাত্রা গড়ে ২৭° সে. এর বেশি থাকে এবং শীতকালীন গড় তাপমাত্রা ১° সে. থেকে ২২° সে. এর মধ্যে থাকে।
- শীত ও গ্রীষ্মে তাপমাত্রার পার্থক্য ৫° সে.- ১০°সে. হয়

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিয়ত বায়ু কয় প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা
 • নিয়ত বায়ু:
- যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু।

- নিয়ত বায়ু তিন প্রকার। যথা:
• অয়ন বায়ু,
• পশ্চিমা বায়ু ও
• মেরু বায়ু।
- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয়- অয়ন বায়ু।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
মহীঢালের গড় গভীরতা কত?
  1. ক) ১০০-১৫০ মিটার
  2. খ) ২০০-৩০০০ মিটার
  3. গ) ৩০০-৯৫০ মিটার
  4. ঘ) ৪০০-৪০০০ মিটার
ব্যাখ্যা
• মহীঢাল (Continental Slope):
- মহীসোপানের পরবর্তী অংশ যা খাড়া ঢালু অবস্থায় গভীর সমুদ্রে নেমে যায় তাকে মহীঢাল বলে।
- এই খাড়া ঢাল এত অধিক হয় যে কখনও দুই হতে পাঁচ ডিগ্রি কৌণিকভাবে, আবার কখনও বা সম্পূর্ণ খাড়া অবস্থায় সমুদ্রতলে নেমে যায়।
- মহীঢালের গড় গভীরতা সমুদ্রে ২০০-৩,০০০ মিটার
- ঢাল অধিক খাড়া হওয়ার জন্য খুব প্রশস্ত নয়। গড়ে মাত্র ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত।
- মহীঢালের উপরিভাগ সমান নয়। খুবই বন্ধুর প্রকৃতির।
- স্থলভাগের পার্বত্য অঞ্চলে যেমন বিভিন্ন ধরনের ক্যানিয়ন থাকে তেমনি সমুদ্রতলে মহীঢালেও অসংখ্য আন্ত:সাগরীয় গিরিখাতের অবস্থান দেখা যায়। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে যে ধরণের বন্যা?
  1. ক) বৃষ্টি জনিত বন্যা
  2. খ) আকস্মিক বন্যা
  3. গ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
  4. ঘ) নদীজ বন্যা
ব্যাখ্যা
জলোচ্ছ্বাস:
- সমুদ্রে সংঘটিত ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগে অর্থাৎ চোখ বরাবর নিম্নচাপ থাকে। ফলে, উক্ত স্থানের সমুদ্রের পানি ফুলে উঠে এবং ১৫-৪০ ফুট উঁচু হয়ে ঝড়ের সাথে উপকূলের দিকে ধেয়ে আসতে থাকে।
- এই উঁচু জলরাশি স্থলভাগে আঘাত হানলে তাকে জলোচ্ছ্বাস বলে।
- ঘূর্ণিঝড় আঘাত হানবার সময়ে যদি পূর্ণিমা বা অমাবস্যা থাকে, তাহলে সমুদ্রের পানি আরও ফুলে উঠে এবং প্রবল জোয়ারের সৃষ্টি হয়।
- ১৯৭০ সালে ভোলায় ৪০ ফুট এবং ১৯৯১ সালে চট্টগ্রাম উপকূলে ১৫-২০ ফুট জলোচ্ছ্বাস হয়েছিল।

- জলোচ্ছ্বাসের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
- তবে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে অনেক কার্যকরী পদক্ষেপ নেবার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
.
পৃথিবীর গভীরতম খাতের নাম কী?
  1. ক) মারিয়ানা খাত
  2. খ) আটলান্টিক শৈলশিরা
  3. গ) পোর্টোরিকো খাত
  4. ঘ) শুন্ডা খাত
ব্যাখ্যা
• গভীর সমুদ্রখাত (Oceanic Trench) :
- মহাসাগরের তলদেশে বিভিন্ন স্থানে গভীর খাত থাকে। এইগুলিকে গভীর সমুদ্রখাত বলে।
- গভীর সমুদ্র খাতগুলো সাধারণত আগ্নেয়গিরি, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অধিক দেখতে পাওয়া যায়।
- গভীর সমুদ্রখাতের গড় গভীরতা সমুদ্র পৃষ্ঠ হতে ৫,৪০০ মিটারের অধিক।
- সমুদ্রতলে মোট সাতান্নটি গভীর সমুদ্রখাত রয়েছে।
- প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক।
- নিউগিনির উত্তর দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর মধ্যে গভীরতম সমুদ্র খাত এর গড় গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার।
- আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাত (৮,৫৩৮ মিটার) উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।