পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৩ ডিসেম্বর, ২০২২সময়50 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দানিয়ুব) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৮.১১.২০১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৩ ডিসেম্বর, ২০২২ · ৮০ প্রশ্ন

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শিরচ্ছেদ
  2. খ) শিরোচ্ছেদ
  3. গ) শিরশ্ছেদ
  4. ঘ) শিরাচ্ছেদ
ব্যাখ্যা
শুদ্ধ বানানে লেখা হয়েছে  = শিরশ্ছেদ 
'শিরশ্ছেদ' এর অর্থ দেহ থেকে মাথা ছিন্ন করা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
.
সঠিক শব্দ কোনটি?
  1. ক) চলাকালীন সময়ে
  2. খ) চলাকালের সময়ে
  3. গ) চলাকালে
  4. ঘ) চলাকালিন সময়ে
ব্যাখ্যা
'কাল' শব্দের বিশেষণ হলো 'কালীন' ; এর অর্থ - সময়ে।
যেমন: মৃত্যুকালীন প্রার্থনা, যুদ্ধকালীন অর্থনৈতিক মন্দা।

তাই 'চলাকালীন' শব্দের অর্থ চলার সময়ে, চালু থাকার কালে।
ফলে, 'চলাকালীন সময়ে' মানে দাঁড়াবে - চলার সময়ে সময়ে। তাই 'চলাকালীন' এর পরে 'সময়ে' লেখা বাহুল্য ও অর্থহীন।

সুতরাং, সঠিক শব্দটি - 'চলাকালে'

সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
যে বিষয়ে কোন বিতর্ক নেই-
  1. ক) অবিমৃষ্যকারী
  2. খ) অবিতর্ক
  3. গ) অবিমিশ্যকারী
  4. ঘ) অবিসংবাদী
ব্যাখ্যা
'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' _ এক কথায় প্রকাশ হলো - অবিসংবাদী।
অবিসংবাদী শব্দের অর্থ - মতানৈক্যশূন্য।

অন্যদিকে,
অবিমৃষ্যকারী অর্থ হলো - 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
যে জমিতে ফসল জন্মায় না?
  1. ক) পতিত
  2. খ) অনুর্বর
  3. গ) ঊষর
  4. ঘ) বন্ধ্যা
ব্যাখ্যা
ঊষর - যে জমিতে ফসল জন্মায় না। 
বন্ধ্যা - যে নারীর সন্তান হয় না।
পতিত - পড়ে আছে এমন।
অনুর্বর - উর্বর নয় এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি। 
.
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে?
  1. ক) সাতেও না পাঁচেও না
  2. খ) দা-কুমড়া
  3. গ) সাপে-নেউলে
  4. ঘ) আদায়-কাঁচকলায়
ব্যাখ্যা
'সাতেও না পাঁচেও না' অর্থ = নির্লিপ্ত। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উগ্র
  2. খ) শান্ত
  3. গ) কঠিন
  4. ঘ) উদ্ধত
ব্যাখ্যা
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।
- দুরন্ত এর বিপরীত শব্দ - শান্ত।
- 'কোমল' শব্দের বিপরীতার্থক শব্দ - কঠিন/কঠোর।
- 'বিনীত' এর বিপরীত শব্দ- উদ্ধত।


উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
অর্বাচীন- এর বিপরীত শব্দ
  1. ক) অচেনা
  2. খ) নবীন
  3. গ) প্রাচীন
  4. ঘ) তরুণ
ব্যাখ্যা
অর্বাচীন শব্দটির অর্থ হলো নবীন, নতুন ইত্যাদি৷
এর বিপরীত শব্দ হলো - প্রাচীন।

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
.
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘ কোন কারক?
  1. ক) কর্ম কারক
  2. খ) অপাদান কারক
  3. গ) সম্প্রদান কারক
  4. ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা
সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে মেঘ অপাদান কারক।

• অপাদান কারক:

যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ -

- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি 
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'সমাস'- এর অর্থ?
  1. ক) সংযোজন
  2. খ) বিশ্লেষণ
  3. গ) সংশ্লেষণ
  4. ঘ) সংক্ষেপন
ব্যাখ্যা
'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
'মাঠে ধান ফলেছে' বাক্যে- 'মাঠে' কোন কারক?
  1. ক) ভাবাধিকরণ
  2. খ) বিষয়াধিকরণ
  3. গ) কালাধিকরণ
  4. ঘ) স্থানাধিকরণ
ব্যাখ্যা
অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
আর এখানে মাঠ দ্বারা যেহেতু স্থান বুঝাচ্ছে তাই এটি স্থানাধিকরণ বা আধারাধিকরণ।

--------------------------
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।

আধারাধিকরণ:
আধারাধিকরণ বা স্থানাধিকরণ কোন কোন স্থানকে বুঝায়। যেমন: তিলে তৈল আছে। ছেলেটি অঙ্কে কাচা। নদীতে পানি আছে।
এটি তিন ভাগে বিভক্ত। যথা : - ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

১. ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন-
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)

২. অভিব্যাপক:
উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে, তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন-
তিলে তৈল আছে। (তিলের সারা অংশব্যাপী)।
নদীতে পানি আছে। (নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে)।
কলসটি কানায় কানায় পূর্ণ। (কলসের সম্পূর্ণ অংশ জুড়ে আছে) ।

৩. বৈষয়িক:
বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারও কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈষয়িক অধিকরণ হয়। যেমন-
সফিক অঙ্কে কাঁচা।
আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। 

কালাধিকরণ:
যে কালে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কালাধিকরণ কারক বলে। উদাহরণ-
ছেলেবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। 
শরতে শাপলা ফোটে।
সকালে সে চলে যাবে।
প্রভাতে উঠিল রবি লোহিত বরণ।

ভাবাধিকরণ:
যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলা হয়। যেমন-
রাতটা দু:খে কাটলো।
সে ফুর্তিতে আছে। 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Embrrasment
  2. খ) Embarrassment
  3. গ) Embarassment
  4. ঘ) Embarasment
ব্যাখ্যা
• Embarrassment [noun] অস্বস্তি।

Other forms:
- Embarrass (verb transitive) অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা। 
- Embarrassing (adjective)
- Embarrassingly (adverb)

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১২.
Find out the correct voice?
  1. ক) I wonder at this
  2. খ) I am wondered at this
  3. গ) I wondered at this
  4. ঘ) I was wondered at this
অনির্ধারিত
ব্যাখ্যা
Wonder 
(verb intransitive), (verb transitive)
(১) wonder (at something) (কোনোকিছুতে) বিস্মিত হওয়া; বিস্ময় অনুভব করা: It’s not to be wondered at, এতে বিস্মিত হওয়ার কিছু নেই; I don’t wonder at his going back on his word, (সে তো প্রায়ই কথা দিয়ে কথা রাখে না, কাজেই) আমি এতে অবাক হচ্ছি না।

Wonder শব্দটি transitive verb ও intransitive verb উভয়রূপে ব্যবহৃত হতে পারে। 
তাই এখানের সবগুলো বাক্যই সঠিক।
১৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Humourous
  2. খ) Humourious
  3. গ) Humorous
  4. ঘ) Humorious
ব্যাখ্যা
• Humorous (adjective) রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক: a humorous writer; humorous remarks.

Other forms:
- Humorously (adverb) রসিকতাচ্ছলে; সকৌতুকে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৪.
'He died of fever'- বাক্যের Passive form হচ্ছে -
  1. ক) Fever caused him to death.
  2. খ) His death was caused with fever
  3. গ) Fever caused him to die
  4. ঘ) He was caused to die of fever
ব্যাখ্যা
• Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় এবং Tense অনুযায়ী Auxiliary verb বসে আর সেই সাথে মূল verb এর past participle বসে।
- এই নিয়ম অনুসরণ করে, বাক্যটির passive form হবে: Fever was died by him.
- কিন্তু এটি grammatically incorrect.
- কারণ "die" একটি intransitive verb, যার কোনো direct object গ্রহণ করেনা এবং এ জন্য এই বাক্যটিকে সহজে passive voice এ রূপান্তর করা যায় না।

ব্যাতিক্রম হিসেবে - 
- যেহেতু,  মূল বাক্যে কোনো direct object নেই, তাই subject "He" অপরিবর্তিত থাকবে এবং বাক্যটি simple past tense এ আছে, তাই "was" ব্যবহার করতে হবে।
- মূল verb এর past participle: "die" কে "caused to die" দিয়ে প্রতিস্থাপন করা, যেখানে "caused" হল past participle,  কারণ, সাধারণত die এর passive form হয়না, অর্থাৎ, passive এ was died ব্যবহার করা যায় না, caused to die অথবা was killed by someone হয়।
- নিজে মারা যাওয়া অর্থে die ব্যবহৃত হয়। 

• সে অনুযায়ী অধিকগ্রহন যোগ্য উত্তর হচ্ছে - He was caused to die of fever.
১৫.
Choose the correct answer?
  1. ক) He fell down while he was walking
  2. খ) He fell down while he walked
  3. গ) He fell down while he was walked
  4. ঘ) He fell down while he walking
ব্যাখ্যা
অতীতে একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে এ ক্ষেত্রে As/ while/ when থাকলে
- as/ while/ when যুক্ত অংশটি Past continuous tense এবং অপরটি Past indefinite tense হয়।
- তাই, সঠিক উত্তর He fell down while he was walking.
১৬.
'I saw him in the market but he ___ having been there'- বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ হবে?
  1. ক) refused
  2. খ) forbade
  3. গ) turned down
  4. ঘ) denied
ব্যাখ্যা
• Deny (verb) (past tense denied) সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা।
- কোনো সত্য অস্বীকার করার ক্ষেত্রে মূল verb হিসেবে ‘deny’ ব্যবহৃত হয়।
- তাই, অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর denied.

Meaning of other words:
• Refuse (verb) (past tense refused) প্রত্যাখ্যান/অগ্রাহ্য/অস্বীকার করা; অসম্মত হওয়া।
• Forbid (verb) (past tense forbade), (past participle) forbidden নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।
• Turn (something) down ( নিচের দিকে ভাঁজ করা; উলটানো
• Turn somebody/something down (প্রস্তাব ইত্যাদি) বিবেচনা করতে অসম্মত হওয়া; প্রত্যাখ্যান করা।
১৭.
`I saw______ beggar'- বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ হবে কোনটি?
  1. ক) an one-eyed
  2. খ) an one-eye
  3. গ) a one-eye
  4. ঘ) a one-eyed
ব্যাখ্যা
• Vowel ‘O’ এর উচ্চারণ ওয়া (wa)-এর মতো হলে সেখানে an না বসে a বসবে।
- যেমন: I saw a one-eyed beggar.
১৮.
The word `massacre' is-
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Both Noun & verb
ব্যাখ্যা
• Massacre শব্দটি noun ও verb হিসাবে ব্যবহার হয়।
• Massacre (noun) নির্বিচারে; নৃশংস হত্যাকাণ্ড। 
• Massacre (verb transitive) নির্বিচারে; নৃশংসভাবে হত্যা করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১৯.
Down went the titanic. The word `down' is-
  1. ক) Preposition
  2. খ) Noun
  3. গ) Verb
  4. ঘ) Adjective
অনির্ধারিত
ব্যাখ্যা
Down went the Titanic বা The Titanic went down.
এখানে Down adverb, কারণ down এখানে verb (went) কে modify করছে। 

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
২০.
`We need two hundred dollars _____ this to pay for everything. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. ক) As well
  2. খ) beside
  3. গ) also
  4. ঘ) besides
ব্যাখ্যা
as well– আরও
beside (preposition) – পার্শ্বে
also (adjective) আরও, তাহা ছাড়া
besides (adjective)– আরও, অধিকন্তু।
২১.
p + 1/p = 5 হলে, p3 + 1/p3 কত হবে?
  1. ক) 100
  2. খ) 105
  3. গ) 110
  4. ঘ) 115
ব্যাখ্যা
প্রশ্ন: p + 1/p = 5 হলে, p3 + 1/p3 কত হবে?

সমাধান: 
p + 1/p = 5 

p3 + 1/p3 = (p + 1/p)3 - 3.p.1/p(p + 1/p)
= 53 - 3 × 5
= 125 - 15
= 110
২২.
a4 + 4 এর উৎপাদক কি কি?
  1. ক) (a2 + 2a + 2) (a2 + 2a - 2)
  2. খ) (a2 + 2a + 2) (a2 - 2a + 2)
  3. গ) (a2 - 2a + 2) (a2 + 2a - 2)
  4. ঘ) (a2 - 2a - 2) (a2 - 2a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + 4 এর উৎপাদক কি কি?

সমাধান: 
a4 + 4 
= a4 + 4 + 4a2 - 4a2
= (a2)2 + 2.a2. 2 + 22 - 4a2
= (a2 + 2)2 - (2a)2
= (a2 + 2 + 2a)(a2 + 2 - 2a)
=(a2 + 2a + 2)(a2 - 2a + 2)
২৩.
৬, ৮, ১০- এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬, ৮, ১০- এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি ক
 (৬+ ৮ + ১০)/৩ = (৭ + ৯ + ক)/৩
৬+ ৮ + ১০ = ৭ + ৯ + ক
২৪ = ১৬ + ক
ক = ২৪ - ১৬
ক = ৮
২৪.
২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে বালিকাদের গড় বয়স কত?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৪ বছর ৪ মাস
  3. গ) ১৪ বছর ৬ মাস
  4. ঘ) ১৪ বছর ৮ মাস
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে বালিকাদের গড় বয়স কত?

সমাধান:
 ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর
 ২০ জন বালক ও ১৫ জন বালিকার মোট বয়স (১৫ × ৩৫) বছর
= ৫২৫ বছর 

২০ জন বালকের গড় বয়স ১৫.৫ বছর
২০ জন বালকের মোট বয়স = (১৫.৫ × ২০) বছর
=৩১০ বছর 

১৫ জন বালিকার মোট বয়স =(৫২৫ - ৩১০) বছর
= ২১৫ বছর

১৫ জন বালিকার গড় বয়স = ২১৫/১৫ বছর 
= ১৪.৩৩ বছর 
= ১৪ বছর ৪ মাস 
২৫.
শতকরা ৫ টাকা হার লাভে ২০ বছরে লাভ মূলধনে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ক) ২০,০০০ টাকা
  2. খ) ৩৫,০০০ টাকা
  3. গ) ২৫,০০০ টাকা
  4. ঘ) ৩০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার লাভে ২০ বছরে লাভ মূলধনে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা 
১০০ টাকার ২০ বছরের সুদ ৫ × ২০ টাকা 
= ১০০ টাকা 

লাভমূলধনে = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা 
লাভমূলধন ২০০ টাকা হলে মূলধন ১০০ টাকা 
লাভমূলধন ১ টাকা হলে মূলধন ১০০/২০০ টাকা 
লাভমূলধন ৫০,০০০ টাকা হলে মূলধন (১০০ × ৫০,০০০)/২০০ টাকা 
=২৫,০০০ টাকা 
২৬.
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
  1. ক) ১২৮০ টাকা
  2. খ) ১২৮১ টাকা
  3. গ) ১৩১০ টাকা
  4. ঘ) ১৩১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?

সমাধান: 
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= (১০০ + ১৫) = ১১৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১৫ × ১২০০)/১০০ টাকা
=১৩৮০ টাকা।

 ৫% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= (১০০ - ৫) = ৯৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য= ৯৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৩৮০ টাকা হলে বিক্রয়মূল্য= (৯৫ ×১৩৮০) /১০০ টাকা
=১৩১১ টাকা
২৭.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ক) ২০%
  2. খ) ১৬%
  3. গ) ১১%
  4. ঘ) ৯%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
১০০ টাকায় ব্যবহার কমাতে হবে (২৫ × ১০০)/১২৫ টাকা
                                                = ২০ টাকা
২৮.
দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফল অনুপাত কত?
  1. ক) ৪ : ৯
  2. খ) ২ : ৩
  3. গ) ৪ : ৫
  4. ঘ) ৫ : ৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭। তাদের ক্ষেত্রফল অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 8/27
r1/r2 = 2/3
r12/r22 = 4/9
4πr12/4πr22 = 4/9
২৯.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ৬ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম

ধরি, ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
৩০.
দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে? দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ২০ দিনে
  2. খ) ২২দিনে
  3. গ) ২৪ দিনে
  4. ঘ) ২৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে? দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান: 
২ জন ১ দিনে করে কাজটির ১/৮ অংশ
প্রথম ব্যক্তি ১ দিনে করে কাজটির ১/১২ অংশ

সুতরাং, ২য় ব্যক্তি ১ দিনে করে কাজটির (১/৮) - (১/১২) অংশ
= (৩ - ২)/২৪ অংশ
= ১/২৪ অংশ

 ২য় ব্যক্তি কাজটির ১/২৪ অংশ করে ১ দিনে
 ২য় ব্যক্তি কাজটির ১ অংশ (সম্পূর্ণ ) করে (১ × ২৪)/১ দিন 
= ২৪ দিন
৩১.
ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন?
  1. ক) শায়েস্তা খান
  2. খ) মির্জা আহমদ খাঁন
  3. গ) নবাব সলিমুল্লাহ
  4. ঘ) নবাব আবদুল লতিফ
ব্যাখ্যা
জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) ঢাকা বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন।

• তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত।
- সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।
- জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)।
- ঢাকার ধণাঢ্য ব্যক্তি মীর আবু সাঈয়ীদের নাতি ছিলেন তিনি।
- মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন। ‌
- মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায়।
- ১৮৬০ সালে মারা যান মির্জা গোলাম পীর।
- পরে, ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন।
- সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।

সূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।
৩২.
রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
  1. ক) বিজয় স্তম্ভ
  2. খ) বিজয়কেতন
  3. গ) স্বাধীনতা সোপান
  4. ঘ) রক্ত সোপান
ব্যাখ্যা
• রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান
• ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম বিজয়কেতন।
• যশোরের কেশবপুরে একাত্তরের স্মারক হিসেবে বিজয় স্তম্ভ নির্মাণ করা হয়। 
• পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মুক্তমঞ্চ (স্বাধীনতা সোপান)।

সূত্র: প্রথম আলো।
৩৩.
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
  1. ক) বরাইল
  2. খ) কৈলাস
  3. গ) কাঞ্চনজঙ্ঘা
  4. ঘ) গডউইন অষ্টিন
ব্যাখ্যা
• ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।

• বাংলাদেশের কয়েকটি প্রধান নদীর উৎপত্তি স্থল।
- পদ্মা নদী গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদী আসামের লুসাই পাহাড়।
- কর্ণফুলী নদী  মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদী  সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদী  মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদী  খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদী  মহালড্রীম, দার্জিলিং থেকে উৎপত্তি স্থল। 

সূত্র: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৪.
মিশুকের স্থপতি কে?
  1. ক) মোস্তফা মনোয়ার
  2. খ) হামিদুর রহমান
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
• মিশুকের স্থপতি মুস্তাফা মনোয়ার।
• ভাস্কর্য তৈরি করেন হামিদুজ্জামান খান।

• স্থপতি ডিজাইন করেন, নিজে বানান না। ভাস্কর নিজেও ডিজাইন করতে পারেন আবার অন্যের ডিজাইন অনুযায়ী ভাস্কর্য তৈরি করতে পারে।
স্থপতি - Architect
ভাস্কর - Sculptor শেষ লাইনটি খেয়াল করুন -

• দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের ডিরেক্টর ও ভিজুয়ালাইজার-এর দায়িত্ব পালন করেন মুস্তাফা মনোয়ার।
- দ্বিতীয় সাফ গেমস-এর মাসকট ‘মিশুক’, ১০ ফুট উঁচু চলামান হরিণ শিশু এবং ষষ্ঠ সাফ গেমস-এর মাসকট ‘অদম্য’ একটি বড় বাঘরূপী জীবন্ত পাপেট নির্মাণ তাঁর বড় সাফল্য।
- পরবর্তীসময়ে ‘মিশুক’-এর একটি প্রতিরূপ তৈরি করে ঢাকা শহরের প্রধান কেন্দ্রে স্থাপন করা হয়েছে।

উৎসঃ ইত্তেফাক আর্কাইভ।
৩৫.
‘শহীদ চান্দু স্টেডিয়াম‘ কোন শহরে অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) কুমিল্লা
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
বগুড়া শহরে "শহীদ চান্দু নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে।
• কুমিল্লা শহরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম রয়েছে।
• চট্টগ্রাম শহরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম রয়েছে।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩৬.
নাসাউ কোন দেশের রাজধানী?
  1. ক) নিকোবর দীপপুঞ্জ
  2. খ) মাদাগাস্কার
  3. গ) বাহামা দীপপুঞ্জ
  4. ঘ) ফিজি
ব্যাখ্যা
• নাসাউ বাহামা দ্বীপপুঞ্জ দেশের রাজধানী।
• অ্যান্তানানারিভো মাদাগাস্কার দেশের রাজধানী।
• ফিজির রাজধানীর নাম – সুভা।

সূত্র: Britannica
 
৩৭.
ম্যাক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
  1. ক) ম্যাকনামারা লাইন
  2. খ) সনোরা লাইন
  3. গ) ডুরান্ড লাইন
  4. ঘ) হিন্ডারবাগ লাইন
ব্যাখ্যা
• মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী রেখা সনোরা লাইন। 
• উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক লাইনের নাম ছিল ম্যাকনামারা লাইন। 
• পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা রেখা ডুরান্ড লাইন।
• জার্মানি ও পোল্যান্ডের সীমানা রেখা হিন্ডারবার্গ লাইন।

সূত্র: Britannica
৩৮.
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে?
  1. ক) ৪৮টি
  2. খ) ৫০টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ৬০টি
ব্যাখ্যা
• পোল্যান্ডসহ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।

• ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত কী ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
৩৯.
ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) মিশর
  3. গ) লেবানন
  4. ঘ) ইয়েমেন
অনির্ধারিত
ব্যাখ্যা
আফ্রিকান ইকোনোমিক কমিশন (ECA) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ECOSOC এর একটি আঞ্চলিক সংস্থা।
- এটি ১৯৫৮ সালে ECOSOC কর্তৃক গঠিত হয়।
- এর সদরদপ্তর - ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।

উৎস: ECA ওয়েবসাইট।
৪০.
মোট কয়টি বিষয়ে নোবেল পুরষ্কার দেওয়া হয়?
  1. ক) ৭টি
  2. খ) ৫টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
• ১৯০১ সাল থেকে চিকিৎসা, রসায়ন, পদার্থবিদ্যা, সাহিত্য ও শান্তি এই পাঁচটি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
- ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়। 
- ৯৬৯ সাল থেকে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।

সূত্র: nobleprize.org
৪১.
কোন দু‘জন আরাকান রাজসভার কবি?
  1. ক) সৈয়দ সুলতান ও মুহাম্মদ কবির
  2. খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
  3. গ) কাশীরাম দাস ও মহকবি আলাওল
  4. ঘ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
ব্যাখ্যা
আরাকানে বাংলা সাহিত্য  মধ্যযুগের অন্তিম পর্বে বঙ্গদেশের সীমান্তবর্তী স্বাধীন ও অর্ধস্বাধীন রাজাদের রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য চর্চা হয়।  - আরাকানি রাজগণ বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিদ্বারা প্রভাবিত ছিলেন।
- তাই বাংলা ভাষা ও সাহিত্য উল্লেখযোগ্যভাবে তাঁদের পৃষ্ঠপোষকতা লাভ করে। 
- আরাকান রাজসভার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় যাঁরা কাব্যচর্চা করেন তাঁদের মধ্যে দৌলত কাজী (আনু. ১৬০০-১৬৩৮) প্রাচীনতম। 
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে আলাওল সর্বাধিক প্রসিদ্ধ। তাঁর মতো বহুগ্রন্থ প্রণেতা ও পন্ডিত কবি মধ্যযুগে বিরল। তিনি আরাকানের প্রধানমন্ত্রী কোরেশী মাগন ঠাকুরের (আনু. ১৬০০-১৬৬০) আশ্রয়ে থেকে কাব্যচর্চা শুরু করেন।
- আরাকানের অন্যান্য কবি হচ্ছেন:
- মরদন (আনু. ১৬০০-১৬৪৫),
- মাগন ঠাকুর। 
- শমশের আলী
- আবদুল করীম খোন্দকার

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
৪২.
রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
  1. ক) ১৯১৩
  2. খ) ১৯১৫
  3. গ) ১৯১৭
  4. ঘ) ১৯১৯
ব্যাখ্যা
- রাওলাট আইনের বিরুদ্ধে ১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে আয়োজিত এক সভায় জেনারেল (অব.) ডায়ারের নির্দেশে ইংরেজ বাহিনীর গুলিবর্ষণে বহু নিরস্ত্র লোক মারা যায়।
- এই হত্যাকাণ্ড ইতিহাসে 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড' নামে পরিচিত।
- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে ব্রিটিশ সরকার প্রদত্ত (১৯১৫ সালে প্রদত্ত) ‘নাইট উপাধি’ ত্যাগ করেন।

উল্লেখ্য - ব্রিটিশ সরকার ১৯১৫ সালের ৩রা জুন রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইটহুড বা 'স্যার' উপাধি প্রদান করে৷ 

সোর্স: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৩.
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) রাজ শেখর বসু
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী
- গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। 
- রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। 
- বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত বিহারীলাল চক্রবর্তী এর জন্ম ১৮৩৫ সালের ২৫ মে কলকাতায়। 

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম-
- স্বপ্নদর্শন,
- সংগীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- প্রেম প্রবাহিনী,
- সারদামঙ্গল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলাপিডিয়া।
৪৪.
প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন-
  1. ক) মুহাম্মদ শহীদুল্লাহ
  2. খ) অশোক মুখোপধ্যায়
  3. গ) মুহাম্মদ হাবিবুর রহমান
  4. ঘ) জগন্নাথ চক্রবর্তী
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে বাংলা একাডেমি প্রকাশ করে মুহাম্মদ হাবিবুর রহমান প্রণীত বাংলা ভাষার 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান যথাশব্দ।
- ১৯৭৬ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর বার্ষিক সম্মিলনীর সভাপতির ভাষণে সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙ্গলা ভাষা, শব্দকোষ, সাহিত্য প্রভৃতি সব দিকেই বহু অনুসন্ধান ও গবেষণা হইয়াছে, ভালো অভিধানও বাহির হইয়াছে এবং আরও হইতেছে। কিন্তু ইংরেজি Roget's Thesaurus-এর মত বৈজ্ঞানিক ও দার্শনিক বিচারশৈলী অনুসারে, বিভিন্ন প্রকারের দ্যোতনার শব্দের বিশেষ কার্য্যকর অভিধান ছিল না। বাঙ্গালি সাহিত্যিক ও সাহিত্যরসিকের পক্ষে “যথাশব্দ” অভিধানখানি এইরূপ একখানি অপরিহার্য্য পুস্তকরূপে এখন দেখা দিল।’

উল্লেখ্য, যথাশব্দ সংকলনটি প্রথম ভাব অভিধান সংকলনও বটে।
এছাড়াও তিনি বাংলা ভাষার প্রথম ধর্ম অভিধান 'যার যা ধর্ম' সংকলন করেন।


‘‘রজে-র থিসরাসের বিষয় এবং শব্দবিন্যাসের ধরনকে প্রায় অবিকল ব্যবহার করে, বাংলা ভাষায় প্রথম থিসরাস ছাপা হয়েছে ‘যথাশব্দ’।
- ১৯৭৪ সালে ঢাকার বাংলা একাডেমী থেকে প্রকাশিত এই অভিধানের সঙ্কলক মুহাম্মদ হাবিবুর রহমান।
- মুহাম্মদ হাবিবুর রহমানের আগে প্রাণতোষ ঘটক একটি ছোট আকারের সমার্থশব্দ-সঙ্কলন করেছিলেন— নাম ‘রত্নমালা’ (আশ্বিন ১৩৬২; ১৯৫৫)। এই গ্রন্থের বিন্যাস বিষয়ভিত্তিক নয়— বর্ণনাক্রমিক।
- আরও একটি বাংলা-ইংরেজি দ্বিভাষিক থিসরাস তথা ‘অভিধান’ প্রকাশিত হয়েছে— মণিমঞ্জুষা ( বৈশাখ ১৩৯৩; ১৯৮৬), সঙ্কলক ড. জগন্নাথ চক্রবর্তী। এই অভিধানের বিন্যাস বিষয়ানুযায়ী নয়— বর্ণানুক্রমিক।’’
- এ সব তথ্য স্বয়ং অশোক মুখোপাধ্যায় তাঁর ‘সংসদ সমার্থশব্দকোষ’ (ডিসেম্বর ১৯৮৬)-এর ভূমিকায় জানিয়েছিলেন।


উৎস: প্রথম আলো আর্কাইভ ও আনন্দবাজার সম্পাদকীয়।
৪৫.
কোন সন্ধিটি নিপাতনে সিন্ধ?
  1. ক) পর+পর= পরস্পর
  2. খ) বাক+দান= বাগদান
  3. গ) উৎ+ছেদ= উচ্ছেদ
  4. ঘ) সম+ সার= সংসার
ব্যাখ্যা
কতকগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন:
ষট্‌ + দশ = ষোড়শ;
পর + পর = পরস্পর;
গো + পদ = গোস্পদ ইত্যাদি;
মনস্‌ + ঈষা = মনীষা;
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি;
তৎ + কর = তস্কর;
বন + পতি = বনস্পতি;
বৃহৎ + পতি = বৃহস্পতি;
আ + চর্য = আশ্চর্য;
এক + দশ = একাদশ 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৪৬.
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পর্য+আলোচনা
  2. খ) পরি+আলোচনা
  3. গ) পর্যা+লোচনা
  4. ঘ) পর্যা+আলোচনা
ব্যাখ্যা
ই-কার কিংবা ঈ-কারের পত ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়।
যেমন -
অতি + উক্তি = অত্যুক্তি
ইতি + আদি = ইত্যাদি
প্রতি + ঊষ = প্রত্যূষ

অনুরূপভাবে, 
পরি+ আলোচনা = পর্যালোচনা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৭.
যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করা হয় তার নাম কি?
  1. ক) কারক
  2. খ) বিভক্তি
  3. গ) যতি
  4. ঘ) প্রকৃতি
ব্যাখ্যা
ক্রিয়া মূলকে বলা হয় ধাতু, আর ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করে গঠন করা হয় ক্রিয়াপদ।
ধাতু সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন
১. ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি আর
২. ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ- প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন (কৃৎ প্রত্যয়) = চলন(বিশেষ্যপদ)
- চল্ (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ- প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০১৯সংস্করণ]
৪৮.
'যত্ন করলে রত্ম মিলে'- এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ?
  1. ক) অনুক্ত
  2. খ) দ্বিকর্মক
  3. গ) সমাপিকা
  4. ঘ) অসমাপিকা
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন – ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।
এখানে 'ভালাে করে পড়াশােনা করলে' বললে ভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না। তাই এটি অসমাপিকা ক্রিয়া।

একইভাবে, 'যত্ন করলে রত্ম মিলে'- এখানে 'করলে' অসমাপিকা ক্রিয়া।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
১. ভূত অসমাপিকা,
২. ভাবী অসমাপিকা এবং
৩. শর্ত অসমাপিকা।
যথা:

ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালাে হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৪৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) নির্মিলীত
  2. খ) নির্মীলীত
  3. গ) নির্মীলিত
  4. ঘ) নির্মিলিত
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলা একাডেমি প্রণিত আধুনিক বাংলা অভিধান ও বাংলা বানান অভিধান অনুসারে,
অপশনে প্রদত্ত কোনো বানানই সঠিক নয়।
অভিধানে এ সংক্রান্ত কোন শব্দ পাওয়া যায় না।

তবে 'নিমীলিত' শব্দটি পাওয়া যায়। 

৫০.
যা কষ্টে লাভ করা যায়- তাকে এক কথায় কি বলে?
  1. ক) কষ্টসাধ্য
  2. খ) দুর্জয়
  3. গ) অলভ্য
  4. ঘ) দুর্লভ
ব্যাখ্যা
যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান।
৫১.
The synonym of 'brittle' is-
  1. ক) Soft
  2. খ) Fragile
  3. গ) Tough
  4. ঘ) Strong
ব্যাখ্যা
• The synonym of 'brittle' is fragile.
- Brittle (adjective) ভঙ্গুর; শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন।
- Fragile (adjective) ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।

Meaning of other words: 
- Soft (adjective) (hard- এর বিপরীত) নরম।
- Tough (adjective) কঠিন; শক্ত।
- Strong (adjective) (weak- এর বিপরীত) শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান।
৫২.
The antonym of 'gentle' is
  1. ক) Harsh
  2. খ) Clever
  3. গ) Rude
  4. ঘ) Modest
ব্যাখ্যা
Gentle: having or showing a mild, kind, or tender temperament or character.
Similar: modest, kind, kindly, tender, benign.

Antonyms for gentle:
- caustic, rough, stern, ungentle, rude, harsh.

Near Antonyms for gentle:
- exquisite, fierce, intense, violent, strong, rude, stiff

Source: Merriam-Webster Dictionary.
---------------

বাংলা একাডেমি অভিধান অনুসারে -
Gentle - অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক; ভদ্র।
Rude - অভদ্র; অমার্জিত; রূঢ়; অপরিশীলিত।
Harsh - রূঢ়; কর্কশ; কঠোর; নিষ্ঠুর।
Claver - চালাক; চতুর; দক্ষ।
Modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।

Gentle এর বিপরীতার্থক শব্দ হিসাবে Rude অধিক যুক্তিযুক্ত।
৫৩.
'Latent' means-
  1. ক) Conspicuous
  2. খ) Concealed
  3. গ) Evident
  4. ঘ) Visible
ব্যাখ্যা
• 'Latent' means concealed.
- Latent (adjective) লুক্কায়িত; গুপ্ত; সুপ্ত; অদৃশ্য; নিহিত।
- Concealed (adjective)  লুক্কায়িত; গুপ্ত। 

Meaning of other words: 
- Conspicuous (adjective) দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়।
- Evident (adjective) (দৃষ্টি অথবা মনে মনে) সহজবোধ্য, স্পষ্ট।
- Visible (adjective) দৃষ্টিগ্রাহ্য; দৃষ্টিগোচর; দৃশ্যমান; প্রত্যক্ষ; সাক্ষাৎ।
৫৪.
To cut the crack means-
  1. ক) To humilliate
  2. খ) To annoy someone
  3. গ) To act in a friendly way
  4. ঘ) To stop talking & start
ব্যাখ্যা
• To cut the crack অর্থ to stop talking and start; humiliate – হীনমন্যতা।
৫৫.
'Milk & water' means-
  1. ক) Pure milk and water
  2. খ) Dirty milk and water
  3. গ) Lifeless, dull
  4. ঘ) Colorless things
ব্যাখ্যা
• Milk and water অর্থ নীরস; দুর্বল ও নিরোস।
English Meaning: Insipid/dull/weak/lacking the will or ability to act effectively.
Bangla Meaning: পানসে বা দুর্বল কথাবার্তা / কার্যকর ভূমিকা রাখতে অক্ষম।
• সুতরাং, অপশগুলোর মধ্যে সঠিক উত্তর Lifeless, dull
৫৬.
`Arif told us that he had waited an hour.'- বাক্যটির direct speech হবে-
  1. ক) Arif said to us, ''I waited an hour.''
  2. খ) Arif said to us, ''I have been waiting an hour.''
  3. গ) Arif said to us, ''I had to wait an hour.''
  4. ঘ) Arif said to us, ''I have waited an hour.''
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Arif said to us, ''I waited an hour.'' ও ঘ) Arif said to us, ''I have waited an hour.''
অপশনের দ্বৈত উত্তর থাকায় প্রশ্নের উত্তর তুলে দেয়া হয়েছে।
-------------------------

Direct Speech/ Reporting speech Vs Indirect speech / Reported speech

Present indefinite ↔ Past indefinite 
Present continuous ↔ Past continuous 
Present Perfect ↔ Past perfect 
Past indefinite ↔ Past Perfect 
Past continuous ↔ Past perfect continuous
Past perfect ↔ Past Perfect 
Future Indefinite ↔ Use of modal 

Indirect speech এ that clause টি past perfect tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা past indefinite /present perfect tense এ হবে।

সে অনুসারে, সঠিক উত্তর হবে ক) ও ঘ)

Source: Cambridge Dictionary Grammar Reference & Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৫৭.
''Are you weeping?'' he asked her. বাক্যের indirect speech হবে -
  1. ক) He asked her that she is weeping
  2. খ) He asked her if she was weeping
  3. গ) He asked her that he is weeping
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম: 
- Subject + ask + object + if/whether + reported speech এর subject + Tense অনুসারে verb + extension.
- উক্ত বাক্যে reported verbটি present continuous tense.
- তাই, indirect speech এ  reported verbটি past continuous tense হবে।
Direct: ''Are you weeping?'' he asked her.
Indirect: He asked her if she was weeping.
৫৮.
'He fantasized _____ winning the lottery.' বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) With
  2. খ) from
  3. গ) after
  4. ঘ) about
ব্যাখ্যা
• Fantasize (about) (কোনো কিছু সম্বন্ধে) উদ্ভট কল্পনা করা বা ধারণা হওয়া।
- He fantasized about winning the lottery.
৫৯.
'Now-a-days many villages are lit ____ electricity. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) with
  2. খ) by
  3. গ) from
  4. ঘ) on
ব্যাখ্যা
light এর past participle হচ্ছে  lighted/lit.
- আলোকবিশিষ্ট করা অর্থে lit by ব্যবহার হয়।
- The house is lighted/lit by electricity.
৬০.
What is the synonym of `incredible'?
  1. ক) Unlikely
  2. খ) Unbelievable
  3. গ) Unthinkable
  4. ঘ) Unthinking
ব্যাখ্যা
The synonym of `incredible' is unbelievable.
Incredible (adjective) অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়।
• Unbelievable (adjective) অবিশ্বাস্য।

Meaning of other words: 
- Unlikely (adjective) অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়।
- Unthinkable Bengali definition [আন্‌থিঙ্‌কাব্‌ল্] (adjective) অচিন্তনীয়; অবিবেচ্য।
- Unthinking (adjective)  চিন্তাশূন্য; বিবেচ্যহীন; অপরিণামদর্শী; অসতর্ক।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
৬১.
১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯,৩১ = ১১টি
৬২.
1 + 2 + 3 + 4 +..............+ 99 = ?
  1. ক) 4950
  2. খ) 4850
  3. গ) 4750
  4. ঘ) 4650
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 +..............+ 99 = ?

সমাধান:
আমরা জানি,
1 + 2 + 3 + .......... + n = n(n + 1)/2

1 + 2 + 3 + .......... + 99 = 99(99 + 1)/2
= (99 × 100)/2
= 99 × 50
= 4950
৬৩.
সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. ক) ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  2. খ) দৈর্ঘ্য × প্রস্থ
  3. গ) ভূমি × উচ্চতা
  4. ঘ) ১২ (ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
৬৪.
ABCD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
  1. ক) PC = PD
  2. খ) PB = PD
  3. গ) PB = PA
  4. ঘ) PB = PA
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

সমাধান: 
দুইটি সমান জ্যা পরস্পর ছেদ করলে প্রথমটির খন্ডিত অংশ অপরটির খন্ডিত অংশের সমান হয়।
PA = PC
PB = PD
জ্যা দুটির ছেদবিন্দুর অবস্থানের সাপেক্ষে দুটোই উত্তর হতে পারে।
৬৫.
০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ০.০০২৪
  2. খ) ০.০০৩২
  3. গ) ০.০০০৩২
  4. ঘ) ০.০০০০৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২, ০.০৪, ০.০০৮, ০.০০১৬ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
১ম পদ = ০.২
২য় পদ = (০.২) = ০.০৪
৩য় পদ = (০.২) = ০.০০৮
৪র্থ পদ = (০.২) = ০.০০১৬
৫ম পদ = (০.২) = ০.০০০৩২
৬৬.
১,২,৩, ৫, ৮,১৩, ২১, ৩৪................ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৮৯
  2. খ) ৬৮
  3. গ) ৫৮
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩,  ৫, ৮, ১৩, ২১, ৩৪................ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 

ধারাটি
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,৩৪,.........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

এখানে,
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫
৬৭.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
  1. ক) ১১/৩০
  2. খ) ৯/২০
  3. গ) ৩/৫
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?

সমাধান:
১ম মেশিন ১ ঘণ্টায় করতে পারে ১/৪ অংশ 
২য় মেশিন ১ ঘণ্টায় করতে পারে ১/৫ অংশ 

১ম ও ২য় মেশিন ১ ঘণ্টায় করতে পারে (১/৪) + (১/৫) অংশ 
= (৫ + ৪)/২০ অংশ
= ৯/২০ অংশ
৬৮.
৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ২৮ দিনে
  3. গ) ৩০ দিনে
  4. ঘ) ৩৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন লোক কোন কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
সমাধান: 
৬০ জন লোক একটি  কাজ করে ১৮ দিনে 
১ জন লোক একটি  কাজ করে ১৮ × ৬০ দিনে
৩৬ জন লোক একটি  কাজ করে (১৮ × ৬০)/৩৬ দিনে
                                                  = ৩০ দিনে
৬৯.
√P : √Z কে P : Z এর কী বলা হয়?
  1. ক) দ্বিভাজিত অনুপাত
  2. খ) মিশ্র অনুপাত
  3. গ) ত্রিভাজিত অনুপাত
  4. ঘ) সমানুপাত
ব্যাখ্যা
প্রশ্ন: √P : √Z কে P : Z এর কী বলা হয়? 

সমাধান: 
কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয় তাই P : Z এর দ্বিভাজিত অনুপাত হল √P : √Z
৭০.
x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?
  1. ক) 70
  2. খ) 35
  3. গ) 144
  4. ঘ) 140
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত?

সমাধান: 
x + y = 12
x - y = 2

আমরা জানি,
4xy = (x + y)2 - (x - y)2
4xy = 122 - 22
4xy = 144 - 4 
4xy = 140
xy = 35
৭১.
বর্তমান বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) জার্মানি
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বর্তমান বিশ্বের শীর্ষ ১০ রপ্তানিকারক দেশ। যথা: 
- China
- United States
- Germany
- Japan
- United Kingdom
- France
- Netherlands
- Hong Kong (China SAR)
- Singapore
- South Korea

সূত্র: worldpopulationreview
 
৭২.
কোন মাধ্যমে শব্দের গতি সবচাইতে বেশি?
  1. ক) শূণ্যতা
  2. খ) লোহা
  3. গ) পানি
  4. ঘ) বাতাস
ব্যাখ্যা
- শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের গতি বা দ্রুতি বলে।
- কঠিন মাধ্যমে (যেমন- ইস্পাত, লোহা) শব্দ সবচেয়ে দ্রুত চলে। 
- তরল মাধ্যমে (যেমন- পানি) তার চেয়ে ধীরে চলে‌।
- বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।

উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই, গতি কম বা বেশি হওয়ার তো প্রশ্নই আসে না।

উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৩.
কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়?
  1. ক) পেপসিন
  2. খ) এমাইলেজ
  3. গ) রেনিন
  4. ঘ) ট্রিপসিস
ব্যাখ্যা
- রেনিন একটি এনজাইম। 
- এটি পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়
- এটি দুধের ক্যাজিনকে প্যারাক্যাজিনে পরিণত করে। 
- পাকস্থলীর সংকোচন- প্রসারণে গ্যাষ্টিক রস খাদ্যের সাথে ভালোভাবে মিশতে পারে এবং এ রসের - ক্রিয়ার পর খাদ্যদ্রব্য নরম ও তরল অবস্থায় পরিণত হয়, এ অবস্থাকে কাইম বলে। 
- এরপর কাইম অল্প অল্প করে নালীপথে পাকস্থলী থেকে অন্ত্রে প্রবেশ করতে থাকে।
 
উৎসঃ জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি; সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
  1. ক) ২৩ জোড়া
  2. খ) ২০ জোড়া
  3. গ) ২২ জোড়া
  4. ঘ) ২৫ জোড়া
ব্যাখ্যা
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালী ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই।
- বাকি এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স-ক্রোমোজোম। যা মানবদেহে লিঙ্গ নির্ধারণ করে।

সূত্রঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৭৫.
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধাকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে?
  1. ক) গুরুবৃত্ত
  2. খ) ছায়াবৃত্ত
  3. গ) গোধূলী
  4. ঘ) ঊষা
ব্যাখ্যা
ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে ছায়াবৃত্ত বলে। 

- আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশ পৌঁছায় সেখানে প্রভাত হয়।
- প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে গোধূলি বলে। 

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। 
৭৬.
প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি কোনটি?
  1. ক) সাগর
  2. খ) নদী
  3. গ) বৃষ্টি
  4. ঘ) হ্রদ
ব্যাখ্যা
- মৃদু পানির সবচেয়ে বড় উৎস হলো বৃষ্টির পানি।
- সাগরের পানিতে লবণ থাকে বলে এটি মৃদু বা মিষ্টি পানির উৎস নয়।
- নদীর পানি ও বিলের পানি মৃদু হলেও এসব মূলত বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭৭.
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে -
  1. ক) আলফা রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) রঞ্জন রশ্মি
  4. ঘ) গামা রশ্মি
ব্যাখ্যা
- তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় সেটাকে আমরা বলি আল্ট্রা ভায়োলেট আলো, আরও ছোট হলে এক্স-রে আরও ছোট হলে গামা রে- যেটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বের হয়।
- আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড় হয় সেটাকে আমরা বলি ইনফ্রারেড, আরও বড় হলে মাইক্রোওয়েভ এবং আরও বড় হলে রেডিও ওয়েভ।

 -জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলাে গামা রশ্মি।
- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি। পারমাণবিক বিস্ফোরণে গামা রশ্মি নির্গত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান নবম-দশম শ্রেণি, নাসা ওয়েবসাইট।
৭৮.
জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
  1. ক) প্লীহা
  2. খ) যকৃত
  3. গ) অগ্ন্যাশয়
  4. ঘ) পিত্তথলি
ব্যাখ্যা
- রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় ৷
- প্রয়োজনে লাইকোজেন ভেঙ্গে রক্তের গ্লুকোজের মাত্রা সঠিক রাখে ৷
- রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়।
- এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।

সুত্রঃ জীববিজ্ঞান, নবম দশম শ্রেণি।
৭৯.
কে প্রথম বলে পৃথিবী একটি চুম্বক?
  1. ক) প্লেটো
  2. খ) ওয়েবার
  3. গ) গিলবার্ট
  4. ঘ) রবার্ট নরম্যান
ব্যাখ্যা
- ১৬০০ খ্রিস্টাব্দে ড. গিলবার্ট প্রথম উল্লেখ করেন যে পৃথিবী একটি বিরাট ভূ-চুম্বক।
- ভূ-চুম্বকের উত্তর মেরু ভৌগলিক দক্ষিণ মেরু থেকে প্রায় ২২০০ কি.মি. পশ্চিমে এবং
- ভূ-চুম্বকের দক্ষিণ মেরু ভৌগলিক উত্তর মেরু থেকে প্রায় ২৫০০ কি.মি. দূরে অবস্থিত।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি 
৮০.
পানিকে বরফে পরিণত করলে আয়তনে-
  1. ক) বাড়ে
  2. খ) কমে
  3. গ) একই থাকে
  4. ঘ) প্রথমে বাড়ে পরে কমে
ব্যাখ্যা
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে।
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি।

উৎসঃ ব্রিটানিকা